সংগঠন সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর: আওয়ামী প্রজন্ম লীগের কমিটি গঠনফরিদপুর অফিসফরিদপুরে কামরুল হাসানকে সভাপতি ও সরদার হাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে আওয়ামী প্রজন্ম লীগ ফরিদপুর জেলা কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি মো. খলিলুর রহমান শিকদার, আলাউদ্দীন আল আজাদ, খন্দকার মাসুদ ও খাইরুল ইসলাম; ১০ জন সহসভাপতি কে এম শরিফউদ্দীন, মো. মহসিন মিয়া, মো. মালিম ফকির, এ বি এম মাহাবুব আলম, মো. নূরুল ইসলাম, মো. আক্কাস সরদার, আবুল কালাম, মো. বাবলু মাতুব্বর, গোলাম কিবরিয়া, মো. বাকাউল ইসলাম ও সৈয়দ নাজমুল হোসেন। পাঁচজন যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, মো. মাহফুজুর রহমান, ইদ্রিস শরিফ, মো. আবুল বাশার মোল্যা ও আ. মান্নান মোল্যা। সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক পাঁচজন মো. আরিফুজ্জামান মিয়া, দাউদ উজ্জামান, মো. নূর নবী মিয়া, সাব্বির হোসেন চৌধুরী ও সৈয়দ মো. মাহমুদ। দপ্তর সম্পাদক মো. সহিদুল ইসলাম, যুগ্ম দপ্তর সম্পাদক মো. বিল্লাল শেখ, প্রচার সম্পাদক মো. রেজাউল করিম, যুগ্ম প্রচার সম্পাদক মো. মুরাদুজ্জামান ও মো. চুন্নু মিয়া, আইন সম্পাদক জাহিদ হোসেন, যুগ্ম আইন সম্পাদক শহিদুল ইসলাম খলিফা ও এনায়েত হোসেন, সাংস্কৃতিক সম্পাদক রুহুল আমিন মাস্টার, যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান ও মো. জাহিদ হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. ছানোয়ার সরদার, যুগ্ম বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সাঈদ প্রামাণিক, ত্রাণ সম্পাদক বাহালুল দিনার, ধর্ম সম্পাদক কাজী জিয়াউর রহমান, মহিলা সম্পাদক শাহানাজ পারভীন, যুগ্ম মহিলা সম্পাদক রিপি আক্তার, বিউটি আক্তার ও মঞ্জুয়ারা বেগম, ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান, অর্থ সম্পাদক আনিসুজ্জামান মোহাম্মদ, যুগ্ম অর্থ সম্পাদক মো. রবিউল হাসান। আইনশৃঙ্খলাসংক্রান্ত বিশেষ সভাফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৯ সেপ্টেম্বর সদর উপজেলা আইনশৃঙ্খলাবিষয়ক জরুরি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহিমা আক্তার। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ, পুলিশ সুপার মো. আওলাদ আলী ফকির, এএসপি আবদুল্লাহ আল মাহমুদ, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, খন্দকার মোহতেশাম হোসেন, সাদিকুজ্জামান পাল, নার্গিস খন্দকার, অহিদ মোল্যা, গোলাম মোস্তফা প্রমুখ।আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত‘সাক্ষরতাই শক্তি, সাক্ষরতায় মুক্তি’ আহ্বান সামনে রেখে ৮ সেপ্টেম্বর শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে ফরিদপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) অরুণ চন্দ্র মহোত্তমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান, মো. শাহজাহান, আলতাফ হোসেন, সহকারী পরিচালক (উপ-আনুষ্ঠানিক শিক্ষা) নিলুফার চৌধুরী, মো. আজহারুল ইসলাম, আসমা আক্তার, কাজী আশরাফুল ইসলাম, আনম ফজলুর হাদি প্রমুখ।জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনাফরিদপুরের নগরকান্দা উপজেলার কৃষ্ণারডাঙ্গি উচ্চবিদ্যালয় মিলনায়তনে এ বছর এসএসসি পরীক্ষায় উপজেলার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ১৪ সেপ্টেম্বর সংবর্ধনা দেওয়া হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের উপাচার্য এম এ সাত্তার মণ্ডল। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য দেন স্থানীয় রামনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়্যারম্যান গিয়াসউদ্দীন আহমেদ, সাবেক প্রধান শিক্ষক মদন গোপাল সাহা, বর্তমান প্রধান শিক্ষক সুকুমার সাহা, কাইমদ্দিন মণ্ডল, মাকসেদুল ইসলাম, মনোজ দত্ত, অজয় দাস, বিষ্ণু চক্রবর্তী, ইউনুস মণ্ডল, চুন্নু প্রামাণিক প্রমুখ।সাতক্ষীরা: পিএন হাইস্কুলের ১৫০ বছর পালন উপলক্ষে সভানিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাপিএন হাইস্কুল প্রাক্তন ছাত্র ফোরামের উদ্যোগে বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে ১২ সেপ্টেম্বর এক সভা অনুষ্ঠিত হয়েছে। স্কুল চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরার পৌর মেয়র শেখ আশরাফুল হক। সভায় সাতক্ষীরা-২ আসনের সাংসদ এম এ জব্বার, সাবেক মন্ত্রী আফতাবুজ্জামান, খালিদ খান, শেখ আবদুল কাদিম, সদর উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম, শেখ আজহার হোসেন, শেখ নুরুল হক, আবুল কালাম, কামরুল ইসলাম, শেখ আবু নাছিম, শেখ নিজামউদ্দিন, কল্যাণ ব্যানার্জি প্রমুখ বক্তৃতা করেন। এর আগে প্রাণনাথ সড়কের ফলক উন্মোচন করা হয়।কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নে কর্মশালাকলারোয়া ও দেবহাটা উপজেলার প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে ১২-১৪ সেপ্টেম্বর তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এফএওইসির উদ্যোগে বিনেরপোতায় ঋশিল্পী মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার উদ্যানতত্ত্ব বিশেষজ্ঞ শেখ ইফতেখার হোসেন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক রফিকুজ্জামান, বিশেষ অতিথি এফএওর কৃষি সম্প্রসারণ বিশেষজ্ঞ তারিক হাসান, লুৎফুন নাহার, গোলাম ছরোয়ার উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন টিএমএসএসের জেলা কো-অর্ডিনেটর এইচ এম ইদ্রিস, উপজেলা কো-অর্ডিনেটর আনোয়ার হোসেন, খায়রুল ইসলাম, প্রীতিম কুমার প্রমুখ। তালায় পাঠাগারের উন্নয়নে সভাতালা উপজেলার পাটকেলঘাটা খলিষখালী বাজারে আবুল হাশিম স্মৃতি পাঠাগারের উদ্যোগে ১৩ সেপ্টেম্বর পাঠাগারের উন্নয়ন ও দেয়াল পত্রিকা শিকড়ের সন্ধানের উদ্বোধন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। খলিষখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাঠাগারের আজীবন সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হায়দার আলী। বক্তব্য দেন সুনীল দে, মুক্তিযোদ্ধা স্বদেশ রায় চৌধুরী, সরদার কামরুজ্জামান, শেখ আবদুল কাদের, এস এম তহিদুজ্জামান, এস এম রাশেদ, রাজ্জাক সরদার, সাইদ গাজী, শাহীন আলম প্রমুখ। সভায় পাঠাগারের উদ্যোগে খলিষখালী ইউনিয়নের গুণীজনের জীবনী নিয়ে প্রকাশিত দেয়াল পত্রিকা শিকড়ের সন্ধানে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হায়দার আলী। সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন পাঠাগারের সাধারণ সম্পাদক পাল শুভাশীষ।খুলনা: সাক্ষরতা দিবস পালিতখুলনা অফিসআন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০১০ উদ্যাপন উপলক্ষে ৮ সেপ্টেম্বর খুলনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ‘সাক্ষরতাই শক্তি, সাক্ষরতায় মুক্তি’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনা জেলা প্রশাসন ও জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো-খুলনা এ অনুষ্ঠানের আয়োজন করে। জেলা প্রশাসক মো. জমসের আহাম্মদ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। বিশেষ অতিথি ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ অহিদুল আলম, স্বেচ্ছাসেবী সংস্থা আশ্রয় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মমতাজ খাতুন ও জাগরণী চক্র ফাউন্ডেশনের হার্ড-টু-রিচ প্রকল্পের পরিচালক এ বি এম শহিদুল ইসলাম।কাভার্ড লেগুন বায়োডাইজেস্টার প্লান্ট স্থাপনের উদ্যোগখুলনা মহানগরে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বর্জ্য থেকে বায়োগ্যাস এবং বায়োগ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাভার্ড লেগুন বায়োডাইজেস্টার প্লান্ট স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সিঙ্গাপুরের রেনোভা টেকনোলজির আর্থিক সহায়তায় রেনোভা টেকনোলজি ও খুলনা সিটি করপোরেশন যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রস্তাবিত প্রকল্পটি বাস্তবায়নে কারিগরি সহায়তা দেবে কার্বন বাংলা ও নেদারল্যান্ডের ইকোপসি। ৫ সেপ্টেম্বর নগর ভবনের সভাকক্ষে বর্জ্য ব্যবস্থাপনাসংক্রান্ত এক সভায় এ উদ্যোগ গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আবদুল খালেক। সভায় কেসিসির প্যানেল মেয়র-১ আজমল আহমেদ, কাউন্সিলর ইমাম হাসান চৌধুরী, মো. সামছুজ্জামান মিয়া, মো. আনিছুর রহমান বিশ্বাস, খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান দিলীপ কুমার দত্ত, পরিবেশ অধিদপ্তর খুলনার পরিচালক তরুণ কান্তি শিকদার, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা তপন কুমার ঘোষ, সচিব কাজী ফায়জুর রহমান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জাহিদ হোসেন সেখ, সহকারী প্রকৌশলী (প্লানিং) আবির-উল-জব্বার, মো. আনিসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।সহস্রাব্দ্রউন্নয়ন লক্ষ্যমাত্রাবিষয়ক সভাসংসদীয় আসন পর্যায়ে ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০১৫: বাস্তবতা ও করণীয়’ নির্ধারণে এক সভা ১৪ সেপ্টেম্বর খুলনার একটি হোটেলে অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংগঠন ‘ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি)’ ও ‘জনউদ্যোগ’ যৌথভাবে খুলনা-২ আসনের অবস্থা পর্যালোচনার জন্য দ্বিতীয়বারের মতো এ সভার আয়োজন করে। নাগরিক নেতা ফিরোজ আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন সাংসদ নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ আজমল আহমেদ।বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী লীগের মিছিলওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী লীগের ১১ দফা দাবি বাস্তবায়নের জন্য ১৪ সেপ্টেম্বর সকালে নগরের বয়রার বিদ্যুৎ ভবন চত্বরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এস এম শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সৈয়দ তরিকুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন, মো. আবুল হোসেন চৌধুরী, এস এম ইউনুস আলী, এস এম আলম মিয়া, মো. আলমগীর হোসেন, মো. মোস্তাফিজুর রহমান, সুশীল কুমার দেবনাথ, শেখ আলমগীর, আবদুর রহমান, আকবর হোসেন, মজনুন দিদার, ওহিদুল ইসলাম, মিজানুর রহমান, জামাল হোসেন, মুন্সী মনোয়ার, হুমায়ুন কবীর, জাহাঙ্গীর আলম, খান শফিক প্রমুখ।সেক্টর কমান্ডারস ফোরামের ঈদ পুনর্মিলনীসেক্টর কমান্ডারস ফোরাম বটিয়াঘাটা উপজেলা শাখার আয়োজনে ১৪ সেপ্টেম্বর সংগঠনের নিজস্ব কার্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনায়েত আলী বিশ্বাস। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ফেরদাউস শেখ, আকুঞ্জি রেজাওয়ান আলী, ধীরেন্দ্রনাথ মণ্ডল, মনিরুল ইসলাম, আকরাম হোসেন, রবীন্দ্রনাথ রায়, দুলাল রায়, নির্মল অধিকারী, গৌর ঠিকাদার, ধীরেন মণ্ডল, নির্মল মণ্ডল, জামাল শেখ, সালাম শেখ, আ. রশিদ শেখ, নিরোদ বিশ্বাস প্রমুখ।ঝালকাঠি: সাক্ষরতা দিবস পালিতঝালকাঠি প্রতিনিধিনানা কর্মসূচির মধ্য দিয়ে ৮ সেপ্টেম্বর ঝালকাঠিতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস শোভাযাত্রার উদ্বোধন করেন। পরে সরকারি হরচন্দ্র বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার আনোয়ার হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা মাহাবুবা হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইয়াদুজ্জামান, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক রুহুল আমিন প্রমুখ। জেলা প্রশাসন, উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তর, শিশু একাডেমী, টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক) ও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।চেম্বারের সদস্য নির্বাচন সম্পন্নঝালকাঠি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অ্যাসোসিয়েশন গ্রুপের নির্বাচন ৮ সেপ্টেম্বর চেম্বারের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে অ্যাসোসিয়েশন গ্রুপের দুটি পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। জালাল আহম্মেদ ৩৯ ভোট এবং ফেরদৌস আহম্মেদ ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন। ২৬ সেপ্টেম্বর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও সহসভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিজয়ী দুজনসহ ঝালকাঠি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অ্যাসোসিয়েশন গ্রুপের সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে।মঙ্গল শোভাযাত্রাশ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব উৎসব উপলক্ষে ১১ সেপ্টেম্বর ঝালকাঠিতে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস শোভাযাত্রা উদ্বোধন করেন। শোভাযাত্রাটি শিতলাখোলা লোকনাথ মন্দির থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ উপলক্ষে চার দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বিভিন্ন পূজা-অর্চনা, ধর্মীয় সংগীতানুষ্ঠান ও নাটক পরিবেশন, গরিব রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা এবং গরিব ও দুস্থ ব্যক্তিদের মধ্যে বস্ত্র বিতরণ।রেডক্রিসেন্টের সভাসহশিক্ষা কার্যক্রমকে জোরদার করার লক্ষ্যে ১৩ সেপ্টেম্বর ঝালকাঠি জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিক্ষা কর্মকর্তা মাহাবুবা হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি জাতীয় সদর দপ্তরের যুববিষয়ক কর্মকর্তা ইমাম জাফর সিকদার, ঝালকাঠি রেডক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, নাসির উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান, সাজ্জাদুল আলম, মশিউল আলম খান প্রমুখ।সেচ্ছায় রক্তদানে পরামর্শ সভাসেচ্ছায় রক্তদান কার্যক্রমকে জোরদার করার লক্ষ্যে ঝালকাঠি টাউন হলে ১৪ সেপ্টেম্বর সেচ্ছাসেবী সংগঠন স্বাধীনের উদ্যোগে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনের চেয়ারম্যান উত্তম দেবনাথের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রধান অতিথি পৌর মেয়র আবদুল হালিম গাজী, পৌর কাউন্সিলর অনাদী দাস, খলিলুর রহমান, মো. মনিরুজ্জামান, শফিউল ইসলাম প্রমুখ।বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিএনপির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর ঝালকাঠি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সভাপতিত্বে আমতলা রোডের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খান, প্রচারসম্পাদক নূর হোসেন, দপ্তরসম্পাদক রবিউল ইসলাম, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, শহর বিএনপির সাধারণ সম্পাদক নাসির তালুকদার, যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসিমুল হাসান, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, তাজুল ইসলাম প্রমুখ।আমতলী: প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনআমতলী (বরগুনা ) প্রতিনিধিআমতলীতে ১৫ সেপ্টেম্বর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা শিক্ষক সমিতি ভবনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। দেওয়ান মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জি এম দেলোয়ার হোসেন, নুরুল ইসলাম মৃধা, মোতাহার মৃধা ও আবদুর রশিদ খান। সভায় সর্বসম্মতিক্রমে রবিউল আলমকে সভাপতি এবং জিল্লুর রহমানকে সম্পাদক করে প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়।মনিরামপুর: আওয়ামী লীগের বৃক্ষরোপণ কর্মসূচিমনিরামপুর (যশোর) প্রতিনিধিবাংলাদেশকে সবুজ অরণ্যে ভরিয়ে দিতে মনিরামপুর উপজেলা আওয়ামী লীগ বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে। ১৬ সেপ্টেম্বর স্থানীয় সাংসদ খান টিপু সুলতান এ কর্মসূচি উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জি এম মজিদ, নওশের আলী, দেবাশীষ সরকার, আমেনা বেগম, আবুল ইসলাম, শ্রীবাস কণ্ডু, আলী হোসেন প্রমুখ। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবক সংগঠনের মধ্যে বিভিন্ন প্রজাতির প্রায় ১০ হাজার গাছের চারা বিতরণ করা হয়। এর মধ্যে মনিরামপুর শিল্পীগোষ্ঠীকে দুই হাজার চারা দেওয়া হয়।শাড়ি-লুঙ্গি বিতরণযশোরের মনিরামপুরের ভবদহ ও কপোতাক্ষ পাড়ের দরিদ্র-অসহায় মানুষসহ উপজেলার প্রত্যন্ত অঞ্চলের দুই সহস্রাধিক মানুষের মধ্যে ১০ সেপ্টেম্বর সাংসদ খান টিপু সুলতান শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন। এ ছাড়া তিনি সহস্রাধিক অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন। নিজস্ব বাসভবনে বিতরণ অনুষ্ঠানের সময় উপস্থিত ছিলেন জেসমিন আরা বেগম, হুমায়ুন সুলতান, পারভেজ মোল্যা, দেবাশীষ সরকার, তাজাম্মুল হক, অরবিন্দ হাজরা, ইয়ার আলী, ফিরোজ আহম্মেদ প্রমুখ।রাজবাড়ী: কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনীগোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিরাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বরাট জনকল্যাণ ফাউন্ডেশন আয়োজিত চৌধুরী আবদুল হামিদ একাডেমি প্রাঙ্গণে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৮ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। চৌধুরী নেসারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউল্লাহ মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসির উদ্দীন, যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান এ বি এম সাত্তার, আবদুল হামিদ, সিরাজুল ইসলাম প্রমুখ। সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ হয়।গোলটেবিল বৈঠক‘রাজবাড়ীর প্রাচীন স্থাপনা ও ঐতিহ্যবাহী রেল’ শীর্ষক গোলটেবিল বৈঠক ১৪ সেপ্টেম্বর রাজবাড়ীর ভোজনগৃহ ঘর ছায়ায় অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় মাসিক সংবাদপত্র ‘আমাদের পৃথিবী’ এর আয়োজন করে। সনাকের আহ্বায়ক শংকর চন্দ্র সিনহার সভাপতিত্বে ও পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মেজবাহ-উল করিমের পরিচালনায় গোলটেবিল বৈঠকে স্বাগত বক্তৃতা করেন আলী রেজা আশরাফ মল্লিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজবাড়ী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কেরামত আলী, জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি গণেশ নারায়ণ চৌধুরী, বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী শাখার সভাপতি দেবাহুতি চক্রবর্তী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল হোসেন, নুরুল হক আলম, আশরাফুল আজম, চৌধুরী এহসানুল করিম, খালেদ সালাহ উদ্দিন, আবদুল্লাহ আল মাহমুদ, জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুল হক, গোলাম সারওয়ার, মুহিতুজ্জামান বেলাল, লুৎফুল কবির, টিআইবির এরিয়া ম্যানেজার মো. শফিকুল ইসলাম প্রমুখ। নড়াইল: ছাত্রদলের ঈদ পুনর্মিলনী ও সংবর্ধনা নড়াইল প্রতিনিধিনবগঠিত নড়াইল জেলা ছাত্রদল ১৩ সেপ্টেম্বর শহরের চৌরাস্তা মোড়ে ঈদ পুনর্মিলনী, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। সংগঠন প্রতিষ্ঠার পর থেকে দলের জন্য বিশেষ অবদান রাখায় ২৩ জন ছাত্রনেতাকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম প্রধান অতিথি ও সাধারণ সম্পাদক আবদুল কাদের সিকদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি শহীদুল ইসলাম অনুষ্ঠান উদ্বোধন করেন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমিরুজ্জামান খান। সভাপতিত্ব করেন জেলা সভাপতি শাহরিয়ার রিজভী জজ। অনুষ্ঠান পরিচালনা করেন খন্দকার ফসিয়ার রহমান। কুষ্টিয়া: বইয়ের মোড়ক উন্মোচনকুষ্টিয়া প্রতিনিধি‘এমন মানব জনম কি হবে, মন যা কর তরাই কর এ ভবে’ বাউল আসলাম খানের গানে শুরু হওয়া অনুষ্ঠানে ১৫ সেপ্টেম্বর কুষ্টিয়ায় লালনবিষয়ক একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। লালন গবেষক ম. মনিরুজ্জামানের লেখা সাধক কবি লালন: কালে উত্তরকালে বইটির মোড়ক উন্মোচন করেন কবি নূহ-উল আলম লেলিন। কুষ্টিয়া পৌরসভার ম আ রহিম মিলনায়নে প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল আহসান চৌধুরী, সরোয়ার মুরশেদ, কুষ্টিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষক জমির উদ্দীন, লালিম হক প্রমুখ। কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা শেষে বাউল গান পরিবেশিত হয়। উল্লেখ্য, মনিরুজ্জামানের লালনবিষয়ক আরও দুটি এবং মীর মশাররফের ওপর লেখা একটি বইও প্রকাশিত হয়েছে। এ নিয়ে মনিরুজ্জামানের চারটি বই প্রকাশিত হলো।