সংগঠন সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা: এসকেএস ফাউন্ডেশনের ক্যাম্পেইনগাইবান্ধা প্রতিনিধিগাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে এক মিডিয়া-ক্যাম্পেইন ২৭ সেপ্টেম্বর ফুলছড়ি পাইলট উচ্চবিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। নিয়াজ কাদেরির সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পেইন-পরবর্তী সভায় বক্তব্য দেন আবু জাফর, নুরুল আলম জাহাঙ্গীর, রেজাউল হক, অমিতাভ দাশ, সিদ্দিক আলম, মোদাচ্ছেরুজ্জামান, শাহজাদা পারভেজ, মুক্তা বেগম, শহিদুল ইসলাম, অঞ্জনা খাতুন, মনজুয়ারা বেগম প্রমুখ।পীরগাছা: বাল্যবিবাহের কুফল ও যৌতুকবিরোধী সেমিনার পীরগাছা (রংপুর) প্রতিনিধিরংপুরের পীরগাছায় স্বেচ্ছাসেবী সংগঠন পীরগাছা সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে এলাকার নারীদের নিয়ে বাল্যবিবাহের কুফল, বিয়ে নিবন্ধন ও যৌতুকবিরোধী সচেতনতামূলক এক সেমিনার গত ২২ সেপ্টেম্বর মিরাপাড়া রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তব্য দেন আজাহার রহমান, নজরুল ইসলাম, সফিউল আলম, আনছার আলী, শাহিন মিয়া, মকবুল হোসেন, প্রধান শিক্ষক আ. রাজ্জাক, সহকারী শিক্ষিকা কল্পনা বেগম, ইমাম দৌলত জামান, ইউনিয়ন পরিষদের সদস্য হাসান আলী প্রমুখ। তারাগঞ্জ: কৃতী শিক্ষার্থী সংবর্ধনাতারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিরংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০১০ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও জুনিয়র বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ইকরচালী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আনিছুর রহমানের অর্থায়নে ইকরচালী উচ্চবিদ্যালয়ের আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়। ২৬ সেপ্টেম্বর দেওয়া সংবর্ধনায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হক, দেলোয়ার হোসেন, আনিছুর রহমান, তফশীর হোসেন, সাইফুর ইসলাম, নূরুল ইসলাম, সামশুল আলম, সুলতান আহম্মেদ, মামুনুর রশিদ, মনোয়ারুল।বগুড়া: বিএনসিসি ক্যাডেটদের প্রশিক্ষণ শুরুনিজস্ব প্রতিবেদক, বগুড়াবাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর-৩ (বিএনসিসি) মহাস্থান ব্যাটালিয়নের আওতাধীন বিএনসিসি ক্যাডেটদের সামরিক প্রশিক্ষণের অংশ হিসেবে ১০ দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প ২৭ সেপ্টেম্বর থেকে বগুড়া জিলা স্কুল চত্বরে শুরু হয়েছে।বগুড়া সরকারি আযিযুল হক কলেজের অধ্যাপক এ কে এম ছালামত উল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মেজর মো. হাবিবুর রহমান। মোহাম্মদ আবদুল হাই মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মো. রমজান আলী আকন্দ। সভাপতিত্ব করেন মো. জাহাঙ্গীর আলম। গ্রাম থিয়েটার গঠনে প্রস্তুতি সভাকাহালু ডিগ্রি মহাবিদ্যালয়ে গ্রাম থিয়েটার গঠনের লক্ষ্যে ২৬ সেপ্টেম্বর কলেজ সভাকক্ষে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল হকের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বক্তব্য দেন নার্গিস বেগম, মোহাম্মদ আলী সিদ্দিকী, প্রণয় রঞ্জন কুন্ডু, মুনসুর রহমান, তারিকুল ইসলাম, সম্রাট আলী সিনহা প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, অচিরেই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কাহালু কলেজ থিয়েটারের কমিটি অনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। ধুনট: অ্যানথ্রাক্স দমনে মতবিনিময়ধুনট (বগুড়া) প্রতিনিধিবগুড়ার ধুনট উপজেলা প্রাণীসম্পদ অফিসের উদ্যোগে ২৮ সেপ্টেম্বর আ্য্যনথ্রাক্স রোগ দমনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ হারুনের সভাপত্বিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান টি আই এম নুরুন্নবী। সভায় অন্যান্যের মধ্যে নাজনীল নাহার, আনোয়ারুল হক, হোসনে ফিরোজা, আব্দুর রহিম, আব্দুস ছোবাহান, শাহজাহান আলী, সাখাওয়াত আলী চৌধুরী, আব্দুর রউফ, রুবেল আলম, মোস্তাফিজুর রহমান, খয়বর হোসেন, উদ্দিন আহম্মেদ, মনিরুজ্জামান ও জহুরুল হক বক্তব্য দেন। শেরপুর: সাহিত্যচক্রের পাক্ষিক অধিবেশনশেরপুর (বগুড়া) প্রতিনিধিবগুড়ার শেরপুর সাহিত্যচক্রের ৩৭৯তম পাক্ষিক অধিবেশন শেরপুর বিজ্ঞান ও কারিগরি মহিলা কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন কবি ডা. রহমতুল বারী। অধিবেশনে কবি, সাহিত্যিক, প্রবন্ধকার, নাট্যকারেরা তাঁদের স্বরচিত লেখা পাঠ করেন। অধিবেশনে মুক্ত আলোচনায় অংশ নেন নূর মোহাম্মদ তালুকদার, সুলতান মাহমুদ, হাসিনা মোর্শেদ, আফরোজা নার্গিস, সাইদুর রহমান, সাহাব উদ্দিন, মামুন জাহান, আবদুল হাকিম, আবিদা সুলতানা, সুশীল চন্দ্র, শাহ আলম, দিলীপ কুমার, ইয়াছিন আলী, সালেহা সুলতানা, সেলিম রেজা, রেজাউল করিম প্রমুখ। এতে সঞ্চালকের দায়িত্ব পালন করেন অধ্যক্ষ এস এম বেলাল হোসেন।বিএনপির সভা অনুষ্ঠিতবগুড়ার শেরপুর ও ধুনট উপজেলা বিএনপির যৌথ সাংগঠনিক সভা ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। শেরপুর উপজেলা বিএনপির সভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জানে আলম খোকা। সভায় আরও বক্তব্য দেন শহিদুল ইসলাম, আরিফুর রহমান, বি এইচ এম কামরুজ্জামান, শাহ আলম, স্বাধীন কুমার কুন্ডু। এ কে এম তৌহিদুল আলম মামুন, হাতেমুজ্জামান তালুকদার, আকতার আলম সেলিম, আপেল মাহমুদ, মইনুল হক, আলীমুদ্দিন হারুন প্রমুখ।শিবগঞ্জ: স্কুলভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিতশিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিবগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা আয়েশা মায়ের কোলে কেজি স্কুলে ২৩ সেপ্টেম্বর লাইট হাউস বগুড়ার আয়োজনে ও কমিউনিটি পুলিশিং ফোরামের ব্যবস্থাপনায় স্কুলভিত্তিক কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় মোকামতলা বালিকা উচ্চবিদ্যালয়, বালক উচ্চবিদ্যালয় ও উথলী উচ্চবিদ্যালয়ের ছাত্রছাত্রী অংশ নেয়। অংশগ্রহণকারী প্রতিযোগীদের নম্বরের ভিত্তিতে পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মুনছুর রহমান। বক্তব্য দেন রেহেনা খান, আবদুল ওয়াহাব, মামুন তালুকদার, রেজাউল করিম, জাহাঙ্গীর আলম, আবু জাফর ইকবাল প্রমুখ।নিরাপদ কীটনাশক ব্যবহার সম্পর্কিত কর্মশালাউপজেলার কিচক ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে গত ২৬ সেপ্টেম্বর নিরাপদ কীটনাশক ব্যবহার সম্পর্কিত এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম। এতে বক্তব্য দেন সহকারী কৃষি কর্মকর্তা রেজাউল আলম, কৃষকদের মধ্যে বক্তব্য দেন তফিজ উদ্দিন, জাহিদুল ইসলাম, আবদুর রাজ্জাক, ডিলারদের মধ্যে বক্তব্য দেন শামছুজ্জোহা তালুকদার, রেফাজ উদ্দিন, আলহাজ দেলবর হোসেন। প্রশিক্ষণ দেন এম মাহবুব উর রহমান ও আনিছুর জামান। প্রশিক্ষণ শেষে কৃষক ও ডিলারদের মধ্যে সনদপত্র ও কীটনাশক স্প্রে-ম্যানদের পোশাক বিতরণ করা হয়। ফুলবাড়ী: হতদরিদ্র নারীদের সচেতনতা বৃদ্ধিতে কর্মশালাফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিবেসরকারি সংস্থা ওয়ার্ল্ড কর্নসার্ন দিনাজপুরে ফুলবাড়ী উপজেলার হতদরিদ্র নারীদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মৌলিক কর্মশালার আয়োজন করে। গত ২৭ সেপ্টেম্বর থেকে উপজেলা শিবনগর ইউনিয়নের বাজিতপুর গুচ্ছগ্রামের হতদরিদ্র নারীদের গুচ্ছগ্রাম কমিউনিটি সেন্টারে তিন দিন ধরে প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালার উদ্বোধন করেন ওয়ার্ল্ড কর্নসার্ন সংস্থার দিনাজপুর জেলা সমন্বয়কারী সন্তোষ শর্মা। মুখ্য আলোচক ছিলেন জেমস কোরাইয়া ও দিলীপ কুমার মিস্ত্রি। কৃষক সমিতির মানববন্ধনদিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শাখা বাংলাদেশ কৃষক সমিতি গত ২৭ সেপ্টেম্বর স্থানীয় নিমতলা মোড়ে এক ঘণ্টা মানববন্ধন করে। কৃষকদের ফসলের ন্যায্যমূল্য, কৃষি উপকরণ সহজলভ্য ও দ্রুত বিদ্যুৎ সংকট সমাধানসহ সাত দফা দাবিতে ওই মানববন্ধন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ কৃষক সমিতির কেন্দ্রীয় নেতা নিমাই গাঙ্গুলি, ফুলবাড়ী শাখা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক জয়প্রকাশ নারায়ণ, সহসম্পাদক এস এম নুুরুজ্জামান, মহিলা পরিষদের সভানেত্রী চন্দনা মণ্ডল, ক্ষেতমজুর সমিতির সায়মা বেগম, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নুরুন্নবী নাদিম ও সুমন।পার্বতীপুর: অ্যানথ্রাক্স প্রতিরোধে মতবিনিময় সভা পাবর্তীপুর (দিনাজপুর) প্রতিনিধিউপজেলা পশুসম্পদ অধিদপ্তরের উদ্যোগে অ্যানথ্রাক্স রোগ ও এর প্রতিরোধ সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২৬ সেপ্টেম্বর পার্বতীপুর উপজেলা মিলনায়তনে এক মতবিনিময় সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুজিব-উল-ফেরদৌস। বক্তব্য দেন উপজেলা পশুসম্পদ কর্মকর্তা মো. আমবার আলী। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজুল ইসলাম প্রামাণিক, রেজাউল করিম প্রমুখ। হাকিমপুর: ল অ্যান্ড পলিসিস সভাহাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিহাকিমপুরে পারিবারিক নির্যাতন প্রতিরোধ ও নারীর ক্ষমতায়নবিষয়ক ল অ্যান্ড পলিসিস সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর হাকিমপুর পল্লী শ্রীর আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজিজার রহমান, মো. তোফাজ্জল হোসেন, কামাল হোসেন, মো. হেলাল উদ্দীন, পারুল নাহার, এ কে এম সামসুদ্দিন ও সুশান্ত কুমার দেব।বেড়া: দুর্গাপূজার প্রস্তুতি সভাবেড়া (পাবনা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাবনার বেড়া উপজেলা পূজা উদ্যাপন পরিষদ ২৬ সেপ্টেম্বর উপজেলার দুর্গাপূজা উদ্যাপন কমিটির নেতাদের নিয়ে প্রস্তুতি সভা করেছে। বেড়া কেন্দ্রীয় হরিবাড়ি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পূজা উদ্যাপন কমিটির সহসভাপতি অনীল চন্দ্র সাহা। গীতাপাঠ করেন মানিক কুমার ভট্টাচার্য। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নরেন্দ্রনাথ দত্ত, সুবল রায়, ভৃগুরাম হালদার, নিরঞ্জন কুমার গোস্বামী, চাঁদ মোহন দে প্রমুখ।পাটগ্রাম: মা ও শিশু স্বাস্থ্যবিষয়ক কর্মশালাপাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধিলালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে মা ও শিশুর স্বাস্থ্য-উন্নয়নবিষয়ক কর্মশালা ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পাটগ্রাম উপজেলার চেয়ারম্যান রুহুল আমিন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম জাহিদ হোসেন, আনোয়ারুল ইসলাম, সিরাজুল ইসলাম প্রমুখ।কুড়িগ্রাম: কুড়িগ্রামে তথ্যমেলানিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম‘চাইলে তথ্য জনগণ, দিতে বাধ্য প্রশাসন’ এই প্রতিপাদ্যকে সমানে রেখে কুড়িগ্রামে শুরু হয়েছে দুই দিনব্যাপী তথ্যমেলা গত ২৮ সেপ্টেম্বর শুরু হয়েছে। আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে সচেতন নাগরিক কমিটি সনাকের আয়োজন করে। কুড়িগ্রাম পৌরচত্বরে মেলার অনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক হাবিবুর রহমান। পরে আলোচনায় অংশ নেন মমিনুল ইসলাম, হারুণ অর রশিদ, খায়রুল আনম, ইউসুফ আলমগীর, আশরাফ মাহমুদ প্রমুখ। চিলমারীতে মানববন্ধন ও সমাবেশকুড়িগ্রামের ঐতিহাসিক চিলমারী বন্দরকে ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙনের হাত থেকে রক্ষা করার দাবিতে এলাকাবাসী গত ২৫ সেপ্টেম্বর ব্যাঙমারা ঘাট এলাকায় মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করে। পরে এক সমাবেশে বক্তব্য দেন গোলাম হায়দার, অজির আলী, তাজউদ্দিন আহমেদ, এছাহাক আলী, আবদুল হামিদ প্রমুখ। রায়গঞ্জ: পোনা মাছ অবমুক্তরায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় তিনটি জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের জুগিদহে আনুষ্ঠানিকভাবে পোনা মাছ অবমুক্ত করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস। রায়গঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাংসদ গাজী ইসহাক হোসেন তালুকদার, কে এম হোসেন আলী, সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান, আমিনুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মোহাম্মাদ আবদুল আহাদ, রেজাউল করিম তালুকদার প্রমুখ। মহিলা কলেজে অভিভাবক সমাবেশগত ২৮ সেপ্টেম্বর সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কলেজ মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাংসদ গাজী ইসহাক হোসেন তালুকদার। কলেজ পরিচালনা কমিটির সভাপতি মনোয়ারা সুলতানার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন রেজাউল করিম তালুকদার, আবদুুস সালাম, গোলাম মোস্তফা সরকার, ফরিদুল ইসলাম প্রমুখ। পঞ্চগড়: বিশ্ব জলাতঙ্ক দিবস পালনপঞ্চগড় প্রতিনিধি‘একসঙ্গে কাজ করি জলাতঙ্কমুক্ত দেশ গড়ি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গত ২৮ সেপ্টেম্বর পঞ্চগড়ে পালন করা হয়েছে বিশ্ব জলাতঙ্ক দিবস। এ উপলক্ষে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালের সম্মেলনকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সিভিল সার্জন ইমারউদ্দিন কায়েসের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ পাঠ করেন মো. জিয়াউদ্দিন। সভায় অন্যান্যের মধ্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান ও সাংবাদিক এ রহমান বক্তব্য দেন।পীরগঞ্জ ঃ যক্ষ্মা নিয়ন্ত্রণে নাটাবের সভাপীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিযক্ষ্মামুক্ত দেশ গড়ার লক্ষ্যে জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতির (নাটাব) আয়োজনে ২৫ সেপ্টেম্বর পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এক সচেতনতা সভা হয়েছে। সভায় মূল আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন নজরুল ইসলাম, সোহেল রানা, মো. আনোয়ার হোসেন, মো. খায়রুল বাশার, মজিবর রহমান খান প্রমুখ।সৈয়দপুর: কৃষক সমিতির মানববন্ধনসৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিকৃষির বহুবিধ সমস্যা ও স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সাত দফা দাবিতে বাংলাদেশ কৃষক সমিতি মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ২৭ সেপ্টেম্বর সৈয়দপুর ওয়াপদা মোড়ে ওই কর্মসূচি পালন করা হয়। সৈয়দপুরে মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা কৃষক সমিতির আহ্বায়ক আতিয়ার রহমান। বক্তব্য দেন শ্রীদাম দাস, নুরুজ্জামান জোয়ারদার, দেলোওয়ার হোসেন জাভিস্কো, সোলেমান আলী, উদাস চন্দ্র রায়, নুরুল ইসলাম মাস্টার, জাকির হোসেন, আবুল ফজল প্রমুখ।বাগমারা: শিক্ষার মান উন্নয়নে আলোচনাবাগমারা (রাজশাহী) প্রতিনিধিরাজশাহীর বাগমারা উপজেলার দ্বীপনগর উচ্চবিদ্যালয়ে ২৯ সেপ্টেম্বর শিক্ষার মান উন্নয়নবিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পরিচালনা কমিটির সভাপতি প্রভাষক মাহবুবুর রহমান। হিরেন্দ্রনাথের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সারাফত আলী, নজরুল ইসলাম, বদরুল ইসলাম, জাফর ইকবাল, জিন্নাতুন নেসা, মানিক প্রমুখ। সভায় প্রতিষ্ঠানের শিক্ষার মান বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। সভায় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। পাঁচবিবি: ভেড়ার খামার ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধনপাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি পাঁচবিবিতে গত ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী সমাজভিত্তিক ও বাণিজ্যিক খামারে দেশি ভেড়ার উন্নয়ন ও সংরক্ষণ খামার ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর কার্যালয় মিলনায়তনে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মামুনুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন এবং বক্তব্য দেন জয়পুরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অনিল কুমার পাল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজভিত্তিক ও বাণিজ্যিক খামারে দেশি ভেড়ার উন্নয়ন ও সংরক্ষণ প্রকল্প পরিচালক এ কে এম আজাদ। ক্ষেতলাল: অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধনাক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি২৬ সেপ্টেম্বর জয়পুরহাটের ক্ষেতলাল পাইলট বালিকা উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের স্কুল শাখার অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আবদুর রহমানকে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নবীউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীন মিঞা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আমিনুল ইসলাম, নাদিরউজ্জামান, সাইফুল ইসলাম, নেজাম উদ্দীন প্রমুখ।কালাই: ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালাই (জয়পুরহাট) প্রতিনিধিজয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জয়পুরহাট-২-এর সংরক্ষিত নারী আসনের সাংসদ শাহীন মনোয়ারা হক। এ উপলক্ষে এক সুধীসমাবেশ ও জনসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুস সোবহান মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন মিনফুজুর রহমান, হেলাল উদ্দিন মোল্লা, নন্দলাল পার্শী, শওকত হাবিব তালুকদার, মোবিনুল ইসলাম, আবদুল বারি, মোসাদ্দেক হোসেন, তোজাম্মেল হোসেন প্রমুখ।পরিচালনা কমিটির সভাজয়পুরহাটের কালাই ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির এক সভা ২৫ সেপ্টেম্বর বিকেলে কলেজের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাট-২-এর সংরক্ষিত আসনের নারী সাংসদ শাহীন মনোয়ারা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কলেজের অধ্যক্ষ কাজী আবু রায়হান ছাড়াও উপস্থিত ছিলেন কমিটির সদস্য ও সাবেক সাংসদ কাজী রাব্বীউল হাসান, মতিয়র রহমান, আমিনুল ইসলাম, শহীদুল ইসলাম তালুকদার, নাজমুস সাকিব, মাহফুজার রহমান, রেজাউল করিম, ইখতিয়ার হোসেন, দেলোয়ার হোসেন প্রমুখ।