সংগঠন সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া: সচেতন নাগরিক কমিটি গঠননিজস্ব প্রতিবেদক, বগুড়াট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) অনুপ্রেরণায় ৬ অক্টোবর রাতে বগুড়ার একটি রেস্টুরেন্টে সচেতন নাগরিক কমিটি বগুড়া শাখার কমিটি গঠিত হয়েছে। এ সময় টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান উপস্থিত ছিলেন। এক সভায় সর্বসম্মতিক্রমে মীর ইকবাল হোসেন, বদরুন্নেসা, বজলুল করিম এবং নজরুল ইসলামকে নিয়ে মোট ১৩ সদস্যের একটি কমিটি গঠিত হয়েছে।রেড ক্রিসেন্টের চেয়ারম্যান বগুড়ায়বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান সাংসদ এস এম আকবর ৬ অক্টোবর বগুড়া রেড ক্রিসেন্ট কার্যালয় পরিদর্শন করেছেন। এ সময় তিনি স্থানীয় রেড ক্রিসেন্ট কার্যালয় ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের যুব রেড ক্রিসেন্ট সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন ইমাম জাফর শিকদার, রাগেবুল আহসান, এ কে এম সুরুতজ্জামান, কোহিনুর বেগম, আইনুল হক, মকবুল হোসেন, মো. শরিফুর রহমান, আরিফুল ইসলাম প্রমুখ।শেরপুর: সাংবাদিক সংস্থার প্রতিবাদ সভাশেরপুর (বগুড়া) প্রতিনিধিবগুড়া থেকে প্রকাশিত দৈনিক দুর্জয় বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক সাংবাদিক ও বিএফইউজের সাবেক সহসভাপতি দীপংকর চক্রবর্তীর হত্যার বিচারের দাবিতে ২ অক্টোবর সংস্থার ইউনিট কার্যালয়ে এক প্রতিবাদ সভা হয়েছে। বগুড়ার শেরপুরের জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে এ সভা হয়। দীপক কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন সাইফুল বারী, নাহিদ আল মালেক, জাহাঙ্গীর ইসলাম, শফিকুল ইসলাম শরীফ, শাহাদৎ হোসেন, এস এম আমিনুল মোমিন, মোখলেছুর রহমান, আশরাফ আলী প্রমুখ।তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির সভাশেরপুরে ৩০ অক্টোবর তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির সভা হরিশংকর সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের জাতীয় কমিটির আহ্বায়ক মো. শহিদুল্লাহ চৌধুরী। এতে আরও বক্তব্য দেন নজরুল ইসলাম, সাইফুল ইসলাম, চুনী লাল কুণ্ডু, বরেন্দ্র নাথ সান্যাল, রঞ্জন কুমার দেব, বীরেণ মাহাতো, আবু তালেব, আবদুল গণি প্রমুখ। এপেক্স বাংলাদেশের সভা১ অক্টোবর বগুড়ার শেরপুরের জেলা পরিষদ মিলনায়তনে এপেক্স বাংলাদেশ-এর ২৬তম জেলা-৭ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন এপেক্স বাংলাদেশের জাতীয় প্রেসিডিন্ট অ্যাপেক্সিয়ান হাসান ফেরদৌস জুয়েল। জেলা গর্ভনর-৭-এর অ্যাপেক্সিয়ান মো. হাসান বারীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন মো. আনিছুজ্জামান শাতিল, এহছানুল কবীর, মশিউর রহমান, দেবদ্রত সাহা, আবদুল ওয়াহিদ শাহ্ প্রমুখ।শিবগঞ্জ: যক্ষ্মাবিষয়ক সভাশিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিবগুড়ার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে ২ অক্টোবর উপজেলার যক্ষ্মা পরিস্থিতি পর্যালোচনাবিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা খাজা আবদুল গফুরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান। বক্তব্য দেন খাদেমুল ইসলাম, সাফিয়া আক্তার, হামিদুল ইসলাম প্রমুখ।ওয়ার্ড কমিটি গঠনপৌর উন্নয়ন কমিটির এক সভা ৩ অক্টোবর শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কাউন্সিলর ইয়াকুব আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম। বক্তব্য দেন বুলবুল ইসলাম, এস এম তাজুল ইসলাম, লুৎফর রহমান, শাহ এম এ জলিল, আবদুল করিম প্রমুখ। সভা শেষে ইয়াকুব আলীকে সভাপতি, আবদুল হামিদকে সাধারণ সম্পাদক ও মিস্টার আলীকে সাংগঠনিক সম্পাদক করে ৯ নম্বর ওয়ার্ডের পৌর উন্নয়ন কমিটি করা হয়।ইঁদুর নিধন অভিযান উদ্বোধনকৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা পরিষদ সভাকক্ষে ৩ অক্টোবর অনুষ্ঠিত হয়। কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম এতে বক্তব্য দেন। সভায় বক্তব্য দেন লুৎফর রহমান, আবুল কালাম আজাদ, খাদেমুল ইসলাম, আসলাম পারভেজ, হেলাল উদ্দিন, মতিউর রহমান, রফিকুল ইসলাম, এজাজুল কামাল, আজমল হোসেন, তায়েব আলী প্রমুখ।দুপচাঁচিয়া: যুবদলের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিদুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ৩ অক্টোবর চৌমুহনী বাজারের একটি চাতালে অনুষ্ঠিত হয়। মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, মোমিনুর ইসলাম, রশিদুল ইসলাম, ছানোয়ার হোসেন, গোলাম মোস্তফা, মামুনুর রশীদ, আজিজুল হক, আনোয়ার হোসেন, আমজাদ হোসেন, হিরন তালুকদার প্রমুখ।বিশ্ব শিক্ষক দিবস পালিত‘শিক্ষকদের দিয়েই পুনরুদ্ধার শুরু’ প্রতিপাদ্য সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৫ অক্টোবর বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি দুপচাঁচিয়া উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আবদুল মজিদ। বক্তব্য দেন আবদুল মজিদ প্রামাণিক, মীর সিরাজুল ইসলাম, আবদুল হামিদ, খলিলুর রহমান, শাহজাহান আলী, হাবিবুর রহমান, জহুরুল ইসলাম, মাহবুবুর রহমান প্রমুখ।আদমদীঘি: সান্তাহারে হাজী কল্যাণ সমিতির সভাআদমদীঘি (বগুড়া) প্রতিনিধিবগুড়ার সান্তাহারে পৌর হাজী কল্যাণ সমিতির উদ্যেগে ৩ অক্টোবর স্থানীয় একটি মসজিদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি মাহাবুবুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কফিল উদ্দীন, ইসমাইল হোসেন, আব্দুর রাজ্জাক, নজরুল ইসলাম, শফির উদ্দীন, আলাউদ্দীন আলী, আবদুল কুদ্দুস প্রমুখ। ব্রাকের স্যানিটেশন মাস পালনজাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে ২৮ সেপ্টেম্বর বগুড়ার সান্তাহার পৌরসভায় পৌর ওয়াটসন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাক ওয়াশ কর্মসূচির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, পৌর মেয়র ফিরোজ মো. কামরুল হাসান। সভায় বক্তব্য দেন রফিকুল ইসলাম, গোলাম আম্বিয়া, জি আর এম শাহাজাহান, আবদুল কুদ্দুস, মজিবর রহমান প্রমুখ।রায়গঞ্জ: ইঁদুর নিধন কার্যক্রম উদ্বোধনরায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ইঁদুর নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ৬ সেপ্টেম্বর উপজেলা কৃষি দপ্তরের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আবদুল আহাদ। বক্তব্য দেন এ বি এম আবদুস সাত্তার, আমিনুল ইসলাম, নিলুফার ইয়াসমিন, অজিত কুমার সরকার, মোশারফ হোসেন সরকার, রহমত আলী, গাজী আনিসুর রহমান, আবদুস সাত্তার প্রমুখ। পীরগঞ্জ: পোনা উৎপাদনে কৃষক মাঠ দিবস পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিধানখেতে ‘গিফট তেলাপিয়া’র পোনা উৎপাদন করে চাহিদা পূরণ ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ৫ অক্টোবর বিকেলে এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আরডিআরএসের আয়োজনে পীরগঞ্জের নানুহর গ্রামের ধানচাষিদের নিয়ে প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান রাজেন্দ্রনাথ রায়। বক্তব্য দেন ফয়সাল আজম, মো. নজরুল গনি, নিশীথ বরণ, জাহিদুজ্জামান জাহিদ, রাখিবুল ইসলাম, মকলেসুর রহমান, প্রফুল্ল কুমার রায়, গজেন্দ্রনাথ রায় ও জালাল উদ্দীন।গর্ভবতী মায়েদের রক্তের গ্রুপ পরীক্ষা নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে ইএসডিও কমস প্রকল্পের আয়োজনে পীরগঞ্জের খনগাঁও ইউপি চত্বরে ৯৭ জন গর্ভবতী ও প্রসূতি মায়ের বিনা মূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন। প্রধান অতিথি ছিলেন নজরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন আবু বকর সিদ্দিক, সাজ্জাদুর রহমান, নাজনীন নাহার, আব্বাস উদ্দীন প্রমুখ। চাঁপাইনবাবগঞ্জ: বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষক সংবর্ধনা নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জবিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ছয়জন অবসরপ্রাপ্ত শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে। ৫ সেপ্টেম্বর শহীদ সাটু হলে শিক্ষক দিবসের অনুষ্ঠানে এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত শিক্ষকেরা হচ্ছেন, আনোয়ারা খাতুন, মো. ইসারুল, মার্জিনা হক, আবুল কাশেম, সিরাজ উদ্দীন, নিজাম উদ্দীন শাহ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।হাকিমপুর: জাতীয় স্যানিটেশন মাস পালিতহাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিদিনাজপুরের হাকিমপুরে জাতীয় স্যানিটেশন মাস-২০১০ পালিত হয়েছে। এ উপলক্ষে ৪ অক্টোবর এক শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজিজার রহমান। বিশেষ অতিথি ছিলেন মো. শাহিনুর রেজা।নবনির্বাচিত কমিটির শপথদিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন, হাকিমপুর উপজেলা বাস শাখার নবনির্বাচিত কমিটির শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর স্থানীয় বাস টার্মিনালের কার্যালয়ে দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হবিবর রহমান কমিটির নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ করান। এ উপলক্ষে এক আলোচনা সভা নুরুন্নবী চৌধুরী জিনজারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, মো. মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন মো. কামাল হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন মো. আতাউর রহমান ও মো. মোস্তফা হোসেন।বদরগঞ্জ: ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন গঠিত বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রংপুরের বদরগঞ্জ উপজেলার ছাত্রছাত্রীদের নিয়ে ‘ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব বদরগঞ্জ’ গঠন করা হয়েছে। ১ অক্টোবর এ উপলক্ষে এক আলোচনা সভা হয়। সভায় মেহেদী হাছিন, শাহাজাহান সিরাজ, আখতার আহম্মেদ, গোলাম মোস্তফা, শাহনাজ পারভীনসহ ১০ জনকে নিয়ে কমিটি গঠন করা হয়। উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরুরংপুরের বদরগঞ্জে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২ অক্টোবর উপজেলার কালিরডাঙ্গা আমবাগান উপানুষ্ঠানিক শিক্ষাকেন্দ্রে ওই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুর রহমান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন মোহছিনা বেগম, আজিজুল হক, খায়রুল হক, শফিয়ার রহমান, ফুল বাবু মণ্ডল ও লিপি বেগম।জাতীয় কন্যাশিশু দিবস পালিতরংপুরের বদরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। ৫ অক্টোবর দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, শিক্ষার্থীদের উপস্থিত বক্তৃতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিমলেন্দু সরকার। বক্তব্য দেন মোহসিনা বেগম, কাজী খয়রাত হোসেন, আজিজুল ইসলাম, আমিনুল ইসলাম, উম্মেহানি, জোসনারা বেগম প্রমুখ। উপস্থিত বক্তৃতায় প্রথম স্থান অধিকার করে মাহজাবিন মাইশা।বেড়া : যক্ষ্মাবিষয়ক কর্মশালাবেড়া (পাবনা) প্রতিনিধিস্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে ৩০ সেপ্টেম্বর জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির আওতায় বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে যক্ষারোগবিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম খালেকুজ্জামানের সভাপতিত্বে আলোচনা হয়। এতে বক্তব্য দেন খলিলুর রহমান, নজরুল ইসলাম, মশিউর রহমান প্রমুখ।শিক্ষার মান উন্নয়নবিষয়ক কর্মশালাশিক্ষার মান উন্নয়নবিষয়ক পৃথক দুটি কর্মশালা ৩০ সেপ্টেম্বর বেড়া বালিকা উচ্চবিদ্যালয়ে এবং ১ অক্টোবর বেড়া বিবি উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন আ হ ম ফজলুর রহমান ও আবদুল বাতেন। এ ছাড়া উভয় কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন খন্দকার আজিজুল হক, হাসানুল মতিন প্রমুখ। হজ পালনের নিয়মাবলি নিয়ে কর্মশালাবেড়া পৌর পাবলিক লাইব্রেরি কাম রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে ৩ অক্টোবর হজ পালনের নিয়মাবলিবিষয়ক এক কর্মশালা লাইব্রেরির সেমিনারকক্ষে অনুষ্ঠিত হয়। আবদুল জব্বারের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন ঈসমাইল হোসেন, নিয়ামতউল্লাহ, আবদুস সাত্তার খান, মো. নূর ইসলাম প্রমুখ। নাটোর: প্রতিবন্ধীদের মতবিনিময় সভানাটোর প্রতিনিধি৩ অক্টোবর নাটোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় সরকারের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রতিবন্ধী উন্নয়ন সংগঠন ‘নন্দন’-এর সম্পাদিকা নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম। প্রতিবন্ধীরা সভায় উপস্থিত স্থানীয় সরকারপ্রধানদের প্রতিবন্ধীদের ব্যাপারে নীতিবাচক ধারণা পরিহারের অনুরোধ জানান।ইভ টিজিং বন্ধে শোভাযাত্রাইভ টিজিং বন্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ৪ অক্টোবর নাটোরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সুলতান আবদুল হামিদ, এনামুল হক, নাসিরুল ইসলাম, ইব্রাহিম খলিলুল্লাহ ও শফিকুল ইসলাম বক্তৃতা করেন। গুরুদাসপুর: ছাত্রছাত্রীদের নিয়ে সংসদীয় প্রশ্নোত্তর অনুষ্ঠানগুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি‘জলবায়ু পরিবর্তন ও চলনবিলের ওপর প্রভাব’ শীর্ষক এক প্রশ্নোত্তর অনুষ্ঠান ৩০ সেপ্টেম্বর গুরুদাসপুর পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর মেয়র মশিউর রহমান। সংসদীয় অনুকরণে আয়োজিত এ অনুষ্ঠানে শহরের চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে গঠন করা হয় সরকার ও বিরোধী দল। স্কুল ছাত্র মো. সেলিম রেজা স্পিকারের দায়িত্ব পালন করেন। পরে এক আলোচনা সভায় বক্তব্য দেন মোহাম্মদ আলী, রোকসানা আকতার, আফসার আলী, জিল্লুর রহমান, মিজানুর রহমান, খাদেমুল ইসলাম, আতহার হোসেন, মজিবুর রহমান প্রমুখ।জাতীয় কন্যাশিশু দিবস পালিতগুরুদাসপুরের খুবজীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। খুবজীপুর ইউনিয়ন কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের আয়োজনে খুবজীপুর সরকারি প্রাথমিক স্কুলের মাঠে দিনব্যাপী ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি মাসুদা আকতার। ইঁদুর নিধন অভিযানগুরুদাসপুর উপজেলা কৃষি বিভাগের আয়োজনে গত ৩০ সেপ্টেম্বর উপজেলা অডিটরিয়ামে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করা হয়। এ সময় মোহাম্মদ আলী, এ এন এম মঈনুল ইসলাম, আবদুল আজিজ সরকার, জুলফিকার আলী, আ. হালিম, আ. বারী ও বাবলু কুমার সূত্রধর উপস্থিত ছিলেন। কুড়িগ্রাম: সচেতনতা সৃষ্টিতে মতবিনিময়নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামকুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুর্নীতি প্রতিরোধ ও তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে এক মতবিনিময় সভা আনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা প্রশাসনের এ সভা হয়। ইউএনও হামিদুল হকের সভাপতিত্বে সভায় প্রধান ও বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে জেলা প্রশাসক হাবিবুর রহমান ও উপজেলা চেয়ারম্যান আবদুল হাই। বাসদের বিক্ষোভ ও সমাবেশ ক্ষেতমজুর-দিনমজুর-গরিব চাষিদের বাঁচাতে আর্মি রেটে রেশনিং পদ্ধতি চালু, ন্যায্য মূল্যে খোলাবাজারে চাল বিক্রি ও বন্যায় ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ প্রদানের দাবিতে ৪ অক্টোবর শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাসদের সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট। পরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সাঈদ আক্তার আমিন, মোনাব্বের হোসেন, ফুলবর রহমান, রোকনুজ্জামান রুকু প্রমুখ। বিশ্ব শিশু দিবস পালিত‘শারীরিক শাস্তি বন্ধ হলে বাড়বে শিশু বুদ্ধি বলে’ বিষয়কে প্রতিপাদ্য করে ৪ অক্টোবর কুড়িগ্রামে বিশ্ব শিশু দিবস পালিত হয়। কুড়িগ্রাম টাউন হলে অনুষ্ঠিত শিশু সমাবেশে শিশু অধিকার সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন হামিদুল আলম, রাশেদুজ্জামান বাবু, আহসান হাবীব, মো. আহসানুজ্জামান প্রমুখ।কৃষক দলের আহ্বায়ক কমিটি গঠিতকুড়িগ্রামে জাতীয়তাবাদী কৃষক দলের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। ৭১ সদস্যবিশিষ্ট কমিটিতে মো. রফিকুল ইসলামকে আহ্বায়ক করা হয়েছে। এই কমিটিকে স্বাগত জানিয়ে বিবৃতি দেন তাসভীর উল ইসলাম, সাইফুর রহমান, আবদুল আজিজ, লুৎফর রহমান, সোহেল হোসনাইন কায়কোবাদ, হাসিবুর রহমান, নুর ইসলাম, হাবিবুল আবেদীন, নাদিম আহমেদ, সাজ্জাদ হোসেন চৌধুরী, মাজেদুল ইসলাম, আজিজুল ইসলাম প্রমুখ।ইঁদুর নিধন অভিযান কুড়িগ্রামে মাসব্যাপী ইঁদুর নিধন অভিযান ৩ অক্টোবর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জেলা কৃষি বিভাগের উদ্যোগে কুড়িগ্রাম খামারবাড়ির হলরুমে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। কালিদাস দেবনাথের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে এ সময় বক্তব্য দেন পনির উদ্দিন আহমেদ, আজহারুল ইসলাম, মজনুর রহমান, আবদুল হামিদ প্রমুখ।গাইবান্ধা: স্বেচ্ছাসেবক দলের সভাগাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার ফুলছড়ি উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক আলোচনা সভা ৫ অক্টোবর কালীরবাজার শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়। সাদেকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন মোর্শেদ হাবীব, জাহিদুল ইসলাম, আমির ইকবাল, আশরাফুল ইসলাম, টুকু মিয়া, সাইদুর রহমান প্রমুখ।নাগরিক ফোরামের সভাগাইবান্ধার সাঘাটা উপজেলা নাগরিক ফোরামের উদ্যোগে এক মতবিনিময় সভা ৪ অক্টোবর স্থানীয় পাইলট উচ্চবিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। আলতাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন শাহ আলম, মেহেদি হাসান, পবন কুমার, জয়নাল আবেদীন, আবদুর রউফ, শাহাদাত হোসেন, শামীম আরা, জাহিদুল ইসলাম, কাসেম মিয়া, আবদুল জোব্বার, নজরুল ইসলাম, আবেদুর রহমান, আনিস মোস্তফা প্রমুখ।এসকেএসের সভা গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন এসকেএস ফাউন্ডেশনের উদ্যোগে এক আলোচনা সভা ৫ অক্টোবর নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আবদুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন মাহফুজার রহমান, মিজানুর রহমান, আবদুল মুহাইমিন, রোকসানা রাহাত, তামান্না ফেরদৌস, বিউটি বেগম, মোদাচ্ছেরুজ্জামান, আবদুল হাই, মানিক সরকার, ফাতেমা বেগম, হাবিবুর রহমান, রেজাউল করিম প্রমুখ। কর্মচারী ইউনিয়নের সমাবেশগাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এক সমাবেশ ৪ অক্টোবর নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন তোফাজ্জল হোসেন, জিন্নাত আলী, আবদুল লতিফ, আবদুর রশিদ, আবদুল আজিজ, আবদুল ওয়াহেদ, লাল মিয়া, আবদুর রহমান, মনজুর হাবিব, মো. লিটন, সিরাজুল ইসলাম প্রমুখ।