সংগঠন সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল: স্যানিটেশন নিশ্চিতকরণে বিভাগীয় সংলাপবরিশাল অফিসউপকূলীয় এলাকায় বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সেবা নিশ্চিত করার লক্ষ্যে ২০ অক্টোবর বরিশাল এলজিইডি ভবন সম্মেলন কক্ষে বিভাগীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ২০১৩ সালের মধ্যে সার্বিক স্যানিটেশন নিশ্চিত করার সরকারি ঘোষণা এগিয়ে নিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও এনজিও ফোরাম এ সংলাপের আয়োজন করে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগের কমিশনার আবু হেনা মো. রহমাতুল মুনিম। অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক এস এম আরিফ উর রহমান, পরিবেশবিদ মুরাদ আহম্মেদ, এস এম ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।শারদীয় মিলনমেলাবরিশাল নগরের অশ্বিনীকুমার হলে ১৮ অক্টোবর শারদীয় দুর্গোৎসব-পরবর্তী মিলনমেলার আয়োজন করেছে শারদীয় মিলনমেলা উদ্যাপন পরিষদ। অনুষ্ঠানে নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নিমচন্দ্র ভৌমিক, সাংসদ তালুকদার মো. ইউনুস, মো. হানিফ, ননীগোপাল দাস, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রাখাল চন্দ্র দে, নিখিল সেন, প্রেসক্লাবের সভাপতি এস এম ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।যশোর: মাতৃমৃত্যুর হার কমানোবিষয়ক কর্মশালা যশোর অফিসসহস্রাব্দ লক্ষ্যমাত্রা অর্জনে মাতৃমৃত্যুর হার কমানোর লক্ষ্যে ১৯ অক্টোবর যশোর শহরের বাঁচতে শেখা মিলনায়তনে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ক অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট-ওয়ার্ড ও একলাব-এর যৌথ উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওয়ার্ডের সভাপতি শাজাহান আলী। বক্তব্য দেন ঝিনাইদহের সাবেক সিভিল সার্জন নিরঞ্জন কুমার সিকদার, একলাবের প্রকল্প পরিচালক শামছুল আলম প্রমুখ।কেশবপুর: গাছের চারা বিতরণকেশবপুর (যশোর) প্রতিনিধিযশোরের কেশবপুর উপজেলার পাথরা গ্রামে ১৯ অক্টোবর সোশ্যাল অর্গানাইজেশন ফর সার্ভিসের উদ্যোগে পাথরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ে ২০০ শিক্ষার্থীর মধ্যে ওষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয় চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার ব্রহ্ম। বক্তব্য দেন মোজাম্মেল হক, আহসান হাবিব, কাজল দেবনাথ, উদয় দাস, সুজিত কুমার দাস, রিংকু মোড়ল, উত্তম কর, সুমন কুমার দাস, নির্মল আচর্য প্রমুখ। মনিরামপুর: ভবদহের তিনটি বিলে মাছের পোনা অবমুক্ত মনিরামপুর (যশোর) প্রতিনিধিযশোরের মনিরামপুর উপজেলার ভবদহ অঞ্চলের তিনটি বিলে ১৭ অক্টোবর মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। স্থানীয় সাংসদ খান টিপু সুলতান প্রধান অতিথি হিসেবে এই মাছের পোনা অবমুক্ত করেন। এ উপলক্ষে বাহাদুরপুর পূজামন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশেষ অতিথি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মাহবুবুর রহমান খান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মফিজুর রহমান, উপপরিচালক হাসানুজ্জামান চৌধুরী, উপজেলা চেয়ারম্যান স্বপন ভট্টাচার্য, জেলা মৎস্য কর্মকর্তা আবদুল মতিন, প্রকল্প পরিচালক মিজানুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা হাদিউজ্জামান, পরিতোষ কুমার বিশ্বাস, আবদুল আলীম জিন্নাহ প্রমুখ।পটুয়াখালী: বাউফলে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাপটুয়াখালী অফিসপটুয়াখালীর বাউফল উপজেলা মিলনায়তনে ১৯ অক্টোবর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ আ স ম ফিরোজ। বাউফল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামসুল আলম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান, ভাইস চেযারম্যান রুনিয়া বেগম, পটুয়াখালী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল বারেক হাওলাদার, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব হাওলাদার, বিআরডিবির চেয়ারম্যান মোশারেফ হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন। পটুয়াখালী বিশ্ববিদ্যালয়: মতবিনিময় সভা পটুয়াখালী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্ত্রিবিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে ১৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক হারুনর রশীদ, ছাত্রবিষয়ক উপদেষ্টা রবিউল হক, রেজিস্ট্রার আ ক ম মোস্তফা জামান, ব্যবসায় প্রশাসন ও ব্যবস্থাপনা অনুষদের কোর্স সমন্বয়কারী বদিউজ্জামান, জনসংযোগ কর্মকর্তা মাহফুজুর রহমান, প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মেহেদী হাসান, দৈনিক কালের কণ্ঠ-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মশিউর রহমান, যায়যায়দিন-এর এস এইচ এম মিরাজ, ডেসটিনির এস এম মেহেদী হাসান প্রমুখ। খুলনা: বিএনপির নির্বাহী কমিটির সভা খুলনা অফিসপূর্ণাঙ্গ্রকমিটি গঠনের প্রায় দুই মাস পর ১৬ অক্টোবর নগরের খুলনা ক্লাব মিলনায়তনে জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ১৫১ সদস্যের মধ্যে ১৩৮ জন উপস্থিত ছিলেন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও খুলনা জেলা সভাপতি মাজেদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক সাংসদ এম নুরুল ইসলাম ওরফে দাদু ভাই। বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির সভাপতি সাংসদ নজরুল ইসলাম। সভায় আরও বক্তব্য দেন নগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল আলম, কাজী সেকেন্দার আলী, মামুন রহমান, গাজী আবদুল বারী, গাজী আবদুল হক, ফকরুল আলম, আমীর এজাজ খান, সরদার আলাউদ্দিন প্রমুখ। দাদা ম্যাচ ফ্যাক্টরি চালুর দাবিতে সমাবেশসদ্য বন্ধ হয়ে যাওয়া খুলনার ঐতিহ্যবাহী দাদা ম্যাচ ফ্যাক্টরি চালুর দাবিতে কারখানার ওয়ার্কার্স ইউনিয়ন ১৭ অক্টোবর ইউনিয়ন কার্যালয়ে সমাবেশ করেছে। ইউনিয়নের সভাপতি মো. দিলখোস মিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাম্যবাদী দলের খুলনা জেলার সাধারণ সম্পাদক এস এম ইকবাল। বক্তব্য দেন ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচ এম শাহাদাৎ, আ. রব, শাহজাহান জাহাঙ্গীর, মো. ইলিয়াছ, সৈয়দ শামসুর রহমান, মো. ইকবাল হোসেন, মঞ্জুরুল ইসলাম, মো. কবির, এস এম বিল্লাল হোসেন, এস এম ইলতিয়াক আকবর প্রমুখ। ফরিদপুর: বিশ্ব খাদ্য দিবস পালিতফরিদপুর অফিসফরিদপুরে ১৬ অক্টোবর পালিত হয়েছে বিশ্ব খাদ্য দিবস ও টেলিফুড। এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। শেষে জেলা প্রশাসকের সম্মেলন কেন্দ্রে আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্য দেন যথাক্রমে জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ ও পুলিশ সুপার মো. আওলাদ আলী ফকির। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র মোদকের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা খাদ্য নিয়ন্ত্রক আবদুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউছুব আলী মোল্লা, বিআরডিবির উপপরিচালক মোনয়ারা মোর্শেদ, মো. আজহারুল ইসলাম, আসমা আক্তার, কাজী আশরাফুল হাসান প্রমুখ।বিশ্ব সাদাছড়ি দিবস পালিতবিশ্ব সাদাছড়ি দিবস উপলক্ষে ১৫ অক্টোবর ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দৃষ্টিপ্রতিবন্ধী পুনর্বাসন সমিতির মহাসচিব সৈয়দ আশরাফুল আজমের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সরকারি ইয়াছিন কলেজের উপাধ্যক্ষ আবদুল বারেক বিশ্বাস, সৈয়দ রোকেয়া বেগম, খালেদা আশরাফ, আবুল কালাম, তোফাজ্জেল হোসেন, আনোয়ার করিম, শামসুদ্দীন মোল্লা প্রমুখ। সভা শেষে দৃষ্টিপ্রতিবন্ধীদের মধ্যে সাদাছড়ি বিতরণ করা হয়। এর আগে শোভাযাত্রা বের হয়।বোয়ালমারী: শতবর্ষ উদ্যাপন প্রস্তুতি সভাবোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদরের প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান জর্জ একাডেমির শতবর্ষ উদ্যাপন উপলক্ষে ১৬ অক্টোবর প্রস্তুতি সভা বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও শতবর্ষ উদ্যাপন কমিটির সভাপতি এম এম মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাবেক সাংসদ শাহ্ মো. আবু জাফর, মিঞা সাদেকুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার বক্তব্য দেন। আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর বিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপনে নানা কর্মসূচি ঘোষণা করা হয়। প্রাক্তন শিক্ষার্থীদের নাম নিবন্ধন ও স্মরণিকায় লেখা পাঠানোর শেষ তারিখ ৩০ অক্টোবর। এ ছাড়া সভায় বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শিবপ্রসাদ রায়কে আহ্বায়ক ও বর্তমান প্রধান শিক্ষক সৈয়দ নূরুল ইসলামকে সদস্যসচিব করে অনুষ্ঠান পরিকল্পনা উপকমিটি গঠন করা হয়েছে। মাদারীপুর: ‘শুভাকাশ ইশারা’র কমিটিমাদারীপুর প্রতিনিধিমাদারীপুরের অন্যতম প্রধান শিশু-কিশোর ও যুবকল্যাণ সংগঠন ‘শুভাকাশ ইশারা’র আহ্বায়ক কমিটি ১৫ অক্টোবর গঠিত হয়েছে। এ উপলক্ষে লেকেরপাড় মুক্তিযোদ্ধা মিলায়তনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান সমন্বয়কারী শফিক স্বপনের তত্ত্বাবধানে কামরুজ্জামান খানকে আহ্বায়ক এবং এম এম জুম্মান হোসেনকে সদস্যসচিব করা হয়। এ ছাড়া নূপুর ইসলাম, রফিক খান, মোকলেছ খান, লিটা ও ইকবাল হোসেনকে সদস্য করা হয়েছে।মাদকের অপব্যবহার রোধে শোভাযাত্রা মাদারীপুর জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ উদ্যোগে ১৮ অক্টোবর ‘মাদকদ্রব্যের অপব্যবহার রোধ’ করতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শোভাযাত্রা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর লেকেরপাড় স্বাধীনতা অঙ্গন থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে আলহাজ আমিনউদ্দিন উচ্চবিদ্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শশী কুমার সিংহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাদারীপুর পৌর মেয়র নূরুল আলম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার নাহিদুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা আহসান কবীর, আলহাজ আমিনউদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক কেরামত আলী হাওলাদার ও রুমি খান।ঝালকাঠি: বিশ্ব খাদ্য দিবস পালিতঝালকাঠি প্রতিনিধিবিশ্ব খাদ্য দিবস ও টেলিফুড উদ্যাপন উপলক্ষে ১৬ অক্টোবর ঝালকাঠিতে কৃষকদের নিয়ে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস শোভাযাত্রার নেতৃত্ব দেন। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কৃষকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা কৃষি বিভাগের উপপরিচালক আশরাফ আলী খানের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার আনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল অদুদ খান ও কৃষক আবদুস সালাম। ডাক কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধনবেতনবৈষম্য দূরীকরণের দাবিতে ঝালকাঠি ডাক বিভাগের কর্মচারীরা ১৪ অক্টোবর শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। মানববন্ধন শেষে তাঁরা প্রধানমন্ত্রীর বরাবরে দেওয়া স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে পেশ করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বাংলাদেশ পোস্টাল ইডি কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় নেতা শফিকুল ইসলাম, ঝালকাঠি জেলা সভাপতি শহিদুল ইসলাম, সম্পাদক রেজাউল ইসলাম, সদর থানা সভাপতি জাহাঙ্গীর আলম, সম্পাদক মো. মরুিজ্জামান, কাঁঠালিয়া উপজেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম, সম্পাদক জাকির হোসেন, রাজাপুর উপজেলা শাখার সভাপতি ইউনুস হাওলাদার, সম্পাদক মো. ইসমাইল, নলছিটি উপজেলা শাখার সভাপতি মাহাবুবু হোসেন প্রমুখ। নড়াইল: আন্তর্জাতিক দারিদ্র্য নিরসন দিবসনড়াইল প্রতিনিধি‘শিক্ষা-স্বাস্থ্য-বাসস্থান-কাজ ও ন্যায্য মজুরি নিশ্চিত করো’ স্লোগান সামনে রেখে আন্তর্জাতিক দারিদ্র্য নিরসন দিবস উপলক্ষে সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) ১৮ অক্টোবর আদালত চত্বরে মানববন্ধন কর্মসূচি ও সংগীতানুষ্ঠানের আয়োজন করে। এ ছাড়া ১৭ অক্টোবর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বেসরকারি সাহায্য সংস্থা ব্র্যাক আয়োজিত আলোচনা সভা জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাওলাদার রকিবুল বারীর সভাপতিত্বে বক্তব্য দেন কাজী হাফিজুর রহমান, ব্র্যাকের ম্যানেজার আমিনুল ইসলাম প্রমুখ। লোহাগড়া: উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি গঠিতলোহাগড়া (নড়াইল) প্রতিনিধিলোহাগড়া উপজেলা ক্রীড়া সংস্থার ১৪ সদস্যের কমিটি গঠিত হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচন কমিশনার মো. লুৎফর রহমান ১৯ অক্টোবর এ কমিটি ঘোষণা করেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এ কমিটি গঠিত হলো। কমিটির সদস্যরা হলেন সভাপতি পদাধিকারবলে ইউএনও, সহসভাপতি সরদার আবদুল হাই ও মো. কবীর হোসেন, সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সদর উদ্দীন ও মো. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ দিলীপ চক্রবর্তী, নির্বাহী সদস্য হোসনে আরা পারভীন, চন্দনা চক্রবর্তী, পরেশ চন্দ্র কর্মকার, সৈয়দ মোমিনুল হক, মো. মুজিবুর রহমান, সৈয়দ সাহেব আলী ও সরদার আবদুল্লাহ আল ফারুক।বরগুনা: সচেতন নাগরিক কমিটি গঠননিজস্ব প্রতিবেদক, বরগুনাট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) অনুপ্রেরণায় ১৮ অক্টোবর মো. আনিসুর রহমানকে আহ্বায়ক, হামিদা বেগম ও মনির হোসেনকে যুগ্ম আহ্বায়ক করে ১৩ সদস্যবিশিষ্ট সচেতন নাগরিক কমিটি (সনাক) বরগুনা জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শহরের চরকলোনি এলাকায় সনাক কার্যালয়ে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামানের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় এই কমিটি গঠন করা হয়। সভায় সনাকের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়ন ও সদস্যদের মধ্যে নেতৃত্ব গুণ বৃদ্ধির লক্ষ্যে হিসাব ও নিরীক্ষা, ক্রয়, ইয়েস (ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট), শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকার, তথ্য ও পরামর্শ ডেস্ক ও জেন্ডার বিষয়ে মোট আটটি উপকমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন: রাজিয়া বেগম, ধীরেন্দ্র নাথ সরদার, সুখরঞ্জন শীল, আবদুর রব ফকির, বেবী দাস, হোসনে আরা লাভলী, মুনিরুজ্জামান, মো. মজিবুর রহমান, সেলিনা আকতার ও বাবুল কৃষ্ণ সাহা। আমতলী: স্বাস্থ্যবিষয়ক সচেতনতা কর্মসূচিআমতলী (বরগুনা) প্রতিনিধিবরগুনার আমতলী উপজেলার বিভিন্ন গ্রামে সোশ্যাল মার্কেটিং কোম্পানির (এসএমসি) কর্মীরা নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের শারীরিক পরিচর্যাবিষয়ক নারী-পুরুষ সচেতনতা ও উদ্বুদ্ধকরণে উঠান বৈঠক এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আলোচনা সভা করছেন। ‘গর্ভবতী মায়ের যত্ন নিলে এবং নবজাতকের পরিচর্যা করলে মা ও শিশু ভালো থাকে’—এ স্লোগান সামনে রেখে এসএমসির ১২ সদস্যের একটি দল উপজেলার ২০টি গ্রামে ‘যতনে রতন’ শীর্ষক প্রচারণা কর্মসূচি পরিচালনা করছে। দলের প্রধান রাকিব বিশ্বাস জানান, ২৫ সেপ্টেম্বর থেকে আমতলী ও তালতলী এলাকায় এ কর্মসূচি চলছে।গোয়ালন্দ: বিদ্যুৎ-সাশ্রয়ী বাল্ব বিতরণগোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিগোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে বিদ্যুৎ-সাশ্রয়ী বাল্ব বিতরণের উদ্দেশ্যে প্রশিক্ষণ কর্মশালা ১৯ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসির উদ্দীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবদুল মজিদ, গোয়ালন্দ কামরুল ইসলাম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, গোয়ালন্দ অফিসের আবাসিক প্রকৌশলী গোলাম মো. মহসীন মোল্লা প্রমুখ বক্তব্য দেন। এতে উপজেলার ৫০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। ২৩ অক্টোবর উপজেলার চারটি কেন্দ্রের মাধ্যমে পাঁচ হাজার ৭৬০টি বিদ্যুৎ-সাশ্রয়ী বাল্ব বিতরণ করা হয়।চুয়াডাঙ্গা: কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে সভা চুয়াডাঙ্গা প্রতিনিধিস্কুল ছাত্রছাত্রীদের কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট মিলনায়তনে ১৮ অক্টোবর অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলার সিভিল সার্জন লোকমান হেকিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ভোলানাথ দে। অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) রওশনআরা জামান, সহকারী পুলিশ সুপার (সার্কেল) এস এম নাজমুল হক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অজয় রায় ও অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ। আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত জেলার চারটি উপজেলায় ৬ থেকে ১২ বছর বয়সী এক লাখ ৫৮ হাজার ৪০৯ জন শিশুকে ভরাপেটে বিনামূল্যে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। একই সঙ্গে দুই বছরের ঊর্ধ্বে সবাইকে ফাইলেরিয়ার ওষুধ খাওয়ানো হবে। শিবচর: বিদ্যালয়ে অনলাইন কম্পিউটার ল্যাব উদ্বোধনশিবচর (মাদারীপুর) প্রতিনিধিমাদারীপুরের শিবচর খানকান্দি সৈয়দ আশ্রাফ উচ্চবিদ্যালয়ে ১৬ অক্টোবর অত্যাধুনিক অনলাইন কম্পিউটার ল্যাব উদ্বোধন করা হয়েছে। জাতীয় সংসদের হুইপ ও নৌ-মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। পাঁচটি কম্পিউটার, দুটি মডেম ও প্রিন্টারের সমন্বয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এ ল্যাব স্থাপন করেছে। সংস্থাটি শিবচরের আরও তিনটি কলেজ ও তিনটি মাধ্যমিক বিদ্যালয়ে একই ধরনের ল্যাব স্থাপন করছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস, আ. লতিফ খান, আ. লতিফ মোল্লা, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আ. কাদের খান, জেলা বিএমএর সাধারণ সম্পাদক সেলিম মিয়া, ওসি আ. রাজ্জাক মিয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইদ্রিস আলী ফকির, সহকারী প্রধান শিক্ষক এ কে এম নাসিরুল হক, যুবলীগের আহ্বায়ক মুরাদ হাওলাদার, ছাত্রলীগের সভাপতি খায়রুজ্জামান খান প্রমুখ । গৌরনদী: আগৈলঝাড়ায় বিক্ষোভ মিছিল গৌরনদী (বরিশাল) প্রতিনিধিবরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমিতে অবৈধ পন্থায় অযোগ্য শিক্ষক নিয়োগ দেওয়া বন্ধের দাবিতে ১৪ অক্টোবর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্কুলের ফটকে অভিভাবক রমণীকান্ত সরকারের সভাপতিত্বে প্রতিবাদ সভা করা হয়। বক্তব্য দেন স্কুল পরিচালনা কমিটির সদস্য হান্নান মোল্লা, পরেশ রায়, সাবিনা ইয়াসমিন, নিত্যানন্দ মজুমদার, লিটন তালুকদার, বিপুল দাস, গোলাম নবী, রফিক তালুকদার, পেয়ারা ফারুক বখতিয়ার প্রমুখ। চরফ্যাশন: উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিচরফ্যাশন উপজেলা ছাত্রলীগের কমিটি ১৬ অক্টোরব গঠন করা হয়েছে। স্থানীয় সাংসদ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের বাসভবনে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মনজুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পলাশ মাহমুদ সভাপতি, বিভাস কান্তি দাস সম্পাদক, মেহেদী হাছান, শাহিন ও ইমনকে সাংগঠনিক সম্পাদক করে ছাত্রলীগের ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। বিশেষ অতিথি ছিলেন বরিশাল-৩ আসনের সাংসদ গোলাম কিবরিয়া টিপু। আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম ও আ.লীগ সম্পাদক জয়নাল আবদীন আখন্দ।