সংগঠন সংবাদ
গাইবান্ধা: জাসদের সমাবেশগাইবান্ধা প্রতিনিধিগাইবান্ধা জেলা জাসদের উদ্যোগে এক সমাবেশ গত ৩১ অক্টোবর নিজস্ব কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন একরাম হোসেন, লুৎফর রহমান, সেলেকুজ্জামান, গোলাম মারুফ, জিয়াউল হক, মোজাহিদ হোসেন, রফিকুল ইসলাম, ফরিদ আহমেদ, সুজন প্রসাদ, হুনান হক্কানী, শাহাদাত হোসেন, সৈয়দ রোকন প্রমুখ। ফুলকুঁড়ির যুগপূর্তি অনুষ্ঠানগাইবান্ধা ফুলকুঁড়ি আসরের তিন যুগপূর্তি উপলক্ষে এক আলোচনা সভা গত ৩১ অক্টোবর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন চেম্বার সভাপতি শাহজাদা আনোয়ারুল কাদির, রানা আহমেদ, মাহবুবার রহমান, জাহিদ হাসান প্রমুখ। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএনপির সমাবেশগাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে এক সুধী সমাবেশ গত ৩১ অক্টোবর দারিয়াপুর আমানউল্লাহ উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। আনিসুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহামুদ, হারুন অর রশিদ, গাওছুল আযম, মিজানুর রহমান, মোর্শেদ হাবীব, ওয়াহেদুজ্জামান খান প্রমুখ। স্বেচ্ছাসেবক লীগের সভাগাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এক আলোচনা সভা গত ৩১ অক্টোবর নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। তাহমিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন মোস্তাক আহমেদ, ইউসুফ আলী, তানভীর রায়হান, কাওছার মোল্লা, পংকজ দেবনাথ, মোশাররফ হোসেন, আবদুস সামাদ প্রমুখ।শিবগঞ্জ: নাগরিক পরিবেক্ষণবিষয়ক সংলাপশিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিবগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ২ অক্টোবর নাগরিক সেবার মান বাড়ানোর সুনির্দিষ্ট পরিকল্পনা পূরণ করা এবং প্রাতিষ্ঠানিকভাবে সরকার ও জনগণের মধ্যে নিবিড় সম্পর্ক স্থাপন করার লক্ষ্যে গ্রাম বিকাশ সংস্থার আয়োজনে এক সংলাপ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাগরিক সমন্বয় কমিটির আহ্বায়ক আফজাল হোসেন শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজার রহমান। বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাফিয়া আকতার, উপজেলা নারীবিয়ষক কর্মকর্তা খালেদা আকতার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল বারী, শামসুল ইসলাম, নজরুল ইসলাম, রিঞ্জুয়ারা আকতার, নূর মোহাম্মদ, আমিনুল ইসলাম, আবদুল মতিন, আবু জাফর, আনিছুর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।পরিবার পরিকল্পনা সেবা সপ্তাহ পালিত‘দুটি সন্তানের বেশি নয়; একটি হলে ভাল হয়’ স্লোগান সামনে রেখে গত ৩০ অক্টোবর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় আয়োজিত এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। শোভাযাত্রা ও উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সেবা সপ্তাহ ক্যাম্প উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা নারী ভাইস চেয়ারম্যান বিউটি বেগম। বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, খাজা আবদুল গফুর প্রমুখ।স্যানিটেশন মাস উপলক্ষে আলোচনা সভাউপজেলার মোকামতলায় জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে ইউনিয়ন ওয়াটসন কমিটি ও ব্র্যাক ওয়াশ কর্মসূচির আয়োজনে এক আলোচনা সভা গত ২৭ অক্টোবর স্থানীয় বালিকা বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মোকামতলা ইউপি চেয়ারম্যান মোখলেছার রহমান। বক্তব্য দেন ব্র্যাক ওয়াশ প্রোগ্রাম উপজেলা ম্যানেজার রায়হান বকশী, আবুল কালাম আজাদ, শাহ আলম, জাহাঙ্গীর আলম, আবদুস ছালাম, নূরুন্নবী সরকার, সীমা আক্তার প্রমুখ।আলোচনা সভাউপজেলার সাতানা-দেউলীবাজার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন উপলক্ষে গত ৩০ অক্টোবর সাতানা-চাকলমা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোখলেছার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ এ কে এম হাফিজুর রহমান। বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী ওবায়দুল ইসলাম, থানা বিএনপির সভাপতি কামাল সেলিম, সিরাজুল ইসলাম প্রামাণিক, রুহুল আমিন, আবদুস ছালাম, আবদুল লতিফ, মোফাজ্জল হোসেন, আবদুল হান্নান মোল্লা, আবদুস ছাত্তার, আছালত জামান, মনোয়ারা বেগম প্রমুখ।আদমদীঘি: বিএনপির বিক্ষোভ সমাবেশ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিকেন্দ্রীয় কর্মসূচি মোতাবেক আদমদীঘি যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর আদমদীঘি শহীদ মিনার চত্বরে এ উপলক্ষে এক সভা মাহফুজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন আবদুল মহিত তালুকদার, ফিরোজ মো. কামরুল হাসান, গোলাম মোস্তফা, আবদুল মোত্তাকিন তালুকদার, বুলবুল ফারুক, মেহেদী হাসান, গোলাম মোস্তফা, রফি আহম্মেদ, মোতালেব, আতোয়ার প্রমুখ।শিক্ষক মিজানুর হত্যার প্রতিবাদে সভানাটোরের লোকমানপুর কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মিজানুর রহমান বখাটেদের হাতে নিহত হওয়ার প্রতিবাদে ২৭ অক্টোবর কলেজ চত্বরে এক সভা হয়। বগুড়ার সান্তাহার শহীদ আহসানুল হক ডিগ্রি কলেজ শিক্ষক পরিষদ এ প্রতিবাদ সভার আয়োজন করে। সেলিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন রবিউল ইসলাম, মাসুদ রানা, দেওয়ান আল আমিন, দেওয়ান হামিদুল হক, দিলীপ কুমার প্রমুখ।সিরাজগঞ্জ: স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটির মানববন্ধননিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জকওমী জুট মিল ও সুতাকল চালু, বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র চালুসহ ১৬ দফা দাবিতে ২৪ অক্টোবর সিরাজগঞ্জ স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটি মানববন্ধন করেছে। শহরের চৌরাস্তার শহীদ নাজমুল চত্বর থেকে শুরু করে বাজার রেলস্টেশন পর্যন্ত এই মানববন্ধন হয়। এ সময় ১৬ দফা দাবির সমর্থনে বক্তব্য দেন জহুরুল হক, জাহাঙ্গীর আলম, আবদুল হাই তালুকদার, নবকুমার কর্মকার, ইসমাইল হোসেন, হেলাল আহমেদ প্রমুখ।ইভ টিজিংয়ের বিরুদ্ধে সমাবেশ ও র্যালি২৪ অক্টোবর সিরাজগঞ্জে ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় নিহত শিক্ষক মিজানুর রহমান ও চাঁপা রানী ভৌমিকের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষক, অভিভাবক ও ছাত্রদের এক সমাবেশ ও শোভাযাত্রা হয়েছে। শিমলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে অধ্যক্ষ মো. আনিসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা গাজী আবদুল কুদ্দুস, গাজী সরকার আবদুল কুদ্দুস, হেলাল আহমেদ, সামস মাহবুব, আখিরা জিনাত, সালাউর রহমান, মনিরুজ্জামান, রাসেদুল ইসলাম, জান্নাতুল ফেরদৌস, আরিফুল ইসলাম, মনিজা খাতুন, তানজিলা খাতুন, আবুল হোসেন প্রমুখ।দেশ টিভি-ভোরের কাগজে বোমা হামলার প্রতিবাদে সভাদেশ টিভি ও ভোরের কাগজ ভবনে বোমা হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ অক্টোবর সিরাজগঞ্জ প্রেসক্লাব ভবনে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জাকিরুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন ইসমাঈল হোসেন, আবদুল হাই তালুকদার, নবকুমার কর্মকার, জহুরুল হক, আবদুল ওয়াহাব, নাসির তালুকদার, জাহাঙ্গীর আলম, আবদুল মমিন, বরকতুল্লাহ, হেলাল আহমেদ, বাবু ইসলাম, আবু এহিয়া খান, সরোয়ার্দি খান, নাজমা ইয়াসমিন প্রমুখ।রায়গঞ্জ: জাসদের প্রতিষ্ঠাবার্ষিকীরায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিনানা কর্মসূচির মধ্য দিয়ে গত ৩১ অক্টোবর সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ ইনু) ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে স্থানীয় মিলন পাঠাগারে উপজেলা জাসদের সভাপতি গোলজার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন আতিক মাহমুদ মিয়া, বেল্লাল হোসেন ও হবিবর রহমান।উল্লাপাড়া: প্রথম কম্পিউটার ল্যাব উদ্বোধনউল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিগত ৩১ অক্টোবর উল্লাপাড়া উপজেলার সোনতলা তফছির মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ে কম্পিউটার অ্যান্ড ইংলিশ লার্নিং ল্যাব উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রীর সংস্থাপন ও প্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচ টি ঈমাম কম্পিউটারে এই ল্যাব উদ্বোধন করেন। এ উপলক্ষে বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উল্লাপাড়ার সাংসদ মো. শফিকুল ইসলাম, রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল মান্নান, নজরুল ইসলাম, তানভীর ঈমাম প্রমুখ।ক্ষেতলাল: ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিজয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা স্বেচ্ছাসেবক লীগ উপজেলার তিনটি ইউনিয়নে ২৭ অক্টোবর আহ্বায়ক কমিটি গঠন করেছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগ কমিটির আহ্বায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভা হয়। সভায় বক্তব্য দেন রুহুল আমীন, তরিকুল ইসলাম, আমিনুল ইসলাম প্রমুখ। শেষে সর্বসম্মতিক্রমে মুশফিকুর রহমান, আসলাম হোসেন, রেজোয়ান হোসেন প্রমুখকে নিয়ে কমিটি গঠন করা হয়।স্যানিটেশন মাস উপলক্ষে সভা২০১৩ সালে ‘সবার জন্য স্যানিটেশন’ প্রতিপাদ্য সামনে রেখে ৩১ অক্টোবর জয়পুরহাটের ক্ষেতলালে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তাইফুল ইসলাম তালুকদার। অন্যান্যের মধ্যে ছিলেন সিরাজুল ইসলাম, নুরুন্নাহার গুন্নাহ, জি এম শাহা, রুহুল আমীন, সাবিত জাহান, মোফাজ্জল হোসেন, জি এম মহিউদ্দীন, নুরুল ইসলাম, মোফাজ্জল হোসেন প্রমুখ।নাগরিক পরিবীক্ষণবিষয়ক সংলাপক্ষেতলালে ৩১ অক্টোবর ক্ষেতলাল নাগরিক ফোরাম আয়োজিত নাগরিক পরিবীক্ষণবিষয়ক সংলাপ উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আবু রায়হান তালুকদারের সভাপতিত্বে এ সংলাপ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তাইফুল ইসলাম তালুকদার। আরও উপস্থিত ছিলেন নুরুন্নাহার গুন্নাহ, নুর মোহাম্মদ, মোফাজ্জল হোসেন, আফির উদ্দীন প্রমুখ।বাগমারা: যুবদলের কর্মিসভা অনুষ্ঠিতবাগমারা (রাজশাহী) প্রতিনিধিরাজশাহী বাগমারা উপজেলা ও ভবানীগঞ্জ পৌর জাতীয়তাবাদী যুবদলের কর্মিসভা ২ নভেম্বর ভবানীগঞ্জ কটিরশিল্প মাঠে অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি অধ্যাপক আবদুুল গফুর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মকলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবদুস সোবহান, আবদুুর রাজ্জাক। বক্তব্য দেন মেজবাহুল হক, কামাল হোসেন, জিল্লুর রহমান, আক্তারুজ্জামান বল্টু, হিটলার আলী, জহুরুল ইসলাম, আফজাল হোসেন প্রমুখ।সার ও বীজ মনিটরিং কমিটির সভা বাগমারা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা ২ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আবু হোরায়রার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সামস-ই তাবরীজ। বক্তব্য দেন ইয়াছিন আলী মাস্টার, জাকিরুল ইসলাম, এস এম মাসুদ পারভেজ, আয়েন উদ্দিন, আক্তারুল আলম, জিল্লুর রহমান, আবদুুস সালাম প্রমুখ। পরিবার পরিকল্পনা সপ্তাহ পালিতবাগমারায় পরিবার পরিকল্পনা সপ্তাহ উপলক্ষে ২ নভেম্বর উপজেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উদ্যোগে একটি শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বাগমারার প্রধান সড়ক প্রদক্ষিণের পর আলোচনাসভায় মিলিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু হোরায়রা। স্বাগত বক্তব্য দেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজেদা খানম। বক্তব্য দেন ইয়াছিন আলী, বিলকিস আক্তার প্রমুখ। যক্ষ্মা রোগীদের নিয়ে কর্মশালাবাগমারার ভবানীগঞ্জ পৌরসভা মিলনায়তনে ডেমিয়েন ফাউন্ডেশনের উদ্যোগে যক্ষ্মা রোগীদের নিয়ে এক কর্মশালা ২ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলর আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান আলোচক ছিলেন যক্ষ্মা ও কুষ্ঠনিয়ন্ত্রক জিয়াউর রহমান। বক্তব্য দেন কাউন্সিলর আনিসার রহমান, আবদুুল মজিদ, হাসান, আবদুুল জলিল প্রমুখ। পঞ্চগড়: আইনজীবীদের বিক্ষোভ ও সমাবেশপঞ্চগড় প্রতিনিধিবিচার বিভাগে সরকারের নগ্ন হস্তক্ষেপ, খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদের আদেশ বাতিলের প্রতিবাদে পঞ্চগড় জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ১ নভেম্বর জেলা জজকোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সমাবেশে এ হাসান প্রধান, মির্জা নাজমুল ইসলাম, মির্জা আমিরুল ইসলাম, নাজমুল হক, আদম সুফি, মো. আবদুুস শহীদ প্রমুখ বক্তব্য দেন।ইভ টিজিং প্রতিরোধে শপথ ইভটিজিং প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শপথ বাক্য পাঠ করালেন স্থানীয় সাংসদ মো. মজাহারুল হক প্রধান। ৩০ অক্টোবর মুক্তিযোদ্ধা চত্বরে ইভ টিজিং প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত শোভাযাত্রা ও আলোচনা সভায় এই শপথ করানো হয়। জেলা তথ্য কার্যালয় এই শোভাযাত্রা, আলোচনা সভা ও শপথের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে নেতৃত্ব দেন পঞ্চগড়-১ আসনের সাংসদ মো. মজাহারুল হক প্রধান। জেলা প্রশাসক বনমালী ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন আহমেদ দিলির দাইয়ান, মনি, আইরিন, জীবধন বর্ম্মণ, রেখা রানী দেবী, আবদুল কাদের, আবু তোয়াবুর রহমান, আনোয়ার সাদাত, মো. সাইফুল ইসলাম প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা মো. আলমগীর কবির।বদরগঞ্জ: সুশাসনবিষয়ক প্রশিক্ষণ কর্মশালাবদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিরংপুরের বদরগঞ্জে মানবাধিকার ও সুশাসন বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ থেকে ২৪ অক্টোবর উপজেলার রামনাথপুর ইউনিয়ন পরিষদের হলরুমে ওই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দেন তোবারক আলী সরকার, শরৎচন্দ্র রায়, বদরুল আমিন, আবু সাঈদ, শাহনাজ পারভীন, মনিরা আক্তার, রফিকুল ইসলাম ও মাহমুদা বেগম প্রমুখ।শোভাযাত্রা আলোচনা সভা‘২০১৩ সাল সবার জন্য স্যানিটেশন’ স্লোগান সামনে রেখে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে রংপুরের বদরগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ অক্টোবর বেসরকারি একটি সংগঠনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম। বক্তব্য দেন রফিকুর রহমান, মোহছিনা বেগম, শহিদুল হক, ইশতিয়াক চৌধুরী, আবদুুর রহমান, আবদুুস সামাদ, হামিদুল ইসলাম প্রমুখ।