সংগঠন সংবাদ
গাইবান্ধা: বন্ধু ফোরামের কমিটিগাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধা বন্ধু ফোরামের উদ্যোগে এক আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী ২২ নভেম্বর গাইবান্ধা সরকারি বালক উচ্চবিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। ফজলে আহাদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, শাহানা বানু, আসাদুজ্জামান আবদুুর রউফ, আবদুর রহমান, মেছের আলী, মো. বখতিয়ার প্রমুখ। শেষে গৌতম কুমার সাহাকে সভাপতি ও আসাদুজ্জামানকে মহাসচিব করে ৩১ সদস্য বন্ধু ফোরামের কমিটি গঠিত হয়। গাইবান্ধা সরকারি বালক উচ্চবিদ্যালয় থেকে ১৯৭৮ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের নিয়ে বন্ধু ফোরাম গঠন করা হয়।সার্ডের বর্ষপূর্তি অনুষ্ঠানগাইবান্ধার সাঘাটা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্টের (সার্ড) ষষ্ঠ বর্ষপূর্তি পালন উপলক্ষে ‘আমরা সাঘাটার, সাঘাটা আমাদের’ শীর্ষক এক আলোচনা সভা হয়েছে। ২২ নভেম্বর উদয়ন স্বাবলম্বী সংস্থা চত্বরে সভাটি হয়েছে। মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বদরুল আলম, গোলাম রব্বানী, রাফিজা বেগম, শাহাদাত হোসেন, জহুরুল ইসলাম, আবদুর রহিম প্রমুখ। ওয়েল ফেয়ারের সংবর্ধনাগাইবান্ধার সুন্দরগঞ্জ স্টুডেন্টস ওয়েল ফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে ২২ নভেম্বর এবারের এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। সুন্দরগঞ্জ আবদুল মজিদ উচ্চবিদ্যালয় মিলনায়তনে শুভাংসু সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন শামছুল আজম, নুরন্নবী প্রামাণিক, রেজাউল আলম, জুয়েল করিম, সালাউদ্দিন, আতাউর রহমান, জাকির হোসেন, ওয়াজেদুর রহমান, মজিদ প্রামাণিক, নাজমুল, সুমন মিয়া, সুজন, রাসেল মিয়া প্রমুখ। বিএনপির সমাবেশগাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে এক সমাবেশ ২১ নভেম্বর দলীয় কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। আনিসুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন গাওছুল আযম, ওয়াহেদুজ্জামান খান, শাকির আহমেদ, হানিফ বেলাল, তাহেরুল ইসলাম, শফিকুল ইসলাম, আতিক হাসান, শাহজালাল সরকার প্রমুখ। সিরাজগঞ্জ: যক্ষ্মাবিষয়ক কর্মশালা ও ফেলোশিপনিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ২০ নভেম্বর সিরাজগঞ্জ পৌরসভার সম্মেলনকক্ষে ‘ওরিয়েন্টেশন অব লোকাল জার্নালিস্ট অন টিবি রিপোর্টিং’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সেন্টার ফর কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (সিসিডি বাংলাদেশ) আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন সিরাজগঞ্জ পৌর মেয়র টি আর এম নূর-ই-আলম হেলাল। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিরাজগঞ্জের সিভিল সার্জন মো. নুরুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীর আলম রতন। স্বাগত বক্তব্য দেন জি এম মুরতুজা, শাতিল সিরাজ ও আজাদ রহমান। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন বাবু ইসলাম, মোস্তাফিজুর রহমান, গোলাম রাব্বানী, রেজাউল পারভেজ ও মানিক সরেন।রায়গঞ্জ: কৃতী শিক্ষার্থী সংবর্ধনারায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি২০ নভেম্বর সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আমার গাঁ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলার পূর্ব লক্ষ্মীকোলা বাজার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হোসাইন আহমেদ, আবদুুল মোত্তালেব সেখ, শামসুল হক, মোশারফ হোসেন সরকার, রফিকুল ইসলাম, মোস্তাক আহমেদ, জোবায়ের রুবেল প্রমুখ। আদিবাসী সমাবেশসমতলে বসবাসরত মাহাতো, মালী, সিং, বড়াইকসহ ১৮টি আদিবাসী নৃতাত্ত্বিক জনগোষ্ঠীকে তালিকাভুক্তির দাবিতে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ত্রিবার্ষিক মাহাতো আদিবাসী ছাত্র সম্মেলন ও আদিবাসী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৯ নভেম্বর উপজেলার নিমগাছী বোয়াইল মাহাতো আদিবাসী গণপাঠশালা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রবীণ রাজনীতিবিদ ও গণফোরামের প্রেসিডিয়াম সদস্য পঙ্কজ ভট্টাচার্য। বাংলাদেশ মাহাতো আদিবাসী ছাত্র সংগঠনের সভাপতি মোহন মাহাতোর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মেসবাহ কামাল, শক্তিপদ ত্রিপুরা, আবদুল আজিজ, দ্বিজেন্দ্রনাথ সরকার, গজেন্দ্রনাথ মাহাতো, খগেন্দ্রনাথ মাহাতো, আমজাদ হোসেন, খলিলুর রহমান, সাধন চন্দ্র কর, আতাউর রহমান, নির্মল কুমার মাহাতো, সুশীল কুমার মাহাতো, রত্নেশ্বর সিং, হরেন্দ্রনাথ সিং প্রমুখ। ইভ টিজিং প্রতিরোধে আলোচনা সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ইভ টিজিং প্রতিরোধে নাগরিকের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ২১ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। উপজেলার রায়গঞ্জ শহীদ আহমেদ স্মৃতি সংঘে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গাজী রইচ উদ্দিন। ফিরোজ উদ্দিন খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হক। আরও বক্তব্য দেন আবদুুল মোত্তালেব সেখ, গোলাম মোস্তফা সরকার, ফজলুল হক খান, সাইদুল ইসলাম, আবদুুর রাজ্জাক, আবদুুল খালেক প্রমুখ। আদমদীঘি: জাতীয় কৃষি দিবস পালিতআদমদীঘি (বগুড়া) প্রতিনিধিবগুড়ার আদমদীঘি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় কৃষি দিবস পালিত হয়েছে। দিবসটি পালনকল্পে ১৫ নভেম্বর উপজেলা প্রশাসন চত্বরে এক আলোচনা সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইব্রাহিম খানের সভাপতিত্বে এ সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালযের কৃষি বিজ্ঞানী ও অধ্যাপক এম মুঞ্জুর হোসেন। বিশেষ অতিথি ছিলেন আলতাফ হুসাইন, হোসনে আরা বেগম, রওশন জামাল, আমজাদ হোসেন, অফিসার রফিকুল ইসলাম প্রমুখ। ছাত্রলীগের নবীনবরণ ও ঈদ পুনর্মিলনী২০ নভেম্বর নওগাঁর রাণীনগরে শেরে বাংলা মহাবিদ্যালয় ছাত্রলীগের নবীনবরণ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলম। কলেজ শাখা ছাত্রলীগের নেতা জীবন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মো. শহিদুলাহ মিঞা, আনোয়ার হোসেন, রেজাউল ইসলাম, মোহসিন আলী, উজ্জল হোসেন, মিল্টন খন্দকার প্রমুখ। শেরপুর: অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিতশেরপুর (বগুড়া) প্রতিনিধিবগুড়ার শেরপুরের করতোয়া সুপার মার্কেটের মালিক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ গ্রহণ ১৯ নভেম্বর বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের সভাপতি ও সংগঠনের উপদেষ্টা সোলায়মান আলী। বক্তব্য দেন রিয়াজ উদ্দিন, দুলাল তালুকদার, অরুপ কুণ্ডু, শরিফুল আলম, গোলাম কিবরিয়া, খোরশেদ আলম, সন্তোষ চক্রবর্তী, রফিকুল ইসলাম, আবদুস সালাম, আবদুল হাকিম, আবু জাফর, আজিজুল হক, আবু সাঈদ প্রমুখ।লাইট হাউসের সভা২০ নভেম্বর শেরপুরে লাইট হাউসের এক সভা অনুষ্ঠিত হয়। শেরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আনিছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন এবিএম মোস্তাফিজুর রহমান, আজমী আরা পারভীন, শহিদুল ইসলাম খান, হাফিজুর রহমান, আবদুল হান্নান প্রমুখ। দুপচাঁচিয়া: থানা বিএনপির প্রস্তুতিমূলক সভাদুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিবিএনপির ডাকে দেশব্যাপী ছয় দিনের আন্দোলনের কর্মসূচিসহ হরতাল সফল করার লক্ষ্যে ২৩ নভেম্বর দলীয় কার্যালয়ে দুপচাঁচিয়া থানা বিএনপির উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। থানা বিএনপির সভাপতি আবদুল হামিদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন হারুন-অর-রশীদ, আবু হোসেন সরকার, আবদুল মোত্তালেব, আবদুর রহিম, আবু নাসের, হেলাল উদ্দিন, মোজাফ্ফর হোসেন, মনোয়ার হোসেন, মোয়াজ্জেম হোসেন, বেলাল হোসেন, জাহাঙ্গীর আলম, মহসীন আলী, গোলাম মোস্তফা, আবু সালেক, ফরুক হোসেন প্রমুখ।দুপচাঁচিয়া আইডিয়াল স্টুডেন্টস সার্কেলের ঈদ পুনর্মিলনী২২ নভেম্বর দুপচাঁচিয়া আইডিয়াল স্টুডেন্টস সার্কেলের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান দুপচাঁচিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। আইডিয়াল স্টুডেন্টস সার্কেলের সভাপতি গোলাম মুক্তাদিরের সভাপতিত্বে বক্তব্য দেন আবদুল মজিদ, নূর মোহাম্মদ, জিলুর রহমান, সহসাধারণ সম্পাদক ওয়াহেদুর রহমান, আবদুস সালাম, ওমর ফারুক, পাপ্পু প্রমুখ।শিবগঞ্জ: ইভ টিজিং প্রতিরোধে মানববন্ধনশিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিবগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড়ে ইভ টিজিং প্রতিরোধে ও উত্ত্যক্তকারীদের কঠোর শাস্তির দাবিতে ১১ নভেম্বর মানববন্ধন কর্মসূিচ পালন করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মহাস্থানগড় স্টাডি কেয়ার কোচিং সেন্টারের উদ্যোগে মানববন্ধন কর্মসূিচতে বক্তব্য দেন মহাস্থান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, শিক্ষক আবদুল মজিদ, সুফি আলম, আবুল হোসেন, সিরাজুল ইসলাম, আমিনুল ইসলাম, সোহেলী পারভীন, সিরাজুম জান্নাত তাসলিমা, ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল খায়ের, প্রভাষক আলম হোসেন, জুবায়ের হোসেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আওয়াল, শিক্ষিকা জহুরা বেগম, লতিফা বেগম, সোহেলী খাতুন, তানজিলা খাতুন, স্টাডি কেয়ার কোচিং সেন্টারের পরিচালক আবু বক্কর সিদ্দিক, তাহা আহমেদ, শাহেদ আলী, আজিজার রহমান, আতিক হোসেন, আতাউর রহমান প্রমুখ। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানএম এইচ ডিগ্রি কলেজের ১৯৮৯ সালের শিক্ষার্থীদের উদ্যোগে ১৯ নভেম্বর কলেজ হল রুমে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্যোক্তা শরিফুল ইসলামের সভাপতিত্বে পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য দেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইউছুফ আলী, শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজার রহমান, সাংবাদিক প্রদীপ মোহন্ত, সোহেল আক্তার, সোনালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা সমর কুমার মোহন্ত, প্রভাষক নুহুরুল হক, মোফাজ্জল হোসেন, চৈতন্য সরকার, শফিকুল ইসলাম, গোলাম মোস্তফা, আবু তাহের, মাহিনুর রহমান, গৌরাঙ্গ কুমার, গোলজার হোসেন প্রমুখ। এর আগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। নাটোর: আগদীঘা বিতর্কধারা বিতর্ক প্রতিযোগিতা নাটোর প্রতিনিধিনাটোরের আগদীঘা বিতর্কধারা সংগঠন ২১ নভেম্বর বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা, কৃতী সংবর্ধনা ও ঈদ উৎসবের আয়োজন করে। আগদীঘা স্কুল চত্বরে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল ‘এই সংসদ মনে করে যে আইন করে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা উচিত’। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. আলতাব হোসেন। অনুষ্ঠানের শেষ পর্বে সংগঠনের সদস্যরা হাড়কিপটে নামে একটি নাটক মঞ্চস্থ করেন।গুরুদাসপুর: শ্রীশ্রীরাধা গোবিন্দ মন্দিরের কমিটিগুরুদাসপুর প্রতিনিধিনাটোরের গুরুদাসপুর শ্রীশ্রীরাধা গোবিন্দ মন্দিরের তিন বছরমেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে। ২১ নভেম্বর সন্ধ্যায় মন্দির চত্বরে বাবু শুকদেব কুণ্ডের সভাপতিত্বে এক সভায় এ কমিটি গঠিত হয়। সর্বসম্মতিক্রমে বাবু শুকদেব কুণ্ড সভাপতি, বাবু সঞ্জয় কুমার কুণ্ডকে সাধারণ সম্পাদক ও নির্মল কুমার কুণ্ডকে কোষাধ্যক্ষ করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।পীরগাছা: ইভ টিজিং প্রতিরোধে মানববন্ধন পীরগাছা (রংপুর) প্রতিনিধিরংপুরের পীরগাছায় উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে ইভ টিজিং প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্কুলের শিক্ষার্থীরা মানববন্ধন ও সমাবেশ করেছে। ১৩ নভেম্বর সাতদরগাহ বালিকা ও বালক উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা রংপুর-পাওটানা সড়কে মানববন্ধন শেষে সাতদরগাহ বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এক সমাবেশের আয়োজন করে। উপজেলা পুলিশিং কমিটির আহ্বায়ক অধ্যক্ষ খন্দকার আবুল হাসনাত ফখরুল আনামের সভাপতিত্বে ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন রংপুরের সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) শহিদুল্লাহ কায়সার। সমাবেশে আরও বক্তব্য দেন আসলাম ইকবাল, নাছির উদ্দিন সরকার, আনোয়ার হোসেন প্রমুখ। আলুচাষিদের মধ্যে ঋণ বিতরণরংপুরের পীরগাছায় ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সঙ্গে চুক্তিবদ্ধ প্রান্তিক আলুচাষিদের মধ্যে কৃষিঋণ বিতরণ করা হয়েছে। কৃষিঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ন্যাশনাল ব্যাংক লিমিটেড রংপুর শাখার ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার আতোয়ার রহমান সরকার। এ উপলক্ষে ২৩ নভেম্বর উপজেলার কল্যাণী ইউনিয়নের স্ব-চাষ গ্রামে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আকবর আলী ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মোজাহারুল ইসলাম, ফজলুল হক, আজগার আলী প্রমুখ। বদরগঞ্জ: গুণীজনদের পদক প্রদানবদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিরংপুরের বদরগঞ্জে নাট্যশিল্পী সংস্থার উদ্যোগে গুণীজনদের পদক প্রদান করা হয়েছে। ২২ নভেম্বর সন্ধ্যায় স্থানীয় ধানহাটি চত্বরে এ পদক দেওয়া হয়। পদকপ্রাপ্তরা হলেন কবি দিলরুবা শাহাদৎ (সাহিত্য), নাট্যকার নান্নু চৌধুরী (সংস্কৃতি), ড. এ কে এম জাকির হোসেন (শিক্ষা) এবং অধ্যাপক আজিজুল হক (সংগঠক ও সমাজসেবক)। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাট্যশিল্পী সংস্থার সভাপতি সাইফুল ইসলাম মণ্ডল। প্রধান অতিথি ছিলেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সাংসদ আনিছুল ইসলাম মণ্ডল। বক্তব্য দেন উত্তম কুমার সাহা, আবদুর রাজ্জাক, সীমা বেগম, মোক্তারুল ইসলাম প্রমুখ।শস্য কর্তন অভিযানের উদ্বোধনরংপুরের বদরগঞ্জে শস্য কর্তন অভিযানের উদ্বোধন করা হয়েছে। ২২ নভেম্বর পৌরসভার ফেস্কিপাড়া এলাকায় ওই অভিযানের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের উপপরিচালক হাসানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন আবদুল হামিদ মিয়া, ফণীভূষণ রায়, জিয়াউল হক, শামীমুর রহমান, কনকচন্দ্র রায় প্রমুখ।তারাগঞ্জ: ঈদ বন্ধু উৎসব ও মাদকবিরোধী সভাতারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিদুর্জয়ী মানবকল্যাণ সংস্থার উদ্যোগে ২০ নভেম্বর তারাগঞ্জের বুড়ীরহাট উচ্চবিদ্যালয়ের মাঠে ঈদ বন্ধু উৎসব এবং মাদকবিরোধী এক সভা ও কনসার্ট অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রংপুর-২ আসনের সাংসদ আনিছুল ইসলাম মণ্ডলের সহধর্মিণী শান্তা ইসলাম। সভায় বক্তব্য দেন ইউএনও এনামুল হক, রাফিউল আলম, সরফরাজ আলম, আনিছুল হক, মহিউদ্দিন আজম, তুহিনুর ইসলাম, আতাউর রহমান, নবাব আলী, আবদুল আলিম, মানিক, মোতাহারুল ইসলাম, মেজবাহুল ইসলাম। পাবনা: সমিতির বৃত্তি প্রদানপাবনা অফিসঢাকাস্থ পাবনা সমিতির উদ্যোগে ২১ নভেম্বর পাবনার বিভিন্ন স্কুলের ২৭৪ জন গরিব মেধাবী ছাত্রছাত্রীকে উপবৃত্তি প্রদান করা হয়েছে। সরকারি এডওয়ার্ড কলেজের আবদুস সাত্তার মিলনায়তনে অনুষ্ঠিত এ বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক। সমিতির সভাপতি এম আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পাবনা ৫ আসনের সাংসদ গোলাম ফারুক খোন্দকার, মোশারফ হোসেন, মোস্তাফিজুর রহমান, জাহাঙ্গীর আলম মাতুব্বর ও আইনজীবী তোয়াব আলী।বাগমারা: নাগরিক কমিটির সম্মেলনবাগমারা (রাজশাহী) প্রতিনিধিরাজশাহী বাগমারা উপজেলা নাগরিক কমিটির সম্মেলন ২৩ নভেম্বর চানপাড়া দলীয় দপ্তরে অনুষ্ঠিত হয়েছে। অধ্যাপক আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন অধ্যাপক আবদুস সামাদ, আবু তাহের, আবদুল মমিন প্রমুখ। অনুষ্ঠান শেষে সর্বসম্মতিক্রমে আবদুর রহিমকে সভাপতি ও বেলাল উদ্দিনকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। কমিটির উল্লেখযোগ্য সদস্যরা হলেন সরদার আবদুর রশিদ, লুৎফর রহমান, ইসমাইল হোসেন, আবদুর রাজ্জাক, সাইদুর রহমান প্রমুখ।কর নির্ধারণে ওয়ার্ড সভা অনুষ্ঠিতবাগমারার দ্বীপপুর ইউনিয়নের উদ্যোগে ২৪ নভেম্বর কর নির্ধারণের জন্য উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের খাপুর রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নায়েব আলী। সভায় বক্তব্য দেন আবদুল জব্বার, লুৎফর রহমান, দুলাল হোসেন, সফিকুল ইসলাম প্রমুখ।উলিপুর: জনগণের প্রত্যাশা নিয়ে নির্বাচনী সংলাপউলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিআসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের কাছে সাধারণ জনগণের প্রত্যাশাবিষয়ক সংলাপ ২১ নভেম্বর উপজেলার তবকপুর ইউনিয়ন সমাজকল্যাণ সংস্থায় অনুষ্ঠিত হয়। আরডিআরএসের সহযোগিতায় ওই সংলাপ অনুষ্ঠানে তবকপুর ইউপি সদস্য শফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন তোজাম্মেল হক। মুক্ত আলোচনায় অংশ নেন ফজলার রহমান, হাবিবুর রহমান, শফিকুল ইসলাম, মমিনুল ইসলাম প্রমুখ।ফুলবাড়ী: কৃষ্ণের নামকীর্তনফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিকুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় প্রিয়নাথ রায়ের বাড়িতে ‘নাওডাঙ্গা ইউনিয়ন মা শ্যামা সংঘ’ আয়োজিত কৃষ্ণের নামকীর্তনের অনুষ্ঠান ‘অষ্টপ্রহর’ সম্পন্ন করেছে স্থানীয় হিন্দুধর্মাবলম্বীরা। ২১ নভেম্বর ভোর থেকে ২২ নভেম্বর ভোর পর্যন্ত চলা কৃষ্ণের নামকীর্তনের অষ্টপ্রহর পরিচালনা করেন প্রিয়নাথ রায়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন শীবেন্দ্র গোস্বামী, সীতা নাথ রায়, হলেশ্বর রায়, ভবেন্দ্রনাথ প্রমুখ।ঠাকুরগাঁও: আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির পক্ষে গণস্বাক্ষরঠাকুরগাঁও প্রতিনিধিমাসব্যাপী আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির পক্ষে গণস্বাক্ষর সংগ্রহ অভিযানের অংশ হিসেবে ২২ নভেম্বর শহরের বিভিন্ন এলাকায় গণস্বাক্ষর অভিযান পালন করেছে ঠাকুরগাঁও জেলা জাতীয় আদিবাসী পরিষদ।পরে একটি সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন আদিবাসী পরিষদের উপদেষ্টা এ টি এম শামসুজ্জোহা ইমরান চৌধুরী, আহসান হাবিব, জয়চিন্ত কুজু ও বাবুল তিগ্যা।ক্ষেতলাল: গ্রামীণ সেবা সংস্থার উপবৃত্তি প্রদানক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিজয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার গ্রামীণ সেবা সংস্থা (জিএসএস) ১৫ নভেম্বর কার্যকরী শিক্ষা ব্যবস্থায় ঝরেপড়া মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে উপবৃত্তির টাকা প্রদান করা হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ওই উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুর মোহাম্মদ, জি এম মহিউদ্দিন, জি এম কিবরিয়া, শহিদুল আলম, মোজাফ্ফর হোসেন প্রমুখ। পাঁচবিবি: মানববন্ধন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনাপাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিপাঁচবিবি উচ্চত্বর সমিতির উদ্যোগে ১৮ নভেম্বর ইভ টিজিংয়ের প্রতিবাদে এক শোভাযাত্রা, মানববন্ধন, ঈদ পুনর্মিলনী, কৃতী মুখ সংবর্ধনা এবং মেধাবীদের বৃত্তি প্রদান করা হয়েছে। মানববন্ধন শেষে পাঁচবিবি ছমিরননেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের সভাপতি আজাদ আলীর সভাপতিত্বে এক আলোচনা সভা হয়। সভায় বক্তব্য দেন প্রধান অতিথি জয়পুরহাটের জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস। আরও বক্তব্য দেন রেজাউল হাসান, আক্তারুজ্জামান, মাহমুদুল আলম প্রমুখ।সৈয়দপুর: মানবাধিকার ও আইন সচেতনতাবিষয়ক মতবিনিময় সভাসৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিসৈয়দপুরে অতিদরিদ্রদের জন্য মানবাধিকার ও আইন সচেতনতাবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর উপজেলা মিলনায়তনে ওই সভার আয়োজন করে স্বেচ্ছাসেবী সংস্থা ব্র্যাক। ব্র্যাকের এরিয়া ম্যানেজার মো. ফরহা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম ওবায়দুর রহমান, বিশেষ অতিথি ছিলেন সাবিনা আলম। অন্যদের মধ্যে বক্তব্য দেন আব্বাস আলী সরকার, সানজিদা বেগম, মো. আবদুল ওয়াহেদ, এনামুল হক, নূর ইসলাম, আবদুল জব্বার, আবু বকর সিদ্দিক, ম ম রেজাউল হক, তোফাজ্জল হোসেন প্রমুখ।