সংগঠন সংবাদ
আদমদীঘি: বিদ্যুৎ সপ্তাহ পালন উপলক্ষে সভাআদমদীঘি (বগুড়া) প্রতিনিধিজাতীয় বিদ্যুৎ সপ্তাহ পালনের শেষ দিন ১২ ডিসেম্বর বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদমদীঘি উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান। সান্তাহার বিদ্যুৎকেন্দ্রের আবাসিক প্রকৌশলী জিল্লুর রহমানের সভাপতিত্বে ওই আলোচনা সভায় আরও বক্তব্য দেন মাসুদ পাটোয়ারী, রেজানুর রহমান, মজিবর রহমান, সীতানাথ মহন্ত, আবুল কাসেম, রায়হান আলম প্রমুখ।কৃষি দিবসে হারভেস্টার মেশিন প্রদর্শন৮ ডিসেম্বর নওগাঁর রানীনগরে ধান কাটা, ঝাড়াই, বাছাই ও বস্তাজাতকরণ ‘হারভেস্টার’ মেশিনের উদ্বোধন করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতায় খামার যন্ত্রীকরণের মাধ্যমে উৎপাদন খরচ কমানোর অংশ হিসেবে রানীনগর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক কাশিমপুর ও চকাদিন বকের পাঁচটি স্থানে কম্বাইন হারভেস্টার মেশিনের মাধ্যমে ধান কাটা প্রদর্শনীর আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কৃষি অফিসার প্রতুল চন্দ্র সরকার, কৃষি সম্প্রসারণ অফিসার মোস্তফা কামাল, কৃষি প্রকৌশলী জামিনুর রহমান, আবু সাইদ চৌধুরী ও সাইদুর রহমান।উপজেলা ছাত্রলীগের প্রতিবাদ সভা ৬ ডিসেম্বর আদমদীঘি উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিএনপির ডাকা হরতাল ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বাসস্ট্যান্ড শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা ছাত্রলীগ সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ নেতা সাজেদুল ইসলাম, জারজিস আলম, মোকলেছুর রহমান, রফিকুল ইসলাম, কৃষক লীগ সভাপতি আবদুল জলিল, যুবলীগ সভাপতি শাহিনুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নিসরুল হামিদ ফুতু, ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন, মিহির সরকার, বাপ্পা দেবনাথ, গুলজার রহমান প্রমুখ। প্রতিবাদ সভা শেষে এক বিক্ষোভ মিছিল করা হয়।শিবগঞ্জ: জাতীয় বিদ্যুৎ সপ্তাহ পালিতশিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিবগুড়ার শিবগঞ্জ উপজেলায় ১২ ডিসেম্বর জাতীয় বিদ্যুৎ সপ্তাহ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ সভাকক্ষে আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ সরবরাহ) মোহাম্মদ আলী জিন্নাহর সভাপতিত্বে এক আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজার রহমান। বক্তব্য দেন ওবাইদুল ইসলাম, আবদুস সামাদ, হারুনুর রশিদ, শফিকুল ইসলাম, বজলুর রশিদ, এ কে এম লুৎফর রহমান, আজিজুল হক, আরিফুর রহমান, নুরুল আমিন প্রমুখ।আওয়ামী লীগের সভাউপজেলার মোকামতলা ইউনিয়ন আওয়ামী লীগের এক সভা ১২ ডিসেম্বর মোকামতলা মহিলা কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন মারুফ রহমান, এনামুল হক, রাজা চৌধুরী, আহসান হাবিব, জাকির হোসেন, ওমর ফারুক, জাহাঙ্গীর আলম, সোহেল রানা প্রমুখ।শেরপুর: বেগম রোকেয়া দিবসের আলোচনাশেরপুর (বগুড়া) প্রতিনিধিবগুড়ার শেরপুরে ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিকভাবে নারী নির্যাতনের প্রতিবাদে পক্ষকালব্যাপী এ দিবস উদ্যাপন উপলক্ষে মৈত্রী পল্লি উন্নয়ন সংগঠন এই আয়োজন করে। মৈত্রীর হলে আনোয়ারা সিরাজ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাছিমা আক্তার শিরীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সরকারি আযিযুল কলেজের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক বাবু মিনতি কুমার রায়। বিশেষ অতিথির বক্তব্য দেন এস এম বেলাল হোসেন, সুধীন্দ্র নাথ রায়, মো. আবদুস সাত্তার, উম্মে সুফিয়া প্রমুখ।বুদ্ধিজীবী দিবস পালনশেরপুর প্রেসক্লাবের আয়োজনে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাইফুল বারী, সুজিত বসাক, আকরাম হোসাইন, আবদুল মান্নান, আইয়ুব আলী, নিমাই ঘোষ, শাহজামাল কামাল প্রমুখ।বিদ্যুৎ সপ্তাহ পালন৮ ডিসেম্বর শেরপুরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ ও পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ পালন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম প্রধান এর উদ্বোধন করেন। এ উপলক্ষে ওই দিন এক বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। পরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।যুব দিবস পালন৮ ডিসেম্বর শেরপুরে জাতীয় যুব দিবস পালন করা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোরশেদ আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ইউএনও মো. মনজুর আলম প্রধান, সমাজসেবা কর্মকর্তা ইমাম হাসিম, প্রকাশ চন্দ্র, এলামুল হক, আইয়ুব আলী প্রমুখ।সিরাজগঞ্জ: বিদ্যুৎ সপ্তাহ পালিতনিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জজাতীয় বিদ্যুৎ সপ্তাহ উদ্যাপন উপলক্ষে ৮ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর কার্যালয়সহ সমিতির পাঁচটি জেলা অফিসে একযোগে নানা কর্মসূচি পালিত হয়েছে। ১২ ডিসেম্বর সমিতির সদর দপ্তরে সমাপনী অনুষ্ঠানে আলোচনাসভা, পুরস্কার বিতরণী ও সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমিতি বোর্ডের সভাপতি মো. সাহাবর রহমান তালুকদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, শহীদুজ্জামান, মো. রফিকুল ইসলাম, মো. তৌহিদুল ইসলাম, বিকাশ চন্দ্র সাহা প্রমুখ। পরে সেরা কর্মকর্তা হিসেবে মহাব্যবস্থাপক শহীদুজ্জামান ও সেরা কর্মচারী হিসেবে জুনিয়র ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আলমকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। বিনা মূল্যে মুরগি ও উপকরণ বিতরণসিরাজগঞ্জে এভিয়ান ইনফ্লুয়েঞ্জায় ক্ষতিগ্রস্ত মুরগি পালনকারীদের মধ্যে বিনা মূল্যে মুরগি, মুরগির খাবারসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। ১১ ডিসেম্বর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। সদর উপজেলা চেয়ারম্যান আবু মোহাম্মদ গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শফিকুল ইসলাম, মোহাম্মদ হোসেন, জামাত আলী মুন্সি, বেগম নুরুন্নাহার খানম, আবদুল মান্নান, আরশেদ আলী, রফি খন্দকার, আবদুস সাত্তার সিকদার প্রমুখ।রায়গঞ্জ: আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবসরায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি‘রুখো দুর্নীতি, বাঁচাও দেশ’ এই স্ল্লোগান দিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ৯ ডিসেম্বর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালন করা হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে সকাল ১১টায় ধানগড়া উচ্চবিদ্যালয় সভাকক্ষে আলোচনা সভা, বিতর্ক প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। ধানগড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ফজলুল হক খান, টি এম কামরুজ্জামান, মনির হোসেন, ফিরোজা বেগম প্রমুখ। এ ছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে আকিয়া পারভীন, সাদী আহমেদ, গোলাম পারভেজ অংশ নেন। বিদ্যুৎ সপ্তাহ পালন‘বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন, অন্যদের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ দিন’ স্লোগান দিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিদ্যুৎ সপ্তাহ পালন করা হয়েছে। বিদ্যুৎ সপ্তাহ পালন উপলক্ষে ৮ ডিসেম্বর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বিদ্যুৎ অফিস চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে সমবেত হয়। সমবেত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আবদুুল আহাদ। পল্লী বিদ্যুতের রায়গঞ্জ এলাকার পরিচালক রফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় আরও বক্তব্য দেন শেখ মোহাম্মাদ আলী, আতিকুর রহমান প্রমুখ।উল্লাপাড়া: রোকেয়া দিবস পালনউল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিইভ টিজিং প্রতিরোধ এবং নারীর প্রতি সহিংসতা বন্ধের শপথগ্রহণের মধ্য দিয়ে ৯ ডিসেম্বর উল্লাপাড়ায় রোকেয়া দিবস পালন করা হয়। উপজেলা প্রশাসন দিবসটি পালনে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন মহিলাবিষয়ক কর্মকর্তা রেখামনি। বক্তব্য দেন উল্লাপাড়ার সাংসদ মো. শফিকুল ইসলাম, মো. জাহেদুল হক, সাইদুর রহমান, মীর আবদুল হান্নান, আবু তাহের, মাহবুবুল আলম, শামীম হাসান প্রমুখ। সভায় শপথবাক্য পাঠ করান সাংসদ শফিকুল ইসলাম।উল্লাপাড়া মুক্ত দিবস পালিত১৩ ডিসেম্বর উল্লাপাড়া মুক্ত দিবস পালন করা হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উল্লাপাড়া উপজেলা কমান্ড দিবসটি পালন উপলক্ষে শহরে শোভাযাত্রা বের করে। শোভাযাত্রা শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে গাজী খোরশেদ আলমের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন মো. জাহেদুল হক, অতুল সরকার, গোলাম মোস্তফা, আবদুল হামিদ প্রমুখ।চাঁপাইনবাবগঞ্জ: শহীদ বুদ্ধিজীবী দিবস পালিতনিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জবাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা ও চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগারের যৌথ উদ্যোগে ১৪ ডিসেম্বর বিকেলে নবাবগঞ্জ ক্লাব চত্বরে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ সাইদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আবুল কাশেম। এ ছাড়া আরও বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাংসদ জিয়াউর রহমান, নারী সাংসদ শওকত আরা, মনিমউদ্দৌলা চৌধুরী, আনোয়ারুল হক, অ্যাডভোকেট আবদুস সামাদ, আমিনুল ইসলাম প্রমুখ।কাউনিয়া: শহীদ বুদ্ধিজীবী দিবস পালিতকাউনিয়া (রংপুর) প্রতিনিধি১৪ ডিসেম্বর রংপুরের কাউনিয়া উপজেলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সকালে শোক শোভাযাত্রা শেষে স্থানীয় বালিকা বিদ্যালয় মাঠে সমাবেশে বক্তব্য দেন হাকিবুর রহমান, আবদুল হান্নান সরকার, মুক্তিযোদ্ধা সরদার আবদুল হাকিম, হাবিবুর রহমান, জমশের আলী, আমীন আনছারী, ফরহাদ হোসেন প্রমুখ। উলিপুর: প্রতিষ্ঠান প্রধানদের প্রশিক্ষণউলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিকুড়িগ্রামের উলিপুর অডিটরিয়ামে ১৪ ডিসেম্বর উপজেলার মাধ্যমিক ও মাদ্রাসার প্রধানদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুল্লাল সিংহ। জেলা শিক্ষা কর্মকর্তা শামছুল আলমের সভাপতিত্বে প্রশিক্ষণপূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন নুরুল ইসলাম, কামরুল হাসান ও আইবুর রহমান। জয়পুরহাট: যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি নিয়ে সভাজয়পুরহাট প্রতিনিধিযক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির বর্তমান অবস্থা ও করণীয় সম্পর্কে গোলটেবিল বৈঠক জয়পুরহাট শহরের নার্সিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। এর আয়োজন করে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় ও বেসরকারি সংস্থা ব্র্যাক। বৈঠকে সভাপতিত্ব করেন জয়পুরহাটের সিভিল সার্জন এবং জেলা আধুনিক হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোজাম্মেল হক। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস। এ ছাড়া উপস্থিত ছিলেন মোজাম্মেল হক, মোহাম্মদ আলী, বিল্লু দাস সাহা, মমতাজ মহল, নৃপেন্দ্রনাথ মণ্ডল প্রমুখ।মানবাধিকার পরিষদের নাট্যোৎসবজয়পুরহাটে দুই দিনব্যাপী মানবাধিকার পরিষদের নাট্যোৎসব পালিত হয়েছে। প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে এই নাট্য উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আফসার আহমেদ। ১১ ডিসেম্বর রবীন্দ্রসংগীত ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’-এর সুরে সুরে নৃত্য পরিবেশন করে নাট্য পরিষদের একদল নাট্যকর্মী। নাটক মানুষকে কখনো বিচ্ছিন্ন করে না, নাটক মানুষকে একত্র করে। অনুষ্ঠানে জয়পুরহাটের নাট্যব্যক্তিত্ব সরদার মোহাম্মদ আলীকে গুণীজন সম্মাননা দেওয়া হয়। উৎসবের আহ্বায়ক আজাহার আলী সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন হারুন অর রশিদ, জাহিদুল আলম, রাজা চৌধুরী, উৎপল কুমার মণ্ডল, খাজা শামছুল আলম প্রমুখ। ক্ষেতলালের সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিজয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ছাঈদ আলতাফুন্নেছা ডিগ্রি কলেজে (এসএ কলেজ) ১৩ ডিসেম্বর জেলা তথ্য অফিস ও ওই কলেজের যৌথ আয়োজনে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শোভাযাত্রা ও মতবিনিময় সভা হয়েছে। এসএ কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তাইফুল ইসলাম তালুকদার। বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন মিঞা, স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা আবদুুলাহ শিবলী সাদিক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আইয়ুব আলী, আজিজুল বারী তালুকদার প্রমুখ।পাঁচবিবি: বেগম রোকেয়া দিবস পালিতপাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিপাঁচবিবি উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ১৩ ডিসেম্বর পাঁচবিবিতে বেগম রোকেয়া দিবস উদ্যাপন করা হয়। এ উপলক্ষে বেগম রোকেয়ার স্বপ্ন ‘নারীশিক্ষার অন্যতম অন্তরায় ইভ টিজিং উত্তরণে লাগসই কৌশল’ শীর্ষক আলোচনা সভা ও কর্মশালা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সাবিনা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আ ন ম আবদুল ওয়াদুদ। আরও বক্তব্য দেন এনামুল হক, নাসরিন আক্তার ও রুহুল আমিন।সৈয়দপুর: ইভ টিজিং-বিরোধী কর্মশালাসৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিনীলফামারীর সৈয়দপুরে রোকেয়া দিবস উপলক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। সৈয়দপুর পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে ৯ ডিসেম্বর কর্মশালাটি হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিনা আলম। আরও উপস্থিত ছিলেন আব্বাস আলী সরকার, সাকেরিনা বেগম, কাতেবুন নেছা পারভীন ও এনামুল হক। সভাপতিত্ব করেন উপজেলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন সাবিকুন্নাহার।দিনাজপুর: আইনবিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিতদিনাজপুর অফিস১৪ ডিসেম্বর বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস (ব্লাস্ট) দিনাজপুর ইউনিট আয়োজিত ‘তথ্য অধিকার আইন-২০০৯ ও তথ্য অধিকার বিধিমালা-২০০৯’ শীর্ষক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। শহরের ঘাসিপাড়ায় এফপিএবি মিলনায়তনে ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. জামাল উদ্দীন আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিরাজুম মুনিরা। তথ্য অধিকারবিষয়ক মূল প্রবন্ধ পাঠ করেন কহিনুর বেগম। আলোচনা করেন নুরুজ্জামান জাহানী, আমিনুল হক, রফিকুল আমিন, সুলতান মাহমুদ, নিলুফার রহিম, জিনাত রহমান, সন্ধ্যা রানী বাগচি, আবুল কালাম আজাদ, অধ্যক্ষ আনোয়ারুল হক, মো. রফিকুল ইসলাম ও লিয়াকত আলী। ইভ টিজিংবিষয়ক মানববন্ধন১৪ ডিসেম্বর ৪ নম্বর শেখপুরা ইউনিয়নের কৃষাণবাজারের জমির উদ্দীন বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার-সিডিসি ও সার্বিক মানব উন্নয়ন সংগঠনের যৌথ আয়োজনে এবং কারিতাস সদর দিনাজপুরের সহযোগিতায় নারী ও শিশু পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে শোভাযাত্রা, মানববন্ধন, আলোচনা সভা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি বাবুল আকতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শেখপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপেন্দ্রনাথ অধিকারী, বিশেষ অতিথি হিসেবে সিডিসির নির্বাহী পরিচালক ও বামাসপের সদস্য যাদব চন্দ্র রায় ও সমাজসেবক সতীশ চন্দ্র রায়, কারিতাসের মাঠ কর্মকর্তা মোছা. তহমিনা খাতুন, শিক্ষিকা সুপ্রিয়া দেব বক্তব্য দেন।পাবনা: শহীদ বুদ্ধিজীবী দিবস পালনপাবনা অফিসপুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে পাবনায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে। সকালে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ ‘দুর্জয় পাবনা’ পাদদেশে বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করে। এ ছাড়া দিবসটি পালন উপলক্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা সাংস্কৃতিক ঐক্যজোট, ডা. ফজলে রাব্বি স্মৃতি পরিষদ, পাবনা ড্রামা সার্কেল, পাবনা প্রেসক্লাব, সরকারি এডওয়ার্ড কলেজ ও প্রথম আলো পাবনা বন্ধুসভা আলোচনা সভার আয়োজন করে।চাটমোহর: বেগম রোকেয়া দিবস পালনচাটমোহর (পাবনা) প্রতিনিধিপাবনার চাটমোহর উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে ‘বেগম রোকেয়ার স্বপ্ন নারীশিক্ষার অন্যতম অন্তরায় ইভ টিজিং থেকে উত্তরণের লাগসই কৌশল’ বিষয়ে এক কর্মশালা উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলাবিষয়ক কর্মকর্তা চিত্রা রানীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাসনায়েন মমিন, ফাহিমা খন্দকার, কৃষি কর্মকর্তা রওশন আলম, বেলাল হোসেন, রকিবুর রহমান প্রমুখ। জাতীয় বিদ্যুৎ সপ্তাহ পালনপাবনার চাটমোহরে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর উদ্যোগে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ পালন করা হয়। ১২ ডিসেম্বর সংস্থার কার্যালয়ে গ্রাহকদের নিয়ে আয়োজন করা হয় মতবিনিময় অনুষ্ঠানের। সমিতির সভাপতি নূর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সমিতির মহাব্যবস্থাপক আবদুল মতিন। আরও বক্তব্য দেন সমিতির সহকারী মহাব্যবস্থাপক লুৎফুল বারী, কোষাধ্যক্ষ সাজেদা খাতুন, ওমর আলী, মনিরুজ্জামানসহ সমিতির পরিচালকেরা। এর আগে ৮ ডিসেম্বর শোভাযাত্রা ও আলোচনা সভার আয়েজন করা হয়।লালপুর: নর্থ বেঙ্গল সুগার মিলে সিবিএ নির্বাচনলালপুর (নাটোর) প্রতিনিধি৯ ডিসেম্বর নর্থ বেঙ্গল সুগার মিলস শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি পদে খন্দকার শহীদুল ইসলাম, সহসভাপতি পদে নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে আনোয়ার কামাল, সহসাধারণ সম্পাদক পদে আবদুল মমিন, সাংগঠনিক সম্পাদক পদে স্বপন পাল, প্রচার সম্পাদক পদে শহিদুল ইসলাম, ধর্ম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক পদে সাখাওয়াত হোসেন নির্বাচিত হয়েছেন।লালপুরে ‘সৃষ্টি’র মোড়ক উন্মোচন১০ ডিসেম্বর লালপুর সৃজনশীল সাহিত্য সংগঠনের বার্ষিক প্রকাশনা ‘সৃষ্টি’র মোড়ক উন্মোচন করা হয়েছে। উপজেলার দাঁইড়পাড়া গ্রামে সৃষ্টির প্রধান কার্যালয়ে সৃষ্টির পৃষ্ঠপোষক মোজাম্মেল হকের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ জাফর আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন ইব্রাহিম খলিল, শ্যামল কিশোর পাল, ছাইদুর রহমান, ইদ্রিস আলী, গাওছুল আজম, আব্দুস সামাদ, আবদুল ওয়াহেদ, আকতারুল ইসলাম, আকরাম হোসেন, মাহফুজুর রহমান, নাসিরুদ্দিন, মাইনুল হাসান, আবু রায়হান, ওসমান ফারুক, হাবিবুর রহমান প্রমুখ। বক্তারা সৃজনশীল প্রকাশনার ধারাবাহিকতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করে বলেন, কিছু সংখ্যক উদ্যমী যুবকের সৃষ্টিশীল অগ্রযাত্রায় সহযোগিতা থাকবে। এই প্রয়াস জাতির উন্নয়নে ভূমিকা রাখবে। শহীদ বুদ্ধিজীবী দিবস পালনশহীদ বদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৪ ডিসেম্বর লালপুরের কলোনীপাড়া বধ্যভূমি চত্বরে বেসরকারি সংগঠন নিজেরা করি ও ভূমিহীন সংগঠনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ, নীরবতা পালন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন মুক্তিযোদ্ধা জিয়াউল হক, আলমগীর হোসেন, মাধব চন্দ্র বালা, মনিরা খাতুন, মতিয়ার রহমান, আবদুল বারী, সেকেন্দার আলী, বেবী প্রমুখ।