সংগঠন সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা: ব্যবসায়ী সমিতির সভাগাইবান্ধা প্রতিনিধিগাইবান্ধা ব্যবসায়ী সমন্বয় সমিতির উদ্যোগে এক আলোচনা সভা ১ ফেব্রুয়ারি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। লিটন কুশারির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন শাহ মাসুদ মিলন, ফজলুল করিম, মাসুদার রহমান, নাছির ইসলাম, ইকবাল আহমেদ, ফেরদৌস ইসলাম, আনিসুল হক, ফেরদৌস বেগ, তাসের আলী, শফিকুল ইসলাম প্রমুখ।এপেক্স ক্লাবের সভাগাইবান্ধা এপেক্স ক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা ১ ফেব্রুয়ারি হলিচাইল্ড কিন্ডারগার্টেন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আবদুল মাজেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন শহিদুর রহমান, সুলতান উদ্দিন, আনিসুল হক, দিলরুবা পারভীন, রাশেদুল ইসলাম, নাজমা বেগম, মোস্তাফিজুর রহমান প্রমুখ।এসকেএস হাসপাতালের উদ্বোধনগাইবান্ধা এসকেএস হাসপাতালের উদ্বোধন উপলক্ষে এক সুধী সমাবেশ ১ ফেব্রুয়ারি হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। রাসেল আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, ইউসুফ হারুন অর রশিদ, শহীদুজ্জামান হারুন, ফেরদৌস ইসলাম, আবু জাফর সাবু, হাবিবুর রহমান প্রমুখ।ঠাকুরগাঁও: টিস্যু কালচার পদ্ধতিতে বীজ আলু শীর্ষক কর্মশালাঠাকুরগাঁও প্রতিনিধিঠাকুরগাঁওয়ে গত ১ ফেব্রুয়ারি জায়েন্ট অ্যাগ্রো প্রসেসিং লিমিটেডের আয়োজনে কোম্পানির গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে এক ডিলার ও কৃষকদের টিস্যু কালচারের পদ্ধতিতে উত্পাদিত ভাইরাসমুক্ত, নিরোগ বীজ আলু শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, জয়পুরহাট, বগুড়া, রাজশাহী এবং মুন্সিগঞ্জের ৪৫ জন বীজ ডিলার ও কৃষক অংশ নেন। জায়েন্ট অ্যাগ্রো প্রসেসিং লিমিটেড এবং ইনোভিশন কনসালটিং লিমিটেডের যৌথ উদ্যোগে জায়েন্ট অ্যাগ্রোর টিস্যু কালচার পদ্ধতিতে উন্নতমানের আলু বীজ উত্পাদনসংক্রান্ত বিভিন্ন কাজের বাস্তব অবস্থা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা দেওয়ার জন্যই দেশের বিভিন্ন অঞ্চল থেকে কৃষক ও বীজ ডিলারদের আমন্ত্রণ জানানো হয়। কর্মসূচির শুরুতেই জায়েন্ট অ্যাগ্রোর চেয়ারম্যান ফিরোজ এম হাসানা বলেন, জায়েন্ট অ্যাগ্রো (বাংলা সিডস্) উন্নতমানের, ভাইরাসমুক্ত নিরোগ আলু বীজ উত্পাদনের কার্যক্রমে কৃষক ও ডিলারদের আস্থা অর্জনে সক্ষম হবে। কর্মশালার পর কৃষক ও ডিলারদের কোম্পানির টিস্যু কালচার ল্যাব, গবেষণা প্লট আলুর হিমাগার পরিদর্শন করানো হয়। নাটোর: প্রতিবন্ধী সংস্থা নন্দনের মতবিনিময় সভানাটোর প্রতিনিধিনাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গত ১ ফেব্রুয়ারি প্রতিবন্ধী জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধির জন্য নীতিনির্ধারকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রতিবন্ধী সংস্থা ‘নন্দন’ এই সভার আয়োজন করে। এডিডি বাংলাদেশ ও মানুষের জন্য ফাউন্ডেশন সভা আয়োজনে সহায়তা প্রদান করে। নন্দনের সভাপতি নূর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুলতান আবদুল হামিদ। স্বাগত বক্তব্য দেন নন্দনের সাধারণ সম্পাদক নাজমুন নাহার নাদিরা। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পড়ে শোনান জাতীয় প্রতিবন্ধী কাউন্সিলের প্রধান নিরীক্ষক নূরুজ্জামান।দিনাজপুর: শীতবস্ত্র বিতরণদিনাজপুর অফিসআরডিআরএস বাংলাদেশ দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলার অসহায় শীতার্ত মানুষের মধ্যে এক হাজার ৩০০টি চাদর ও ৮০০টি কম্বল বিতরণ করেছে। জেলার বীরগঞ্জ, খানসামা, বোচাগঞ্জ, ফুলবাড়ী ও বিরামপুর উপজেলায় গত ২৫ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে ওই শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়। শীতার্তদের মধ্যে বেশির ভাগই অসুস্থ, পঙ্গু, বৃদ্ধ, বিধবা এবং আদিবাসী মহিলা ছিল বলে আরডিআরএস দিনাজপুর সূত্রে জানা গেছে।সিরাজগঞ্জ: চেঞ্জমেকার সম্মেলন নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জগত ৩ ফেব্রুয়ারি সকালে পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের উদ্যোগে সিরাজগঞ্জে চেঞ্জমেকার (পরিবর্তনকামী উদ্যেক্তা) সম্মেলন সিরাজগঞ্জ সরকারি কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট সিরাজগঞ্জ জেলা জোটের সমন্বয়কারী গোলাম রব্বানীর সভাপতিত্বে এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান। সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল্লাহ সবুজ, শাহজাদপুর পৌরসভার কাউন্সিলার নুরুল ইসলাম, গাড়াদহ ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার প্রমুখ। সম্মেলনে সদর, কামারখন্দ, চৌহালী, বেলকুচি, তাড়াশ ও শাহজাদপুর উপজেলার ৫০০ চেঞ্জমেকার উপস্থিত ছিলেন।রায়গঞ্জ: প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাফল্যরায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি২০০৯ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৩ জন বৃত্তি পেয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জেসমিন আরা বলেন, ছাত্র, অভিভাবক ও শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় এই ফলাফল সম্ভব হয়েছে। উল্লেখ্য, উপজেলায় এবার ৩৬ জন ট্যালেন্টপুলে ও ৭২ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচি উদ্বোধন‘আলোকিত মানুষ চাই’ এই প্রত্যয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্রের স্কুল পর্যায়ে বই পড়া কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। ২৪ জানুয়ারি রোববার রায়গঞ্জ উপজেলার ধানগড়া উচ্চবিদ্যালয়ের হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজাহান আলী। প্রধান শিক্ষক বিজয় কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শিল্পী রানী সূত্রধর, তৌহিদুল ইসলাম, সেলিম রেজা খন্দকার, কে এম পারভেজ আলম, সুমাইয়া খাতুন, চুমকি দেবনাথ প্রমুখ। বই পড়া কর্মসূচিতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীর হাতে বই তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। শিবগঞ্জ: স্কাউটস পরিচালনায় প্রধান শিক্ষকদের প্রশিক্ষণশিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিবগুড়ার শিবগঞ্জ উপজেলায় গত ১ ফেব্রুয়ারি শহীদ মুক্তিযোদ্ধা হাফিজার রহমান মিলনায়তনে স্কাউটস পরিচালনার ওপর প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে এক সভা উপজেলা স্কাউটের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা লুত্ফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন বগুড়া জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ও জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার রেজাউল করিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা শামীম ইকবাল, সাজেদুল ইসলাম, আকবর কবির, গোলাম কবির। কর্মশালায় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন কবিতা চাকী, আঞ্জুমান আরা, মোস্তফা কামাল, মোতাহার হোসেন, উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক তাজমিলুর রহমান প্রমুখ।পূজা উদ্যাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে গত ১ ফেব্রুয়ারি এক আলোচনা সভা শহীদ হাফিজার রহমান মিলনায়তনে প্রহল্লাদ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পূজা উদ্যাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক সরোত্তম চন্দ্র বর্মণ। বক্তব্য দেন স্বপন কুমার ঘোষ, নিতাই চন্দ্র দাস, অসিম কুমার দাস, শ্রী চরণ মণ্ডল, নিশিকান্ত সরকার, অসিম মহন্ত, প্রদীপ চক্রবর্তী, বিজয় গুপ্ত, বিপ্লব মহন্ত প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে রাম নারায়ণ কানুকে সভাপতি, শিশির চন্দ্র সাহাকে সাধারণ সম্পাদক, তাতন চাকীকে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট পূজা উদ্যাপন পরিষদের উপজেলা কমিটি গঠন করা হয়। অসামাজিক কার্যকলাপ বন্ধে সভাগত ৩১ জানুয়ারি উপজেলার মহাস্থানগড় ডাকবাংলো চত্বরে এলাকার অসামাজিক কার্যকলাপ বন্ধে এক সভা অনুষ্ঠিত হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বি এম জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার শিরিন আকতার জাহান। বক্তব্য দেন উপজেলা পুলিশিং কমিটির সদস্যসচিব তৌহিদুর রহমান, সাইফুল ইসলাম, আছালত জামান, সখিন উদ্দিন, জাফরুল ইসলাম, ফজলুল হক, আজিজার রহমান, মিনহাজ উদ্দিন, আজমল হোসেন, আবদুল জলিল, গোলাপী বেগম, সাইদুর রহমান প্রমুখ।দুপচাঁচিয়া: পুরস্কার বিতরণদুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিদুপচাঁচিয়ার মোস্তফাপুর আছির উদ্দিন চিশতী মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ৩১ জানুয়ারি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ওই দিন বিকেলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খন্দকার মোক্তাদীরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আবদুল হান্নান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) নয়নচন্দ্র দাস, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হামিদ, প্রভাষক কুতুব সাহাব উদ্দীন ও হোসেন আলী।শেরপুর: শীতবস্ত্র বিতরণশেরপুর (বগুড়া) প্রতিনিধিবগুড়ার শেরপুরে ৩ ফেব্রুয়ারি বেসরকারি সংস্থা এনজিও ফেডারেশনের আর্থিক সহায়তায় শেরপুরের ‘সোপান’-এর উদ্যোগে উপজেলার শতাধিক গরিব, দুস্থ নারী, শিশু ও প্রতিবন্ধীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শহরের সান্যালপাড়ায় সংস্থার কার্যালয় থেকে এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় সংস্থার নির্বাহী পরিচালক বীরেন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান। সভায় আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, মকবুল হোসেন, আবুল কাশেম প্রমুখ। আইনশৃঙ্খলাবিষয়ক সভাবগুড়ার শেরপুরে আইনশৃঙ্খলা উন্নয়নে গ্রাম পুলিশ ও জনগণের করণীয় শীর্ষক মতবিনিময় সভা ২ ফেব্রুয়ারি উপজেলার বিশালপুর ইউনিয়নের জামাইল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান এস এম রাফিউল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন থানা পুলিশ পরিদর্শক (ওসি) আমিরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শাহ জামাল সিরাজী, প্রচার মুক্তিযোদ্ধা রজব আলী, পেঁচুল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাখখারুল ইসলাম, আব্দুস সামাদ প্রমুখ।পানিসারা মন্দির কমিটির সভাশেরপুরের পানিসারা শিবমন্দির কমিটির সভা ২ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটায় মন্দির চত্বরে সংগঠনের সভাপতি সন্তোষ চন্দ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন নীরেন্দ্রনাথ প্রাং, সুধীর সরকার, সুবল প্রাং, গোপাল সরকার, নারায়ণ সরকার, বলরাম সরকার, সহদেব প্রাং, রতন প্রাং, সুরেন্দ্রনাথ প্রাং, চিত্তরঞ্জন প্রাং প্রমুখ। সভায় মন্দিরে ১২ ও ১৩ ফেব্রুয়ারি শিব চতুর্দশী পূজা এবং নীলা কীর্তন সফল করার লক্ষ্যে সিদ্ধান্ত গৃহীত হয়।কমিউনিটি পুলিশিং কমিটির সভাগত ২৯ জানুয়ারি ফুলজোর হাইস্কুল মাঠে শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভা টি এম গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়ার পুলিশ সুপার মো. হুমায়ূন কবির। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজমী আরা পারভীন, থানা পুলিশ পরিদর্শক (ওসি) আমিরুল ইসলাম ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি শাহ জামাল সিরাজী।পাঁচবিবি: আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণপাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিপাঁচবিবি থানা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে গত ২৯ জানুয়ারি দুস্থ ও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে পাঁচবিবি থানা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে এক আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাবিবুর রহমান। সভায় আরও বক্তব্য দেন মহির উদ্দিন মণ্ডল, মোস্তাফিজুর রহমান চৌধুরী, দেওয়ান সিরাজুল প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি হাবিবুর রহমান ৫০০ দুস্থ ও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।ছাত্রলীগের আলোচনা সভা ও শোভাযাত্রাবাংলাদেশ ছাত্রলীগের গৌরবের ৬২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাঁচবিবি থানা ছাত্রলীগের উদ্যোগে গত ২৯ জানুয়ারি এক শোভাযাত্রা ও আলোচনা সভা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। থানা ছাত্রলীগের সভাপতি মো. গোলাম আকবরের সভাপতিত্বে বালিঘাটা বহুমুখী সমবায় সমিতি প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন আবু বক্কর সিদ্দিক, হাবিবুর রহমান, রনি, আহসান হাবিব, আকরাম হোসেন, আবু সাঈদ আল মাহবুব, নুরুজ্জামান চৌধুরী প্রমুখ।বেড়া: মহানাম যজ্ঞানুষ্ঠানবেড়া (পাবনা) প্রতিনিধিবিশ্ব শান্তি ও মানবকল্যাণ কামনা করে বেড়া কেন্দ্রীয় হরিবাড়ী মন্দির প্রাঙ্গণে পাঁচ দিনব্যাপী ৯৬তম মহানাম যজ্ঞানুষ্ঠান ৪ ফেব্রুয়ারি শেষ হয়। অনুষ্ঠানে নামসুধা পরিবেশন করে ফরিদপুরের করুণানন্দ সম্প্রদায়, মাগুরার রায় কিশোরী সম্প্রদায়, আদি রাধা-কৃষ্ণ সম্প্রদায়, যশোরের শ্রীশ্রী রাধা-গোবিন্দ সম্প্রদায়, সিরাজগঞ্জের শ্রীশ্রী জগদ্বন্ধু সম্প্রদায় এবং নড়াইলের ভাগ্যলক্ষ্মী সম্প্রদায়। মহানাম যজ্ঞানুষ্ঠানের আগে ২২ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত মন্দির প্রাঙ্গণে শ্রীশ্রী শ্রীমদ্ভাগবত গীতাপাঠ অনুষ্ঠিত হয়। ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হয় মহানাম যজ্ঞানুষ্ঠানের শুভ অধিবাস।গ্রাম উন্নয়ন শীর্ষক আলোচনাসাঁথিয়া উপজেলার করমজা গ্রামের উন্নয়নের লক্ষ্যে গত ২৯ জানুয়ারি করমজা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে মুক্ত আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মকবুল হোসেন, সাঁথিয়া পৌরসভার সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক, করমজা ইউনিয়নের চেয়ারম্যান শামচুর রহমান, নাজিম উদ্দিন সরদার, রমজান আলী, বরকত আলম, নজরুল ইসলাম, আবুল বাছেদ, মিজানুর রহমান, আবুল কালাম, আবদুল আজিজ, আবদুল মাজেদ, আবু সাঈদ প্রমুখ। এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান৩ ফেব্রুয়ারি বেড়া বিবি পাইলট উচ্চবিদ্যালয়ের ও ১ ফেব্রুয়ারি গ্যালাক্সি কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় দেওয়া হয়। নিজ নিজ বিদ্যালয় প্রাঙ্গণে উভয় অনুষ্ঠান সম্পন্ন হয়। বেড়া বিবি উচ্চবিদ্যালয়ের অনুষ্ঠানে বক্তব্য দেন বেড়া পৌরসভার মেয়র আবদুল বাতেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন, শিক্ষক মঈনুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য নজরুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি রুহুল আমীন ও পরীক্ষার্থী শুক্লা রানী। অপরদিকে গ্যালাক্সি কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুলের অনুষ্ঠানে বক্তব্য দেন অধ্যক্ষ আব্দুস সালাম, প্রধান শিক্ষক আনসার আলী, শিক্ষক ঈসমাইল হোসেন, পরীক্ষার্থী কামাল হোসেন, ফিরোজ আহমেদ, আইয়ুব নবী প্রমুখ। বিশ্ব জলাভূমি দিবস পালিতশোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে ২ ফেব্রুয়ারি বেড়া উপজেলায় বিশ্ব জলাভূমি দিবস পালিত হয়েছে। সকাল ১০টায় জলাভূমিবিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে দিবসটির শুরু হয়। বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয় শোভাযাত্রা। নাকালিয়া সাঁড়াশিয়া বণিক উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি এলাকার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে যমুনা-তীরবর্তী নাকালিয়া সাঁড়াশিয়া বণিক উচ্চবিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত ওসমান, বেড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা হাসানুল মতিন, বেড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লুত্ফর রহমান, পরিবেশবাদী সংস্থা সিএনআরএসের ফিল্ড কো-অর্ডিনেটর মলয় কুমার সরকার, হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান প্রমুখ।পীরগঞ্জ: বিশ্ব কুষ্ঠ দিবস উদ্যাপনপীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি‘কুষ্ঠ রোগীদের মানবাধিকার, আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্য বিষয়ের সঙ্গে গত ৩১ জানুয়ারি-২০১০ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ ও দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল পীরগঞ্জ শাখার উদ্যোগে ৫৭তম বিশ্ব কুষ্ঠ দিবস উদ্যাপিত হয়েছে। সকাল ১১টায় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে এক শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সভাস্থলে সমাপ্ত হয়। সেখানে সমবেত কুষ্ঠ রোগীদের উদ্দেশে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজল কুমার কুণ্ডু, নজরুল ইসলাম, উপজেলা টিএলএমবির এনিমেটর মঞ্জুয়ারা, মরিয়ম আক্তার প্রমুখ।ফুলবাড়ী: বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিকুড়িগ্রামের ফুলবাড়ী বালিকা উচ্চবিদ্যালয় মাঠে ৩ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে এক হাজার ৯০৭ জন রোগীকে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) জেলা শাখার সভাপতি মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে আলোচনা শেষে স্বাস্থ্যসেবার উদ্বোধন করেন বিএমএর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আবদুল আজিজ। স্বাস্থ্যসেবায় চিকিত্সা দেন কুড়িগ্রাম, ঢাকা ও ফুলবাড়ীর ২০ জন চিকিত্সক। এ ছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএমএর আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আফতার আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহম্মদ আলী পোদ্দার ও ফজিলাতুন নেসা, শিমুলবাড়ী ইউপি চেয়ারম্যান এজাহার আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অলক সরকার, কুড়িগ্রাম জেলা থেকে আসা সাংবাদিকেরা।বদরগঞ্জ: শিক্ষা সেমিনার বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিরংপুরের বদরগঞ্জে গত ৩০ জানুয়ারি দিনব্যাপী ‘শিক্ষার গুণগত মান উন্নয়ন শীর্ষক’ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল আলম সরকারের সভাপতিত্বে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত ওই সেমিনারে প্রধান অতিথি ছিলেন রংপুর-২ আসনের সাংসদ আনিছুল ইসলাম মণ্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুর রহমান ও মোহসিনা বেগম। সেমিনারে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শিবরাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল আলম। আলোচনায় অংশ নেন বদরগঞ্জ ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক সাবেক সাংসদ পরিতোষ চক্রবর্তী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহুরুল হক, অধ্যক্ষ আসাদুজ্জামান চৌধুরী, শিক্ষক সামছুল হক, আব্দুল আহাদ সরকার, তৈয়ব আলী ও ময়নুল ইসলাম। মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদানরংপুরের বদরগঞ্জ মমিনপুর উচ্চবিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। গত ২৫ জানুয়ারি বিদ্যালয় প্রাঙ্গণে ওই অনুষ্ঠানে বক্তব্য দেন জসিমুজ জামান, ফাহিমা খানম, মানিক শাহ, জমির উদ্দিন, জিয়াউল ইসলাম, শমসের আলী, আজহারুল ইসলাম, মিজানুর রহমান প্রমুখ।কম্বল ও চাদর বিতরণরংপুরের বদরগঞ্জে শীতার্থ ৮২৫ জন দুস্থের প্রত্যেককে কম্বল ও চাদর দেওয়া হয়েছে। বেসরকারি সংস্থা নাগরিক উদ্যোগের আয়োজনে ১ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ মাঠে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় নাগরিক উদ্যোগের এরিয়া কর্মকর্তা হযরত আলীসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।