সংগঠন সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর: জাসদের সম্মেলনযশোর অফিসযশোর জেলা পরিষদ মিলনায়তনে ২৯ ডিসেম্বর জাসদের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য দেন প্রধান অতিথি জাসদের সভাপতি সাংসদ হাসানুল হক, কেন্দ্রীয় সহসভাপতি শরীফ নুরুল আম্বিয়া, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ইকবাল কবির, অশোক কুমার রায়, শহিদুল আলম প্রমুখ। জেলা জাসদের সভাপতি রবিউল আলম এতে সভাপতিত্ব করেন।ইয়্যানের সভাশিশুদের স্বেচ্ছাসেবী সংগঠন ইয়্যানের উদ্যোগে কিশোরদের জন্য জীবনভিত্তিক শিক্ষাবিষয়ক সভা ২৯ ডিসেম্বর সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় যশোর পৌরসভার ১৪টি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের বয়ঃসন্ধিকালীন ও জীবনদক্ষতা উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয়। সংগঠনের সভাপতি সুব্রত কুমার দের সভাপতিত্বে বক্তব্য দেন সাইদুর রহমান, সাগর বিশ্বাস ও তাকদীরুল গনি।যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মানববন্ধনযুদ্ধাপরাধীদের বিচার ও শাস্তির দাবিতে ৩০ ডিসেম্বর বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার উদ্যোগে শহরের দড়াটানা চত্বরে এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এতে বক্তব্য দেন জেলা মহিলা পরিষদের সভানেত্রী হাবিবা শেফা, সাধারণ সম্পাদক সুরাইয়া শরীফ, তন্দ্রা ভট্টাচার্য, গীতা হালদার, দেবাশীষ রায়, খন্দকার গোলাম মোর্তজা, খন্দকার আজিজুল হক প্রমুখ।অভয়নগর: নওয়াপাড়া ইনস্টিটিউটের নির্বাচনঅভয়নগর (যশোর) প্রতিনিধিযশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া ইনস্টিটিউটের দ্বিবার্ষিক নির্বাচন ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক, সাংস্কৃতিক সম্পাদক ও সমাজকল্যাণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত ব্যক্তিরা হলেন সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মনিরুজ্জামান মনি ও সমাজকল্যাণ সম্পাদক দিলিপ কুমার সাহা। সভাপতিসহ অন্যান্য পদে একজন করে প্রার্থী থাকায় তাঁদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ব্যক্তিরা হলেন—সভাপতি আমির হোসেন, সহসভাপতি শিবুপ্রসাদ সাহা এবং স ম মোশারফ হোসেন, যুগ্ম সম্পাদক ইমদাদুল হক, পাঠাগার সম্পাদক বিবেকানন্দ মন্ডল, ক্রীড়া সম্পাদক মইনুর জহুর মুকুল এবং সদস্য সানা আবদুল মান্নান, ফারুকুল ইসলাম, মো. মোসলেম উদ্দিন, রবিউল ইসলাম, আশরাফ হোসেন, হারুন আল আজিজ ও আবদুল কাদের।গৌরনদী: জাকের পার্টির সমাবেশগৌরনদী (বরিশাল) প্রতিনিধিজাকের পার্টির কেন্দ্রীয় মিশনের সমাবেশ ৩০ ডিসেম্বর বরিশালের গৌরনদী উপজেলায় জাকের পার্টির কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাকের পার্টির সভাপতি মো. বাদশা মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মিশনপ্রধান এ কে এম ফরহাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় সভাপতি মিজানুর রহমান, কেন্দ্রীয় সদস্য আবদুল বারেক হাওলাদার, বরিশাল বিভাগীয় সাধারণ সম্পাদক আবদুল গনি, বরিশাল মহানগর সাধারণ সম্পাদক গাজী শাহ আলম। এতে বক্তব্য দেন কেন্দ্রীয় মহিলা ফ্রন্টের সাধারণ সম্পাদক হাবিবা সিকদার, কহিনুর বেগম, মঞ্জুয়ারা বেগম, উপজেলা সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন সরদার, মঞ্জুর এলাহী, খান লাভলু, লাল মিয়া মুন্সি প্রমুখ।বাটাজোর ইউনিয়ন যুবলীগের সম্মেলনগৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়ন যুবলীগের সম্মেলন ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। বাটাজোর পান বাজারে অনুষ্ঠিত এ সম্মেলন উদ্বোধন করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. হারিসুর রহমান। ইউনিয়ন যুবলীগের সভাপতি গৌতম বণিকের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বরিশাল-১ আসনের সাংসদ তালুকদার মো. ইউনুস। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা যুবলীগের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক ফজলুল করিম, দপ্তর সম্পাদক আওলাদ হোসেন, সদস্য শেখ মঞ্জুর এলাহি, মফিজুর রহমান ও কালিয় দমন গুহ। বক্তব্য দেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান, জামাল খন্দকার, হাফিজ মৃধা, দিলু হাওলাদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রব হাওলাদার, সৈকত গুহ প্রমুখ।সাতক্ষীরা: ৬০টি প্রাথমিক বিদ্যালয়ে চেক হস্তান্তরনিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাপ্রাকৃতিক দুর্যোগপ্রবণ সাতক্ষীরা জেলার আশাশুনি, কলারোয়া ও সদর উপজেলার ৬০টি সরকারি, বেসরকারি ও কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ও এবতেদায়ি মাদ্রাসায় আপত্কালীন শিক্ষা পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রতিটি স্কুলে ১৬ হাজার করে ৯ লাখ ৬০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। ৩০ ডিসেম্বর ইউনিসেফ ও সেভ দ্য চিলড্রেন ইউকের আর্থিক সহায়তায় জাগরণী চক্র ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কক্ষে আইলাদুর্গত আশাশুনি উপজেলার প্রতাপনগর ও সদর ইউনিয়নের ২০টি স্কুলে তিন লাখ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার শিল্পী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এ বি এম নাজমুল হক। এ সময় বক্তব্য দেন প্রকল্প সমন্বয়কারী মিজানুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, এসএমসির সভাপতি আকরামুজ্জামান, প্রধান শিক্ষক উত্তম কুমার দাস। অনুষ্ঠান পরিচালনা করেন আল মাহমুদ পলাশ।শ্যামনগরে হস্তশিল্প মেলাশ্যামনগরে বেসরকারি মহিলা সংস্থা নকশীকাঁথার আয়োজনে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের (বিএনএফ) সহযোগিতায় গত ৩০ ডিসেম্বর হস্তশিল্প মেলা অনুষ্ঠিত হয়েছে। শাহানা হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলীপ কুমার বণিক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিল্পী রাণী মৃধা, নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লুত্ফর রহমান, আশেক-ই-এলাহী, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, শেখ আবদুল হাকিম, এস কে সিরাজ, শাহজাহান আলম, আবু সাঈদ ও রণজিত্ বর্মন। বক্তব্য দেন নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জি। তালায় অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী সভাসবার জন্য মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ৩০ ডিসেম্বর তালা উপজেলার মাগুরা ইউনিয়নের ধুলণ্ডা বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অভিভাবক সমাবেশ, বার্ষিক পরীক্ষার ফল ঘোষণা এবং মেধা পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির আয়োজনে ও সাতক্ষীরা উন্নয়ন সংস্থার (সাস) সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব আলী। ইউনিয়ন পরিষদের সদস্য আবদার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সাসের কর্মকর্তা রওশানাআরা বেগম, ইউনিয়ন পরিষদের সদস্য রোকেয়া বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।পিরোজপুর: মহিলা পরিষদের মানববন্ধনপিরোজপুর প্রতিনিধিযুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ৩০ ডিসেম্বর পিরোজপুর শহরের ক্লাব রোডে মহিলা পরিষদের উদ্যোগে মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য দেন বাংলাদেশ মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখার সভানেত্রী মনিকা মণ্ডল, শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি জাহাঙ্গীর মো. নান্না পোদ্দার, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি প্রেমাংশু হালদার প্রমুখ। ফরিদপুর: যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে মানববন্ধনফরিদপুর অফিসবাংলাদেশ মহিলা পরিষদ ফরিদপুর শাখা ৩০ ডিসেম্বর ফরিদপুর শহরের মুজিব সড়কে প্রেসক্লাবের সামনে যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে এক ঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় বক্তব্য দেন আরজু করিম, সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক আলতাফ হোসেন, ফুলকির সভানেত্রী অঞ্জলি বালা, মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ, তেল-গ্যাস রক্ষা কমিটির জেলা আহ্বায়ক রমেন্দ্র নাথ রায় কর্মকার, আইভী মাসুদ, সালামত হোসেন খান, রফিকুজ্জামান, সুশান্ত বিশ্বাস, মুন্সী মোহম্মদ আলী, আলোক সেন, মশিউর রহমান, আমিনুর রহমান ফরিদ, বিশ্বজিত্ গাঙ্গুলী প্রমুখ।জাসদের সম্মেলনফরিদপুরে অম্বিকা মেমোরিয়াল হলে ২৮ ডিসেম্বর জেলা জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন জাসদের স্থানীয় সরকারবিষয়ক কেন্দ্রীয় সম্পাদক আনোয়ারুল ইসলাম। সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জাসদের সভাপতি আফসারউদ্দীন বিশ্বাস। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসিবুল হাসান, ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান শামসুল হক, জেলা সিপিবির সাধারণ সম্পাদক রফিকুজ্জামান, জেলা ওয়ার্কার্স পার্টির শহীদ মিয়া, বাংলাদেশ জাতীয় শ্রমিক জোটের কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল লতিফ, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহিম, জাসদের শিবালয় উপজেলা সাধারণ সম্পাদক এ কে এম ওবায়দুল ইসলাম, নূর ইয়াহিয়া মিলন, মোস্তফা কামাল প্রমুখ। শেষে আফসারউদ্দীন বিশ্বাসকে সভাপতি, আব্দুল্লাহ মণ্ডলকে সাধারণ সম্পাদক ও সাইদুর রহিমকে যুগ্ম সাধারণ সম্পাদক করে ৩৬ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।আনসার ভিডিপির বার্ষিক সমাবেশআলফাডাঙ্গা উপজেলা মিলনায়তনে ২৭ ডিসেম্বর উপজেলা আনসার-ভিডিপির বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান খান বেলায়েত হোসেন। বক্তব্য দেন জেলা আনসার অ্যাডজুট্যান্ট কাজী দেলোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুন্নবী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকরাম হোসেন, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা এম এ মান্নান প্রমুখ। আওয়ামী লীগের মতবিনিময় সভাফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে ২৫ ডিসেম্বর জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী জায়নুল আবেদীনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এস এম নুরুন্নবী, দৈনিক সমকাল প্রকাশক এ কে আজাদ, কোতোয়ালি আওয়ামী লীগের সভাপতি খলিফা কামালউদ্দীন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য সচিব আইভী মাসুদ, ইউরোপীয় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামীম হক, শ্যামল ব্যানার্জি, জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস হোসেন, মুক্তিযোদ্ধা কাজী ফরিদ ও মেজবাউর রহমান, জেলা কৃষক লীগের সভাপতি কবিরুল আলম, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক লায়েকুজ্জামান, এম এ জলিল, আ স ম জাহাঙ্গীর চৌধুরী, খসরুজ্জামান, জেলা যুবলীগের আহ্বায়ক নাজমুল ইসলাম খন্দকার, যুগ্ম আহ্বায়ক এ এইচ এম ফোয়াদ, জিয়াউল হাসান, জহির আহমেদ, মোকাররম মিয়া, অনিমেষ রায়, তাওফিক হোসেন, শাহ মো. এমার হক, সাজ্জাদ বাবু, শফিকুল ইসলাম প্রমুখ।রাজবাড়ী: গোয়ালন্দে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাগোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিরাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে ৩০ ডিসেম্বর দৌলতদিয়া রেলওয়ে স্টেশন চত্বরে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়। স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল ইসলাম মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের নেতা মোহাম্মদ আলী, উজ্জল হোসেন, তোফাজ্জেল হোসেন, নজরুল ইসলাম মণ্ডল, শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা লাল মিয়া ও জাবেদ। সংবর্ধনায় প্রত্যেক মুক্তিযোদ্ধাকে নগদ অর্থ ও টি-শার্ট দেওয়া হয়। শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভারাজবাড়ীর শহর সমাজসেবা কার্যালয়ের সমন্বয় পরিষদের বার্ষিক সাধারণ সভা ৩০ ডিসেম্বর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ এবং বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মুহম্মদ রফিকুল হক। লুত্ফর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক কর্তৃক মনোনীত কার্যনির্বাহী পরিষদের সদস্য কাসিম উদ্দিন সেখ, কেরামত আলী, আরশির নির্বাহী পরিচালক শফিউর রহমান চৌধুরী, ভিপিকেএর নির্বাহী পরিচালক আব্দুস ছাত্তার মোল্লা, ইউএসডির সভাপতি এস এম শরীফুল ইসলাম ও ডিএমকেএসর নির্বাহী পরিচালক জামিল চৌধুরী প্রমুখ।পাংশায় দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণপাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৯ ডিসেম্বর ৫০ জন গরিব, দুস্থ ও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসানুর রহমান পৌরসভার নারায়ণপুর রেল লাইনের পাশে বস্তি এলাকার আদিবাসী ও মৈশালা ঋষিপাড়া এলাকায় শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম ও অফিস সুপার আবু দাইয়ান জাহাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন। নড়াইল: জেলে সম্প্রদায়ের মানববন্ধননড়াইল প্রতিনিধি‘জল যার, জলা তার’—স্লোগান সামনে রেখে কয়েক শ জেলে ২৭ ডিসেম্বর শহরে মানববন্ধন রচনা করে। এ সময় বক্তব্য দেন উলসী সৃজনী সংঘের পরিচালক খন্দকার আজিজুল হক, নদী বাঁচাও আন্দোলন কমিটির সদস্যসচিব এস এ মতিন, মত্স্যজীবী সংরক্ষণ কমিটির আহ্বায়ক নৃপেণ রায় প্রমুখ। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। জাসদের জেলা সম্মেলনজাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের নড়াইল জেলা সম্মেলন ২৮ ডিসেম্বর শিল্পকলা একাডেমী চত্বরে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি শরীফ নুরুল আম্বিয়া। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক নাজমুল হক প্রধান। শুভেচ্ছা বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস, সদর উপজেলা চেয়ারম্যান শরীফ হুমায়ূন কবীর, ওয়ার্কার্স পার্টির সম্পাদক নজরুল ইসলাম, জাতীয় পার্টির সম্পাদক শরীফ মুনির হোসেন, সিপিবির সভাপতি খন্দকার শওকত হোসেন, বি এম আক্তার হোসেন, নূর জালাল খান প্রমুখ। সম্মেলনে হেমায়েত উল্যাহ সভাপতি, আব্দুস সালাম খান সাধারণ সম্পাদক ও সাইফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।পানিসম্পদবিষয়ক পর্যালোচনা সভাসদর উপজেলা পরিষদ মিলনায়তনে ২৯ ডিসেম্বর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সমন্বিত পানিসম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ ব্রিগেডিয়ার (অব.) এস কে আবু বাকের। বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান শরীফ হুমায়ূন কবীর, প্রকল্প পরিচালক মো. জিয়াউর রহমান, পরামর্শক মাসরুরুল হক সিদ্দিক (বীর উত্তম), শাহ আহম্মেদ আলী প্রমুখ। বরিশাল: তথ্য অধিকারবিষয়ক আলোচনা সভাবরিশাল অফিসবরিশাল নগরের সেলিব্রেশন পয়েন্টে ২৬ ডিসেম্বর তথ্য অধিকার আইন ও এর বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনার সাদেকা হালিম। নাগরিক উদ্যোগ ও তথ্য অধিকার আন্দোলন যৌথভাবে এর আয়োজন করে। নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মেহেদী হাসান, তথ্য অধিদপ্তর বরিশালের উপপরিচালক মনিরুল ইসলাম, সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক মানবেন্দ্র বটব্যাল, বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র আয়শা তৌহিদ, প্রেসক্লাবের সভাপতি এস এম ইকবাল ও স্বাস্থ্য পরিচালক (বরিশাল অঞ্চল) আব্দুর রশিদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি শেখ আবদুল কাদের, উপজেলা চেয়ারম্যান আজিজুল হক প্রমুখ। সভায় তথ্য অধিকার আইন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন তথ্য কমিশনার ড. সাদেকা হালিম ও আইনের বাস্তবায়ন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন নাগরিক উদ্যোগের প্রকল্প কর্মকর্তা (তথ্য অধিকার) হামিদুল ইসলাম।গ্রাম পুলিশের স্মারকলিপি পেশগ্রাম পুলিশকে চতুর্থ শ্রেণী কর্মচারীর মর্যাদা ও স্কেল প্রদান, অবসরকালীন ভাতা ও প্রশিক্ষণসহ আট দফা দাবিতে গ্রাম পুলিশের বরিশাল জেলা শাখা ২৭ ডিসেম্বর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন জেলা শাখার সভাপতি মো. শাহজাহান সরদার, সাধারণ সম্পাদক আবদুস ছালাম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আবদুর রব মল্লিক প্রমুখ।চুয়াডাঙ্গা: দামুড়হুদায় মতবিনিময়চুয়াডাঙ্গা প্রতিনিধিচুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সঙ্গে লোকমোর্চা নেতাদের মতবিনিময় সভা ২৭ ডিসেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা লোকমোর্চার সভাপতি মোহাম্মদ আলী শাহের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আজাদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম এহতেশামুল হক ও সহকারী কমিশনার (ভূমি) কে এম মামুন উজ্জামান। সভায় স্বাগত বক্তব্য দেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন। বক্তব্য দেন উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, দামুড়হুদা সদর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল হাসান, হাউলী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, নতিপোতা ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান, এম নুরুন্নবী, রহমতুল্লাহ, সদর ইউনিয়ন লোকমোর্চার সভাপতি শরিফুল ইসলাম, জুড়ানপুর ইউনিয়ন লোকমোর্চার সভাপতি আবদুল আজিজ। মাদারীপুর: ন্যায়বিচারবিষয়ক সেমিনারমাদারীপুর প্রতিনিধিমাদারীপুর লিগাল এইড অ্যাসোসিয়েশনের আয়োজনে ২৪ ডিসেম্বর ‘ন্যায়বিচার প্রতিষ্ঠা: সমস্যা ও সমাধান’ শীর্ষক একদিনের কর্মশালা রাজৈর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল কবির। সভাপতিত্ব করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফরিদা হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ধীরেন্দ্রনাথ বারুরী। বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান শাজাহান মোল্লা, মোতাহার হোসেন মোল্লা, গোলাম রহমান চিশতি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।১৮তম জাতীয় টিকা দিবসের প্রস্তুতি সভা১০ জানুয়ারি দেশে পালিত হবে ১৮তম জাতীয় টিকা দিবস ও হাম টিকা দান ক্যাম্পেইন। এই দিন পোলিও এবং হামের টিকা ছাড়াও শিশুদের একটি করে উচ্চক্ষমতাসম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। মাদারীপুরে এই কর্মসূচি সফলভাবে পালনের লক্ষ্যে ২৯ ডিসেম্বর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সিভিল সার্জন আলমগীর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শশী কুমার সিংহ। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র নূরুল আলম চৌধুরী ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল লতিফ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডব্লিউএইচওর কর্মকর্তা রাহাত আরা।ডুমুরিয়া: হাজিবুনিয়া সেতু নির্মাণকাজের উদ্বোধনডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিডুমুরিয়া উপজেলার ভাণ্ডারপাড়া ইউনিয়নে হাজিবুনিয়া নদীর ওপর সেতু তৈরির কাজ ২৮ ডিসেম্বর শুরু হয়েছে। গোবিন্দলাল মল্লিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি সাংসদ নারায়ণ চন্দ্র, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান গাজী আবদুল হাদী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত্ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শোভারানী হালদার ও রনজিত সরদার, ভাণ্ডারপাড়া ইউপির চেয়ারম্যান খান আলী মুনসুর, উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম, মোখলেছুর রহমান, রবীন্দ্রনাথ মণ্ডল, নুরুদ্দীন আল মাসুদ, শেখ হামিদুর রহমান, নিখিল রঞ্জন রায় ও কালিপদ বিশ্বাস।