সংগঠন সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া: মহিলা পরিষদের প্রশিক্ষণ অনুষ্ঠিতনিজস্ব প্রতিবেদক, বগুড়াবাংলাদেশ মহিলা পরিষদ বগুড়া জেলা শাখার উদ্যোগে গত ২৭ ডিসেম্বর এক সাংগঠনিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মহিলা পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাখি দাস পুরকায়স্থ। পরিষদের জেলা আহ্বায়ক নাসিদ নিগার খন্দকারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য, এনটিভির স্টাফ রিপোর্টার শেখ মাহবুব হোসেন, মহিলা পরিষদের কেন্দ্রীয় আইন সহায়তা কেন্দ্রের সদস্য মাকছুদা আকতার, বিশ্বজিত্ সাহা, অর্পণা চৌধুরী প্রমুখ।স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিতনিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত পায়খানা ও স্বাস্থ্যবিধি-চর্চায় সচেতনতা বৃদ্ধির জন্য স্কুল বিতর্ক প্রতিযোগিতা গত ২৫ ডিসেম্বর বগুড়া সিটি বালিকা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। ব্র্যাক ওয়াশ কর্মসূচি আয়োজিত প্রতিযোগিতায় সারিয়াকান্দি নিজামউদ্দিন উচ্চবিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নাটোর সুগার মিল উচ্চবিদ্যালয়। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মো. আনওয়ার আহমেদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. রেজাউল করিম, ব্র্যাক ওয়াশ কর্মসূচির প্রধান মিলন কান্তি বড়ুয়া, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বগুড়ার নির্বাহী প্রকৌশলী সফিকুর রহমান, ব্র্যাক ওয়াশ কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক হাসান আলী মিয়া, একই সংস্থার সারওয়ার হোসেন প্রমুখ।আদমদীঘি: থানা বাস্তবায়ন কমিটির সভা আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিবগুড়ার আদমদীঘি উপজেলার ছাতনী গ্রামে সান্তাহার থানা বাস্তবায়ন কমিটির এক সভা ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। থানা বাস্তবায়ন আঞ্চলিক কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন থানা বাস্তবায়ন কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, সদস্য নিসরুল হামিদ, সাজেদুল ইসলাম, হারেজুজ্জামান, তোফায়েল হোসেন, সামছুল হক, নজরুল ইসলাম, আব্দুল খালেক প্রমুখ। সভা থেকে বক্তারা সান্তাহারকে থানা ঘোষণা করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।শেরপুর: স্মরণসভা অনুষ্ঠিতশেরপুর (বগুড়া) প্রতিনিধিবগুড়ার শেরপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক উত্তরাঞ্চল বার্তার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত উজ্জ্বল মালাকারের তৃতীয় মৃত্যুবার্ষিকী গত ২৮ ডিসেম্বর বিকেলে পত্রিকার অফিস চত্বরে অনুষ্ঠিত হয়েছে। পত্রিকার প্রকাশক তাপস মালাকারের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম, শেরপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ রোস্তম আলী, প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষ, সাপ্তাহিক তথ্যমালা পত্রিকার সম্পাদক সুজিত বসাক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।ব্যবসায়ী সমিতির অভিষেকবগুড়ার শেরপুর বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-৫ আসনের সাংসদ হাবিবর রহমান। সভায় আরও বক্তব্য দেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম, শেরপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ রোস্তম আলী, সাইফুল বারী, রেজাউল করিম, থানা পুলিশ পরিদর্শক (ওসি) আমিরুল ইসলাম, নবনির্বাচিত কমিটির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম, মিলন রহমান প্রমুখ।জয়পুরহাট: গোলটেবিল বৈঠক অনুষ্ঠিতজয়পুরহাট প্রতিনিধিজয়পুরহাটে ‘যক্ষ্মা নিয়ন্ত্রণ’ সামাজিক অংশগ্রহণ বিষয়ে একটি গোলটেবিল বৈঠক জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নার্সিং ইনস্টিটিউট মিলনায়তনে গত ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। বৈঠকের আয়োজন করে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ অধিদপ্তর এবং ব্র্যাক। গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা সিভিল সার্জন আবু বক্কর সিদ্দিকী। যক্ষ্মার বিষয়ে বক্তব্য দেন জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক শান্তি প্রসাদ রায়, ডা. খুরশিদ আলম, জয়পুরহাট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলী, জয়পুরহাট জেলার ব্র্যাক কর্মকর্তা নাজিম উদ্দিন আহম্মেদ, মেডিসিন বিশেষজ্ঞ এম এ রকিব প্রমুখ।দুস্থদের মধ্যে কম্বল বিতরণজয়পুরহাট জেলার তিন শ গরিব অসহায় দুস্থ ও ছিন্নমূল মানুষের মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। গত ২৭ ডিসেম্বর দুপুরে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে রেড ক্রিসেন্ট কার্যালয় চত্বরে এসব কম্বল বিতরণ করা হয়। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ দুস্থ মানুষের হাতে কম্বল তুলে দেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী, রেড ক্রিসেন্ট সোসাইটির জয়পুরহাট ইউনিটের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রসুল চৌধুরী প্রমুখ।গাইবান্ধা: জাসদের সম্মেলনগাইবান্ধা প্রতিনিধিগাইবান্ধা জেলা জাসদের উদ্যোগে সম্মেলন গত ২৮ ডিসেম্বর জেলা পরিষদের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। শাহ শরিফুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন সৈয়দ জাফর, রেজাউল করিম, আবদুল্লাহিল কাইয়ুম, আবদুল বারেক, ছাদেক আলী, গোলাম মারুফ, সিরাজুল ইসলাম, জিয়াউল হক, একরাম হোসেন, খলিলুর রহমান, রোস্তম আলী, মিজানুর রহমান, রফিকুল ইসলাম প্রমুখ। সম্মেলন শেষে শরিফুল ইসলামকে সভাপতি, গোলাম মারুফকে সম্পাদক ও জিয়াউল হককে সাংগঠনিক সম্পাদক করে ৫৩ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠিত হয়।কর্মচারী ইউনিয়নের সমাবেশবাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে সমাবেশ গত ২৭ ডিসেম্বর নিজস্ব কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। রামনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন হবিবর রহমান খান, ওমর আলী, আবদুস সাত্তার, সোবহান আলী, সাঈদ মিয়া, আবদুল মালেক, আবুল কালাম, সাদেকুল ইসলাম প্রমুখ।পঞ্চগড়: মুক্তিযুদ্ধের স্মৃতিচারণামূলক অনুষ্ঠানপঞ্চগড় প্রতিনিধিবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে পঞ্চগড় বিপি সরকারি উচ্চবিদ্যালয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ২৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করার পর সপ্তম শ্রেণী থেকে নবম শ্রেণীর ৪৮৫ জন ছাত্রকে বিনামূল্যে পাঠ্যবই দেওয়া হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা এস এম লিয়াকত আলী, এ টি এম সারোয়ার হোসেন, আবদুল কাদের ও ইসমাঈল হোসেন মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করে বক্তব্য দেন।নাটোর: পল্লী বিদ্যুত্ সমিতির বার্ষিক সভানাটোর প্রতিনিধিনাটোর পল্লী বিদ্যুত্ সমিতি-১ এর ২৭তম বার্ষিক সদস্য সভা গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। সভায় সমিতির সভাপতি আবুল কালাম আজাদ বার্ষিক প্রতিবেদন এবং কোষাধ্যক্ষ শাহ মো. শামসুল আলম আয়-ব্যয়ের বিবরণী উপস্থাপন করেন। এ উপলক্ষে সমিতির প্রধান কার্যালয় চত্বরে আয়োজিত গ্রাহক সমাবেশে মহাব্যবস্থাপক রেজাউল করিম ও পরিচালক সামসুল আলম বক্তৃতা করেন।নন্দনের নতুন কমিটিনাটোরে গত ২৯ ডিসেম্বর জেলা প্রতিবন্ধী সংস্থা নন্দনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। তিন বছর মেয়াদি পরিষদে সভাপতি পদে নূর মোহাম্মদ ও সাধারণ সম্পাদক পদে নাদিরা বেগম নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদে পারভীন খাতুন, রঞ্জু, নাসিমা খাতুন, আফরোজা খাতুন ও জায়েদা বেগম নির্বাচিত হয়েছেন। অ্যাকশন অন ডিজ-অ্যাবিলিটি অন ডেভেলপমেন্ট (এডিডি) নির্বাচন অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে।রায়গঞ্জ: ইউনিভার্স একাডেমির বার্ষিক অনুষ্ঠানরায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ইউনিভার্স একাডেমির দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২৪ ডিসেম্বর সকাল ১০টায় একাডেমির মাঠে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন একাডেমির উপদেষ্টামণ্ডলীর সদস্য আবদুল লতিফ সরকার। অধ্যক্ষ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আবুল কালাম আজাদ, আবু জর গোফরান, সেলিম রেজা খন্দকার প্রমুখ। ২৫ ডিসেম্বর একাডেমির মাঠে আয়োজন করা হয় বার্ষিক পরীক্ষা ২০০৯-এর ফলাফল ঘোষণা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। অধ্যক্ষ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মোশারফ হোসেন সরকার, মাসুদুল হক, আইয়ুব আলী সরকার, ফরিদুল ইসলাম, শামসুল হক, আবদুল লতিফ সরকার প্রমুখ।মতবিনিময় সভাসিরাজগঞ্জের রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার আদিবাসীদের ভূমি সমস্যা ও সমাধান-বিষয়ক মতবিনিময় সভা গত ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। অনগ্রসর গণ-উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় স্থানীয় আদিবাসীদের উদ্যোগে উপজেলার নিমগাছিতে বেলা ১১টায় আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সুরেন্দ্রনাথ সরকার। বক্তব্য দেন আমজাদ হোসেন, নিখিল চন্দ্র, সঞ্জিব মাহাতো, মাহবুবুল হক তালুকদার, বিনয় কুমার মাঝি, ডা. প্রদীপ কুমার ভৌমিক, রফিকুল ইসলাম, আতিকুল ইসলাম, কামরুল হাসান প্রমুখ।চাটমোহর: জলবায়ু ও পরিবেশবিষয়ক মতবিনিময়চাটমোহর (পাবনা) প্রতিনিধি‘পাবনার চলনবিলের জলবায়ু ও পরিবেশ বাঁচাও’ শীর্ষক মতবিনিময় সভা গত ২৬ ডিসেম্বর পাবনার চাটমোহর পৌরসভা মিলনায়তনে ফসি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বিষয়ভিত্তিক নিবন্ধ উপস্থাপন করেন বেসরকারি উন্নয়ন সংগঠনের কাজী জাকির হোসেন ও রেজাউল করিম। বক্তব্য দেন সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, পৌরসভার মেয়র আবদুল মান্নান, আবদুল হাকিম, জাহাঙ্গীর আলম, গৌরচন্দ্র সরকার, আবদুল মালেক, অঞ্জন ভট্টাচার্য, মিজানুর রহমান, হেলালুর রহমান, রকিবুর রহমান, বেলাল হোসেন, আবদুল মোমিন প্রমুখ।বেড়া: বার্ষিক ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানবেড়া (পাবনা) প্রতিনিধিশফিউদ্দিন শুভেচ্ছা প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলের বার্ষিক ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ৩০ ডিসেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বেড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জাফরউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জলিল উদ্দিন। এ বি এল কবিরের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জালাল উদ্দিন, আবদুল মতিন, আবদুর রউফ, দেবদাস ও আজমত আলী। অনুষ্ঠানে বার্ষিক ফলাফল ঘোষণা করে প্রত্যেক শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।বাগমারা: বই বিতরণ কর্মসূচির উদ্বোধনবাগমারা (রাজশাহী) প্রতিনিধিবিনামূল্যে মাধ্যমিক পর্যায়ে বই বিতরণ কর্মসূচি গত ২৯ ডিসেম্বর বাগমারায় উদ্বোধন করা হয়েছে। ওইদিন সকালে ভবানীগঞ্জ সরকারি হাইস্কুল চত্বরে স্থানীয় সাংসদ এনামুল হক প্রধান অতিথি থেকে কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম নাজিম উদ্দিন, শিক্ষা কর্মকর্তা আবদুর রাজ্জাক, মোল্লাহ এম আলতাফ হোসেন, জহুরুল ইসলাম প্রমুখ।বাজেট পর্যালোচনা সভাবাগমারার শ্রীপুর ইউনিয়নের চলতি অর্থবছরের বাজেট পর্যালোচনা সভা গত ২৯ ডিসেম্বর ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেনের সভাপতিত্বে বাজেট পর্যালোচনা করে বক্তব্য দেন সচিব মোজাম্মেল হক, শফিকুল ইসলাম, মুনসুর রহমান, হাবিবুর রহমান, আশরাফুল ইসলাম প্রমুখ।বদরগঞ্জ: শিক্ষা সংলাপবদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিরংপুরের বদরগঞ্জে প্রাথমিক শিক্ষার সমস্যা ও সম্ভাবনা-বিষয়ক ‘শিক্ষা সংলাপ’ অনুষ্ঠিত হয়েছে। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় আরডিআরএস গত ২৬ ডিসেম্বর বদরগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজ অডিটরিয়ামে ওই শিক্ষা সংলাপের আয়োজন করে। এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল আলম সরকার, শিক্ষা কর্মকর্তা আকতারী পারভিন, নুরুল আলম, শামসুন্নাহার প্রমুখ।নারী নির্যাতন রোধেরংপুরের বদরগঞ্জে বাল্যবিবাহ, যৌতুক, তালাক ও নারী নির্যাতন রোধে জনগণকে সচেতন করার লক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ ডিসেম্বর ওসমানপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার মাঠে কাম টু ওয়ার্ক লিফ প্রকল্পের সহযোগিতায় ওই সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মহুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন ওসমানপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ আমীর আলী। বিশেষ অতিথি ছিলেন ওবায়দুল হক সর্দার, বাদশা ওসমানী, মমতাজ বেগম, খুরশিদা বেগম, সুলতানা মিনারা প্রমুখ।পীরগঞ্জ: মতবিনিময় সভাপীরগাছা (রংপুর) প্রতিনিধিরংপুরের পীরগাছায় গত ৩০ ডিসেম্বর মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ও এসোডের উদ্যোগে মঙ্গাগ্রস্ত জনগণের অধিকার নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় বাল্যবিবাহ, যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সংস্থার কার্যালয়ে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি এম খোরশেদ আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে করণীয় বিষয়ের ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন প্রকল্পের সুপার ভাইজার শাহ আলম, কমিউনিটি কাউন্সিলর সুজিত কুমার বর্মণ, ফারহানা রুনা, রফিকুল ইসলাম, তৌহিদা খাতুন প্রমুখ।আইনশৃঙ্খলা কমিটির প্রথম সভারংপুরের পীরগাছায় আইনশৃঙ্খলা কমিটির প্রথম সভা গত ২৯ ডিসেম্বর উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। ইউএনও শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম ইকবাল, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফছার আলী, আবুল কালাম আজাদ খাঁন, রেজওয়ান আলী, নাজির হোসেন, নাসির উদ্দিন সরকার, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি এম খোরশেদ আলম প্রমুখ।পার্বতীপুর: বিশুদ্ধ পানীয়জল সরবরাহ শুরুপার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিবড়পুকুরিয়া কয়লাখনি ও তাপবিদ্যুেকন্দ্র এলাকায় খরা মৌসুমে তীব্র পানীয়জলের সংকট মোকাবিলার লক্ষ্যে অবশেষে ওভারহেড পানির ট্যাংক নির্মাণ করে আন্ডারগ্রাউন্ড পাইপের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ শুরু করা হয়েছে। এর ফলে এ অঞ্চলের লোকজনের খরা মৌসুমে পানীয়জলের সংকট অনেকটাই কেটে যাবে। বড়পুকুরিয়া তাপবিদ্যুেকন্দ্র থেকে তিন কিলোমিটার উত্তরে ভবানীপুর পান্তাপাড়ায় বিশুদ্ধ খাবার পানি সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নুরুল ইসলাম, নির্বাহী পরিচালক আবদুল মান্নান, দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী শমসের আলী, পার্বতীপুর ও বীরগঞ্জ ইউনিটের সহকারী প্রকৌশলী যথাক্রমে আবদুল মালেক ও ফরিদুল ইসলাম, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুজিব-উল-ফেরদৌস প্রমুখ। এতে সভাপতিত্ব করেন ইউনিট-২ ঠাকুরগাঁওয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফিরোজ হোসেন।শীতবস্ত্র বিতরণদিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার বলগাড়ী কালীবাড়ি আশ্রমে ‘বেলা গেল হরে কৃষ্ণ আন্দোলন’ নামের এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ২৭ ডিসেম্বর ‘গীতাদান যজ্ঞানুষ্ঠান’-এ হিন্দু ধর্মাবলম্বী শতাধিক শিক্ষার্থীর মধ্যে শ্রীমদ্ভগবদ্গীতা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলা গেল হরে কৃষ্ণ আন্দোলনের আহ্বায়ক প্রতাপ চন্দ্র দেব। অনুষ্ঠান উপলক্ষে বলগাড়ী কালীবাড়ি আশ্রমে সকাল আটটা থেকে রাত ১২টা পর্যন্ত গীতাপাঠ প্রতিযোগিতা, সন্ধ্যা আরতি, কৃষ্ণ কীর্তন এবং ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।