সংগঠন সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা: টিকা দিবস উপলক্ষে সভানিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা১৮তম জাতীয় টিকা দিবসের কার্যক্রম পরিচালনার জন্য ২ জানুয়ারি সাতক্ষীরা করিমা মাধ্যমিক বিদ্যালয়ের প্রশিক্ষণকক্ষে সভা অনুষ্ঠিত হয়। বন্ধনের সুপারভাইজার ইকবাল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রধান অতিথি সাতক্ষীরা পৌর চিকিত্সা কর্মকর্তা আলি আশরাফ, বিশেষ অতিথি বন্ধনের নির্বাহী পরিচালক মুছা করিম, ইবাদুল ইসলাম, আব্দুর রহিম, আবদুল কাদের, বেল্লাল হোসেন, রিয়াজুল ইসলাম প্রমুখ। এতে আজ ১০ জানুয়ারী সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত শূন্য থেকে চার বছরের সব শিশুকে দুই ফোঁটা পোলিও এবং এক থেকে পাঁচ বছরের সব শিশুকে একটি উচ্চক্ষমতাসম্পন্ন ভিটামিন এ ও দুই থেকে পাঁচ বছরের সব শিশুকে একটি কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর নিয়ম প্রশিক্ষণ দেওয়া হয়। দেবহাটায় প্রতিবন্ধী উন্নয়নবিষয়ক সভাদেবহাটা উপজেলার হাদীপুরস্থ মৌবন যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিবন্ধী উন্নয়নবিষয়ক আলোচনা সভা ৪ জানুয়ারি সংস্থার সভাপতি গাজী হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন প্রধান অতিথি ফজলুর রহমান, বিশেষ অতিথি ইউপি সদস্য আবদুল হান্নান ও নাজমুন্নাহার, সংস্থার নির্বাহী পরিচালক রবিউল ইসলাম, আসাদুজ্জামান প্রমুখ।পাইকগাছা সুন্দরবন কৃষি সমবায় সমিতির আলোচনা সভা পাইকগাছা পৌরসভার ৩ নম্বর সরল পুকুর পাড়ে সুন্দরবন কৃষি সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. রশিদুজ্জামান মোড়ল, বিশেষ অতিথি পাইকগাছা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শেখ কামরুল হাসান, পাইকগাছা সমবায় কর্মকর্তা মো. জাকির হোসেন খান, পৌর কাউন্সিলর মো. আবদুল লতিফ সরদার, ঘোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আনোয়ার ইকবাল, রাড়ুলী কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান মোস্তফা কামাল, সেলিম জাহাঙ্গীর প্রমুখ। শেষে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সমিতির সদস্যসহ ইউনিভার্সাল রেসিডেন্সিয়াল অ্যান্ড স্কুল ও সরল বান্দিকাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পুরস্কার দেওয়া হয়। রাজবাড়ী: পাংশায় অ্যাডভোকেসি সভা গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিপোলিওমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ৩ জানুয়ারি ১৮তম জাতীয় টিকা দিবস ও হাম ক্যাম্পেইন সফলভাবে পালনের উদ্দেশে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুফিয়া ইয়াসমিনের সভাপতিত্বে সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিদা আহম্মেদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খোন্দকার সফিকুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম, শ্যামল পোদ্দার, মো. নূরুল ইসলাম, দীপক রঞ্জন চৌধুরী, সমিরণ ওঝা, রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। বিনা মূল্যে বই বিতরণ কর্মসূচির উদ্বোধনরাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ২ জানুয়ারি টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক হাজার ৩৫০ জন ছাত্রছাত্রীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিনা মূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়। কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ, বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এরাদুল হক উপস্থিত ছিলেন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. বাবুল আক্তার, স্কুলের প্রধান শিক্ষক প্রভাস কুমার সরকার, ব্যবস্থাপনা কমিটির সদস্য আবুল মাসুদ, শামীম আশরাফাকুল ইসলাম, পারুল আক্তার প্রমুখ। কালকিনি: আনসার ভিডিপির সমাবেশকালকিনি (মাদারীপুর) প্রতিনিধিকালকিনি উপজেলা আনসার ভিডিপির উদ্যোগে ৪ জানুয়ারি কিশলয় কেজি বিদ্যানিকেতন হল রুমে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবীবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আনসার ভিডিপির অ্যাডজুটেন্ড মো. মাহবুবুল আলম, বিশেষ অতিথি ছিলেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাউদ্দিন। অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আ. মান্নান। মনিরামপুর: অশোক সেনের মৃত্যুতে শোকমনিরামপুর (যশোর) প্রতিনিধি প্রথম আলোর যশোর অফিসের নিজস্ব প্রতিবেদক অশোক সেনের মৃত্যুতে মনিরামপুর প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিদাতারা হলেন প্রেসক্লাব সভাপতি আব্বাস উদ্দীন, সহসভাপতি মজনুর রহমান, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, নুরুল ইসলাম, নিরঞ্জন দাস, সাজেদুর রহমান, বাবুল আক্তার, মনিরুজ্জামান, ফারুক আলম, ইলিয়াস হোসেন, মিজানুর রহমান প্রমুখ।মেহেরপুর: বিনা মূল্যে সার পেল প্রান্তিক চাষিরামেহেরপুর প্রতিনিধিমেহেরপুরের মুজিবনগর উপজেলার খ্রিষ্টান সমপ্রদায়ের গির্জা মাঠে ৪ জানুয়ারি প্রান্তিক চাষিদের মধ্যে বিনা মূল্যে সার বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক জামাল উদ্দিন আহমেদ সার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান, মেহেরপুর কমিউনিটি ডেভেলপমেন্ট প্রকল্পের কো-অর্ডিনেটর অশোক মল্লিক, গুড নেবারসের দেশ পরিচালক কিয়ং ইয়ব লি, ব্যবস্থাপনা পরিচালক এডিসন মল্লিক, জেলা কৃষি কর্মকর্তা খাইরুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন।গ্যাসের দাবিতে মানববন্ধনমেহেরপুর জেলা শিল্প ও বণিক সমিতির আহ্বানে গ্যাসের দাবিতে ২ জানুয়ারি মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মেহেরপুর-১ আসনের সাংসদ জয়নাল আবেদীন মানববন্ধনে অংশ নেন। মেহেরপুর জেলা ওয়েব পোর্টাল উদ্বোধনএখন থেকে ইন্টারনেট ওয়েবসাইটে মেহেরপুরের ঐতিহ্যসহ সব খুঁটিনাটি তথ্য পাওয়া যাবে। ৬ জানুয়ারি মেহেরপুর পৌর কমিউনিটি হল মিলনায়তনে এই ‘জেলা ওয়েব পোর্টাল’ উদ্বোধন করা হয়। মেহেরপুর-১ আসনের সাংসদ জয়নাল আবেদীন এবং মেহেরপুর জেলা প্রশাসক জামাল উদ্দিন আহমেদ ইন্টারনেট ওয়েবসাইটে ক্লিক করে এই জেলা ওয়েব পোর্টালের উদ্বোধন করেন। এই ওয়েব পোর্টাল তত্ত্বাবধান করেন মেহেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) জনেন্দ্রনাথ সরকার। এ সময় মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেলাল উদ্দিন, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) অবিডিও মার্ডি প্রমুখ উপস্থিত ছিলেন।ফরিদপুর: তথ্য অফিসে মতবিনিময় সভাফরিদপুর অফিসবর্তমান সরকারের এক বছর পূর্তি উপলক্ষে ফরিদপুর তথ্য অফিসে ৬ জানুয়ারি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা তথ্য কর্মকর্তা মো. কামাল হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন মুন্শী হারুন আর রশীদ, আরিফ ইসলাম, আতম আমীর আলী, মন্টু দাস, সালামত হোসেন খান, কামরুজ্জামান, আলীমুজ্জামান, রেজাউল করিম প্রমুখ।মধুখালী রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠনমধুখালী রিপোর্টার্স ইউনিটির বার্ষিক সাধারণ সভা ২ জানুয়ারি রেলগেটের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নির্মল চন্দ্র দাসের সভাপতিত্বে সভায় শাহ্ মো. ফারুককে সভাপতি ও বি কে সিকদার সজলকে সাধারণ সম্পাদক করে কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান, নির্বাহী সদস্য মানিক মজুমদার, মো. আবুল হোসেন, নির্মল চন্দ্র দাস, মনিরুজ্জামান, হায়দার আলী মোল্লা, মো. মতিয়ার রহমান মিয়া ও আনোয়ারুল ইসলাম। হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদের মানববন্ধনফরিদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদের উদ্যোগে তিন জানুয়ারি প্রেসক্লাবের সামনে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) আইন ২০০৯ প্রত্যাহার করে ২০০১ সালের আইন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির সময় সংহতি প্রকাশ করেন ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান শামসুল হক। বক্তব্য দেন সমীর বোস, জেলা সিপিবির সাধারণ সম্পাদক রফিকুজ্জামান, অনিমেষ রায়, অরুণ রায়, সৌমিত্র মজুমদার প্রমুখ। বরগুনা: প্রেসক্লাবের নির্বাচননিজস্ব প্রতিবেদক, বরগুনাবরগুনা প্রেসক্লাবের নির্বাচনে দৈনিক ইনডিপেনডেন্টের প্রতিনিধি আবুল কালাম আজাদ সভাপতি, একুশে টিভি ও ভোরের কাগজের প্রতিনিধি সঞ্জীব দাস সাধারণ সম্পাদক, ইসলামিক টিভি ও খবরপত্র-এর প্রতিনিধি জাফর হোসেন হাওলাদার সহসাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সমকালের প্রতিনিধি মনির হোসেন কামাল সিনিয়র সহসভাপতি, এনটিভি ও কালের কণ্ঠের প্রতিনিধি সোহেল হাফিজ সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ২৫ ডিসেম্বর নির্বাচন শেষে ৩ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার জাকির হোসেন নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে কর্মবিরতিচাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবিতে ৪ জানুয়ারি বরগুনায় পলিটেকনিক ইনস্টিটিউট ও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-কর্মচারীরা ঘণ্টাব্যাপী কর্মবিরতি পালন করেন। এ সময় সমাবেশে বক্তব্য দেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. ফজলুল হক, শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি মামুনুর ইসলাম, প্রশিক্ষক কমল কান্তি বিশ্বাস প্রমুখ। দাবি না মানা হলে তাঁরা ১০ থেকে ১২ জানুয়ারি পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন।সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সভাসুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) ৪ জানুয়ারি জাগো নারী প্রশিক্ষণকেন্দ্রে ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা: অগ্রগতি মূল্যায়ন ও পর্যালোচনা’ সভা করেছে। আবদুল মোতালেব মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সুপ্রর সভাপতি সঞ্জীব দাস, প্রেসক্লাবের সভাপতি হাসানুর রহমান, অন্বেষার নির্বাহী পরিচালক শামসুদ্দিন আহম্মেদ, সুপ্রর সাধারণ সম্পাদক হোসনেয়ারা, মঞ্জুর মোর্শেদ, মো. মিজানুর রহমান প্রমুখ।জাতীয় টিকা দিবস উপলক্ষে সভাজাতীয় টিকা দিবস এবং হাম টিকা দান ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে ৪ জানুয়ারি বরগুনা সিভিল সার্জন অফিসে সভা ও প্রেস ব্রিফিং করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বরগুনার সিভিল সার্জন এ এইচ এম জহিরুল ইসলাম। আলোচনা করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরিশাল বিভাগীয় সমন্বয়কারী এমদাদুল হক চৌধুরী, আবুল কালাম আজাদ, আরিফ, হাসানুর রহমান, গোলাম মোস্তফা প্রমুখ।আনন্দ মিছিল ও সমাবেশ সম্প্রতি বিএনপির জাতীয় কাউন্সিলের পর বরগুনার বামনার কৃতী সন্তান জাতীয় অন্ধ কল্যাণ সমিতির চেয়ারম্যান খন্দকার মাহবুবকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনোনীত করায় ৪ জানুয়ারি বামনা উপজেলা বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল বের হয়। শেষে স্থানীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত সমাবেশে উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য দেন। বক্তারা খন্দকার মাহবুবকে উপদেষ্টা করায় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।বরিশাল: ক্যাবের সভা বরিশাল অফিসকনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বরিশাল জেলা কমিটির দ্বিমাসিক সভা ৫ জানুয়ারি নগরীর শিক্ষকভবনের বিএনডিএন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সিনিয়র সহসভাপতি আক্কাস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সৈয়দ হাবিবুর রহমান, রণজিত্ দত্ত, এনায়েত হোসেন চৌধুরী, আবদুল হাই, সেলিনা পারভীন, মজিবর রহমান খান, সাধনা বেপারী, রাশিদুল হাসান প্রমুখ। গৌরনদী: প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ গৌরনদী (বরিশাল) প্রতিনিধিগৌরনদী উপজেলার প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ উপলক্ষে ৩ জানুয়ারি শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গৌরনদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সহকারী শিক্ষা কর্মকর্তা আবদুল আজিজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সহকারী শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান, প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক কুতুব উদ্দিন, রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আবুল কালাম, সোনেকা রানী সাহা, মো. শহিদুল ইসলাম, মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে ২২ হাজার শিক্ষার্থীর মধ্যে বই বিতরণ উদ্বোধন করা হয়। অটোরিকশা শ্রমিক ইউনিয়নের শোকসভা গৌরনদী উপজেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য ইদ্রিস মোল্লার মৃত্যুতে ৩ জানুয়ারি শোকসভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন কার্যালয়ে শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. চান্দু হাওলাদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহসভাপতি হেমায়েত সরদার, সম্পাদক ফারুক উকিল, সহসম্পাদক আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক আ. রহিম, আজাদ খান, শাহজাহান সরদার, কালাম মোল্লা, ছালাম চৌকিদার, খোকন মোল্লা, আগৈলঝাড়ার সভাপতি জাকির হোসেন, পয়সারহাট শ্রমিক ইউনিয়নের সভাপতি আ. আজিজ প্রমুখ। ২ জানুয়ারি সকালে উপজেলার টরকী বাসস্ট্যান্ডে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে ইদ্রিস মোল্লা মৃত্যুবরণ করেন। প্রেসক্লাবের কমিটি গঠন গৌরনদী প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও কার্যকরী পরিষদের কমিটি গঠন ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের বিদায়ী সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুহাম্মদ মহিউদ্দিন। সভায় সর্বসম্মতিক্রমে খোন্দকার মনিরুজ্জামানকে সভাপতি, এইচ এম নাসির উদ্দিনকে সহসভাপতি, মো. আহছান উল্লাহকে সাধারণ সম্পাদক, সুশীল জয়ধরকে সহসাধারণ সম্পাদক, মো. গিয়াস উদ্দিন মিয়া, মো. আসাদুজ্জামান রিপন ও মো. জামাল উদ্দিনকে নির্বাহী সদস্য করে কার্যকরী পরিষদের কমিটি গঠন করা হয়।ঝিনাইদহ: মসিউর রহমানকে সংবর্ধনানিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহবিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত) নির্বাচিত হওয়ায় ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি মসিউর রহমানকে ৫ জানুয়ারি সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা বিএনপি কার্যালয়ে সহসভাপতি মোতালেব হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করেন আবদুল ওহাব, ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মালেক, মাগুরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহম্মেদ, জাহিদুজ্জামান, এম এ মজিদ, কামাল আজাদ ও কালীগঞ্জ পৌরসভার মেয়র মাহাবুবার রহমান। পটুয়াখালী: পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির উদ্বোধনপটুয়াখালী অফিসপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ সাখাওয়াত হোসেন ২৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের শ্রী শ্রী রাঁধা গোবিন্দ কেন্দ্রীয় মন্দির উদ্বোধন করেছেন। অনুষ্ঠানে বক্তব্য দেন বিশেষ অতিথি রেজিস্ট্রার নির্মল চন্দ্র সাহা, স্বদেশ চন্দ্র সামন্ত ও অনীল কুমার দাস। গলাচিপা: দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিবিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে পটুয়াখালীর গলাচিপায় ৪ জানুয়ারি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে স্থানীয় তুরস্ক-বাংলাদেশ ফ্রেন্ডশিপ স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. রফিকুল আলম। সভায় অন্যদের মধ্যে বক্তৃতা দেন মো. ফকরুল ইসলাম, আবদুর রব শিকদার, মো. ইসমাইল মিয়া, মো. কাওসার, মো. খালিদ হোসেন, সমিত কুমার দত্ত, মো. হারুন অর রশিদ, বিনয় কর্মকার, মো. নাসির উদ্দিন, মাসুদ আলম প্রমুখ।শরীয়তপুর: দুর্নীতিবিরোধী মানববন্ধনশরীয়তপুর প্রতিনিধিসকল স্তরের দুর্নীতি বন্ধের আহ্বান জানিয়ে শরীয়তপুরে ৬ জানুয়ারি মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ স্কাউটস শরীয়তপুর জেলা শাখার আয়োজনে শহরের মনোহর বাজার মোড় থেকে উত্তর বাজার আনসার ক্যাম্প পর্যন্ত ১০টি স্থানে এ কর্মসূচি পালন করা হয়। সদর উপজেলার ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক রামমোহন নাথ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সিরাজুল হক, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন খান, এসডিএসএর নির্বাহী পরিচালক মজিবুর রহমান, বাংলাদেশ স্কাউটস শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মন্মথ দাস প্রমুখ।সখিপুর উপজেলা বাস্তবায়ন কমিটির সংবাদ সম্মেলনশরীয়তপুর জেলার সখিপুর থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় রূপান্তর করার দাবিতে ২ জানুয়ারি রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে সখিপুর উপজেলা বাস্তবায়ন কমিটি। এ সময় উপস্থিত ছিলেন কমিটির আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান ও কামরুল ইসলাম, মোসলেম মাস্টার, হাসান সরদার, আলতাফ ছৈয়াল, দুলাল সরদার, এস এম কামাল হোসেন প্রমুখ।ঝালকাঠি: ঝালকাঠিতে রেন্ট-এ কার শ্রমিক ইউনিয়নের নির্বাচনঝালকাঠি প্রতিনিধিআন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ঝালকাঠি শাখার অন্তর্ভুক্ত ঝালকাঠি রেন্ট-এ কার শ্রমিক ইউনিয়নের নির্বাচন ১ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির নির্বাচনে আ. হালিম সভাপতি ও মো. হানিফ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মোবারক হোসেন মল্লিক নির্বাচন পরিচালনা করেন।নড়াইল: রেড ক্রিসেন্ট সোসাইটির কমিটি গঠননড়াইল প্রতিনিধিএরিখ মোর্শেদকে সহসভাপতি এবং আব্দুল মুকিতকে সাধারণ সম্পাদক করে নড়াইল রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন চন্ডিবরপুর ইউপি চেয়ারম্যান মো. আজিজুর রহমান ভূঁইয়া, কাজী ইসমাইল হোসেন, জাহাঙ্গীর সিকদার, অমিত সাহা, নোয়াগ্রাম ইউপি চেয়ারম্যান ফয়জুল হক, মুন্সি আলাউদ্দীন, কওছার আহম্মেদ ও আবদুল গফফার। ৩ জানুয়ারি নব নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।ঝিনাইদহ: মসিউর রহমানকে সংবর্ধনানিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহবিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত) নির্বাচিত হওয়ায় ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি মসিউর রহমানকে ৫ জানুয়ারি সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা বিএনপি কার্যালয়ে সহসভাপতি মোতালেব হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করেন আবদুল ওহাব, ঝিনাইদহ পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মালেক, মাগুরা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহম্মেদ, জাহিদুজ্জামান, এম এ মজিদ, কামাল আজাদ ও কালীগঞ্জ পৌরসভার মেয়র মাহাবুবার রহমান।