সংগঠন সংবাদ
সিলেট: জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোটের অনুষ্ঠাননিজস্ব প্রতিবেদক, সিলেটসিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ৩০ ডিসেম্বর জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট সিলেট মহানগর শাখার উদ্যোগে ‘সাংস্কৃতিক অনুষ্ঠান’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মিসবাহ উদ্দিনকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল আউয়াল। বিশেষ অতিথি ছিলেন আবদুল খালিক, হুমায়ুন ইসলাম ও প্রিন্স সদরুজ্জামান।বিশ্বনাথ: দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণবিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিবিশ্বনাথে ৫ জানুয়ারি শাহ ইউসুফ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ধর্মদা গ্রামে ও বাগিছা বাজারে দুই শতাধিক গরিব ও দুস্থ পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ধর্মদা গ্রামে হাজি ইসমাইল আলীর সভাপতিত্বে ও মাসুদ আহমদের পরিচালনায় এবং বাগিছা বাজারে আপ্তাব আলীর সভাপতিত্বে ও আবুল হাসনাতের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ করেন শাহ মনির আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহ্ শামীম আহমদ, সুজন মিয়া, শাহ ফয়েজ আহমদ, জহুর আলী, আবুল কাসেম প্রমুখ।ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনবিশ্বনাথে ৪ জানুয়ারি ছাত্রলীগের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি আলতাব হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মজম্মিল আলী। নিজাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাবুল আখতার, পংকি খান, আসাদুজ্জামান, আমির আলী, রুনু কান্ত দে, সিরাজুল ইসলাম, মাহবুবুর রহমান, মকদ্দছ আলী, নুরুল হক, আমির আলী, ফয়জুল ইসলাম, আবদুল আজিজ সুমন, আতিক আহমদ প্রমুখ।ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনবিশ্বনাথে ২ জানুয়ারি ছাত্রদলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। আবদুল হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আবদুল গফফার। আসাদুজ্জামান, আবদুল কাইয়ুম ও কামাল উদ্দিনের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য দেন আলী আহমদ, মোজাহিদ আলী, সুহেল আহমদ চৌধুরী, এ টি এম ফয়েজ, জালাল উদ্দিন, গৌছ খান, হাজী আবদুল হাই, আবদুল আহাদ খান, হাসান পাটোয়ারী, ইফতেখার আহমদ, শাকিল মোরশেদ, মইনুল হক, রায়হান মিয়া, আহমদ চৌধুরী।প্রশাসনিক ভবনের উদ্বোধনসিলেট কৃষি বিশ্ববিদ্যালয় সংবাদদাতাসিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত প্রশাসনিক ভবনের উদ্বোধন করা হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ২৪ ডিসেম্বর ভবনটির উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন্রসাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবদুল্রআউয়াল, ইফতেখার হোসেন, মিজানুর রহমান প্রমুখ। পরে এক সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক জামাল উদ্দিন ভূঁইয়া।ফেঞ্চুগঞ্জ: অভিষেক ও বিদায় সংবর্ধনাফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধিসততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের শপথ নিলেন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। ৩ জানুয়ারি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলার সামাদ প্লাজা এসএমসি পার্টি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়াউল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ মাহমুদ-উস-সামাদ চীেধুরী। বিশেষ অতিথি ছিলেন শেখ হামিম হাসান, এ কে এম রুহুল আমিন, পি কে দাস, ইকবাল হায়াত, আসাদুজ্জামান, আবদুল খালেক, দারুল এহসান, সামসুর রশীদ চৌধুরী ও মাসুদ আহমদ চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কাঞ্চন চন্দ্র দেব, শহিদুজ্জামান, তপন পাল, ফজলুর রহমান প্রমুখ।পরে মধ্যাহ্নভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন আবদুল মতিন এবং গীতা পাঠ করেন পিযোষ ভট্টাচার্য। অনুষ্ঠান পরিচালনা করেন শ্রাবণী শর্মা।বানিয়াচং: ‘আমরা কজনা’ সংবর্ধনাবানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধিবানিয়াচংয়ের ‘আমরা কজনা’ সংগঠনটি বাঙালি সংস্কৃতির প্রতি তরুণ প্রজন্মকে জাগরুক করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই লক্ষ্যে তারা ১৬ ডিসেম্বর উপজেলার দেড় শতাধিক মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে। সংবর্ধনা সভায় প্রতি মুক্তিযোদ্ধাকে একটি করে মেডেল দেওয়া হয়। পাশাপাশি পরিবেশ সচেতন এই সংগঠনটি প্রত্যেক মুক্তিযোদ্ধাকে একটি করে গাছের চারাও দেয়। এ ছাড়া ছয়টি দুস্থ মুক্তিযোদ্ধা পরিবারকে একটি করে ছাগল দেয় তারা।হবিগঞ্জ: ব্র্যাকের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতাহবিগঞ্জ প্রতিনিধিহবিগঞ্জে ২৯ ডিসেম্বর ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে শিশুদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এম সাইফুর রহমান টাউন হলে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার উদ্বোধন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মো. আবুল কাসেম তালুকদার। সভাপতি ছিলেন ব্র্যাক কর্মকর্তা আনোয়ার হুসেন। বিশেষ অতিথি ছিলেন মো. আতাউর রহমান, ইছরাত জাহান, তারিকুল আলম। বক্তব্য দেন আবদুল বারেক, জাহিদুল হক, আক্তার হুসেন, রাজেশ কৈরী ও আমিনুল ইসলাম।হবিগঞ্জ: নেতার মুক্তির দাবিতে বিএনপির মিছিলহবিগঞ্জ প্রতিনিধি৩১ ডিসেম্বর গ্রেপ্তারকৃত জেলা বিএনপি নেতা আজিজুর রহমানের মুক্তির দাবিতে হবিগঞ্জ বিএনপির দুটি শাখা শহরে পৃথক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বের করে। দুপুরে বিএনপির একটি অংশ পৌরসভা মাঠ থেকে পৌর মেয়র জি কে গউছের নেতৃত্বে একটি মিছিল করে। পরে একই জায়গায় এক প্রতিবাদ সভায় বক্তব্য দেন জি কে গউছ, মিজানুর রহমান, মিনহাজ উদ্দিন প্রমুখ।একই সময় চৌধুরী আশরাফুল বারীর নেতৃত্বে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে।বাহুবল: দীননাথ ইনস্টিটিউশন সাতকাপনের নির্বাচন সম্পন্নবাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিবাহুবলের প্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান দীননাথ ইনস্টিটিউশন সাতকাপনের বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিজয়ী চারজন অভিভাবক প্রতিনিধি হলেন মো. আব্দাল মিয়া, সোহেল আহমেদ, ইকবাল বাহার চৌধুরী ও সমাজসেবা কর্মকর্তা বারীন্দ্র চন্দ্র রায়।শিখন কর্মসূচির মতবিনিময়সুবিধাবঞ্চিত শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে ‘শিখন কর্মসূচি’র উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা ২৯ ডিসেম্বর সন্ধ্যায় সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন নূরুল ইসলাম, সৈয়দ আবদুল মান্নান, এ টি এম তামিম, সাঈদ আহমেদ, পংকজ কান্তি গোপ, আ. রব ও প্রশিক্ষক শাহিন আহমেদ।মাধবপুর: বিদ্যালয়ে বই বিতরণমাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিহবিগঞ্জের মাধবপুর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে বিনামূল্যের বই বিতরণ করা হয়েছে। ২ জানুয়ারি উপজেলা সদরের পাইলট উচ্চবিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী। এ সময় ইউএনও মো. নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রীধাম দাশগুপ্ত, জীবন ভট্টাচার্য, মো. সিরাজুল ইসলাম, সাইফুল হক মির্জা ও তোফাজ্জুল হক।মাধবপুর: চা শ্রমিকদের পাইলট প্রকল্পের কাজ শুরুমাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিচা শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর ২০ কোটি টাকার বরাদ্দের পাইলট প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ উপলক্ষে ৩ জানুয়ারি হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া চা বাগানের ডাকবাংলোতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী। বক্তব্য দেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী পাঠান, বিদ্যুত্ কুমার রায়, ফরিদুর রেজা প্রমুখ।ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন৫ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জ জেলা সংসদ নানা কর্মসূচি পালন করে। স্থানীয় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন সাংসদ আবু জাহির। জেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, শহীদ উদ্দিন চৌধুরী, জাকির হোসেন, আলমগীর চৌধুরী, শরীফ উল্লাহ, আতাউর রহমান, আলমগীর খান, মোতাচ্ছিরুল ইসলাম, সুলতান মাহমুদ, আবুল কাসেম চৌধুরী, মোতাহার হোসেন, এস এম শফিউল্লাহ, মাহবুবুর রহমান, ওয়াহিদুজ্জামান বাবুল ও নাজমুল হোসেন।সুনামগঞ্জ: যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মানববন্ধনসুনামগঞ্জ প্রতিনিধিযুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গত ৩০ ডিসেম্বর সুনামগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। শহরের পৌরভবনের সামনের ডিএস রোডে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন শীলা রায়, শামীমা শাহরিয়ার, সালেহ আহমদ, সঞ্চিতা চৌধুরী, আরতি তালুকদার, জাহাঙ্গীর আলম প্রমুখমাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে শহরের সরকারি জুবিলি উচ্চবিদ্যালয় মাঠে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা শুরু হয়েছে। গত ৩০ ডিসেম্বর মেলার উদ্বোধন করেন সাংসদ মতিউর রহমান। সুনামগঞ্জ চেম্বারের সভাপতি খায়রুল হুদা চপলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নূরুল হুদা, গোলাম কিবরিয়া, আফতাব উদ্দিন, নূরুল ইসলাম, কামরুজ্জামান চৌধুরী, করুনা সিন্ধু চৌধুরী, মতিউর রহমান প্রমুখ।জেলা জাসদের কমিটি গঠনসালেহ আহমদকে সভাপতি, এনামুজ্জামান চৌধুরীকে সাধারণ সম্পাদক এবং নূর হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে সুনামগঞ্জ জেলা জাসদের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ৩০ ডিসেম্বর এই কমিটি গঠন করা হয়। কমিটিতে আরও আছেন রবিউল লেইছ, আবু সুফিয়ান, ব্রজলাল বণিক, মিসবাহ আহমদ চৌধুরী, এ কে এম অহিদুল ইসলাম, মাহিন হোসেন, মিঠু রায়, বিদ্যুত্ রায়, আমিনুল ইসলাম, আবুল হাসনাত প্রমুখ।মিনা দিবস পালনসুনামগঞ্জে মিনা দিবস উপলক্ষে গত ৩০ ডিসেম্বর শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উদ্যোগে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পিটিআইয়ের হাসন রাজা হলে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংসদ মতিউর রহমান, মোক্তার হোসেন সরকার, মতিউর রহমান, বেলায়েত হোসেন প্রমুখ। ধরমপাশা: শতভাগ স্যানিটেশন ঘোষণাধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিসুনামগঞ্জের ধরমপাশার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নকে শতভাগ স্যানিটেশন ঘোষণা করা হয়েছে। গত ৩১ ডিসেম্বর হাজি আবদুল হাফেজ উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আবদুর রহিম। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আউয়াল। অন্যদের মধ্যে বক্তব্য দেন মো. বাবুল মিঞা, আবদুল হাই তালুকদার, মো. লিয়াকত আলী, বাচ্চু মিয়া, আফিন্দী, মুমিনূল ইসলাম।ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ৪ জানুয়ারি ছাত্রলীগের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে স্থানীয় দলীয় কার্যালয়ে এক সভা ছাত্রলীগ নেতা মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জুবায়ের পাশা, মুন তালুকদার, কনিক আহম্মেদ, কামরান আহম্মেদ প্রমুখ।জগন্নাথপুর: উপজেলা প্রশাসনের কম্বল বিতরণজগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিউপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর এলাকায় ছিন্নমূল, হতদরিদ্র ভাসমান লোকদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবজিত্ সিংহ গত ২৯ ডিসেম্বর এসব কম্বল বিতরণ করেন। এ সময় ফখরুল হাসান, আবু ছুফিয়ান, জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, মুজিবুর রহমান মুজিবসহ স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। মৌলভীবাজার: মহিলা পরিষদের মানববন্ধনমৌলভীবাজার প্রতিনিধিযুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে বাংলাদেশ মহিলা পরিষদ মৌলভীবাজার শাখা গত ৩০ ডিসেম্বর স্থানীয় চৌমোহনা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মানববন্ধনের আগে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন নমিতা দাশ। এতে বক্তব্য রাখেন মায়া ধর, আলেমা মুজাহিদ, নূরজাহান সুয়ারা প্রমুখ। দুই সাংবাদিককে সংবর্ধনামৌলভীবাজারের কুলাউড়ায় দুই সাংবাদিকের প্রবাসযাত্রা উপলক্ষে তাঁদের সংবর্ধনা দেওয়া হয়। এরা হলেন প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি ও মানব ঠিকানার বার্তা সম্পাদক কয়ছর রশীদ এবং সাংবাদিক সমিতির সভাপতি ও মানবজমিন প্রতিনিধি নাজমুল হোসেন। ১৮ ডিসেম্বর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন। আজিজুল ইসলামের সভাপতিত্বে এবং চৌধুরী আবু সাঈদ ও মাঞ্জুরুল হকের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কামাল উদ্দিন আহমদ, রফিকুল ইসলাম, আ স ম কামরুল ইসলাম। বিজ্ঞপ্তিশ্রীমঙ্গল: ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিতশ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিজাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ জানুয়ারি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ছাত্রদলের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পৌর শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের সভাপতি নেয়ামুল হক তরফদার। বক্তব্য দেন সৈয়দ মোবারক আলী, আনোয়ার হোসেন, জমসেদুর রহমান, নিয়াজ ইকবাল, সাইফুল ইসলাম, মনোয়ার হোসেন, খলিলুর রহমান প্রমুখ।জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন৩ জানুয়ারি জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। কলেজ সড়কের পৌর পাঠাগার মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন লুত্ফুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাংসদ নবাব আলী আব্বাস খান। দ্বিজেন্দ্র লাল রায়ের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন মো. আসলাম, মো. কামাল হোসেন, মো. দুরুদ আলী, মো. আজিবুল হোসেন প্রমুখ।কমলগঞ্জ: খাসি ছাত্র ইউনিয়নের সম্মেলনকমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিআমাদের সংস্কৃতি আমাদের ঐতিহ্য—এ স্লোগান নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়ায় খাসি ছাত্র ইউনিয়নের (কেএসইউ) তিন দিনব্যাপী সম্মেলন হয়েছে। ২৭ ডিসেম্বর থেকে শুরু হয়ে ২৯ ডিসেম্বর শেষ হয় এ সম্মেলন। মাগুরছড়া খাসিয়াপুঞ্জির হেডম্যান জিডিসন প্রধান সুচিয়াং সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনে আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ এম এ শহীদ। কেএসইউর কেন্দ্রীয় নেতা এ্যানথনী মুকিমের সভাপতিত্বে আলোচনাপর্বে বিশেষ অতিথি ছিলেন পিডিসন-প্রধান প্রকাশ কান্তি চৌধুরী, জিডিসন-প্রধান সুচিয়াং, রফিকুর রহমান, রবার্ট, আবদুল গনি ও ফয়েজ আহমদ।