সংগঠন সংবাদ
পঞ্চগড়: জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে শোভাযাত্রাপঞ্চগড় প্রতিনিধি জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে ‘দিনবদলের বইছে হাওয়া শিক্ষাই আমার প্রথম চাওয়া’ স্লোগানে ১৩ জানুয়ারি পঞ্চগড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় এহছানুল পারভেজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে আল মুমিন, মাসুদ হাসান, আবু তোয়াবুর রহমান ও আব্দুল কাদের বক্তব্য দেন।তেল গ্যাস খনিজসম্পদ রক্ষা কমিটির মানববন্ধনজাতীয় সম্পদ লুণ্ঠন ও পাচার বন্ধে এবং জনগণের সম্পদের ওপর জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠার লক্ষে তেল গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুত্ বন্দর রক্ষা জাতীয় কমিটি ১২ জানুয়ারি মানববন্ধন করেছে। মানববন্ধন-পরবর্তী সংক্ষিপ্ত আলোচন সভায় জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. শফিউর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এরশাদ হোসেন সরকার, মো. রেজাউল ইসলাম, হকিকুল ইসলাম, জাহিদ হাসান, মো. সেলিম উদ্দিন, তরিকুল আলম, আতাউর রহমান, আশরাফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।সিরাজগঞ্জ: টিঅ্যান্ডটি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সমাবেশনিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ১২ জানুয়ারি সন্ধ্যায় বাংলাদেশ টিঅ্যান্ডটি শ্রমিক-কর্মচারী ফেডারেল ইউনিয়নের সিরাজগঞ্জ বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের নেতা ও সাবেক স্বরাষ্ট্র, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোহাম্মদ নাসিম। ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এস এম এ মুকিত, কে এম হোসেন আলী হাসান প্রমুখ।নাটোর: মীনা দিবস উদ্যাপননাটোর প্রতিনিধিমীনা দিবস উপলক্ষে নাটোর জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় ১১ জানুয়ারি বিপুলসংখ্যক শিক্ষার্থী নিয়ে শোভাযাত্রা বের করে। জেলা প্রশাসক মজিবর রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান শোভযাত্রার নেতৃত্ব দেন। দুপুরে কালেক্টরেট বিদ্যালয়ে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।মকবুল ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণনাটোরের মকবুল ফাউন্ডেশনের উদ্যোগে ১১ জানুয়ারি নাটোর শহরতলির দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। মকবুল ফাউন্ডেশনের সভাপতি ড. সিরাজুল ইসলাম ও নাটোর বারের আইনজীবী সৈয়দ মোজাম্মেল হোসেন উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন।গুরুদাসপুর: গ্যাসের দাবিতে সমাবেশগুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিনাটোরের গুরুদাসপুরে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের দাবিতে ৩ জানুয়ারি মিছিল শেষে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশের উত্তরাঞ্চলের রাজশাহী শহরে গ্যাস সরবরাহের লক্ষ্যে ঢাকা থেকে গুরুদাসপুরের বুক চিরে গ্যাসের পাইপলাইন রাজশাহীর দিকে যাচ্ছে। কিন্তু গুরুদাসপুরসহ নাটোর জেলা গ্যাস পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। এতে গুরুদাসপুরের ক্ষুব্ধ জনগণ গ্যাস পাওয়ার দাবিতে উত্তরাঞ্চলের অন্যতম বাণিজ্যিক এলাকা চাঁচকৈড় বাজারের সব দোকানপাট বন্ধ রেখে ওই কর্মসূচি পালন করে। শহরের চাঁচকৈড় বাজারের স্মৃতিগেট চৌরাস্তা মোড়ে ইমাম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন সাবেক সাংসদ আবুল কাশেম সরকার, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী, শাহনেওয়াজ মোল্লা, এমদাদুল হক মোল্লা প্রমুখ।শীতার্তদের মধ্যে কম্বল বিতরণগুরুদাসপুর উপজেলা ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের আয়োজনে উপজেলার ছয়টি ইউনিয়ন এবং একটি পৌরসভার শীতার্ত গরিব ও দুস্থ মানুষের মধ্যে কম্বল ও চাদর বিতরণ করা হয়েছে। গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এন এম মঈনুল ইসলামের নেতৃত্বে পৌর আওয়ামী লীগের সভাপতি মো. সামছুল হক শেখ, আনোয়ার হোসেন, আবদুর রহিম মোল্লা প্রমুখ উপজেলার শীতার্ত দুস্থ মানুষের মধ্যে ৫১৫টি কম্বল ও ২৭টি চাদর বিতরণ করেন।বদরগঞ্জ: এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণবদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিরংপুরের বদরগঞ্জে দ্বীন কমিটি ও মানব সেবা সংঘের উদ্যোগে এতিম শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। গত শনিবার উপজেলার আসমতুলাহ এতিমখানা শিশুসদনে দুই শতাধিক এতিম শিশুদের মধ্যে ওই খাবার বিতরণ করেন দ্বীন কমিটি ও মানব সেবা সংঘের চেয়ারম্যান এম এ মতিন সরকার। এ সময় উপস্থিত ছিলেন, বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক হাসানুজ্জামান বাদশা, শিক্ষক মোস্তাক আহম্মেদ, মাওলানা রেজাউল ইসলাম, হাজ্জাজুল আলম, অহেদ আলী, রমজান আলী সরকার, আশরাফুল আলম ও মমিনুল ইসলাম প্রমুখ।শিবগঞ্জ: বিনামূল্যে বই বিতরণের উদ্বোধনশিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিনতুন বছরের শুরুতেই উপজেলার মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে বই বিতরণের উদ্বোধন করা হয়। গত ২ জানুয়ারি শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে ছাত্রীদের হাতে বই তুলে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লুত্ফর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।গাইবান্ধা: আনসার ভিডিপির সমাবেশগাইবান্ধা প্রতিনিধিগাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আনসার ভিডিপির উদ্যোগে এক সমাবেশ ১১ জানুয়ারি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন মো. আবদুস সামাদ, শামছুর রহমান, মাবাজুল হক, আবদুল মোত্তালেব, তাজুল ইসলাম, সিরাজুল হক, জাহিদুল ইসলাম, রেজাউল করিম, রফিকুল ইসলাম, মাহামুদ খান প্রমুখ। পাটগ্রাম: কল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণপাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধিলালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় রংপুরস্থ পাটগ্রাম কল্যাণ সমিতির উদ্যোগে গত ৯ জানুয়ারি স্থানীয় টিএন উচ্চবিদ্যালয় মাঠে গরিব, দুস্থ, অসহায় ও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। ৫০০ পিস কম্বল ও সোয়েটার বিতরণের সময় উপস্থিত ছিলেন পাটগ্রামের কৃতী সন্তান রংপুর জেলার এডিসি জেনারেল মাহাবুব উল আলম, রংপুর বেতারের প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম, রংপুর সদরের সমবায় কর্মকর্তা মোক্তাছিন, কারমাইকেল কলেজের সহকারী অধ্যাপক সফিয়ার রহমান, সমিতির সম্পাদক সায়েদুল ইসলাম প্রমুখ। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহজাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১০ উদ্যাপন উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে গত ১০ জানুয়ারি উপজেলা শহীদ আফজাল মিলনায়তনের হলরুমে ‘প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও আমাদের করণীয়’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা হারুন অর রশিদ। কর্মশালায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান ওয়াজেদুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা উকিল চন্দ্র রায় প্রমুখ।ঈশ্বরদী: মুক্তিযোদ্ধা সংসদের নতুন কমিটি ঈশ্বরদী প্রতিনিধিঈশ্বরদী মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ডের নতুন কমিটি গঠন করা হয়েছে। ৯ জানুয়ারি সংসদের নিজস্ব কার্যালয়ে সর্বসম্মতিক্রমে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করা হয়। নতুন কমিটিতে গোলাম মোস্তাফা, নজরুল ইসলাম, আবদুল খালেক, আবদুর রাজ্জাক, ফজলুর রহমান, হাবিবুল ইসলাম ও আকরাম হোসেনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ: উন্নত চাষাবাদ পদ্ধতি বিষয়ে কর্মশালাচাঁপাইনবাবগঞ্জ অফিসবাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা কর্তৃক উদ্ভাবিত ডাল ফসলের উন্নত প্রযুক্তি হস্তান্তর কৌশল ও চাষাবাদ পদ্ধতি বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জানুয়ারি জেলা কৃষি কার্যালয় মিলনায়তনে এ কর্মশালা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে কর্মশালা পরিচালনা করেন আসগর আলী, মো. আশরাফুল ইসরাস, আবুল কাশেম। শিবগঞ্জ: ইউনিয়ন আওয়ামী লীগের সভাশিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি৯ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা বিনোদপুর উচ্চবিদ্যালয় ফুটবল মাঠে বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এক জনসভা হয়। অধ্যক্ষ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বিদ্যুত্, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. এনামুল হক, আব্দুল লতিফ খান, মির্জা শাহাদাত্ হোসেন খুররম, সামিল উদ্দিন আহম্মেদ, রাজেন প্রমুখ।ক্ষেতলাল: পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি১০ জানুয়ারি জয়পুরহাটের ক্ষেতলাল পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজে মেধাবী ছাত্রীদের পুরস্কার প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি নবীউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনও রুহুল আমিন মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আমিনুল ইসলাম, নাদিরুজ্জামান, গাজীউল হক, নুরুল ইসলাম চৌধুরী, সায়েফুল ইসলাম, সাইদুর রহমান, নেজাম উদ্দীন, রুহুল আমীন, সুরভী আক্তার ও সিগমা রহমান।চাটমোহর: ভাঙ্গুড়ায় বইমেলা ও সাংস্কৃতিক উত্সব চাটমোহর (পাবনা) প্রতিনিধিপাবনার ভাঙ্গুড়ায় ৮ জানুয়ারি থেকে সাত দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক উত্সব শুরু হয়। ইউনিয়ন উচ্চবিদ্যালয় মাঠে ১৭তম এই মেলার আয়োজন করেছে স্থানীয় সচেতন সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ। প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান মেলার উদ্বোধন করেন।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি আব্দুল খালেক। বক্তব্য দেন স্থানীয় সাংসদ মকবুল হোসেন, বাকি বিল্লাহ, আনন্দ কুমার বিশ্বাস, শহিদুজ্জামান, আজাদ খান, জাইদুর রহমান। প্রবন্ধ উপস্থাপন করেন পরিষদের সাবেক সভাপতি সরকার মহির উদ্দিন। মেলায় বইয়ের ৬০টি স্টল ছাড়াও কবিতা আবৃত্তি, নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, সংগীতানুষ্ঠান ও নাগরদোলা প্রদর্শনের আয়োজন করা হয়েছে।সার ব্যবসায়ী সমিতির বিক্ষোভপাবনার চাটমোহরে ৭ জানুয়ারি খুচরা সার বিক্রয়ের আইডি কার্ডের দাবিতে শতাধিক সার ব্যবসায়ী বিক্ষোভ প্রদর্শন করে উপজেলা প্রশাসনে স্মারকলিপি দেন। বিক্ষোভ শেষে উপজেলা পরিষদ শহীদ মিনারে সুলতান মাহমুদের সভাপতিত্বে সমাবেশ হয়। এ সময় সেখানে বক্তব্য দেন আক্তারুজ্জামান, ইসমাইল হোসেন, ছাইদুল ইসলাম, সামসুদ্দিন, হেলাল উদ্দিন ও আজাহার আলী। সমাবেশ শেষে তাঁরা উপজেলা চেয়ারম্যান, ইউএনও ও কৃষি কর্মকর্তাকে স্মারকলিপি দেন।বেড়া: ভূমিহীনদের খাসজমির দলিল হস্তান্তরবেড়া (পাবনা) প্রতিনিধি১৩ জানুয়ারি (বুধবার) বেড়ার ৩১ জন ভূমিহীনের মাঝে ১৮ দশমিক তিন একর খাসজমির দলিল হস্তান্তর করা হয়। বেড়া উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দলিল হস্তান্তর করেন পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আজিজুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এইচ জে এম কামাল, হাসানুল মতিন ও কাজী গোলাম মোস্তফা। ফুলবাড়ী: শিক্ষা সপ্তাহে আলোচনা সভা ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিশিক্ষা সপ্তাহের শেষ দিনে ১৩ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী অডিটোরিয়ামে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে আলোচনা সভা ও নাট্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম। উপস্থিত ছিলেন মো. আপেল মাহমুদ, আহম্মদ আলী পোদ্দার, মুহাম্মদ মাহমুদ হোসেন মণ্ডল, টি আই এম জাহেদুর রহমান প্রমুখ। পরে মো. গোলাম মোস্তফা রচিত ও বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. রেজাউল ইসলামের নির্দেশনায় নাটক ‘গণ্ডমূর্খ’ উপস্থাপন করে ওই বিদ্যালয়ের শিশু নাট্যশিল্পীরা।