সংগঠন সংবাদ
ঝিনাইদহ: চিকিত্সাশিবিরনিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহবঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের আয়োজনে দেশব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রমের অংশ হিসেবে ১৮ জানুয়ারি ঝিনাইদহের শৈলকুপায় চিকিত্সাশিবিরের আয়োজন করা হয়। উপজেলার কবিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্যাম্পের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আব্দুল হাই। ক্যাম্পে ৬৫০ জন রোগীকে বিনামূল্যে চিকিত্সা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার সিভিল সার্জন নিরঞ্জন কুমার সিকদার, জেলা বিএমএর সভাপতি আজিজুর রহমান, শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আব্দুল খালেক প্রমুখ।টিঅ্যান্ডটি শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিবের অপসারণ ও বিটিসিএলের অর্গানোগ্রাম বাতিলের দাবিতে ১৪ জানুয়ারি ঝিনাইদহে টিঅ্যান্ডটি শ্রমিক-কর্মচারী ফেডারেল ইউনিয়ন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। স্থানীয় টেলিকম কম্পাউন্ড থেকে মিছিল বের হয়। এতে নেতৃত্ব দেন ঝিনাইদহ টেলিকম বিভাগের সভাপতি ওমর আলী ও সম্পাদক মুন্সি মিজানুর রহমান। চুয়াডাঙ্গা: সদর উপজেলা লোকমোর্চার কমিটি চুয়াডাঙ্গা প্রতিনিধিস্বেচ্ছাসেবী সংগঠন লোকমোর্চার চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার দ্বিবার্ষিক নতুন কমিটি ১৯ জানুয়ারি পুনর্গঠন করা হয়েছে। সদর উপজেলা লোকমোর্চার কার্যালয়ে সদস্যদের উপস্থিতিতে সহিদুল হক বিশ্বাসকে সভাপতি ও পারভীন লায়লাকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন—সহসভাপতি জাফরুল হক ও শাহানা ইউসুফ, সহসম্পাদক মিলি আলম, দপ্তর সম্পাদক মাবুদ সরকার, প্রচার সম্পাদক বিপুল আশরাফ এবং নির্বাহী সদস্য মনিরা আফরোজ, নাসির আহাদ জোয়ার্দার, ইদ্রিস হোসেন ও আহসান আলী। এ উপলক্ষে সদর উপজেলা লোকমোর্চার সভাপতি সহিদুল হক বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক শাহ আলম, রিসোর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম ও ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী নাসরিন আক্তার। বক্তব্য দেন বিদায়ী সাধারণ সম্পাদক মানি খন্দকার, নবনির্বাচিত সম্পাদক পারভীন লায়লা, সদস্য ইদ্রিস আলী, খলিলুর রহমান ও আবুল হাশেম। বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ নির্বাচন ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এম জেনারেল ইসলাম ও মো. মশিউর রহমান। সাধারণ সম্পাদক পদে মো. হাবিবুর রহমান মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ায় রিপন মণ্ডলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। সহসভাপতির তিনটি পদে মো. ফজলুর রহমান, মো. শুকুর আলী, মো. আইনাল হক, মো. আনোয়ার হোসেন, মো. ওয়ালিউল ইসলাম ও মো. কাশেম আলী; যুগ্ম সম্পাদক পদে মো. মামুন অর রশিদ ও মো. আলমগীর হোসেন; সহসম্পাদক পদে মো. শহিদ হোসেন, মো. আলি হোসেন ও মো. শহিদুল ইসলাম; প্রচার সম্পাদক পদে মো. বদিউজ্জামান ও মো. আব্দুল হালিম; কোষাধ্যক্ষ পদে মো. আবদুল মাজেদ ও মো. শাহাজুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাজবাড়ী: নবীনবরণগোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিরাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজে ১৭ জানুয়ারি এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী এবং বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস ও পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এএফএম মুযহারুল ইসলাম। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।পাংশায় দুর্নীতিবিরোধী আলোচনা সভাপাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসানুর রহমানের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে ১৯ জানুয়ারি মানসম্মত শিক্ষাবিস্তার, জনসেবা ও দুর্নীতিবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রাসাশক ফয়েজ আহম্মাদ, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান হাসান আলী বিশ্বাস, ভাইস চেয়ারম্যান সাহিদা আহম্মদ, হোগলাডাঙ্গি এম আই কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবদুল বাতেন, আবু ছালে আবদুল্লাহ, বিশ্বাস চন্দ্র বসু, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক একেএম শরিফুল হুদা, আ. হাই, কাজী সাইফুল ইসলাম প্রমুখ।টিএন্ডটি শ্রমিকদের কর্মবিরতিবাংলাদেশ টিএন্ডটি শ্রমিক-কর্মচারী ফেডারেশন ইউনিয়ন কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে ১৪ জানুয়ারি রাজবাড়ী ও পাংশার টেলিফোন এক্সচেঞ্জ প্রাঙ্গণে কর্মরত শ্রমিকরা কর্মবিরতি, মানববন্ধন কর্মসূচি পালন ও সমাবেশ করেছেন। রাজবাড়ী টেলিফোন এক্সচেঞ্জ প্রাঙ্গণে কর্মসূচিতে অংশ নেন টিএন্ডটি শ্রমিক-কর্মচারী ফেডারেশন ইউনিয়নের জেলা শাখার আহ্বায়ক আবদুস সালাম, শাহরিয়ার খান, মোশারফ হোসেন, রফিকুল ইসলাম, শাহজাহান বিশ্বাস, শহিদুল ইসলাম, মোসলেম উদ্দিন, শাখাওয়াত হোসেন ও মজিবর রহমান প্রমুখ। একই দাবিতে পাংশা উপজেলা টেলিফোন এক্সচেঞ্জ কর্মসূচিতে অংশ নেন জেলা টিএন্ডটি শ্রমিক-কর্মচারী ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক ফরিদ সরোয়ার, আবুল কালাম আজাদ ও আলাউদ্দিন বিশ্বাস প্রমুখ। ডুমুরিয়া: বিএনপির বিক্ষোভ সমাবেশডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিনেতাকর্মীদের নামে মিথ্যা মামলা, গ্রেফতার, নির্যাতন ও অফিস ভাঙচুরের প্রতিবাদে ডুমুরিয়া উপজেলা বিএনপির উদ্যোগে ১৬ জানুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে বাসস্ট্যান্ড চত্বরে শহীদ সিরাজ মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি খান আলী মুনসুর। বক্তৃতা দেন বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ মতিয়ার রহমান, এ এম জহুরুল ইসলাম, শেখ দিদারুল হোসেন, সরদার মোজাফফর হোসেন, এফ এম মাসুদুল হক, আবুল কালাম শামসুদ্দিন, শেখ হাফিজুর রহমান, শশাংক সরকার, শেখ সরোয়ার হোসেন, মাহাবুবুর, এম এম আবদুস সালাম, গাজী আ. হালিম, শাহাদাত্ হোসেন, জামির হোসেন জোয়ার্দার, মোল্লা মশিউর রহমান প্রমুখ। গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচন ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া এসিজিবি মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নির্বাচন ১৯ জানুয়ারি সম্পন্ন হয়েছে। নির্বাচনে জি এম হায়দার আলী, রঞ্জন মণ্ডল, আবদুল গনি সরদার ও কাজী ইমদাদুল হক জয়ী হয়েছেন। নির্বাচন পরিচালনা করেন ডুমুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চৌধুরী হাফিজুর রহমান।মেহেরপুর: ক্যাবল অপারেটরস এসোসিয়েশন গঠনমেহেরপুর প্রতিনিধিমেহেরপুর জেলা ক্যাবল টিভি অপারেটরস এসোসিয়েশন গঠন উপলক্ষে ১৯ জানুয়ারি মুজিবনগরে অপারেটরদের সভা অনুষ্ঠিত হয়। সভায় সানোয়ার উদ্দিন আহমেদকে সভাপতি এবং কামরুজ্জামানকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট মেহেরপুর জেলা ক্যাবল টিভি অপারেটরস এসোসিয়েশন গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন—সিনিয়র সহসভাপতি শামসুল আরেফিন ও মশিউর রহমান, সহসাধারণ সম্পাদক নাজিম উদ্দিন ও আলাউদ্দিন কবির, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান, কোষাধাক্ষ্য জাহিদুর রহমান, দপ্তর সম্পাদক মুস্তাকুর রহমান, প্রচার সম্পাদক ইমাজ উদ্দিন, নির্বাহী সদস্য এস এম হেলাল, কবির আহমেদ, আরিফ, মনিরুল ইসলাম ও রকিব উদ্দিন। গাংনীতে কৃষিঋণ বিতরণমেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ৩০ কৃষকের মধ্যে ১৯ জানুয়ারি কৃষিঋণ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ কৃষি ব্যাংকের কুষ্টিয়া বিভাগের মহাব্যবস্থাপক আলী হোসেন খান অনুষ্ঠান উদ্বোধন করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক নাসিরউজ্জামান, আঞ্চলিক ব্যবস্থাপক সমীর কুমার বোস, গাংনী কৃষি ব্যাংকের ব্যবস্থাপক এস এম জোয়াদ আলী ও ধানখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান উপস্থিত ছিলেন। ফরিদপুর: চিকিত্সাসেবা ও বৃত্তি প্রদানফরিদপুর অফিসঅ্যাডভোকেট আফজাল হোসেন স্মৃতি পরিষদের উদ্যোগে ১৯ জানুয়ারি ফরিদপুর শহরের মুজিব সড়কে নিজস্ব কার্যালয়ে ৫০ জন দরিদ্র রোগীকে বিনা মূল্যে চিকিত্সাসেবা ও ১৫ জন ছাত্রছাত্রীকে বৃত্তি দেওয়া হয়। অনুষ্ঠানে পরিষদের সহকারী পরিচালক এম এ রেজওয়ান বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিচালক এমরান আহমেদ, আবুল হোসেন বিশ্বাস, আবুল কালাম, আবুবক্কর সিদ্দিকী, নাজির আহমেদ, আশুতোষ গুহ, ইউসুফ আলী বিশ্বাস প্রমুখ। নির্মূল কমিটির মানববন্ধনফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে ১৯ জানুয়ারি একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি মানববন্ধন করেছে। একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন এবং সংবিধানের পঞ্চম ও অষ্টম সংশোধনী বাতিল করে মুক্তিযুদ্ধের চেতনার সংবিধান পুনঃপ্রবর্তনের দাবিতে সংগঠনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি চলাকালে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন মুক্তিয়োদ্ধা নূর মোহাম্মদ, আমিনুর রহমান, সালামত হোসেন খান, আইভী মাসুদ, রফিকুজ্জামান, খাদিজা বেগম, ডিউভী সিকদার, অলোক সেন, মো. শরিফ, তৌহিদুল ইসলাম, আসমা আক্তার, তোফাজ্জেল হোসেন, মশিউর রহমান, সৌমিত্র মজুমদার প্রমুখ।মানবাধিকার কমিশনের জেলা কমিটি বাংলাদেশ মানবাধিকর কমিশন ফরিদপুর জেলা কমিটি ১৭ জানুয়ারি অনুমোদন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব সাইফুল ইসলাম দিলদার। ২১ সদস্যবিশিষ্ট এ কমিটিতে আবদুল কাদের মিয়া সভাপতি ও সৈয়দ আজমল হোসেন সাধারণ সম্পাদক হয়েছেন। কমিটির অন্য কর্মকর্তারা হলেন—সহসভাপতি এম এ সালাম, মাহবুব হোসেন ও আবুল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অনক আলী হোসেন ও আবদুল হালিম, সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক এম এ সামাদ, দপ্তর সম্পাদক পংকজ কুমার মণ্ডল, কোষাধ্যক্ষ বেলায়েত হোসেন, নির্বাহী সদস্য সৈয়দ মনজু-আরা-হক, ননীগোপাল সরকার, সৈয়দ আলী মোল্লা, রোকেয়া বেগম, সাহেদ আলী তালুকদার, পারভীন আফরোজ, কামরুজ্জামান, আবুল সাত্তার, তাহেরুননেছা ও আবদুল জব্বার। ভোলা: নারী নির্যাতন প্রতিরোধে আলোচনা সভাভোলা প্রতিনিধিভোলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে ২০ জানুয়ারি ‘জাগো, জাগাও-নারী নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াও’ প্রতিপাদ্যকে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পরিষদ মিলনায়তনে ভোলা মহিলাবিষয়ক অধিদপ্তর ও ইউএনএফপির যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা জেবুন্নেছা। বক্তব্য দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইসমাইল, বিশেষ অতিথির উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম ফকির, সমাজসেবা উপপরিচালক মোস্তাফিজুর রহমান, ইউএনএফপির সমন্বয়কারী নাজমুন নাহার, শাজাহান ও বিলকিছ জাহান প্রমুখ। সাতক্ষীরা: ইউপি ফোরামের মতবিনিময়নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাবাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম সাতক্ষীরা জেলা শাখার নবনির্বাচিত নেতারা ১৮ জানুয়ারি জেলা প্রশাসক আবদুস সামাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ ফোরাম সাতক্ষীরা জেলার সভাপতি ও লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম, সাধারণ সম্পাদক আশাশুনি সদরের ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোদাচ্ছেরুল হক, আব্দুল মজিদ, শহিদুল ইসলাম, শামসুল আলম, রেজাউল করিম, আব্দুল হান্নান, সহিদুজ্জামান, মহব্বত আলী, ইউনুস আলী, আনোয়ারা বেগম, অঞ্জনা রানী প্রমুখ।মাদারীপুর: শীতবস্ত্র বিতরণমাদারীপুর প্রতিনিধিমাদারীপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে ১৮ জানুয়ারি পাঁচ শতাধিক পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়। সড়কের পাশে থাকা ছিন্নমূল মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা কামাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিদ্দিকুর রহমান এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নূরুদ্দিন চাকলাদার। কালকিনি: স্বচ্ছতা ও জবাবদিহিতা বিষয়ে মতবিনিময়কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিমাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদের উদ্যোগে ১৭ জানুয়ারি উপজেলা অফিসার্স ক্লাবে মিঠাপানির মাছ সংরক্ষণ ও এনজিও পরিচালিত ঋণ কার্যকক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবীবুর রহমানের সভাপতিত্বে ও লিটু চট্টোপাধ্যায়ের সঞ্চালনে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক। বিশেষ অতিথি ছিলেন তাহমিনা সিদ্দিকী, উপজেলা মত্স্য কর্মকর্তা প্রণব কুমার দত্ত, পশুসম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা নিত্যরঞ্জন বিশ্বাস, আলী নগর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান প্রমুখ। ইংলিশ স্পিকিং অ্যান্ড লার্নিং শীর্ষক প্রশিক্ষণ কর্মশালামাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমি স্কুল মিলনায়তনে ১৬-২১ জানুয়ারি ব্র্যাক, পেইস কর্মসূচির উদ্যোগে ছয় দিনব্যাপী ইংলিশ স্পিকিং অ্যান্ড লার্নিং শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক বি এম হেমায়েত হোসেনের সভাপতিত্বে কর্মশালা উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিত রায়। প্রশিক্ষক ছিলেন ব্র্যাক, পেইসের ফারহানা মিল্কী, বিউটি কুইন, সঞ্জীব কুমার ঘোষ, মুস্তাফিজুর রহমান, মো. আনোয়ার হোসেন, নুরুল ইসলাম সরদার ও মুসাদ্দেরুল হক। কর্মশালায় বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশ নেয়। মনিরামপুর: সংবর্ধনামনিরামপুর (যশোর) প্রতিনিধিমনিরামপুরের নেংগুড়াহাট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রাথমিক সমাপনী পরীক্ষায় কৃতকার্যদের ১৬ জানুয়ারি সংবর্ধনা দেওয়া হয়েছে। চালুয়াহাটী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি খান টিপু সুলতান। আমীর আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান স্বপন ভট্টাচার্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, নজরুল ইসলাম খান, আবুল ইসলাম, ইব্রাহিম হোসেন প্রমুখ।অভয়নগর: অ্যাকটিভ ইয়ুথ সিটিজেন লিডার্স ট্রেনিং অভয়নগর (যশোর) প্রতিনিধিঅভয়নগর উপজেলার সুন্দলী এসটি স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ১৫ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত চার দিনব্যাপী অ্যাকটিভ ইয়ুথ সিটিজেন লিডার্স ট্রেনিং অনুষ্ঠিত হয়। দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ ও ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় ইয়ুথ এন্ডিং হাঙ্গার- সুন্দলী এসটি স্কুল অ্যান্ড কলেজ ইউনিট এই প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণ উদ্বোধন করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) অভয়নগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল লতিফ। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম কর্মকর্তা খোরশেদ আলম। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশিক্ষণবাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সার্বিক তত্ত্বাবধানে ১৯ জানুয়ারি শেষ হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের দুই দিনব্যাপী ইন্টারনেট লিটারেসি ও কম্পিউটার ফান্ডামেন্টাল ট্রেনিং। সাতক্ষীরা সরকারি কলেজে ট্রেনিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহফুজুল হক। সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ এস এ এম আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজ উপাধ্যক্ষ নিমাই চন্দ্র মণ্ডল ও শিক্ষক পর্ষদ সম্পাদক আবুল কালাম আজাদ। প্রশিক্ষণে অংশ নেন ইউএনও সুলতান আলম, সাব্বির আহমেদ, খান রেজা-উন-নবি, আবুল কালাম আজাদ, গিয়াস উদ্দিন, গাজী আসাদুজ্জামান ও কালাচাঁদ সিংহ। কোর্স কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করেন গনেশ চন্দ্র সাহা ও বাবলুর রহমান।বরিশাল: মীনা দিবস উদ্যাপনবরিশাল অফিসবরিশাল জেলা প্রাথমিক শিক্ষা প্রশাসন জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের সমন্বয়ে মীনা দিবস উদ্যাপন করেছে। এ উপলক্ষে ১৭ জানুয়ারি নগরের জেলা প্রাথমিক শিক্ষা অফিস ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা উদ্বোধন করেন প্রাথমিক শিক্ষা বরিশাল বিভাগের উপপরিচালক এস এম ফারুক। শেষে জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজন করা হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিস, উপজেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মজিবুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ফয়সাল জামিল, মো. নাসিরউদ্দিন প্রমুখ। আলোচনা শেষে মীনা দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাংকন, রচনা ও দেশের গান প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।বিশ্বসাহিত্য কেন্দ্রের শীতবস্ত্র বিতরণবিশ্বসাহিত্য কেন্দ্র বরিশাল আঞ্চলিক শাখা ১৪ জানুয়ারি দুস্থ শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে। নগরের স্টিমার ঘাট, মেডিকেল কলেজ চত্বর, সিঅ্যান্ডবি রোড, নথুল্লাবাদ, নতুন বাজার, লাকুটিয়া বস্তিতে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে শীতের পোশাক তুলে দেন সাহিত্য কেন্দ্রের কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন আঞ্চলিক সমন্বয়ক মো. বাহাউদ্দিন ও ব্রজমোহন কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক স ম ইমানুল হাকিম। একইভাবে তাঁরা ১৫ জানুয়ারি সদর উপজেলার নেহালগঞ্জেও শীতবস্ত্র বিতরণ করেন।বরিশালে আঞ্চলিক গার্ল গাইড ক্যাম্পগার্ল গাইডের শতবর্ষ পূর্তি উপলক্ষে বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের উদ্যোগে ১৫ জানুয়ারি বরিশালে চতুর্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বিমল কৃষ্ণ মজুমদার। বরিশাল অঞ্চলের আঞ্চলিক কমিশনার ফয়জুন্নাহার শেলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার ফুলরানী সরকার, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বরিশাল অঞ্চলের উপপরিচালক ননী গোপাল জলদাস, চতুর্থ আঞ্চলিক গাইড ক্যাম্পের সহকারী পরিচালক রাবেয়া খাতুন ও ক্যাম্পের কমান্ডার অজিতা রানী সমদ্দার। অনুষ্ঠান পরিচালনা করেন আঞ্চলিক প্রশিক্ষক হোসনে আরা বেগম।গৌরনদী: বিএনপির প্রতিবাদ সভাগৌরনদী (বরিশাল) প্রতিনিধিবরিশালের গৌরনদী উপজেলা বিএনপির উদ্যোগে টরকী বন্দরে ১৮ জানুয়ারি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সোবাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন মিয়া, সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আউয়াল, মো. ছিদ্দিকুর রহমান আকন, কালাম মেম্বার, রুহুল আমিন, সিরাজ খান, আতাউর রহমান, সিরাজ মেম্বার, মাহবুবুর রহমান প্রমুখ। সভায় ১৭ জানুয়ারি রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানের গাড়ি বহরে হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়।মাগুরা: আইনজীবী সমিতির নয়া কমিটিমাগুরা প্রতিনিধিমাগুরা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন ১৭ জানুয়ারি বার ভবনে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে শফিকুল ইসলাম সভাপতি ও মাহবুব মোর্শেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন—সহসভাপতি তুষার কান্তি বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনা আক্তার ও অসিম কুমার শিকদার, কোষাধ্যক্ষ অমিত কুমার মিত্র, হিসাব নিরীক্ষক মো. আছাদুজ্জামান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ওয়াজেদা সিদ্দিকা এবং কার্যনির্বাহী সদস্য ওমর ফারুক, সঞ্চিত বিশ্বাস, আমিরুল হাসান, নুরুল ইসলাম, গোলাম আম্বিয়া ও মুন্তাসিম বিল্লাহ। গ্রন্থাগারিক পদে কোন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা না করায় পদটি খালি রয়েছে। জাতীয় পার্টির (জেপি) সম্মেলনমাগুরা জেলা জাতীয় পার্টির (জেপি) সম্মেলন ১৮ জানুয়ারি স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আবু বক্কার সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব শেখ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য বেগম আমেনা বারী, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান কর্নেল (অব.) আবদুল লতিফ মল্লিক ও আবু সাঈদ খান, যুগ্ম মহাসচিব এজাজ আহমেদ, আজিজ বাঙ্গালি, নাজমুন নাহার ও মীর হারুন অর রশীদ। এতে বক্তব্য দেন জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এম ফতে আলী, ইসলাম আলী সর্দার, আবদুর রউফ প্রমুখ। পরে আবু বক্কার সিদ্দিকীকে সভাপতি এবং এম ফতে আলীকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।