সংগঠন সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট: ছাত্র ইউনিয়নের মিছিল সমাবেশসিলেট প্রতিনিধিসিলেটের এমসি কলেজ ছাত্র ইউনিয়নের উদ্যোগে ১৫ জানুয়ারি কলেজ ক্যাম্পাসে নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তৃতা দেন বিশ্বপা ভট্টাচার্য, মতিউর রহমান, সজীব বাবলু, সাজ্জাদুর রহমান, অপু দাশ, তপনকুমার দে প্রমুখ।প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন১৭ জানুয়ারি নগরের বাগবাড়ি এলাকার সমাজসেবা অধিদপ্তরের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে ‘পেশাগত দক্ষতা বৃদ্ধি ও উন্নয়ন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার গোলাম রাব্বানী। মো. আবুল কালামের সভাপতিত্বে ও নিবাস রঞ্জন দাসের সঞ্চালনে বিশেষ অতিথি ছিলেন আহমেদ শামীম আল রাজী। শুরুতেই স্বাগত বক্তব্য দেন পীযূষ কান্তি দত্ত।বিশ্বনাথ: ফ্রি চক্ষু চিকিত্সাবিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিবিশ্বনাথ ও কুলাউড়া উপজেলার বিভিন্ন স্থানে প্রায় আড়াই শতাধিক ব্যক্তিকে ‘ওপেন কেয়ার ইউকে’র উদ্যোগে ফ্রি চক্ষু চিকিত্সা প্রদান করা হয়েছে। ফ্রি চক্ষু চিকিত্সার মধ্যে ছিল চক্ষু অপারেশন, চক্ষু পরীক্ষা, গ্লাস বিতরণ। বিশ্বনাথ উপজেলার ভাটিপাড়া গ্রামে ১৬ জানুয়ারি শতাধিক, ১৩ জানুয়ারি চান্দভরাং গ্রামে শতাধিক এবং ১২ জানুয়ারি অর্ধশতাধিক ব্যক্তিকে এ সেবা দেওয়া হয়। ফ্রি চক্ষু চিকিত্সা প্রদান অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন ওপেন কেয়ার ইউকের চেয়ারম্যান নিজাম উদ্দিন, খলকু মিয়া, খসরু মিয়া, ফয়জুর রহমান, ছয়ফুর রহমান।সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণবিশ্বনাথে ১৮ জানুয়ারি প্রথম পাইওনিয়ার সাধারণ জ্ঞান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও শিক্ষা সম্মেলন উপজেলা পরিষদ মিলনায়তনে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্বনাথ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিরাজুল হক। পাইওনিয়ার কোচিং সেন্টারের ডাইরেক্টর নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের কমিশনার আজিজুল হক। গরিব ও দুস্থদের মধ্যে শীতের কম্বল বিতরণবিশ্বনাথ এইড ইউকের অর্থায়নে এবং বিশ্বনাথ প্রেসক্লাব ও কেন্দ্রীয় সাহিত্য সংসদের ব্যবস্থাপনায় উপজেলার দশঘর ইউনিয়নের রায়খেলী গ্রামে এইডের সহসাধারণ সম্পাদক আবুল হাসনাতের বাড়িতে ৫০টি গরিব ও দুস্থ পরিবারে সদস্যদের মধ্যে ১২ জানুয়ারি শীতের কম্বল বিতরণ করা হয়েছে। বিশ্বনাথ কেন্দ্রীয় সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম খানের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিক উদ্দিন আহমদ। বিশেষ অতিথির বক্তৃতা করেন আবদুল হান্নান। রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌছ আলী, আবদুল মুকিত, আবদুল মানিক, আবদুল বাছিত, সুব্রতরঞ্জন দেব।জাতীয় শিক্ষা সপ্তাহ পালনবিশ্বনাথে নানা আয়োজনে পালিত হয়েছে জাতীয় শিক্ষা সপ্তাহ-১০। ১২ জানুয়ারি শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা শিক্ষা কার্যালয় আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহিবুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল মোস্তাকিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কাজল সিংহ, নির্মল চন্দ্র বণিক, নেছাওর আলী, সেলিম খান, নিশিকান্ত পাল, করুণা কান্ত তালুকদার। ফেঞ্চুগঞ্জ: জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধিজাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে ৭ জানুয়ারি ফেঞ্চুগঞ্জে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে সমবেত ছাত্রছাত্রীদের উদ্দেশে বক্তব্য দেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ-আল-হোসাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হামিম হাসান, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আসাদুজ্জামান। প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জিয়াউল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক শহীদুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা এ কে এম রুহুল আমীন প্রাণবন্ত এ সমাবেশটি পরিচালনা করেন। ১৫ জানুয়ারি শুক্রবার রাতে ফেঞ্চুগঞ্জ উপজেলা ‘নিরাপদ সড়ক চাই’ কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।নিরাপদ সড়ক চাই কমিটির অভিষেকপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ আলহাজ মাহমুদ-উস-সামাদ চীেধুরী। উপজেলা হেলিফিল্ড মাঠে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিরাপদ সড়ক চাই কমিটির সভাপতি হাসান চীেধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লা-আল- হোসাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হামিম হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ, উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কামান্ডার মো. আকরাম হোসেন, স্বাগত বক্তব্যে দেন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ফেঞ্চুগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রুপম। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন হাসান চীেধুরী। যুবসংঘের শীতবস্ত্র বিতরণসমাজ সেবাই আমাদেও লক্ষ্য—এই মন্ত্রে দীক্ষিত হয়ে ১৯৭২ সালে প্রতিষ্ঠিত ফেঞ্চুগঞ্জ যুবসংঘ শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন। ১৫ জানুয়ারি সংঘের নবীন-প্রবীণ সদস্যরা উপজেলার বিভিন্ন বাসাবাড়ি গিয়ে শীতার্ত মানুষের জন্য গরম কাপড় সংগ্রহ করলেন।সংঘের তহবিল থেকে দুই শতাধিক কম্বলসহ সংগৃহীত শীতের গরম কাপড় বিতরণের আনুষ্ঠানের উদ্বোধন করেন ১৫ জানুয়ারি ফেঞ্চুগঞ্জ যুবসংঘ কার্যালয় প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হামিম হাসান।শ্রীমঙ্গল: সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠনশ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিমৌলভীবাজারের শ্রীমঙ্গলে কর্মরত বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পত্রিকার প্রতিনিধি সমন্বয়ে শ্রীমঙ্গল সাংবাদিক ইউনিয়ন গঠন করা হয়েছে। ১৬ জানুয়ারি স্টেশন সড়কের খান মার্কেটে সৈয়দ মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মো. কাওছার ইকবালকে সভাপতি ও বিকুল চক্রবর্তীকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন সৈয়দ মোহাম্মদ আলী, চৌধুরী ভাস্কর হোম, শামীম আক্তার হোসেন, সৈয়দ ছায়েদ আহমেদ, কে পি দাশ, এম মুসলিম চৌধুরী, অনুজ কান্তি দাশ, ইমাম হোসেন সোহেল, বিশ্বজিত্ ভট্টাচার্য, মো. মনসুর ইকবাল, অসীম পাল, রণজিত্ পুরকায়স্থ, বিবেকানন্দ রায় প্রমুখ। উপজেলা অফিস সুপার কল্যাণ কমিটি গঠনমৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৯ জানুয়ারি উপজেলা পরিষদ মিলনায়তনে ‘উপজেলা অফিস সুপার কল্যাণ সমিতি’র সিলেট বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। রাজনগর উপজেলা কার্যালয়ের সুপার মো. ছয়ফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ছয়ফুর রহমানকে সভাপতি এবং শ্রীমঙ্গল উপজেলা কার্যালয়ের সুপার বনবীর দত্তকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের কমিটি গঠন করা হয়।জুড়ী: শিক্ষা সপ্তাহে আলোচনা সভাজুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিপ্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১০ উপলক্ষে ১১ জানুয়ারি জুড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘প্রাথমিক শিক্ষা ও আমাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম। উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আবদুর রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন এম এ মুমিত, মনীষ চাকমা, আবদুর রহিম, মনোয়ারা বেগম, আবদুল আজিজ প্রমুখ। সভাটি সঞ্চালন করেন জ্যোতিষ রঞ্জন।কমলগঞ্জ: শিক্ষা মেলা অনুষ্ঠিতকমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিজাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১০ উপলক্ষে কমলগঞ্জ উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী শিক্ষা মেলা ১৩ জানুয়ারি মঙ্গলবার সমাপ্ত হয়েছে। উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত মেলায় শিক্ষামূলক নাটক পরিবেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা নুর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকাশ কান্তি চৌধুরী।সনাকের শীতবস্ত্র বিতরণসুনামগঞ্জ প্রতিনিধিসুনাগঞ্জে টিআইবির সচেতন নাগরিক কমিটির (সনাক) নিজম্ব উদ্যোগে ১৩ জানুয়ারি শহরের শতাধিক হতদরিদ্র ও ছিন্নমূলদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সনাক সদস্য ও ইয়েস গ্রুপের সদস্যরা রাতে শহরের বিভিন্ন অলিগলিতে ঘুরে ঘুরে হতদরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় সনাক সভাপতি পরিমল কন্তি দে, সনাক সদস্য ধূর্জটি কুমার বসু, আইনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।তেল-গ্যাসসম্পদ রক্ষা কমিটির মানববন্ধনতেল-গ্যাস ও জাতীয় সম্পদ রক্ষা কমিটির উদ্যোগে ১২ জানুয়ারি সুনামগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শহরের শহীদ মিনারের সামনে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন কমিটির নেতা এনাম আহমেদ, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সত্যজিত্ আচার্য, ছাত্রনেতা নরেন ভট্টাচার্য, রিংকু চৌধুরী, রুহুল হুদা প্রমুখ।অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সমিতির বার্ষিক সভাসুনামগঞ্জে গত সোমবার আবসর প্রাপ্ত জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সমিতি কার্যালয়ে সংগঠনের সভাপতি আবদুল আহাদের সভাতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুল আলম। এ ছাড়া সভায় বক্তব্য দেন প্রবীণ চিকিত্সক হারিছ উদ্দিন, সৈয়দ মনোয়ার আলী, জ্যোতিষ সিংহ সামন্ত, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দু মিয়া, এ বি এম রফিক, ফয়জুর রহমান চৌধুরী প্রমুখ।ধরমপাশা: প্রাথমিক শিক্ষা সপ্তাহে নানা কর্মসূচিধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিসুনামগঞ্জের ধরমপাশা উপজেলা শিক্ষা কার্যালয়ের উদ্যোগে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে। এর অংশ হিসেবে ১৩ জানুয়ারি উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষা কর্মকর্তা মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে সমাপনী আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল আউয়াল। বক্তব্য দেন অনুপম তালুকদার, কবীর উদ্দিন, উসমান গনি, সুলেমান তালুকদার, আব্দুর রহিম, আব্দুল হাই তালুকদার প্রমুখ। পরে তিন কৃতী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। এরা হলো মাসুদ রানা, আল মুজাহিদ জামালি ও মনিরানী সরকার।বিদ্যালয় ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি নির্বাচনসুনামগঞ্জের ধরমপাশা বালিকা উচ্চবিদ্যালয়ের নবনির্বাচিত ব্যবস্থাপনা পর্ষদের সদস্যদের এক সভা ১৩ জানুয়ারি বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা পর্ষদের সদস্য আব্দুল মতিন। সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সর্বসম্মতিক্রমে এস এ বিলকিস সভাপতি নির্বাচিত হন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল হাই তালুকদার, সুমাইয়া নাজনীন, সুধন চন্দ্র সিংহ রায় প্রমুখ।তাহিরপুর: আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিততাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্রই আমরা’ এ স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের তাহিরপুরে আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১২ জানুয়ারি উপজেলা গণমিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হক। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেন জানে আলম খান, নুরুল আমিন, আহসান হাসিব খান ও কর্মকর্তা নাজিম উদ্দিন।শিক্ষা মেলা অনুষ্ঠিতসুনামগঞ্জের তাহিরপুরে ১২ জানুয়ারি শিক্ষা মেলা অনুষ্ঠিত হয়েছে। তাহিরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনিসুল হক। এ সময় উপস্থিত ছিলেন মাহমুদুর রহমান, জানে আলম খান, আবদুস সালাম, হাসিবুর রহমান খান, খোরশেদ আলম, নাজিমুদ্দীন আলম, নুর-ই-ইমান আলম, পলি বেগম, শেখর রায়, রেজোয়ানা খাতুন।বাহুবল: শিক্ষা উপকরণ প্রদর্শনী বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিজাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন উপলক্ষে শিক্ষা অফিসের উদ্যোগে বাহুবল উপজেলা পরিষদ চত্বরে শিক্ষা উপকরণ প্রদর্শনীর আয়োজন করা হয়। ১২ জানুয়ারি হবিগঞ্জের জেলা প্রশাসক মো. আবুল কাসেম তালুকদার প্রদর্শনীর উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল ওয়াদুদ চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন আবদুল কাদির চৌধুরী, সুবোধ চন্দ্র সূত্রধর, ফিরোজ মিয়া, এম এ মুছা, সামছুল হক ও শাহ মুশাহিদ আলী প্রমুখ। আনন্দ নিকেতনে মতবিনিময় সভা বাহুবল আনন্দ নিকেতনের উদ্যোগে ছাত্র-অভিভাবকদের নিয়ে এক মতবিনিময় সভা ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ফয়সল আহমদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রতিষ্ঠানের পরিচালক সোহেল আহমদ, মো. জাবেদ আলী, পংকজ কান্তি গোপ, আশা গোপ, বিশ্বজিত্ শীল, কপিলউদ্দিন, নুরুল ইসলাম প্রমুখ।মাধবপুর: রাস্তার নির্মাণকাজ উদ্বোধনমাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিকাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির আওতায় হবিগঞ্জের মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের সুলতানপুর থেকে বহরা ইউনিয়নের সুন্দাদিল পর্যন্ত রাস্তার পুনর্নির্মাণের কাজ উদ্বোধন করা হয়েছে। ১৭ জানুয়ারি সকালে উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী এ নির্মাণকাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মো. আজাদ, আলাউদ্দিন, তাজুল ইসলাম, শংকর পাল প্রমুখ। ৫৫৮ জনের মধ্যে কম্বল বিতরণহবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরীর ২০ জানুয়ারি উপজেলার পরিষদ প্রাঙ্গণে দরিদ্র-অসহায় ৫৮ জন শীতার্তের মধ্যে কম্বল বিতরণ করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম সরকারসহ উপজেলার বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে পৌরসভার আমতলী এলাকায় সৌদি প্রবাসী হাবিবুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে ৫০০ দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন আবদুল আজিজ, ফিরোজ মিয়া, হাফিজুর রহমান, বাদশা মিয়া, কবির আহাম্মেদ চৌধুরী, বাবুল হোসেন প্রমুখ।চা-শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণহবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহাজানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া চা-বাগানে নাচঘর প্রাঙ্গণে ১৫ জানুয়ারি চা-শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। চা-বাগানের পরিচালক মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ ও ন্যাশনাল চা কোম্পানির চেয়ারম্যান উপাধ্যক্ষ আব্দুস শহীদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন জাকির হোসেন চৌধুরী, শ্রীধাম দাশ গুপ্ত, সুকোমল রায়, বাবুল খান, দিলিপ সাঁওতাল প্রমুখ।প্রাথমিক শিক্ষা সপ্তাহে সেমিনারজাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলা মিলনায়তনে ১৩ জানুয়ারি প্রাথমিক শিক্ষা ও আমাদের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অথিতি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন। সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মাজহারুল হুদার উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন শ্রীধাম দাশ গুপ্ত, রেজিয়া সুলতানা তরফদার, শেখ কামরুল হাসান, রফিকুল ইসলাম মোল্লা, হালিমা খাতুন, আব্দুল আলী প্রমুখ।