সংগঠন সংবাদ
গাইবান্ধা: সিপিবির সভাগাইবান্ধা প্রতিনিধিগাইবান্ধা জেলা সিপিবির উদ্যোগে এক আলোচনা সভা গত ২৬ জানুয়ারি দারিয়াপুর শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়। ময়নুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন হাসান মাহমুদ, মজিবর রহমান, আবদুস সাত্তার, ওয়াজিউর রহমান, মিহির ঘোষ, সুভাষ শাহ, পরিতোষ কুমার, কিরণময় বর্মণ, তাজুল ইসলাম, সন্তোষ বর্মণ, মোস্তাফিজুর রহমান, সাদেকুল ইসলাম, শিউলি মোদক প্রমুখ।আবাহনীর কমিটিগাইবান্ধা আবাহনীর উদ্যোগে এক আলোচনা সভা গত ২৬ জানুয়ারি নিজস্ব কার্যালয় মিলনায়তনে জাহিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শেষে গঠিত ২৫ সদস্যবিশিষ্ট কমিটির কর্মকর্তারা হচ্ছেন সভাপতি জাহিদুল হক, সহসভাপতি সামিউল ইসলাম, লাসেন খান, আবুল কালাম আজাদ, সম্পাদক শংকর কুমার, যুগ্ম সম্পাদক বিদ্যুত্ কুমার দাস, বিকাশ চন্দ্র, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ উজ্জ্বল কুমার, শিক্ষা সম্পাদক পুলক কুমার, প্রচার সম্পাদক সৌমেন সিংহ, সদস্য মনোয়ার হোসেন, সাবের আলী, রশীদুল হাসান, বদিউজ্জামান, নাজমা বেগম, তাসের আলী, রাশেদুল হাসান, রায়হানা মল্লিক, আল এমরান, দেবাশীষ চক্রবর্তী, প্রদীপ কুমার, মামুন হোসেন ও অপূর্ব কুমার।জাসদের সমাবেশগাইবান্ধা জেলা জাসদের উদ্যোগে এক সমাবেশ গত ২৫ জানুয়ারি নিজস্ব কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। শাহ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ফরহাদ আবদুল্লাহ, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, মৃদুল কবির, মিহির ঘোষ, গোলাম মারুফ, জিয়াউল হক জনি, সেলেকুজ্জামান চৌধুরী, আকরামুল ইসলাম, ইব্রাহীম খলিল, মিজানুর রহমান, শাহাদত হোসেন, নুর মোহাম্মদ, মামুনুর রশিদ প্রমুখ।বিজ্ঞান মেলাগাইবান্ধা আসাদুজ্জামান স্কুল ও কলেজ মাঠে গত ২৫ জানুয়ারি শেষ হলো তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা। মেলার উদ্বোধন করেন গাইবান্ধা-২ (সদর) আসনের সাংসদ মাহাবুব আরা বেগম। অতিরিক্ত জেলা প্রশাসক আল আমীনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, রণজিত কুমার সরকার, আবু জাফর সাবু, অধ্যক্ষ গোলাম আজম, আবুল কালাম আজাদ, উজ্জ্বল চক্রবর্তী প্রমুখ। এ মেলায় বিজ্ঞানবিষয়ক ১৯টি স্টল দেওয়া হয়।নাটোর: ভূমি কর্মকর্তা কল্যাণ সমিতির অভিষেকনাটোর প্রতিনিধি২৫ জানুয়ারি সকালে নাটোর ভূমি কর্মকর্তা কল্যাণ সমিতির নবনির্বাচিত কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠিত হয়। নাটোর পৌর হকার মার্কেটে সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নবনির্বাচিতদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার মুক্তার আলী। সমিতির সভাপতি গোলাম মওলা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। পরে মুসলিম ইনস্টিটিউট হলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেড়া: পৌরসভার উন্নয়নে মতবিনিময় সভাবেড়া (পাবনা) প্রতিনিধিবেড়া পৌরসভাকে আরও আধুনিক ও উন্নত করার লক্ষ্যে ২৭ জানুয়ারি বেড়া শহীদ স্মৃতি পৌর মিলনায়তনে মতবিনিময় সভার আয়োজন করা হয়। বেড়া পৌরসভার নগর উন্নয়ন কমিটি, পৌর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ উন্নয়ন সমন্বয় কমিটি, আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা স্থায়ী কমিটি, শহীদ আব্দুল খালেক স্টেডিয়াম উন্নয়ন সমন্বয় কমিটি, শিক্ষা উন্নয়ন সমন্বয় কমিটি, জামে মসজিদ উন্নয়ন সমন্বয় কমিটি, ওয়ার্ড উন্নয়ন সমন্বয় কমিটি ও নারী-পুরুষ সম্পর্ক উন্নয়ন সমন্বয় কমিটির সদস্যদের সঙ্গে পৌর কর্তৃপক্ষের এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বেড়া পৌরসভার মেয়র আবদুল বাতেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বেড়া এলজিইডির উপসহকারী প্রকৌশলী আবদুুল কদ্দুস, ওসি শেখ জিল্লুর রহমান, কাজী আবদুস সালাম, নূর ইসলাম, শাহাদত্ হোসেন, আবদুল জব্বার, আবু জাফর, জাফরউল্লাহ দুলাল, ফজলুর রহমান প্রমুখ।কাউনিয়া: বিএনপির শীতবস্ত্র বিতরণকাউনিয়া (রংপুর) প্রতিনিধিবাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উপজেলা শাখার উদ্যোগে ২৭ জানুয়ারি রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর, বালাপাড়া, কুর্শা, সারাই, শহীদবাগ ও হারাগাছ ইউনিয়নের হতদরিদ্র শীতার্ত নারী-পুরুষের মধ্যে শীতবস্ত্র হিসেবে এক হাজার ৭০০ কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল আলম, সফিকুল ইসলাম, আব্দুল লতিফ, শাজাহান মিয়া, হুমায়ুন কবির প্রমুখ।শীতবস্ত্র বিতরণসৌরভ সমাজসেবা সংগঠনের উদ্যোগে ও উর্মি গ্রুপের সহযোগিতায় ২৩ জানুয়ারি রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর, বালাপাড়া, শহীদবাগ ও হারাগাছ ইউনিয়নের ২২০টি হতদরিদ্র পরিবারের মধ্যে শীতবস্ত্র হিসেবে ১৫০টি কম্বল ও ৭০টি জ্যাকেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন টেপামধুপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, বালাপাড়া ইউপি চেয়ারম্যান নুরুল হক, শহীদবাগ ইউনিয়নের অস্থায়ী চেয়ারম্যান সোলায়মান, সৌরভ প্রতিনিধি শাহ্ রেজাউল করিম, মিজানুর রহমান, জাকিরুল হুদা, ইয়াছিন আলী ও উর্মি গ্রুপের ম্যানেজার শহিদুল ইসলাম।বাগমারা: প্রস্তুতিমূলক সভা বাগমারা (রাজশাহী) প্রতিনিধিরাজশাহীর বাগমারায় ২৭ জানুয়ারি আসন্ন এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণ উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, আতাউর রহমান ওরফে শিবলী, মাহবুব রহমান, আব্দুর রশিদ, জিল্লুর রহমান, আব্দুল জব্বার প্রমুখ। সভায় নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। কম্বল ও ঢেউটিন বিতরণবাগমারার গরিব, দুস্থ ও শীতার্ত লোকজনের মাঝে ২৪ জানুয়ারি কম্বল এবং ঢেউটিন দেওয়া হয়েছে। এদিন উপজেলা পরিষদে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম নাজিম উদ্দিন। প্রধান অতিথি থেকে ত্রাণ বিতরণ করেন স্থানীয় সাংসদ এনামুল হক। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু লোহেল আল মামুন, ভাইস চেয়ারম্যান ইয়াছিন আলী মাস্টার, মাহবুবুর রহমান, আব্দুস সালাম প্রমুখ। ২০০ জনকে একটি করে কম্বল ও ৬২ জনের মধ্যে এক বান্ডিল করে ঢেউটিন দেওয়া হয়। চাঁপাইনবাবগঞ্জ: মুক্ত আলোচনা নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ‘জঙ্গিবাদ সম্পর্কে আমাদের করণীয় ও সচেতনতা’ শীর্ষক মুক্ত আলোচনা গত সোমবার চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (বিপস) এ আলোচনার আয়োজন করে। এতে বক্তব্য দেন সংস্থার উপদেষ্টা হামিদুজ্জামান, গবেষক অহেদুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ডি এম তালেবুন নবী, চাঁপাইনবাবগঞ্জ কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম, সাংবাদিক শহীদুল হুদা, উন্নয়নকর্মী বিপুল কুমার নন্দী, সংস্কৃতিকর্মী ফাইজুর রহমান, শিক্ষার্থী আবু হাসনাত, বেলাল উদ্দীন, রাফসান জানি, আবু সুফিয়ান প্রমুখ।গোমস্তাপুরে গঙ্গাস্নানচাঁপাইনবাবগঞ্জর গোমস্তাপুর উপজেলার পুনর্ভবা নদীর কালুপুর ঘাটে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান অনুষ্ঠিত হয়েছে। ২৩ জানুয়ারি এ স্নান-উত্সবে উপজেলার হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার নারী, পুরুষ ও শিশু অংশ নেয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মিহির উপাধ্যায়ের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন বুলবুল, বাঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান আজাহার আলী মণ্ডল, সদস্য আব্দুল লতিফ, শরীফ আহমেদ, নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ দত্ত। শীতবস্ত্র বিতরণচাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১২০ জন দুস্থ মানুষের মধ্যে গত সোমবার শীতবস্ত্র বিতরণ করেছে আরব-বাংলাদেশ ব্যাংক ফাউন্ডেশন। বিকেলে স্থানীয় টাউন ক্লাব চত্বরে শীতবস্ত্র বিতরণ করেন ব্যাংকের রাজশাহী অঞ্চলের প্রধান আব্দুল মালেক। এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আলী, বিশিষ্ট সমাজসেবী শফিকুল আলম, চাঁপাইনবাবগঞ্জ কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ সাইদুর রহমান।সড়কের উন্নয়ন কাজের উদ্বোধনযান চলাচলের অনুপযোগী গোদাগাড়ী-নাচোল-আড্ডা সড়কের উন্নয়নকাজ শুরু হয়েছে। প্রথম পর্যায়ে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বাসস্ট্যান্ড মোড় থেকে নওগাঁ অভিমুখে প্রায় ১২ কিলোমিটার সড়কের উন্নয়ন করা হচ্ছে। গত রোববার সকালে বাসস্ট্যান্ড মোড়ে উন্নয়ন কাজের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ জিয়াউর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তাফা কামাল। সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধানে নাচোল পেট্রোল পাম্প থেকে ধানসুড়া পর্যন্ত ১১ দশমিক ৮০৩ কিলোমিটার সড়ক উন্নয়নে ব্যয় হচ্ছে তিন কোটি ৬৫ লাখ টাকা। সড়কটির উন্নয়নকাজ শেষ হলে চাঁপাইনবাবগঞ্জের সঙ্গে নওগাঁর সড়ক যোগাযোগব্যবস্থার উন্নতি হবে। গোমস্তাপুরে আদিবাসী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ৩০ জন আদিবাসী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। গত সোমবার স্থানীয় একটি বেসরকারি সংস্থা এ বৃত্তি প্রদান করে। এ উপলক্ষে জামালপুর প্রাক-প্রাথমিক বিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক কে এম আলী আজম। বিশেষ অতিথি ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদুল হাসান। এতে আরও বক্তব্য দেন মনসুর আলী, শেখ আনোয়ার হোসাইন, জহুরুল আবেদীন প্রমুখ।শিবগঞ্জ: মহিলা আ. লীগের কর্মী সমাবেশশিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিবগুড়ার শিবগঞ্জ উপজেলার শহীদ হাফিজার রহমান মিলনায়তনে গত ২৭ জানুয়ারি মহিলা আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী দেবী রানি মহন্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না। সভায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, মহিলা নেত্রী ইসরাত জাহান রাখী, এ বি এম শাহজাহান চৌধুরী, হাবিবুল আলম, এমদাদুল হক, অবদুল করিম, আঞ্জুয়ারা বেগম প্রমুখ।মাদক না নিতে শপথ অনুষ্ঠানউপজেলার কিচক ইউনিয়ন পরিষদ মিলনায়তন। দিনটি ছিল গত ২৫ জানুয়ারি। সেখানে জড়ো হয়েছিলেন এলাকার অনেক যুবক। সবাই মিলে শপথ নিলেন, তাঁরা কেউ মাদক গ্রহণ করবেন না। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বি এম জাহিদুল ইসলাম। বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার শিরিন আকতার জাহান, চেয়ারম্যান আফছার আলী, মমিনুল ইসলাম চৌধুরী, মজিবুর রহমান, হারেজ উদ্দিন, আনিছুর রহমান, খোকা মিয়া, লোকমান হোসেন, কোরবান আলী, আবদুস সামাদ, জাহিদুল ইসলাম, শাহাদত আলী, তছকিন সরকার, ফেরদৌস রহমান, গোলাম রব্বানী প্রমুখ।শীতবস্ত্র বিতরণ উপলক্ষে সভাউপজেলার মেঘাখর্দ আদর্শ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গত ২৪ জানুয়ারি আমিনা-সিদ্দিক ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এই উপলক্ষে সাবেক সাংসদ মাওলানা শাহাদাতুজ্জামানের সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার সাংসদ এ কে এম হাফিজুর রহমান। বক্তব্য দেন সহকারী শিক্ষা কর্মকর্তা রেজাউল ইসলাম, সাজেদুল ইসলাম, কামাল সেলিম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সিরাজুল ইসলাম, জাকারিয়া আকন্দ, আপেল মাহমুদ প্রমুখ।শেরপুর: তেল-গ্যাস রক্ষা কমিটির সভা ও গণস্বাক্ষরশেরপুর (বগুড়া) প্রতিনিধিসাত দফা বাস্তবায়নের দাবিতে বগুড়ার শেরপুরে ২৬ জানুয়ারি উপজেলা তেল-গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা কমিটির আয়োজনে গণস্বাক্ষর কর্মসূচি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বাসস্ট্যান্ডে আয়োজিত এ কর্মসূচিতে নানা পেশার মানুষ অংশ নেন। পরে উপজেলা আহ্বায়ক কমিটির সভাপতি চুনীলাল কুণ্ডুর সভাপতিত্বে পথসভায় জেলা শাখার আহ্বায়ক ভাষা সৈনিক মাহফুজুল হক, সদস্য জিন্নাতুল ইসলাম, কৃষ্ণ কমল, সিপিবি নেতা হরিশংকর সাহা, রঞ্জন কুমার দে, সাইফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। নির্মাণশ্রমিক ইউনিয়নের সাধারণ সভা বগুড়ার শেরপুর থানা নির্মাণশ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ সভা ২২ জানুয়ারি শেরপুর মহিলা কলেজ চত্বরে জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন শহিদুল ইসলাম, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, ইছাহাক আলী, হরিশংকর সাহা, জিন্নাতুল ইসলাম, আবুল হাসেম প্রমুখ।রায়গঞ্জ: রায়গঞ্জে মা সমাবেশরায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গত ১৭ জানুয়ারি মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ধানগড়ায় ইউনিভার্স একাডেমির হলরুমে আয়োজিত মা সমাবেশে সভাপতিত্ব করেন অধ্যক্ষ তৌহিদুল ইসলাম। বক্তব্য দেন, মো. শাহজাহান আলী, বিজয় কুমার সাহা, গোলাম মোস্তফা সরকার, নিঝুম মনি, আশা সরকার, মরিয়ম পারভীন ও আইয়ুব আলী সরকার।