সংগঠন সংবাদ
ঝালকাঠি: ওয়ার্ড বিএনপির সম্মেলনঝালকাঠি প্রতিনিধিঝালকাঠি পৌর বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সম্মেলন গত ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। এতে সুলতান হোসেন খানকে সভাপতি, মাহাবুব শরীফকে সাধারণ সম্পাদক ও ইউনুস সিকদারকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। ঝালকাঠি সিটিপার্ক চত্বরে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শহর বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান খান। সভাপতিত্ব করেন লোকমান হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা শ্রমিক দল সভাপতি টিপু সুলতান, নাসির উদ্দিন তালুকদার, হুমায়ুন কবির, মিজান ফরাজী, শওকত হোসেন, কিবরিয়া তালুকদার, শহিদুল ইসলাম, ফারুক সরদার প্রমুখ।জনপ্রতিনিধিদের প্রশিক্ষণ কোর্সলোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্টের আওতায় তৃণমূল পর্যায়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে ঝালকাঠির রাজাপুর ও কাঁঠালিয়ায় ৩ ফেব্রুয়ারি শুরু হয়েছে জনপ্রতিনিধিদের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স। রাজাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. ইলিয়াছ লস্কর। রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক পিয়ার মোহাম্মদ ও রাজাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মিলন মাহমুদ বাচ্চু। কাঁঠালিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক। সভাপতিত্ব করেন কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেলোয়ার হোসেন মাতুব্বর। ছাত্রদলের স্মারকলিপিছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহউদ্দিনসহ নেতাদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান দখলমুক্ত করে সহাবস্থান নিশ্চিত করার দাবিতে ঝালকাঠি জেলা ছাত্রদল ২ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দিয়েছে। ঝালকাঠি জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মোস্তাফিজুর রহমান স্মারকলিপি গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল সভাপতি মো. আলাউদ্দিন খান, সাধারণ সম্পাদক আনিসুর রহমান খান, সহসভাপতি গাজী শাহ আলম, সদর থানা ছাত্রদল সভাপতি সাফায়েত হোসেন সরদার, যুগ্ম সম্পাদক ফয়সাল খান, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, শহর ছাত্রদল সভাপতি মুশফিকুর রহমান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ।আইনজীবী সমিতির নির্বাচন ঝালকাঠি আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন গত ২৮ জানুয়ারি সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদ নয়টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ পাঁচটি পদে জয়লাভ করেছে। নির্বাচিতরা হলেন সভাপতি মো. জাহাঙ্গীর কবির, সহসভাপতি আবদুল আলিম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক শহিদুর রহমান, নাসিমুল হাসান ও তৈয়বুর রহমান তীরন্দাজ, সদস্য তপন কুমার রায় চৌধুরী, কামরুল আহসান ও মাহেব হোসেন। মাদারীপুর: পাঁচ জেলার শিশুদের সমাবেশমাদারীপুর প্রতিনিধিমাদারীপুর মুক্তিযোদ্ধা মিলনায়তনে গত ২৮ জানুয়ারি শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী ও ফরিদপুর—এই পাঁচ জেলার শিশুরা এতে অংশ নেয়। সেভ দ্য চিলড্রেন অস্ট্রেলিয়া ও শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির যৌথ আয়োজনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) মাদারীপুর জেলার সাধারণ সম্পাদক মুমতাহিনা মৌরী। এনসিটিএফ মাদারীপুর জেলার সভাপতি সাজিয়া শহিদ লিমার সভাপতিত্ব অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম মোস্তফা, বিশেষ অতিথি পৌর মেয়র নূরুল আলম চৌধুরী, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আসুমা বেগম, সেভ দ্য চিলড্রেনের পরিচালক গওহর জামেল ওয়ারা।শীতবস্ত্র বিতরণপ্রথম আলো মাদারীপুর বন্ধুসভার পক্ষ থেকে গত ৩০ জানুয়ারি মস্তফাপুর, চরমুগরিয়া ও বাহাদুরপুর এলাকার ১২০ জন দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ছিদ্দিকুর রহমান, মস্তফাপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নওয়াবজান, বন্ধুসভার সভাপতি ইখতিয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক কুমার লাভলু, প্রচার সম্পাদক ইমরান সাগর, নারীবিষয়ক সম্পাদক আঞ্জুমান আরা জুলিয়া, সদস্য শাহিন হাওলাদার, সায়মন ও প্রথম আলোর মাদারীপুর প্রতিনিধি জহিরুল ইসলাম খান।সাতক্ষীরা: জাসদের সভা নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাসাতক্ষীরা জেলা জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সভা ৩ ফেব্রুয়ারি শহরের খান মার্কেটে সাতক্ষীরা উন্নয়ন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। জেলা জাসদের সহসভাপতি সুভাষ সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক ওবায়েদুস সুলতান, সুধাংশু শেখর সরকার, এ এফ এম আয়ুব আলী, ইদ্রিস আলী, সদর উপজেলা জাসদের সদস্য সচিব মাহবুবুর রহমান, শ্যামনগর উপজেলা জাসদের সভাপতি শেখ হারুণ উর রশিদ, যুগ্ম সম্পাদক বীমল মণ্ডল, দেবহাটা উপজেলা জাসদের সভাপতি রওশন আলী, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সহসভাপতি গোপাল চন্দ্র ঘোষ, তালা উপজেলা জাসদের সভাপতি দেবাশীষ দাস প্রমুখ। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির কমিটিসাতক্ষীরা জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির গত ৩১ জানুয়ারি ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সাতক্ষীরা অফিসার্স ক্লাবে জিয়াউদ্দীন আহম্মেদের সভাপতিত্বে কমিটির সভায় তিন বছরের জন্য এ কমিটি গঠন করা হয়। এতে জিয়াউদ্দীন আহম্মেদ সভাপতি ও নূরুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কমিটির অন্যরা হলেন সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি মীর আমজাদ আলী, কোষাধ্যক্ষ আফাজউদ্দীন আহম্মেদ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী সিদ্দিকী, সহসম্পাদক শামছুল আহমেদ এবং কার্যনির্বাহী সদস্য ওমার খাত্তাব, আজম খান, আব্দুল লতিফ, নওয়াজেল আহম্মেদ, হেলাল খান, সিরাজুল হক শেখ আবুল আহসান, গোলাম রব্বানী, শামসুল হুদা, মোছাদ্দের, আব্দুর রশিদ সরদার, তারা মিয়া, কাজী ফজলুল হক ও ফিরোজা বেগম। নড়াইল: সরকারি বালক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতানড়াইল প্রতিনিধিনড়াইল সরকারি বালক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২ ফেব্রুয়ারি শেষ হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক মো. রকীবুল বারী প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেনেসা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরীফ হুমায়ূন কবীর, জেলা শিক্ষা কর্মকর্তা (অব.) শরীফ আতিয়ার রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র মণ্ডল, ক্রীড়া প্রতিযোগিতার সম্পাদক এস এম হাসানুর রহমান ও অনিল কুমার বিশ্বাস।ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচননড়াইল জেলা ইমারত শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনে দিলিপ কুমার ঘোষ সভাপতি ও আব্দুস ছত্তার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শহরের রূপগঞ্জ জামে মসজিদসংলগ্ন মাদ্রাসায় ৩০ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হয়। অন্যরা হলেন সহসভাপতি মো. আলী শেখ, মো. এখলাছ উদ্দিন, সহসাধারণ সম্পাদক স্বপন লস্কর, বিকাশ চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক কাজী শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মো. নূর ইসলাম, প্রচার সম্পাদক মো. আফসার শেখ, ক্রীড়া সম্পাদক সুমন কুমার দাস, অফিস সম্পাদক গৌতম কুমার দাশ এবং সদস্য আনু মোল্যা, মো. আলমগীর, মো. গোলাম মওলা, মো. মোশারেফ, মো. মিজানুর রহমান ও সোহেল হোসেন।ইসলামী বিশ্ববিদ্যালয়: ছাত্র ইউনিয়নের গণস্বাক্ষর অভিযান ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৩০ বছর পরও সেখানে নির্মিত হয়নি পূর্ণাঙ্গ শহীদ মিনার। পূর্ণাঙ্গ শহীদ মিনার নির্মাণের দাবিতে ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ২ ফেব্রুয়ারি থেকে ক্যাম্পসে সাপ্তাহব্যাপী গণস্বাক্ষর অভিযান শুরু করেছে। বিজ্ঞান অনুষদের পূর্ব পাশে দলীয় টেন্টে এ অভিযান শুরুর সময় উপস্থিত ছিলেন গণিত বিভাগের অধ্যাপক মিজানুর রহমান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রাশিদুজ্জামান রাসেল, ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক বশির আহমেদ। ফরিদপুর: বাগাট ইউপি ভবন উদ্বোধনফরিদপুর অফিসমধুখালী উপজেলার ২ নম্বর বাগাট ইউনিয়ন পরিষদের নবনির্মিত কমপ্লেক্স ভবন সাংসদ মো. আব্দুর রহমান ১ ফেব্রুয়ারি উদ্বোধন করেছেন। জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মোস্তফা কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ মিয়া ও সুরাইয়া ছালাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর্জা মনিরুজ্জামান ও বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম ফকির। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী মামুন বিশ্বাস উপস্থিত ছিলেন। শোকসভাপ্রয়াত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসিবুল হাসান লাবলুর স্মরণে জেলা আওয়ামী লীগের উদ্যোগে ২৮ জানুয়ারি ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে শোকসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী জায়নুল আবেদীনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, সাংসদ সালেহা মোশাররফ, এস এম নুরুন্নবী, ঝর্ণা হাসান, শরিফুল ইসলাম, আয়মন আকবর চৌধুরী, মাহবুব রহমান খান, বদিউজ্জামান, মো. ফিরোজ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক, ভাইস চেয়ারম্যান অমিতাভ বোস, আইভী মাসুদ, খন্দকার নাজমুল ইসলাম, সোহেল রেজা, শওকত আলী প্রমুখ বক্তব্য দেন।ফ্রি প্লাস্টিক ক্যাম্প সমাপ্তফরিদপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ১০ দিনব্যাপী ফ্রি প্লাস্টিক ক্যাম্প ২৯ জানুয়ারি শেষ হয়েছে। সমাপনী দিনে স্থানীয় র্যাফেলস ইন হোটেলে বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়। ফাউন্ডেশনের সভাপতি শামীম হকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সিভিল সার্জন বশিরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক, জেলা বিএমএ সভাপতি আ স ম জাহাঙ্গীর চৌধুরী, সাধারণ সম্পাদক খবিরুল ইসলাম, জেলা স্বাচিপ সভাপতি এম এ জলিল, মাহবুবুর রহমান খান, পি এইচ এম স্পাউয়েন, মিসেস স্পাউয়েন মিকা, সিএ স্প্রং মুলডার, মিসেস এন স্প্রং মুলডান, সি ভ্যান রিউইক, মিসেস এ লটেনব্যাচ, মিসেস এস বানিংক প্রমুখ। গাড়ির মেলাফরিদপুর শহরের আলীপুরে অনুষ্ঠিত তিন দিনব্যাপী জেএসির গাড়ির মেলা শেষ হয়েছে। ফরিদপুরের মেসার্স ডাব্লিউ এন্টারপ্রাইজের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। ৩০ জানুয়ারি মেলার উদ্বোধন করেন জেএসির আঞ্চলিক কর্মকর্তা মো. নূরুল আফসার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. মিজানুর রহমান, ওয়াহেদুর রহমান, কাজী মাহাবুব, মাসুদুর রহমান, মৃদুল চক্রবর্ত্তী, আবদুল মালেক, মেজবাউর রহমান, অরুপ সাহা, সুজল চক্রবর্ত্তী প্রমুখ।হ্যান্ডবলে মঞ্জুর মোর্শেদ স্মৃতি সংস্থা চ্যাম্পিয়নফরিদপুরে অনুষ্ঠিত কিউট পুরুষ হ্যান্ডবল লীগে মঞ্জুর মোর্শেদ স্মৃতি সংস্থা অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। ২৭ জানুয়ারি ফরিদপুর স্টেডিয়ামে ফাইনাল খেলায় তারা আল নাহিয়ার ক্লাবকে ১৯-১৭ গোলে পরজিত করে বিজয় ছিনিয়ে নেয়। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ। ৮ জানুয়ারি জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এ প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় মোট ৪৫টি দল ১৬টি ভাগে বিভক্ত হয়ে অংশ নেয়।ভোলা: কম্বল বিতরণভোলা প্রতিনিধি১ ও ২ ফেব্রুয়ারি বাংলাবাজার আওয়ামী লীগ বাংলা বাজার এলাকায় ৫০০ জনের মধ্যে, ২৯ জানুয়ারি অনজুমানে মফিদুল ইসলাম ভোলা শাখা জিয়া সুপার মার্কেটে ৫০ জনের মধ্যে এবং ভোলা পুলিশ ২৬ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সাতটি থানায় ৫০০ গরিব, প্রতিবন্ধী ও অসহায়দের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে। রাজবাড়ী: গুটি ইউরিয়াবিষয়ক কর্মশালা গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিইউরিয়া সারের সাশ্রয়ের লক্ষ্যে গুটি ইউরিয়ার ব্যবহার কর্মসূচির আওতায় ২ ফেব্রুয়ারি রাজবাড়ী সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালা উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ফারুক আহমেদের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এরাদুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা সুবোল চন্দ্র বিশ্বাস, হর্টি কালচার সেন্টারের সহকারী উদ্যান তত্ত্ববিদ রিফাতুল হোসাইন ও উপসহকারী কৃষি কর্মকর্তা অরুণ কুমার সরকার বক্তব্য দেন। সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটিরাজবাড়ী জেলা ছাত্রদলের সিদ্ধান্ত নিয়ে ৩১ জানুয়ারি রাজবাড়ী সরকারি কলেজে ছাত্রদলের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সোহেল মণ্ডলকে সভাপতি ও ওমর ফারুককে সাধারণ সম্পাদক করা হয়েছে। জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শাহ মো. আলমগীর এবং সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।পাংশায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বার ও সচিবদের প্রশিক্ষণ লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্টের (এলজিএসপি) পাংশা উপজেলায় নতুনভাবে অন্তর্ভুক্ত যশাই, শরিষা, কসবামাজাইল ও মাঝবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও সচিবদের পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে ১ ফেব্রুয়ারি প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক ফয়েজ আহমদ। অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান আলী বিশ্বাস, ভাইস চেয়ারম্যান শাহিদা আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসানুর রহমান, এ জে এম এরশাদ আহসান ও বদরুল হাসান বক্তব্য দেন। পাংশায় মাদ্রাসায় সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদানপাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকরি মকবুল হোসেন স্মৃতি দাখিল মাদ্রাসার ২০১০ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা এবং মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের ২ ফেব্রুয়ারি শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসানুর রহমান প্রধান অতিথি এবং উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিদা আহমেদ, পাংশা বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল মোরশেদ, হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল আলিম মণ্ডল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মাদ্রাসার সুপার মাওলানা আবদুল কুদ্দুসের সভাপতিত্বে তহুয়া খাতুন ও সুমি খাতুন বক্তব্য দেন। প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী ২০ জন শিক্ষার্থীকে সাড়ে পাঁচ হাজার টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হয়। গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ক্রীড়া প্রতিযোগিতারাজবাড়ীর গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজে ৩ ও ৪ ফেব্রুয়ারি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী-১ আসনের সাংসদ ও কলেজ পরিচালনা বোর্ডের সভাপতি কাজী কেরামত আলী প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন করেন। এ সময় গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী, পৌর মেয়র শেখ মো. নিজাম, কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ফকির আবদুল জব্বার, কলেজ অধ্যক্ষ ও বন্ধুসভার উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন, খন্দকার আব্দুল মুহিত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল কাদের শেখ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ প্রতিষ্ঠাতা নাছিরুল ইসলাম। খুলনা: বিশ্ব জলাভূমি দিবস পালিতনিজস্ব প্রতিবেদক, খুলনাকোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ (সিডিপি) ও খুলনা জনস্বাস্থ্য ও শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে খুলনা মহানগরে ২ ফ্রেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শহীদ হাদিস পার্ক থেকে শোভাযাত্রা বের হয়ে পরে পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তা শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক আন্দোলনের আহ্বায়ক জাফর ইমাম, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহসভাপতি এস এম শাহনেওয়াজ আলী, শ্যামল সিংহ রায়, এম এম মাহবুব হাসান, ফরহাদ নেওয়াজ, সেলিম খান, আফাজাল হোসেন, আবু সাঈদ, মাসুম বিল্লাহ প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন এস এম ইকবাল হোসেন বিপ্লব। বরিশাল: শীতবস্ত্র বিতরণবরিশাল অফিসমানবাধিকার সংগঠন নাগরিক উদ্যোগ ২ ফেব্রুয়ারি বরিশাল জেলার বানারীপাড়া উপজেলায় সুবিধাবঞ্চিত নারীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে।উত্তম দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন মোদাচ্ছের আলী বেপারী, মর্জিনা খাতুন ও মাসুক কামাল।সংবাদপত্র হকার্স ইউনিয়নের শপথ বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান ২ ফেব্রুয়ারি ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভাপতি মাজহারুল ইসলাম, সহসভাপতি আবদুল মজিদ, সাধারণ সম্পাদক মো. হানিফ হাওলাদার প্রমুখকে শপথবাক্য পাঠ করান প্রেসক্লাবের সভাপতি এস এম ইকবাল। এ সময় আবদুর রহিম, হারুন অর রশীদ, মোস্তাফিজুর রহমান, আলম সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।গৌরনদী: অশ্বিনী কুমার দত্তের জন্মবার্ষিকী পালিতগৌরনদী (বরিশাল) প্রতিনিধিবরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর গ্রামের বাসিন্দা বরিশাল ব্রজমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ও বাটাজোর অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রয়াত মহাত্মা অশ্বিনী কুমার দত্তের ১৫৪তম জন্মবার্ষিকী ১ ফেব্রুয়ারি পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলার বাটাজোর অশ্বিনী কুমার দত্ত মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে শোভাযাত্রা বের হয়। শেষে হাইস্কুলের মিলনায়তনে স্মরণ সভায় স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি জগেশ্বর দের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান শিক্ষক সদানন্দ চক্রবর্তী, সিদ্দিকুর রহমান, সাইদ হোসেন, মাসুদ, রিয়াজ জাহিদুল ইসলাম প্রমুখ।উপজেলার সেরা দিয়াশুর প্রাথমিক বিদ্যালয় চলতি বছরের পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষার ফলাফলে গৌরনদীতে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করেছে দিয়াশুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ বিদ্যালয়ের শিক্ষর্থীরা ছয়টি বৃত্তিসহ শতভাগ পাস করেছে। ২০জন পরিক্ষার্থীর মধ্যে তিনজন ট্যালেন্টপুলে, তিনজন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। ১২জন প্রথম বিভাগ ও আটজন দ্বিতীয় বিভাগ পেয়েছে। অভিবাসীদের দক্ষতা ও উন্নয়ন কর্মশালা অভিবাসী শ্রমিকদের অধিকার, মানবধিকার সচেতনতা সৃষ্টিকল্পে, দক্ষতার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ২৮ জানুয়ারি গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাঈদ মাহবুব খাঁনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহ আলম খাঁন। বক্তব্য দেন বরিশাল জনশক্তি ব্যুরোর সহকারী পরিচালক মো. শাহজাহান মিয়া, প্যাট্রেজিয়া, এসকেন্দার, সৈয়দ সাইফুল হক, জামাল উদ্দিন প্রমুখ। শহীদ সুকান্ত বাবু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্নগৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের উদ্যোগে মাসব্যাপী শহীদ সুকান্ত বাবু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ৩০ জানুয়ারি শেষ হয়েছে। উপজেলার পিঙ্গলাকাঠী মাধ্যমিক বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের সভাপতি মো. নয়ন শরীফ। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ আলম খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জিয়াউল হক, সেকান্দার আলী মৃধা, রফিকুল ইসলাম, জামাল খন্দকার, আবুল হোসেন খলিফা, জামাল উদ্দিন ফকির, সেরজন হাওলাদার, বাবুল কাজী প্রমুখ। শেষে পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল গৌরনদী তরুণ সংঘের খেলোয়াড়দের ২১ ইঞ্চি ও রানার্স আপ দল পিঙ্গলাকাঠী ক্রীড়া সংঘের খেলোয়াড়দের ১৭ ইঞ্চি রঙিন টেলিভিশন দেওয়া হয়।