সংগঠন সংবাদ
দিরাই : শীতবস্ত্র বিতরণদিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধিদিরাই উপজেলা আনসার-ভিডিপি অফিস ২৮ জানুয়ারি দিরাইয়ে ৩১টি কম্বল ও ১৪টি সোয়েটার গরিবদের মাঝে বিতরণ করে। এ উপলক্ষে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুল হক। বক্তব্য দেন নূরুল ইসলাম মজুমদার, আব্দুল আলী, নূর মিয়া, রাজিয়া বেগম প্রমুখ। দুটি বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন২৬ জানুয়ারি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় দিরাই উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি পদে রনধীর দাস, সদস্য হলেন মুজিবুর রহমান, রমেশ চন্দ্র মজুমদার, মনোরঞ্জন দাস। ২৭ জানুয়ারি দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ে নির্বাচনের মাধ্যমে জয়ী হন ধনীর রায়, সিরাজ-উদ-দৌলা, আমিরুল ইসলাম ও নগেশ নাগ। ধরমপাশা: মধ্যনগর বি.পি. স্কুল অ্যান্ড কলেজের নির্বাচন ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিসুনামগঞ্জের ধরমপাশার মধ্যনগর বি.পি. স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের নির্বাচন ২৬ জানুয়ারি সম্পন্ন হয়েছে। দুটি শাখার অভিভাবক ক্যাটাগরির সদস্যের চারটি পদের বিপরীতে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে স্কুল শাখায় নওয়াব আলী ২৯৩, মৃনাল কান্তি দে ২১৭ ও কলেজ শাখায় আব্দুল গনি ৫০ ও সুকুমার বিশ্বাস ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ওই নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুল কবীর।ছাত্রলীগের আলোচনা সভাসিলেট প্রতিনিধিবঙ্গবন্ধুর খুনিদের ফাঁসি কার্যকর হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ছাত্রলীগ ৩০ জানুয়ারি আলোচনা সভা ও আনন্দ মিছিল করেছে। মিছিল শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট ওসমানী মেডিকেল কলেজের সহকারী পরিচালক (প্রশাসন) ইহতেশামুল হক চৌধুরী। ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রণয় রুদ্রের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ আল বিরুনী খানের সঞ্চালনে সভায় বিশেষ অতিথি ছিলেন চিকিত্সক রুকন উদ্দিন আহমদ, আজিজুর রহমান, প্রভাত রঞ্জন দে, আশিক আনোয়ার বাহার। বক্তব্য দেন আদনান চৌধুরী, জহিরুল ইসলাম, এ এফ এম রেজাউল ইসলাম, আলী নূর, সুদীপ বালা, মোশারফ হোসেন প্রমুখ।পুরস্কার বিতরণী অনুষ্ঠান২৯ জানুয়ারি দক্ষিণ সুরমার নসিবা খাতুন বালিকা উচ্চবিদ্যালয়ে এম এ গনি-মনোয়ারা খাতুন শিক্ষা ট্রাস্টের উদ্যোগে বৃত্তি পরীক্ষার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন সাংসদ মাহমুদ-উস সামাদ চৌধুরী, মো. হাবিবুর রহমান। আরও উপস্থিত ছিলেন সৈয়দা আমিনা ফাহমীন, শফিউল আলম চৌধুরী, গোলাম রব্বানী চৌধুরী, রমজান আলী, আব্দুল করীম, মো. আব্দুস সালাম প্রমুখ।বই বিতরণী অনুষ্ঠান২৬ জানুয়ারি সিলেট নগরের ঘাষিটুলা জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় সরকারের বিনা মূল্যে বই বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আ ন ম শফিকুল হক। মাদ্রাসা সুপার মো. ফকরুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষক মো. আলাউর রহমানের সঞ্চালনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ছালেহ আহমদ, জামাল উদ্দিন, আবদুল মতিন, মোস্তফা কামাল, গোলাম কিবরিয়া, রমজান আলী, সাঈদুর রহমান, মো. জালাল উদ্দিন, মো. মঈনুদ্দিন ও আবুল হোসেন।ফেঞ্চুগঞ্জ: গুটি সার ব্যবহারে ভিডিও প্রদর্শনফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধিফেঞ্চুগঞ্জের শত-শত কৃষক প্রত্যক্ষ করলেন গুটি সার ব্যবহার করে কীভাবে অল্প জমিতে বেশি ফসল ফলানো সম্ভব। ২ ফেব্রুয়ারি উপজেলার চণ্ডী প্রসাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কৃষক সমাবেশে প্রদর্শিত হয় গুটি ইউরিয়া সার ব্যবহার-বিষয়ক ভিডিও। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কৃষিতথ্য সার্ভিসের (আইএফডিসি) কারিগরি সহায়তায় এ প্রদর্শনী হয়। এ সময় উপস্থিত ছিলেন—উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, আকেকুর রহমান, আবুল কালাম আযাদ, কৃষক নেতা হাজি জহির আলী, জয়নাল আবেদীন খান, মুহিব উদ্দীন প্রমুখ। দুস্থদের কম্বল বিতরণ হাড় কাঁপানো শীতের রাতে ভাসমান দুস্থ মানুষের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করলেন সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী। ২৫ জানুয়ারি হজরত শাহমালুম (রহ.) দরগাহ এলাকা এবং ফেঞ্চুগঞ্জ ও মাইজগাঁও রেলস্টেশনে ভাসমান শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হামিম হাসান কম্বল বিতরণে নেতৃত্ব দেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শওকত আলী, আবদুল বাছিত, জয়নাল আবেদীন খান, আশফাক আহমদ ও আবদুল আউয়াল। উন্নয়ন পরিষদের ইউনিয়ন কমিটি গঠনএম এ মতিনকে সভাপতি ও নয়ন চন্দ্রকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যবিশিষ্ট ফেঞ্চুগঞ্জ উন্নয়ন পরিষদের ১ নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। ২৫ জানুয়ারি ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন আর কে দাস চয়ন ও চম্পু দত্ত।বিশ্বনাথ: কাব লিডার ট্রেনিং কোর্স সম্পন্নবিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিসিলেটের বিশ্বনাথে ৭৩ ও ৭৪তম কাব লিডার ট্রেনিং কোর্স সম্পন্ন হয়েছে। উপজেলার হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ট্রেনিং কোর্সে ৭০ জন কাব লিডার ট্রেনিং গ্রহণ করেন। কোর্সের তাবু জলসার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন স্থানীয় সাংসদ শফিকুর রহমান চৌধুরী। ইউএনও কাজী মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে ও নাজমুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাবুল আখতার, পংকি খান, আবদুল মোন্তাকিম, নোবিন আহমদ জায়গীরদার, ইসমাইল আলী, ডা. সিরাজুল ইসলাম, নির্মল চন্দ শর্মা ও নেহারুন নেছা।বিনা মূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রমবিশ্বনাথে ৩০ জানুয়ারি জাতির জনক শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. মোজাম্মেল হক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাবুল আখতার, ডা. মোর্শেদ আহমেদ চৌধুরী, ছয়ফুল হক, নব্যেন্দু জ্যোতি দে, ডা. হেকমত আলী, আবদুল গফুর, রফিকুল ইসলাম, তপন দাশ, সিরাজুল ইসলাম ও আলতাব হোসেন।সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভাবিশ্বনাথ উপজেলা পরিষদ মিলনায়তনে ২৫ জানুয়ারি পৃথকভাবে উপজেলা সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সমন্বয় কমিটিতে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মুহিবুর রহমান। আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন ইউএনও কাজী মো. মোজাম্মেল হক। সভাগুলোতে বক্তৃতা করেন শুভা আক্তার, কবির হোসেন, ধলা মিয়া, রজব আলী, শামছুজ্জামান সমছু, আজিজুর রহমান, ছয়ফুল হক, ফখরুল আহমদ মতছিন, শফিক উদ্দিন আহমদ, মজম্মিল আলী, বাবুল আখতার, সিরাজুল ইসলাম, সেলিম আহমদ প্রমুখ। শিক্ষা উপকরণ বিতরণবিশ্বনাথে ২৫ জানুয়ারি মরহুম বরকত উল্লা ট্রাস্টের সভাপতি হাজি মো. আ. হাসিমের অর্থায়নে ও বাগিচা বাজার প্রগতি পাঠাগারের ব্যবস্থাপনায় ৪০ জন ছাত্রছাত্রীর মধ্যে শিক্ষার উপকরণ বিতরণ করা হয়। আমির আলীর সভাপতিত্বে ও আবদুল মুমিনের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন ফরিদ উদ্দিন, সন্টু কান্ত দে, আবদুল কাইয়ুম, হরুপ আলী, সনজিত আচার্য্য, আজাদ মিয়া, কদর আলী, ফলেবন মিয়া ও রঞ্জু মালাকার। যুবলীগের আনন্দ মিছিলমৌলভীবাজার প্রতিনিধিশেখ মুজিবুর রহমানের খুনিদের ফাঁসি কার্যকর হওয়ায় ২৮ জানুয়ারি মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগের দলীয় কার্যালয়ে মিষ্টি বিতরণ করা হয়েছে। পরে শহরে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিল শেষে কুসুমবাগ এলাকায় জেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন নেছার আহমদ, এমদাদুল হক, সৈয়দ মফচ্ছিল আলী প্রমুখ। বিনা মূল্যে চিকিত্সাসেবাবঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ২১ জানুয়ারি রাজনগরের মেহেরুন্নেছা উচ্চবিদ্যালয়ে প্রায় দুই হাজার ২০০ গরিব রোগীকে বিনা মূল্যে চিকিত্সা ও ওষুধ দেওয়া হয়। বিএমএ ও স্বাস্থ্য বিভাগের পরিচালনায় এই কার্যক্রম চালানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. পারিজাত কুমার পাল, নেছার আহমদ, মিছবাহুদ্দোজা, ফজলুর রহমান, ডা. শাহজাহান কবির চৌধুরী, ডা. জিল্লুল হক, ডা. বর্ণালী দাশ প্রমুখ।মার্কেন্টাইল ব্যাংকের শীতবস্ত্র বিতরণমার্কেন্টাইল ব্যাংক লিমিটেড মৌলভীবাজার শাখা ৩০ জানুয়ারি গরিব ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক প্রকৌশলী মনসুরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার আব্দুল আলীম মাহমুদ। এ ছাড়া উপস্থিত ছিলেন শ্যামল কুমারনাথ, আবু আহমদ গোলাম নবী, গোলাম মাওলা প্রমুখ।কমলগঞ্জ : শীত বস্ত্র বিতরণ কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিশমশেরনগর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের আয়োজনে শমশেরনগরে ৩০০ দুস্থ পরিবারের সদস্যদের শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। ২৭ জানুয়ারি স্থানীয় জনমিলন কেন্দ্রে এ কম্বল বিতরণ করেন মৌলভীবাজার-২ আসনের সাংসদ নবাব আলী আব্বাছ খান। বিশেষ অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন পারভীন আক্তার, মুজিবুর রহমান চৌধুরী, মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমান ও মুর্শেদুর রহমান।কৃষক সংগ্রাম সমিতির সভা২১ জানুয়ারি কমলগঞ্জের শমশেরনগরের কৃষক সংগ্রাম সমিতির অস্থায়ী কার্যালয়ে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সভাপতি শহীদ সাগ্নিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল মন্নানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন তাজুল ইসলাম, আবদুল মুগ্নি, রমজান আলী, সানাহ আহমদ, নাইওর মিয়া, আজর আলী, শিশির রঞ্জন দে, রেজাউল করিম ও রজত বিশ্বাস। বানিয়াচং: কৃষিপণ্যের মেলাবানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধিবেসরকারি উন্নয়ন সংস্থার (উসস) উদ্যোগে বানিয়াচংয়ে দিনব্যাপী কৃষিপণ্যের মেলা অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ জানুয়ারি উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান। উপস্থিত ছিলেন গোপালচন্দ্র দাস, তরুণ ব্যানার্জি, তরুণ দেব, সফিউল আলম, নাজমা বেগম প্রমুখ। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সভাবানিয়াচংয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নবিষয়ক এক মতবিনিময় সভা গত ২১ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মাঠে দিনব্যাপী বানিয়াচং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ সভা হয়। উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এতে বক্তব্য দেন স্থানীয় সাংসদ এম এ মজিদ খান। অতিথি ছিলেন এ এস এম ফেরদাউস খান, মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাস্টার, গোকুলচন্দ্র দেবনাথ, আলী আকবর খান, হুমায়ুন কবির রেজা, আবদুল মালেক, ভূপিকা রঞ্জন, আবদুল কাইয়ুম, আবুল মনসুর, ভক্তি দেব, শাহরিয়ার তানভীর, শেলী আক্তার প্রমুখ। বয়স্ক-ভাতা কার্যক্রমের উদ্বোধনবাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিবাহুবলে বয়স্ক-ভাতা কার্যক্রম উদ্বোধন ও শীতবস্ত্র বিতরণ উপলক্ষে গত ২৪ জানুয়ারি উপজেলা সভাকক্ষে এক সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল ওয়াদুদ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দেওয়ান ফরিদ গাজী। বিশেষ অতিথি ছিলেন আবদুল কাদির চৌধুরী। বক্তব্য দেন নিলুফার ইয়াসমীন, আবুল হাসিম, বারীন্দ্রচন্দ্র রায় প্রমুখ। দুস্থ আনসার-ভিডিপিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ গত ২৮ জানুয়ারি উপজেলার দরিদ্র আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে এক সভা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা অ্যাডজুটেন্ট মোহাম্মদ গোলাম মোস্তফা এসব শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবির আহমদ, অরুণ কুমার প্রমুখ।মাধবপুর: শিক্ষাবিষয়ক গণসমাবেশমাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিগণজাগরণ শিক্ষা কমিটির উদ্যোগে ২৫ জানুয়ারি হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নে এক বর্ণাঢ্য র্যালি ও শিক্ষাবিষয়ক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সহিদুল ইসলামের সভাপতিত্বে ছাতিয়াইন বিশ্বনাথ উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলার চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী। বক্তব্য দেন আলী আক্কাস, মোহাম্মদ সুবল ভট্টাচার্য, জাহের উদ্দিন খান, খায়রুল হাসান, আব্দুল হাই খান, শেখ কামরুল হাসান ও জাহাঙ্গীর মিয়া প্রমুখ। ওপেন হাউস ডেহবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নে আইনশৃঙ্খলা উন্নয়নবিষয়ক ওপেন হাউস ডে সভা ৩০ জানুয়ারি স্থানীয় বাজার মাঠে অনুষ্ঠিত হয়েছে। সামসুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার আক্কাছ উদ্দিন ভূইয়া। বক্তব্য দেন সুজ্ঞান চাকমা, শেখ কবিরুল ইসলাম, মাহবুবর রহমান, ফারুক আহম্মেদ, এসআই শহিদ উল্লাহ, কাউসার আহম্মেদ প্রমুখ। জুড়ী: কুলাউড়ায় বিশ্ব জলাভূমি দিবস পালনজুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিমৌলভীবাজারের কুলাউড়ায় পরিবেশ অধিদপ্তরের উপকূলীয় ও জলাভূমি জীববৈচিত্র্য ব্যবস্থাপনা প্রকল্পের (সিডব্লিউবিএমপি) উদ্যোগে ২ ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস-২০১০ পালন করা হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘জলবায়ু পরিবর্তন মোকাবেলায় জলাভূমি সংরক্ষণ’। এ উপলক্ষে সিডব্লিউবিএমপি কার্যালয় প্রাঙ্গণে ১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে ইউএনও এ জেড এম নূরুল হকের সভাপতিত্বে আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবদুল মতিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফণীন্দ্র চন্দ্র সরকার, এনাম আহমদ, খালেদ পারভেজ বখশ প্রমুখ।জগন্নাথপুর মনিং লাইট কিন্ডারগার্টেনজগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিজগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসিতে মনিং লাইট কিন্ডারগার্টেনের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। এ সময় শিক্ষানুরাগী হাফিজ মো. এখলাছুর রহমানকেও সংবর্ধনা দেওয়া হয়। ২৫ জানুয়ারি বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আব্দুল মুক্তাদীর খান। আবদুল গফুরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তাদীর আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আনোয়ারুল ইসলাম, খলিলুর রহমান, শংকর রায়, সিরাজউদ্দিন, অমিত দেব, আলী আহমদ, আসাদ রানা, আব্দুল মুকিত, বাদশা মিয়া, আশরাফ আলী প্রমুখ। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিজগন্নাথপুর উপজেলা সদরে প্রজন্ম থিয়েটার নামক একটি সামাজিক সংগঠনের উদ্যোগে ২৭ জানুয়ারি জগন্নাথপুর পৌরসভা পয়েন্টে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। সিলেটের মুজিব জাহান রেডক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় কর্মসূচির উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা দেবজিত্ সিংহ। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আবুল খয়ের, রেজাউল করিম, আলী আহমদ, প্রভাষক সুশান্ত রায়, আমিনুর হক, সুয়েব আহমদ, হাছিনুর রশিদ, সুবীর দাস, মাসুম আহমদ, হাফিজ, ঝলক, খালেদা, বাপন প্রমুখ।