সংগঠন সংবাদ
বাগমারা: ছাত্রলীগের বিক্ষোভ প্রতিবাদ সভাবাগমারা (রাজশাহী) প্রতিনিধিরাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের হামলায় ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন নিহত হওয়া এবং সংগঠনের অন্যদের ওপর হামলার প্রতিবাদে ৯ ফেব্রুয়ারি বাগমারা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসানের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল ভবানীগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে বের হয়ে ভবানীগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম মাহাবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মর্জিনা পারভীন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ছাত্রলীগের নেতা শরিফুল হক, নূরুল ইসলাম, সুলতান, সোহেল, শাহীন, জয়নাল, সেলিম রেজা, জহুরুল হক, আবদুল আজিজ, মিলন, রবিন, বুলবুল, বল্টু প্রমুখ।বগুড়া: রোটার্যাক্ট ক্লাব অব নিউ টাউনের বর্ষপূর্তি নিজস্ব প্রতিবেদক, বগুড়ারোটার্যাক্ট ক্লাব অব বগুড়া নিউ টাউনের দশম বর্ষে পদার্পণ অনুষ্ঠান ৫ ফেব্রুয়ারি টিএমএসএস মহিলা মার্কেটের ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। আনোয়ার পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মোজাম্মেল হক তালুকদার, রেজাউল হাসান, মাসুদ করিম প্রমুখ। শিবগঞ্জ: শিক্ষক সমিতির সভাশিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিবগুড়ার শিবগঞ্জ উপজেলায় ৬ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি শিবগঞ্জ উপজেলা শাখার এক সভা হয়েছে। বানাইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জালাল উদ্দিন। বক্তব্য দেন ফজলুর রহমান, দেলোয়ার রহমান, নান্নু মিয়া, তাজমিলুর রহমান, মোন্তেজার রহমান, আতিকুর রহমান, নজরুল ইসলাম, আবদুস তোয়াব, এ এফ এম মতিউর রহমান, জাফরুল ইসলাম, আবদুুল আউয়াল, আমজাদ হোসেন প্রমুখ।আদমদীঘি: স্যানিটেশনসামগ্রী বিতরণআদমদীঘি (বগুড়া) প্রতিনিধিনওগাঁর রানীনগর উপজেলার কুকড়াতলী নামক স্থানে বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী পরিবেশ ও সমাজ উন্নয়ন সংঘের উদ্যোগে ৬ ফেব্রুয়ারি স্যানিটেশনসামগ্রী ও টিউবওয়েল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ইসরাফিল আলম। আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আনোয়ার হোসেন, মো. শহীদুল্লাহ, মফিজ উদ্দিন প্রমুখ। বিদায় ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নওগাঁর রানীনগর বালিকা উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ইসরাফিল আলম। বিশেষ অতিথি ছিলেন আনোয়ার হোসেন, মো. শহীদুল্লাহ ও মফিজ উদ্দিন।শেরপুর: উপজেলা ছাত্রদলের সভাশেরপুর (বগুড়া) প্রতিনিধিবগুড়ার শেরপুরে ৮ ফেব্রুয়ারি ৫ নম্বর ওয়ার্ডের সবুজমেলা কেজি স্কুলে জাতীয়তাবাদী ছাত্রদলের এক সভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন শফিকুল ইসলাম। বক্তব্য দেন, আরিফুর রহমান, হাসানুল মারুফ, ইবনে মোস্তফা, শাহাবুল করিম, মঞ্জুরুল আলম, শহিদুল ইসলাম, মো. রোমান, শাহ্ মোহাম্মদ আরিফ, মো. শাকিল প্রমুখ।আদিবাসীদের মানববন্ধনবগুড়ার শেরপুরে আদিবাসীদের সাংবিধানিক অধিকার, বেদখলকৃত ধর্মীয় ভূসম্পত্তি উদ্ধার, আদিবাসী নেতা সন্তু লারমার ওপর হামলা ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ৯ ফেব্রুয়ারি স্থানীয় বাসস্ট্যান্ডে বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন শেরপুর উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন হয়েছে। পরে এক সভায় বক্তব্য দেন বীরেন মাহাতো, বাসুদেব রায়, শ্রীকান্ত মাহাতো, হরি শংকর সাহা, নিমাই ঘোষ, কান্তস্বর সরকার প্রমুখ।গাইবান্ধা: শ্রমিক ইউনিয়নের সভাগাইবান্ধা প্রতিনিধিগাইবান্ধা রেলওয়ে স্টেশন রিকশা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক আলোচনা সভা ৮ ফেব্রুয়ারি অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাদল খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ছবিজল হক, আবদুুল ওয়াদুদ, রফিকুল ইসলাম, আশরাফুল আলম, মাহাবুবর রহমান, মন্টু সর্দার, রোস্তম আলী, লাবলু মিয়া, সাইফুল ইসলাম, মো. ওয়াশিম, আবদুল মালেক প্রমুখ। পরিবহন সমিতির সমাবেশউত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির উদ্যোগে এক সমাবেশ ৭ ফেব্রুয়ারি জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। বেবী ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন মশিউর রহমান, আহসান হাবীব, আমিনুল ইসলাম, সাফকাত মজুমদার, মনজুর রহমান, মোজাম্মেল হক, আসহাবুল হাবীব, আজিজুল ইসলাম, কালাম আহমেদ প্রমুখ। পীরগাছা: বিদায় ও নবীণবরণ পীরগাছা (রংপুর) প্রতিনিধিরংপুরের পীরগাছায় ৪ ফেব্রুয়ারি উপজেলার কান্দির হাট উচ্চবিদ্যালয়ের ২০১০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান হয়েছে। কোব্বাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শামছুল আলম, জহুরুল ইসলাম, এ বি এম মিজানুর রহমান, আবদুল হক, জয়নুল আলম, লাল মিয়া, মোখলেছুর রহমান, তৌহিদা, রুবাইয়া, জিয়াউর প্রমুখ। কাউনিয়া: এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানকাউনিয়া (রংপুর) প্রতিনিধি৮ ফেব্রুয়ারি টেপামধুপুর উচ্চবিদ্যালয় ও মহাবিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম। বক্তব্য দেন হোসেন আলী সরকার, আবদুল করিম, আশরাফুল ইসলাম, সোহরাব হোসেন, রবিউল ইসলাম প্রমুখ।বিশ্বসাহিত্য কেন্দ্রের শীতবস্ত্র বিতরণ৭ ফেব্রুয়ারি বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে রংপুরের কাউনিয়া উপজেলার হরিশ্বর গ্রামের ৪০০ শীতার্ত নারী-পুরুষ ও শিশুর মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় অধ্যক্ষ হেমন্ত কুমার বর্মণ, শাহ জামাল, সাইফুর রহমান, কমল সরকার, আবদুল ওয়াহেদ প্রমুখ উপস্থিত ছিলেন।উপজেলা বিএনপির কমিটি গঠন১০ ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রংপুরের কাউনিয়া উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন উপজেলার কাউনিয়া ডিগ্রি মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল লতিফ এতে সভাপতিত্ব করেন। প্রধান অথিতি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সাংসদ রহিম উদ্দিন ভরসা। আরও বক্তব্য দেন বদরুল ইসলাম, সায়েদা রহমান, শফিকুল আলম, আব্দুর রশিদ, সফিকুল ইসলাম প্রমুখ।বদরগঞ্জ: চক্ষু শিবিরবদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিরংপুরের বদরগঞ্জে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। ৭ ফেব্রুয়ারি উপজেলার কেন্দ্রীয় বারোয়ারি কালিমন্দির প্রাঙ্গণে মন্দিরভিত্তিক পাঠাগারের পাঠক ফোরাম ওই চক্ষু শিবিরের আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি মদনলাল আগরওয়ালা, সাবেক সাংসদ পরিতোষ চক্রবর্তী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সাজ্জাদ হোসেন, ব্যবসায়ী নেতা সুশীল আগরওয়ালা, দেবেন্দ্রনাথ সরকার ও যোগেশ চন্দ্র রায়।অভিভাবক সমাবেশ ও বিদায় রংপুরের বদরগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ দ্বিমুখী দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ, দোয়া মাহফিল ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। ৭ ফেব্রুয়ারি দুপুরে মাদ্রাসা মাঠে ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক শহীদ আহম্মেদ। বক্তব্য দেন এম এ মতিন সরকার, রমজান আলী সরকার, হাজ্জাজুল আলম প্রামাণিক, আবদুর রহমান, আনছার আলী, মাদ্রাসার সুপার আবদুল আহাদ সরকার, শিক্ষক নুর আলম, আবদুুল মাজেদ, আনিছুল হক, শফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আলহাজ মাহাতাব উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম আবু বক্কর প্রামাণিক ও শিক্ষিকা মরহুমা মরিয়ম বেগমের বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।সিরাজগঞ্জ: ইমামদের সঙ্গে মতবিনিময়নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জগত ৮ জানুয়ারি জেলার ইমামদের নিয়ে ‘সামাজিক শান্তি প্রতিষ্ঠায় ও সমাজ গঠনে ইমামদের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভা হয়েছে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা ফাউন্ডেশনের (বিইউজিএফ) উদ্যোগে এ সভা হয়। সভায় প্রধান আলোচক ছিলেন বগুড়া জামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুস সবুর। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কাজী ফজলুল করিম, শরীফ মুহাম্মদ, রেজাউল করিম, সামছুল আরেফিন, কাজী ওসমান গনি, এস এম পারভেজ শহীদ, আবু বকর সিদ্দিক প্রমুখ। উল্লাপাড়া: সলপ উচ্চবিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতাউল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিগত ৭ ফেব্রুয়ারি উল্লাপাড়ার শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠান সলপ উচ্চবিদ্যালয়ের ১০৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল আলীম জাতীয় পতাকা উত্তোলন করে প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিকেলে বিজয়ী ক্রীড়াবিদদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এম বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জাহেদুল হক, অতুল সরকার, সহিদুল ইসলাম, সুনীল কুমার ঘোষ, মোতালেব হোসেন খান প্রমুখ বক্তব্য দেন। শরীরচর্চা শিক্ষক মাসুদুর রহমান দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন।মার্চেন্টস পাইলট স্কুলের বিদায় অনুষ্ঠান৬ ফেব্রুয়ারি উল্লাপাড়ার প্রচীন শিক্ষাপ্রতিষ্ঠান মার্চেন্টস পাইলট স্কুলে ২০১০ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অতুল সরকার প্রধান অতিথি ছিলেন। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান জাহেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আবদুল কাদের বিশ্বাস, সহিদুল ইসলাম, বেলাল হোসেন, শাহজাহান আলী, গোলাম মোস্তফা, আবু সাইদ, সাদিউল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।ক্ষেতলাল: পুনর্মিলনী ও ক্রিকেট টুর্নামেন্টক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি৯ জানুয়ারি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ছাঈদ আলতাফুন্নেছা ডিগ্রি কলেজের প্রাক্তন ছাত্রছাত্রী পুনর্মিলনী এবং এক ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান তাইফুল ইসলাম তালুকদার। অনুষ্ঠানে হাফিজুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন আইয়ুব আলী, গোলাম মোস্তফা, রফিকুল ইসলাম, ফারুখ হোসেন আলম প্রমুখ। আক্কেলপুর: উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনআক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিজয়পুরহাটের আক্কেলপুরে প্রাথমিক শিক্ষক সমিতির পঞ্চবার্ষিকী নির্বাচন সম্পূর্ণ হয়েছে। ১০ ফেব্রুয়ারি উপজেলা সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গোপন ব্যালটের মাধ্যমে এ নির্বাচন হয়।এতে আবু বক্কর সিদ্দিক সভাপতি ও আ ফ ম রাইহান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ ছাড়া আমিনুর রহমান, নুরুজ্জামান, মিলন রহমান নির্বাচিত হয়েছেন। আবদুল হাই রিটার্নিং ও বেলাল হোসেন প্রিজাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। বিদ্যালয়ে অভিভাবক সমাবেশফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিদিনাজপুরের ফুলবাড়ী ফুলকুঁড়ি বিদ্যানিকেতন কিন্ডারগার্টেন বিদ্যালয়ে ৭ ফেব্রুয়ারি অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান ফিজার। সমাবেশে সভাপতিত্ব করেন, প্রতাপ চন্দ্র বিশ্বাস। বক্তব্য দেন মো. মজিবর রহমান, মো. তোফাজ্জল হোসেন, শিক্ষক শ্যামল সরকার প্রমুখ।আওয়ামী লীগের বিক্ষোভ ও প্রতিবাদ দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা শাখা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন ১০ ফেব্রুয়ারি শহরে বিক্ষোভ মিছিল বের করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মীকে হত্যার ঘটনায় জড়িত জামায়াত-শিবিরের কর্মীদের শাস্তির দাবিতে মিছিল বের করা হয়। পরে স্থানীয় দলীয় কার্যালয়ের সামনে মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা করা হয়। এতে বক্তব্য দেন হায়দার আলী শাহ, মুশফিকুর রহমান, মাসুদুর রহমান প্রমুখ। পঞ্চগড়: স্বাস্থ্য বিভাগের সংবাদ ব্রিফিংপঞ্চগড় প্রতিনিধি১৪ ফেব্রুয়ারি শুরু হচ্ছে নয় মাস বয়স থেকে পাঁচ বছর বয়সী শিশুদের হামের টিকা দেওয়া। চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ৮ জানুয়ারি পঞ্চগড় সিভিল সার্জনের অফিস কক্ষে আয়োজিত সংবাদ বিফ্রিংয়ে সিভিল সার্জন মো. আবদুল করিম এ তথ্য জানান। বিফ্রিংয়ে মাহফুজুল ইসলাম, আবুল কালাম প্রমুখ বক্তব্য দেন।বেড়া: বার্ষিক মিলাদ ও বিদায় অনুষ্ঠানবেড়া (পাবনা) প্রতিনিধি৬ ফেব্রুয়ারি বেড়া বালিকা পাইলট উচ্চবিদ্যালয়ে ও ৭ ফেব্রুয়ারি করমজা মনজুর কাদের বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বেড়া বালিকা পাইলট উচ্চবিদ্যালয়ের অনুষ্ঠানে বক্তব্য দেন আ ফ ম ফজলুর রহমান, শামসুন্নাহার ও আমেনা খাতুন। অপর দিকে করমজা মনজুর কাদের বালিকা উচ্চবিদ্যালয়ে বক্তব্য দেন মকবুল হোসেন, এস এম আলমগীর, রওশন আলী, মকছুদ আলম চৌধুরী, আবদুল জলিল, আয়নুল কবির, আবদুল মালেক, নূর মোহাম্মদ প্রমুখ।