সংগঠন সংবাদ
খুলনা: খুবিতে ঈদে মিলাদুন্নবী উদ্যাপিতখুলনা প্রতিনিধিখুলনা বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে। এ উপলক্ষে ২ মার্চ বাদ জোহর বিশ্ববিদ্যালয় জামে মসজিদে মহানবীর (সা.) জীবন-দর্শনের ওপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদ কমিটির সভাপতি এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রধান খান গোলাম কুদ্দুসের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সাইফুদ্দিন শাহ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) গাজী আবদুল্লাহ হেল বাকী, এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক মোহাম্মদ বশির আহমেদ, উপরেজিস্ট্রার (এস্টেট) মোহাম্মদ আলী আকবর, সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. খায়রুল বাসার, মো. আবদুল কুদ্দুস, শেখ মুজিবর রহমান ও এম এ মোশারফ হোসেন। জনউদ্যোগের সভা আইলাদুর্গত এলাকায় পরিবেশ সহনীয়, বিজ্ঞানভিত্তিক বেড়িবাঁধ নির্মাণে সেনাবাহিনীর সহায়তা বিষয়ে সাংবাদিক ও নাগরিকদের মতবিনিময় সভা ২ মার্চ খুলনা নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা জনউদ্যোগ খুলনার উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ফিরোজ আহমেদ। বক্তব্য দেন কুদরত-ই-খুদা, রুহুল আমিন সিদ্দিকি, শেখ হেদায়েতুল্লাহ, বিপ্লব চক্রবর্তী, আমিনুল ইসলাম, সিনথিয়া রেজা, অনিমেশ চক্রবর্তী, আলমগীর হাওলাদার, পরিতোষ শীল, এজাজ আলী, আইলাদুর্গত এলাকার দেবাশীষ রায় ও হূদয় সরকার। ডুমুরিয়া: মানববন্ধনডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিবঞ্চিত জনগোষ্ঠীর সামাজিক মর্যাদা ও বিভিন্ন সুযোগ-সুবিধার দাবিতে গত ২৪ ফেব্রুয়ারি ডুমুরিয়া উপজেলা সদরে অন্তজ পরিষদের ডাকে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া বাসস্ট্যান্ডে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অসংখ্য নারী-পুরুষ দলিতদের প্রতি সব বৈষম্য ও অস্পৃশ্যতা বন্ধসহ বিভিন্ন দাবি লেখা প্লাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে থাকেন। ওই সময় অন্তজ পরিষদের সভাপতি ভোলানাথ দাসের সভাপতিত্বে বক্তব্য দেন গোপাল কৃষ্ণ সরকার, শ্যামল কান্তি মণ্ডল, রীতা চৌধুরী ও শিবপদ দাস।মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক কমিটিবাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ডুমুরিয়া উপজেলা কমান্ড নির্বাচনের লক্ষ্যে জেলা কমান্ডের পক্ষ থেকে সাত সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। খুলনা জেলা কমান্ডের আহ্বায়ক সরদার মাহাবুবার রহমান গত ৪ ফেব্রুয়ারি স্বাক্ষরিত এক পত্রে রমেন্দ্রনাথ চ্যাটার্জি আহ্বায়ক, দীনবন্ধু বৈরাগী যুগ্ম আহ্বায়ক, আতিয়ার রহমান মোড়ল সদস্যসচিব, নুরুন্নবী খোকা, নৃপেন্দ্রনাথ বিশ্বাস, শেখ মোশারফ হোসেন ও লিয়াকত হোসেনকে সদস্য করে আহ্বায়ক ও নির্বাচন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।গুটুদিয়ায় মঠ কমিটিডুমুরিয়া উপজেলার গুটুদিয়া সার্বজনীন মঠ কমিটি গঠনের লক্ষ্যে গত ২৬ ফেব্রুয়ারি ছয় গ্রামের লোকের উপস্থিতিতে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। দুলাল সরকারের সভাপতিত্বে মঠ চত্বরে অনুষ্ঠিত সভায় গুটুদিয়া, বড়ডাঙ্গা, পাটকেলপোতা, জিলেরডাঙ্গা, পঞ্চু ও মির্জাপুর গ্রামের সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। বক্তব্য দেন সুকুমার গোলদার, প্রভাষ কবিরাজ, কৃষ্ণ কবিরাজ, দীপংকর মণ্ডল, ভুপাল সরকার, সুনিল মণ্ডল, শংকর মহলদার ও সুব্রত ফৌজদার। সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি শংকর কুমার মণ্ডল, সহসভাপতি তুষার কবিরাজ, সাধারণ সম্পাদক যতীন্দ্রনাথ মণ্ডল, যুগ্ম সম্পাদক শংকর মহলদার, সাংগঠনিক সম্পাদক রতন মণ্ডল, প্রচার সম্পাদক সুব্রত ফৌজদার, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক অপূর্ব রায়, দপ্তর সম্পাদক গোবিন্দ সরদার, শিক্ষাবিষয়ক সম্পাদক সঞ্জয় ফৌজদার, মহিলাবিষয়ক সম্পাদিকা কল্পনা রানী কবিরাজ ও মৃনাল কান্তি দেবনাথ, চিন্ময় গোলদার, রবীন্দ্রনাথ মণ্ডল, দীপক বিশ্বাস, চিত্তরঞ্জন কবিরাজ, সত্যজিত মণ্ডলকে কার্যকরী সদস্য নির্বাচিত করে তিন বছর মেয়াদি একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। হাজিডাঙ্গা স্কুলে নির্বাচন উপজেলার হাজিডাঙ্গা খলশী সাজিয়াড়া একে মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের নির্বাচন গত ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। এতে শেখ হাবিবুর রহমান, আবদুস সালাম মাঝি, খান আবু বক্কার ও ইউনুস খান নির্বাচিত হন। মহিলা প্রার্থী রেহেনা বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।ফরিদপুর: প্রতিবন্ধী জেলা সমাবেশ ফরিদপুর অফিস‘আমাদের প্রতিনিধিত্ব চাই: জাতীয় সংসদে, সিদ্ধান্তে ও পরিকল্পনায়’—এ আহ্বানকে সামনে রেখে ৩ মার্চ ফরিদপুরে কবি জসীমউদ্দীন হলে প্রতিবন্ধীদের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। ফরিদপুর বহুমুখী প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে এবং ন্যাশনাল এলায়েন্স অব ডিজ্যাবল পিপলস অর্গানাইজেশন (ন্যাডপো) ও বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির (বিপিকেএস) উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ, বিশেষ অতিথি ন্যাডপোর সদস্যসচিব মো. জাহাঙ্গীর আলম, সহসভাপতি সাইফুল ইসলাম ও বিপিকেএসের সহকারী পরিচালক এসএম শফিকুল আলম, ইদ্রিস আলী, বিপ্লব কুমার সরকার, সুমনা বিশ্বাস, এটিএম মোছলেমউদ্দিন খান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি মো. হারুনুর রশিদ। খাল পুনরুদ্ধারবিষয়ক মতবিনিময়ফরিদপুর শহরের খাল পুনরুদ্ধারবিষয়ক এক মতবিনিময় সভা ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) অরুণ চন্দ্র মহোত্তম। স্বচ্ছতা ও জবাবদিহি উন্নয়নে নাগরিক মৈত্রী (ক্যাপটা) আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ক্যাপটার সভাপতি অঞ্জলি বালা। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন শিপ্রা গোস্বামী। আলোচনায় অংশ নেন খাদিজা বেগম, তানজিদা জান্নাতি, সিরাজুল আজম, আবু সুফিয়ান চৌধুরী, বলাই দাস, শামীম আরা বেগম, আবুল কালাম আজাদ, রেজাউর রহমান, মো. জসীম প্রমুখ। জুটমিলের ভিত্তিপ্রস্তর স্থাপন ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের বাখুন্ডার জোয়ার এলাকায় ২৮ ফেব্রুয়ারি জোবায়দা করিম জুটমিলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। করিম গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য এস এম নূরুন্নবী, শাহজাহান মোল্লা, জাহিদুর রহমান ও শেখ আবদুস সামাদ। কুড়ি বছর পূর্তিচরভদ্রাসন উপজেলার চর হাজিগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের কুড়ি বছর পূর্তি উপলক্ষে ২৫ ফেব্রুয়ারি স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ, ফরিদপুর-৪ আসনের সাংসদ নিলুফার জাফরউল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রশিদ, উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন, মো. কাওসার হোসেন, মো. আনোয়ার হোসেন মোল্যা, মো. মোশাররফ হোসেন, মো. বোরহানউদ্দীন মোল্লা, তৈয়ব আলী সিকদার ও মো. বেলায়েত হোসেন। অক্ষরের সভা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত ২৬ ফেব্রুয়ারি বিকেলে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে কবিতাসংগঠন অক্ষরের উদ্যোগে আলোচনা সভা ও কবিতা পাঠের আয়োজন করা হয়। মেজবাহর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন শহীদজননী রাবেয়া আহমেদ, তারেক আইউব খান, ওবায়দুর রহমান ও গালিব রহমান। শেষে কবিতা পাঠ করেন আসমা, নাজমা, ফয়সাল, মান্নান, ইসমত, সুবর্ণা, বাপ্পী ও তারেক।কৃষি কার্ড বিতরণআলফাডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে ১ মার্চ কৃষকদের মধ্যে কৃষি কার্ড বিতরণ করা হয়। ফরিদপুর-১ আসনের সাংসদ আবদুর রহমান প্রধান অতিথি হিসেবে এ কার্ড বিতরণ করেন। এ উপলক্ষে উপজেলা মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাহবুবুর রহমান। বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান খান বেলায়েত হোসেন, ফরিদপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র মোদক, উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুন নবী, নার্গিস আক্তার প্রমুখ। শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশগৌরনদী (বরিশাল) প্রতিনিধিবরিশালের গৌরনদীর সিসিডিবি ও সিপিআরপির উদ্যোগে মাধ্যমিক বিদ্যালয়ের ৯৩ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও শিক্ষাসহায়তা দেওয়ার উপলক্ষে ১ মার্চ শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে কালকিনির সাহেবরামপুর ইউনিট অফিসে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিসিডিবির এলাকা ব্যবস্থাপক অমরীয় সরকার। সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি সাহেবরামপুর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান, বিশেষ অতিথি খায়রুল আনাম, প্রধান শিক্ষক আবদুল রাজ্জাক মোল্লা, শাহজাহান ও সালাউদ্দিন মাহমুদ। সভায় বক্তব্য দেন জহুরুল ইসলাম, মো. গিয়াস উদ্দিন মিয়া, গোলাম মোস্তফা, রুবেল প্রমুখ।কালনা প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তিবরিশালের গৌরনদী উপজেলার কালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে গত ২৭ ফেব্রুয়ারি স্কুলের মাঠে উদ্যাপন কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন বরিশাল-১ আসনের সাংসদ তালুকদার মো. ইউনুস। উদ্যাপন কমিটির সভাপতি সিরাজুল হক আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন গৌরনদী থানার ওসি মো. নুরুল ইসলাম, নলচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেকান্দার আলী মৃধা, জি এম হারুন মৃধা, সিরাজ মাতুব্বর, কালিয়া দমন গুহ, আকবর হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক হারিছুর রহমান, জামাল খন্দকার, খোকন মলিক, সাহিদা হারুন প্রমুখ।উপজেলা বিএনপির মতবিনিময়বরিশালের গৌরনদী উপজেলা বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা গত ২৮ ফেব্রুয়ারি শরীফ হাফিজুর রহমানের দক্ষিণ বিজয়পুরস্থ বাসভবনে অনুষ্ঠিত হয়। গৌরনদী উপজেলা বিএনপির সভাপতি আবদুস সোবাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক আবুল হোসেন মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম ফকির, যুবদলের নেতা সফিকুর রহমান, নান্না খান, রফিক চোকদার, জসিম শরীফ প্রমুখ।সিটি ক্লাবের নির্বাচনঝালকাঠি প্রতিনিধিঝালকাঠি সিটি ক্লাব ও পাঠাগারের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন গত ২৭ ফেব্রুয়ারি স্টেশন রোডে সংগঠনের কার্যালয়ে সম্পন্ন হয়েছে। নির্বাচনে হেমায়েত উদ্দিন সভাপতি, দিবস তালুকদার সহ-সভাপতি এবং আবদুল্লাহ আল মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। অন্যরা হলেন সমাজকল্যাণ সম্পাদক মো. নুরুজ্জামান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. সাইদুল গাজী, অর্থ সম্পাদক মো. আজাদ হোসেন, প্রচার সম্পাদক মো. মশিউর রহমান, ক্রীড়া সম্পাদক মো. সুমন সিকদার, দপ্তর সম্পাদক মো. জাকির গাজী এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. মারুফ আহম্মেদ।নলছিটিতে কৃষক আইডি কার্ড বিতরণ শুরুগত ২৮ ফেব্রুয়ারি থেকে ঝালকাঠির নলছিটি উপজেলার কৃষকদের মধ্যে কৃষক আইডি কার্ড বিতরণ শুরু হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে বোরোচাষিদের হাতে আনুষ্ঠানিকভাবে কৃষক আইডি কার্ড তুলে দেন প্রধান অতিথি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। প্রথমে সাত হাজার ২২৫ জন বোরোচাষিকে, পর্যায়ক্রমে মোট ৩২ হাজার ২৮০ জন কৃষককে এ আইডি কার্ড দেওয়া হবে। বোরো মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা জনপ্রতি ৮০০ টাকা এবং মাঝারি ধরনের চাষিরা এক হাজার টাকা ডিজেল ভর্তুকি বাবদ পাবেন। উপজেলা কৃষি কর্মকর্তা চিন্ময় রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার শাহ আলম, সম্পাদক খান সাইফুল্লাহ, নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান জি কে মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী প্রমুখ।শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্নঝালকাঠি শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন গত ২৮ ফেব্রুয়ারি পৌরসভা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সৈয়দ জাহাঙ্গীর হোসেনকে সভাপতি ও ফিরোজ আহম্মেদকে সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত করা হয়েছে।সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আজিজুল ইসলাম। ঝালকাঠি শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় শিক্ষক কর্মচারী অবসর বোর্ডের সদস্যসচিব আসাদুল হক, শিক্ষক ঐক্য ফ্রন্টের আহ্বায়ক মহসিনুল ইসলাম, মহাসচিব এস এম এ জলিল, অতিরিক্ত মহাসচিব মোশারফ হোসেন, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ প্রমুখ।ভোলা: সংবাদপত্র হকার্স ইউনিয়ন গঠিতভোলা প্রতিনিধিভোলা প্রেসক্লাব মিলনায়তনে ১ মার্চ ভোলা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়ন গঠিত ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মোখলেসুর রহমানকে সভাপতি, মোহাম্মদ মনিরকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যের কমিটি গঠন হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি মো. মনির হোসেন, সহসাধারণ সম্পাদক মো. আবুল বাশার, কোষাধ্যক্ষ মো. হিরন, সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ, প্রচার সম্পাদক লোকমান হোসেন, ক্রীড়া সম্পাদক মো. মাকসুদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোলা প্রেসক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান। পটুয়াখালী: টিঅ্যান্ডটি শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ পটুয়াখালী অফিসপটুয়াখালীতে টিঅ্যান্ডটি বোর্ডের শ্রমিক-কর্মচারীরা অর্গানোগ্রাম বাতিলসহ ২৮ দফা দাবিতে ২ মার্চ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। বাংলাদেশ টিঅ্যান্ডটি শ্রমিক-কর্মচারী ফেডারেল ইউনিয়ন, পটুয়াখালী টেলিকম বিভাগীয় শাখার উদ্যোগে অফিস চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নির্মলেন্দু হাওলাদার। বক্তব্য দেন সাধারণ সম্পাদক আবদুর রহিম, পূরবী হালদার, আবদুস সাত্তার, মো. আবুল হোসেন, মো. হাবিবুর রহমান, মো. ইদ্রিসুর রহমান, সমীর কুমার দত্ত, দীপক কুমার দাস, মো. আবদুস ছালাম, মো. জালাল উদ্দিন, পরিতোষ চন্দ্র পাল, মো. নজরুল ইসলাম, হাফিজ সিকদার প্রমুখ। সাতক্ষীরা: দেবহাটায় ট্যাক্স মেলানিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা‘নিয়মিত ট্যাক্স দিন, এলাকার উন্নয়নে অংশ নিন’ স্লোগান সামনে রেখে ১ মার্চ দেবহাটা উপজেলার সখীপুর ইউনিয়ন পরিষদে আইডিয়ালের সহযোগিতায় ভিএসও বাংলাদেশের অর্থায়নে ট্যাক্স মেলা পালিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সখীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মঈনউদ্দীন ময়না। এতে উপস্থিত ছিলেন প্রধান অতিথি দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কালাচাঁদ সিংহ ও বিশেষ অতিথি উপজেলা পশুসম্পদ কর্মকর্তা কিরণ কান্তি রায়, সমাজসেবা কর্মকর্তা নজরুল ইসলমাম, দেবহাটা প্রেসক্লাবের সহসভাপতি আবদুল ওহাব, সম্পাদক আক্তার হোসেন, শেখ মোয়াজ্জেম হোসেন, আরতী রানী, পুষ্প রানী প্রমুখ।বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির আলোচনাসাতক্ষীরা বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে ১ মার্চ সাতক্ষীরা প্রেসক্লাবে ‘সাতক্ষীরায় একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় প্রয়োজন’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমিটির চেয়ারম্যান মন্ময় মনিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন ডলি সুলতানা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রেজওয়ান কবীর, সুমন হোসেন, বিকাশ চন্দ্র মণ্ডল, গিয়াসউদ্দীন আহমেদ, শ্যামল বিশ্বাস, বাবুল বাশার, মরিয়ম বেগম, আবুল কালাম আজাদ, শুভ্র আহমেদ, সুব্রত দাশ প্রমুখ।দেয়াড়া ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক কমিটিকলারোয়ার দেয়াড়া ইউনিয়ন আওয়ামী কৃষক লীগের আহ্বায়ক কমিটি ১ মার্চ গঠন করা হয়েছে। এ উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী। সভায় বক্তব্য দেন প্রধান অতিথি জেলা আওয়ামী কৃষক লীগের সদস্য ও কলারোয়া উপজেলা আহ্বায়ক হাসান মাসুদ ও বিশেষ অতিথি ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক শেখ রুহুল কুদ্দুস, শহিদুল ইসলাম, শামসুল ইসলাম, আবদুর রশিদ, মুক্তিযোদ্ধা মাস্টার এবাদুল্যাহ, কওছার আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি মেহেদী হাসান, ইউপি সদস্য আবদুল আজিজ, মতিয়ার রহমান, আইয়ুব হোসেন, মেহেদী মাসুদ প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে মুক্তিযোদ্ধা মাস্টার এবাদুল্যাহকে আহ্বায়ক ও আমিনুদ্দিন খান এবং আতিয়ার রহমান সরদারকে যুগ্ম আহ্বায়ক করে ১৫ সদস্যবিশিষ্ট দেয়াড়া ইউনিয়ন কৃষক লীগের কমিটি গঠন করা হয়।তালা বাজার বণিক সমিতির সভাতালা বাজার বণিক কল্যাণ সমিতির উদ্যোগে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিমিয় সভা ১ মার্চ তালা ডাকবাংলো চত্বরে সমিতির সভাপতি মীর জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লিয়াকত হোসেন। সরদার জাকির হোসেনের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল কালাম আজাদ, আবদুল আলীম, বি এম জুলফিকার রায়হান, অর্জুন বিশ্বাস ও সরদার ফরহাদ হোসেন।রাজবাড়ী: বিএনপির বিক্ষোভ সমাবেশ গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণের প্রতিবাদে রাজবাড়ী জেলা বিএনপির উদ্যোগে ২৪ ফেব্রুয়ারি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দলীয় কার্যালয় থেকে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে রেলগেট শহীদ স্মৃতি চত্বরে এসে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা করে। সভায় বক্তব্য দেন মঞ্জুরুল আলম দুলাল, আফসার আলী সরদার, আসাদুজ্জামান লাল, এম এ গফুর, এ কে এম ইকবাল হোসেন, চৌধুরী আহসানুল করিম, গাজী আহসান হাবীব, আরিফুজ্জামান আরিফ, শেখ মাসুমুল হক, খায়রুল আনাম প্রমুখ। কবিতা পাঠের আসরএকুশে ফেব্রুয়ারি শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২২ ফেব্রুয়ারি স্থানীয় সাহিত্য সংগঠন ‘একজ’ এর উদ্যোগে কবিতা পাঠের আসরের আয়োজন করা হয়। ‘শুদ্ধ উচ্চারণে স্মরণোত্সব, কবিতা পাঠের আসর’ স্লোগান নিয়ে গোয়ালন্দ বাজার শহীদ মহিউদ্দিন আনছার ক্লাব শহীদ মিনারের পাদদেশে কবিতা পাঠের আসর বসে। সংগঠনের আহ্বায়ক সুজন সরওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আবদুল জলিল মোল্যা ও আউয়াল আনোয়ার। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন বন্ধুসভার সাধারণ সম্পাদক কৃষ্ণ চক্রবর্তী। ‘কবিতার শহর’ এর পাঠ উন্মোচনরাজবাড়ীর একুশের বইমেলা মঞ্চে ২১ ফেব্রুয়ারি তরুণ কবি প্রথম আলো বন্ধুসভার রাজবাড়ী শাখার সহসভাপতি খোকন মাহমুদের নতুন কাব্যগ্রন্থ কবিতার শহর-এর পাঠ উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ, ফকির আবদুর রশিদ, মতিউর রহমান, আবু মুসা বিশ্বাস, প্রথম আলো বন্ধুসভার সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান প্রমুখ। চুয়াডাঙ্গা: আলমডাঙ্গায় আইনশৃঙ্খলা কমিটির সভাচুয়াডাঙ্গা প্রতিনিধিআলমডাঙ্গা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ১ মার্চ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান হুমায়ুন কবীরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহকারী পুলিশ সুপার (প্রবি) আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন ও পারুলা খাতুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ ফকির, প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাফসির আহমেদ, মো. আবু শামা, আমিরুল ইসলাম, আবদুল কাদের, জিল্লুর রহমান, সাইফুল ইসলাম, সানোয়ার হোসেন ও লিয়াকত আলী।