সংগঠন সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে খুলনায় নানা অনুষ্ঠাননিজস্ব প্রতিবেদক, খুলনানারী-পুরুষের সমসুযোগ, সমঅধিকার ও দিনবদলের অগ্রযাত্রায় উন্নয়নের অঙ্গীকার নিয়ে ৮ মার্চ খুলনায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবসের শতবর্ষ পূর্তি। দিবসটিকে যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের জন্য খুলনার বিভিন্ন সরকারি-বেসরকারি সংগঠন তিন দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে।৮ মার্চ সকালে নগরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। শেষে জেলা প্রশাসক এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে জাতিসংঘ পার্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন প্রধান অতিথি মেয়র তালুকদার আবদুল খালেক, বিশেষ অতিথি ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহমুদ ও নাগরিক ফোরামের চেয়ারপারসন মুক্তিযোদ্ধা শেখ আব্দুল কাইয়ুম। পরে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।ওই দিন বিকেল চরটায় জাতিসংঘ শিশু পার্কে বেগম মাজেদা আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন খুলনা বিভাগের পরিবেশ অধিদপ্তরের পরিচালক অশোক কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক সত্যেন্দ্র কুমার সরকার, জেলা মহিলাবিষয় কর্মকর্তা নার্গিস ফাতেমা জামিন প্রমুখ। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন করা হয়।৯ মার্চ সকালে নগরের পিকচার প্যালেস মোড়ে নারীর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ ও নারীর সমঅধিকারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জাতিসংঘ শিশু পার্কে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপরই পথকলি শিশুদের কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। বিকেলে একই স্থানে আলোচনা সভা, স্বরচিত কবিতা আবৃত্তি ও সন্ধ্যায় পথনাটক অনুষ্ঠিত হয়।১০ মার্চ নগরের জাতিসংঘ শিশু পার্কে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিকেলে নারীদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. ইউনুসুর রহমান।ডুমুরিয়া: নারী দিবস উদযাপিতডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিআন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৮ মার্চ ডুমুরিয়া উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। পরে উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত্ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান গাজী আবদুল হাদী, সহকারী কমিশনার (ভূমি) শান্তি মণি চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তরুণ কান্তি হালদার, ভাইস চেয়ারম্যান শোভা রানী হালদার ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার। বঙ্গবন্ধু ট্রাস্টের উদ্যোগে চিকিত্সা সেবা প্রদানজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে স্বাধীনতা চিকিত্সক পরিষদ ও বিএমএ খুলনার উদ্যোগে ৬ মার্চ ডুমুরিয়া কলেজ মাঠে দুই হাজার ৩৪২ জন রোগীকে বিনামূল্যে চিকিত্সা সেবা দেওয়া হয়েছে। কর্মসূচি উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) সাংসদ নারায়ন চন্দ্র চন্দ। বক্তব্য দেন বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান গাজী আবদুল হাদী। বিএনপির মতবিনিময় সভা বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু ৭ মার্চ ডুমুরিয়া উপজেলা বিএনপি কার্যালয়ে মতবিনিময় সভায় মিলিত হন। উপজেলা বিএনপির সভাপতি গাজী তফসির আহম্মেদের সভাপতিত্ব অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপি নেতা সৈয়দা নার্গিস আলী, সাবেক সাংসদ গাজী আব্দুল হক, আরিফুজ্জামান অপু, হাসিনা আকরাম, ইউসুফ হারুন, উপজেলা বিএনপি নেতা খান দেলোয়ার হোসেন, এম এম শাহাবুদ্দিন, ফয়সাল জামান, একরামুল হক হেলাল, পিয়ারুজ্জামান পিয়ারু, শেখ আতিয়ার রহমান, সরদার আ. করিম, ঈমান আলী মোড়ল প্রমুখ।থুকড়া মাধ্যমিক বিদ্যালয়ে নির্বাচনডুমুরিয়া উপজেলার থুকড়া আর আর জিটি মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের নির্বাচন ৩ মার্চ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হাফিজুর রহমান চৌধুরী জানান, নির্বাচনে পরিতোষ মণ্ডল প্রথম, শেখ আবুল কালাম আজাদ দ্বিতীয়, মুকুল মণ্ডল তৃতীয় ও হর বিলাশ বৈরাগী চতুর্থ হয়ে বিজয়ী হয়েছেন। সংরক্ষিত মহিলা আসনে শিখা মনপল জয়ী হন।ঝালকাঠি: নারী দিবস পালিতঝালকাঠি প্রতিনিধিঝালকাঠিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৮ মার্চ জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শেষে ঝালকাঠির শিশুপার্কের উন্মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পিয়ার মোহাম্মদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. ইলিয়াছ লস্কর, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান, জেলা মহিলা পরিষদের সভানেত্রী শাহানা আলম, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম, স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্টের আঞ্চলিক সমন্বয়কারী (বরিশাল) রণজিত্ দত্ত প্রমুখ। ৭ মার্চ উপলক্ষে সমাবেশঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ঝালকাঠিতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শামছুল হক। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ, যুগ্ম সম্পাদক মোবারক হোসেন মল্লিক, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক তরুণ কর্মকার, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী খান, আবু সাঈদ খান, হাবিবুর রহমান, জেলা ছাত্রলীগ সভাপতি লস্কর আসিফুর রহমান, যুগ্ম সম্পাদক এনামুল হক প্রমুখ। শেষে শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সচেতন নাগরিক কমিটির আলোচনা সভাআন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৮ মার্চ ঝালকাঠির ধানসিঁড়ি মহিলা ক্লাব মিলনায়তনে টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক) ও বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিলা পরিষদ ঝালকাঠি জেলা শাখার সভানেত্রী সাহানা আলমের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় ধারণাপত্র পাঠ করেন সনাক ঝালকাঠির যুগ্ম আহ্বায়ক কামরুন্নেসা আজাদ। বক্তব্য দেন সনাক আহ্বায়ক মো. লাল মিয়া, ঝালকাঠি সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান, নলছিটি উপজেলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন, মুক্তিযোদ্ধা অঞ্জলী রায় গুপ্তা, জাফরিন ফারজানা, সাকিনা আলম, ঝালকাঠি মহিলা পরিষদের সভাপতি মাহামুদা খানম, সাধারণ সম্পাদক জেসমিন বানু, সাধারণ সম্পাদক আল আমিন, হোসনে আরা বেগম প্রমুখ। শিবচর: বিনামূল্যে স্বাস্থ্যসেবাশিবচর (মাদারীপুর) প্রতিনিধিমাদালীপুর জেলার শিবচরে জাতির জনক বঙ্গবন্ধুৃ শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট্রের উদ্যোগে ৯ মার্চ বিনামূল্যে রোগীদের চিকিত্সাসেবা ও ওষুধ বিতরণ করা হয়। জেলা বিএমএ ও স্বাধীনতা চিকিত্সক পরিষদের সাধারণ সস্পাদক মো. সেলিম মিয়ার নেতৃত্বে সুবিধাবঞ্চিতদের জন্য এ চিকিত্সা সেবার আয়োজন করা হয়। শিবচর প্রভাতী কিন্ডার গার্টেনে অনুষ্ঠান ঊদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ নুর-ই-আলম চৌধুরী এমপি। অনুষ্ঠানে সভাপত্বি করেন শিবচর উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল করিম তালুকদার, বিশেষ অতিথি ছিলেন মাদারীপুরের সিভিল সার্জন আবু বকর মোল্লা, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস, মাদারীপুর জেলার স্বাধীনতা চিকিত্সক পরিষদ ও বিএমএর সভাপতি আবদুল বারী, উপজেলা ভাইস চেয়ারম্যান সামসুদ্দিন খান ও ফাহিমা বেগম।রাজবাড়ী: নারী দিবস পালিতগোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিরাজবাড়ী জেলা প্রশাসনসহ মহিলা অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা, মহিলা পরিষদ ও সুপ্রর যৌথ উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় যোগ দেয়। জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত) সবিতা চন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শামীমুল সিদ্দিকী। বক্তব্য দেন সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, মহিলা পরিষদের সভানেত্রী দেবাহুতি চক্রবর্তী, জাতীয় মহিলা সংস্থার সভাপতি কামরুন্নাহার চৌধুরী, সুপ্রর জাতীয় পরিষদের সদস্য শামীমা আক্তার মুনমুন প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।শিক্ষাবিষয়ক প্রশিক্ষণ ও মা সমাবেশরাজবাড়ীতে আলীপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আলাদীপুর উচ্চবিদ্যালয় মাঠে ৪ মার্চ শিক্ষাবিষয়ক প্রশিক্ষণ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরাদুল হক, জেলা তথ্য কর্মকর্তা আবদুর রাজ্জাক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বাবুল আক্তার, শংকর চন্দ্র সিনহা, আলীপুর ইউপি চেয়ারম্যান শওকত হাসান, মূলঘর ইউপি চেয়ারম্যান শেখ ওহিদুজ্জামান প্রমুখ।গলাচিপা: নারী দিবস উপলক্ষে আলোচনা গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিআন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৮ মার্চ পটুয়াখালীর গলাচিপা উপজেলার প্রত্যন্ত পল্লীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা সিএইচডিপি, হাঙ্গার প্রজেক্ট ও কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সহযোগিতায় আয়োজিত এ সভায় ‘নারীর সম-অধিকার ও সম-সুযোগের নীতি নিশ্চিত করবে জাতির অগ্রগতি’ বিষয়ে আলোচনা হয়।উপজেলার রতনদী-তালতলী ইউনিয়নের বড়বাঁধ মহিলা মাদরাসা চত্বরে মো. হাফেজ আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সিএইচডিপির নির্বাহী পরিচালক মো. ওমর ফারুক। মূল বক্তব্য দেন নারী আন্দোলন ও কল্যাণ সমিতির সভানেত্রী নারগিস সুলতানা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মোকলেছুর রহমান, মো. জাকির হোসেন, মনিরা বেগম প্রমুখ।যশোর: নারী দিবস পালিতযশোর অফিসআন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন পর্যদ যশোরের উদ্যোগে গতকাল বিকেলে যশোর শহরের উকিলবার মোড়ে নারী দিবসের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার সভানেত্রী হাবিবা শেফার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য কাজী আবদুস শহীদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ইকবাল কবির, সিপিবির জেলা সভাপতি এলাহীদাদ খান, বীথিকা সরকার প্রমুখ।এদিকে সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ ও শহরের সমবায় ইউনিয়ন ভবন চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মীরা অংশ নেয়। ছাত্রমৈত্রীর সম্মেলন বাংলাদেশ ছাত্রমৈত্রী যশোর জেলা শাখার সম্মেলন ৩ মার্চ অনুষ্ঠিত হয়েছে। শহরের আলমগীর সিদ্দিকী হলে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ শাখার সভাপতি বিলাস রায়ের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সহসভাপতি বাপ্পাদিত্য বসু, যশোর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হারুন-অর-রশিদ, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য অনিল বিশ্বাস, জেলা যুবমৈত্রীর আহ্বায়ক অনুপ কুমার, জাতীয় শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউনুছ আলী তালুকদার, ছাত্রমৈত্রীর এম এম কলেজ শাখার যুগ্ম সম্পাদক এস এম তানসেন রেজা। সভায় সভাপতিত্ব করেন যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ শাখার সভাপতি বিলাস রায়। সম্মেলনে শফিকুল ইসলাম সভাপতি ও বিলাস রায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।এসিড-সন্ত্রাস রোধে পুরুষদের অঙ্গীকার সমাবেশএসিড সহিংসতাসহ সব নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে ৯ মার্চ যশোর শহরের জয়তী ভবনে ‘পুরুষদের অঙ্গীকার সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের এসিড সারভাইভারস ফাউন্ডেশনের উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন ভাতুড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ শচীন্দ্রনাথ গাইন, যশোর জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হারুন-অর-রশীদ, জয়তী সোসাইটির পরিচালক অর্চনা বিশ্বাস, যশোর পৌরসভার কাউন্সিলর আনিছুর রহমান, জেলা মহিলা আইনজীবী সমিতির সভাপতি নাসিমা খাতুন, এসিড ব্যবসায়ী সমিতির সভাপতি আতিয়ার রহমান প্রমুখ।জাতীয় যুব জোটের কমিটিযশোর শহরের এক নম্বর আইনজীবী ভবনে ৬ মার্চ জাতীয় যুব জোটের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আকতার জাহিদকে সভাপতি ও স্বপন ভদ্রকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্যবিশিষ্ট যশোর জেলা কমিটি গঠন করা হয়। আকতার জাহিদের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের কেন্দ্রীয় সহসভাপতি রবিউল আলম, জাতীয় যুবজোটের কেন্দ্রীয় আহ্বায়ক নাজমূল হুদা, জেলা জাসদের সাধারণ সম্পাদক অশোক রায়, আহসান উল্লাহ, দেবাশীষ চক্রবর্তী, আবুল কায়েস প্রমুখ।অভয়নগর: নারী দিবস উপলক্ষে শোভাযাত্রা আলোচনা সভা অভয়নগর (যশোর) প্রতিনিধিআন্তর্জাতিক নারী দিবসের শতবর্ষ পূর্তি উপলক্ষে বেসরকারি সংস্থা বিভার উদ্যোগে ৮ মার্চ যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান ও লায়লা খাতুন, মহিলাবিষয়ক কর্মকর্তা রিনা মজুমদার, সাফিয়া খানম, বিভার নির্বাহী পরিচালক সুকুমার ঘোষ ও শতাধিক শ্রমজীবী নারী শোভাযাত্রায় অংশ নেন। শেষে শ্রমজীবী নারী অধিকার উন্নয়ন সংস্থা ও কর্মজীবী নারী কল্যাণ সংস্থার পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নওয়াপাড়া পৌরসভার মেয়রের কাছে স্মারকলিপি দেওয়া হয়। পরে বিভার নির্বাহী পরিচালক সুকুমার ঘোষের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন আখতারুজ্জামান, হাবিবুর রহমান বেগ, শিরিনা বেগম, সাফিয়া খানম প্রমুখ।নড়াইল: ১৬ প্রহরব্যাপী নাম সংকীর্ত্তননড়াইল প্রতিনিধিসদর উপজেলার শেখহাটি ইউনিয়নের গুয়োখোলা গ্রামের রাধাগোবিন্দ সেবাশ্রমে ১৬ প্রহরব্যাপী তারকব্রহ্ম নাম সংকীর্ত্তন নগর কীর্ত্তনের মধ্য দিয়ে ৭ মার্চ শেষ হয়েছে। বাগেরহাট জেলার আদি অষ্টসখী সম্প্রদায়, রামপাল মংলার গৌর নিতাই সম্প্রদায়, খুলনা রাম নারায়ণ সম্প্রদায়, যশোরের রায় কিশোর সম্প্রদায়, মাগুরা শ্রীপুর উপজেলার রাধাগোবিন্দ সম্প্রদায় এবং স্বাগতিক নড়াইলের কাজল বাদল সম্প্রদায় রামনাম পরিবেশন করে। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন‘নারী-পুরুষের সম সুযোগ, সমঅধিকার, দিনবলের অগ্রযাত্রাই উন্নয়নের একমাত্র অঙ্গীকার’ স্লোগানে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। শত বছর পূর্তি উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা ৮ মার্চ শেষ হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক হাওলাদার মো. রকিবুল বারীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন, দিলারা বেগম, উজ্জ্বলা কাপুড়িয়া, মহিলা অধিদপ্তর কর্মকর্তা মৌসুমী, রওশন আরা কবীর প্রমুখ। সমাজে বিশেষ অবদান রাখার জন্য সভায় ছয়জন নারীকে সম্মাননা দেওয়া হয়। ৬ মার্চ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে বিতর্ক প্রতিযোগিতার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাওলাদার মো. রফিকুল বারী, ইউএনও নার্গিস মোর্শেদা, সহকারী কমিশনার ওবায়দুর রহমান ও কার্ত্তিক দাস। সালিসবিষয়ক কর্মশালাসদর উপজেলা পরিষদ মিলনায়তনে বাঁচতে শেখা আয়োজিত সালিসবিষয়ক কর্মশালা ১০ মার্চ অনুষ্ঠিত হয়েছে। নাগরিক কমিটির সভাপতি কার্ত্তিক দাসের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান শরীফ হুমায়ূন কবীর। বিশেষ অতিথি ছিলেন মহিলাবিষয়ক কর্মকর্তা মৌসুমী রানী, তুলারামপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মুলিয়া ইউপি চেয়ারম্যান বিপুল কুমার সিকদার ও রমা রানী রায়। বক্তব্য দেন শামীমুল ইসলাম, তারেক আলম, কবিতা বিশ্বাস, কানন বালা গুপ্ত, মো. রফিকুল ইসলাম, মো. ফসিয়ার রহমান।লোহাগড়া: শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিশিক্ষা মন্ত্রণালয়ের টিকিউআই প্রকল্পের আওতায় নড়াইল জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তত্ত্বাবধানে লোহাগড়া উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের ৪০জন শিক্ষকের পেশাগত দক্ষতা উন্নয়নে পাঁচ দিনব্যাপী সিপিডি-২-এর প্রশিক্ষণ কর্মশালা ৪ মার্চ শেষ হয়েছে। লোহাগড়া বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত এ কর্মশালার সমাপনী আলোচনায় সভাপতিত্ব করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম খান। বক্তব্য দেন অরবিন্দু আচার্য্য ও লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান।যুবলীগের আলোচনা সভাঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সন্ধ্যায় খসরু স্মৃতি সংসদ কার্যালয় চত্বরে নড়াইলের লোহাগড়া উপজেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি দৌলত আহম্মেদ খান, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শিকদার আবদুল হান্নান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সদরুদ্দিন শামীম প্রমুখ।গৌরনদী: ছাত্রলীগের আনন্দ মিছিল গৌরনদী (বরিশাল) প্রতিনিধিআওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে আওয়ামী লীগের সদস্য করায় ৮ মার্চ বরিশালের গৌরনদী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সরকারি গৌরনদী কলেজ ক্যাম্পাস থেকে আনন্দ মিছিল বের হয়। শেষে গৌরনদী বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলম। বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নয়ন শরিফ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি সোহান ইসলাম, সাধারণ সম্পাদক জুবায়েরুল ইসলাম ভূইয়া, সহসভাপতি লূত্ফর রহমান, কাজল হাওলাদার, যুগ্ম সম্পাদক সোহেল হায়দার, ছাত্রলীগ নেতা এস এম মনিরুজ্জামান, ইলিয়াস মল্লিক প্রমুখ।যুবদলের সভা গৌরনদী উপজেলা যুবদলের উদ্যোগে ৮ মার্চ বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবদলের সভাপতি বদিউজ্জামান মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন পৌর যুবদলের সভাপতি জাকির শরিফ, সহসভাপতি মাসুদ হাসান, গোলাম মোর্শেদ, সফিকুর রহমান, শরিফ স্বপন, জামাল হাওলাদার, রফিক চোকদার প্রমুখ। ইভটিজিং প্রতিরোধে কর্মশালাগৌরনদী উপজেলার গেরাকুল বেগম আখতারুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে ৭ মার্চ ইভটিজিং প্রতিরোধ ও বাল্য বিবাহের কুফল নিয়ে স্কুলভিত্তিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের নির্বাহী পরিচালক মো. শাহজাহান কবির। বক্তব্য দেন স্কুল পরিচালনা কমিটির সদস্য জি এম আলাউদ্দিন, হিরণ নেছা, আব্দুর রব আকন, ঝন্টু চন্দ্র দাস, শারমিন কবির প্রমুখ।নারী দিবস উপলক্ষে সমাবেশআন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গৌরনদী উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তর ও উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে ৮ মার্চ উপজেলা সদরে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মাহবুব খান। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহ আলম খান। বক্তব্য দেন বিশেষ অতিথি জহুরুল ইসলাম, আনোয়ারা বেগম, তাসফিয়া তাসরীন, সাখাওয়াত্ হোসেন, গৌরাঙ্গ দেবনাথ, প্রণব কুমার, মো. কামরুজ্জামান, মো. শাহজাহান কবির, শাহনাজ পারভীন, শারমিন কবির, জাহানারা বেগম প্রমুখ।৭ মার্চ উপলক্ষে ছাত্রলীগের সমাবেশঐত্যিহাসিক ৭ মার্চ উপলক্ষে গৌরনদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে ৭ মার্চ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলমের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. নয়ন শরিফ, পৌর ছাত্রলীগের সভাপতি মো. নজরুল ইসলাম মিয়া, সম্পাদক মাসুম বিল্লাহ, সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সভাপতি সোহান ইসলাম, সম্পাদক জুবায়েরুল ইসলাম ভুইয়া প্রমুখ।