সংগঠন সংবাদ
নাটোর: মুক্তিযোদ্ধা সংসদের মানববন্ধননাটোর প্রতিনিধিযুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে নাটোর জেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে ১০ মার্চ শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে তাঁরা মানববন্ধন রচনা করেন। মানববন্ধন শেষে বক্তব্য দেন নাটোর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মো. আব্দুস সাত্তার, সাংগঠনিক কমান্ডার শেখ মো. আলাউদ্দিন, মুক্তিযোদ্ধা আবদুর রউফ, শাহজাহান আলী মৃধা, আবদুর রশিদ ও আনোয়ার হোসেন। চাঁপাইনবাবগঞ্জ: আন্তর্জাতিক নারী দিবস উদযাপননিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জমহিলাবিষয়ক অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। পরে স্থানীয় শহীদ সাটু হলে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক কেএম আলী আজম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল ইসলাম পাটোয়ারী, মহিলাবিষয়ক কর্মকর্তা সেলিনা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান সান্ত্বনা হক, সেলিনা বেগম, আজমিরা বিজলী, হাসিব হোসেন, অ্যাডভোকেট ইয়াসমীন আরা প্রমুখ। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়া দিনটি উপলক্ষে বেসরকারি সংস্থা সুশাসনের জন্য প্রচারাভিযান শোভাযাত্রা ও শহীদ সাটু হলের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। বিকালে শোভাযাত্রা শেষে শহীদ সাটু হল চত্বরে আলোচনা সভার আয়োজন করে টিআইবি’র সচেতন নাগরিক কমিটি। সনাক সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বিশিষ্ট শিক্ষাবিদ মার্জিনা হক, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সেলিনা বেগম, সনাকের সদস্য সেলিনা বেগম, মাহবুবুর রহমান প্রমুখ।পঞ্চগড়: আন্তর্জাতিক নারী দিবসপঞ্চগড় প্রতিনিধিসম-অধিকার ও সম-সুযোগের নীতি, নিশ্চিত করবে জাতির অগ্রগতি—এ স্লোগান সামনে রেখে পঞ্চগড়ে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবসের শততম বর্ষ। এ উপলক্ষে পঞ্চগড় জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তর আয়োজন করে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেলে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফিরোজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় জেলা প্রশাসক বনমালী ভৌমিক, পুলিশ সুপার মো. শাহারিয়ার রহমান, রেজিয়া পারভীন, মনিরা পারভীন ও আকতারুন নাহার বক্তব্য দেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নীলফামারী: জেলা প্রশাসকের কার্যালয়ে হেলপ সেন্টার উদ্বোধননীলফামারী প্রতিনিধিসাধারণ মানুষের তথ্যপ্রাপ্তি সহজতর ও নিশ্চিত করতে নীলফামারী জেলা প্রশাসনের উদ্যোগে ৭ মার্চ নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ে হেলপ সেন্টারের উদ্বোধন করা হয়েছে। জানা গেছে, নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের যাবতীয় তথ্যাদি জনগণ যাতে সহজে পেতে পারে, এ জন্য নির্দিষ্ট একটি কক্ষে হেলপ সেন্টার করা হয়েছে। এই সেন্টারে পাসপোর্ট, জমিজমাসংক্রান্ত ও সার্বিক তথ্যাদি সংগ্রহ করবে জেলার সাধারণ মানুষ। নীলফামারী জেলা প্রশাসক মো. ফরহাদ হোসেন আনুষ্ঠানিকভাবে এ সেন্টারের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্দিকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার রশিদুল হক, চেম্বার অব কমার্সের সভাপতি আবদুল ওয়াহেদ সরকার, সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান প্রমুখ। পাবনা: কৃষি উত্পাদন বৃদ্ধির কর্মশালাপাবনা অফিসপাবনা ও নাটোর জেলার জলাবদ্ধতা দূরীকরণ এবং কৃষি উত্পাদন বৃদ্ধির জন্য পাঁচ দিনব্যাপী কর্মশালা গত বৃহস্পতিবার শেষ হয়েছে। পাবনা বিএডিসি কার্যালয়ে বিএডিসি আয়োজিত কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের উপসচিব এমদাদুল হক। বিএডিসি পাবনা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী সালাউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী প্রকৌশলী সাজ্জাদ হোসেন, ইউনিয়ন সভাপতি মতিয়ার রহমান ও সম্পাদক সিরাজুল ইসলাম।বেড়া: বিনামূল্যে চিকিত্সা ও ওষুধ বিতরণবেড়া (পাবনা) প্রতিনিধিবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ৭ মার্চ পাবনার বেড়া উপজেলায় এক হাজার ৫২১ জন রোগীকে বিনামূল্যে চিকিত্সা ও ওষুধ দেওয়া হয়েছে। ১২ জন বিশেষজ্ঞ চিকিত্সকসহ মোট ২২ জন চিকিত্সক বেড়া হাইস্কুলে রোগী দেখে ব্যবস্থাপত্র দেওয়ার পর ট্রাস্টের পক্ষ থেকে রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়। বেড়া উপজেলা পরিষদ ও বেড়া পৌরসভার সহযোগিতায় বিনামূল্যের এই চিকিত্সাসেবা কর্মসূচির সামগ্রিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিল বেড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়। চিকিত্সা কার্যক্রম শুরু হওয়ার আগে বেড়া হাইস্কুল মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাবনার ভারপ্রাপ্ত সিভিল সার্জন দীপক কুমার ঘোষের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আজিজুল হক, বেড়া পৌরসভার মেয়র আব্দুল বাতেন, ইউএনও হাসানুল মতিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম খালেকুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলোক কুমার পাল, আওয়ামী লীগের নেতা আ হ ম ফজলুর রহমান, শাহাদত্ হোসেন প্রমুখ।আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযানবেড়া উপজেলা ও পৌর আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযান ৫ মার্চ থেকে শুরু হয়েছে। এ উপলক্ষে ৫ মার্চ সন্ধ্যায় বেড়া পৌর পাবলিক লাইব্রেরির সেমিনার কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলজার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আজিজুল হক, বেড়া পৌরসভার মেয়র আবদুল বাতেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, দপ্তর সম্পাদক এম এ মতিন, পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান, সহসভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য আ হ ম ফজলুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শামসুল হক ৫০০ টাকা সদস্য ফি দিয়ে পৌর আওয়ামী লীগের সদস্য হয়ে সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।রায়গঞ্জ: শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্নরায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন ৫ মার্চ অনুষ্ঠিত হয়েছে। ৩৫৪ জন ভোটার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ইউসিসিএ মিলনায়তনে অনুষ্ঠিত এ নির্বাচনে ভোটদান করেন। নির্বাচনে সভাপতি পদে আবদুর রাজ্জাক আকন্দ ও সাধারণ সম্পাদক পদে হাবিবুর রহমান নির্বাচিত হন। এ ছাড়া নির্বাচিত অন্যরা হলেন আবদুস সালাম সরকার, অমূল্য চরণ শীল, নিলা আক্তার, শফিউল আলম খান, আমিনুল ইসলাম, আবু হোসেন, মাহবুবুল আলম, বাবুল কুমার দত্ত, শফিকুল ইসলাম।রায়গঞ্জে ভূমিহীন সমিতির সম্মেলন ভূমিগ্রাসীদের কবল থেকে সরকারি খাসজমি উদ্ধার করে ভূমিহীনদের মধ্যে বিতরণের দাবি জানিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৬ মার্চ সকাল ১০টায় ধানগড়া উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন ভূমিহীন সমিতির সভাপতি আবদুল মালেক। বক্তব্য দেন আছিয়া বেগম, আনোয়ার হোসেন, হালিমা বেগম, ওসমান গণি, ফিরোজ উদ্দিন খান, প্রণব কুমার চৌধুরী, জালাল উদ্দিন, কামরুল হাসান প্রমুখ। সম্মেলনে আজহারুল ইসলামকে সভাপতি ও হালিমা বেগমকে সম্পাদক নির্বাচিত করে ১৩ সদস্যবিশিষ্ট ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সমিতি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন জাকিয়া বেগম, গোলাম রব্বানী, গোলজার হোসেন, তারাভানু বেগম, রফিকুল ইসলাম, ওসমান গণি, নূর মোহাম্মাদ, আম্বিয়া বেগম, ছফুরা বেগম ও জাহেদা বেগম। রায়গঞ্জে মাতৃত্বকালীন ও বিধবা-ভাতা প্রদানসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ৮১ জন মহিলার মধ্যে মাতৃত্বকালীন ও বিধবা-ভাতা প্রদান করা হয়েছে। ৭ মার্চ সকাল ১১টায় ইউসিসিএ মিলনায়তনে ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) এলাকার সাংসদ গাজী ইসহাক হোসেন তালুকদার। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আবদুুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এ বি এম আবদুস সাত্তার, আমিনুল ইসলাম, নিলুফার ইয়াসমিন, রইচ উদ্দিন, অধ্যাপক রেজাউল করিম তালুকদার, আবু বক্কার সেখ, রহমত আলী, মোশারফ হোসেন সরকার, শেখ শহিদুল ইসলাম, আমিনা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে ৩০ জন গর্ভবতী মহিলার মধ্যে ৩৫০ টাকা হিসাবে ছয় মাসের দুই হাজার ১০০ টাকা মাতৃত্বকালীন ভাতা ও ৫১ জন বিধবা মহিলার মধ্যে বিধবা-ভাতা দেওয়া হয়।পীরগাছা: দশম স্কাউটসের বেসিক কোর্স সম্পন্নপীরগাছা (রংপুর) প্রতিনিধিরংপুরের পীরগাছায় ৮ মার্চ রাতে পীরগাছা ডিগ্রি কলেজ মাঠে মহা তাঁবু জলসার মধ্য দিয়ে (ক্যাম্প ফায়ার) পাঁচ দিনব্যাপী দশম স্কাউটস ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম। রিয়াজুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন মোর্শেদা বেগম, কে এম সাইদুজ্জামান, আরেফিনা বেগম, খন্দকার রফিক হাসনাইন প্রমুখ। কোর্সে প্রশিক্ষণ দেন আমিরুল হুদা, খন্দকার মতিয়ার রহমান, শিবু প্রসাদ দেবনাথ, শামীম আরা ও কমল সরকার। বাগমারা: আন্তর্জাতিক নারী দিবস পালিতবাগমারা (রাজশাহী) প্রতিনিধিরাজশাহীর বাগমারায় গত ৮ মার্চ মহিলা অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ওই দিন সকালে উপজেলা পরিষদ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে ভবানীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল খায়ের মো. মারুফ হাসান। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জিয়াউর রহমান। বক্তব্য দেন ইয়াছিন আলী মাস্টার, আবু সালেহ মো. আশরাফুল আলম, ডালিয়া পারভীন, অধ্যাপক মালেক মেহমুদ, নীরু কামরুন্নাহার ও খতেজান বেওয়া। জেলা প্রশাসকের মতবিনিময়গত ১০ মার্চ রাজশাহী জেলা প্রশাসক বাগমারার ঝিকড়ার আদর্শ গ্রাম পরিদর্শন ও উপজেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন। ওই দিন সকালে তিনি তাহিরএকডালা ভূমি অফিস, বাগমারা মহাবিদ্যালয়ের উন্নয়ন কাজ ও ঝিকড়ার আদর্শ গ্রাম পরিদর্শন করেন। দুপুরে তিনি উপজেলা পরিষদে মতবিনিময় সভায় মিলিত হন। উপজেলা হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউএনও আবুল খায়ের মো. মারুফ হাসান। এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান জিয়াউর রহমান, ইয়াছিন আলী মাস্টার, মিজানুর রহমান, ডালিয়া পারভীন প্রমুখ।দুপচাঁচিয়া: তালোড়ায় বিএনপির আলোচনা সভাদুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিবগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৭ মার্চ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু হোসেন সরকারের সভাপতিত্বে বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হামিদ। বিশেষ অতিথির বক্তব্য দেন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক-১ হারুন-অর রশীদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন, মোজাফফর হোসেন, আবদুল জলিল, আবদুল মান্নান, স্থানীয় বিএনপি নেতা মোশারফ হোসেন, খাদেমুল ইসলাম প্রমুখ।আন্তর্জাতিক নারী দিবসদুপচাঁচিয়া উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে ৮ মার্চ। দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসের কর্মসূচির মধ্যে ছিল সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা। উপজেলা চেয়ারম্যান আবদুল গনি মণ্ডল এবং ইউএনও সুফিয়া নাজিমের নেতৃত্বে বেসরকারি সংস্থা সোভা ও আগামী দিনের সন্ধানে নারীকল্যাণ সংস্থার সদস্যদের অংশগ্রহণে শোভাযাত্রাটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রশাসন চত্বরে ইউএনও সুফিয়া নাজিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আবদুল গনি মণ্ডল, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মাহফুজা খাতুন, অধ্যক্ষ আবুল বাসার, মমতাজ মহল প্রমুখ।শিবগঞ্জ: চাষিদের সঙ্গে মতবিনিময় সভাশিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিবগুড়ার শিবগঞ্জ উপজেলার চাষিদের নিয়ে এক মতবিনিময় সভা গত ৬ মার্চ বানাইল গ্রামে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ওয়াহেদুল আনোয়ার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল হক। এ ছাড়া আরও বক্তব্য দেন ফজলে রাব্বী, আবদুল করিম, এ বি এম মোস্তাফিজার রহমান, মোয়াজ্জিম হোসেন, মোতাহার হোসেন, আবদুস ছালাম, তাজুল ইসলাম, মিজানুর রহমান, নুরুল ইসলাম, মোশারফ হোসেন, জাহিদুল ইসলাম, হারুনুর রশিদ, মোখলেছার রহমান, আনিছুর রহমান, তপন চৌধুরী প্রমুখ। কৃতী শিক্ষার্থীদের সম্মাননা সভাউপজেলার কিচক মমতাজুর রহমান আদর্শ কেজি স্কুলের ২০০৯ সালের বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের মধ্যে সম্মাননা পদক বিতরণ করা হয়েছে। গত ৪ মার্চ এ উপলক্ষে অভিভাবক ও সুধী সমাবেশে স্কুলের পরিচালক গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান শিক্ষক নাজমুল হক, তোফাজ্জল হোসেন, এফ শাহজাহান, খলিলুর রহমান আকন্দ, আকন্দ আবদুল আলিম, খোরশেদ আলম, আবু বক্কর ছিদ্দিক, প্রমুখ। বাকশন বিদ্যালয়ে নির্বাচনউপজেলার বাকশন উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন বিপুল উত্সাহের মধ্যে অনুষ্ঠিত হয়েছে। গত ৯ মার্চ সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুটি প্যানেল অংশ গ্রহণ করে। শাহ্ আলম সমর্থিত প্যানেলে যাঁরা নির্বাচিত হয়েছেন তাঁরা হলেন অভিভাবক সদস্য হামেদ আলী, আমজাদ হোসেন ও মোকলেছার রহমান। জবেদ আলী সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত হন রেহেনা বেগম। নির্বাচন পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার হোসেন।শেরপুর: আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমিটির সভাশেরপুর (বগুড়া) প্রতিনিধিবগুড়ার শেরপুরে ৯ মার্চ বিকেলে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ উপজেলা শাখা কমিটির সভা সংগঠনের সভাপতি তাজুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন এস এম আমিনুল মোমিন, আবু সুফিয়ান, আবদুর রহমান, আবদুর রউফ, ফরিদ বাবু, মেরাজ, আফাজ উদ্দিন, রুবেল, রাশেদুল হক, সুজিত রায়, লিমন, রায়হান বাবু, কামরুজ্জামান, হারুন-আর-রশিদ, বেলাল হোসেন প্রমুখ। সভায় ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।ইভ টিজিং ও নারী নির্যাতন বন্ধে সভা‘দূর হোক পথের বাধা, মুক্ত হোক নারীর চলাচল’—শ্লোগান সামনে রেখে ইভ টিজিং ও নারী নির্যাতন বন্ধে শেরপুর মজিবর রহমান বালিকা বিদ্যালয়ে ৮ মার্চ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বগুড়ার আরডিএ স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ আহমদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শেরপুর বিজ্ঞান ও কারিগরি মহিলা কলেজের অধ্যক্ষ বেলাল হোসেন, মৈত্রী পল্লী উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক আবদুস সাত্তার, এসো কাজ করি সংস্থার নির্বাহী পরিচালক পারুল বেগম, খামারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক প্রমুখ।