সংগঠন সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট: মাসব্যাপী চিত্রপ্রদর্শনীনিজস্ব প্রতিবেদক, সিলেটসিলেট নগরের উপশহর এলাকার শাহ আলম গ্যালারিতে খুদে আঁকিয়েদের মাসব্যাপী চিত্রকলা প্রদর্শনী শুরু হয়েছে গত ১৯ ফেব্রুয়ারি। প্রদর্শনীতে ১৩০ জন শিশুর ১৩০টি ছবি স্থান পেয়েছে। চারুকলা শিক্ষাপ্রতিষ্ঠান স্কুল অব আর্ট আয়োজিত ‘ইয়ং অ্যাট আর্ট’ শীর্ষক প্রদর্শনীটি শেষ হয় ১৯ মার্চ।নারী দিবসে সনাকের সেমিনার গত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে সচেতন নাগরিক কমিটি (সনাক) সিলেটের উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সনাকের যুগ্ম আহ্বায়ক আয়েশা চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সৈয়দা রওশন আরা পারভীন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর সালমা সুলতানা, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, ব্লাস্ট সিলেটের ইরফানুজ্জামান চৌধুরী, আনোয়ারা বেগম। মুক্ত আলোচনায় অংশ নেন ফরিদা আলম, মিনারা বেগম, সাবিনা ইয়াসমিন চৌধুরী রেখা, উজ্জল ভট্টাচার্য, সুরুচী রানী দাস, নুরুন্নাহার বেবী, স্বর্ণলতা রায়, এস রীণা দেবী প্রমুখ। স্বাধীনতার বইমেলাসিলেট নগরের মীরের ময়দান এলাকার শ্রীহট্ট সংস্কৃত কলেজ মাঠে গত ৭ মার্চ থেকে শুরু হয়েছে স্বাধীনতার বইমেলা। এ মেলা চলে ১৫ মার্চ পর্যন্ত। সিলেট সিটি করপোরেশনের সহযোগিতায় সিলেট বইমেলা পরিষদ আয়োজিত সপ্তাহব্যাপী বইমেলার উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ। মেলার প্রথম দিন বিকেল চারটায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলা উদযাপন পরিষদের সদস্য আল-আজাদ। ওই দিন সন্ধ্যায় সিলেটের নবশিখা নাট্যদল মেলার মূলমঞ্চে জননী বিরাঙ্গনা নাটকটি প্রদর্শন করে। প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত অনুষ্ঠিত মেলায় বই কেনাবেচার পাশাপাশি ছিল সাহিত্য আসর, প্রকাশনা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান, পথনাটক ও বাউল গানের আসর। মেলায় ঢাকা ও সিলেটের ১৫টি স্টল অংশ নেয়।গোয়াইনঘাট: গ্রিনপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপনগোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিগোয়াইনঘাটে ১২ মার্চ জাফলং গ্রিনপার্কের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ ইমরান আহমেদ। সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং প্রভাষক মোজাম্মেল হোসেনের সঞ্চালনে এ সময় বিশেষ অতিথি ছিলেন মোল্লা আবুল বাশার, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, জামাল উদ্দিন, মঈন উদ্দিন চৌধুরী, আসলাম আলী ও গোলাম কিবরিয়া। শুরুতেই স্বাগত বক্তব্য দেন উত্তর সিলেট সারি রেঞ্জ-২-এর কর্মকর্তা মোহাম্মদ আলী।ফেঞ্চুগঞ্জ: আন্তর্জাতিক নারী দিবস পালিতফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি৮ মার্চ সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সপ্তাহব্যাপী বিশেষ প্রচারাভিযানের সমাপ্তি হয় ১৪ মার্চ। উপজেলা পরিষদ হলরুমে সমাপনী সেমিনারে সভাপতিত্ব করেন জেলা তথ্য অধিদপ্তরের উপপরিচালক জুলিয়া জেসমিন। মূল প্রবন্ধ পাঠ করেন ইউএনও শেখ হামিম হাসান। শুরুতেই কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা নিজাম উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শহীদুর রহমান ও জাহানারা বেগম। বক্তব্য দেন জান্নাত সুলতানা ও তাজুল ইসলাম।কৃষি উপকরণ কার্ড বিতরণসিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার কৃষকদের মধ্যে সরকার কৃষি উপকরণ সহায়তা কার্ড প্রদান শুরু করেছে। ১ মার্চ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন সাদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আকেকুর রহমানও উপস্থিত ছিলেন।জাতীয় শিশু পুুরস্কার প্রতিযোগিতা২ ও ৮ মার্চ দুই দিনব্যাপী সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলায় উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হয় জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০১০। স্থানীয় চণ্ডী প্রসাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জিয়াউল ইসলাম চৌধুরী। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন কাঞ্চন চন্দ্র দেব ও শহীদুজ্জামান।বিশ্বনাথ: ছাত্রদলের কমিটি গঠনবিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিসিলেটের বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ১৩ মার্চ অনুমোদন করেছেন সিলেট জেলা ছাত্রদলের সভাপতি এমরান আহমদ চৌধুরী। ছাত্রনেতা শামছুল ইসলামকে আহ্বায়ক করে অনুমোদন করা ৭১ সদস্যবিশিষ্ট কমিটির অন্যরা হলেন জামাল উদ্দিন, আবদুল হামিদ খান, আমির আলী, শেখ ফরিদ, আলাল আহমদ, আমিনুল হক, শফিকুর রহমান, খালেদ মিয়া, কয়েছ সিকদার, নাজিম উদ্দিন, সাইফুল আলম, এমাদ খান, আবদুল কাইয়ুম, আমির উদ্দিন, রাজু আহমদ, গিয়াস উদ্দিন, মামুন আহমদ চৌধুরী প্রমুখ।চাঁদের হাটের কমিটি গঠনসিলেটের বিশ্বনাথে দৌলতপুর ইউনিয়ন চাঁদের হাটের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে ২ মার্চ সংগঠনের আহ্বায়ক সেলিম হোসেনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সাইদুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন বিভাংশু গুণ, খোয়াজ মিয়া, শহিদুল ইসলাম, তারেক, লিমন ও ক্লিনটন দেব। সভায় উপস্থিত সবার সম্মতিক্রমে সেলিম আহমদকে সভাপতি, ক্লিনটন দেবকে সাধারণ সম্পাদক ও উমর ফারুককে সাংগঠনিক সম্পাদক করে কমিটি করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন শহিদুল ইসলাম, নাজমুল হক, কাউছার আহমদ, বৈরাগী, আবদুল হেকিম, সাইদুর রহমান প্রমুখ। ধরমপাশা: আওয়ামী লীগের বর্ধিত সভাধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিসুনামগঞ্জের ধরমপাশা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ে ১১ মার্চ দলের বর্ধিত সভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার। প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ ১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন। সভায় বক্তব্য দেন আবদুল হাই তালুকদার, এস এ বিলকিস, দেনিয়ার হোসেন খান, গোলাম মোস্তফা প্রমুুখ। সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপনধরমপাশা উপজেলার বাদশাগঞ্জ-মির্জাপুর রাস্তার ওপর ১১ মার্চ খরমা নদীর ওপর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন। আরও উপস্থিত ছিলেন বিপুল চন্দ্র, মো. বাবুল মিঞা, মো. নুরুল আলম চৌধুরী, মো. আলাউদ্দিন শাহ্, শেখ হেমায়েত আলী, জাহাঙ্গীর আলম প্রমুখ।সুনামগঞ্জ: বিডিআর বিদ্রোহে শহীদ কর্নেলের নামে সড়কসুনামগঞ্জ প্রতিনিধিগত বছরের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহে শহীদ সুনামগঞ্জের সন্তান লে. কর্নেল এলাহি মন্জুর চৌধুরীর নামে সুনামগঞ্জ পৌর এলাকার একটি সড়কের নামকরণ করা হয়েছে। শহীদ এলাহি মন্জুরের বড় ভাই হুমায়ুন মন্জুর চৌধুরী সড়কের নামফলক উন্মোচন করেন। ফলক উন্মোচন অনুষ্ঠানে সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. ফয়জুর রহমান, লে. কর্নেল তাজুল ইসলাম ঠাকুর, পুলিশ সুপার গোলাম কিবরিয়া, হারিছ উদ্দিন, নুরুল ইসলাম, রইছ উদ্দিন, আবদুল মজিদ, হোসেন তৌফিক চৌধুরী, আবদু মিয়া, হুমায়ুন কবীর, কামরুজ্জামান চৌধুরী, আবদুর রউফ, সিরাজুর রহমান, হায়দার চৌধুরী, দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, ইশতিয়াক শামিম, খায়রুল কবীর, শুকুর আলী, আজাদুল ইসলামসহ শহরের গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।জগন্নাথপুর: ‘আব্দুস সামাদ আজাদ সেতু’ উদ্বোধনজগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিজাতীয় নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী জগন্নাথপুরের কৃতী সন্তান আব্দুস সামাদ আজাদের নামে একটি সেতুর নামকরণ করা হয়েছে। ৬ মার্চ সেতুটির উদ্বোধন করেন সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ এম এ মান্নান। এ সময় উপস্থিত ছিলেন সিদ্দিক আহমদ, মুক্তাদীর আহমদ, দেবজিত্ সিংহ, নুরুল ইসলাম, শফিকুল আলম, রেজাউল করিম, সামছুল ইসলাম প্রমুখ।জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টসুনামগঞ্জের জগন্নাথপুর ব্রিটিশ-বাংলা এডুকেশন ট্রাস্টের উদ্যোগে আয়োজিত দশম মেধা বৃত্তি বিতরণী অনুষ্ঠান ৯ মার্চ উপজেলার শ্রীরামসী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ব্রিটিশ-বাংলা এডুকেশনের চেয়ারম্যান এস আই আজাদ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ। বিশেষ অতিথি ছিলেন সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েস, আওয়ামী লীগের নেতা সিদ্দিক আহমদ, মুক্তাদীর আহমদ, আবদুল মনাফ। অন্যদের মধ্যে বক্তব্য দেন জুনেদ আহমদ, আব্দাল মিয়া, আবদুস শহিদ প্রমুখ।তাহিরপুর: শিশু দিবস পালিততাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিসুনামগঞ্জের তাহিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৭ মার্চ জাতীয় শিশু দিবসে শোভাযাত্রা ও শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে এবারের শিশু দিবস পালিত হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তাহিরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণের সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য দেন মাহমুদুর রহমান, আলী মর্তুজা, আমিনুল ইসলাম, অনুপম রায়, স্বপন রায়, মানবেশ রায়, রুপালি রায়, নুসরাত জাহান ও তমাল রায়।তাহিরপুরে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের চিকিৎসাসেবাসুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সাতটি ইউনিয়নের সুবিধাবঞ্চিত দুই হাজার ৪১০ জন রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করেছে জাতির জনক বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট। ১৩ মার্চ বাদাঘাট পাবলিক উচ্চবিদ্যালয়ে দিনব্যাপী এ চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন। স্বাস্থ্য-ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ডা. বিশ্বজিত্ গোলদার, ডা. জহিরুল কাইয়ুম, ডা. অতুল কুমার মজুমদার, ডা. মো. আবদুল হাকিম, ডা. মুকুল রঞ্জন চক্রবর্তী, ডা. এহছানুজ্জামান খান, ডা. উজ্জ্বল কান্তি দত্ত, ডা. এনায়েত হোসেন, ডা. রিতা ওঝা ও ডা. সাজিদ।মাধবপুর: স্বেচ্ছাশ্রমে সড়ক নির্মাণমাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিহবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের শাহজাহানপুর গ্রামের রেললাইন হতে সিঅ্যান্ডবি সড়ক পর্যন্ত এক কিলোমিটার সড়ক স্বেচ্ছাশ্রমে নির্মাণ করলেন গ্রামবাসী। ১৩ মার্চ এ সড়কের নির্মাণকাজ শেষ হয়। শাহজাহানপুর গ্রামের নুরউদ্দিন, আবদুল ওয়াদুদ, আলী আহাম্মদ, মহাব্বত খান, জাকির হোসেন, জসিম ও আপন মিয়া এ সড়ক নির্মাণকাজের উদ্যোগ নেন।বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের চিকিৎসাসেবা প্রদানহবিগঞ্জের মাধবপুর উপজেলার পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে বিশেষজ্ঞ চিকিৎসক দল দরিদ্র মানুষের মাঝে বিনা মূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করেন। উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শাহ মো. মুসলিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ বি এম ইব্রাহিম প্রমুখ।মৌলভীবাজার: ছাত্র ইউনিয়নের মানববন্ধনমৌলভীবাজার প্রতিনিধিসাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধসহ বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার সরকারি কলেজ শাখা ১৬ মার্চ মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে ছাত্র ইউনিয়ন কলেজ শাখার সভাপতি আবু রেজা সিদ্দিকীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আবদুর রব, ছাত্র ইউনিয়নের নেতা রিপন শীল, আফরোজ আহমদ প্রমুখ। অনুষ্ঠান শেষে কলেজের অধ্যক্ষের কাছে একটি স্মারকলিপি হস্তান্তর করা হয়।শ্রীমঙ্গল: অঙ্কুরের শিক্ষাবৃত্তি প্রদানশ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিমৌলভীবাজারের শ্রীমঙ্গল অঙ্কুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত চা-জনগোষ্ঠীর ৩৯ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। শ্রীমঙ্গলে সাতগাঁও ইউনিয়ন পরিষদ জনমিলনকেন্দ্রে ২৬ ফেব্রুয়ারি শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. সুধাকর কৈরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমরজিত কৈরী। বক্তব্য দেন দীলিপ কুমার কৈরী, গোপাল কৈরী, জয়প্রকাশ কৈরী, প্রাণেশ কৈরী, সিতারাম কৈরী, সঞ্জয় কৈরী, পারভেজ কৈরী, জগদীশ গোয়ালা, সুদাম প্রসাদ কৈরী, রাজেন্দ্র কৈরী প্রমুখ।জুড়ী: মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনজুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিমৌলভীবাজারের জুড়ীতে মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন হয়েছে। এ উপলক্ষে ৪ মার্চ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের উপস্থিতিতে এক সভায় ইসহাক আলীকে সভাপতি ও রিংকু রঞ্জন দাসকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটির অন্য কর্মকর্তারা হলেন সেলিম উদ্দিন, আবদুল জলিল, জীবন দেবনাথ, সীতাংশু শেখর দাস, এমাদ উদ্দিন, আরমান আলী, জাহাঙ্গীর আলম, জি এম বদরুল ইসলাম, নূর উদ্দিন আহমদ, নূরুল ইসলাম, নজরুল ইসলাম, হাফছা হাবিবা, ধনঞ্জয় কুমার দে, সম্পাদক কবির আহমদ, নজরুল ইসলাম, আবুল ইসলাম, খলিলুর রহমান, সরফ উদ্দিন, কুঞ্জেশ্ব সিংহ, ননী গোপাল দেব, হেলাল উদ্দিন, তাজুর রহমান, হুমায়ুন কবির, অরুণ মণি সিংহ, কামাল হোসেন, রতিশ চন্দ্র দাশ, বীরেশ রুদ্রপাল।