সংগঠন সংবাদ
গাইবান্ধা:চিনিকল ফেডারেশনের সমাবেশগাইবান্ধা প্রতিনিধিবাংলাদেশ চিনিকল শ্রমিক-কর্মচারি ফেডারেশনের উদ্যোগে এক সমাবেশ ১৫ মার্চ গাইবান্ধার মহিমাগঞ্জস্থ রংপুর চিনিকল চত্বরে অনুষ্ঠিত হয়। আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, ফেডারেশন সভাপতি জাহিদুল ইসলাম, ওবায়দুল হক, আশরাফুজ্জামান, মোহাম্মদ হোসেন, বদিউজ্জামান, আলতাফ হোসেন, মোহাম্মদ আলী, আবদুস সালাম, ফারুক হোসেন প্রমুখ।কর্মজীবী নারীর সমাবেশকর্মজীবী নারী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এক সমাবেশ ১৫ মার্চ শহরের ট্রাফিক মোড়ে অনুষ্ঠিত হয়। মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক মাজহারউল মান্নান, আবু জাফর সাবু, এম আবদুস সালাম, একরাম হোসেন, মিহির ঘোষ, গোলাম মারুফ, জিয়াউল হক, সাইফুল ইসলাম, সেলিন আক্তার, সাজেদা পারভীন, রিকতু প্রসাদ, সুপ্রিয়া ঘোষ, দিলরুবা সুলতানা প্রমুখ।বিএনপির সভাগাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এক আলোচনা সভা ১৫ মার্চ নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, কবির আহম্মেদ, মোফাজ্জল হোসেন, রেজানুল হাবিব, আবদুর রশিদ, শাহ আলম, আমিনুল ইসলাম, মোমিরুল হাসান, রফিকুল ইসলাম, এমরান রহমান, ছাদেকুল ইসলাম, হাসানুর রহমান, জাহেদুল ইসলাম, রেজাউল করিম, আবদুল হালিম, আতিকুর রহমান, রশিদুল ইসলাম প্রমুখ। সুজনের সভাসুশাসনের জন্য নাগরিক (সুজন) গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ১৫ মার্চ রিপোর্টাস ইউনিট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আবদুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, দিলিপ কুমার, শামসুজ্জোহা হারুন, ইকাবুল আজাদ, রাজেস কুমার, আবদুর রাজ্জাক, আবদুল জলিল, নেয়ামুল আহসান, হাসান শহীদ প্রমুখ। যুবলীগের সমাবেশগাইবান্ধা জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে এক সমাবেশ ১৫ মার্চ নিজস্ব কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। শাহ মাসুদ মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, এমারুল ইসলাম, তাসের আলী, শাহীদ হাসান, মুকুল মিয়া, ওয়াহিদ হাসান, খায়রুল ইসলাম প্রমুখ। অনির্বাণের উদ্যোগে বইয়ের মোড়ক উন্মোচননাটোর প্রতিনিধি১৪ মার্চ সিংড়া প্রেসক্লাবে অনির্বাণ সাহিত্য সংগঠন আয়োজিত অনুষ্ঠানে সরদার মোহাম্মদ আলীর দুটি উপন্যাস ওরাও মানুষ ও পদ্মা পাড়ের সেই মেয়েটি, ফাতেমাতুজ জোহরা লিলির কবিতার বই লিলি বন্ধন ও রাজু আহমেদের ছড়ার বই ব্যাঙের শ্বশুরবাড়ির মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচনে অংশ নেন স্থানীয় সাংসদ অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক, রবীন্দ্র গবেষক ড. আশরাফুল ইসলাম, অধ্যাপক এ কে এম নজরুল ইসলাম, দমদমা পাইলট স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম আনু, নাটোর জেলা প্রেসক্লাবের সভাপতি মো. মাহফুজ আলম মুনী, বেসরকারি উন্নয়ন সংস্থা পিকেএসএসের নির্বাহী পরিচালক ডেইজি আহমেদ, নিরাপদ সড়ক চাই নাটোর জেলা শাখার সভাপতি মো. গোলাম মোস্তফা ও সিংড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এমরান আলী রানা।ডিপ্লোমা হেলথ টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের সম্মেলনগত ১৪ মার্চ ডিপ্লোমা হেলথ টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন নাটোর জেলা শাখার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন-২০১০ অনুষ্ঠিত হয়। সদর হাসপাতালের নুরুল হক মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। জহুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে নাটোরের সিভিল সার্জন জি এম মিজানুর রহমান, স্বাচিপ ও বিএমএ রাজশাহীর সাধারণ সম্পাদক মো. মহিবুল হাসান ও সংগঠনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বক্তব্য দেন। শিক্ষক-কর্মচারী সমিতির নির্বাচনগত ১৫ মার্চ বড়াইগ্রাম উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বার্ষিক সাধারণ সভা ও ব্যবস্থাপনা কমিটির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে অধ্যাপক শেখ মুর্তজা আলী বাবলু সভাপতি, অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন সহসভাপতি ও ওয়াসেক আলী সোনার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। পীরগাছা: শোক ও স্মরণসভাপীরগাছা (রংপুর) প্রতিনিধিপীরগাছা উপজেলার কৈকুড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে গত ১৩ মার্চ চৌধুরাণী বালিকা উচ্চবিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপির নেতা মরহুম সরোয়ার হোসেন ও আক্তারুজ্জামান শাহিনের স্মরণে শোক ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। কৈকুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পীরগাছা উপজেলা বিএনপির সভাপতি আফছার আলী। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসম্পাদক জাকির আহমেদ, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, দপ্তর ও প্রচার সম্পাদক আবদুল মান্নান সরকার, কৈকুড়ী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আ ন ম আরিফ, সহসভাপতি হাফিজার রহমান তরফদার, সম্পাদক মনছুর আহমেদ, কৈকুড়ী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মণ্ডল, পীরগাছা জেএন উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খন্দকার মতিয়ার রহমান, বিএনপির নেতা গোলজার হোসেন, মতলুবর রহমান, যুবদলের নেতা সাইফুল ইসলাম, আশরাফুল আলম প্রমুখ।বাগমারা: বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদান বাগমারা (রাজশাহী) প্রতিনিধিরাজশাহীর বাগমারায় গত ১৫ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট, রাজশাহী বিএমএ ও স্বাচিবের যৌথ উদ্যোগে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। সকালে উপজেলার সাকোয়ার সালেহা ইমারত মেডিকেল সেন্টারে স্থানীয় সাংসদ এনামুল হক প্রধান অতিথি থেকে কর্মসূচির উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর সিভিল সার্জন জহুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক এ বি এম আবদুল হান্নান, এস আর তরফদার, দায়েম উদ্দিন, মহিবুল হাসান ও খলিলুর রহমান। বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল খায়ের মো. মারুফ হাসান, আওয়ামী লীগের নেতা মকবুল হোসেন, জাকিরুল ইসলাম, মাহবুবুর রহমান প্রমুখ। বঙ্গবন্ধুর জন্মদিন পালিতবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস গত ১৭ মার্চ রাজশাহীর বাগমারা উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে ভবানীগঞ্জ দলীয় দপ্তরে স্থানীয় সংসদ সদস্য এনামুল হক কেক কেটে কর্মসূচির উদ্বোধন করেন। সকালে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মকবুল হোসেন মৃধার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এনামুল হক। উপস্থিত থেকে বক্তব্য দেন ইউএনও আবুল খায়ের মো. মারুফ হাসান, আওয়ামী লীগ নেতা জাকিরুল ইসলাম, ইয়াছিন আলী, মাহবুবুর রহমান, মতিউর রহমান, আবুল হোসেন, সিরাজ উদ্দিন সুরুজ, আব্দুস সালাম প্রমুখ।জলঢাকায় বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের ফ্রি মেডিকেল ক্যাম্পনীলফামারী প্রতিনিধিবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে নীলফামারীর জলঢাকা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে ১৫ মার্চ দিনব্যাপী উপজেলার সাড়ে তিন হাজার গরিব রোগীকে বিনা মূল্যে চিকিৎসাপত্র ও ওষুধ সরবরাহ করা হয়েছে। জেলা বিএমএ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি মমতাজুল ইসলাম এ কর্মসূচির উদ্বোধন করেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল, নীলফামারী সদর আধুনিক হাসপাতাল, জলঢাকা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের ২৫ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ মোট ৪০ জন চিকিৎসক এ ক্যাম্পে অংশ নেন।যক্ষ্মাবিষয়ক কর্মশালাউলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিকুড়িগ্রামের উলিপুরে আরডিআরএস কার্যালয়ে ১০ মার্চ যক্ষ্মাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ফজলুল করিম। আরডিআরএস উপজেলার প্রকল্প ব্যবস্থাপক শাহ জালাল যক্ষ্মা রোগের বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। যক্ষ্মা রোগ প্রতিরোধে বিভিন্ন পেশার মানুষের করণীয় সম্পর্কে আলোচনায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা কানিজ সাবিহা, আরডিআরএসের প্রকল্প সমন্বয়কারী ডা. বিপুলচন্দ্র সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, সাংবাদিক মোন্নাফ আলী প্রমুখ।রায়গঞ্জ: বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণরায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের আয়োজনে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দিনব্যাপী বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। ৯ মার্চ বৃহস্পতিবার উপজেলার রায়গঞ্জ পাইলট উচ্চবিদ্যালয় মাঠে সকাল নয়টায় আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) এলাকার সাংসদ গাজী ইসহাক হোসেন তালুকদার। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী রইচ উদ্দিন জয়নালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নুরুল ইসলাম তালুকদার, আবদুর রাজ্জাক, অধ্যাপক রেজাউল করিম তালুকদার, আমিনুল ইসলাম, রহমত আলী, শচীন্দ্রনাথ বসাক, ফিরোজ উদ্দিন খান প্রমুখ।ক্ষেতলাল: ডট্স কমিটির আলোচনা সভাক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি১৫ মার্চ ক্ষেতলাল উপজেলায় জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির অধীনে ডট্স কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জি এম সাহার সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন মিঞা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম চৌধুরী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা লিয়াকত হোসেন, সুশান্ত কুমার, উপজেলা প্রকৌশলী হূদয়চন্দ্র দাস, ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচির উপজেলা ব্যবস্থাপক মো. আলাউদ্দিন প্রমুখ।মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতাক্ষেতলাল উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০ মার্চ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেল চারটায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন মিঞা। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শীতেশ চন্দ্র সিংহ রায়ের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দেন ছাঈদ আলতাফুন্নেছা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমেদ আলী, গোলাম কিবরীয়া সাকি চৌধুরী, মেধাবী ছাত্র সিফাত আমিন, অভিভাবক মাহবুব আলম, সাংবাদিক এস এম শওকত প্রমুখ।উদ্যাপিত হলো আন্তর্জাতিক নারী দিবসের শতবর্ষপূর্তি নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জস্থানীয় নারীদের উদ্যোগে প্রথমবারের মতো চাঁপাইনবাবগঞ্জ শহরে আন্তর্জাতিক নারী দিবসের শতবর্ষপূর্তি উদ্যাপিত হলো। আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন পরিষদ, চাঁপাইনবাবগঞ্জের ব্যানারে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় শহীদ সাটু হলের সামনে উদীচী চত্বরে শতবর্ষপূর্তি অনুষ্ঠান উদ্যাপিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষক ও নারী আন্দোলনকর্মী, লেখক-গবেষক জোবাইদা নাসরিন। নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের আহ্বায়ক আজমিরা বিজলী, জোহরা খাতুন, সাংবাদিক আনোয়ার হোসেন দিলু, বিশিষ্ট সমাজসেবক মোনিম-উদ-দৌলা চৌধুরী, আদিবাসী সংগ্রামী নারী নেত্রী বিচিত্রা তিরকি। অনুষ্ঠানে বিচিত্রা তিরকিকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে আদিবাসী নারীসহ দুই শতাধিক নারী-পুরুষ এতে অংশ নেন। অনুষ্ঠান পরিচালনা করেন রোকসানা আহমেদ।পীরগঞ্জ: সার ও বীজ মনিটরিং কমিটির সভাপীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিগত ১৪ মার্চ বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে পীরগঞ্জ ‘উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি’র এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ইউএনও আবদুর রউফ মণ্ডল। ইউনিয়ন পর্যায়ে খুচরা সারবিক্রেতা নির্বাচনসংক্রান্তে সবিস্তারিত আলোচনা শেষে গঠনমূলক সিদ্ধান্ত নেওয়া হয়। সংশ্লিষ্ট বিষয়ের আলোকে মতামত ও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী, মো. মুনিরউদ্দীন, ভাইস চেয়ারম্যান আশরাফ আলী, বিএফএ (বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন) জেলা যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান নান্নু, উপজেলা কৃষি কর্মকর্তা সহিরউদ্দীন আহমেদ প্রমুখ।মাধ্যমিক শিক্ষকদের ক্লাস্টার ট্রেনিংমাধ্যমিক স্কুলপর্যায়ে বিষয়ভিত্তিক পাঠ পরিকল্পনা প্রণয়ন, শিক্ষণ ও শিখন কৌশল, সৃজনশীল প্রশ্নপত্রসহ কয়েকটি বিষয়ের ওপর দিনব্যাপী ক্লাস্টার ট্রেনিং কর্মশালা গত ১৬ মার্চ পীরগঞ্জ আরএম বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তাহের আলী। প্রশিক্ষণধর্মী বক্তব্য দেন রংপুর টিচার্স ট্রেনিং কলেজের প্রশিক্ষক আবদুর রাজ্জাক, মাস্টার ট্রেনার মো. রফিকুল ইসলাম, আবু বকর সািদ্দক এবং মকলেসুর রহমান। ২৫টি মাধ্যমিক স্কুলের ৫০ জন শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।বেড়া: স্মরণসভাবেড়া (পাবনা) প্রতিনিধিবেড়া পৌর আওয়ামী লীগের সদ্যপ্রয়াত সহসভাপতি আবু তালেব মাস্টারের স্মরণে বেড়ায় ১৪ মার্চ পৃথক দুটি স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ৭ নম্বর ওয়ার্ড পৌর আওয়ামী লীগের উদ্যোগে বিকেল চারটায় হাতিগাড়া চৌধুরীবাড়ির মোড়ে প্রথম স্মরণসভাটি অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা আ হ ম ফজলুর রহমান, গোলজার হোসেন, আবদুল মান্নান, মতিউর রহমান, এম এ মতিন, আবদুস সালাম, শাহাদত্ হোসেন, নূর ইসলাম, আবদুল বাতেন, রমজান আলী, মাসুদ রানা প্রমুখ। স্মরণসভা শেষে উপস্থিত নেতা-কর্মীদের অংশগ্রহণে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে একটি মিছিল অনুষ্ঠিত হয়। দ্বিতীয় স্মরণসভাটি অনুষ্ঠিত হয় ইছামতি সিনেমা হল মার্কেটে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ে সন্ধ্যা সাতটায়। তালেব মাস্টার স্মৃতি সংসদের উদ্যোগে আয়েজিত এ স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের নেতা ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রাজ্জাক মণ্ডল, আমিনুল ইসলাম, মোকছেদ আলী, মাহমুদ মাস্টার, আবদুর রহমান, মাসুদ রানা প্রমুখ। বারুণীর স্নানোৎসব১৩ মার্চ বেড়ার ইছামতী নদীর শ্মশানঘাটে ও কাগেশ্বরী নদীর কুটিশ্বর বটতলা ঘাটে বারুণীর স্নানোৎসব অনুষ্ঠিত হয়েছে। ভোর থেকে শুরু হওয়া এ স্নানোৎসব উপলক্ষে উভয় নদীর ঘাটে পুণ্যার্থীরা পূজা-অর্চনায় বসেন। পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা ছাড়াও নিজের পুণ্য লাভ এবং সব ধরনের পাপ ও অপবিত্রতা থেকে মুক্ত হওয়ার লক্ষ্যে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন পুণ্যার্থীরা। অনেকে আসেন স্বজনের সঙ্গে দেখা করতে। সব মিলিয়ে স্নানোৎসবটি মিলনমেলায় পরিণত হয়।যুবদলের উপজেলা কমিটি বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিগত ১১ মার্চ স্থানীয় ডাকবাংলা চত্বরে রংপুরের বদরগঞ্জ উপজেলা যুবদলের কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন রংপুর জেলা যুবদলের সভাপতি রইচ আহম্মেদ। বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনিছুর রহমান ওরফে লাকু, সাংগঠনিক সম্পাদক শামসুল হক ওরফে ঝন্টু, সিনিয়র সহসভাপতি নাজমুল হক নাজু, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সহসম্পাদক লিটন পারভেজ, শহীদ লাবলু, ক্রীড়া সম্পাদক কামাল হোসেন, গঙ্গাচড়া যুবদলের সভাপতি মিজানুর রহমান, জেলা সদস্য হুমায়ুন কবীর, রাজীব হোসেন, মিজানুর রহমান, শ্যামল লোহানী, রেজওয়ান আলী, উপজেলা যুবদলের নেতা কমল লোহানী, বিশ্বজিত বিশ্বাস, মিলন সরকার, চাঁন মিয়া, অহেদুল, আবদুল মতিন, আবদুল আলিম, বিপ্লব, সোহেল প্রমুখ। সভা শেষে সর্বসম্মতিক্রমে কমল লোহানীকে উপজেলা যুবদলের আহ্বায়ক, ওবায়দুল হক ওরফে বাদল, বিশ্বজিত বিশ্বাস, ফরহাদ সরকার, চাঁন মিয়া ও বিপ্লবকে যুগ্ম আহ্বায়ক করে ৪১ সদস্যবিশিষ্ট বদরগঞ্জ উপজেলা কমিটি ঘোষণা করা হয়।ডট কমিটির সভারংপুরের বদরগঞ্জে জাতীয় যক্ষ্মানিয়ন্ত্রণ কর্মসূচি ডট কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে গত ১৬ মার্চ দুপুরে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ডট কমিটির সভাপতি আবদুল বাকী সরকার। এতে বক্তব্য দেন কমিটির উপদেষ্টা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল আলম সরকার, মেডিকেল অফিসার সুনীল চন্দ্র রায়, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির উপজেলা ব্যবস্থাপক আইয়ুব হোসেন প্রমুখ। ওরিয়েন্টেশন সভাবদরগঞ্জে গ্রাম ডাক্তারদের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ মার্চ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল বাকী সরকার। এতে বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রোগ্রাম অর্গানাইজার এসএম লিয়াকত হোসেন, ব্র্যাক কর্মকর্তা আইয়ুব হোসেন, কাঞ্জিলাল রায় ও জুলফিকার আলী। শিবগঞ্জ: উপজেলা ভাইস চেয়ারম্যান সমিতির সভাশিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিবগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় রেস্ট হাউস চত্বরে গত ১২ মার্চ জেলা ভাইস চেয়ারম্যান সমিতির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। বগুড়া জেলা আহ্বায়ক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ উপজেলা ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদের সদস্যসচিব ও গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোসেন ফকু। বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় সদস্যসচিব মোহাম্মদ মাহিদুল ইসলাম গফুর, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার। সভায় আরও বক্তব্য দেন শাজাহানপুর উপজেলা ভাইস চেয়ারম্যান জুলেখা বেগম, সারিয়াকান্দি উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, শিবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান বিউটি বেগম, শেরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শান্তনা বেগম, ধুনট উপজেলা ভাইস চেয়ারম্যান নাজনীন নাহার, আদমদিঘি উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা আহম্মেদ মালা, কাহালু উপজেলা ভাইস চেয়ারম্যান মমতা আরজু কবিতা, সোনাতলা উপজেলা ভাইস চেয়ারম্যান রেজিয়া আমান, কাহালু উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল করিম, গাবতলী উপজেলা ভাইস চেয়ারম্যান ফিরোজ আহমেদ এবং নন্দীগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান আহসান রহিম।টেলিকনফারেন্সে মতবিনিময় সভাউপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব আলম মানিক গত ১২ মার্চ অস্ট্রিয়া থেকে এলাকাবাসীর সঙ্গে টেলিকনফারেন্স করেছেন। এ উপলক্ষে ময়দানহাট্টা বালিকা উচ্চবিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। আলহাজ আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত টেলিকনফারেন্স সভায় বক্তব্য দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুনু মণ্ডল, ইউপি সদস্য নূরজাহান বেগম, শাহ আলম সুজা, মুনছুর মণ্ডল, সানিউল বারী, ফরিদ উদ্দিন, মাসুদ রানা, মোকছেদ আলী, জুয়েল আহম্মেদ প্রমুখ।শিক্ষক সমিতির উপজেলা কমিটি গঠনবাংলাদেশ কারিগরি কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন করতে গত ১১ মার্চ উপজেলা পরিষদ সভাকক্ষে অধ্যক্ষ জালাল উদ্দিনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন বগুড়া জেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ ইউছুব আলী, সাধারণ সম্পাদক আবদুল হান্নান, অধ্যক্ষ তাজ উদ্দিন, ইমতিয়াজ হোসেন, আবদুল আলিম, হাবিবা নাহার, সাহিদুল ইসলাম, রবিউল ইসলাম, আনিছুর রহমান, মেহেদুল ইসলাম প্রমুখ। সভা শেষে ইমতিয়াজ হোসেনকে সভাপতি ও আবদুল আলিমকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট শিবগঞ্জ উপজেলা কারিগরি কলেজের শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।স্নান উপলক্ষে সভাউপজেলার করতোয়া নদীর ঐতিহাসিক শীলাদেবী ঘাটে গত ১৫ মার্চ সনাতন ধর্মাবলম্বীরা মহাপুণ্য স্নানোৎসবে মেতে ওঠেন। হাজার বছরের ঐতিহ্য করতোয়ার এই স্নানোৎসবকে বাঙালি হিন্দুরা ভারতের গঙ্গাস্নানের মতোই পবিত্র মনে করেন। এখানে স্নানোৎসব উপলক্ষে আদিকাল থেকেই বহুসংখ্যক পুরোহিতসহ ধর্মানুরাগী ব্যক্তিদের সমাগম ঘটে। নদীর পানি শুকিয়ে গেলেও সেই ঐতিহ্য ধরে রাখতে গতকাল বৃহস্পতিবারও পুণ্যার্থীদের সমাগম ঘটে শীলাদেবী ঘাটে। এদিকে স্নানোৎসবকে কেন্দ্র করে ঘাট কমিটির আয়োজনে এক আলোচনা সভা শিশির সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন প্রহল্লাদ সরকার, দুলাল অধিকারী, নিখিল চন্দ্র, প্রদীপ চক্রবর্তী, পবন কুমার রায়, রতন কুমার রায়, অনিমেষ সাহা, সুব্রত মোহন্ত প্রমুখ।শেরপুর: প্রতিবন্ধী পুনর্বাসনবিষয়ক সভা শেরপুর (বগুড়া) প্রতিনিধিবগুড়ার শেরপুরের বেসরকারি সংস্থা তারা পল্লী উন্নয়ন সংস্থার উদ্যোগে গত ১৫ মার্চ প্রতিবন্ধীদের পুনর্বাসনসংক্রান্ত দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সংস্থার সভাপতি শাহাদত্ হোসেন খানের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক আবদুর রউফ খান। বিশেষ অতিথি ছিলেন আবদুর রাজ্জাক খান, মো. ইসরাফিল বিশ্বাস, সংস্থার নির্বাহী পরিচালক নজরুল ইসলাম, শিক্ষক আবু তালেব। বক্তব্য দেন বেসরকারি সংস্থা মৈত্রীর প্রশিক্ষক আমিনুল ইসলাম, তারা পল্লী উন্নয়ন সংস্থার সুপারভাইজার মো. আল-আমিন, বেলাল হোসেন, মকবুল হোসেন, মীর মোশাররফ হোসেন, গোলজার হোসেন প্রমুখ। বঙ্গবন্ধুর জন্মদিন পালনবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপজেলা পরিষদ মিলনায়তনে গত ১৭ মার্চ বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হয়েছে। সকাল ১০টায় আলোচনা সভা শেষে শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আলম প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান মজনু। সভায় আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার, আহসান হাবিব, অধ্যক্ষ আবদুল হামিদ, আবুল কাশেম, মোহাম্মদ আলী প্রমুখ।নির্মাণশ্রমিক ইউনিয়নের অভিষেকগত ১১ মার্চ বিকেলে শেরপুরে মহিলা কলেজ মিলনায়তনে উপজেলা নির্মাণশ্রমিক ইউনিয়নের অভিষেক অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পৌরসভার সাবেক মেয়র জানে আলম, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক সাইফুল বারী, শহিদুল ইসলাম, ইছাহাক আলী, সেলিম রেজা, মোরশেদ আলম প্রমুখ।