সংগঠন সংবাদ
পানি দিবসে সিম্পোজিয়ামনাটোর প্রতিনিধি২২ মার্চ বিশ্ব পানি দিবসে এনজিও ফোরাম, জনস্বাস্থ্য প্রকৌশল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে নাটোরে শোভযাত্রা, সিম্পোজিয়াম ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সকালে কানাইখালী মাঠ থেকে জেলা প্রশাসক মজিবুর রহমানের নেতৃত্বে শোভাযাত্রা বের হয়। পরে ফুলবাগান হর্টিকালচার সেন্টারে সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়। ওয়াজেদ আলীর সভাপতিত্বে সিম্পোজিয়ামে বক্তৃতা করেন শফিকুল ইসলাম, কাজী শাহ আলম, মিজানুর রহমান প্রমুখ।মাসব্যাপী ক্রিকেট ও হ্যান্ডবল প্রশিক্ষণনাটোরে ২১ মার্চ মাসব্যাপী ক্রিকেট ও হ্যান্ডবল প্রশিক্ষণ শেষ হয়েছে। ওই দিন সন্ধ্যায় নাটোর সার্কিট হাউসের সম্মেলনকক্ষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি সাজেদুর রহমান খান, সম্পাদক হানিফ আলী শেখ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান জেলার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা ডিগ্রি কলেজে ২৪ মার্চ নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্থানীয় সাংসদ অধ্যাপক আবদুল কুদ্দুস, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ, গৌরনদী মণ্ডল ও সিদ্দিকুর রহমান বক্তৃতা করেন।বঙ্গবন্ধুর জন্মদিনে বিনা মূল্যে চিকিৎসাবঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মদিনে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ১৮ থেকে ২৪ মার্চ পর্যন্ত সব রোগীকে আউটডোরে বিনা মূল্যে চিকিৎসা দেওয়া হয়েছে। এ কাজে অংশ নেন সিদ্দিকুর রহমান পাটোয়ারী, হোসনে আরা হোসেন, জিয়াউল হক ও অক্ষয় কুমার রায়। সাত দিনে মোট এক হাজার ৪০০ রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।আদমদীঘি: বিনামূল্যে শিক্ষাউপকরণ বিতরণআদমদীঘি (বগুড়া) প্রতিনিধিবগুড়ার আদমদীঘি উপজেলার বাগবাড়ী ফিরোজা ইন্টারন্যাশনাল স্কুলে ২০ মার্চ শিক্ষাউপকরণ বিতরণ অনুষ্ঠান হয়েছে। শিক্ষাউপকরণ বিতরণ করেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী ময়নুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. ফেরদৌস আলী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাসুদ রানা, রফিকুল ইসলাম, খায়রুল ইসলাম, হারেজুজ জামান, আল আমিন, মাহাফুজুর রহমান, আক্তারুজ্জামান প্রমুখ।আদমদীঘিতে চার দিনব্যাপী লীলাকীর্তনবগুড়ার আদমদীঘি উপজেলা সদরের তালসন কালীবাড়ী মন্দির প্রাঙ্গণে ২৩ থেকে ২৬ মার্চ পর্যন্ত প্রহরব্যাপী লীলাকীর্তন শুরু হয়েছে। মানব জাতির কল্যাণ কামনায় স্থানীয় প্রশাসন ও জনসাধারণের সহযোগিতায় শ্রীশ্রী রাধাগোবিন্দের লীলাকীর্তন পরিবেশন করবেন ভারত থেকে আসা গোপাল দাস গোস্বামী, চাপাইনবাবগঞ্জের বীরেন সরকার, নাটোরের সুকৃতি রানী মহন্ত ও বগুড়ার পুষ্প রানী সরকার। লীলাকীর্তন আয়োজক কমিটির সভাপতি শিবেশ কুমার মৈত্র।দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশশেরপুর (বগুড়া) প্রতিনিধিবগুড়ার শেরপুরে কলেজ ছাত্রী রেশমা খাতুনের (১৮) আত্মহত্যার প্ররোচনাকারীদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২১ মার্চ উপজেলার শালফা টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ চত্বরে প্রতিবাদ সমাবেশ হয়। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. ইউসুফ আলী। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আহমদ আলী। সমাবেশে আরও বক্তব্য দেন এস এম বেলাল হোসেন, মো. কোরবান আলী, শফিকুল ইসলাম, মো. আবদুস সাত্তার, রেশমার বাবা মো. আব্দুল জলিল, মা মোছা. সাবিহা বিবি, মো. আমিনুল ইসলাম প্রমুখ। কুসুম্বী ইউনিয়নে বিএনপির সভা২০ মার্চ শেরপুরের কুসুম্বী ইউনিয়ন বিএনপির আয়োজনে এক কর্মিসভা টুনিপাড়া স্কুলমাঠে অনুষ্ঠিত হয়। গোলাম হোসেনের সভাপতিত্বে এই সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কে এম মাহবুবার রহমান। সভায় আরও বক্তব্য দেন হোসেন পিয়ার, আফতাব হোসেন তালুকদার, রফিকুল ইসলাম, জাহিদুর রহমান, সাইফুল ইসলাম বাচ্চু, মজনুর রহমান, শিল্পী বেগম, আবুল কালাম আজাদ, নাসরিন আকতার প্রমুখ।শেরপুর স্কুলের শিক্ষার্থীদের নারী নির্যাতন বন্ধের ওপর নাটক বগুড়ার শেরপুর মজিবর রহমান মজনু বালিকা উচ্চবিদ্যালয় চত্বরে ২২ মার্চ শিক্ষার্থীদের আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সমসুযোগ ও সমঅধিকার প্রতিষ্ঠায় নারী হোক রাজনীতির সমঅংশীদার—এই শ্লোগানকে সামনে রেখে স্থানীয় মৈত্রী পল্লি উন্নয়ন সংগঠনের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. আনোয়ারা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলার চেয়ারম্যান মজিবর রহমান। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন আবদুস সাত্তার, এ কে এম আসাদুজ্জামান ও আবদুস সাত্তার। আরও বক্তব্য দেন শিক্ষক মোছা. শামীম আরা, মো. আমিনুল ইসলাম। গাইবান্ধা: ফ্রেন্ডশিপের গোলটেবিল বৈঠকগাইবান্ধা প্রতিনিধিগাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডশিপের উদ্যোগে চরাঞ্চলের অধিবাসীদের আর্থসামাজিক উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক এক গোলটেবিল বৈঠক ২৩ মার্চ নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন গোবিন্দলাল দাস, আবু জাফর, সৈয়দ নুরুল আলম, মশিয়ার রহমান খান, সিদ্দিক আলম, সরকার শহিদুজ্জামান, আনিছুর রহমান, রেহেনা পারভীন, দেলোয়ার হোসেন প্রমুখ।কর্মচারী সংসদের অভিষেকগাইবান্ধা পৌর কর্মচারী সংসদের নবনির্বাচিত কর্মকর্তা ও সদস্যদের অভিষেক অনুষ্ঠান ২২ মার্চ পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আবদুর রহিমের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে বক্তব্য দেন পৌর মেয়র আনোয়ার-উল-হাসান, লুত্ফর রহমান, সেলিম উদ্দিন, সাজেদা পারভীন, আবদুল কুদ্দুস, নজরুল ইসলাম, মিলন কুমার প্রমুখ। পরে নবনির্বাচিতদের শপথবাক্য পাঠ করান পৌর মেয়র।জাতীয় পার্টির সভাগাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে এক আলোচনা সভা ২২ মার্চ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ফজলুল কাইয়ুম, আবদুল আউয়াল, দুদু মিয়া, আবদুল ওয়াহেদ, শহিদুর রহমান, সাইফুল খন্দকার, জহুরুল ইসলাম, লাল মিয়া, সৈয়দ আলী, নুরুজ্জামান মিয়া, বাবলু সরদার, মোস্তাফিজুর রহমান, মামুন আজমী প্রমুখ।সুধী সমাবেশগাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা শহরকে পৌরসভায় উন্নীত করার দাবিতে ২২ মার্চ স্থানীয় শহীদ মিনার চত্বরে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। ফজলুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ফজলে করিম, জিল্লুর রহমান, শফিউল ইসলাম, আজিজুল ইসলাম, আনছার আলী, আবদুল কাদের, আবদুর রশিদ, শাহজাহান সোহেল, ফারুকুল ইসলাম, মোক্তাজের রহমান, আবদুল ওয়াহেদ প্রমুখ।রায়গঞ্জ: সদর মহিলা কলেজে বিদায় অনুষ্ঠানরায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিচলতি বছর অনুষ্ঠিতব্য উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রীদের বিদায় উপলক্ষে ২০ মার্চ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১০টায় কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি মনোয়ারা সুলতানা। অধ্যক্ষ গোলাম মোস্তফা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আবদুস সালাম, সুবায়দুল ইসলাম, ফরিদুল ইসলাম, তাপস কুমার পাল, শহিদুল ইসলাম, লাকী খাতুন, রুকাইয়া, শান্তা ইসলাম, হিরা খাতুন প্রমুখ।গোলজার হোসেনের স্মরণসভারায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সমাজসেবক গোলজার হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ২২ মার্চ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আয়োজিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান গাজী আনিছুর রহমান। সভায় বক্তব্য দেন লুত্ফর রহমান, আবুল কালাম আজাদ, বাবুল খান, জাহাঙ্গীর আলম, গোলাম মোস্তফা, সাজেদা চৌধুরী, সালেহ মাহমুদ প্রমুখ।উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা ২১ মার্চ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) এলাকার জাতীয় সাংসদ গাজী ইসহাক হোসেন তালুকদার। রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান এ বি এম আবদুস সাত্তারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন মোহাম্মাদ আবদুল আহাদ, গাজী রইচ উদ্দিন, অধ্যাপক রেজাউল করিম তালুকদার, রহমত আলী, মোশারফ হোসেন সরকার, আবু সাঈদ সরকার, অজিত কুমার সরকার, শচীন্দ্রনাথ বসাক প্রমুখ।উল্লাপাড়া: মুক্তিযোদ্ধাদের মানববন্ধনউল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিযুদ্ধাপরাধীদের বিচার ও ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে ২১ মার্চ উল্লাপাড়া শহরে মুক্তিযোদ্ধারা মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে সমাবেশে বক্তব্য দেন সাংসদ শফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক গোলাম মোস্তফা, আমিরুল ইসলাম, গোপালচন্দ্র সরকার প্রমুখ। বক্তারা ৩১ মার্চের মধ্যে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করার জন্য সরকারের প্রতি দাবি জানান।ক্ষেতলালে বিশ্ব যক্ষ্মা দিবস পালিতক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি‘নব কৌশলে কাজ করি যক্ষ্মা মুক্ত দেশ গড়ি’ এই স্লোগানে ২৪ মার্চ জয়পুরহাটের ক্ষেতলালে বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ আয়োজনে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) জি এম সাহার সভাপতিত্বে আলোচনাসভায় উপস্থিত থেকে বক্তব্য দেন রুহুল আমিন মিঞা, গাইনি সার্জন এম এম হোসেন, সুশান্ত কুমার, নজরুল ইসলাম, আলাউদ্দিন , রাসেদা বেগম প্রমুখ।চাঁপাইনবাবগঞ্জ: বিশ্ব পানি দিবসে মানববন্ধননিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জবিশ্ব পানি দিবস উপলক্ষে সবার জন্য বিশুদ্ধ ও সুপেয় পানির অধিকার নিশ্চিত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গত সোমবার বিকালে স্থানীয় শহীদ সাটু হলের সামনে এ কর্মসূচির আয়োজন করে টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক)। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন, সনাকের আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম, মাহবুবুর রহমান, মোহিত কুমার দাঁ ও আবদুল আলিম। নীলফামারী: চেঞ্জমেকার এসেম্বলিনীলফামারী প্রতিনিধি‘নির্যাতনমুক্ত পরিবার নারী-পুরুষের অধিকার’ স্লোগানকে সামনে রেখে ২০ মার্চ নীলফামারীতে চেঞ্জমেকার এসেম্বলি অনুষ্ঠিত হয়েছে। নীলফামারী শিল্পকলা অডিটরিয়ামে জেলা চেঞ্জমেকার কমিটি আয়োজিত ওই এসেম্বলিতে জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। কমিটির সভাপতি গোলাম রহমানের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দেওয়ান কামাল আহম্মেদ, এ টি এম সিদ্দিকুর রহমান, নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ গৌরাঙ্গ চন্দ্র সরকার, শামিম আরা বেগম, তাহমিন হক, নুরুন্নাহার বেগম, দৌলতন জাহান, মিজানুর রহমান, ফারজানা জ্যোতি প্রমুখ।যক্ষ্মারোগের চিকিৎসা নিশ্চিতকরণে সভাযক্ষ্মারোগী শনাক্ত ও চিকিৎসা নিশ্চিতকরণে সুশীল সমাজের ভূমিকা শীর্ষক এক আঞ্চলিক সভা ২১ মার্চ নীলফামারী ডায়াবেটিক হাসপাতাল সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। নাটাব (বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি) নীলফামারী শাখার সভাপতি আনোয়ারুল ওয়ারেছের সভাপতিত্বে সভায় সিভিল সার্জন আবদুর রশিদ আকন্দ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন আজিজুল হক খান, মজিবুল হাসান শাহীন, রবীন্দ্রনাথ সরকার, আজিজুল হক বীরপ্রতীক, মঞ্জুরুল আলম, তাহের উদ্দিন আহম্মেদ প্রমুখ।ছয় দিনব্যাপী বইমেলানীলফামারীতে ছয় দিনব্যাপী জেলা বইমেলা ২০ মার্চ থেকে শুরু হয়েছে। নীলফামারী শিল্পকলা অডিটেরিয়াম চত্বরে বইমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান। এ সময় নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, অতিরিক্ত জেলা প্রশাসক এ টি এম সিদ্দিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।সৈয়দপুর: হরিজনদের সমাবেশসৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিবিশ্ব বর্ণবৈষম্য দিবসে সৈয়দপুর হরিজনকল্যাণ সমিতি সমাবেশ করেছে। ২১ মার্চ শহরের শের-এ-বাংলা সড়ক মোড়ে (জাসদ মোড়) ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন কাল্লু বাসফোর। বক্তব্য দেন হরিজন নেতা হীরালাল সর্দার, মো. সিরাজ, নারায়ণ বাসফোড়, কমল বাসফোড়, লোকচন বাসফোড় প্রমুখ। পরে হরিজন সংগঠনের নেতারা পৌর মেয়র আখতার হোসেনকে একটি স্মারকলিপি দেন।বাগমারা: বিশ্ব পানি দিবস পালিতবাগমারা (রাজশাহী) প্রতিনিধিরাজশাহীর বাগমারায় বিশ্ব পানি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২২ মার্চের পরিবর্তে পরদিন ২৩ মার্চ ভবানীগঞ্জ পৌরসভার উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ওই দিন সকালে উপজেলা পরিষদ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে ভবানীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়। ভবানীগঞ্জ পৌর মেয়র খোদাবক্স প্রামাণিকের সভাপত্বিতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আবুল খায়ের মো. মারুফ হাসান। আলোচনায় অংশ নেন শেখ মোহাম্মদ আলমগীর, আবদুস সাত্তার, ফজলুল হক, লিটন মিঞা, আবদুর রাজ্জাক, আশরাফুল ইসলাম, মোল্লাহ এম আলতাফ হোসেন প্রমুখ। এইচএসসি পরীক্ষা গ্রহণে প্রস্তুতিমূলক সভা আসন্ন এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে বাগমারায় ২৪ মার্চ এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল খায়ের মো. মারুফ হাসান। পরীক্ষাসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন আবদুর রাজ্জাক, মতিউর রহমান, মালেক মেহমুদ, আতাউর রহমান, জিয়াউর রহমান, জিল্লুর রহমান, গোলাম সারোয়ার প্রমুখ।পঞ্চগড়: সেবার মানোন্নয়নে প্রশিক্ষণ পঞ্চগড় প্রতিনিধিসরকারি-বেসরকারি সব কার্যক্রমে জনগণের সেবার মানোন্নয়নের লক্ষ্যে তেঁতুলিয়া উপজেলার কর্মকর্তাদের নিয়ে চার দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা ২২ মার্চ উপজেলা পরিষদ মিলনায়তনে শুরু হয়েছে। বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, উপজেলা পরিষদ ও জাইকা যৌথ উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। জেলা প্রশাসক বনমালী ভৌমিক প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে কর্মশালার উদ্বোধন করেন। অনুষ্ঠানে মুক্তারুল হক, মো. বেলায়েত হোসেন ও সুলতানা রেজিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ কে এম এনামুল হক স্বাগত বক্তব্য দেন। মো. আমিরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে কাজী মাহমুদুর রহমান, ইয়াছিন আলী মণ্ডল প্রমুখ বক্তৃতা করেন।পীরগঞ্জ: কুষ্ঠ ও শারীরিক প্রতিবন্ধীদের সম্মেলনপীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি২৩ মার্চ পীরগঞ্জ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন ফেডারেশনের আয়োজনে কুষ্ঠ ও শারীরিক প্রতিবন্ধীদের বার্ষিক সদস্য সম্মেলন-০৯ পীরগঞ্জ মহিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সভাপতিত্ব করেন মো. হামিদুর রহমান। বক্তব্য দেন কাজল কুমার কুন্ডু। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মো. ময়নুল হক, বিভূতী কুমার রায়, মার্সেল মিনজী, সাইফুল ইসলাম, মঞ্জুয়ারা বেগম, রাসেদা বেগম, রফিকুল ইসলাম প্রমুখ।কমিউনিটি গ্রুপ সদস্যদের প্রশিক্ষণ উদ্বোধন২১ মার্চ পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে ‘মা ও নবজাতকের স্বাস্থ্য’ বিষয়ে কমিউনিটি গ্রুপ সদস্যদের মৌলিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজল কুমার কুন্ডু। বক্তব্য দেন আশরাফ আলী, রাজেন্দ্র নাথ রায়, আবুবকর সিদ্দিক, কাজী নুরুল ইসলাম প্রমুখ।রাজশাহী: বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের সভানিজস্ব প্রতিবেদক, রাজশাহীরাজশাহী বণিক সমিতি মিলনায়তনে ২০ মার্চ বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের কনসাল্টেশন সভা হয়। বজলে রেজভী আল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন মাহবুবুর রহমান ও শীষ মোহাম্মদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সম্পাদক আমিনুল হক। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রণব কুমার পাণ্ডে। প্রবন্ধের ওপরে আলোচনায় অংশ নেন আনম ম সালেহ ও সাংবাদিক হাসান মিল্লাত।যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে জনসভাবেড়া (পাবনা) প্রতিনিধিযুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ২৪ মার্চ সাঁথিয়ায় বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত এই জনসভা অনুষ্ঠিত হয় সাঁথিয়া ফুটবল মাঠে। সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম। প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক। এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ, হাবিবুর রহমান, নিজামুদ্দিন, মিরাজুল ইসলাম, তৌফিক বিন, আবদুল মান্নান প্রমুখ। চাটমোহর: বড়াল রক্ষা আন্দোলনচাটমোহর (পাবনা) প্রতিনিধিপাবনার চাটমোহর প্রেসক্লাব মিলনায়তনে ২০ মার্চ বিকেলে ভাষাসৈনিক গৌরচন্দ্র সরকারের সভাপতিত্বে বড়াল রক্ষা আন্দোলন কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন আবদুল মালেক, শামসুজ্জোহা, ইয়াহিয়া মানিক, অঞ্জন ভট্টাচার্য, অধ্যক্ষ আবদুর রহিম, আবদুল মান্নাফ, প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান, রকিবুর রহমান, আলী হায়দার, নূরে আলম, নুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম প্রমুখ।জাতীয়তাবাদী যুবদলপাবনার চাটমোহর উপজেলা ও পৌর শাখা জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৯ মার্চ সকালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিক্ষোভ মিছিলটি সবুজ সংঘ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্টান্ডে গিয়ে এক সমাবেশ করে। আবদুল কুদ্দুসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আবদুল মান্নান, পাবনা জেলা যুবদলের সভাপতি শেখ তুহিন ও সাধারণ সম্পাদক মোসাব্বির হোসেন, পৌর বিএনপির সভাপতি জাকারিয়া ও সাধারণ সম্পাদক আরজ খান, আবদুর রহিম, আবদুল হালিম, এস এম মারুফ, সাইদুর রহমান, শেখ জহুরুল ইসলাম, ফরহাদ হোসেন, শাহীনুর রহমান ও মাসুম।বদরগঞ্জ: শিক্ষার্থীদের বৃক্ষরোপণের অঙ্গীকার বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিরংপুরের বদরগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী মাদককে ‘না’ বলাসহ অসহায় মানুষের সেবায় আত্মনিয়োগ এবং পরিবেশ রক্ষায় অধিক হারে বৃক্ষরোপণের অঙ্গীকার করেছে। ২০ মার্চ তারা ওই শপথ নেয়। শিক্ষক জামসিদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বিশ্বনাথ সরকার। আরও উপস্থিত ছিলেন জিয়াউল হক, সেলি গিবনে, বিটসে বাটলার, ক্রিস গেসকিন, মাহমুদুল করিম, আবদুর রউফ সরকার, মাসুদ রানা প্রমুখ।তারাগঞ্জ: যুবদলের কমিটি গঠনতারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি২১ মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তারাগঞ্জ উপজেলা শাখার ত্রিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়। তারাগঞ্জ অডিটরিয়াম হলরুমে দিনব্যাপী অনুষ্ঠিত এ সম্মেলনে বক্তব্য দেন তারাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর খান, সম্পাদক রশিদ পাটোয়ারী, রংপুর জেলা যুবদলের সভাপতি রইছ আহম্মেদ, সম্পাদক আনিছুর রহমান, সহসভাপতি নাজমুল আলম, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন। পরে তোফায়েল আহম্মেদকে সভাপতি ও নুরে-আলমকে সাধারণ সম্পাদক করে যুবদল তারাগঞ্জ উপজেলা শাখার ১০১ সদস্যের কমিটি গঠন করা হয়।পীরগাছা: হাজি কল্যাণ সংস্থার সম্মেলনপীরগাছা (রংপুর) প্রতিনিধিরংপুরের পীরগাছায় নবগঠিত রংপুর বিভাগ হাজি কল্যাণ সংস্থার উদ্যোগে ও উপজেলা হাজি কল্যাণ সংস্থার সহযোগিতায় ২১ মার্চ পীরগাছা ডিগ্রি কলেজ মাঠে হাজি সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলা হাজি কল্যাণ সংস্থার সভাপতি মো. শাহজাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আবদুল করিম মিয়ার সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন নূর হোসাইন, নূরুল ইসলাম, আবদুল লতিফ খান, আবদুস ছাদেক সরকার, মোজাহারুল ইসলাম, আবদুল রশিদ, শাহ আবদুল ওয়াহেদ, মাওলানা আবদুজ্জাহের প্রমুখ।