সংগঠন সংবাদ
ফরিদপুর: চরভদ্রাসনে মুক্তিযোদ্ধার প্লেট বিতরণফরিদপুর অফিসমহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ সভাকক্ষে গত ২৮ মার্চ ২০০ জন প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীকে একটি করে প্লেট ও সাবান দিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবুল হাশেম শিকদার। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কার্যক্রম থেকে অব্যাহতি নেওয়ার লক্ষ্যে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুুর রশিদ। সভায় ঢাকার পশ্চিমাঞ্চলসহ উপজেলার যুদ্ধকালীন কমান্ডার শেখ সাঈদ হোসেন প্রধান এবং উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আবুল বাশার মিয়া, মুক্তিযোদ্ধা ফখরুদ্দিন আহমেদ, এ কে মহিউদ্দিন প্রমুখ। জলবায়ু পরিবর্তনবিষয়ক সেমিনারএডাব অনু-সংগঠনের উদ্যোগে ‘জিও-এনজিও সম্পর্ক উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিকর প্রভাব বিষয়ে করণীয়’ শীর্ষক সেমিনার গত ২৭ মার্চ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় এনজিও ফোরাম কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারের উদ্বোধন করেন এম এ খালেক। এডাব অনু-সংগঠনের সভাপতি বেলায়েত হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন শিপ্রা রায়, সুরেশচন্দ্র হালদার, ফরিদপুর চেম্বারের পরিচালক ফোরকান আহমেদ খান, আ ন ম ফজলুল, বন বিভাগের ডেপুটি রেঞ্জার প্রবীরকৃষ্ণ ঘোষ, মো. গোলাম কিবরিয়া, মো. সহিদুল্লাহ, কে এম ওবায়দুর রহমান প্রমুখ।বিশ্ব যক্ষ্মা দিবস পালিত‘নব কৌশলে কাজ করি, যক্ষ্মামুক্ত দেশ গড়ি’—এ আহ্বানে শোভাযাত্রা, আলোচনা সভা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে গত ২৪ মার্চ ফরিদপুরে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে নাটাব ও ডেমিয়েন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ফরিদপুর জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। শেষে জেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন সিভিল সার্জন মো. বশিরুল ইসলাম। জেলা নাটাবের সভাপতি মুহম্মদ আজিজুল হক খানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি এম এ জলিল, ডেমিয়েন ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক মো. কামরুল হাসান এবং নাটাবের জেলা শাখার সাধারণ সম্পাদক আখতার হোসেন কামাল। এরপর ইমামদের নিয়ে যক্ষ্মাবিষয়ক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।বোয়ালমারী: পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্নবোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিফরিপুরের বোয়ালমারী উপজেলার রাঙ্গামুলারকান্দি হাজি আবদুল্লাহ একাডেমির পরিচালনা পর্ষদের নির্বাচন গত ২৯ মার্চ সম্পন্ন হয়। নির্বাচনে সভাপতি পদে আবদুর রহমান মোল্লা, সদস্যসচিব আ. আজিজ মোল্লা (প্রধান শিক্ষক পদাধিকার বলে), সদস্য আ. জলিল মিয়া, মো. মাসুদুর রহমান, মো. আসাদুজ্জামান মিয়া, বিপদ ভঞ্জন কুন্ডু, মো. সিরাজুল ইসলাম মৃধা, মো. হানিফ মাতবর, মোসা. সাবিনা বেগম, শিক্ষক প্রতিনিধি পদে রাফেয়া সুলতানা, মো. ইউনুস আলী মিয়া ও মো. রুহুল আমীন নির্বাচিত হন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন।সাতক্ষীরা: ‘খাসজমিতে নারী অধিকার ও বৈষম্য’ শীর্ষক কর্মশালানিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাসাতক্ষীরা অফিসার্স ক্লাবে বেসরকারি সংস্থা ‘উত্তরণ’-এর উদ্যোগে ২৯ মার্চ ‘খাসজমিতে নারী অধিকার ও বৈষম্য’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবদুস সামাদ। অচিন্ত কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন আবদুর রহিম, ফিরোজ আহমেদ, ভূধর সরকার, জাতীয় মহিলা পরিষদের সাতক্ষীরা শাখার সভানেত্রী রিফাত আমিন, কল্যাণ ব্যানার্জি, আনিসুর রহিম, এম কামরুজ্জামান, নাসরিন খান, চন্দ্রিকা ব্যানার্জি, হোসনে আরা হক, আজাদ হোসেন প্রমুখ।শ্যামনগরে আইলায় ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ বিতরণসাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে ঘূর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্ত ৫৮৫টি পরিবারকে ১০ হাজার এবং ৩১৫টি পরিবারের মধ্যে সাত হাজার করে টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আন্তর্জাতিক ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেডক্রিসেন্ট সোসাইটির হেড অব ডেলিগেশন মি. উদয় কুমার রেগমী। মুন্সিগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহনেওয়াজ পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক মিজানুর রহমান, সাতক্ষীরা ইউনিটের সাধারণ সম্পাদক শেখ নুরুল হক, গাবুরা ইউপি চেয়ারম্যান শফিউল আযম ও জেলা শ্রমিক লীগের সহসভাপতি হারুন উর রশিদ। পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভাপাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুর হোসেনের সভাপতিত্বে মাসিক আইনশৃঙ্খলাবিষয়ক সভা ২৯ মার্চ অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রশীদুজ্জামান মোড়ল। আনুষ্ঠানে আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা বিভাসচন্দ্র সাহা, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম সরদার, পাইকগাছা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, আবাসিক চিকিৎসা কর্মকর্তা প্রভাত কুমার দাস, উপজেলা প্রকৌশলী আকবর হোসেন, দিবাকর বিশ্বাস প্রমুখ।আশাশুনিতে সামাজিক উদ্যোগ ফোরামের মতবিনিময়আশাশুনিতে গত ৩০ মার্চ সামাজিক উদ্যোগ ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আশাশুনি বিআরডিবি হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি আবদুল হান্নান। সভায় উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে আশাশুনি, শ্রীউলা, কাদাকাটি, শোভনালী, বড়দল ও আনুলিয়া ইউনিয়নে সুপেয় পানি সংরক্ষণের নানা দিক নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় অংশ নেন এ কে এম এমদাদুল হক, সূর্যকান্ত সরকার, নজরুল ইসলাম, অসীম চক্রবর্তী, তাহমিনা রহিম, বিপ্লব রাহা, এস এম কামরুজ্জামান, আবদুস ছালাম প্রমুখ। চুয়াডাঙ্গা: আলমডাঙ্গায় নারী সমাবেশচুয়াডাঙ্গা প্রতিনিধি‘সমঅধিকার ও সমসুযোগ প্রতিষ্ঠায় নারী হোক রাজনীতিতে সমঅংশীদার’ এই স্লোগানে গত ৩০ মার্চ আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা মুক্তমঞ্চ চত্বরে নারী সমাবেশ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। স্টেপস ঢাকা ও চুয়াডাঙ্গা উন্নয়ন ফোরাম-সিডিএফের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা আত্মবিশ্বাস এবং প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। শামীম আরার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা এম সবেদ আলী মিয়া। বিশেষ অতিথি ছিলেন সিডিএফের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, প্রত্যাশার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন, সাহেদ হাসান, রিচার্ড রহমান, মনিরুজ্জামান, গোলাম সরোয়ার, খাইরুল মিনা ও আবদুল্লাহ আল মাসুদ। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য তিনজন নারীকে সম্মাননা জানানো হয়। তাঁরা হলেন আলমডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান পারুলা খাতুন, পৌর কাউন্সিলর শামীম আরা ও নারীনেত্রী আনজিরা বেগম। ডুমুরিয়া: ছাত্রদলের নেতা বাপ্পির মৃত্যুবার্ষিকীডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিখুলনা জেলা ছাত্রদলের সাবেক চারুকলাবিষয়ক সম্পাদক নুরে আলম সিদ্দিকী বাপ্পির সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ২৮ মার্চ ডুমুরিয়া উপজেলা বিএনপির উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে ডুমুরিয়া বারআনিবাজার জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খান আলী মুনসুর, সাধারণ সম্পাদক মোল্লা মোশারফ হোসেন, শেখ মতিয়ার রহমান, জাহাবক্স বিশ্বাস, খান বজলার রহমান, শেখ দিদারুল ইসলাম, জামির হোসেন জোয়ার্দার, গাজী আবদুল হালিম, শেখ হাফিজুর রহমান ও এফ এম গোলাম সরোয়ার।মোটরশ্রমিক ইউনিয়নের শাখা উদ্বোধনডুমুরিয়ার বানিয়াখালী বাজারে ২৭ মার্চ খুলনা মোটরশ্রমিক ইউনিয়নের বানিয়াখালী শাখার উদ্বোধন উপলক্ষে শেখ আবদুর রশীদের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন প্রধান অতিথি খুলনা মোটরশ্রমিক ইউনিয়নের সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, মশিউর রহমান, শহিদুল ইসলাম, জাহিদ খান, মোহাম্মদ মাসুদ, এখলাস হোসেন, রফিক মাস্টার, কালাম সরদার, শেখ রবিউল ইসলাম, মঞ্জিরুল ইসলাম, আবদুল গফ্ফার মোড়ল ও মিজানুর রহমান খান। শরীয়তপুর: মানববন্ধন ও স্মারকলিপি পেশশরীয়তপুর প্রতিনিধিদুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে স্থানীয় বেসরকারি সংস্থা এসডিএসের আয়োজনে শরীয়তপুরে জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ ও কৃষিপণ্যের নায্যমূল্যের দাবিতে গত ৩১ মার্চ মানববন্ধন পালিত হয়েছে। এদিকে জেলা নাগরিক মৈত্রী কমিটির উদ্যোগে ভেজালমুক্ত খাদ্যদ্রব্য উৎপাদন ও বাজারজাতকরণ নিশ্চিত করার দাবিতে একই দিন পৃথক মানববন্ধন পালন করা হয়েছে। শেষে উভয় সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দেওয়া হয়। এ সময় বক্তব্য দেন এসডিএসের নির্বাহী পরিচালক মজিবুর রহমান, প্রেসক্লাবের সদস্যসচিব আবদুস সামাদ তালুকদার, আহসান উল্লাহ, পারভীন, জাভারন, জেলা নাগরিক মৈত্রী কমিটির সভাপতি মম্মথ কুমার দাস, সাধারণ সম্পাদক আহসান উল্লাহ ইসমাইলী, পারভীন, কাজী নজরুল প্রমুখ।রাজবাড়ী: সনাকের স্বাধীনতা ও সংস্কৃতি উৎসবগোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিসচেতন নাগরিক কমিটি (সনাক) রাজবাড়ীর উদ্যোগে ২৯ ও ৩০ মার্চ শহরের রেলওয়ে আজাদী ময়দানে দুই দিনব্যাপী স্বাধীনতা ও সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউল্লাহ মিয়া। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সালাম কবীর এবং পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী। এতে সভাপতিত্ব করেন সনাকের আহ্বায়ক শংকর চন্দ্র সিনহা।পরে হাতের লেখা প্রতিযোগিতা, দেয়ালিকা প্রতিযোগিতা, আবৃত্তি ও দেশাত্মবোধ গানের প্রতিযোগিতা, পুঁথি পাঠ, দুর্নীতিবিরোধী নাটক, বরীন্দ্রসংগীত ও মারফতি গানসহ বাউল গান পরিবেশিত হয়। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে চিত্রাঙ্কন, বিতর্ক, কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী, সেমিনার, ইয়েস গ্রুপের পরিবেশনায় কোরিওগ্রাফি, নৃত্যানুষ্ঠান, জারি গান ও গম্ভীরা অনুষ্ঠিত হয়।বিদ্যুতের দাবিতে ছাত্র ইউনিয়নের মানববন্ধনআশপাশের জেলার সমপরিমাণ বিদ্যুৎ সরবরাহ ও এইচএসসি পরীক্ষার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থার দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজবাড়ী শাখা গত ২৯ মার্চ শহরের শহীদ স্মৃতি চত্বরের সামনে মানববন্ধন করেছে। এ সময় বক্তব্য দেন উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী শাখার সভাপতি সুনিল কুমার বিশ্বাস, ছাত্র ইউনিয়নের জেলা শাখার সভাপতি এজাজ আহম্মেদ, জেলা কমিটির সদস্য সুমন বিশ্বাস, ইমদাদুল হক, বিধান বিশ্বাস প্রমুখ। বিশ্বনাট্য দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা‘মঞ্চে দেখি জীবনের প্রতিচ্ছবি’ এই স্লোগান নিয়ে গত ২৭ মার্চ বিশ্ব নাট্যদিবসে রাজবাড়ীতে আমরা কজনা থিয়েটার শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলওয়ে আজাদী ময়দানে আলোচনা সভার আয়োজন করে। বিনয় কুমার সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন থিয়েটারের উপদেষ্টা আজিজুল হক। অন্যান্যের মধ্যে কাজী আবদুল কুদ্দুস, সঞ্জীব কুমার ভৌমিক প্রমুখ বক্তব্য দেন। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শোভাযাত্রাযুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গত ২৬ মার্চ গোয়ালন্দ উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আনিছুর রহমান মোল্লার নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভার আয়োজন করে। এতে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার আনিছুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলহাস চৌধুরী, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম, জিয়াউল হাসান টিটু প্রমুখ।ঝালকাঠি: বাইসাইকেল শোভাযাত্রা ঝালকাঠি প্রতিনিধি‘রোভারিং আদর্শে ডিজিটাল বাংলাদেশ গড়ি’ এ স্লোগান নিয়ে সাতক্ষীরা সরকারি কলেজের রোভার স্কাউট সদস্যরা বাইসাকেলে ঝালকাঠি জেলা ঘুরে গেলেন। ৩০ মার্চ বাইসাইকেল নিয়ে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এসে ১০ মিনিটের বিরতি নেয় স্কাউট দল। পরে তারা বরিশালের উদ্দেশে যাত্রা শুরু করে। চারটি বাইসাইকেল নিয়ে দক্ষিণাঞ্চল সফরে আসা রোভার স্কাউট দলে রয়েছেন অতনু বোস, দিপংকর কুমার চক্রবর্তী, আবু সাঈদ ও শামিমুল ইসলাম। গত ২৯ মার্চ সাতক্ষীরা সরকারি কলেজ থেকে তাঁরা ২৩ জেলা সফরের যাত্রা শুরু করেন। এঁরা চারজনই সাতক্ষীরা শহরের বাসিন্দা।দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতাঝালকাঠিতে ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সার্পোট (ইয়েস) গ্রুপের উদ্যোগে গত ২৯ মার্চ ‘মানবিক মূল্যবোধের অবক্ষয়েই মানুষ দুর্নীতিগ্রস্ত হয়’ বিষয়ে ঝালকাঠি সরকারি কলেজ মিলনায়তনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।ঝালকাঠি সরকারি কলেজের উপাধ্যক্ষ সৈয়দ আলী আজমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতর্কে বিচারকের দায়িত্ব পালন করেন সহযোাগী অধ্যাপক এ কে এম মুজিবুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মো. মজিবুর রহমান, সহকারী অধ্যাপক মু. মোস্তফা কামাল, সনাকের যুগ্ম আহ্বায়ক হেমায়েত উদ্দিন ও টিআইবির এরিয়া ম্যানেজার মো. রোকনুজ্জামান। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন সহকরী অধ্যাপক মো. মোস্তফা কামাল। বিতর্কে পক্ষে অংশগ্রহণ করে মো. রাজিব খান, রাশিদ নাহিয়ান ও আরিফুর রেজা এবং বিপক্ষে মিজানুর রহমান, শামীম রেজা ও সৌরভ হোসেন। বিতর্কে পক্ষ দল বিজয়ী এবং রাশিদ নাহিয়ান শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন। জামায়াতের প্রতিবাদ সভাইসলামী রাজনীতি বন্ধ চেষ্টার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠি শহর শাখা গত ২৯ মার্চ দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভার আয়োজন করে। শহর শাখার আমীর ফারুক হোসেন খানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমীর ফরিদুল হক, সেক্রেটারি আমিনুল ইসলাম, কর্মপরিষদ সদস্য নাসির উদ্দিন, সদর থানা আমীর শাহজামাল, ছাত্র শিবির সভাপতি মো. মাসুম বিল্লাহ প্রমুখ।নড়াইল: যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মানববন্ধননড়াইল প্রতিনিধিযুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ গত ৩১ মার্চ শহরে মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতি সুবাস বোস, ফজলুর রহমান, সাঈফ হাফিজুর রহমান, আইনজীবী সমিতির সম্পাদক আনন্দ মোহন দাস, জাসদ সভাপতি হেমায়েত উল্লাহ, সম্পাদক আব্দুস সালাম খান, ওর্য়াকার্স পার্টির সম্পাদক নজরুল ইসলাম, আল ইমরান, পান্থ প্রমুখ। জাতীয় পার্টির ইউনিয়ন সম্মেলনসদর উপজেলা বিছালী ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন ২৭ মার্চ মির্জাপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। আলী ইমামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মেজর (অব.) গাজী আশরাফুল আলম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বেলাল আহম্মদ, অভয়নগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মনিরুজ্জামান, সম্পাদক জাহিদুল ইসলাম ও শ্রমিক পার্টির কেন্দ্রীয় সহসভাপতি আবদুর রহিম। প্রধান বক্তা ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক শরীফ মুনির হোসেন। শেষে মনিরুজ্জামানকে সভাপতি এবং ছিদ্দিকুর রহমানকে সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। ছাত্রলীগের থানা কমিটি গঠনআমিরুল ইসলামকে সভাপতি ও শেখ রিয়াজ মাহামুদকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ছাত্রলীগ নড়াইল সদর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। ছাত্রলীগের জেলা সভাপতি হাফিজ খান মিলন ও সম্পাদক খোকন সাহা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটির অন্য নেতারা হলেন—সহসভাপতি ফরিদ আহম্মেদ ও মো. হাসিব উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর সিকদার, মো. মহিদুল ইসলাম ও লিটন মোল্লা। সাংগঠনিক সম্পাদক গাজী আল-মামুন, মো. নাছির উদ্দীন মণ্ডল এবং মো. রিগান। গোলটেবিল বৈঠকবেসরকারি সংস্থা বাঁচতে শেখা আয়োজিত নারী নির্যাতন প্রতিরোধ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় শীর্ষক গোলটেবিল বৈঠক ২৯ মার্চ জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নাগরিক কমিটির সভাপতি কার্তিক দাস বৈঠকে সভাপতিত্ব করেন। জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন প্রধান অতিথি ছিলেন। সদর উপজেলা চেয়ারম্যান শরীফ হুমায়ূন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক হাওলাদার রকিবুল বারী, অতিরিক্ত পুলিশ সুপার মহিউল আলম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন আবদুল কাদের, প্রেসক্লাব সভাপতি আলমগীর ছিদ্দিকী, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা রহমান, বিআরডিবি প্রকল্প কর্মকর্তা তপতী সেন, যুব উন্নয়ন সহকারী পরিচালক সঞ্জীব সাহা, সঞ্জিত সাহা, মহিলাবিষয়ক কর্মকর্তা মৌসুমি রানী, জ্যোতি নারী ও শিশু উন্নয়ন সংস্থার সভাপতি কানন বালা গুপ্ত প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। ফুয়াদ জিলানী স্বাগত বক্তব্য দেন। টাউন ক্লাবের আলোচনা সভাস্বাধীনতা দিবস উদযাপনে নড়াইল ক্লাব ২৮ মার্চ ক্লাব চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। মইনুদ্দিন আহম্মদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন, আবদুল গফুর, উপজেলা চেয়ারম্যান শরীফ হুমায়ূন কবির, ফজলুর রহমান, এস এ মতিন, নজরুল ইসলাম, শাহ জালাল প্রমুখ। স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন। কুষ্টিয়া: পরিবেশ ও স্বাস্থ্যরক্ষাবিষয়ক সভাকুষ্টিয়া অফিসদৌলতপুরের বড়গাংদিয়া নাসির উদ্দিন বিশ্বাস কলেজ মিলনায়তনে ‘তামাক চাষের হুমকি: খাদ্য উৎপাদন, পরিবেশ ও স্বাস্থ্য রক্ষার আলোকে করণীয় নির্ধারণ’ শীর্ষক আলোচনা সভা ৩০ মার্চ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন (উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণা) উবিনীগ-এর নির্বাহী পরিচালক ফরিদা আখতার। প্রধান অতিথি ছিলেন দৌলতপুরের সাংসদ আফাজ আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশেষ অতিথি দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারেজ উদ্দিন ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল আলম। অনুষ্ঠান পরিচালনা করেন সীমা দাস।কর্মজীবী নারীদের মতবিনিময় কুষ্টিয়া প্রেসক্লাবে কর্মজীবী নারী সামাজিক উন্নয়ন সংগঠন ২৮ মার্চ গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে। মোস্তাফিজুর রহমানের উপস্থাপনায় সভায় বক্তব্য দেন কর্মজীবী নারী সংগঠনের সহকারী সমন্বয়ক পার্থ পাল চৌধুরী, প্রোগ্রাম অফিসার আরতী রানী সিংহ রায় প্রমুখ।মেহেরপুর: শিবালয় আশ্রমের সম্মেলনমেহেরপুর প্রতিনিধিমেহেরপুর শিবালয় আশ্রমে দুই দিনব্যাপী বার্ষিক সম্মেলন ৩০ মার্চ শেষ হয়েছে। মেহেরপুর শিবালয় আশ্রম মিলনায়তনে আশ্রমের উদ্যোগে এই সম্মেলনে বিভিন্ন জেলা থেকে স্বামী নিগমানন্দের ভক্তরা অংশ নেয়। পল্লব ভট্টাচার্যের সভাপতিত্বে সম্মেলনের শেষ দিনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।