সংগঠন সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা: নেটওয়ার্কের সমাবেশগাইবান্ধা প্রতিনিধিগাইবান্ধা এনজিও নেটওয়ার্কের উদ্যোগে এক সমাবেশ ২৮ মার্চ মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ চত্বরে অনুষ্ঠিত হয়। প্রবীর চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, মোজাফফর রহমান, জহুরুল কাইয়ুম, ওয়াজিউর রহমান, সাজেদা পারভীন, আবদুল মতিন প্রমুখ।স্পন্দনের সভাগাইবান্ধার শিশু সংগঠন স্পন্দন শিল্পীগোষ্ঠীর উদ্যোগে এক আলোচনা সভা ২৯ মার্চ নাট্য সংস্থা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। রাগিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সদরুল কবির, উত্তম সরকার, হাসান ইমাম, সাজ্জাদ সরকার, রায়হান মিয়া, সাখাওয়াত হোসেন, মাহবুবা জেসমিন প্রমুখ।শ্রমিক ইউনিয়নের সমাবেশগাইবান্ধার রংপুর চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে চাকরি স্থায়ীকরণ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ আট দফা দাবিতে এক সমাবেশ ২৮ মার্চ ডিসি অফিস চত্বরে অনুষ্ঠিত হয়। আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন তোফাজ্জুল হোসেন, মোস্তাফিজুর রহমান, জিল্লুর রহমান, জালাল উদ্দিন, জোবায়দুর রহমান, আবুল হোসেন, মোজাফ্ফর রহমান, সাইদুর রহমান, শাহীন মিয়া, রফিকুল ইসলাম, ফারুক হোসেন প্রমুখ।নীলফামারী: অনিন্দ্য সাহিত্য সংসদের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীনীলফামারী প্রতিনিধি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অনিন্দ্য সাহিত্য সংসদের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২০০৯ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মোবাইল কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে নীলফামারী-৩ (কিশোরগঞ্জ-জলঢাকা) আসনের সাংসদ কাজী ফারুক কাদের বলেছেন, শিক্ষার বিকল্প নেই। পাঠ্যপুস্তকের পাশাপাশি সাহিত্যচর্চার মাধ্যমে সুশিক্ষায় শিক্ষিত করে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের অনিন্দ্য সাহিত্য সংসদ চত্বরে গত ২৫ মার্চ বিকেলে অধ্যক্ষ মহির উদ্দিন বসুনিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কিশোরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. জাকির হোসেন। এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রতিষ্ঠাবার্ষিকী পরিচালনা কমিটির আহ্বায়ক আফজালুল হক, অনিন্দ্য সাহিত্য সংসদের সম্পাদক মুকুল হোসেন, গোলাম সাদেক, বড়ভিটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেনজির আহমেদ প্রমুখ। সৈয়দপুর: শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি  সৈয়দপুরে বেসরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গত ২৯ মার্চ শহরের ইসলামিয়া উচ্চবিদ্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, ইসলামিয়া উচ্চবিদ্যালয়েল পরিচালনা পর্ষদের সভাপতি মো. আবদুল হামিদ সরকার। বক্তব্য দেন, সংগঠনের সভাপতি গোলাম মোস্তাকিম, সাধারণ সম্পাদক শফিউল আজম, শিক্ষক জয়দেব কুমার জয়, আবদুস সালাম, রেজাউল করিম, মাহবুবুল ইসলাম, আকবর আলী, রেয়াজুল ইসলাম, আবদুল্লাহ সরকার প্রমুখ। স্বাচিপ সৈয়দপুর শাখার বঙ্গবন্ধুকে নিয়ে স্মরণিকা প্রকাশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সৈয়দপুর জেলা শাখা একটি স্মরণিকা প্রকাশ করেছে। গত ২৯ মার্চ রাতে বঙ্গবন্ধুর ৯১তম জন্মদিন উপলক্ষে সৈয়দপুর উচ্চবিদ্যালয় মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ওই স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ কর্নেল (অব.) এ এ মারুফ সাকলান। বিশেষ অতিথি ছিলেন স্বাচিপের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক এম ইকবাল আর্সালান, যুগ্ম মহাসচিব রোকেয়া সুলতানা, নীলফামারীর সিভিল সার্জন আব্দুর রশিদ আকন্দ, সৈয়দপুর পৌরসভার মেয়র আখতার হোসেন বাদল। ডা. মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সৈয়দপুর জেলা শাখার সভাপতি শেখ নজরুল ইসলাম, আওয়ামী লীগের নেতা রফিকুল ইসলাম বাবু প্রমুখ। পরে স্থানীয় শিল্পীরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সেই কালজয়ী গানগুলো গেয়ে শোনান। পঞ্চগড়: জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত পঞ্চগড় প্রতিনিধি ‘তথ্যের সহজলভ্যতা, নিশ্চিত করবে দুর্যোগে নিরাপত্তা’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঞ্চগড়ে পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। এ উপলক্ষে ৩১ মার্চ সকালে একটি শোভাযাত্রা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ চত্বর থেকে বের হয়ে সরকারি মিলনায়তনে গিয়ে শেষ হয়। সেখানে জেলা প্রশাসক বনমালী ভৌমিকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নরেন্দ্রনাথ পাল স্বাগত বক্তব্য দেন। সভায় অন্যান্যের মধ্যে কাউন্সিলার মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, জেলা শিক্ষা কর্মকর্তা এস এম মোসলেমউদ্দিন, প্রধান শিক্ষক জীবধন বর্মণ, প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুল বক্তব্য দেন। পীরগাছা: হাজি কল্যাণ সংস্থার সম্মেলনপীরগাছা (রংপুর) প্রতিনিধি রংপুরের পীরগাছায় নবগঠিত রংপুর বিভাগ হাজি কল্যাণ সংস্থার উদ্যোগে ও উপজেলা হাজি কল্যাণ সংস্থার সহযোগিতায় ২১ মার্চ পীরগাছা ডিগ্রি কলেজ মাঠে হাজি সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জেলা হাজি কল্যাণ সংস্থার সভাপতি মো. শাহজাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আবদুল করিম মিয়ার সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন নূর হোসাইন, নূরুল ইসলাম, আবদুল লতিফ খান, আবদুস ছাদেক সরকার, মোজাহারুল ইসলাম, আবদুল রশিদ প্রমুখ। বদরগঞ্জ: তিন ইউনিয়নে যুবদলের কমিটিবদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি রংপুরের বদরগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কমিটি গঠন করা হয়েছে। ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ওই কমিটি গঠন করা হয়। উপজেলার মধুপুর ইউনিয়ন শাখায় মহুবার রহমানকে সভাপতি, আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক, সাইফুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক, কালুপাড়া ইউনিয়নে মানিকুজ্জামান সভাপতি, রবিউল ইসলাম সাধারণ সম্পাদক, মোহাদ্দেছ আলী সাংগঠনিক সম্পাদক এবং বিষ্ণুপুর ইউনিয়নে আবদুল আলিম সভাপতি, তাইফুর রহমান সাধারণ সম্পাদক ও আরমান আলীকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট যুবদলের ওই ইউনিয়ন কমিটিগুলো গঠন করা হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক কোমল লোহানী, যুগ্ম আহ্বায়ক বিশ্বজিত্ বিশ্বাস, চান মিয়া, ফরহাদ সরকার, বিপ্লব সরকারসহ অন্য নেতারা ওই কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মানী প্রদানরংপুরের বদরগঞ্জে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মানী দেওয়া হয়েছে। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় অডিটরিয়ামে ওই দিন সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল আলম সরকার। বক্তব্য দেন রংপুর (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সাংসদ আনিছুল ইসলাম মণ্ডল, উপজেলা চেয়ারম্যান বিশ্বনাথ সরকার, ভাইস চেয়ারম্যান মোহসিনা বেগম, রফিকুর রহমান, মুক্তিযোদ্ধা মজিবর রহমান, অবসরপ্রাপ্ত লে. কর্নেল নজরুল হক বীরপ্রতীক, অবসরপ্রাপ্ত মেজর নাসিম প্রমুখ।শিবগঞ্জ: অটো টেম্পো মালিক সমিতির সভাশিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি বগুড়ার শিবগঞ্জ উপজেলার আমতলী বন্দরে ২৬ মার্চ অটো টেম্পো মালিক সমিতির আয়োজনে এক সভা অনুষ্ঠিত হয়। বেলাল সরকারের সভাপতিত্বে সভায় প্রধান ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শাহাজাদা চৌধুরী, হাবিবুল আলম, এমদাদুল হক, বকুল শেখ, শহিদুল ইসলাম, আবদুল বাছেদ, হারুন মিয়া, বকুল হোসেন, আবু হান্নান, জাহেদুল ইসলাম, রাছেল আহমেদ, ওয়াহেদ আলী, আবদুল মান্নান প্রমুখ। মর্নিং সান কেজি স্কুলের সভাউপজেলার মহাস্থান মর্নিং সান কেজি স্কুলের আয়োজনে ২৭ মার্চ এক সভা স্কুলের মাঠে অনুষ্ঠিত হয়। ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণের জন্য এ সভার আয়োজন করা হয়। সাবেক উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ছামছুল আলম তালুকদার, মোস্তাফিজার রহমান, আবদুস ছালাম, হাফিজুর রহমান, রফিকুল ইসলাম, আজমল হোসেন, মোবারক হোসেন, মোশারফ হোসেন প্রমুখ।দুপচাঁচিয়া: কমিউনিস্ট পার্টির জনসভা দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি দুপচাঁচিয়ায় সিও বাসস্ট্যান্ড মোড়ে ৩০ মার্চ বিকেলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জনসভা অনুষ্ঠিত হয়। কমরেড মোবারক আলীর সভাপতিত্বে ও কমরেড আইয়ুব হোসেনের পরিচালনায় জনসভায় বক্তব্য দেন সিপিবির বগুড়া জেলা শাখার সভাপতি কমরেড হাফিজ আহম্মেদ, সহসম্পাদক কমরেড আমিনুল ইসলাম, সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড জিন্নাতুল ইসলাম, জেলা সদস্য কমরেড শহীদ তালুকদার, কৃষক সমিতির বগুড়া জেলা সেক্রেটারি কমরেড হাসান আলী সেখ, উপজেলা সিপিবি সেক্রেটারি কমরেড আবুল বাশার, সদস্য কমরেড জাহিদুর রহমান, সদস্য কমরেড আবু আব্দুল্লাহ প্রমুখ। গুনাহার ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন গত ৩০ মার্চ বিকেলে দুপচাঁচিয়া গুনাহার ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন পাওগাছা বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লুত্ফর রহমান তালুকদারের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হামিদ, প্রথম যুগ্ম আহ্বায়ক হারুন-অর-রশীদ, আবদুল মোত্তালেব, মোস্তাফিজার রহমানু, আফছার আলী, মতিয়ার রহমান, মনোয়ার হোসেন, যুবদল নেতা মিজানুর রহমান, ফারুক হোসেন, ছাত্রদল নেতা মেসকাতুর রহমান প্রমুখ। সম্মেলন শেষে লুত্ফর রহমান তালুকদারকে সভাপতি, আবু নাসের সরদারকে সাধারণ সম্পাদক ও আবু সালেককে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৭১ সদস্যবিশিষ্ট গুনাহার ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়। পোথাট্টি বালিকা উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ গত ২৯ মার্চ দুপচাঁচিয়ার পোথাট্টি বালিকা উচ্চবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোকলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সাংসদ আবদুল মোমিন তালুকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হামিদ, যুগ্ম আহ্বায়ক হারুন-অর-রশীদ, ব্যবসায়ী শামছুদ্দিন আহম্মেদ, উপজেলা যুবদল সাংগঠনিক সম্পাদক শাহিন মাহমুদ, চামরুল ইউপি বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুর রহিম, চামরুল ইউপি সদস্য আবদুর রহিম, আফছার আলী, মোস্তাক আহম্মেদ, ফয়সালসহ প্রমুখ। ধুনট: পৌরসভার পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাধুনট (বগুড়া) প্রতিনিধি ধুনটে পৌরসভার পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ২৬ মার্চ দুপুর ১২টায় পৌরসভা চত্বরে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। ধুনট পৌরসভার মেয়র আলিমুদ্দিন হারুন মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি টি আই এম নুরুন্নবী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ হারুন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ জি এম বাদশা, মুক্তিযোদ্ধা কমান্ডার জালাল উদ্দীনসহ অন্য মুক্তিযোদ্ধারা। সভায় বক্তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান। ক্ষেতলাল: ১৬ প্রহরব্যাপী হরিবাসরক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দৌলতপুরে ২৪ মার্চ এবং পাঠানপাড়ায় ২৮ মার্চ স্থানীয় মণ্ডপে বিশ্বশান্তি প্রার্থনা করে ১৬ প্রহরব্যাপী রাধাকৃষ্ণ লীলাকীর্তন হরিবাসর অনুষ্ঠিত হয়েছে। হরিবাসরে দেশের বিভিন্ন স্থান থেকে আসা রাধাকৃষ্ণের দল কীর্তন পরিবেশন করে। ওই দুই দিন হরিবাসর পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান তাইফুল ইসলাম তালুকদার। সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামী লীগের নেতা তোজাম্মেল হোসেন, আজিজুল ইসলাম প্রমুখ।স্কাউট-বিষয়ক মতবিনিময় সভা২৭ মার্চ বেলা ১১টায় জয়পুরহাট উপজেলা পরিষদ মিলনায়তনে জেলার পাঁচটি উপজেলার স্কাউট কর্মকর্তাদের নিয়ে স্কাউট-বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন বাংলাদেশ স্কাউটস জাতীয় কমিশনার মো. সায়েদুর রহমান, বিশেষ অতিথি মো. এনামুল হক বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল, সাধন কুমার বিশ্বাস উপপরিচালক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা রাজশাহী অঞ্চল এবং আঞ্চলিক কমিশনার বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চল, জেলা শিক্ষা কর্মকর্তা আবদুল আজিজ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবুওয়াত হোসেন প্রমুখ।বাগমারা: কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণবাগমারা (রাজশাহী) প্রতিনিধি রাজশাহীর বাগমারায় কৃষকদের মধ্যে কৃষি উপকরণ সহায়তা কার্ড বিতরণ করা হয়েছে। ২৯ মার্চ উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ভবানীগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে কার্ড বিতরণ করা হয়। স্থানীয় সাংসদ এনামুল হক প্রধান অতিথি থেকে কার্ড বিতরণ করেন। এ উপলক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক আহসান, ইয়াছিন আলী মাস্টার, রেজিয়া বেওয়া। বক্তব্য দেন মকবুল হোসেন মৃধা, জাকিরুল ইসলাম, শেখ মোহাম্মদ আলমগীর, আয়েন উদ্দিন, আবুল হোসেন, মাহাতাব উদ্দিন প্রমুখ। ছাত্র উন্নয়ন সংস্থার শিক্ষা উপকরণ বিতরণ বাগমারার স্বেচ্ছাসেবী সংগঠন ছাত্র উন্নয়ন সংস্থার উদ্যোগে ৩০ মার্চ গরির শিক্ষার্থীদের মধ্যে বিনা মূল্যে শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দরগামাড়িয়া বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব বিতরণ করা হয়েছে। পরে সংগঠনের সভাপতি আনোয়ার জাহিদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য দেন আনিছুর রহমান, শাহাজাহান, আবু সায়েম, কামরুল হাসান, জহুরুল ইসলাম, রফিকুল ইসলাম, আলমগীর প্রমুখ। পাবনা: কৃষকদের মাঝে ঋণ বিতরণ পাবনা অফিস রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) আটঘরিয়া শাখার উদ্যোগে কৃষকদের মাঝে প্রকাশ্য ঋণ বিতরণ কার্যক্রম গত বুধবার অনুষ্ঠিত হয়। ব্যাংক কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অঞ্চলের উপমহাব্যবস্থাপক নাহিদা বেগম। অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক নুরুল ইসলাম, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান ইশারত আলী ও রাকাব রাজশাহী জোনের উপমহাব্যবস্থাপক বি এম শফিকুল ইসলাম। ঋণ বিতরণ অনুষ্ঠানে পাবনার আটঘরিয়া উপজেলার আটজন কৃষকের মধ্যে দুই লাখ ৮১ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়। বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক নাহিদা বেগম ঋণ প্রদানের ক্ষেত্রে কৃষক যেন হয়রানির শিকার না হয় সে দিকে ব্যাংক কর্মকর্তাদের খেয়াল রাখতে বলেন। তিনি কৃষকদের ঋণ গ্রহণের এই সুবিধা নেওয়ার পাশাপাশি সঠিক সময়ে ঋণ পরিশোধেরও আহ্বান জানান।বেড়া: পৌর আওয়ামী লীগের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বেড়া (পাবনা) প্রতিনিধি স্বাধীনতা দিবস উপলক্ষে বেড়া পৌর আওয়ামী লীগ ২৬ মার্চ পৌর পাবলিক লাইব্রেরির সেমিনার কক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সন্ধ্যা সাতটায় শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আজিজুল হক, জেলা আওয়ামী লীগের সদস্য আ হ ম ফজলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম গোলজার হোসেন, দপ্তর সম্পাদক এম এ মতিন, পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান, সহসভাপতি মতিউর রহমান ও আবদুস সালাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আবদুল বাতেন প্রমুখ। পত্রিকার প্রকাশনা উপলক্ষে মতবিনিময় সভাজোড়বাংলা পত্রিকার প্রকাশনা উপলক্ষে ২৫ মার্চ বেড়া উপজেলা পরিষদের সভাকক্ষে মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়। এতে বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আজিজুল হক প্রধান অতিথি ও পত্রিকার সম্পাদক আবদুল মতিন প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসানুল মতিন, জেলা আওয়ামী লীগের সদস্য আ হ ম ফজলুর রহমান, হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান প্রমুখ।