সংগঠন সংবাদ
ফরিদপুর: মোড়ক উন্মোচনফরিদপুর অফিসইমামউদ্দিন স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে ৩ এপ্রিল শহরের অম্বিকা মেমোরিয়াল হলে এ আলোচনা সভার আয়োজন করা হয়। ইমামউদ্দিন স্মৃতি সংসদের সভাপতি এস এম নূরুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক সাংসদ আ. রউফ মাস্টার, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজি জায়নুল আবেদীন, রুশেমা বেগম, রমেন্দ্র নাথ রায় কর্মকার, আতিয়ার রহমান, সাইফুল আহাদ, মিজানুল ইসলাম, মোকাররম মিয়া, আক্কাস হোসেন, ফারজানা আহমেদ, নির্মল সাহা, শামীমা নাসির, এম এ আজিজ ও জিয়াউল হাসান।কমিউনিটি পুলিশিংবিষয়ক কর্মশালাকমিউনিটি পুলিশিংবিষয়ক কর্মশালা ৭ এপ্রিল ফরিদপুর পুলিশ লাইনসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কর্মশালা উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অপরাধ) ফজলুর রহমান। ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আওলাদ আলী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ (এএসপি) সুপার মো. আনিসুর রহমান, রতন কুমার দে, মো. মনিরুজ্জামান প্রমুখ। মুক্তিযোদ্ধাকে সংবর্ধনাফরিদপুর শহরের চরকমলাপুর সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন সাহাবুদ্দিন আহমেদ বীর উত্তমকে সংবর্ধনা জানানো হয়েছে। ২ এপ্রিল সন্ধ্যায় চরকমলাপুর এলাকায় ওই মুক্তিযোদ্ধার বাড়ির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুক্তিযোদ্ধা সংগঠক আমিনুল ইসলামের সহধর্মিণী ইভা খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন আহম্মেদ জালাল ও আ. বাতিন। শেষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।স্কাউটের শপথ অনুষ্ঠানস্কাউটের শপথ অনুষ্ঠান উপলক্ষে ৬ এপ্রিল ফরিদপুর সদরের ঈশান গোপালপুরের ঈশান ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবদুল ওয়াহাব ভুঁইয়া। ইউনিট লিডার লিপিকা সরকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহিমা আক্তার, ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক এ কে এম ইউসুফ আলী, জেলা স্কাউটের সাধারণ সম্পাদক মোজাফর হোসেন, সহকারী কমিশনার আলিমুজ্জামান, সহকারী ফিল্ড কমিশনার এ এইচ এম মোহসীন প্রমুখ। রাজবাড়ী: নেসলের ব্র্যান্ড বিল্ডিং অনুষ্ঠানগোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিশিশুখাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান নেসলে বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে ৫ এপ্রিল রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীতে ব্যবসায়ীদের নিয়ে ব্র্যান্ড বিল্ডিং অনুষ্ঠান আয়োজিত হয়েছে। অনুষ্ঠান উদ্বোধন ও পরিচালনা করেন আলী জুনেদ। নেসলের রাজবাড়ীর ডিস্ট্রিবিউটর আলমগীর হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে কোম্পানির ফরিদপুরের টেরিটরি সুপারভাইজার আশরাফ উদ্দিন বক্তব্য দেন।বালিয়াকান্দিতে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে বিক্ষোভরাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে ৪ এপ্রিল স্বাধীনতার শত্রু ’৭১-এর ঘাতক-যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা পরিষদের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এ সময় মুক্তিযোদ্ধা আবদুল হান্নান মাস্টারের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান আকমল হোসেন, আবদুল খালেক মণ্ডল, আবদুল মতিন, খায়রুল বাসার, আবদুল আজিজ, রেজাউল করিম, সিরাজুল ইসলাম প্রমুখ। বিসিকের ‘উদ্যোক্তা উন্নয়ন কোর্স’রাজবাড়ীতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে শিল্প মন্ত্রণালয়ের এসএমই-এসডিপি প্রকল্পের সহযোগিতায় ৩ থেকে ৫ এপ্রিল ‘উদ্যোক্তা উন্নয়ন কোর্স’ সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে ৩ এপ্রিল রাজবাড়ীর অফিসার্স ক্লাবে সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিসিকের ঢাকা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক আবদুস সাত্তার মিয়া। বক্তব্য দেন ইউসুফ আলী মোল্লা, অরুণ রায় ও লিপি আহম্মেদ।মাগুরা: মহিলা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীমাগুরা প্রতিনিধিবাংলাদেশ মহিলা পরিষদের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে মহিলা পরিষদের মাগুরা জেলা শাখা ৫ এপ্রিল শহরের অদূরে রামনগর ঠাকুরবাড়ী এলাকায় আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের সভানেত্রী লিপিকা দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক লাবণী জামান, সহসভানেত্রী মমতাজ বেগম, সুরাইয়া পারভীন, ডলি রহমান, সুমনা পারভীন প্রমুখ। সভা পরিচালনা করেন বিশ্বজিত্ চক্রবর্তী।নড়াইল: যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সমাবেশনড়াইল প্রতিনিধিসদর উপজেলার বিছালী ইউনিয়নের মানুষ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ৩ এপ্রিল সমাবেশ করেছে। স্থানীয় মির্জাপুর বাজারে ছাত্রলীগ ও যুবলীগ এ সমাবেশের আয়োজন করে। আক্তারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরীফ হুমায়ুন কবীর। অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অচীন চক্রবর্তী, মুক্তিযোদ্ধা এস এ মতিন, বিছালী ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান, জাহিদুল ইসলাম, আসলাম হোসেন, আজিম হোসেন, মহেদ বিল্লাহ, যুবায়ের হোসেন প্রমুখ।যশোর: মহিলা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনাযশোর অফিসবাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪ এপ্রিল জেলা আইনজীবী সমিতির ১ নম্বর মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘নারীর মানবাধিকার প্রতিষ্ঠার পূর্বশর্ত সম্পদ ও সম্পত্তিতে সমঅধিকার’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভানেত্রী হাবিবা শেফা। বক্তব্য দেন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য কাজী আবদুস শহীদ, বাংলাদেশে ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ইকবাল কবির, উপশহর ডিগ্রি কলেজের শিক্ষক গিরিশচন্দ্র বিশ্বাস, তারাপদ দাস, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ-দৌলা, মাহবুবুর রহমান, কামরুন নাহার, তন্দ্রা ভট্টাচার্য প্রমুখ।সুপ্রর মানববন্ধনবিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ‘স্বাস্থ্য আমার অধিকার’ শিরোনামে সুশাসনের জন্য প্রচারাভিযানের (সুপ্র) উদ্যোগে ৭ এপ্রিল যশোর শহরের দড়াটানা মোড়ে আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সুপ্র যশোর জেলা কমিটির সভাপতি বিনয় কৃষ্ণ মল্লিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল লতিফ, মনিরুজ্জামান, বেগম আফরোজ, ইকরামুল হাসান প্রমুখ। এর আগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।গৌরনদী: ডটস্্ কমিটির সভাগৌরনদী (বরিশাল) প্রতিনিধিবরিশালের গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্র্যাকের যৌথ উদ্যোগে ৪ মার্চ ডটস্ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা সেকান্দার আলী মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাঈদ মাহবুব খান। বিশেষ অতিথি ছিলেন প্রণব কুমার বিশ্বাস ও মনিরুজ্জামান। সভায় বক্তব্য দেন মো. হাবিবুর রহমান, এনামুল হক, নিলুফা খানম প্রমুখ।যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশযুদ্ধাপরাধী রাজাকারদের ফাঁসির দাবিতে ২ এপ্রিল গৌরনদীতে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শেষে যুদ্ধাপরাধী রাজাকারের কুশপুত্তলিকা দাহ করা হয়। উপজেলার বাটাজোরের চন্দ্রহার এলাকার মুক্তিযোদ্ধা ও স্থানীয় যুবসমাজের যৌথ উদ্যোগে এর আয়োজন করা হয়। চন্দ্রহার বন্দরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মোল্লা। বক্তব্য দেন মুক্তিযোদ্ধা ওসমান গনি, খলিলুর রহমান হাওলাদার, ফেরদাউস হারুন, নিতাইচন্দ্র রায়, বাদশা হাওলাদার, শুক্কুর হাওলাদার, বুলবুল ইসলাম, দুলাল খান প্রমুখ।জাকের পার্টির বিভাগীয় সম্মেলনগৌরনদীতে জাকের পার্টির বরিশাল বিভাগীয় সম্মেলন ৩ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সুন্দরদী বিশ্বওলী খাজা বাবা ফরিদপুরী কমপ্লেক্স প্রাঙ্গণে মো. লাল মিয়া মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির কেন্দ্রীয় মিশন-প্রধান মো. ইলিয়াস ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম মিশন-প্রধান মিজানুর রহমান, কেন্দ্রীয় সদস্য আবদুল গনি, বারেক হাওলাদার ও ওয়াজেদ আলী। বক্তব্য দেন গাজী শাহ আলম, হারুন-অর রশিদ, তাহমিনা বেগম, ফিরোজা চৌধুরী, কোহিনুর বেগম প্রমুখ।ছাত্রদলের বক্তৃতা প্রশিক্ষণের উদ্বোধনগৌরনদী উপজেলা ছাত্রদলের উদ্যোগে ২ মার্চ বক্তৃতা প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে। গৌরনদী পানি উন্নয়ন বোর্ড চত্বরে এর উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি (বরিশাল বিভাগ) পারভেজ আকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীফ জসিম উদ্দিন। বক্তব্য দেন ওয়াসিম গাজী, শ্যামল খলিফা, মিজান, জসিম, আমির হোসেন, তুহিন, আসিফ, জামান, রানা প্রমুখ।সাতক্ষীরা: ৪৬ জন মুক্তিযোদ্ধাকে সম্মানী প্রদাননিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাসাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে ৫ এপ্রিল সদর উপজেলা মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সম্মানী দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতান আলম। প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এস এম শওকত হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ইনামুল হক বিশ্বাস, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা হারুন উর রশিদ, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুবুর রহমান প্রমুখ। সদর উপজেলার ৪৬ জন মুক্তিযোদ্ধাকে দেড় হাজার টাকা করে সম্মানী দেওয়া হয়েছে।শ্যামনগরে গণসংগ্রাম কমিটির মতবিনিময়শ্যামনগর প্রগতি অফিসে আইলাবিধ্বস্ত উপকূলীয় বাঁধ নির্মাণ গণসংগ্রাম কমিটির আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে ৫ এপ্রিল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিটি পুনর্গঠন ও ৩০ এপ্রিল আইলাসংক্রান্ত শ্যামনগরে কর্মশালা পরিচালনা করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বক্তব্য দেন আশেক-ই-এলাহী, শাহানা হামিদ, অরবিন্দ মৃধা, হারুন-অর-রশিদ, আবদুল হাকিম, মুনসুর রহমান, শমি রঞ্জন গায়েন, দিপালী বিশ্বাস প্রমুখ।রাজার বাগানে সিবিওর কমিটি গঠনসাতক্ষীরা পৌরসভার আয়োজনে ২ নম্বর ওয়ার্ডের রাজার বাগান এলাকায় কমিউনিটি বেজ অরগানাইজেশনের কমিটি গঠন উপলক্ষে ৫ এপ্রিল রাজার বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। কাউন্সিলর সৈয়দ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের সভাপতি মুক্তিযোদ্ধা শেখ আবদুল ওয়াজেদ। পৌরসভার কর কর্মকর্তা সরোজ কুমারের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন দীপক কুমার মিত্র, পৌর সচিব সাইফুল ইসলাম বিশ্বাস, ইমাদ উদ্দিন, সফিকুল ইসলাম, একাব্বর হোসেন, ইমামুল ইসলাম শরীফ প্রমুখ। সভায় শেখ আবদুল ওয়াজেদকে সভাপতি ও সফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্যবিশিষ্ট সিবিও কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন সহসভাপতি দীন মোহাম্মদ গাজী, সহসম্পাদক আলিফা বেগম, কোষাধ্যক্ষ ইমাদ উদ্দীন, সদস্য ইমামুল ইসলাম শরীফ, আবু তালেব, তারক কুমার দাস, আসাদুজ্জামান, কহিনূর ইসলাম, সাবিনা পারভীন ও জেসমিন নাহার। এ ছাড়া স্বেচ্ছাসেবক মনোনীত হন হাবিবুল্লাহ ও হাসনা হেনা।আমতলী: দায়বদ্ধ শাসনবিষয়ক প্রশিক্ষণআমতলী (বরগুনা) প্রতিনিধিবরগুনার আমতলীর এনএসএস ট্রেনিং সেন্টারে ৭ ও ৮ এপ্রিল ‘তৃণমূল জন সংগঠন ও দায়বদ্ধ শাসনব্যবস্থা’ শীর্ষক দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ডানিডার অর্থায়নে লোকাল গভর্নেন্স প্রকল্পের আওতায় বেসরকারি সংস্থা ওয়েভ ফাউন্ডেশন এ প্রশিক্ষণের আয়োজন করে। ‘খলিফা ফাউন্ডেশন’-এর নির্বাহী পরিচালক গাজী মতিয়ার রহমান প্রশিক্ষণের উদ্বোধন করেন।ডুমুরিয়া: স্বাস্থ্য সেবাবিষয়ক আলোচনাডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিবিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ৭ এপ্রিল ‘দলিত’ প্রাথমিক স্বাস্থ্য সেবা ও রোগ নির্ণয়কেন্দ্র আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন ডেইলি ট্রিবিউন সম্পাদক বেগম ফেরদৌসী আলী। দলিতের নির্বাহী পরিচালক স্বপন কুমার দাসের সভাপতিত্বে ডুমুরিয়ার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ফিরোজ আহমেদ, ডুমুরিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান রণজিৎ সরদার ও শোভা রানী হালদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শান্তিমণি চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা তরুণ কান্তি হালদার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা এ বি এম দীন মোহাম্মদ, দলিতের স্বাস্থ্য কর্মকর্তা ধরা দেবি দাস, দলিত হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা এ কে এম কবিরুল ইসলাম, শিব প্রসাদ ও বিদেশি দাতা সংস্থার প্রতিনিধি জোভান্না বম্বিনী। এর আগে শোভাযাত্রা বের করা হয়।