সংগঠন সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা: মহিলা পরিষদের সম্মাননাগাইবান্ধা প্রতিনিধিবাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এক গুণীজন সম্মাননা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৪ এপ্রিল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আমাতুর-নুরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন সৈয়দ শামছুল আলম, সরোজ দেব, জহুরুল কাইয়ুম, ওয়াজিউর রহমান, দেবাশীষ দাস, মিহির ঘোষ, রেখা কবির, সাজেদা পারভিন, আফরোজা বেগম, জিয়াউল হক, রিকতু প্রসাদ, রাগীব হাসান, হাসনা বানু, শিরিন আক্তার, দিলরুবা আলিয়া প্রমুখ। অনুষ্ঠানে জেলার পিছিয়ে পড়া নারীদের কল্যাণে অসামান্য অবদান রাখায় গাইবান্ধার প্রবীণ নারী নেত্রী সুলতানা চৌধুরীকে সম্মাননা জানানো হয়। তাঁর হাতে সম্মাননাপত্র তুলে দেন মহিলা পরিষদের সভাপতি আমাতুর নুর ও সম্পাদক রিকতু প্রসাদ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন, সোমা সেন, রিনটি, ফেমা, অরনা প্রমুখ। সাহিত্য একাডেমির সভাগাইবান্ধা সাহিত্য একাডেমির উদ্যোগে এক আলোচনা সভা ৫ এপ্রিল নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মামুন মিজানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন আলী আসগর, ফরিদা বেগম, মশিয়ার রহমান, তাজুল ইসলাম, এম এ কাদের, আবদুস সবুর, মো. সাইফুল্লাহ, সফিউল রকিব, রফিকুল ইসলাম, হাফিজুল হিলালী, বন্ধন কুমার, রিপন কুমার প্রমুখ। ছাত্র সমাজের সমাবেশজাতীয় ছাত্র সমাজ গাইবান্ধার সাঘাটা উপজেলা শাখার উদ্যোগে এক সমাবেশ ৪ এপ্রিল নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জাহিদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন আতাউর রহমান, মোজাফফর হোসেন, আবদুল মজিদ, মামুন মিয়া, শাহিনুর রহমান, আরশাদুল ইসলাম, ছাদেক আলী, শাহ আলম, সাগর মিয়া প্রমুখ।তালিব ফাউন্ডেশনের সভাআবু তালিব ফাউন্ডেশন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ৪ এপ্রিল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন মমতাজুর রহমান, নাজমা বেগম, রফিকুল ইসলাম, রোকেয়া বেগম, হিলালী বাবু, মামুন মিজান প্রমুখ।উলিপুর: মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানউলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিকুড়িগ্রামের উলিপুর উপজেলায় পান্ডুল উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে মেধাবী ছাত্রছাত্রীদের যোগেন্দ্র নাথ সাহা ও ঊষা রানী সাহা স্মৃতি বৃত্তি প্রদান করা হয়। ৩ এপ্রিল দুর্গাপুর উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্মল কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গুল্লাল সিংহ। বক্তব্য দেন নির্মলেন্দু সাহা, আবুল কাশেম, আবদুল জব্বার, অর্পণা রানী সাহা, মোজাফফর হোসেন মিয়া। বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীরা হলো আনজুমান আরা বেগম, নুরুন্নবী মিয়া, পলি রানী, মাঈদুল ইসলাম, খাদিজা আখতার সুমি, ইসমাইল হোসেন, সাফিয়া খাতুন ও কৃষ্ণ সরকার।সিরাজগঞ্জ: প্রতিবন্ধীদের মধ্যে পুরস্কার বিতরণ নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ৩ এপ্রিল সিরাজগঞ্জের বাক্ ও শ্রবণ প্রতিবন্ধী প্রাথমিক বিদ্যালয়ের কৃতী ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ ও তাদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ পৌরশহরের ধানবান্ধি এলাকায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো. জমসের আলী মণ্ডল। মো. জামাত আলী মুনশীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হেলাল আহমেদ, ফেরদৌস হাসান, লিয়াকত আলী, মো. আজাহার আলী, তাজমিনা বেগম প্রমুখ।স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা ও বিতর্ক প্রতিযোগিতা ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের অডিটরিয়ামে আলোচনা সভা ও বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ হোসেন রেজা। জরুল হক রাজার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শৈলেন্দ্রনাথ, কামরুল হাসান, শাহেদ ইমরান।শিশু নির্যাতনের অভিযোগে মানববন্ধনসিরাজগঞ্জ শহরের ব্যবসায়ী ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বর্তমান ভাইস প্রেসিডেন্ট রেজাউল করিমের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগে মানববন্ধন হয়েছে। ৫ এপ্রিল শহরের এসএস রোডে কিশোর যুব সংগঠনের নেতা-কর্মী ও ছাত্রসমাজ এ মানববন্ধন করে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেয়।রায়গঞ্জ: বিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্নরায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটির নির্বাচন গত ৫ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিদ্যালয়ের ৫২৪ জন অভিভাবক সদস্য তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে কামরুল ইসলাম ৩৪২ ভোট, প্রভাষক আলম খান ২৯৬ ভোট, হযরত আলী সরকার ২৭০ ভোট ও আজিজুল হক তালুকদার ২৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা গোলাম মোস্তফা। তাঁকে সহায়তা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার সাহা। মানবাধিকার ও আইন সহায়তাবিষয়ক কর্মশালা রায়গঞ্জ উপজেলায় মানবাধিকার ও আইন সহায়তাবিষয়ক দিনব্যাপী কর্মশালা গত ৩১ মার্চ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংখ্যা ব্র্যাকের আয়োজনে কর্মশালায় বাল্যবিবাহ নিরোধ, বিবাহ রেজিস্ট্রেশন, মানবাধিকার লঙ্ঘনজনিত ঘটনা প্রতিরোধে করণীয় ও আইন সহায়তা কার্যক্রমবিষয়ক বিভিন্ন দিক আলোচনা করা হয়। কর্মশালায় উপজেলার বিভিন্ন ধর্মের ধর্মীয় ব্যক্তি, কাজি, শিক্ষক, সাংবাদিক উপস্থিত ছিলেন। বক্তব্য দেন খায়রুল আলম, আহসান উস সালাম, নবাব আলী খান, নরেন্দ্র চক্রবর্তী, জগদীশ চন্দ্র সান্যাল, শিউলী ইয়াসমিন প্রমুখ।বদরগঞ্জ: পাঁচ ইউনিয়নে যুবদলের কমিটি গঠনবদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিরংপুরের বদরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের পাঁচটি ইউনিয়নে কমিটি গঠন করা হয়েছে। গত ৩০ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ওই কমিটিগুলো গঠন করা হয়। কমিটি গঠন অনুষ্ঠানগুলোয় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক কোমল লোহানী, যুগ্ম আহ্বায়ক বিশ্বজিত্ বিশ্বাস, চাঁন মিয়া, ফরহাদ সরকার ও বিপ্লব সরকার। দলীয় সূত্র জানায়, উপজেলার লোহানীপাড়া ইউনিয়নে মিঠু লোহানী সভাপতি, মোরশেদ মণ্ডল সাধারণ সম্পাদক, লেলিন মণ্ডল সাংগঠনিক সম্পাদক; কুতুবপুর ইউনিয়নে সভাপতি পদে অহিদুল হক, সাধারণ সম্পাদক জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলী; গোপীনাথপুরে খায়রুল ইসলাম সভাপতি, মইনুল ইসলাম সাধারণ সম্পাদক, নূর ইসলাম সাংগঠনিক সম্পাদক; রাধানগর ইউনিয়নে রেজাউল আলম সভাপতি, আবদুল মালেক সাধারণ সম্পাদক, নুরুল আমিন সাংগঠনিক সম্পাদক; রামনাথপুর ইউনিয়নে গোলাম রব্বানী সভাপতি, ফুয়াদ হাসান সাধারণ সম্পাদক ও মিলন সরকারকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যবিশিষ্ট ইউনিয়ন যুবদলের ওই কমিটি গঠন করা হয়। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মানববন্ধনরংপুরের বদরগঞ্জ উপজেলায় যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে জাসদের ডাকে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গত ৩১ মার্চ দুপুরে বদরগঞ্জ পৌর শহরের কাঁঠালতলা জীতেন দত্ত বিজয় মঞ্চ থেকে শহীদ মিনার হয়ে হক সাহেবের মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটারব্যাপী মানববন্ধনে অংশ নেন ১৪ দলীয় নেতারা। মানববন্ধন শেষে শহীদ মিনারের পাদদেশে বক্তব্য দেন উপজেলা গণফোরামের সম্পাদক অধ্যাপক মেছের উদ্দিন, আওয়ামী লীগের উপজেলা সম্পাদক ডিউক চৌধুরী, উপজেলা জাসদের সভাপতি মাস্টার ধনঞ্জয় রায় ও জাসদের নেতা আবদুর রাজ্জাক।কাউনিয়া: বৈশাখ উদ্যাপনে প্রস্তুতিমূলক সভাকাউনিয়া (রংপুর) প্রতিনিধি৭ এপ্রিল উপজেলা প্রশাসনের উদ্যোগে পয়লা বৈশাখ উদ্যাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন আলাউদ্দিন হোসেন, রাবেয়া খাতুন, হযরত আলী, জয়নুল আবেদিন প্রমুখ।বার্ডফ্লু-বিষয়ক কর্মশালা অনষ্ঠিতগত ৩ এপ্রিল উপজেলা পশুসম্পদ বিভাগের উদ্যোগে উপজেলার খামারিদের মধ্যে বার্ডফ্লু-বিষয়ক এক কর্মশালা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জেলা পশুসম্পদ কর্মকর্তা আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রাণিসম্পদ বিভাগের যুগ্ম প্রধান কর্মকর্তা আলতাব হোসেন। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ আনোয়ার হোসেন ও রফিকুল ইসলাম। বক্তব্য দেন শাহ জালাল খন্দকার, ইয়াকুব আলী, আঞ্জমান আলী প্রমুখ।শেরপুর: মুক্তিযোদ্ধার সন্তান কমিটির সভাশেরপুর (বগুড়া) প্রতিনিধিআমরা মুক্তিযোদ্ধার সন্তান কমিটির এক সভা ৪ এপ্রিল সন্ধ্যায় স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় সংগঠনের শেরপুর উপজেলা কমিটির সভাপতি তাজুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুর কবীর। সভায় আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মুক্তিযোদ্ধার সন্তান কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, জেলা কমিটির সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, দুপচাঁচিয়া উপজেলার সভাপতি এনামূল হক, শেরপুর উপজেলা আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমিটির সাধারণ সম্পাদক এস এম আমিনুল ইসলাম, মো. আরিফ, মো. রন্জু, ফরিদ বাবু, কামরুজ্জান স্বপন, হারুন-অর রশিদ, আবু বক্কর সিদ্দিক, নূরে আলম প্রমুখ।বিএনপির মতবিনিময় সভাগত ৪ এপ্রিল সন্ধ্যায় শেরপুরে বাসস্ট্যান্ড এলাকায় অস্থায়ী দলীয় কার্যালয়ে স্থানীয় বিএনপির আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাবেক পৌর মেয়র জানে আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মিজানুর রহমান ও প্রধান বক্তা রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি হারুনার রশিদ। সভায় আরও বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি সাইফুল ইসলাম, এম আর ইসলাম স্বাধীন, শহিদুল ইসলাম, বি এম কামরুজ্জামান রাফু, শাহ আলম, হাসানুল মারুফ, আরিফুর রহমান, আলিমুদ্দিন হারুন প্রমুখ। শেষে উপজেলা বিএনপির আলহাজ আব্দুল মান্নানকে আহ্বায়ক ও শহিদুল ইসলাম বাবলুকে যুগ্ম আহ্বায়ক এবং শহর বিএনপির বি এইচ এম কামরুজ্জামানকে আহ্বায়ক ও শাহ আলমকে যুগ্ম আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়।কৃষক ক্লাবের বর্ষপূর্তি অনুষ্ঠান শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের ভাটরা গ্রামে ২ এপ্রিল কৃষকদের সমুন্নত ফসল ব্যবস্থাপনা ক্লাবের বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কৃষকদের এ অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আলম প্রধান। মোজাম্মেল হকের সভাপতিত্বে ওই সভায় আরও বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা স ম আশরাফ আলী, উপসহকারী কৃষি কর্মকর্তা হাফিজুর রহমান, ক্লাবের সভাপতি আলমগীর হোসেন, চায়না বেগম, মামুনুর রশিদ প্রমুখ। শিবগঞ্জ: গৃহনির্মাণ শ্রমিক পরিষদের সভাশিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিবগুড়ার শিবগঞ্জ উপজেলা গৃহনির্মাণ পরিষদের এক সভা ৭ এপ্রিল সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোতালেব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা মীর শাহে আলম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের অপর উপদেষ্টা তৌহিদুর রহমান। বক্তব্য দেন—মজনু মিয়া, আশরাফুল ইসলাম, রঞ্জু মিয়া, আব্দুর রাজ্জাক, লুত্ফর রহমান, আনোয়ারুল ইসলাম, বকুল মিয়া, আবদুল মান্নান প্রমুখ।বিশ্বস্বাস্থ্য দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভাবিশ্বস্বাস্থ্য দিবস উপলক্ষে ৭ এপ্রিল উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে একটি শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, সূর্যের হাসি ক্লিনিক, ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘের কর্মীরা যৌথভাবে শোভাযাত্রায় অংশ নেয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা খাজা আবদুল গফুরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন জাহান, তরুণ কর্মকার, আশরাফুল আলম, সুজাউল ইসলাম, আবদুল বাতেন প্রমুখ।আ.লীগের তলবি সভা উপজেলার শিবগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের এক তলবি সভা ৩ এপ্রিল গুজিয়া বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হাফিজার রহমান। বর্তমান ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক দীর্ঘ সাত বছর কোনো সভা-সমাবেশ না করায় তাঁদের সমালোচনা করা হয়। সভায় বক্তব্য দেন থানা আওয়ামী লীগের নেতা আবদুল লতিফ, ছামছুল ইসলাম, আব্দুর রাজ্জাক, আবদুল মান্নান, মুন্নু মিয়া, আবু জাফর, আবদুল কাদের, হামিদ মিয়া, মোহাম্মদ আলী প্রমুখ।পাবনা: অ্যাগ্রিকালচার এডুকেশন সোসাইটির যাত্রা শুরুপাবনা অফিস‘পামগাছের পাম ফল, ঘুরবে এবার ভাগ্যের কল’—এ স্লোগান নিয়ে পাবনায় অ্যাগ্রিকালচার এডুকেশন সোসাইটি নামের একটি প্রতিষ্ঠান যাত্রা শুরু করেছে। এ উপলক্ষে ৫ এপ্রিল পাবনা সদর উপজেলার বালিয়া হালট এলাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় নূর হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, মুন্তাজ উদ্দিন প্রমুখ।প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রশিক্ষণপ্রাথমিক শিক্ষার মানোন্নয়নে ৫ এপিল পাবনার সাঁথিয়ায় এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় শিক্ষাবিষয়ক সংগঠন শৈশবের আয়োজনে ও কিমিয়া বিশেষজ্ঞ সেন্টারের পৃষ্ঠপোষকতায় উপজেলা ইউআরসি মিলনায়তনে দিনব্যাপী এই প্রশিক্ষণ চলে। এতে রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন আবদুস সালাম শিকদার। বিশেষ অতিথির বক্তব্য দেন এ কে এম রেজাউল হক।চাঁপাইনবাবগঞ্জ: গার্লস গাইড অ্যাসোসিয়েশনের অধিবেশননিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জবাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়শন রাজশাহী অঞ্চলের দশম আঞ্চলিক পরিষদের অধিবেশন ২ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সিরাজুম মুনিরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দীপকেন্দ্রনাথ দাস। বিশেষ অতিথি ছিলেন সামসাদ বেগম, মর্জিনা হক প্রমুখ।রাজশাহী: আবৃত্তি সংগঠন স্বননের ২৮ বছর পূর্তি রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ১ এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উদ্যাপিত হলো আবৃত্তি সংগঠন স্বননের ২৮ বছর পূর্তি উৎসব। ওই দিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী ফেরদৌসী প্রিয়ভাসিনী। উদ্বোধনী পর্ব শেষে ওই দিন সকাল সাড়ে ১০টায় স্বননের বর্তমান ও সাবেক প্রায় দুই শতাধিক আবৃত্তি শিল্পীর অংশগ্রহণে ক্যাম্পাসে বের করা হয় ২৮ বছর পূর্তি উৎসবের বর্ণাঢ্য শোভাযাত্রা। এরপর স্বননের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক সনত্ কুমার সাহাসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ওই দিন বিকেলে ‘শেষ নাহি যে শেষ কথা কে বলবে’ শিরোনামে এক আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের স্বননের আবৃত্তিশিল্পীরা অংশ নেন। স্বননের নবনির্বাচিত আহ্বায়ক নুরুন নাহার ২৮ বছর পূর্তি উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।মাটির গয়না প্রদর্শনীরাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী মমতাজ পারভীন ওরফে মাধবীর একক উদ্যোগে ৪ থেকে ৮ এপ্রিল পর্যন্ত পাঁচদিনব্যাপী অনুষ্ঠিত হয় মাটির গয়না প্রদর্শনী। ৪ এপ্রিল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান। এ সময় শাহিনা আক্তার, আবদুল মতিন তালুকদার, আমিরুল মোমেনীন চৌধুরীসহ বিভিন্ন বিভাগের বিপুলসংখ্যক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রদর্শনীর উদ্বোধনকালে মেয়র খায়রুজ্জামান চারু ও কারুশিল্পীদের শিল্পকর্মগুলো যথাযথ সংরক্ষণের জন্য বিশ্ববিদ্যালয়ে একটি আর্ট গ্যালারি তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।