সংগঠন সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট: মেধাবী শিক্ষার্থী সম্মিলননিজস্ব প্রতিবেদক, সিলেট৯ এপ্রিল নগরের একটি রেস্তোরাঁয় প্রথমবারের মতো মেধাবী শিক্ষার্থী সম্মিলন করে শিক্ষাসেবা প্রতিষ্ঠান ‘প্রয়াস’। এতে দেড় শতাধিক মেধাবী শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা অংশ নেন। সম্মিলনের শুরুতে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এমাদ উলাহ শহীদুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আনজুমান আরা বেগম, সিলেট অগ্রগামী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষিকা রোশনা চৌধুরী, ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের জ্যেষ্ঠ শিক্ষক বিজন কুমার দে প্রমুখ। শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রয়াসের প্রতিষ্ঠাতা পরিচালক সুরনজিৎ তালুকদার। শুভেচ্ছা বক্তব্য দেন প্রয়াসের শিক্ষক দ্বীপন তালুকদার। পুরো অনুষ্ঠানটি সঞ্চালন করেন এ কে এম কামরুল হাসান।মুক্তিযোদ্ধাদের ভাতা বিতরণ অনুষ্ঠানসিলেট সিটি করপোরেশন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ২১ জন মুক্তিযোদ্ধাকে এক লাখ ৮১ হাজার টাকা ভাতা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ৬ এপ্রিল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। নগর ভবন মিলনায়তনে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিটি করপোরেশনের কাউন্সিলর আবদুল খালিক, আইনজীবী সালেহ আহমদ চৌধুরী, ওয়ার্ড কাউন্সিলর আবদুর রকিব বাবলু, ফয়জুল আনোয়ার আলোয়ার, সালমা সুলতানা, জেবুন্নাহার শিরীন, শাহানারা বেগম, আসমা বেগম, মুক্তিযোদ্ধা হীরণ্ময় আচার্য্য প্রমুখ।ক্রীড়া ব্যক্তিত্বদের সংবর্ধনাসিলেটে ব্রিটিশ বাংলা স্পোর্টস একাডেমীর উদ্যোগে ১৪ জন ক্রীড়া ব্যক্তিত্বকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। স্থানীয় ক্রীড়াঙ্গনে অবদানের স্বীকৃতিস্বরূপ ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের এ সম্মাননা প্রদান করা হয়। ১০ এপ্রিল নগরের একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে শুরুতেই আয়োজদের পক্ষে বক্তব্য দেন একাডেমীর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ এ আহাদ চৌধুরী ও একাডেমীর ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর ও জাতীয় কোচ স্বপন কুমার দাস। অন্যদের মধ্যে বক্তব্য দেন মো. আবদুস সামাদ চৌধুরী, সিলেটে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক খন্দকার ফজলুর রহমান বাবুল, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সাধারণ সম্পাদক আরিফ সোহেল, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি বিমলেন্দু দে, সাবেক সহসভাপতি বিরাজ মাধব চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক এহিয়া রেজা চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেরদৌস চৌধুরী, একাডেমীর সিলেট প্রতিনিধি ও ইভেন্ট ম্যানেজার মো. দুলাল হোসেন।ফেঞ্চুগঞ্জ : ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও শিক্ষক সংবর্ধনাফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি‘ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে প্রযুক্তিগত শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। আগামী দিনের কর্ণধার শিশু-কিশোরদের জন্য স্বল্পমূল্যের ল্যাপটপ কম্পিউটার আসছে। প্রত্যেক অভিভাবককে এই সুযোগ গ্রহণ করতে হবে।’ ফেঞ্চুগঞ্জ ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি প্রদান ও শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী। ১১ এপ্রিল সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ ফাউন্ডেশনের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ হামিম হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিদুর রহমান রোমান, মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, ঘিলাছড়া ইউপি চেয়ারম্যান আশরাফ বাবুল, ফেঞ্চুগঞ্জ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক কাজী আহমদুল ইলাম মাহবুব, ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু শামা ইকবাল হায়াত ও ফাউন্ডেশনের সহসভাপতি ফয়জুল ইসলাম মানিক। শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ক্বারি নাজিম উদ্দিন চৌধুরী। স্বাগত বক্তব্য দেন বৃত্তি প্রদান অনুষ্ঠান প্রস্তুতি কমিটির আহ্বায়ক সৈয়দ নুরুজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ময়ুব আলী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শহীদুজ্জামান, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জিয়া খালেদ, আলহাজ ছালেহ আহমদ, সংবর্ধিত শিক্ষকদের পক্ষে মো. হারুনূর রশীদ ও বৃত্তিপ্রাপ্ত ছাত্রী সুপর্ণা শীল। অনুষ্ঠান পরিচালনা করেন ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক রিয়াজ উদ্দীন ইসকা ও সাংবাদিক জুয়েল খান। সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী ফেঞ্চুগঞ্জ ফাউন্ডেশন তহবিলে ৫০ হাজার টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন। এ ছাড়া শাহিদুস সামাদ চৌধুরী, আহমেদ-উস-সামাদ চৌধুরী, কাজী আবুল হাশেম নোমান, কাজী মামুন ও ছালেহ আহমদ ফেঞ্চুগঞ্জ ফাউন্ডেশনের আজীবন পৃষ্ঠপোষক পদ গ্রহণের ঘোষণা দেন।বালাগঞ্জ : বকেয়া বেতনের দাবিতে শিক্ষকদের স্মারকলিপি বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধিবালাগঞ্জে বকেয়া বেতন-ভাতার দাবিতে স্মারকলিপি দিয়েছেন শিক্ষক- শিক্ষিকারা। ১১ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে উপজেলার সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির একাংশের নেতা ও শিক্ষকেরা এ স্মারকলিপি প্রদান করেন। এতে তাঁরা অভিযোগ করেন, দীর্ঘ দিন ধরে বকেয়া বেতন-ভাতার দাবি জানিয়ে আসলেও তা পাওয়া যাচ্ছে না। স্বল্প বেতনের এই চাকরির উপর নির্ভরশীল শিক্ষকদের জীবন-যাত্রা কঠিন হয়ে পড়েছে। উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের অবহেলা ও উদাসীনতায় এবং উেকাচ নেওয়ার জন্যই এ ভোগান্তির শেষ হচ্ছে না বলে তাঁরা অভিযোগ করেন। উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির একাংশের সভাপতি আলী হাসান বলেন, ‘অনেক দিন ধরে আমরা বকেয়া বেতনের জন্য ঘুরছি। হিসাবরক্ষণ অফিসে কর্মরতরা কোনো গুরুত্বই দিচ্ছেন না। বরং উেকাচের টাকা পাওয়ার আশায় তাঁরা বসে আছেন।’এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা মোশারফ হোসেন বলেন, ‘নতুন পে-স্কেলের বর্ধিত অংশ পাওনা রয়েছে শিক্ষকদের। আমার অফিস থেকে প্রয়োজনীয় কাজ শেষে কাগজপত্র হিসাবরক্ষণ অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাঁরা সেগুলো পরীক্ষা-নীরিক্ষা করে ফেরত না পাঠানোয় এ দুর্ভোগের সৃষ্টি হয়েছে।’মৌলভীবাজার: কৃষক সমিতির স্মারকলিপি প্রদানমৌলভীবাজার প্রতিনিধিসাত দফা দাবিতে বাংলাদেশ কৃষক সমিতি মৌলভীবাজার জেলা শাখা গত ১১ এপ্রিল মৌলভীবাজারের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। স্মারকলিপিতে দাবিগুলোর মধ্যে আছে ধানসহ ফসলের ন্যায্য দাম, গ্রামে গ্রামে শস্য ক্রয়কেন্দ্র চালু এবং পর্যাপ্ত খাদ্যগুদাম নির্মাণ, আলু, টমেটোসহ বিভিন্ন সবজি সংরক্ষণের জন্য পর্যাপ্ত হিমাগার নির্মাণ, সার-বীজ-কীটনাশকসহ কৃষি উপকরণের দাম কমানো ও বিএডিসির মাধ্যমে সঠিক সময়ে কৃষকদের মধ্যে সরবরাহ করা, পল্লি রেশনিং চালু করা, সম্প্রতি মৌলভীবাজার জেলার হাকালুকি হাওরে অকাল বন্যার ফলে ক্ষতিগ্রস্ত কৃষকদের জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সাহায্য প্রদান এবং অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত ইউনিয়নের গ্রামগুলোতে চিকিৎসাসেবা প্রদান করা। স্মারকলিপি প্রদানকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষক নেতা সিরাজ উদ্দিন আহমদ বাদশা, এ এম ইয়াহিয়া মুজাহিদ, আবদুল লতিফ প্রমুখ।নবতারার বিনা মূল্যে চিকিৎসাসেবা মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের কামালপুর বাজারের নবতারা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের এক বছর পূর্তি উপলক্ষে ৯ এপ্রিল বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়। চিকিৎসাসেবার উদ্বোধন করেন আই কেচ ডিজাইন লন্ডনের স্বত্বাধিকারী ওয়াহিদ ফায়েজ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক সামন্ত সাবুল ও যুগ্ম আহ্বায়ক মিনার হোসেন। চিকিৎসাকেন্দ্রে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এলাকার ২৪০ জন রোগীকে বিনা মূল্যে পরীক্ষা করে ওষুধ দেওয়া হয়েছে। চিকিৎসা প্রদান করেন ডা. শরিফুর রহমান ও ডা. তোফায়েল আহমদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহযোগিতা করেন যুগ্ম আহ্বায়ক ফখরুল ইসলাম শাহিন, সদস্য আশফাকুল ইসলাম তুহিন, সাজন আহমদ, মশিউর রহমান, মিজান মিয়া, শিপু আহমদ, আব্দুস সামাদ, ইমরান মিয়া, সানি আহমদ, সাকির আহমদ, ইমন আহমদ, আবদুল মুকিত, আতিক চৌধুরী, মুজিবুর রহমান, মুমিন আহমদ প্রমুখ। নবতারার আহ্বায়ক সামন্ত সাবুল জানান, তাঁদের লক্ষ্য হচ্ছে এলাকায় সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানোর মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে মানবিক বোধকে জাগিয়ে তোলা। মানুষের জন্য কিছু করার লক্ষ্য থেকেই তাঁরা বিনা মূল্যে চিকিৎসা প্রদানের মতো কর্মসূচি পরিচালনা করেছেন।জুড়ী: হাকালুকি হাওরের জীববৈচিত্র্য রক্ষায় প্রশিক্ষণজুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিপরিবেশ অধিদপ্তরের উপকূলীয় ও জলাভূমি জীববৈচিত্র্য ব্যবস্থাপনা প্রকল্পের (সিডব্লিউবিএমপি) কুলাউড়া কার্যালয়ের উদ্যোগে জুড়ী উপজেলার নয়াগ্রামে তিন দিনব্যাপী সমন্বিত বালাই ব্যবস্থাপনা (আইপিএম) বিষয়ক প্রশিক্ষণ গত ৬ এপ্রিল উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলার কৃষি কর্মকর্তা বাছিরুল আলম। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সিডব্লিউবিএমপির জন-উন্নয়ন কর্মকর্তা এমদাদুল হক, মৎস্য ও জীববৈচিত্র্য কর্মকর্তা আবু বকর সিদ্দিকী প্রমুখ। প্রশিক্ষণে নয়াগ্রাম গ্রাম সংরক্ষণ দলের (ভিসিজি) ২৫ জন কিষান-কিষানি অংশ নেন।ধরমপাশা: মতবিনিময় সভাধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিহাওর এলাকার ফসল রক্ষা বাঁধ, শিক্ষা, যোগাযোগ, চিকিৎসাসহ নানাবিধ সমস্যা নিয়ে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গত ৯ এপ্রিল সন্ধ্যায় স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন। মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বাবুল মিঞা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর কবির, ধরমপাশা প্রেসক্লাবের সভাপতি মামুনুর রহমান, আবুল কালাম আজাদ, সাজিদুল হক প্রমুখ।