সংগঠন সংবাদ
দুপচাঁচিয়া: নানা আয়োজনে বর্ষবরণ উদ্যাপিতদুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিদুপচাঁচিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে পয়লা বৈশাখ উদ্যাপিত হয়েছে। দিনের শুরুতেই উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। এ সময় শোভাযাত্রায় উপজেলা চেয়ারম্যান আবদুল গণি মণ্ডল, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফিয়া নাজিম, আবদুুস সামাদ, মোজাম্মেল হক, মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুবার রহমান, আহম্মেদুর রহমান, আবদুুল মালেক সরদার, আবদুর রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন। মহাশ্মশানে অষ্টপ্রহর নামযজ্ঞ শুরুদুপচাঁচিয়া কালীবাড়ি মহাশ্মশানে ৬৪তম অষ্টপ্রহর নামযজ্ঞ অনুষ্ঠান শুরুর প্রাক্কালে ১৩ এপ্রিল এক আলোচনা অনুষ্ঠিত হয়। মহাশ্মশান পরিচালনা কমিটির সভাপতি দ্বিজেন্দ্রনাথ বসাকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মিজানুর রহমান খান, অশোক কুমার সাহা, অসীম কুমার দাস, বিপুল মোহন্ত, গৌর চন্দ্র দাস প্রমুখ। শিবগঞ্জ: স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারের ওপর সভাশিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিব্র্যাক ওয়াশ কর্মসূচির আওতায় শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নের শংকরপুর (পালপাড়া) গ্রামে ১৩ এপ্রিল নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহারের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বিউটি বেগম। আমজাদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মামুনুর রশীদ, ব্র্যাক ওয়াশ প্রোগ্রামের উপজেলা ম্যানেজার হারুনুর রশিদ, সুপারভাইজার আবুল কালাম আজাদ, মাঠ কর্মকতা মোহম্মদ নুরুজ্জামান, সীমা আক্তার প্রমুখ। অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত১২ এপ্রিল উপজেলার কিচক হাজী আব্দুর রশিদ কেজি স্কুল ও আলিয়ারহাট আলেফা বিবি কেজি স্কুলের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। হাজী আব্দুর রশিদ কেজি স্কুলে এক সমাবেশ আফছার আলীর সভাতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন শফিকুল ইসলাম, আবদুুল গোফ্ফার, বিদ্যালয়ের পরিচালক আবদুল আলিম, শিক্ষক আতাউর রহমান, আবদুল ওয়াদুদ, আইনূল হক, ইউনূছ আলী, জিয়াউল হক প্রমুখ। অপরদিকে আলিয়ারহাট কেজি স্কুলের সমাবেশ পরিচালক মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন কামরুল ইসলাম, মোকলেছুর রহমান, আবদুল হান্নান, মোহম্মদ জাকারিয়া, মোস্তা আহম্মেদ, রুহুল আমিন, তোজাম্মেল হোসেন, মরিয়ম বেগম, কোহিনূর বেগম প্রমুখ।৩২ প্রহরব্যাপী নাম ও লীলাকীর্তন উপলক্ষে সভাউপজেলার উথলী সাহাপাড়া গ্রামে ৩২ প্রহরব্যাপী ৬৩তম নাম ও লীলাকীর্তন শেষ হয় ১৪ এপ্রিল। এ উপলক্ষে এক সভা মন্দির চত্ব্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার সাংসদ এ কে এম হাফিজুর রহমান। শিশির চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন এ বি এম কামাল সেলিম, সিরাজুল ইসলাম, বিমল চন্দ্র সাহা, রতন কুমার রায়, পবন কুমার রায়, দেবেন্দ্রনাথ সাহা, সতীশ চন্দ্র, দুলাল অধিকারী, বিজয় কুমার গুপ্ত প্রমুখ।মতবিনিময় সভাউপজেলার লালদহ গ্রামে ১৩ এপ্রিল লালদহ মহিলা সমিতির সদস্যরা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ উপলক্ষে এক সভা নারীনেত্রী কুলছুম বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন তৌহিদুর রহমান, সিরাজুল ইসলাম, আরেফন হক, আবদুল মান্নান, বিলকিছ আকতার, সাহেরা বেগম, জুলেখা বেগম, শামীমা সুলতানা, আদিয়া পারভিন, জাকিয়া বেগম, পাভিন আকতার, শিউলী সুলতানা, নূরজাহান বেগম প্রমুখ।ডেভেলপমেন্ট সোসাইটির মাসিক উন্নয়ন সভা উপজেলার আমতলী বাজারে ১২ এপ্রিল শিবগঞ্জ ডেভেলপমেন্ট সোসাইটির প্রধান কার্যালয়ে মাসিক উন্নয়ন সভা বিশিষ্ট ব্যবসায়ী ছামছুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক হাসানোর রহমান রানা। বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক আতিকুর রহমান, ইসাত আরফিন, খালেদা ইয়াছমিন, শহীদুল ইসলাম, সাবু মিয়া, আমিরুল ইসলাম, দুল মিয়া, মিন্টু মিয়া, আমির হোসেন, রিপন আহমেদ, আহমেদ রুবেল প্রমুখ। শেরপুর: বিজ্ঞান ও প্রযুক্তি মেলাশেরপুর (বগুড়া) প্রতিনিধিবগুড়ার শেরপুরে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা হয়েছে। ১১ এপ্রিল এই মেলা প্রধান অতিথি হয়ে উদ্বোধন করেন বগুড়া-৫ আসনের সাংসদ হাবিবর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান মজিবর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন নুরুল আলম, মো. মনজুর আলম প্রধান, স ম আশরাফ আলী প্রমুখ।বিএনপির পরিচিতি সভা১২ এপ্রিল শেরপুর উপজেলা ও শহর বিএনপির আহ্বায়ক কমিটির পরিচিতি সভা শহরের করতোয়া বাসটার্মিনাল চত্বরে অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতিত্বে করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা কমিটির আহ্বায়ক আবদুল মান্নান। সভায় বক্তব্য দেন জানে আলম, শহিদুল ইসলাম, কামরুজ্জামান, শাহ আলম, আরিফুল রহমান, আবু আলম প্রমুখ।মতবিনিময় সভা১০ এপ্রিল শেরপুর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার সেচ গ্রাহকদের নিয়ে এক মতবিনিময় সভা পরিচালক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-৫ আসনের সাংসদ হাবিবর রহমান। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মজিবর রহমান, মো. মনজুর আলম প্রধান, মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সেচ গ্রাহকদের মধ্যে বক্তব্য দেন মো. মোজাহার আলী, মো. আবু সাঈদ, মো. হজরত আলী, আবু তালেব, মো. বাদশা মিয়া, মো. ইকবাল হোসেন, শাহ আলম, মো. আবদুল মতিন, মো. আমিনুল ইসলাম, জালাল উদ্দিন, জমির উদ্দিন, আবদুল কাদের প্রমুখ।সংবর্ধনা প্রদান৮ এপ্রিল শেরপুরে শ্রমিক লীগের আয়োজনে নৌপরিবহন মন্ত্রী ও বাংলাদেশ সড়ক ফেডারেশনের সভাপতি শাহজাহান খানকে সংবর্ধনা দেওয়া হয়। শ্রমিক লীগের সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার, আহসান হাবিব, শাহজামাল সিরাজী, সাইফুল বারী, মোস্তাফিজার রহমান, আবু বকর সিদ্দিক প্রমুখ।ব্যবসায়ী সমিতির অভিষেক১১ এপ্রিল শেরপুরে উত্তরা প্লাজা ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়। আবদুর রহিম খানের সভাপতিত্বে বক্তব্য দেন অসিম কুণ্ডু, পিয়ার হোসেন, আবদুুর রহমান, প্রশান্ত সাহা, অসিম শর্মা প্রমুখ।রাইচ মিল মালিক সমিতির সভা শেরপুর উপজেলা সেমি অটো রাইচ মিল মালিক সমিতির সাধারণ সভা ৯ এপ্রিল সংগঠনের সভাপতি আবু তালেব আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মজিব রহমান। সভায় আরও বক্তব্য দেন জানে আলম, মুক্তিযোদ্ধা আবদুুস সাত্তার, আহসান হাবিব, শহিদুল ইসলাম, সুলতান মাহমুদ প্রমুখ।আদমদীঘি: বিদ্যালয়ের পুরস্কার বিতরণ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি১১ এপ্রিল বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার হার্ভে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হোসেন আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জি আর এম শাহাজাহান, আবুল কালাম আজাদ, বুলবুল বেগম প্রমুখ।বদরগঞ্জ: যুবদলের কমিটি গঠনবদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিরংপুরের বদরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দুটি ইউনিয়নে কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট ইউনিয়নে গিয়ে এ কমিটিগুলো সর্বসম্মতিক্রমে গঠন করেন উপজেলা যুবদলের আহ্বায়ক কোমল লোহানীসহ অন্যান্য নেতা। কমিটিতে আছেন শাহীন আলম, জাহিদুল ইসলাম ওরফে বাকু, মনিরুজ্জামান, রঞ্জিত কুমার রায়, রিপন মিয়া ও আকতারুজ্জামান। প্রতিটি কমিটি গঠিত হয় ৩১ সদস্যবিশিষ্ট। বৈশাখী উৎসবরংপুরের বদরগঞ্জে বৈশাখী উৎসব পালিত হয়েছে। বর্ষবরণ উপলক্ষে ১৪ এপ্রিল দিনভর বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সন্ধ্যার পর উপজেলা পরিষদ বটমূলে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল আলম সরকার। বক্তব্য দেন আনিছুল ইসলাম মণ্ডল, বিশ্বনাথ সরকার প্রমুখ। বেড়া: মাধ্যমিক বিদ্যালয়ের ভিত্তি স্থাপনবেড়া (পাবনা) প্রতিনিধি১০ এপ্রিল বেড়া উপজেলার নগরবাড়ী ঘাটের হরিনাথপুরে এসইএসডিপি মডেল মাধ্যমিক বিদ্যালয় নামের নতুন একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার। নগরবাড়ী ঘাটের অমিত বসুর দান করা জমির ওপর বিদ্যালয় ভবনটি নির্মাণ করা হচ্ছে। ভিত্তি স্থাপন উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাবলু কুমার সাহা, খন্দকার আজিজুল হক, আবদুল কাদের, এ এম রফিকউল্লাহ, আবদুুর রহমান মিয়া, আবদুস সাত্তার, কামরুন নেছা প্রমুখ।সুজানগর উপজেলা আ.লীগের বর্ধিত সভাপাবনার সুজানগর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা ৯ এপ্রিল সুজানগর অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংসদ শামসুর রহমান, আহমেদ ফিরোজ, আবদুল ওহাব, বন্দের আলী, শফিকুল ইসলাম, সুফিয়া খাতুন প্রমুখ। সৈয়দপুর: কমিউনিস্ট পার্টির বর্ধিত সভা সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিবাংলাদেশের কমিউনিস্ট পার্টি সৈয়দপুর উপজেলা কমিটির উদ্যোগে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ এপ্রিল সংগঠন কার্যালয়ে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন কমরেড দেলোয়ার হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ম আ শামীম, নুরুজ্জামান জোয়ার্দ্দার, নরেশ চন্দ্র রায়, কমরেড উদয় সরকার, আবদুুল ফজল, রেজাউল করিম, শাহরিয়ার অনির্বান, রইচ উদ্দিন প্রমুখ।আত্রাই: আর্থিক সহায়তা প্রদান আত্রাই (নওগাঁ) প্রতিনিধিআত্রাই উপজেলায় ১১ এপ্রিল ডিজেল ক্রয়ে প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। নওগাঁ-৬ আসনের (আত্রাই-রানীনগর) সাংসদ মো. ইসরাফিল আলম অনুষ্ঠানের উদ্বোধন করেন। উপজেলা মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুুস সোবহান। বক্তব্য দেন ভূপেশ কুমার মণ্ডল, সহিদ আলম, মো. আজাদ প্রমুখ। উল্লাপাড়া: হ্যানিম্যানের ২৫৫তম জন্মবার্ষিকী উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি১০ এপ্রিল উল্লাপাড়ায় হোমিও চিকিৎসার জনক ডা. স্যামুয়েল হ্যানিম্যানের ২৫৫তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উল্লাপাড়া হোমিও চিকিৎসক পেশাজীবী সমিতি এই আলোচনা সভার আয়োজন করে। সভায় উল্লাপাড়ার সাংসদ শফিকুল ইসলাম প্রধান অতিথি ছিলেন। আয়োজক সংগঠনের সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে আবদুল মান্নান, আমিনুর রহমান, শামছুল ইসলাম তালুকদার, গৌরকুমার ঘোষ প্রমুখ আলোচনা করেন।ক্ষেতলাল: স্যানিটেশন-বিষয়ক কর্মশালা ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিজয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ফুলদীঘি দুস্থ মহিলা উন্নয়ন সমিতি ও আলমপুর ইউপির আয়োজনে ১১ এপ্রিল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে চেয়ারম্যান গাজিউল হকের সভাপতিত্বে বক্তব্য দেন সাহাদত হোসেন, সাবিত হাসান, মনছুর রহমান, রেজাউল করিম প্রমুখ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সম্মেলন ও সেমিনার রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরাজশাহী বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (আইবিএস) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবম দ্বিবার্ষিক সম্মেলন ও ‘বাংলাদেশের অর্থনীতিতে বিশ্বমন্দার প্রভাব ও সমাধানের উপায়’ শীর্ষক এক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়। ৯ এপ্রিল আইবিএস চত্বরে এ সম্মেলন ও সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মুহম্মদ নূরুল্লাহ্। সেমিনারে মূল প্রবন্ধ উপাস্থপন করেন মোহাম্মদ মনিরুজ্জামান। সেমিনার শেষে ২০১০-১১ বছরের জন্য অধ্যাপক মোখলেছুর রহমান ও অধ্যাপক এম জয়নুল আবেদীনকে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক করে কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন এম রফিকুল ইসলাম, আফরাউজ্জামান খান চৌধুরী, ফয়জার রহমান, কাজী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, স্বরোচিষ সরকার, ফজলুল হক, এ এইচ এম জিয়াউল হক, জুলফিকার আলী ইসলাম, মো. নাজিমুল হক, আখতারুজ্জামান চৌধুরী, জুবাইদা আয়েশা সিদ্দিকা ও আহসান হাবিব। বাগমারা: আওয়ামী লীগের প্রস্তুতি সভাবাগমারা (রাজশাহী) প্রতিনিধি১৩ এপ্রিল উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা ভবানীগঞ্জ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ওই দিন বিকেলে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মকবুল হোসেন মৃধার সভাপতিত্বে আগামী ১৭ এপ্রিল বর্ধিতসভা সফল করার জন্য বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। আলোচনা করেন আওয়ামী লীগের নেতা জাকিরুল ইসলাম, ইয়াছিন আলী মাস্টার, মাহাবুবুর রহমান, আবদুুস সালাম, আবুল হোসেন, সিরাজ উদ্দিন, আবদুল জব্বার, জোবায়েদ হোসেন প্রমুখ। ইএসডিওর চাল বিতরণবেসরকারি সংগঠন ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় শ্রমিকদের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় উপজেলার নরদাশ ইউনিয়ন পরিষদে ১৩ এপ্রিল চাল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন আতাউর রহমান, মোশারফ হোসেন, মিজানুর রহমান, পরেশ চন্দ্র, সুবোল চন্দ্র প্রমুখ।হাকিমপুর: নবনির্বাচিতদের শপথ গ্রহণ হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিদিনাজপুরের হিলি স্থলবন্দরের কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটি শপথ নিয়েছে। ১২ এপ্রিল অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে এ শপথ অনুষ্ঠিত হয়। শপথবাক্য পাঠ করান নির্বাচন কমিশনের চেয়ারম্যান ওসমান গনি। এ সময় আলোচনা সভায় বক্তব্য দেন ফেরদৌস রহমান, মুশফিকুর রহমান চৌধুরী, আবদুল আজিজ ও শাহিনুর রেজা। নবনির্বাচিতরা হলেন: ফেরদৌস রহমান, আবদুল আজিজ, মুশফিকুর রহমান চৌধুরী, আব্দুর রহমান, আমিনুল হক, শাহীনুর রেজা, সুশান্ত কুমার দাস, জামিল হোসেন, আহসান চৌধুরী, আজিজুল হক, আবদুল মান্নান, এনামুল হক খান, হোসনে আরা, এস এম রেজা, ইলিয়াস আলী, মামুনুর রশিদ, মোস্তাফিজুর রহমান ও আবদুল্লা-আল হেলাল।পারিবারিক নির্যাতন প্রতিরোধে সভাপারিবারিক নির্যাতন প্রতিরোধ ও নারীর ক্ষমতায়নবিষয়ক এক মতবিনিময় সভা ১১ এপ্রিল হাকিমপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন শফিকুল ইসলাম। মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন শাহিনুর রেজা, সৈয়দ মোস্তাফিজুর রহমান, মোকলেছুর রহমান, পারভীন আকতার, মোস্তফা হোসেন, মুরাদ ইমাম ও শেখ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন তপতী দাস। বিদ্যালয় আহ্বায়ক কমিটির সভাদিনাজপুরের হাকিমপুর উপজেলার ঐতিহ্যবাহী বাংলাহিলি পাইলট উচ্চবিদ্যালয়ের আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ১১ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৬ আসনের সাংসদ মো. আজিজুল হক চৌধুরী। আকতার হোসেন মুন্সির সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন—শাহীনুর রেজা, পারুল নাহার, কামাল হোসেন, সৈয়দ মোস্তাফিজুর রহমান, মতিয়ার রহমান, জামিল হোসেন ও রকিব উদ্দিন মণ্ডল। আক্কেলপুর: সেলাই মেশিন বিতরণআক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিজয়পুরহাটের আক্কেলপুরে ২০ জন হতদরিদ্র নারীকে বিনা মূল্যে সেলাই মেশিন দেওয়া হয়েছে। ১২ এপ্রিল বিকেলে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে তাঁদের হাতে সেলাই মেশিন তুলে দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহফুজা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন আতাউর রহমান, আমিরুল ইসলাম প্রমুখ।গাইবান্ধা: স্কাউটের সমাবেশগাইবান্ধা প্রতিনিধিবাংলাদেশ স্কাউটস গাইবান্ধা সদর উপজেলা শাখার উদ্যোগে এক সমাবেশ ১২ এপ্রিল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আসিব আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন আবদুর রশিদ সরকার, সাহানা বানু, সৈয়দ আজহারুল হক, সাইফুল ইসলাম, ধীরেশ চন্দ্র, মোশাররফ হোসেন, আবদুস সাত্তার প্রমুখ। শেষে মোশাররফ হোসেনকে সভাপতি ও আবদুস সাত্তারকে সম্পাদক করে ২৪ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।শ্রমিক ইউনিয়নের নির্বাচনগাইবান্ধা জেলা মোটর-ট্রাক-শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন ৯ এপ্রিল আসাদুজ্জামান স্কুল ও কলেজে অনুষ্ঠিত হয়। ১৭ সদস্যবিশিষ্ট কমিটির নির্বাচিত কর্মকর্তারা হচ্ছেন সভাপতি আবদুল করিম, কার্যকরী সভাপতি আজিজার রহমান, সহসভাপতি মোহাম্মদ আলী, সম্পাদক আবু হোসেন, সহসম্পাদক হাসান মাহমুদ ও জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ময়নুল হক, সড়ক সম্পাদক আবদুল হামিদ, সহসড়ক সম্পাদক রাজা মিয়া, ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক আমজাদ হোসেন, প্রচার সম্পাদক হেলাল হক, দপ্তর সম্পাদক রেজাউল করিম, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম, সদস্য হাফিজার রহমান, আবুল কালাম, রানা ইস্কান্দার ও সাইদুর রহমান। জাসদের সভাজাসদ ছাত্রলীগের গাইবান্ধা সদর উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা গত ১১ এপ্রিল নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন একরাম হোসেন, সাইদ হোসেন, সুজন প্রসাদ, শাহাদত হোসেন, মমিনুল ইসলাম, মাহামাদুল হাসান, রাশেদ আহমেদ, তাইফ উদ্দিন, মাহফুজুর রহমান, ওয়াজেদ সরকার, মুকুল খন্দকার প্রমুখ। কর্মচারী লীগের সমাবেশবাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড শ্রমিক-কর্মচারী লীগের গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এক সমাবেশ গতকাল সোমবার পাউবো চত্বরে অনুষ্ঠিত হয়। মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সমর চাকী, আবদুল মজিদ, আবদুল হাকিম, রণজিত বক্সী, সাইফুল ইসলাম, নির্বালেন্দু বর্মণ, সুধাংশু কুমার, ফিরোজ শাহীন, আসাদুজ্জামান, চঞ্চল কুমার, জামিলুর রহমান প্রমুখ।