সংগঠন সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী:সর্বস্তরে বাংলা ভাষা শীর্ষক সেমিনার রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৫ এপ্রিল ‘সর্বস্তরে বাংলা ভাষা: আকাঙ্ক্ষা ও বাস্তবতা’ শীর্ষক দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (আইবিএস) সেমিনার কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইবিএসের সহযোগী অধ্যাপক স্বরোচিষ সরকার। আইবিএসের পরিচালক অধ্যাপক মাহবুবর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুন। বিশেষ অতিথি ছিলেন প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।বাগমারা: আওয়ামী লীগের দপ্তরের ভিত্তিপ্রস্তর স্থাপনবাগমারা (রাজশাহী) প্রতিনিধিরাজশাহী বাগমারা উপজেলা আওয়ামী লীগেরে নিজস্ব দপ্তরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ১৮ এপ্রিল উপজেলার চানপাড়ার সংগঠনের নিজস্ব ছয়তলা দপ্তরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ ওমর ফারুক চৌধুরী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মকবুল হোসেন। বিশেষ অতিথি স্থানীয় সাংসদ এনামুল হক উপস্থিত থেকে বক্তব্য দেন। এ ছাড়া আওয়ামী লীগের নেতা জাকিরুল ইসলাম, একরামুল হক, মাহবুবুর রহমান, আবদুস সালাম, আবুল হোসেন, সিরাজ উদ্দিন, জাহেদুর রহমান প্রমুখ।কৃষকদের কর্মশালাকৃষি প্রকৌশল প্রযুক্তি সমস্যার সমাধানের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থান ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাগমারা উপজেলার কৃষকদের নিয়ে এক কর্মশালা ২০ এপ্রিল শেষ হয়েছে। ১০ এপ্রিল কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী কৃষি বিভাগের উপপরিচালক মোহসীন আলী। কর্মশালায় কৃষকদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ আলমগীর, নুরুজ্জামান, শাহ সাইদুর রহমান, শিবানী নাথ প্রমুখ। কর্মশালায় উপজেলার ২৭০ জন কৃষক অংশ নেন।মুজিবনগর দিবস পালিতবাগমারা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৭ এপ্রিল সাকোয়া সালেহা ইমারত হিমাগার চত্বরে মুজিবনগর দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সাংসদ এনামুল হক ও ইব্রাহিম হোসেন। বক্তব্য দেন আওয়ামী লীগের নেতা ইয়াছিন আলী মাস্টার, জাকিরুল ইসলাম, মালেক মেহমুদ, মাহাবুবুর রহমান, একরামুল হক, মুনসুর রহমান মৃধা, আবুল কালাম আজাদ প্রমুখ। শিবগঞ্জ: বর্ষবরণ ও বার্ষিকী পুরস্কার বিতরণশিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানীহাটি উচ্চবিদ্যালয়ে ১৪ এপ্রিল পয়লা বৈশাখ বর্ষবরণ ও বার্ষিকী পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন মহসীন আলী মিঞা, আয়েশ উদ্দিন, আলফাজ উদ্দিন, তসলিম উদ্দিন চৌধুরী, আহসান হাবীব প্রমুখ। জহিরুল করিমের পরিচালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রিসতা, মৌসুমী, মেঘলা, তৃপ্তি, মুন্নী, উর্মি, সানজিদা, লালবাবু, সাগর, নাঈম ও করিম। আবৃত্তি করেন সুলতানা। ভুয়া খবর পড়েন তানভী।কালাই: বিদ্যালয় ভবনের ভিত্তি স্থাপনকালাই (জয়পুরহাট) প্রতিনিধিজয়পুরহাটের কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান ১৯ এপ্রিল উপজেলার মাত্রাই উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন করেন। এ উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন ফজলে এলাহী, শওকত হাবিব তালুকদার, সাখওয়াত হোসেন মাস্টার, মতিয়র রহমান, ইসমাইল হোসেন, মনোয়ার হোসেন প্রমুখ। ক্ষেতলাল: বিদ্যালয় ভবনের উদ্বোধনক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি২১ এপ্রিল জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার গোলাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান তাইফুল ইসলাম তালুকদার। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হূদয় চন্দ্র দাশ, জহুরুল ইসলাম, ওয়াজেদ আলী, গোলাম মোস্তফা, আবদুল মতিন, শফির উদ্দীন প্রমুখ। অভিভাবক পদের নির্বাচন ১৫ এপ্রিল জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্যপদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম। নির্বাচিত ব্যক্তিরা হলেন মোজাফ্ফর হোসেন, মোতালেব তালুকদার, জুলহাস মণ্ডল ও রেজাউল করিম।সিরাজগঞ্জ: রবীন্দ্র জন্মজয়ন্তী পালনে প্রস্তুতি সভানিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ১৫ এপ্রিল সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাচারীবাড়ীতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুড়ের ১৪৯তম জন্মজয়ন্তী অনুষ্ঠান জাতীয় পর্যায়ে পালন করার লক্ষ্যে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। শাহজাদপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মোশারফ হোসেন, সিরাজগঞ্জের সিভিল সার্জন নূরুল ইসলাম তালুকদার, শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসিবুর রহমান, নিশ্চিন্ত কুমার পোদ্দার, মো. হাবিবুর রহমান, নাসিম উদ্দীন, মেহেদী হাসান, সুলতানা নাসরিন প্রমুখ।রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের হালখাতারাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সিরাজগঞ্জ শাখা বৈশাখ মাস উপলক্ষে গ্রাহকদের ঋণ আদায়ের লক্ষ্যে হালখাতার আয়োজন করেছে। তিন দিনব্যাপী আয়োজিত এই হালখাতার উদ্বোধন করেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সিরাজগঞ্জের আঞ্চলিক ব্যবস্থাপক খন্দকার মোজাম্মেল হোসেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক জুলকার নাইন।উলিপুর: সরকারি নিরাপত্তাবেষ্টনী বিষয়ে কর্মশালাউলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিআরডিআরএস বাংলাদেশ উলিপুরের উদ্যোগে উপজেলা পর্যায়ে সরকারি নিরাপত্তাবেষ্টনী বিষয়ে কর্মশালা ১৫ এপ্রিল অনুষ্ঠিত হয়। উপজেলার তবকপুর ইউনিয়ন সমাজকল্যাণ সংস্থায় এটি অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন তবকপুর ইউপি চেয়ারম্যান ওয়াদুদ হোসেন। বক্তব্য দেন জিয়াউর রহমান, এমদাদুল হক, হাবিবুর রহমান, আবদুল জলিল, আইয়ুব আলী, কামাল হোসেন প্রমুখ। সভাপতিত্ব করেন জাহাঙ্গীর আলম।পাবনা: জলাবদ্ধতা দূরকরণে কৃষকদের কর্মশালাপাবনা অফিসপাবনার আটঘরিয়া উপজেলার সেচ স্কিমে জলাবদ্ধতা দূরকরণে কৃষকদের তিন দিনের কর্মশালা ২১ এপ্রিল শেষ হয়েছে। সমাপনী দিনে বিএডিসির নির্বাহী প্রকৌশলী সালাউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান ইশারত আলী। বিশেষ অতিথি ছিলেন মো. সাইদুল ইসলাম ও কদরতি গনী।বেড়া: ভাতা ও উপবৃত্তি প্রদান অনুষ্ঠানবেড়া (পাবনা) প্রতিনিধি১৮ এপ্রিল বেড়া মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের মধ্যে সম্মানী ভাতা ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি বিতরণ উপলক্ষে অুনষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসানুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন খন্দকার আজিজুল হক, নূরুল ইসলাম, আবদুল হামিদ প্রমুখ।চাটমোহর: মুজিবনগর দিবস পালনচাটমোহর (পাবনা) প্রতিনিধিপাবনার চাটমোহর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৭ এপ্রিল সকালে পুরাতন টেলিফোন ভবনের পাশে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে এক দলীয় কর্মিসভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে কর্মিসভায় প্রধান বক্তা ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল হক। আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও পাবনা-২ আসনের সাংসদ শামসুর রহমান। বিশেষ অতিথি পাবনা-৩ আসনের সাংসদ মকবুল হোসেন। বিশেষ বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পাবনা-৫ আসনের সাংসদ গোলাম ফারুক খন্দকার। এ ছাড়া সভায় আরও বক্তব্য দেন আমজাদ হোসেন, সাইদুল হক, আবদুল হামিদ, আবুল কালাম আজাদ, বেলায়েত হোসেন প্রমুখ। শেরপুর: বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশশেরপুর (বগুড়া) প্রতিনিধিবগুড়ার শেরপুরে ১৭ এপ্রিল বিকেলে স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় খনিজসম্পদ রক্ষা কমিটি উপজেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে মো. সাইফুল ইসলাম শাফির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য মো. জিন্নাতুল ইসলাম জিন্নাহ। সমাবেশে আরও বক্তব্য দেন সাইফুল ইসলামু, আবু তালেব, মো. সাইফুজ্জামান, কমরেড রঞ্জন কুমার দে, নিপেন মণ্ডল, হরিশংকর সাহা, আবু তালেব, নিমাই ঘোষ প্রমুখ। ভিত্তিপ্রস্তর স্থাপন বগুড়ার শেরপুর বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ১৮ এপ্রিল এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম। এ সময় এক সভায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবল আলম, শেরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবদুুল মান্নান, মো. সাইফুল ইসলাম, মো. জালাল উদ্দিন, শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক শফিকুল ইসলাম, শেখ মাকসুদুল আলম, মোয়াজ্জেম হোসেন, তোফায়েল আহম্মেদ, পীযূষ চক্রবর্তী, রমেন্দ্রনাথ বসাক, আমিনুল ইসলাম, ওয়াজেদ আলী, গোলাম মোস্তফা, আবদুুল ওয়াহাব, অরূপ কুণ্ডু, ব্যবসায়ী শেখ মো. আশরাফ আলী প্রমুখ।পথশিশুদের মধ্যে নতুন গেঞ্জি বিতরণজাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর উপজেলা শাখার উদ্যোগে ১৪ এপ্রিল উপজেলার ছিন্নমূল ২০০ শিশুর মধ্যে নববর্ষের নতুন গেঞ্জি বিতরণ করা হয়েছে। বৈশাখ উদ্যাপন উপলক্ষে সংস্থার শেরপুর ইউনিট স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় এ আয়োজন করে। সংস্থার শেরপুর ইউনিটের সভাপতি দীপক সরকারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক সাইফুল বারী, তোজাম্মেল হক, সেলিম রেজা, নাহিদ আল মালেক, প্রবীর মহন্ত, শাহাদত হোসেন, আমিনুল মোমিন, আবদুর রউফ প্রমুখ।আদমদীঘি: মুক্তিযোদ্ধা কমান্ডের চক্ষুশিবিরআদমদীঘি (বগুড়া) প্রতিনিধিশহীদ পরিবার যুদ্ধাহত বেকার মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সংস্থা বগুড়ার আয়োজনে ও মুক্তিযোদ্ধা সংসদ আদমদীঘি উপজেলা কমান্ড ১ এপ্রিল সোমবার সকালে সান্তাহার বাজার ইসলামীয়া দাখিল মাদ্রাসা মাঠে এক চক্ষুশিবির খোলা হয়। এক দিনব্যাপী চক্ষুশিবির ক্যাম্পের উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা ইলিয়াছ উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন তোজাম্মেল হক। এ ছাড়া উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আজমল হোসেন, মুক্তিযোদ্ধা গোলাম মোরর্শেদ খান, এল কে আবুল হোসেন, নজরুল ইসলাম, মনছুর রহমান ও মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম আকন্দ প্রমুখ।শিবগঞ্জ : কৃমি নিয়ন্ত্রণে প্রস্তুতিমূলক সভা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিবগুড়ার শিবগঞ্জ উপজেলায় আগামী ২ মে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ দিবস সফলভাবে পালন করতে এক প্রস্তুতিমূলক সভা গত ২০ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা খাজা আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুত্ফর রহমান। বক্তব্য দেন ভারপ্রাপ্ত পৌর মেয়র রুহুল আমিন সরকার, শারমিন জাহান, আবু সালেহ দ্বীন মোহম্মদ, আলী মোহাম্মদ, তরুণ কর্মকার, হামিদুল হক প্রমুখ।মোহনা সংগঠনের সভাউপজেলার মোকামতলায় মোহনা সংগঠন আয়োজিত এক সমাবেশ গত ১৯ এপ্রিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আবদুল্লাহেল বাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার সাংসদ এ কে এম হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম ফকির। বক্তব্য দেন সাবেক পৌর মেয়র মতিয়ার রহমান, পৌর কাউন্সিলর হোসেন আলী, সোলায়মান আলী ব্যাপারী, আবদুস ছালাম, মাহফুজার রহমান, জাহানারা বেগম, শেফালী বেগম, আয়োয়ারা বিবি প্রমুখ।চাকলমা আইসিএম ক্লাবের সভাউপজেলার মোকামতলার চাকলমা আইসিএম ক্লাবের সদস্যদের স্বাবলম্বী হওয়ার জন্য ক্লাবের পক্ষ থেকে ৩০ জন সদস্যকে বিনা সুদে ঋণের নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গত ২০ এপ্রিল ক্লাবের সভাপতি আবদুল জলিল আকন্দের সভাপতিত্বে এক সভা সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক বাবলু মণ্ডল, সদস্য আবদুল জলিল, বদিউজ্জামান, মান্নান মণ্ডল, আবু সাঈদ, একাব্বর হোসেন, পলাশ আহমেদ, রাজু মিয়া, পুষ্পরানী মোহন্ত, মনোয়ারা বেগম, শওকত আরা বেগম, তানজিলা খাতুন প্রমুখ।দুপচাঁচিয়া: জাতীয় শ্রমিক লীগের আলোচনা সভাদুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিদুপচাঁচিয়ায় ১৮ এপ্রিল বিকেলে সিও বাসস্ট্যান্ড মোড়ে জাতীয় শ্রমিক লীগের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবদুস সামাদ আজাদের সভাপতিত্বে ও সেক্রেটারি আশরাফ আলীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় শ্রমিক লীগ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন, জাতীয় শ্রমিক লীগ বগুড়া জেলা শাখার সহসভাপতি আলী আশরাফ চিশিত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান খান, সেক্রেটারি এস এম কায়কোবাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবদুস সামাদ, জেলা যুবলীগের সদস্য ও দুপচাঁচিয়া সদর ইউপি চেয়ারম্যান আহম্মেদুর রহমান, জাতীয় শ্রমিক লীগ বগুড়া জেলা শাখার দপ্তর সম্পাদক আলতাফ হোসেন, শ্রমিক লীগের নেতা কাউন্সিলর মহিদুল ইসলাম প্রমুখ। তালোড়া আদর্শ কেজি স্কুলের উদ্যোগে সংবর্ধনা গত ১৯ এপ্রিল বিকেলে তালোড়া রেলঘুমটি চত্বরে শিল্পপতি ও সমাজসেবক আলহাজ সুলতান মাহমুদ চৌধুরী সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তালোড়া আদর্শ কেজি স্কুলের উদ্যোগে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। স্কুলের অধ্যক্ষ আবদুুল মজিদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংবর্ধিত অতিথি আলহাজ সুলতান মাহমুদ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আবদুল গণি মণ্ডল, জেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক ও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক আলহাজ নূরে এ আলম চৌধুরী পারভেজ, তালোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী, চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক জলিল খন্দকার, তালোড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর ইসলাম প্রমুখ। শ্রীশ্রী রাধাগোবিন্দের লীলাকীর্তন দুপচাঁচিয়া উপজেলার শেরপুর সাহাপাড়ায় ১৯ এপ্রিল শ্রীশ্রী রাধাগোবিন্দের তৃতীয় বার্ষিক লীলাকীর্তন শুরু হয়েছে। চার দিনব্যাপী লীলাকীর্তনে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ অন্তে মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাস, ১৬ প্রহর দুই দিনব্যাপী শ্রীশ্রী রাধাগোবিন্দের লীলাকীর্তন, শ্রীশ্রী মন্মহাপ্রভুর ভোগ-অন্তে মহাপ্রসাদ বিতরণ, কুঞ্জভঙ্গ ও দধিমঙ্গল এবং মোহন্ত বিদায় শুরু হয়েছে। তা ছাড়া লীলাকীর্তন পরিবেশন করেন শ্যামল কুমার পাল, গোসাই উপন্দ্রেনাথ মহন্ত, শান্তি রানী দাস ও কুমারী সাগরিকা হালদার। গাইবান্ধা: সিপিবির সমাবেশগাইবান্ধা প্রতিনিধিগাইবান্ধা সদর উপজেলা সিপিবির উদ্যোগে এক সমাবেশ গত ১৯ এপ্রিল নিজস্ব কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। ওয়াজিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন মিহির ঘোষ, সুভাষ চন্দ্র, মোস্তাফিজুর রহমান, মাহমুদুল গণি, সাদেকুল ইসলাম, তপন কুমার, সন্তোষ বর্মণ, আবদুল মালেক, রফিকুল ইসলাম, শফিউল আজম প্রমুখ। বিজ্ঞান একাডেমীর সভাগাইবান্ধা বিজ্ঞান একাডেমীর উদ্যোগে এক আলোচনা সভা গত ১৯ এপ্রিল নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এম এ কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন রেজাউল করিম, আবদুর রউফ, আবুল কাশেম, আলী খন্দকার, বিরতী রঞ্জন সরকার, রেজাউল হক, দীপক কুমার, বৃন্দাবন সরকার, হাসান ফারুক, নাহিদ হাসান, আবদুল্লাহেল রাজিব প্রমুখ।পীরগঞ্জ: উপজেলা বিএনপির পরিচিতি অনুষ্ঠানপীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিউপজেলা বিএনপির নবনির্বাচিত কমিটির নেতাদের পরিচিতি অনুষ্ঠান গত ১৭ এপ্রিল বিকেলে পীরগঞ্জ পানি উন্নয়ন বোর্ড রেস্ট হাউস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএপির সভাপতি মো. জাহিদুর রহমান। পরিচিতি অনুষ্ঠান পরিচালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তৈমুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. পয়গাম আলী, ঠাকুরগাঁও সদর উপজেলা সম্পাদক আবদুল হামিদ, স্থানীয় বিএনপির নেতা এম এ গফ্ফার, মোস্তফা আলম, মঈনুল হোসেন সোহাগ, জিয়াউল ইসলাম, মামুনুর রশীদ, রাজিউর রহমান, রণজিৎ রায় প্রমুখ। বদরগঞ্জ: বিএনপির প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিতবদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিরংপুরের বদরগঞ্জে ওয়ার্ড ও ইউনিয়ন প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক পরিতোষ চক্রবর্তীর সভাপতিত্বে ১৬ এপ্রিল স্থানীয় চাঁদকুঠির ডাঙ্গা বালিকা উচ্চবিদ্যালয় মাঠে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক মুক্তিযোদ্ধা মোজাফ্ফর হোসেন, বদরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, রেজেকা সুলতানা, সিরাজুল ইসলাম, মেহেদী হাসান, অধ্যাপক মোজাফ্ফর হোসেন, হারাগাছ পৌরসভার মেয়র মামুনুর রশিদ, সামসুজ্জামান, জাহাঙ্গীর আলম, সাজ্জাদ হোসেন, সয়রুল হুদা, ফিরোজ, মোকছেদুল হক প্রমুখ।আইনশৃঙ্খলা কমিটির জরুরি সভা রংপুরের বদরগঞ্জ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল বিকেলে ইউএনওর সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল আলম সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন স্থানীয় সাংসদ আনিছুল ইসলাম মণ্ডল, উপজেলা চেয়ারম্যান বিশ্বনাথ সরকার, ভাইস চেয়ারম্যান রফিকুর রহমান, মোহসিনা বেগম, বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওবায়দুল হক চৌধুরী, উপজেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যাপক মোফাজ্জল হোসেন সরদার, পৌর মেয়র উত্তম সাহা, বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিমলেন্দু সরকার, সাংবাদিক ফেরদৌস আলী, ছাইদুল হক, রমজান আলী, হেমন্ত সরকার, মাসুদ রানা প্রমুখ।তারাগঞ্জ: আওয়ামী লীগের বর্ধিত সভাতারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিগত ২০ এপ্রিল বাংলাদেশ আওয়ামী লীগ তারাগঞ্জ শাখার আয়োজনে অডিটরিয়াম হলরুমে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। তারাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে বক্তব্য দেন আওয়ামী লীগ রংপুর জেলার আহ্বায়ক আবুল মনছুর আহমেদ, যুগ্ম্ন আহ্বায়ক মোছাদ্দেক হোসেন, রেজাউল করিম তারাগঞ্জ উপজেলার শাখার সহসভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, হাড়িয়ারকুঠি ইউনিয়নের সভাপতি রুস্তম আলী, ইকরচালী ইউনিয়নের সভাপতি আলম শাহ্, কূর্শা ইউনিয়নের সম্পাদক জিকরুল হক।