সংগঠন সংবাদ
রাজবাড়ী: পাংশায় মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রদানগোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিরাজবাড়ীর পাংশা উপজেলায় ১৯ এপ্রিল ৮২ জন মুক্তিযোদ্ধা এবং ১০ জন শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রীকে সম্মানী ভাতা দেওয়া হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে ভাতা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসানুর রহমান। বক্তব্য দেন প্রধান অতিথি সাংসদ মো. জিল্লুল হাকিম এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাসান আলী বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান আহম্মদ হোসেন ও শাহিদা আহম্মেদ, চাঁদ আলী খান, আবুল হাসেম প্রমুখ। অনুষ্ঠানে নয় মাসের সম্মানী ভাতা হিসেবে মাসিক দেড় হাজার টাকা করে ৯২ জনকে মোট ১২ লাখ ৪২ হাজার টাকা দেওয়া হয়।পাংশায় কৃষি ও প্রযুক্তি মেলাপাংশা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ চত্বরে ১৯ থেকে ২১ এপ্রিল কৃষি ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলা উদ্বোধন করেন রাজবাড়ী-২ আসনের সাংসদ মো. জিল্লুল হাকিম। ইউএনও আহসানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিশেষ অতিথি রাজবাড়ীর কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ফারুক আহমেদ, প্রাণিসম্পদ অধিদপ্তরের জেলা কর্মকর্তা আলমগীর হোসেন, পাংশা উপজেলা চেয়ারম্যান হাসান আলী বিশ্বাস, ভাইস চেয়ারম্যান আহম্মদ হোসেন ও শাহিদা আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা ওমর আলী শেখ, সেলিম আহমদ, আনছার আলী মণ্ডল, আলম মিয়া প্রমুখ।আওয়ামী লীগের কর্মিসভারাজবাড়ী স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের উদ্যোগে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের নিয়ে ১৮ এপ্রিল কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ মো. জিল্লুল হাকিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। জেলার ৪২টি ইউনিয়ন ও তিনটি পৌরসভা থেকে নেতা-কর্মীরা এতে অংশ নেন। বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক শেখ মো. আবদুল্লাহ, শ্রম সম্পাদক হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ কাজী কেরামত আলী, পাংশা উপজেলা চেয়ারম্যান হাসান আলী বিশ্বাস, বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী, ফকির আবদুল জব্বার প্রমুখ।যশোর: এমআরপি পাসপোর্ট চালুযশোর অফিসবিদেশগমন নির্বিঘ্ন করতে ১৯ এপ্রিল থেকে যশোর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে নতুন পদ্ধতির মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) আবেদন ফরম বিতরণ শুরু হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক আবদুল মাবুদ। উপস্থিত ছিলেন অধিদপ্তরের পরিচালক সিরাজ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন খান, মুক্তিযোদ্ধা রবিউল আলম প্রমুখ।লালদীঘি ভরাটের প্রতিবাদে যশোরে সমাবেশযশোর শহরের ঐতিহ্যবাহী লালদীঘি ভরাট করে পৌরসভার মার্কেট নির্মাণের প্রতিবাদে নাগরিক কমিটির উদ্যোগে ২০ এপ্রিল লালদীঘির পাড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন তারাপদ দাস। বক্তব্য দেন জাসদের কেন্দ্রীয় সহসভাপতি মুক্তিযোদ্ধা রবিউল আলম, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ইকবাল কবির, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দৌলা, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হারুন অর রশীদ, সুরবিতান সংগীত একাডেমির সভাপতি আবু সালেহ, বাসদের জেলা সমন্বয়ক হাসিনুর রহমান, বাংলাদেশ মহিলা পরিষদের জেলা সভানেত্রী হাবিবা শেফা, আবুল হোসেন, দীপঙ্কর দাস, অশোক রায়, তসলিমুর রহমান, আহসান কবির প্রমুখ।জাতীয় কৃষক সমিতির আহ্বায়ক কমিটিবাংলাদেশের ওয়ার্কার্স পার্টির যশোর জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য অনিল বিশ্বাসকে আহ্বায়ক করে ২৭ সদস্যবিশিষ্ট যশোর জেলা জাতীয় কৃষক সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ১৭ এপ্রিল সমিতির জেলা প্রতিনিধি সম্মেলনে এ কমিটি গঠিত হয়। জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য জাকির হোসেন। বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক মনোজ কুমার সাহা, পলিটব্যুরোর সদস্য ইকবাল কবির প্রমুখ।অভয়নগর: এইডস প্রতিরোধে অ্যাডভোকেসি সভাঅভয়নগর (যশোর) প্রতিনিধিযশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ১৯ এপ্রিল এইচআইভি/এইডস প্রতিরোধে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। গ্লোবাল ফান্ডের অর্থায়নে বেসরকারি সংস্থা দুর্জয় নারী সংঘ কনসোর্টিয়াম এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন নওয়াপাড়া পৌরসভার প্যানেল মেয়র ফারুক হোসেন। বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাসরিন সুলতানা, দুর্জয় নারী সংঘের সমন্বয়ক রওশনারা বেগম, কাউন্সিলর মোল্যা ওলিয়ার রহমান, অভয়নগর-নওয়াপাড়া শ্রমজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন বিশ্বাস, সাফিয়া খানম, লিয়াকত বায়েজিদ প্রমুখ।ডুমুরিয়া: খুলনা জেলা প্রশাসককে বিদায় সংবর্ধনাডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিখুলনার বিদায়ী জেলা প্রশাসক এন এম জিয়াউল আলমকে ১৯ এপ্রিল ডুমুরিয়া উপজেলা পরিষদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। ইউএনও সাখাওয়াত্ হোসেনের সভাপতিত্বে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান গাজী আবদুল হাদী, ভাইস চেয়ারম্যান শোভা রাণী হালদার, শরাফপুর ইউপি চেয়ারম্যান নুরুদ্দীন আল মাসুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শান্তি মণি চাকমা ও উপজেলা কৃষি কর্মকর্তা পঙ্কজ কান্তি মজুমদার।রঘুনাথপুর বিদ্যালয়ে নির্বাচনডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ে ১৮ এপ্রিল অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে চণ্ডীদাস দেওয়ান, ফিরোজ আহমেদ, নিতীষ মণ্ডল, ভবেশ সরকার ও হাসনা হেনা জয়ী হয়েছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান চৌধুরী নির্বাচন পরিচালনা করেন।সাতক্ষীরা: প্রাক্-প্রাথমিক বিদ্যালয় উদ্বোধননিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাবাঘের আক্রমণে নিহত ব্যক্তিদের পরিবারের শিশুদের শিক্ষিত করতে লিডার্সের উদ্যোগে ‘নায়াগ্র ভলিউন্টার ফর বাংলাদেশ’-এর আর্থিক সহযোগিতায় ১৯ এপ্রিল বুড়িগোয়ালিনী ইউনিয়নে পানখালী (চুনায়) প্রাক্-প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য আতিয়ার রহমান। বক্তব্য দেন কিরণ্ময় মণ্ডল, মিজানুর রহমান গায়েন, ইউনুছ আলী সরদার, আনিতা রানী, রণজিৎ কুমার মণ্ডল, আবুল হাসান, সাবিনা ইয়াসমিন প্রমুখ। সভায় সাত সদস্যবিশিষ্ট একটি পরিচালনা কমিটি গঠন করা হয়।তালায় নাগরিক কমিটির সভাতালা উপজেলা গণগ্রন্থাগার মিলনায়তনে সদর ইউনিয়ন নাগরিক কমিটির সভা ২০ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। নাগরিক কমিটির সভাপতি এনামুল ইসলাম সভায় সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক গাজী জাহিদুর রহমান পরিচালনা করেন। সভায় উপস্থিত ছিলেন নাগরিক কমিটির সহসভাপতি আবদুল আলিম, কোষাধ্যক্ষ মীর জিল্লুর রহমান, সদস্য আবদুল মজিদ, কাজী রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, কল্যাণী সরকার, সাজেদা বেগম প্রমুখ।জেলা বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কমিটিসাতক্ষীরা শহীদ আবদুর রাজ্জাক পার্কে ২০ এপ্রিল সাতক্ষীরা জেলা বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শ্যামনগর উপজেলা শাখার সভাপতি মোস্তফা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আবদুস সাত্তার সভাপতি, আবদুল হামিদ, মোস্তফা নজরুল ইসলাম, আবদুর রাজ্জাক, শেখ মজিবর রহমান ও পরিমল কুমার কর্মকারকে সহ-সভাপতি এবং আবদুস ছাত্তার সরদারকে সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।ঝালকাঠি: সংবাদপত্র হকার্স ইউনিয়নের কমিটিঝালকাঠি প্রতিনিধিঝালকাঠিতে জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের আট সদস্যবিশিষ্ট কমিটি ১৫ এপ্রিল গঠন করা হয়েছে। এতে সালাহউদ্দিন হাওলাদার সভাপতি, আলমগীর হোসেন সাধারণ সম্পাদক ও শহিদুল ইসলাম সাংগঠনিক সম্পাদক হয়েছেন। এ উপলক্ষে ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে জাহিদ হোসেনের সভাপতিত্বে জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন প্রধান অতিথি হেমায়েত উদ্দিন, দিবস তালুকদার, বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি মাজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. হানিফ হাওলাদার, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম প্রমুখ। নির্বাচন পরিচালনা করেন মো. আক্কাস সিকদার।মেডিকেল অ্যাসোসিয়েশনের নির্বাচনবাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ঝালকাঠি জেলা শাখার নতুন কমিটি ১৭ এপ্রিল গঠন করা হয়েছে। এ উপলক্ষে ঝালকাঠি জেলা সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচন পরিচালনা করেন মো. সিদ্দিকুর রহমান। কমিটির নির্বাচিত ব্যক্তিরা হলেন সভাপতি মুহাম্মদ আছাদউজ্জামান, সহসভাপতি মো. নওশের আলী, সাধারণ সম্পাদক পবিত্র কুমার দেবনাথ, কোষাধ্যক্ষ মো. বজলুর রহমান, যুগ্ম কোষাধ্যক্ষ এ কে এম রিয়াজ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আরিফুর রহমান, বিজ্ঞান সম্পাদক ফেরদৌস রায়হান, দপ্তর সম্পাদক সৈয়দ রিয়াজুর রহমান, প্রচার সম্পাদক বিকাশ দত্ত বণিক, সমাজকল্যাণ সম্পাদক মৃণাল কান্তি বন্দোপাধ্যয়, সংস্কৃতি সম্পাদক ফিরোজা বেগম, প্রকাশনা সম্পাদক ফারহানা পারভীন, সদস্য অসীম কুমার সাহা, মো. আলাউদ্দিন, তরুণ কুমার সিকদার, মো. শাহ আলম, নাসির উদ্দিন আহম্মেদ, ফিরোজ আহম্মেদ ও দিলীপচন্দ্র হাওলাদার।গৌরনদী: মুক্তিযোদ্ধার মুক্তির দাবিতে মানববন্ধনগৌরনদী (বরিশাল) প্রতিনিধিগৌরনদী মুক্তিযোদ্ধা প্রজন্ম ও উপজেলা ছাত্রলীগের যৌথ উদ্যোগে ১৯ এপ্রিল উপজেলার বাসুদেবপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইসাহাক আলী পেয়াদার বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার ও তাঁর মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে ঘণ্টাকালব্যাপী মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলম, সাধারণ সম্পাদক মো. নয়ন শরীফ, সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়েরুল ইসলাম ভূঁইয়া, সহসভাপতি লুত্ফর রহমান, কাজল হাওলাদার, মিজানুর রহমান, সোহেল ভূঁইয়া প্রমুখ।ছাত্রদলের শোক সভাগৌরনদী উপজেলা এবং পৌর ও কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে ১৯ এপ্রিল পানি উন্নয়ন বোর্ড চত্বরে শোক সভা এবং দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। ছাত্রদলের কলেজ ক্রীড়া সম্পাদক শরীফ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য দেন সৈয়দ নিয়াজুল হক, ওয়াসিম গাজী, মিজান বেপারী, সবুজ হাওলাদার, শ্যামল খলিফা, বেলাল হোসেন প্রমুখ। পরে গৌরনদী বাসস্ট্যান্ড জামে মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। ১৮ এপ্রিল বিএনপির খুলনা বিভাগীয় মহাসমাবেশে যোগদানের জন্য যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় নিহত ১২ জন নেতা-কর্মীর রুহের মাগফেরাত কামনায় এর আয়োজন করা হয়।কালকিনি: মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিমাদারীপুরের কালকিনি পাইলট উচ্চবিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত ১৫ জন ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৪ জন কৃতী শিক্ষার্থীকে ১৭ এপ্রিল বিদ্যালয় চত্বরে সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ এম নজরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মেজর (অব.) মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাবীবুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাহমুদুল হাসান, আ. রাজ্জাক মোল্লা, আওলাদ হোসেন, ফারুক বেপারী, মেসবাহ উদ্দিন প্রমুখ।পৌর স্বেচ্ছাসেবক লীগের কর্মী সমাবেশকালকিনি পৌর স্বেচ্ছাসেবক লীগের কর্মী সমাবেশ ১৬ এপ্রিল কালকিনি সিনিয়র মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। আরমান হোসেন বেলালের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবুল বাশার। বক্তব্য দেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নিজাম সরদার ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন প্রমুখ।ফরিদপুর: ঢাকা আইনজীবী সমিতির সভাপতিকে সংবর্ধনাফরিদপুর অফিসফরিদপুর জেলা আইনজীবী সমিতি কার্যালয়ে ১৭ এপ্রিল জেলা আইনজীবী সমিতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে ঢাকা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি সানাউল্লাহ মিয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক এ এস এম শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল হেলালউদ্দীন মোল্লা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেছ আলী, জেলা আইনজীবী সমিতির সভাপতি শহীদুল্লাহ জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক গুলজার হোসেন, আলী আশরাফ, আকন্দ রেজাউল করিম, আসারুর রহমান খান, হাবিবুর রহমান, হামিদুল হক প্রমুখ।সিপিবির প্রতিবাদ সভাতেল ও গ্যাস রক্ষাসহ ১২ দফা দাবিতে ১৭ এপ্রিল মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ফরিদপুর জেলা শাখা। বিকেলে ফরিদপুর প্রেসক্লাব চত্বর থেকে একটি মিছিল বের হয়। মিছিল শেষে স্থানীয় জনতা ব্যাংকের মোড়ে জেলা সভাপতি পরিতোষ সাহার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা শাখার সাধারণ সম্পাদক রফিকুজ্জামান, আবদুল মালেক সিকদার, দেলোয়ার হোসেন প্রমুখ।চরভদ্রাসন প্রেসক্লাবের বিশুদ্ধ ঠান্ডা পানি বিতরণফরিদপুরের চরভদ্রাসন উপজেলা চত্বরে ১৪ এপ্রিল বাংলা বর্ষবরণ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতি অনুষ্ঠানে স্থানীয় প্রেসক্লাব ও কেব্ল নেটওয়ার্কের উদ্যোগে সর্বসাধারণের মধ্যে বিশুদ্ধ ঠান্ডা পানি বিতরণ করা হয়। পানি বিতরণকালে চরভদ্রাসন কেব্ল নেটওয়ার্কের পরিচালক আ. ওহাব মোল্যা, প্রেসক্লাবের সভাপতি মো. মেজবাহ উদ্দিন, সম্পাদক আবুল কালাম মোল্যা, যুগ্ম সম্পাদক আনোয়ার আলী মোল্যা, মো. মোশারফ হোসেন, কোষাধ্যক্ষ মোল্যা হাবিবুল্লাহ ও সদস্য মশিউর স্বপন উপস্থিত ছিলেন।পটুয়াখালী: নৌ নিরাপত্তা সপ্তাহপটুয়াখালী অফিস‘নৌপথে নিরাপত্তা, আনবে দেশে সফলতা’ স্লোগান নিয়ে পটুয়াখালীতে ১৮ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত নৌ নিরাপত্তা সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে ১৮ এপ্রিল সকালে নদীবন্দর টার্মিনালে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন পটুয়াখালী জেলা প্রশাসক মো. রিয়াজ আহমেদ। পটুয়াখালী নদীবন্দরের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু বকর সিদ্দীক, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মো. রিয়াদুল ইসলাম ও ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল শহিদুল ইসলাম। কলাপাড়া: কৃষি মেলা কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিপটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদ মাঠে ১৯ এপ্রিল কৃষি মেলা অনুষ্ঠিত হয়েছে। ইউএসএআইডির অর্থায়নে ও হেলেন কেলার ইন্টারন্যাশনালের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়। উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী হেমায়েত উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য দেন হেলেন কেলার ইন্টারন্যাশনালের চিফ অব পার্টি মি. অলিভার জে. ওয়াকলিন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মো. শহীদ হোসেন, মো. নাজমুল হুদা, মো. আমীন উদ্দিন, মো. ইয়াসীন আলী, মো. আলমগীর হোসেন, নাজমা বেগম প্রমুখ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন ইসরাত জাহান। মেলায় কলাপাড়ার শিল্পীরা গম্ভীরা ও সংগীত পরিবেশন করেন।