সংগঠন সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর: মহান মে দিবস পালিতফরিদপুর অফিসশোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ১ মে ফরিদপুরে পালিত হয়েছে মহান মে দিবস। জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে শ্রমিকদের বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে কবি জসীমউদ্দীন হলে গিয়ে শেষ হয়। সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবদুল ওয়াহাব ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ, পুলিশ সুপার মো. আওলাদ আলী ফকির, মোজাফফর আলী, মোতাহার হোসেন, মো. আক্কাস হোসেন, ওলিয়ার রহমান, মিলন বয়াতি, গোলাম আজাদ, আ. হাকিম, মো. ফয়সাল প্রমুখ। বিকেলে স্থানীয় জনতা ব্যাংকের মোড়ে জাতীয় শ্রমিকলীগ ফরিদপুর শাখার উদ্যোগে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শ্রমিকলীগের সভাপতি আক্কাস হোসেন। বক্তব্য দেন শহীদ হোসেন মোল্লা, সহিদুন্নবী, মুজিবুর রহমান, আবদুল হাকিম, মো. জাফর, আবুল হোসেন, ফরিদ আহমেদ, বেলায়েত হোসেন, মমতাজ বেগম, সাইদুন্নাহার, ফিরোজ শেখ, জোবায়ের জাকির, নাজমুল হোসেন প্রমুখ। সমাবেশ শেষে ব্যান্ড গানের আয়োজন করা হয়।দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাফরিদপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৩ মে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য এস এম নুরুন্নবী, সিভিল সার্জন বশিরুল ইসলাম, জেলা কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমলচন্দ্র মোদক, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, এএসপি (সদর) মনিরা সুলতানা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মহাদেব সাহা, ইউএনও (সদরপুর) খন্দকার ওলিউর রহমান, ইউএনও (সদর) রাহিমা আক্তার, ইউএনও (চরভদ্রাসন) আ. রশিদ, জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী ওহিদুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী গোলাম মোস্তফা খান প্রমুখ।মহিলা পরিষদের ১১ দফা দাবিআসন্ন বাজেটে নারী উন্নয়নে সুনির্দিষ্ট বরাদ্দের জন্য বাংলাদেশ মহিলা পরিষদ ফরিদপুর জেলা শাখা ১১ দফা প্রস্তাব দিয়েছে। এ উপলক্ষে ৩ মে ফরিদপুর উচ্চবিদ্যালয় মিলনায়তনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা পরিষদের সভানেত্রী আরজু করিম। আলোচনায় অংশ নেন শামীমা শিমু, আহমেদ জালাল, আবু সুফিয়ান চৌধুরী, খাদিজা বেগম, রফিকুজ্জামান, শিপ্রা গোস্বামী, জেসমিন কবীর প্রমুখ।প্রতিবন্ধী সংগঠনের দাবিবিভিন্ন প্রতিবন্ধী সংগঠন ৩ মে ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে প্রতিবন্ধীবান্ধব বাজেট ঘোষণার দাবি জানিয়েছে। সূর্যোদয় প্রতিবন্ধী সংস্থা ও আস্থা প্রতিবন্ধী সংস্থা যৌথভাবে ‘জাতীয় বাজেট ও প্রতিবন্ধী জনগোষ্ঠী’ শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে সহযোগিতা করে অ্যাকশন অন ডিজ্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট (এডিডি) ও মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রত্যয় প্রতিবন্ধী সংগঠনের সভাপতি আবদুর রব। ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন এডিডির সমন্বয়কারী তানজিদা জান্নাতি, আবদুল হালিম সর্দার, লাকি আক্তার, আরিফ ইসলাম, কামরুজ্জামান ও আবদুল আজিজ।সাতক্ষীরা: শ্যামনগরে প্রাক্তন ছাত্রছাত্রীদের স্মৃতিচারণা অনুষ্ঠাননিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাশ্যামনগর উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের পরিচিতি ও স্মৃতিচারণামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৩ মে সন্ধ্যায় পাবলিক লাইব্রেরির সম্পাদক মানবেন্দ্র দেবনাথের উপস্থাপনায় ও জাফরুল আলমের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলমগীর হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সেলিম, গাজী শফিকুল ইসলাম, মোস্তাফা আবদুল হামিদ, এম এম আবুল কাশেম, আবু সাঈদ, এম এম সিরাজুল ইসলাম, শাহজাহান শিকদার, কল্পনা মল্লিক, মাহবুবুর রহমান, তাহরুল ইসলাম প্রমুখ।শ্যামনগরে স্বচ্ছতা ও জবাবদিহিতা-বিষয়ক সেমিনারবেসরকারি সংস্থা লিডার্স কার্যালয়ে ৩ মে কৃষি শ্রমিক ফেডারেশনের উদ্যোগে আইলাপরবর্তী বিভিন্ন সময়ে সরকারি ও বেসরকারি সংগঠনের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিধুস্রবা মণ্ডল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্যামনগরের সহকারী কমিশনার (ভূমি) আলমগীর হোসেন, বিশেষ অতিথি উপজেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ইউপি সদস্য ডালিম ঘরামী, মুজিবর রহমান, বাসুদেব, সরস্বতী সরকার, আবদুর রহমান, বাবলু জোয়ার্দার, হরষিত মণ্ডল, পিযুষ কান্তি বাউলিয়া প্রমুখ। স্বাগত বক্তব্য দেন লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল। প্রবন্ধ উপস্থাপন করেন সমন্বয়কারী রণজিৎ মণ্ডল।কলারোয়ায়সংস্কৃতি মনাদের আলোচনা সভাকলারোয়ায় সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের সুস্থধারা অব্যাহত রাখার প্রয়াসে ৩ মে উপজেলার সংস্কৃতিমনা ব্যক্তিদের সমন্বয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলারোয়া শিশু ল্যাবরেটরি স্কুলের মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যাপক এম এ ফারুক। কবি আলী আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন আবৃত্তিকার বি এম সিরাজ, রফিকুল ইসলাম, বিজি মাওলা, আতিয়ার রহমান, ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক ইমদাদুল হক, কাজী আবদুল্লাহ আল হাবিব, তপন কুমার মণ্ডল, মাস্টার শাহ আলম প্রমুখ।রাজবাড়ী: মহান মে দিবস পালিতগোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিরাজবাড়ীতে ১ মে বিভিন্ন শ্রমিক সংগঠন ও জেলা প্রশাসন মে দিবসের ব্যাপক কর্মসূচি পালন করেছে। জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, নির্মাণ শ্রমিক ইউনিয়ন, জেলা শ্রমিকলীগ, শ্রমিক দল, অটোবাইক শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন জেলা প্রশাসকের কার্যালয়ে সমবেত হয়। পরে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। শেষে মে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন জেলা প্রশাসক সৈয়দা সাহানা বারী, পুলিশ সুপার মহা. আশরাফুজ্জামান, এ ডি এম শামিমুল হক সিদ্দিকী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরাদুল হক, সিনিয়র সহকারী কমিশনার জসিমউদ্দিন হায়দার, আবদুল কুদ্দুস খান, শাজাহান সান্টু, আনোয়ার হোসেন, আমজাদ হোসেন প্রমুখ।পাংশা মডেল প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশপাংশা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩০ এপ্রিল অভিভাবক সমাবেশ ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ মো. জিল্লুল হাকিম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশেষ অতিথি পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান আলী বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসানুর রহমান, পাংশা বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম শফিকুল মোরশেদ ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান।নড়াইল: আনসার ভিডিপি সমাবেশনড়াইল প্রতিনিধিজেলা আনসার ও ভিডিপির সমাবেশ ৩ মে জেলা কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাওলাদার মো. রকিবুল বারীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের পরিচালক অরুণ কুমার মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউল আলম। স্বাগত বক্তব্য দেন আনসার অ্যাডজুটেন্ট মো. সাজ্জাদুর রহমান। বক্তব্য দেন স্বপন কুমার রায়, আনসার উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক পঙ্কজ কান্তি দাস, সাইফুল হাসান প্রমুখ। শেষে ভিডিপি সদস্যদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকীজাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনে ২ মে বিএনপি দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মিলটন খন্দকারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ইকবাল হোসেন সিকদার, সদস্যসচিব আবদুল কাদের সিকদার, সদর বিএনপির সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ।কলাপাড়া: পৌরসভার উন্নয়নে ওয়ার্ড ভিশনিং সভাকলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিস্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নাধীন দ্বিতীয় নগর পরিচালন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (ইফজিআইআইপি-২) আওতায় এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে বাংলাদেশ সরকার কলাপাড়া পৌরসভার উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। এ বিষয়ে ২ মে মঙ্গলসুখ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের উপজেলা রিসোর্স সেন্টারে ‘ওয়ার্ড ভিশনিং’ সভা অনুষ্ঠিত হয়েছে।পৌর কাউন্সিলর গাজী কামরুল ইসলামের সভাপতিত্বে ওই সভায় বক্তব্য দেন প্রধান অতিথি পৌর মেয়র হাজী হুমায়ূন শিকদার, কাউন্সিলর সায়েদা বেগম, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. হুমায়ূন কবীর, আবদুর রহমান শিকদার, মঙ্গলসুখ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি বিশ্বাস রাইসুল ইসলাম, মো. বাবুল খান, লক্ষ্মী রানী সাহা, সাহেলা পারভীন, শিউলি বেগম, ইসরাত জাহান বেগম প্রমুখ।রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের স্মারকলিপি বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি সরকারিকরণের দাবিতে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার পক্ষ থেকে ২ মে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দেওয়া হয়েছে। কলাপাড়া উপজেলা চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমানের মাধ্যমে স্মারকলিপি দেওয়া হয়। এ সময় সংগঠনের কলাপাড়া উপজেলা সভাপতি আবদুল লতিফ সরদার ও সাধারণ সম্পাদক অসিত বরণ সরকারসহ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।যশোর: ছাত্রমৈত্রীর মতবিনিময় সভাযশোর অফিস‘শিক্ষাঙ্গনে ব্রিগেড গড়, যুদ্ধাপরাধীদের বিচার কর’ স্লোগানে সারা দেশে বাংলাদেশ ছাত্রমৈত্রীর গণস্বাক্ষর কর্মসূচির অংশ হিসেবে ৪ মে সংগঠনের যশোর জেলা শাখার কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা সভাপতি শফিকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বাপ্পাদিত্য বসু। আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আফজাল হামিদ, সমাজকল্যাণ সম্পাদক রবিউল আলম, জেলা শাখার সহসভাপতি দেবাশীষ রায়, সাধারণ সম্পাদক বিলাস রায়, সুমন চৌধুরী প্রমুখ।ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন গঠনবাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে মনিরুজ্জামান ও গালিব হাসান। ৪ মে স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনের আহ্বায়ক হানিফ ডাকুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন সহসভাপতি ফিরোজ গাজী, কোষাধ্যক্ষ এম এ মানিক, দপ্তর সম্পাদক গোপীনাথ দাস, নির্বাহী সদস্য হানিফ ডাকুয়া ও বিমল সরকার।অভয়নগর: পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগকেন্দ্রঅভয়নগর (যশোর) প্রতিনিধিযশোরের অভয়নগর উপজেলার নাউলী গ্রামে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর অভিযোগকেন্দ্র চালু হয়েছে। ২ মে এ অভিযোগকেন্দ্র উদ্বোধন করেন যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ব্যবস্থাপক মো. সালাউদ্দিন আল-বিতার। সমিতির সভাপতি মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা, খুলনার উপ-পরিচালক টি এম জাকির হোসেন, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর উপমহাব্যবস্থাপক লিয়াকত আলী খান, সিদ্দিপাশা ইউনিয়নের চেয়ারম্যান এম জি সরোয়ার ফারাজী, সমিতির পরিচালক আবুল কাশেম, দেবাশীষ ভট্টাচার্য প্রমুখ।শ্রমজীবী নারীদের শোভাযাত্রাবেসরকারি সংস্থা ‘বিভা’র আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় ১ মে আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা উদ্বোধন করেন হুইপ শেখ আবদুল ওহাব। অভয়নগর উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক, নওয়াপাড়া পৌরসভার মেয়র এনামুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান লায়লা খাতুন, ফারুক হোসেন, হাফিজুর রহমান, জি এম মনিরুজ্জামান, হাবিবুর রহমান বেগ, আবদুল মজিদসহ মিল, ঘাট, নির্মাণ নারী-শ্রমিকেরা শোভাযাত্রায় অংশ নেন।গৌরনদী: পৌর বিএনপির বিশেষ সভাগৌরনদী (বরিশাল) প্রতিনিধিগৌরনদী পৌর বিএনপির উদ্যোগে বরিশাল বিভাগীয় সম্মেলন সফল করা এবং আন্দোলনের প্রস্তুতি উপলক্ষে বিশেষ সভা ২ মে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। পৌর বিএনপির সভাপতি এস এম মনির-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর শাহ আলম ফকির, সাংগঠনিক সম্পাদক সামছুল হক মাতুব্বর, জেলা বিএনপির সদস্য কাজী সরোয়ার, ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল মান্নান কাজী, পান্না খান, আবদুর রব, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বেপারী, অলি আহম্মেদ, আক্কেল আলী সরদার, মজিবর মোল্লা, খলিল ঘরামী, লাল মিয়া সরদার প্রমুখ।আগৈলঝাড়ায় কৃষক সমাবেশকৃষি ব্যাংক আগৈলঝাড়া শাখার উদ্যোগে গত ২৫ এপ্রিল ব্যাংক মিলনায়তনে কৃষি ভর্তুকির টাকা প্রদান কর্মসূচির উদ্বোধন উপলক্ষে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। কৃষি ব্যাংকের ব্যবস্থাপক আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম মুর্তজা খান। বিশিষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপঙ্কর বিশ্বাস। বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা রমেন্দ্রনাথ বাড়ৈ প্রমুখ। উপজেলায় পাঁচটি ইউনিয়নে ২৩ হাজার ৬০টি কৃষক-কার্ড বিতরণ করা হয়।উজিরপুর বিএনপির প্রতিবাদ সভাবরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ২ মে গুঠিয়া দলীয় কার্যালয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি ইকবাল বাহার মোল্লার সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. আজাহার আলী খান, সাংগঠনিক সম্পাদক লাভলু চাপরাসী, মাহাবুব মৃধা, সরদার নুরুল ইসলাম, আ. সুলতান মিয়া, নেয়ামত সরদার, মো. মোস্তাফিজুর রহমান, মো. সোহেল, মো. সহিদুল ইসলাম প্রমুখ। ভোলা উপনির্বাচনে কারচুপি ও নির্বাচন কমিশনের সরকারি এজেন্ডা বাস্তবায়নের প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়।মেধাবী শিক্ষার্থী ও শ্রেষ্ঠ শিক্ষকের মধ্যে পুরস্কার বিতরণইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে মেধাবী শিক্ষার্থী ও শ্রেষ্ঠ শিক্ষকদের মধ্যে গত ২৫ এপ্রিল গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে পুরস্কার বিতরণ করা হয়েছে। গৌরনদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আতাউর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহ আলম খান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মনিটরিং কমিটির সদস্য মো. মুনসুর আহম্মেদ। বক্তব্য দেন মো. নজরুল ইসলাম, মো. শওকত হোসেন, মো. শামছুর রহমান, মো. ইউনুস আলী, ফকরুল আলম, নাজমুল হক, আবুল কালাম, মো. আলাউদ্দিন, মো. নাসির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২১০ জন মেধাবী শিক্ষার্থী ও ছয়জন শ্রেষ্ঠ শিক্ষককে পুরস্কার দেওয়া হয়।ঝালকাঠি: বিশ্ব মুক্ত সাংবাদিকতা দিবস পালনঝালকাঠি প্রতিনিধিবিশ্ব মুক্ত সাংবাদিকতা দিবস উপলক্ষে সচেতন নাগরিক কমিটি (সনাক) ঝালকাঠির উদ্যোগে ৩ মে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সনাক কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সনাকের আহ্বায়ক অধ্যাপক মো. লাল মিয়া। বক্তব্য দেন সনাকের যুগ্ম আহ্বায়ক হেমায়েত উদ্দিন, ঝালকাঠি প্রেসক্লাবের সহসভাপতি চিত্তরঞ্জন দত্ত, সম্পাদক কাজী খলিলুর রহমান, এস এম এ রহমান, আলী হায়দার তালুকদার, মানিক রায় ও সিকান্দার কবির।শহর বিএনপির প্রস্তুতি সভাবিএনপির বরিশাল বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ৩ মে জেলা বিএনপি কার্যালয়ে শহর বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। শহর বিএনপি সভাপতি রুস্তুম আলী চাষীর সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা বিএনপির বিদায়ী আহ্বায়ক টি আহম্মেদ, ওয়ারেছ আলী খান, শহীদুল ইসলাম, মাহাবুবুল আলম কবীর, মাহাবুব আলম খান, মো. দ্বীন ইসলাম প্রমুখ।প্রাথমিক শিক্ষকদের মতবিনিময় সভাঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গত ৩০ এপ্রিল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে স্থানীয় সাংসদ আমির হোসেন আমুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ঝালকাঠি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ রাজ্জাক আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন প্রধান অতিথি আমির হোসেন আমু, ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার আনোয়ার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ছাইয়াদুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. কামরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ, শাহী নুরুন্নাহার বেগম, হাসান ইমাম, বেল্লাল হোসেন প্রমুখ।