সংগঠন সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া: শিহিপুরে গুণীজন সংবর্ধনানিজস্ব প্রতিবেদক, বগুড়া বগুড়ার সোনাতলা উপজেলার শিহিপুর গ্রামে ৩০ এপ্রিল এলাকার ২৬ জন গুণীব্যক্তিকে গ্রামবাসীর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। জোড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল হকের সভাপতিত্বে সুখানপুকুর উচ্চবিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠান হয়। এতে মো. নজবুল হক প্রধান অতিথি ও আবদুল্লা হেল বারী বিশেষ অতিথি ছিলেন।শিক্ষার্থীদের মিলনমেলাবগুড়া করোনেশন ইনস্টিটিউশনের এসএসসি ১৯৮১ সালের শিক্ষার্থীদের সংগঠন ‘প্রত্যয় ৮১’ আয়োজিত প্রথম মিলামেলা ৩০ এপ্রিল শহরের এক মোটেলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২৭ সদস্যবিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি করা হয়। এতে সভাপতি সমীর দত্ত, সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন ও কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম নির্বাচিত হন।রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের কমিটিবগুড়া জেলা রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মীর ইকবাল হোসেনকে সভাপতি ও অমরেশ মুখার্জীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। ২৯ এপ্রিল বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এ কমিটি ঘোষণা করা হয়। পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সোহরাব হোসেনের উপস্থিতিতে সম্মেলনে সভাপতিত্ব করেন শ্যামল বিশ্বাস। বক্তব্য দেন সোহরাব হোসেন, ময়েন উদ্দিন, তৌফিক হাসান, সাদেকুর রহমান, বজলুর রশিদ প্রমুখ।দুপচাঁচিয়া: পৌরকর বৃদ্ধির প্রতিবাদে সভাদুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিদুপচাঁচিয়া পৌরসভার পৌরকর বৃদ্ধির প্রতিবাদে ৩ মে সর্বদলীয় পৌর নাগরিক কমিটির ব্যানারে স্থানীয় সিও অফিস বাসস্ট্যান্ড মোড়ে এক প্রতিবাদ সভা মোহম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন মোজাম্মেল হক তালুকদার কায়কোবাদ, বেলাল হোসেন, তোফাজ্জল হোসেন, আবুল বাসার, মোহাম্মাদ আলী, মাহবুুবুল ইসলাম, আবু রায়হান প্রমুখ।আদমদীঘি: মহান মে দিবস উদ্যাপনআদমদীঘি (বগুড়া) প্রতিনিধি১ মে যথাযথ মর্যাদায় সান্তাহার শহরে মহান মে দিবস উদ্যাপিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করে। এসব সংগঠনের অধিকাংশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদমদীঘি উপজেলার চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গোলাম মোরশেদ খান, আবু রেজা খান, সাজেদুল ইসলাম, আবুল কাশেম, আশরাফুল ইসলাম, শাহিনুর রহমান, জাহিদ আহসান, নিসরুল হামিদ প্রমুখ।ইসলামী ব্যাংকের গ্রাহক ও সুধী সমাবেশইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দুপচাঁচিয়া শাখার উদ্যোগে ৪ মে ব্যাংকের কার্যালয়ে গ্রাহক ও সুধী সমাবেশ হয়। বগুড়ার জোনাল শাখার এসভিপি অ্যান্ড জোনাল হেড শফিকুল মাওলার সভাপতিত্বে সেবা মাস উপলক্ষে সমাবেশে বক্তব্য দেন শাখার ব্যবস্থাপক আবদুল হামিদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফিয়া নাজিম। বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীর আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গোলাম ফারুক, নুরুল হক তালুকদার, আলাউদ্দিন হক, আজিম উদ্দিন প্রাং প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আলী আহম্মেদ খান প্রমুখ। শেরপুর: সিপিবির সম্মেলন অনুষ্ঠিতশেরপুর (বগুড়া) প্রতিনিধিবগুড়ার শেরপুর উপজেলা কমিউনিস্ট পার্টির সম্মেলন ৩০ এপ্রিল শেরপুর ডি জে হাইস্কুল চত্বরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কমিটির সভাপতি কমরেড হরি শংকর সাহার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক কমরেড আহসান হাবীব। সম্মেলনে আরও বক্তব্য দেন হাফিজ আহম্মেদ, দুলাল কুণ্ডু, সাহা সন্তোষ, আবু তালেব প্রমুখ। ব্যাংকের গ্রাহক সমাবেশশেরপুরে ইসলামী ব্যাংক হাইওয়ে শাখার উদ্যোগে সেবা মাস উপলক্ষে ২ মে গ্রাহক সমাবেশ ব্যাংক চত্বরে অনুষ্ঠিত হয়। ব্যাংকের শাখা ব্যবস্থাপক আনোয়ারুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের বগুড়া অঞ্চলের প্রধান শফিকুল মওলা। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন আবদুল হালীম, রোস্তম আলী, আনিছুর রহমান, দবিবুর রহমান। অন্যান্যর মধ্যে নজরুল ইসলাম, রেজাউল করিম, আবু জাফর প্রমুখও বক্তৃতা করেন।শস্য কর্তন উদ্বোধনগত ২৮ এপ্রিল শেরপুরের মির্জাপুর ইউনিয়নের বিরইল গ্রামে শেরপুরে বিআর-২৮ জাতের নমুনা শস্য কর্তন অনুষ্ঠান প্রধান অতিথি হয়ে উদ্বোধন করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কৃষিবিদ ইনস্টিটিউশনের মহাসচিব আ ফ ম বাহাউদ্দিন নাছিম। সভায় উপজেলা কৃষি কর্মকর্তা স ম আশরাফ আলীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন দিনাজপুর এলাকার সরকার দলীয় সাংসদ খালিদ মাহমুদ চৌধুরী, রেজওয়ানুল হক, মোবারক হোসেন, সাইদুর সেলিম, এ এম এস সালেহ, এস এম মিজানুর রহমান, নজরুল ইসলাম, মমতাজ হোসেন, আবদুস সাত্তার, সৈয়দ ফজলে ইমাম, সাইফুল বারী, এ কে এম সাদিকুল ইসলাম, মাসুদ আলম প্রমুখ।শিবগঞ্জ: ডিজিটাল বাংলাদেশ শীর্ষক সেমিনারশিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিবগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে ৫ মে ‘ডিজিটাল বাংলাদেশ ও আমাদের করণীয়’ শীর্ষক দিনব্যাপী এক সেমিনার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কমলা রঞ্জন দাস। বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা আকরাম হোসেন, কৃষি কর্মকর্তা হাবিবুল হক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা খাজা আবদুল গফুর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল্লাহ হেল কাফি, যুব উন্নয়ন কর্মকর্তা খাদেমুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার হোসেন, উপজেলা প্রকৌশলী ওবায়দুল ইসলাম, চেয়ারম্যান আবদুল খালেক, তৌহিদুর রহমান, আবদুর রউফ প্রমুখ।কৃষি ভর্তুকি বিতরণ উপলক্ষে সভা৩ মে উপজেলার দেউলী ইউনিয়নের কৃষকদের মধ্যে কৃষি ভর্তুকি বিতরণ করা হয়। এ উপলক্ষে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক রহবল শাখায় এক আলোচনা সভা রাকাব বগুড়া জোনের ব্যবস্থাপক মঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভর্তুকির টাকা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফর রহমান। অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান, কৃষি কর্মকর্তা হাবিবুল হক, দেউলী ইউপি চেয়ারম্যান সারওয়ার আলম, জাহিদুল ইসলাম, রাকাব শাখা ব্যবস্থাপক ছারোয়ার হোসেন প্রমুখ। বদরগঞ্জ: শোভাযাত্রা ও আলোচনা সভা বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিরংপুরের বদরগঞ্জে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। উপজেলার শ্রমিক ঐক্য পরিষদ দিবসটি পালনে নানা কর্মসূচি নেয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন শান্তা ইসলাম, আসিফা বিনতে ইসলাম, আজমল হোসেন সরকার, আবদুল মালেক, সৈয়দ আলী প্রমুখ।কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনারংপুরের বদরগঞ্জে ফ্রেন্ডস স্টাফ স্পোর্টিং ক্লাব ও পাঠাগারের আয়োজনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গত ৩০ এপ্রিল সংস্থার নিজস্ব কার্যালয়ে ওই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোজাম্মেল হক। বক্তব্য দেন আজিজুল হক সরকার, এম এ মতিন সরকার, মমতাজ আলী, মোক্তার মণ্ডল, রবিউল ইসলাম প্রমুখ।তারাগঞ্জ: বিএনপির আলোচনা সভাতারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি২ মে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারাগঞ্জ উপজেলা কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। চৌপথীর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জাহাঙ্গীর আলম খান, রশিদ পাটোয়ারী, সিরাজুল ইসলাম, গোলাম মেহেদী, ফিরাজুল ইসলাম, মিঠু, আজাদ খান, আবদুস ছালেক, আবদুল হক, মশিয়ার রহমান, নূরে আলম, মেহেদী হাসান প্রমুখ।কর্মচারী কল্যাণ সমিতি গঠনতারাগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের নিয়ে কল্যাণ সমিতি গঠন করা হয়েছে। এ উপলক্ষে ২ মে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন আমজাদ হোসেন, গোপালচন্দ্র, রফিকুল ইসলাম, মতুর্জার রহমান, মকবুল হোসেন, আবদুল লাহার, ডালিম, বেলাল, আবেদন, ফাতেমা বেগম, লালমিয়া, আজাহার উদ্দিন, সোনা মিয়া, আতিকুর রহমান প্রমুখ।কৃষকলীগের আলোচনা সভাবাংলাদেশ কৃষকলীগ তারাগঞ্জ শাখার এক আলোচনা সভা দলীয় কার্যালয়ে ৩ মে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন রুহুল আমিন, আতিয়ার রহমান, রতন কুমার, রইছ উদ্দিন, তুফান আহম্মেদ, একাব্বর হোসেন, হামিদার, হামিদুর, আলম শাহ প্রমুখ।মে দিবস উপলক্ষে সমাবেশবেড়া (পাবনা) প্রতিনিধিমে দিবস উদ্যাপন উপলক্ষে বেড়া ও সাঁথিয়া উপজেলা এবং বেড়া পৌর জাতীয় শ্রমিক লীগের যৌথ উদ্যোগে ১ মে বিকেলে বেড়ার ধানিয়াপট্টি প্রাঙ্গণে শ্রমিক-জনতার সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শাহাদত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন খন্দকার আজিজুল হক, আ হ ম ফজলুর রহমান, আবদুল মান্নান, নজরুল ইসলাম, মতিউর রহমান, এম এ মতিন প্রমুখ।পীরগঞ্জ: উপজেলা উন্নয়নে সভাপীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে ৫ মে এলাকার জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সুধী ব্যক্তিদের নিয়ে এক মতবিনিময় সভা হয়েছে। ঠাকুরগাঁওয়ের নবাগত জেলা প্রশাসক মুহা. শহীদুজ্জামান উপজেলার সমস্যার ওপর মতামত গ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. আবদুর রউফ মণ্ডল। বক্তব্য দেন কশিরুল আলম, এ এম কামালউদ্দীন, মো. ইকরামুল হক, মনিরউদ্দীন, ওয়াজেদ আলী সরকার, হাফিজুল ইসলাম, আমজাদ হোসেন, জয়নাল আবেদীন, দগ্ধু মোহন রায় প্রমুখ। উল্লাপাড়া: মাদার্স ক্লাবের স্বাস্থ্যসেবা ক্যাম্পউল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিউল্লাপাড়ার সেবামূলক সংগঠন চড়ইমুরি মাদার্স ক্লাব এলাকার দুস্থ ও অসচ্ছল পরিবারের লোকজনকে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের কার্যক্রম হাতে নিয়েছে। ১ মে চড়ইমুরি প্রবীণ ক্লাব চত্বরে এই কার্যক্রমের আওতায় একটি স্বাস্থ্যসেবা ক্যাম্প উদ্বোধন করা হয়। উল্লাপাড়ার সাংসদ শফিকুল ইসলাম ক্যাম্পের উদ্বোধন করেন।রায়গঞ্জ: জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সুধীজনদের এক মতবিনিময় সভা ৩ মে অনুষ্ঠিত হয়েছে। ইউসিসিএ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন আহমেদ। প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন এ বি এম আবদুস সাত্তার, আমিনুল ইসলাম, নিলুফার ইয়াসমিন, রেজাউল করিম তালুকদার, রইচ উদ্দিন, শামসুল হক, রহমত আলী, আবু সাইদ সরকার, কামরুজ্জামান, বিজয় কুমার সাহা, আশুতোষ কুমার সরকার প্রমুখ। কৃষকলীগের সমাবেশ ও কমিটি গঠনরায়গঞ্জ উপজেলায় বাংলাদেশ কৃষকলীগের সমাবেশ এবং পাঙ্গাসী ইউনিয়ন কমিটি গঠিত হয়েছে। ১ মে বিকেল চারটায় উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের গ্রামপাঙ্গাসী বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। আবদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কৃষকলীগের নেতা কৃষিবিদ সাখাওয়াত হোসেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর কবির খানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সাইদুল ইসলাম, আবদুর রাজ্জাক ভূঁইয়া, মোজাম্মেল হোসেন, আবদুল খালেক প্রমুখ। সভায় পাঙ্গাসী ইউনিয়ন কৃষকলীগের ৫১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে আবদুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে আবদুল খালেক নির্বাচিত হন।বেসরকারি প্রাথমিক শিক্ষকদের সমাবেশচাকরি জাতীয়করণের এক দফা দাবিতে রায়গঞ্জ উপজেলায় রেজি. বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২ মে সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক রেজাউল করিম তালুকদার, আমিনুল ইসলাম, আবদুর রাজ্জাক আকন্দ, হাবিবুর রহমান, আমিনুল ইসলাম, এম এ সালাম, অমূল্য চরণ সিংহ, জীবন কুমার প্রমুখ। এর আগে শিক্ষকেরা বিক্ষোভ মিছিল বের করে উপজেলা পরিষদের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে উপজেলা চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেন।গাইবান্ধা: কল্যাণ সমিতির সভাগাইবান্ধা প্রতিনিধিগাইবান্ধা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির উদ্যোগে এক আলোচনা সভা গত ২৬ এপ্রিল স্থানীয় আবদুল হামিদ স্টেডিয়াম চত্বরে অনুষ্ঠিত হয়। রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন আতিকুর রহমান, তোজাম্মেল হক, বকুল মণ্ডল, আনোয়ার হোসেন, সাদেক আলী প্রমুখ। শেষে রফিকুল ইসলামকে সভাপতি ও আতিকুর রহমানকে সম্পাদক করে ২৩ সদস্যবিশিষ্ট সমিতির নতুন কমিটি গঠিত হয়।শ্রমিক ইউনিয়নের শপথগাইবান্ধা জেলা মোটর ট্রাক শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কর্মকর্তা ও সদস্যদের শপথ গ্রহণ গত ২৫ এপ্রিল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নাজীবুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আবদুল করিম, আজিজার রহমান, মোহাম্মদ আলী, আবু হোসেন, হাসান মাহমুদ, জহুরুল ইসলাম, ময়নুল হক, আবদুল হামিদ, রাজা মিয়া, আমজাদ হোসেন, হেলাল হক, শফিউর রহমান, রেজাউল করিম, শহিদুজ্জামান প্রমুখ। স্বেচ্ছাসেবক পার্টির সমাবেশগাইবান্ধা জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির ডাকে এক সমাবেশ গত ২৬ এপ্রিল নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এস এম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন শাহজাহান খান, রেজাউর রহমান, জামরুল ইসলাম, সৈয়দ আহম্মেদ, মফিজ উদ্দিন, ফেরদৌস ইসলাম, শেখ কাইয়ুম, হাসান চৌধুরী প্রমুখ।ক্ষেতলাল: ক্রীড়া সংস্থার আলোচনা সভাক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিগত ২৮ এপ্রিল জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা হয়। ক্রীড়া সংস্থার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞার সভাপতিত্বে উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানে ও ক্রীড়ার মান উন্নয়নে এ সভা হয়েছে। এতে বক্তব্য দেন তাইফুল ইসলাম তালুকদার, এম এ রহমান, আফজাল হোসেন, সাহাজান আলী, মুক্তিযোদ্ধা আজাহার আলী প্রমুখ। বাগমারা: পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের কমিটি গঠনবাগমারা (রাজশাহী) প্রতিনিধিবাগমারায় পোলট্রি খামারিদের সংগঠন পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের উপজেলা কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে ৩ মে আবদুল আওয়ালের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পশুসম্পদ কর্মকর্তা সুভাস চন্দ্র পণ্ডিত। বক্তব্য দেন মাহফুজুর রহমান, মজিবুর রহমান, তাবিবুর রহমান, গোলাম মাওলা প্রমুখ। শেষে মকবুল হোসেন মৃধাকে সভাপতি ও জিবরাইল আল জিদাসিককে সাধারণ সম্পাদক করে উপজেলা কমিটি গঠন করা হয়েছে।