সংগঠন সংবাদ
বিশ্ব রেড ক্রিসেন্ট দিবসে আলোচনা সভানিজস্ব প্রতিবেদক, সিলেটবিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে ৮ মে নগরের চৌহাট্টা এলাকার মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান মনসুজ্জামান চৌধুরী ও সংগঠনের আজীবন সদস্য মিসফাক আহমদের সঞ্চালনে সভায় প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা সিভিল সার্জন এম এ ফয়েজ আহমদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন মুজিব জাহান রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এহতেশামুল হক চৌধুরী, আইনজীবী আবদুর রকিব, শাহ মিনহাজ রহমান প্রমুখ। শুরুতেই স্বাগত বক্তব্য দেন সংগঠনের সেক্রেটারি মো. আবদুর রহমান। এসনিকের স্মারকলিপি প্রদানএসিড-সন্ত্রাসীদের গ্রেপ্তার ও এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে সিলেট রেঞ্জের ডিআইজির কাছে ৭ মে স্মারকলিপি দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন এসিড সন্ত্রাস নির্মূল কমিটি (এসনিক)। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জুরেজ আবদুলাহ, জায়েদ আহমদ, বদরুল ইসলাম, আরিফ মাহমুদ, হোসাইন আহমদ, তাসনোভা তাজিন, রেহানা পারভীন, জাহাঙ্গীর আলম, আয়েশা সিদ্দিকা, আবদুল হালিম, মঞ্জুর এলাহী প্রমুখ। শ্রমকল্যাণ কেন্দ্রের সভা১ মে বেলা ১১টায় সিলেট অডিটরিয়ামে মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর ও শ্রমকল্যাণ কেন্দ্রের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ। সিলেটের জেলা প্রশাসক সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিভাগীয় কমিশনার মো. গোলাম রব্বানী, সিলেট জেলা শ্রমিক লীগের সভাপতি এজাজুল হক, মহানগর শ্রমিক লীগের সভাপতি জাফর আহমদ চৌধুরী, সিলেট আঞ্চলিক শ্রম দপ্তরের সহকারী পরিচালক শামসুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শাহাবুদ্দিন খান। প্রবাসী এডুকেশন ট্রাস্টের ১১তম বৃত্তি বিতরণবিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিসিলেটের বিশ্বনাথে ৪ মে প্রবাসী এডুকেশন ট্রাস্টের উদ্যোগে ১১তম বৃত্তি বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বেলা ১১টায় উপজেলা সদরের রামসুন্দর হাইস্কুলে বৃত্তি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মুহাম্মদ মোজাম্মেল হক। ট্রাস্টের কো-অর্ডিনেটর ও বিশ্বনাথ ডিগ্রি কলেজের অধ্যাপক আব্দুল মতিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ট্রাস্টের ট্রাস্টি সুনু মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্বনাথ ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিরাজুল হক, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, রামসুন্দর অগ্রগামী উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নবেন্দ্র জ্যোতি দে, জানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশি কান্ত পাল, ছহিফাগঞ্জ এসডি মাদ্রাসার সুপার আব্দুর রউফ, অভিভাবকদের পক্ষে হাবিবুর রহমান, আতিকুর রহমান। সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভা বিশ্বনাথ উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির এক সাধারণ সভা গত ২৯ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সোনারগাঁও রেষ্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত সভায় উপজেলার তিন শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। সংগঠনের সভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সভাপতি করুণা কান্ত তালুকদার। সংগঠনের সাধারণ সম্পাদক গৌছ আলীর পরিচালনায় সভায় বক্তব্য দেন ওয়াইছ মিয়া, আ হ ম গোলাম রব, বিপ্লব কান্তি রায়, ভূলু রানী দাশ, গোপালকৃষ্ণ দে, স্মৃতিকণা লস্কর, হিমাংশু রায়, শাহ আলম, হিমাংশু লাল গুন, প্রতিভা রানী দাস, নির্মলচন্দ্র সরকার, দুলালচন্দ্র নাহা, রত্নারানী দাস, আব্দুল হক, রহিমা খানম, ইকবাল হোসেন, আশিকুর রহমান, কাজী ইউনুছ, গোপালচন্দ্র সেন, মানসকান্তি রায়, যাদুরেন্দ্র পাল, শামছুদ্দিন, সন্টুকান্তি দে, সুবুধকুমার হালদার, জাহাঙ্গীর আলম, নোমান উদ্দিন, আব্দুল আহাদ, আব্দুল কাইয়ুম চুন্নু, নাসির উদ্দিন, মুজিবুর রহমান, নজরুল ইসলাম, আজহার আলী, শৈবা রানী, মোনারা বেগম, আব্দুল কাইয়ুম, বিধানরঞ্জন দাস, অমলেন্দু চক্রবর্তী, আব্দুল বাছিত, শেলী তালুকদার, উষা রানী গোস্বামী। যুবলীগের প্রতিবাদ মিছিল ও সমাবেশসিলেটের বিশ্বনাথে ৯ মে উপজেলা যুবলীগ মিছিল ও সমাবেশ করেছে। বিকেল পাঁচটায় উপজেলা সদরে এই মিছিল-সমাবেশ হয়। আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ওপর উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমানের গাড়িচালক মসাহিদ আলীর মামলা দায়েরের প্রতিবাদে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করে উপজেলা যুবলীগ। বিশ্বনাথ উপজেলা যুবলীগের দায়িত্বপ্রাপ্ত নেতা শেখ মো. আজাদের সভাপতিত্বে ও রুনুকান্ত দে’র সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা যুবলীগের দায়িত্বপ্রাপ্ত নেতা মাসুদ আহমদ, উপজেলা যুবলীগের নেতা রঞ্জিত ধর, আব্দুর রউফ, ইউসুফ আলী, আবুল কাহার, আনোয়ার আলী, সাখাওয়াত হোসেন, আজব আলী, জহুর আলী, আবুল কাশেম, হাবিবুর রহমান মিনু, এনাম আহমদ, শাহ ফারুক, কবির আহমদ, নূরুল আমীন, আক্তার হোসেন, আব্দুর রব, শাহ আকিল, আলমগীর, দবির আহমদ, আব্দুল আকিদ, আব্দুল মতিন, ময়না দে, নন্দ দেব, আরশ আলী প্রমুখ। শ্রমিক দলের কমিটি গঠনসিলেটের বিশ্বনাথ উপজেলার কালীগঞ্জ বাজার শ্রমিক দলের কমিটি গঠন উপলক্ষে এক সভা ৭ মে রাতে কালীগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়েছে। বিশ্বনাথ উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মনির মিয়ার সভাপতিত্বে ও শ্রমিকনেতা আব্দুস সালাম ও ছাত্রনেতা নিজামুল ইসলামের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির নেতা রাজ্জাক আলী, বিএনপির নেতা সুফি মিয়া, দেওকলস ইউনিয়ন বিএনপির সভাপতি তাহিদ মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক আহমেদ নূর উদ্দিন, কদর আলী, জাকারিয়া শিকদার, তাজুল ইসলাম, এনামুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শামসুল ইসলাম, আলাল আহমদ, খালেদ আহমদ, নিজামুল ইসলাম, মনির মিয়া, উপজেলা শ্রমিক দলের নেতা আব্দুল জব্বার, আলিম উদ্দিন, তছির আলী, গেদা মিয়া, আমির আলী, গৌছ আলী, সানুর মিয়া, তেরাব আলী, নিপেন্দ্র বাবু প্রমুখ। সভায় আব্দুল আহাদকে সভাপতি, নূর উদ্দিন আহমদকে সাধারণ সম্পাদক ও আব্দুল মুহিতকে সাংগঠনিক সম্পাদক করে কালিগঞ্জ বাজার শ্রমিক দলের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। প্রাক্তন ছাত্রকল্যাণ পরিষদের কমিটি গঠন সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী পিএমসি একাডেমির প্রাক্তন ছাত্রকল্যাণ পরিষদ গঠনের লক্ষ্যে এক সভা গত ২৭ এপ্রিল অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কাইয়ূমের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক রশিদুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জহিরুল হোসেনকে সভাপতি ও ওলিউর রহমান জনিকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্য হলেন সহসভাপতি মো. কানু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক মিয়া, সাংগঠনিক সম্পাদক গোলাম জিলানী, সহসাংগঠনিক সম্পাদক জাকারিয়া রহমান সবুজ, অর্থসম্পাদক এখলাছুর রহমান, প্রচার সম্পাদক সুহেল আহমদ, শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাহ আলম শামীম, মহিলাবিষয়ক সম্পাদিকা হাফছা বেগম ও অফিস সম্পাদক আব্দুল গফ্ফার বারিক। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কাইয়ূম, প্রধান শিক্ষক রশিদুল আলম, সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক কবির উদ্দিন, শ্রীবাস পাল। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠনসিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্বাসরাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন উপলক্ষে এক জরুরি সভা গত ১৭ এপ্রিল বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। আব্দুল আহাদের সভাপতিত্বে সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে আব্দুল আহাদকে সভাপতি করে ১২ সদস্যবিশিষ্ট পূর্ব শ্বাসরাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বে থাকছেন সহসভাপতি রইছ আলী, সদস্যসচিব আতিকুর রহমান আনোয়ারী, ভূমিদাতা সদস্য জামাল আহমদ, ওয়ার্ড মেম্বার সদস্য হিরণ মিয়া, বিদ্যোৎসাহী সদস্য মোসাম্মৎ শিফা বেগম, অভিভাবক সদস্য ডা. আছাব উদ্দিন আছকির, মোসাম্মৎ, ইমরানা বেগম, নজরুল ইসলাম, মোসাম্মৎ রহিমা বেগম, শিক্ষক প্রতিনিধি মোসাম্মৎ জাসমিন বেগম, মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি ফারুক আহমদ রহিম।শিক্ষার মানোন্নয়নে সভাসিলেটের বিশ্বনাথ উপজেলার আশুগঞ্জ বাজারে আর্দশ উচ্চবিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে বিদ্যালয়ে এক সভা গত ২৭ এপ্রিল অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হুসেনের সভাপতিত্বে ও শিক্ষক মতিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষার মানোন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ নূরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মো. মোজাম্মেল হক, আদর্শ উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পীর সিরাজুল ইসলাম। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করে বিদ্যালয়ের ছাত্র বদরুল আলম ও স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মণীন্দ্রচন্দ্র মণ্ডল। অন্যদের মধ্যে বক্তব্য দেন অভিভাবক আব্দুল ওয়াদুদ, বিদ্যালয়ের শিক্ষক হোসাইন আহমদ, বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী সেঁজুতি মণ্ডল, দশম শ্রেণীর ছাত্র বাদশা মিয়া।সুনামগঞ্জ: শিক্ষাবিষয়ক কর্মশালা সুনামগঞ্জ প্রতিনিধি‘মানব উন্নয়নের জন্য সাক্ষরতা উত্তর ও অব্যাহত শিক্ষা’ বিষয়ক এ কর্মশালা ৫ মে সুনামগঞ্জ সার্কিট হাউস মিলানয়তনে অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এ কর্মশালার আয়োজন করে।এতে জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. ফয়জুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার গোলাম রব্বানী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারের ‘মানব উন্নয়নের জন্য সাক্ষরতা উত্তর ও অব্যাহত শিক্ষা প্রকল্পের’ পরিচালক মো. জায়েদুল হক মোল্লা। এ ছাড়া বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) কামাল উদ্দিন বিশ্বাস, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সুনামগঞ্জের উপপরিচালক এম এম সাইদুর রহমান, মাঠ পর্যায়ে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সিডিএর সমন্বয়কারী মো. আবদুর রাজ্জাক প্রমুখ।উদীচী শিল্পীগোষ্ঠীর মানববন্ধনসুনামগঞ্জের ফসলহারা কৃষকদের বাঁচাতে জেলাকে দুর্গত এলাকা ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সুনামগঞ্জ জেলা শাখা। এ দাবিতে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় সংগঠনের পক্ষ থেকে ১ মে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে জেলার বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশ নেয়। এতে বক্তব্য দেন জেলা মহিলা পরিষদের সভানেত্রী শীলা রায়, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সালেহ আহমদ, শিক্ষিকা সঞ্চিতা চৌধুরী, উদীচীর জেলা সভাপতি বিজন সেন রায় ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।ছাত্র ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী পালনবাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে গত সোমবার সুনামগঞ্জে সংগঠনের পক্ষ থেকে সমাবেশ করা হয়েছে। শহরের শহীদ মিনার প্রাঙ্গণে বিকেলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সত্যজিৎ আচার্যের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক এনাম আহমেদ, জেলা শাখার সহসভাপতি বিদ্যুৎ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নরেন ভট্টাচার্য, ছাত্রনেতা রিংকু চৌধুরী, শাহজালাল সুমন, সাহাদাৎ হোসেন, স্বপন রায় প্রমুখ।জেলা বিএফএর কমিটি গঠনবাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) সুনামগঞ্জ জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। ২৫ সদস্যবিশিষ্ট এ কমিটির সভাপতি হিসেবে আছেন মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, সাধারণ সম্পাদক করা হয়েছে আশাফুর রহমান চৌধুরীকে। কমিটির অন্যরা হলেন সহসভাপতি আবদুছ ছাত্তার, মহিবুল ইসলাম, মনোহর আলী, এম নবী হোসেন, মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কৃষ্ণ চন্দ্র রায়, ধনেশ চন্দ্র রায়, কোষাধ্যক্ষ নবী হোসেন, দপ্তর সম্পাদক আক্তার হোসেন, প্রচার সম্পাদক শহীদ উল্লাহ। এ ছাড়া কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে ১৩ জনকে।মা সমাবেশজুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিমৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরের মক্তদীর বালিকা উচ্চবিদ্যালয়ে ৮ মে ‘শিক্ষার গুণগত মানোন্নয়ন ও উপবৃত্তি’ শীর্ষক এক মা সমাবেশ হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগ ও বিদ্যালয় কর্তৃপক্ষ এ সমাবেশের আয়োজন করে। প্রধান শিক্ষক ইসহাক আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মুমিত। বক্তব্য দেন ইউএনও মনীষ চাকমা, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (উপবৃত্তি) আরিফ হাসান চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, খলিলুর রহমান, অভিভাবক পারুল বেগম প্রমুখ।মৌলভীবাজার: প্রেসক্লাব মৌলভীবাজারের কমিটিমৌলভীবাজার প্রতিনিধিপ্রেসক্লাব মৌলভীবাজারের অভ্যন্তরীণ বিরোধের অবসান ঘটিয়ে সব সদস্যের সম্মতিতে সমঝোতামূলক নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন এম এ সালাম (সংবাদ/চ্যানেল আই/রেডিও টুডে) ও সম্পাদক এস এম উমেদ আলী (ইনকিলাব/এনটিভি)। সহসভাপতি আবদুল হামিদ মাহবুব (কালের কণ্ঠ) ও সৈয়দ হুমায়েদ আলী (জনকণ্ঠ/বাংলাভিশন)। যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম (ইত্তেফাক) ও ফজলুল করিম (জনতা)। কোষাধ্যক্ষ হাসানাত কামাল (বিটিভি/নিউ এজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এ মোহিত (যুগান্তর), দপ্তর সম্পাদক আনহার আহমদ (চ্যানেল এস), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান মুক্তাদির (চ্যানেল ওয়ান), সদস্য: সৈয়দ মো. আতহার (বাংলাদেশ বেতার/ নয়া দিগন্ত), সরওয়ার আহমদ (মানবজমিন), বকসী ইকবাল আহমদ (দৈনিক বাংলার দিন), রজত কান্তি গোস্বামী (ডেইলি স্টার) ও নুরুল ইসলাম (ইউএনবি/পাঁতাকুঁড়ির দেশ)। কমিটি গঠন উপলক্ষে গত ১৫ এপ্রিল প্রেসক্লাব ভবনে প্রেসক্লাব মৌলভীবাজারের প্রতিষ্ঠাকালীন সদস্য অ্যাডভোকেট গজনফর আলী চৌধুরীর সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের বিক্ষোভ মিছিলসিলেট ও চট্টগ্রামে বাংলাদেশ-মার্কিন যৌথ সামরিক মহড়ার বিরুদ্ধে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) গত ২২ এপ্রিল মৌলভীবাজারে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। দলের শাহ মোস্তফা সড়কের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে চৌমোহনা চত্বরে এক সমাবেশ করে। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের সভাপতি নিরঞ্জন দাশের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের জেলা সম্পাদক রজত বিশ্বাস, কৃষক সংগ্রাম সমিতির জেলা সভাপতি কবি শহীদ সাগ্নিক, ট্রেড ইউনিয়ন সংঘের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান, হোটেল শ্রমিক ইউনিয়নের সহসভাপতি মোস্তফা কামাল, রিকশা শ্রমিক সংঘের জেলা সম্পাদক দুলাল মিয়া।জাতীয় যুবজোটের কাউন্সিলজাতীয় যুবজোট মৌলভীবাজারের জেলা কমিটির দ্বিবার্ষিক কাউন্সিল গত ২৪ এপ্রিল মৌলভীবাজার পৌর মিলনায়তনে জেলা সভাপতি হাছান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা জাসদের সভাপতি আবদুল হক। বিশেষ অতিথি ছিলেন যুবজোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান ও জেলা জাসদের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নজরুল। বক্তব্য দেন জাসদের নেতা আবদুর রাজ্জাক, মইনুল ইসলাম শামীম, হুমায়ূন কবীর, আবদুল আজিজ, যুবজোটের নেতা সোহেল সামাদ খান, জাহাঙ্গীর বখত, হাবিবুর রহমান, ফয়ছল আহমদ, রিয়াজউদ্দিন, ছাত্রলীগ নেতা ওয়াহিদ আহমদ, যুবজোটের নেত্রী পারভীন আক্তার, ছাত্রলীগের নেতা সৈয়দ কামাল জামান প্রমুখ।