সংগঠন সংবাদ
রাজশাহী: মা ও শিশু স্বাস্থ্য নিয়ে ব্র্যাকের কর্মশালানিজস্ব প্রতিবেদক, রাজশাহী১১ মে বাংলাদেশের মা ও শিশু স্বাস্থ্য নিয়ে ব্র্যাকের এক কর্মশালা হয়। স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে রাজশাহী সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসনাতের সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা আবুল ফজল। বিশেষ অতিথি ছিলেন হাবিবুর রহমান, মুসতাক আহম্মেদ, বিল্ব দাস সাহা প্রমুখ।বাগমারা: আইনশৃঙ্খলাবিষয়ক সভা বাগমারা (রাজশাহী) প্রতিনিধিরাজশাহীর বাগমারায় ১০ মে মাসিক আইনশৃঙ্খলাবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল খায়ের মো. মারুফ হাসান। সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ এনামুল হক। সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন জিয়াউর রহমান, ইয়াছিন আলী মাস্টার, জাকিরুল ইসলাম প্রমুখ।মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সম্মেলন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের বাগমারার বাসুপাড়া ইউপি সম্মেলন ১১ মে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় দ্বীপপুর বিদ্যালয় মাঠে রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হযরত উল্লাহ। বক্তব্য দেন আনিছার রহমান, মোজাম্মেল হক, আবেদ আলী, ইকবাল, ইয়ামিন আলী প্রমুখ। শেষে রফিকুল ইসলামকে সভাপতি, বাবুল হোসেনকে সাধারণ সম্পাদক এবং পলান চন্দ্রকে সাংগঠনিক সম্পাদক করে নয় সদস্যবিশিষ্ট সংগঠনের বাসুপাড়া ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।কৃষি ভর্তুকির টাকা বিতরণবাগমারার কৃষকদের মধ্যে কৃষি ভর্তুকির টাকা বিতরণ করা হয়েছে। ১০ মে উপজেলার শিকদারীতে সালেহা ইমারত কোল্ডস্টোরেজ চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সাংসদ এনামুল হক। প্রথম দিনে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ভবানীগঞ্জ শাখায় হিসাবধারী কৃষকদের মধ্যে টাকা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাকাবের কর্মকর্তা আবদুল খালেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল খায়ের মো. মারুফ হাসান, কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ আলমগীর হোসেন, জাকিরুল ইসলাম, ইয়াছিন আলী মাস্টার, মাহবুবুর রহমান, আবদুস সালাম প্রমুখ।বগুড়া: সিভিল সার্ভিস (কৃষি) অ্যাসোসিয়েশনের সম্মিলননিজস্ব প্রতিবেদক, বগুড়াবাংলাদেশ সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশন রাজশাহী অঞ্চলের সম্মেলন ও সেমিনার ৭ মে বগুড়া পর্যটন মোটেলে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি কৃষিবিদ মমতাজ হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন বগুড়া-১ আসনের সাংসদ আবদুল মান্নান। বক্তব্য দেন মো. ইউনুছ আলী প্রমুখ। ভূমি সহকারীদের প্রশিক্ষণ বগুড়া জেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা ভূমি কার্যালয়ের সহকারীদের জন্য দুই দিনব্যাপী প্রশিক্ষণ ১২ মে শেষ হয়েছে। প্রশিক্ষণের শেষ দিনে অংশগ্রহণকারীদের দুর্নীতমুক্ত ভূমি প্রশাসন গড়ে তোলার শপথবাক্য পাঠ করান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মাদ মুনীর চৌধুরী। প্রত্যাশা ২০২১ ফোরামের জেলা ইউনিট উদ্বোধন ৭ মে বগুড়ার কাহালু উপজেলার দেওগ্রামে প্রত্যাশা ২০২১ ফোরাম বগুড়া জেলা ইউনিটের উদ্বোধন উপলক্ষে এক সেমিনার হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বগুড়ার প্রবীণ সাংবাদিক যাহেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শাহ মাসুদ হাসান, আব্দুস ছালেক। ছালিম উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন শাহিনুর ইসলাম, ওয়ালিদ হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ।আদমদীঘি: রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীআদমদীঘি (বগুড়া) প্রতিনিধি৮ মে বগুড়ার সান্তাহার নাগরিক সমাজের উদ্যোগে স্থানীয় মুক্তিযোদ্ধা চত্বরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৪৯তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোসলেম উদ্দীনের সভাপত্বিতে আলোচনা সভায় বক্তব্য দেন ফারুক আহম্মেদ, ফিরোজ মো. কামরুল হাসান ও আসাদুল হক বেলাল।রাণীনগরে কৃষক শোভাযাত্রা অনুষ্ঠিত৯ মে নওগাঁর রাণীনগরে কৃষি প্রকৌশল প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও গ্রামীণ জনগোষ্ঠীর কর্ম সংস্থান সৃষ্টি প্রকল্পের আওতায় একটি কৃষক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত শোভাযাত্রায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম খান, কৃষি কর্মকর্তা প্রতুল চন্দ্র সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোস্তফা কামাল, কৃষি প্রকৌশলী জামিনুর রহমানসহ কৃষক ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।শিবগঞ্জ: মাদকবিরোধী সমাবেশশিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিবগুড়ার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক মহাস্থানগড় ঈদগাঁ চত্বরে ১০ মে মাদকবিরোধী এক সমাবেশ অনুষ্ঠিত হয়। শিবগঞ্জ থানা পুলিশ ও মহাস্থানগড় মাজার কমিটি আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজার রহমান। সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান। এতে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান, মহাস্থানগড় মাজার মসজিদের সদস্য তৌহিদুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা আবদুল জোব্বার, আবু হানিফ, ফিরোজ আহম্মেদ, মহাস্থানগড় মাজার মসজিদের পেশ ইমাম মাওলানা নূরুল আলম, আওয়ামী লীগের নেতা হাবিবুল আলম প্রমুখ। শিক্ষক সমিতির সভাউপজেলার পাইলট বালিকা উচ্চবিদ্যালয় মাঠে ৪ মে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির এক সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান, ভাইস চেয়ারম্যান মোস্তাফিজার রহমান। বক্তব্য দেন উপজেলা শিক্ষিকা কর্মকর্তা সাফিয়া আক্তার, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান, তৌহিদুর রহমান, কামাল সেলিম, আনোয়ারা বেগম, গোলাম কবির, রমজান আলী, আকবর কবির, শামীম ইকবাল, রেজাউল ইসলাম, শাজেদুল ইসলাম, ফজুলুর রহমান, জয়নাল আবেদিন, তাজমিলুর রহমান, আবদুর রাজ্জাক, ছাইফুল হায়দার, মমতাজুর রহমান প্রমুখ। অনুষ্ঠান শেষে বিদায়ী ও নবাগত শিক্ষকদের সংবর্ধনা এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।গাইবান্ধা: সিপিবির সম্মেলনগাইবান্ধা প্রতিনিধিবাংলাদেশের কমিউনিস্ট পার্টি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এক সম্মেলন ১১ মে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সন্তোষ বর্মণের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন ওয়াজিউর রহমান, মিহির ঘোষ, শাহাদত হোসেন, শুভাষ শাহ, মোতালেব হোসেন, ময়নুল কবির, সাদেক হোসেন প্রমুখ।বাজার কমিটির সভাগাইবান্ধা পুরাতন বাজার কমিটির উদ্যোগে এক আলোচনা সভা ১১ মে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ওমর ফারুক, মাহফুজ মিয়া, রোস্তম আলী, শামসুল আলম, ইমদাদুল হক, দীপক কুমার, আবদুল মতিন, আবু সাঈদ, নুর আলম, সোবহান আলী, ইসমাইল হোসেন প্রমুখ। বিএনপির সমাবেশগাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে এক সমাবেশ ১০ মে নিজস্ব কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। আনিসুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন গাওছুল আযম, ওয়াহেদুজ্জামান খান, শাহ আলম, আবদুল কাফী, মোর্শেদ হাবীব, শাকিল ইসলাম, আবু আলা, মাহামুদুন্নবী, হানিফ বেলাল, শফিকুল ইসলাম, মোশাররফ হোসেন, নুরুল আজাদ, আল আমিন প্রমুখ।ফুলবাড়ী: সেলাই মেশিন বিতরণফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিকুড়িগ্রামের ফুলবাড়ীতে ১০ মে নাওডাঙ্গা সততা বহুমুখী কল্যাণ সংস্থার আয়োজনে দ্বিতীয় ব্যাচে স্বামী পরিত্যক্ত, বিধবা হতদরিদ্র নারীদের ১২ জন সেলাই প্রশিক্ষণার্থীকে ছয় মাসের প্রশিক্ষণ শেষে একটি করে সেলাই মেশিন দেওয়া হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি শুধাংশু চন্দ্র সেন। প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান আবদুল গফুর মিয়া। বিশেষ অতিথি ছিলেন রাধা চরণ রায় ও সহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন তালেব মিয়া, মাজহারুল ইসলাম, বাসু দেব, মঞ্জু আরা বেগম প্রমুখ। নীলফামারী: বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিতনীলফামারী প্রতিনিধিবিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারী জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি বিভিন্ন কর্মসূচি পালন করেছে। কর্মসূচির অংশ হিসেবে ৮ মে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা রেড ক্রিসেন্ট অফিস চত্বরে সমাবেশ করে। জেলা কমিটির সাধারণ সম্পাদক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে সমাবেশটি হয়।চাটমোহর: কৃষক মাঠ দিবসচাটমোহর (পাবনা) প্রতিনিধিপাবনার চাটমোহর উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে বোরো (বাসমতী) ধানের ফলন বৃদ্ধিতে গুটি ইউরিয়া সার ব্যবহারে আবাদ করা প্রদর্শনীর ওপর শস্য কর্তন কৃষক মাঠ দিবস ৮ মে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথড় মাঠে এ গ্রামের বাসিন্দা সাজেদুর রহমান ও বজলুল করিমের জমিতে এই শস্য কর্তন মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রোকেয়া আজাদ ধান কর্তনের উদ্বোধন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান, রকিকুর রহমান, আবদুল বারী, ইউপি সদস্য গোলাম মোস্তফা, কৃষক সোহেল রানা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আবদুল খালেক, উপসহকারী কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, রবিউল করিম, রেজাউল করিম, নূরুল বাশার প্রমুখ।জয়পুরহাট: ডিজেলের ভর্তুকির টাকা বিতরণজয়পুরহাট প্রতিনিধিজয়পুরহাটে কৃষকদের মধ্যে ডিজেলের ভর্তুকির টাকা ৯ মে বিতরণ শুরু হয়েছে। বিতরণ অনুষ্ঠান উপলক্ষে অগ্রণী ব্যাংক জয়পুরহাট আঞ্চলিক কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংক জয়পুরহাট অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক হাজেরা খাতুন। বক্তব্য দেন জয়পুরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা এস এম নুরুজ্জামান মণ্ডল ও জয়পুরহাট পৌরসভার প্যানেল মেয়র নন্দলাল।রেডক্রস দিবস পালিত জয়পুরহাটে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। ৮ মে দিবসটি উপলক্ষে শহীদ আবুল কাশেম ময়দানে রেড ক্রিসেন্ট ভবনে এক আলোচনা সভা হয়। সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম রসুল চৌধুরী। বক্তব্য দেন সামছুল আলম, এস এম সোলায়মান আলী, কে এম শহীদ ইকবাল প্রমুখ। দিনাজপুর: রবীন্দ্র-নজরুলজয়ন্তী পালন দিনাজপুর অফিসকবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৪৯ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১১তম জন্মবার্ষিকী পালন করেছে দিনাজপুর জেলা আইনজীবী সমিতি। ১১ মে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সংগঠনের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ও দায়রা জজ আবদুস সামাদ। আলোচনা করেন মিজানুর রহমান, আখতার উল আলম, অনুপ কুমার, নুরুজ্জামান জাহানী, মাওলা বক্স ও মিজানুর রহমান।খাদ্যশস্য আড়তদার মালিক গ্রুপের নির্বাচন১১ মে দিনাজপুর খাদ্যশস্য আড়তদার মালিক গ্রুপের ২০১০-২০১২ দ্বিবার্ষিক নির্বাচনে হাশিম-মানিক প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। নির্বাচিত অন্যরা হলেন হাসিব উদ্দিন আহম্মদ, প্রশান্ত সাহা, নির্মল কুমার আগরওয়াল, মানিক কুমার গুপ্ত, মো. আবদুল গফুর, গণেশ প্রসাদ সাহা, রক্তিম বসাক, সুবল ঘোষ, গোলাম মাজেদুর রহমান, মো. মোরশেদ আলী ও রাজেশ্বর বসাক।সেবা মাসে সোনালী ব্যাংকের সমাবেশসেবা মাস ২০১০ উপলক্ষে দিনাজপুর সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসের উদ্যোগে এক শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১০ মে ব্যাংকের কর্পোরেট শাখা থেকে এ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে সমাবেশে বক্তব্য দেন আ ন ম মাসরুরুল হুদা সিরাজী, শহীদুল হক, জওয়াদুল করিম, এ কে এম রেজাউল করিম। হাকিমপুর: বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতাহাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিদিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি পাইলট উচ্চবিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ১২ মে অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর পল্লী শ্রী এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. আকতার হোসেন মুন্সী প্রধান অতিথি হিসেবে বিজয়ী দলনেতা খুরশীদ জাহানের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় রকিব উদ্দীন মণ্ডল, সুলতানা বাহার, আবদুস সাত্তার মণ্ডল এবং নাসির উদ্দীন মণ্ডল উপস্থিত ছিলেন। হূদরোগীদের চিকিৎসাসেবা দানদিনাজপুরের হাকিমপুরে হূদরোগ প্রতিরোধ ও স্বাস্থ্য উদ্যোগবিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৯ মে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট এবং হাকিমপুর পৌরসভার যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চিকিৎসক এম এ শফিক। সেমিনারে পৌর মেয়র কামাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আজিজার রহমান, পারুল নাহার, এ কে এম আজাদ, আনিছুর রহমান চৌধুরী, আবু তাহের ও ছামসুল হুদা খান। কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনাদিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০০৯ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের সংবর্ধনা এবং বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৯ মে বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবদুল মান্নাফ খন্দকারের সভাপতিত্বে বক্তব্য দেন মোফাজ্জল হোসেন প্রধান, মমতাজ উদ্দীন ও মোজাহেদুল ইসলাম মণ্ডল।চাঁপাইনবাবগঞ্জ: চাকরি রাজস্ব খাতে নিতে মিছিল, স্মারকলিপি নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জচাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবিতে ১১ মে চাঁপাইনবাবগঞ্জে মিছিল ও স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) পল্লী জীবিকায়ন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা। সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে তাঁরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি দেন। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিক্ষোভ চাকরি সরকারীকরণসহ দুই দফা দাবিতে ১০ মে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক শিক্ষক অ্যাসোসিয়েশন, চাঁপাইনবাবগঞ্জ শাখা। সমাবেশে বক্তব্য দেন নুরুল ইসলাম, মাহবুবুল আলম, আতাউর রহমান, তোফাজ্জল হক, শামসুদ্দীন প্রমুখ।পীরগঞ্জ: সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে ৭ মে প্রেসক্লাব সভাকক্ষে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ প্রদান করেন ঠাকুরগাঁওয়ের সাহিত্যিক-সাংবাদিক ও নাট্যকার অধ্যাপক মনতোষ দে। সকাল ১০টায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক ফয়জুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রউফ মণ্ডল। অন্যাদের মধ্যে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফ আলী বাদশা, মুক্তিযোদ্ধা খোরশেদ আলী চৌধুরী, আওয়ামী লীগের সম্পাদক ওয়াজেদ আলী সরকার, বন্ধুসভার সভাপতি অধ্যাপক বদরুল হুদা, বিএনপির সম্পাদক অধ্যাপক জিয়াউল ইসলাম প্রমুখ।পঞ্চগড়: ‘সুশিক্ষায় মায়েদের অবদান’ শীর্ষক মা সমাবেশপঞ্চগড় প্রতিনিধিপঞ্চগড়ে ১০ মে ‘সুশিক্ষায় মায়েদের অবদান’ শীর্ষক আয়োজিত এক মা সমাবেশ হয়েছে। সদর উপজেলার শিংরোড এলএসএস নিবন্ধিত প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ হয়। সমাবেশে বিদ্যালয়ের প্রায় ৩০০ মা উপস্থিত ছিলেন। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শান্তি কুমার রায়ের সভাপতিত্বে সমাবেশে অতিথি হিসেবে আমিরুল ইসলাম, মো. মোজাম্মেল হক, মায়েদের মধ্যে মল্লিকা বেগম, মায়া রানী, পার্বতী রানী, রাবেয়া বেগম প্রমুখ বক্তব্য দেন।বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদ্যাপনবিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে পঞ্চগড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলা রেড ক্রিসেন্টের আয়োজনে ৮ মে শিশু একাডেমী চত্বরে এক সমাবেশ হয়। পরে সেখানে আবু সারোয়ারের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় নুরুল ইসলাম, শাহারিয়ার রহমান, মো. নজরুল ইসলাম, আরিফুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করতে মা সমাবেশপঞ্চগড় সদর উপজেলার মাগুড়া প্রধানপাড়া দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে ১০ মে এক মা সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে স্কুল কর্তৃপক্ষ এ সমাবেশের আয়োজন করে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওলিয়ার রহমানের সভাপতিত্বে সমাবেশে তবিবর রহমান, রাবেয়া জাহান ও সবুজ বক্তব্য দেন।