সংগঠন সংবাদ
গাইবান্ধা: আ.লীগের সম্মেলনগাইবান্ধা প্রতিনিধিগাইবান্ধার পলাশবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন ১৭ মে নিজস্ব কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন গোলাম সারওয়ার, নির্মল মিত্র, মাহমুদুল হোসেন, শরিফুজ্জামান, মাহামুদুজ্জামান, সোহেল রানা, শফিকুল ইসলাম, সাদেক আলী, বকুল মিয়া প্রমুখ। যুব জোটের সভাজাসদ জাতীয় যুব জোট গাইবান্ধা শহর শাখার উদ্যোগে এক আলোচনা সভা ১৮ মে নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মোঃ শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন খাদেমুল ইসলাম, সুজন প্রসাদ, আবুল কালাম, ফিরোজ কবির, শোয়েব হক্কানী, মশিউর রহমান, মনিরুল হক, বাবলু খান, আবদুর রউফ প্রমুখ।বগুড়া: জেলা নাটাবের সভা অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক, বগুড়ানাটাব বগুড়া জেলা শাখার উদ্যোগে ‘যক্ষ্মা নিয়ন্ত্রণে ফার্মাসিস্টদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভা ১৪ মে টিএমএসএস মহিলা মার্কেটে রোটারি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বগুড়া শহরের ফার্মাসিস্টরা উপস্থিত ছিলেন। সভায় স্বাগত বক্তব্য দেন নাটাব বগুড়ার সাধারণ সম্পাদক এম এ আজিজ। আরও বক্তব্য দেন আতাউর রহমান, সারোয়ার জাহান, রেজাউল হাসান, মোস্তাক আলী, আবদুর সবুর, রাজ্জাক খান, তারেক খান, সাইফুল ইসলাম প্রমুখ। শেরপুর: শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির অভিষেকশেরপুর (বগুড়া) প্রতিনিধিবগুড়ার শেরপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ১৬ মে উপজেলা মজিবর রহমান বালিকা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। বগুড়া জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. রেজাউল করিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-৫ আসনের সাংসদ হাবিবর রহমান। আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন মো. মনজুর আলম প্রধান, এলিজা সুলতানা, আমিরুল ইসলাম, এম এ হালিম, আজমী আরা পারভীন, আবদুস সাত্তার, কোরবান আলী, আহসান হাবিব আম্বিয়া, সাইফুল বারী, গোলাম ফারুক, সুধীন্দ্র নাথ রায়, নুরুল ইসলাম, আবদুস সালাম, আজিজুর রহমান প্রমুখ। বিনা মূল্যে টিউবওয়েল বিতরণশেরপুরের সুঘাট ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১৬ মে ইউনিয়নের দুস্থ ও গরিবদের মাঝে বিনা মূল্যে ১০টি টিউবওয়েল বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে বিতরণ সভায় ইউপি চেয়ারম্যান আবদুস সাত্তারের সভাপতিত্বে বক্তব্য দেন সাগর আলী, আবু রায়হান জীয়ন প্রমুখ। দুপচাঁচিয়া: জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন দিবস পালন দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি‘ভিটামিন এ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান’ এ স্লোগানকে সামনে রেখে আগামী ২৯ মে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন দিবস পালন উপলক্ষে ২০ মে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান আবদুল গনি মণ্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ডা. আফজাল হোসেন তরফদার, মামুনুর রশীদ, ডা. রিমন আফরোজ, টি এম আবদুল হামিদ, আবু সাঈদ, আজাহারুল ইসলাম, সিদ্দিকুর রহমান, ঈমাম হাফেজ, আবদুল হালিম প্রমুখ। প্রাথমিক শিক্ষক সমিতির স্মারকলিপি প্রদান১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কর্মসূচি পালনের জন্য সারা দেশের ন্যায় দুপচাঁচিয়া শাখার শিক্ষক নেতারা গত ১৬ মে ইউএনও সুফিয়া নাজিমের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন। এ সময় উপস্থিত ছিলেন জুলফিকার আলী, ছাইফুল ইসলাম, নুরে আলম সিদ্দিকী, বেলাল হোসেন, রাবেয়া খাতুন, আমজাদ হোসেন, আবদুর রশিদ, বাবুল আখতার, আনোয়ারুল হক প্রমুখ। সোনালী ব্যাংকের গ্রাহক ও সুধী সমাবেশসোনালী ব্যাংক লিমিটেড দুপচাঁচিয়া উপজেলার সাহারপুকুর শাখার উদ্যোগে গত ১৭ মে সোমবার সন্ধ্যায় ব্যাংক কার্যালয়ে গ্রাহক ও সুধী সমাবেশ শাখা ব্যবস্থাপক খন্দকার ফিরোজ আল মুজাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বগুড়া প্রিন্সিপাল অফিসের উপমহাব্যবস্থাপক নেছার আহম্মেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আশীষ কুমার আচার্য্য। অন্যদের মধ্যে বক্তব্য দেন অখিল চন্দ্র সরকার, আবদুস সামাদ, নুর মোহাম্মদ, ফজলুল হক, আবদুল মোত্তালেব প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন এস এম ফেরদৌস আলম।শিবগঞ্জ: আইডিইবির উপজেলা কমিটি গঠনশিবগঞ্জ প্রতিনিধিবগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ইনস্টিটিউশন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অব বাংলাদেশের (আইডিইবি) কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে ১৮ মে এক আলোচনা সভা উপজেলা প্রকৌশলী ওবাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন বগুড়া জেলা কমিটির সহসভাপতি আবদুল গফুর, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, আবদুল মান্নান সেখ প্রমুখ। সভা শেষে ওবাইদুল ইসলামকে সভাপতি ও আবদুল মান্নান শেখকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়।প্রাথমিক শিক্ষক সমিতির স্মারকলিপি প্রদান১৬ মে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে মানসম্মত প্রাথমিক শিক্ষা উত্তোরণের লক্ষ্যে এ স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি দেওয়ার আগে শিক্ষক সমিতির সভাপতি জালাল উদ্দিনের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। সভায় বক্তব্য দেন সাবেক সভাপতি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক ফজলুর রহমান, শিক্ষক মেহেরুল ইসলাম, আবদুত তোয়াব, তাজমিলুর রহমান, মতিয়ার রহমান, আতিকুর রহমান, আবদুল আউয়াল, মমতাজুর রহমান, আবদুর রাজ্জাক প্রমুখ।তালতলা যুব উন্নয়ন কমিটির সভাউপজেলার তালতলা যুব উন্নয়ন সংগঠনের এক সভা ১৯ মে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি তৌহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বক্তব্য দেন নজরুল ইসলাম, মহসীন আলী, মোস্তাফিজার রহমান, ফরিদ উদ্দিন, ডলি বেগম, গোলাম রব্বানী, আবুল কালাম আজাদ, আজিজুল হক, আমিনুল ইসলাম প্রমুখ। সভায় সংগঠনের নতুন ভবন নির্মাণ করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।ক্ষেতলাল: জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনাক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিজয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় পাইলট উচ্চবিদ্যালয়ের জিপিএ-৫ পাওয়া নয় শিক্ষার্থীকে ফলাফল প্রকাশের পরদিন ১৬ মে সংবর্ধনা দেওয়া হয়েছে। বিদ্যালয়ের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনার আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন মিঞা। বিশেষ অতিথি ছিলেন সোলায়মান আলী, মোসলেম উদ্দিন, মতলুব চৌধুরী, খুরশিদা পারভিন, এনামুল হক প্রমুখ। প্রাথমিক শিক্ষকদের স্মারকলিপি প্রদান ১৬ মে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন মিঞার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেওয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন আহমেদ আলী খাঁ. মাহবুবর রহমান, ফারুক, আশরাফ আলী, আলমগীর, নার্গিস বেগমসহ আরও অনেকে।কালাই: প্রাথমিক শিক্ষকদের বিক্ষোভ-সমাবেশ কালাই (জয়পুরহাট) প্রতিনিধিজয়পুরহাটের কালাইয়ে প্রধান শিক্ষকের পদমর্যাদা প্রথম শ্রেণীতে উন্নীতকরণসহ ১৩ দফা দাবিতে গত ১৬ মে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা বিক্ষোভ-সমাবেশ করেছেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলার শিক্ষকেরা এ কর্মসূচি পালন করেন। বিক্ষোভ-সমাবেশ শেষে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপিও দেন। কালাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু বকরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক আবদুুল হাকিম, সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম, প্রধান শিক্ষক নাজমুল হুদা, রেজিনা পারভিন প্রমুখ। মাঠ মাঠ দিবসভালো বীজ সরবরাহের মাধ্যমে বোরো চাষিদের হাইব্রিড ধানের পরিবর্তে দেশীয় ধান চাষে উদ্বুদ্ধ করতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কালাই জোন চলতি মৌসুমে কৃষক পর্যায়ে বেশকিছু প্রদর্শনী প্লটে ব্রি-২৯ জাতের ধান আবাদ করে। গত ১৬ এপ্রিল রোববার কালাই উপজেলার বানিহারা মাঠে বরেন্দ্রের একটি প্রদর্শনী প্লটে ধান কর্তন উপলক্ষে ক্রপ কাটিং, মাঠ দিবস এবং কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ জয়পুরহাট অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মো. শরিফুল হক। বিশেষ অতিথি ছিলেন সুজাউল ইসলাম, মোশাব আলী, অহিদুল ইসলাম মজুমদার। কৃষক সমাবেশে বক্তব্য দেন কৃষক মোজাফ্ফর রহমান, আলমগীর হোসেন, আবদুুল আলিম, আবু রায়হান ও রবিউল ইসলাম।বদরগঞ্জ: ব্যাংকের গ্রাহক সমাবেশবদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিরংপুরের বদরগঞ্জ সোনালী ব্যাংক শাখায় গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে ব্যাংক কার্যালয়ে ওই গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন আবদুল মান্নান। বক্তব্য দেন রেজাউল করিম, বাদশা লোহানী, আখতার হোসেন, রুহুল আমিন সরকার, রেজাউল করিম প্রমুখ।গ্রাহক সমাবেশরংপুরের বদরগঞ্জ সোনালী ব্যাংক শাখায় গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে ব্যাংক কার্যালয়ে ওই গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন প্রবীণ শিক্ষক আবদুল মান্নান। বক্তব্য দেন রেজাউল করিম, বাদশা লোহানী, আখতার হোসেন, রুহুল আমিন সরকার, রেজাউল করিম প্রমুখ।জাতীয় পার্টির মতবিনিময় সভা রংপুরের বদরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ মে স্থানীয় আপেল সিরামিকস্ কার্যালয়ে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির নেত্রী শান্তা ইসলাম। বক্তব্য দেন মামুনুর রশিদ, আখতার হোসেন, আজহারুল ইসলাম, শাহীনুর রহমান, মমিনুল ইসলাম, শওকত আলী প্রমুখ। পীরগাছা: বোরো ফসলের মাঠ দিবসপীরগাছা (রংপুর) প্রতিনিধিরংপুরের পীরগাছা উপজেলার চৌধুরাণী রামচন্দ্র পাড়া গ্রামে ১২ মে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে বোরো ফসলের মাঠ দিবস উদ্যাপন উপলক্ষে এক আলোচনা সভা হয়। এতে হাসান আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কে এম নুরুল আমিন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আজিজুল ইসলাম, মোস্তাক আহমেদ, আবদুল বাতেন, হারুণ অর রশিদ, কৃষক জাহিদুল ইসলাম, আবদুল মালেক, মকবুল হোসেন, সামছুল হক প্রমুখ।কাউনিয়া: ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধনকাউনিয়া (রংপুর) প্রতিনিধি১৬ মে রংপুরের কাউনিয়া উপজেলায় চলতি বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম। এ সময় মোহাম্মদ আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম, সেলিনা আক্তার, নুরুল হক, নুরুল ইসলাম, আশরাফুল ইসলাম, রুহুল আমীন, রইচ উদ্দিন, মিনহাজুর রহমান, সারওয়ার আলম, মোস্তাক আহমেদ, মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।তারাগঞ্জ: কৃষকদের সঙ্গে মতবিনিময় সভাতারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিরংপুরের তারাগঞ্জে এবার কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনা হবে। এ লক্ষ্যে ১৮ মে কুর্শা ইউনিয়ন পরিষদে কৃষকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হক, কুর্শা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাসনা বানু, উপজেলার প্রকৌশলী মুজিবুর রহমান, জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক সরফরাজ আলম, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন, কৃষক জব্বুর, মনছুর, আফছার, ভানু খাঁন, মান্নান, ফজলু, সালাম, মতিয়ার, সিদ্দিক, আনিছুল, আজিজুল, ইয়াকিন, মতিয়ার, বক্কর, সুলতান, বেলাল ও খালেক গোলজার। আক্কেলপুর: মাঠ দিবস পালনআক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধিজয়পুরহাটের আক্কেলপুরে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ১০ মে উপজেলার চকরঘুনাথপুর গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। জাকস ফাউন্ডেশন এ মাঠ দিবসের আয়োজন করে। রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যে দেন রাজু আহমেদ, এস এম আসাদুজ্জামান, খলিলুর রহমান, নিলুফা ইয়াসমীন। রাজশাহী: কৃষকপর্যায়ে কারিগরি সহায়তাবিষয়ক কর্মশালানিজস্ব প্রতিবেদক, রাজশাহীরাজশাহীর গোদাগাড়ীতে আদিবাসীদের জীবনযাত্রার মানোন্নয়ন নিয়ে কর্মরত একটি গবেষণাধর্মী বেসরকারি সংস্থা আশ্রয়ের ১৮ মে কৃষকপর্যায়ে কারিগরি সহায়তাবিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সংস্থার কর্মকর্তা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে গোগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যানতত্ত্ববিদ নূরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন শফিকুল ইসলাম ও সাইফুল ইসলাম। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সঞ্জয় বিপ্লব প্রমুখ।বাগমারা: শরীকের পরিকল্পনা সভা বাগমারা (রাজশাহী) প্রতিনিধিবেসরকারি সংগঠন শরীকের উদ্যোগে স্থানীয় সরকারকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ১৯ মে রাজশাহীর বাগমারার দ্বীপপুর স্কুলমাঠে ওর্য়াড পরিকল্পনাসভা অনুষ্ঠিত হয়েছে। শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ। বক্তব্য দেন আনিছুর রহমান, মেছের আলী, সুমিতা, ঝর্ণা, মেহেরুন নেছা, রমজান আলী প্রমুখ। ব্যবসায়ীদের মতবিনিময় সভাবাগমারার শিকদারী বাজার পরিচালনা কমিটির এক সভা ১৮ মে স্থানীয় স্কুলমাঠে অনুষ্ঠিত হয়েছে। বাজার কমিটির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্যবসায়ী মনিমুল ইসলাম। বাজারের বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য দেন ব্যবসায়ী বাবু, আক্কাছ আলী, আমজাদ হোসেন, নজরুল ইসলাম প্রমুখ। পঞ্চগড়: বোরো ধান-চাল ক্রয় অভিযান শুরুপঞ্চগড় প্রতিনিধিচলতি বোরো মৌসুমে পঞ্চগড় জেলায় ২০ মে খাদ্যগুদামে ধান-চাল ক্রয় অভিযান শুরু হয়েছে। পঞ্চগড়-১ আসনের সাংসদ মো. মজাহারুল হক প্রধান আনুষ্ঠানিকভাবে এ অভিযানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে জেলা খাদ্যনিয়ন্ত্রক স্বপন কুমার কুণ্ডু, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিজয়কুমার চ্যাটার্জি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউল হক, চালকল মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আলী এবং জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।লালপুর: মতবিনিময় সভা ও মানববন্ধনলালপুর (নাটোর) প্রতিনিধি১৭ মে লালপুরে ‘জাতীয় বাজেটে চাই নাগরিক অংশগ্রহণ’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে বেসরকারি সংস্থা আলোর নির্বাহী পরিচালক শামীম আরা নীলার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন মো. জহিরুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, মারিয়া বিনতে খান, মাসুমা হাসনাত, মাহমুদা সুলতানা, আশরাফুল ইসলাম, নজরুল ইসলাম, আকবর আলী, মিজানুজ্জামান, মোরশেদ আলম প্রমুখ।দিনাজপুর: ইউনিয়ন তথ্যকেন্দ্রের উদ্বোধনদিনাজপুর অফিস১৮ মে দিনাজপুরের বিরামপুর উপজেলার ১ নম্বর মুকুন্দপুর ইউনিয়ন পরিষদে ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্রের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৬ আসনের সাংসদ মো. আজিজুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে খায়রুল আলম, মনছুর আলম, জিন্নাতুন নেছা বক্তব্য দেন। আবুল খায়ের মোহাম্মদ হাফিজুলাহ খানের সভাপতিত্বে ইউনিয়ন তথ্যকেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আবদুল লতিফ, দেলোয়ার হোসেন, মো. আক্কাস আলী। তামাকবিরোধী টাস্কফোর্সের সভা১৮ মে তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন-২০০৫ এবং বিধিমালা-২০০৬ বাস্তবায়নে বিরামপুর উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খানের সভাপতিত্বে সভা হয়। এতে মো. মনসুর আলী, মো. শাহ্ আলম, মো. আখতারুল ইসলাম, আফছানা মোস্তারী, মো. জমিল উদ্দীন মণ্ডল, মো. মোস্তাফিজুর রহমান ও মো. হাফিজুর রহমান বক্তব্য দেন।সিরাজগঞ্জ: মন্ত্রণালয়ের উদ্বুদ্ধকরণ কর্মশালা নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ১৫ মে দিনব্যাপী অনুষ্ঠিত মৎস্য ও প্রাণিসম্পদ তথ্যসেবা জোরদারকরণ কর্মসূচির আওতায় সর্বস্তরের জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাদের উদ্বুদ্ধকরণ এক কর্মশালা সিরাজগঞ্জ সরকারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আবদুল লতিফ বিশ্বাস। জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মো. শফিকুল ইসলাম, মো. ইসহাক হোসেন তালুকদার, মো. মজিবর রহমান, সুনীল চন্দ্র গাইন, শামসুল ইসলাম, গোলাম কিবরিয়া, ম ম আমজাদ হোসেন প্রমুখ। নীলফামারী: সামাজিক নিরাপত্তাবিষয়ক কর্মশালানীলফামারী প্রতিনিধি‘অতিদরিদ্রদের জন্য সামাজিক নিরাপত্তা’বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা ১৭ মে নীলফামারী আরডিআরএস সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। ইপিএফ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত ওই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রফিক। আরডিআরএসের জেলা সমন্বয়কারী শরিফুল ইসলাম খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাহিদ মাহমুদ, দৌলতন জাহান, আজিজুল হক সরকার, মমতাজ আলী প্রামাণিক, অশ্বিনী কুমার রায়, নুরন্নাহার বেগম ও মোজাহিদ বিন খয়রাত।