সংগঠন সংবাদ
চুয়াডাঙ্গা: কুতুবপুর ইউনিয়ন বিএনপির বিশেষ সভা চুয়াডাঙ্গা প্রতিনিধিচুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন বিএনপির বিশেষ সভা ২৩ মে ভুলটিয়া বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সহসভাপতি আবদুল মালেক মোল্লা। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোমিনুর রহমান ও নজরুল ইসলাম। বক্তব্য দেন রবিউল ইসলাম, শাহ আলম, আবদুল মজিদ মিয়া, আক্কাস আলী, কলম আলী মোল্লা, আবদুল মাজেদ মিয়া, মতিয়ার রহমান, ফারুক হোসেন, আনোয়ার হোসেন, তরিকুজ্জামান, হাফিজুর রহমান, আশাদুল হক, হাবিবুর রহমান, সিরাজুল ইসলাম, আবু বকর, নাসির উদ্দিন, জাহাঙ্গীর আলম, ওয়াজির আলী, মাশকুর রহমান ও নজরুল ইসলাম।জাতীয় বাজেট নিয়ে সংবাদ সম্মেলন জাতীয় বাজেটে নাগরিক নজরদারি বৃদ্ধির জন্য বাজেট সংলাপের অংশ হিসেবে ২৪ মে চুয়াডাঙ্গায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ‘প্রগতি দুর্নীতি প্রতিরোধ কমিটি’ এই সম্মেলনের আয়োজন করে। শহরের বিশ্বাস টাওয়ারের আত্মবিশ্বাস মিলনায়তনে সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন কমিটির সদস্য শাহীন সুলতানা। বক্তব্য দেন কমিটির জেলা আহ্বায়ক রাশেদুল ইসলাম জোয়ার্দার, সদস্য সাইফুল ইসলাম পিনু, রিচার্ড রহমান ও শাহেদ হাসান। নড়াইল: ইতনা গণহত্যা দিবস পালিতনড়াইল ও লোহাগড়া প্রতিনিধিনড়াইলের লোহাগড়ায় ২৩ মে ইতনা গণহত্যা দিবস পালিত হয়েছে। একাত্তরের এই দিন ভোরে পাক হানাদার বাহিনী ইতনা গ্রামে ঢুকে বাড়িঘর জ্বালিয়ে দেয় এবং নির্বিচারে গুলি করে শিশুসহ ৩৯ জন নারী-পুরুষকে হত্যা করে। এ উপলক্ষে ইতনা গণগ্রন্থাগারে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কোরআনখানির আয়োজন করে। শেখ তবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন আতাউর রহমান ফিরোজ, মোল্লা শাহাদত হোসেন, এস এম ইসতিয়াক প্রমুখ।মুক্তিযোদ্ধাদের দাবিনির্মাণাধীন নড়াইলের লোহাগড়া বাজারসংলগ্ন নবগঙ্গা সেতু ও লোহাগড়া আদর্শ মহাবিদ্যালয়ের নাম মুক্তিযোদ্ধা লে. মতিউর রহমানের নামে করার দাবি জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। ২০ মে মতিউর রহমানের ৩০তম মৃত্যুবার্ষিকীতে লোহাগড়া আদর্শ মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত স্মরণসভায় তাঁরা এ দাবি জানান। মুক্তিযোদ্ধা গোলাম কবিরের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম এ হান্নান। বক্তৃতা করেন লোহাগড়া আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ কাজী ইবনে হাসান, পৌর মেয়র নেওয়াজ আহমেদ ঠাকুর, ইসমত কাদির গামা, আইজিআর মুন্সি নজরুল ইসলাম, মো. জিল্লুর রহমান, সুজন রহমান, মো. মনিরুজ্জামান রব্বানী প্রমুখ। এর আগে উপজেলা সদরে একটি শোভাযাত্রা বের করা হয়। রাজবাড়ী: সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনগোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিরাজবাড়ী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন ২২ মে রেলওয়ে আজাদি ময়দানের হোসনেবাগ হলে অনুষ্ঠিত হয়। এতে আবদুল কুদ্দুস খান সভাপতি, তোফাজ্জেল হোসেন কার্যকরী সভাপতি, সবুজ ও মোহাম্মদ আলী মোল্লা সহসভাপতি, রকিবুল ইসলাম সাধারণ সম্পাদক, আ. রাজ্জাক ও শামীম রেজা সহসাধারণ সম্পাদক, আবদুল খালেক সাংগঠনিক সম্পাদক, এস এম আবু সায়েম দপ্তর সম্পাদক, আবদুস সালাম প্রচার সম্পাদক, ইব্রাহিম মোল্লা কোষাধ্যক্ষ এবং সিদ্দিক প্রামাণিক, ফিরোজ মোল্লা, ইকরাম মোল্লা, আনিস শেখ ও মজিবর রহমান কার্যকরী সদস্য নির্বাচিত হন। শিবচর: উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তশিবচর (মাদারীপুর) প্রতিনিধিজাতীয় সংসদের হুইপ নুর-ই-আলম চৌধুরী ১৮ মে মাদারীপুরের বিল পদ্মা নদীতে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করেছেন। বৃহত্তর ফরিদপুর জেলা মৎস্য উন্নয়ন প্রকল্প ও স্থানীয় সরকারের রাজস্ব খাতের তহবিলের অর্থায়নে ১৫টি উন্মুক্ত জলাশয়ে পোনা অবমুক্ত করা হবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা এ কে এম আমিনুল হক, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস, ভাইস চেয়ারম্যান সামসুদ্দিন খান, উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুল মামুন প্রমুখ। গৌরনদী: মুক্তিযোদ্ধাদের মরণোত্তর সম্মাননাগৌরনদী (বরিশাল) প্রতিনিধিবরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী আনসার ও ভিডিপি উন্নয়ন গ্রাম বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে ২২ মে মুক্তিযোদ্ধাদের মরণোত্তর সম্মাননা পদক প্রদান এবং সমিতির ২০তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নলচিড়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে সভায় সভাপতিত্ব করেন আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের বরিশাল অঞ্চলের পরিচালক জিএম হারুন মৃধা। প্রধান অতিথি ছিলেন নলচিড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সেকান্দার আলী মৃধা। বিশেষ অতিথি ছিলেন মো. জামাল উদ্দিন। বক্তব্য দেন হারুন-অর রশিদ, তপন কৃষ্ণ কর্মকার, আইয়ুব আলী সরদার, রণজিত কুমার দাস, সেলিম মল্লিক, চঞ্চল আচার্য, পারভীন আক্তার প্রমুখ।দারিদ্র্য বিমোচনবিষয়ক কর্মশালাউন্নয়ন প্রচেষ্টা ও ব্র্যাকের যৌথ উদ্যোগে ২২ মে পিঙ্গলাকাঠী বাজারসংলগ্ন মিলনায়তনে দারিদ্র্য বিমোচনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। উন্নয়ন প্রচেষ্টার নির্বাহী পরিচালক এইচ এম শাহজাহান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী জিয়াউল হক । বক্তব্য দেন অমিয় রঞ্জন জোতদার, প্রভাষ বসু, মো. আহসানুল হক, গাজী আ. জলিল, মালেক সিকদার, মো. শহিদুল ইসলাম, রিপন খলিফা, মোহন সরদার, ঝন্টু দাস প্রমুখ।ফরিদপুর: ডিজিটাল বাংলাদেশবিষয়ক কর্মশালাফরিদপুর অফিসফরিদপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘ডিজিটাল বাংলাদেশ ও আমাদের করণীয়’ শীর্ষক কর্মশালা ২২ মে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ। প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিসিসির প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. আসাদুজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আওলাদ আলী ফকির, অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান, অতিরিক্ত সিভিল সার্জন তপন কুমার বিশ্বাস, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র মোদক ও সারদা সুন্দরী মহিলা কলেজের প্রভাষক মো. আরিফুর রহমান।ফরিদপুরে মানসম্মত শিক্ষাবিষয়ক সেমিনার‘ফরিদপুরে মানসম্মত শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের ক্যারিয়ার কাউন্সিলিং’ শীর্ষক সেমিনার ২১ মে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় অম্বিকা মেমোরিয়াল হলে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ। কাজী জায়নুল আবেদীনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ফরিদপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ম. হালিম, প্রভাষক আহসান হাবিব, ফরিদপুর ফাউন্ডেশনের যুগ্ম সদস্য সচিব মফিজ ইমাম প্রমুখ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফরিদপুরের অগ্রজ শিক্ষার্থী নাবিদ মোস্তফা। প্রথম আলো বন্ধুসভা ফরিদপুর ও পাইল্যাবস বাংলাদেশ লিমিটিডের সহযোগিতায় এ সেমিনারের আয়োজন করা হয়।বোয়ালমারী: খুচরা সারব্যবসায়ী সমিতির বিক্ষোভবোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদরে ২২ মে উপজেলার ১০৮ জন ব্যবসায়ী খুচরা সারব্যবসায়ী সমিতির ব্যানারে সরকারের ৩০ হাজার টাকা করে জামানত নির্ধারণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। সমাবেশ শেষে সারব্যবসায়ীরা উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেনের কাছে স্মারকলিপি দেন। সমাবেশে বক্তব্য দেন ব্যবসায়ী মো. এজাজুল করিম, মো. মালেক মিয়া, মো. সরোয়ার হোসেন প্রমুখ।যশোর: ইভ টিজিং বন্ধে গণস্বাক্ষর ও মানববন্ধনযশোর অফিসবাংলাদেশ ছাত্র ইউনিয়ন যশোর জেলা শাখার উদ্যোগে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ ক্যাম্পাসে ইভ টিজিং বন্ধে ২৫ মে গণস্বাক্ষর সংগ্রহ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন কলেজের উপাধ্যক্ষ ইবাদুল হক। বক্তব্য দেন আবুল হোসেন ও জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা। এদিকে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে যশোর পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে বখাটেপনা রোধে মানববন্ধন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন ইনস্টিটিউটের অধ্যক্ষ মহেন্দ্র কুমার শিকদার, প্রথম আলোর প্রতিনিধি মনিরুল ইসলাম, বন্ধুসভার সহসভাপতি উম্মে মাকসুদা, শুভঙ্কর গুপ্ত প্রমুখ। লালদীঘি রক্ষার দাবিতে বিক্ষোভযশোর শহরের লালদীঘি রক্ষার দাবিতে ২০ মে লালদীঘি বাঁচাও আন্দোলন কমিটির উদ্যোগে দীঘির পারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে আগামী ১ জুন শহরের গাড়িখানা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দৌলা। বক্তব্য দেন তারাপদ দাস, আমিরুল ইসলাম, ইকবাল কবির, অশোক কুমার রায় প্রমুখ।অভয়নগর: ডিজিটাল বাংলাদেশ শীর্ষক কর্মশালাঅভয়নগর (যশোর) প্রতিনিধিযশোরের অভয়নগর উপজেলা পরিষদ মিলনায়তনে ২৫ মে ‘ডিজিটাল বাংলাদেশ ও আমাদের করণীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালা উদ্বোধন করেন স্থানীয় সাংসদ ও জাতীয় সংসদের হুইপ শেখ আবদুল ওহাব। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক, নওয়াপাড়া পৌরসভার মেয়র এনামুল হক, মোশারফ হোসেন প্রমুখ।ভোলা: জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইনভোলা প্রতিনিধিভোলা সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে জাতীয় ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন পালন উপলক্ষে ২৬ মে সংবাদ সম্মেলন হয়েছে। এ বছর ভোলায় এক হাজার ৫৮২টি কেন্দ্রে দুই লাখ ৬৬ হাজার ১৩০ জন শিশুকে (০-৫ বছর) ভিটামিন এ-প্লাস ক্যাপসুল এবং দুই লাখ ২৫ হাজার ৬১৯ জন শিশুকে (২-৫ বছর) কৃমিনাশক বড়ি খাওয়ানো হবে। ক্যাম্পে সহযোগিতা করতে ৭২৭ জন স্বাস্থ্যকর্মীসহ চার হাজার ৯৩৮ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সিভল সার্জন মিজানুর রহমান, শিশুবিশেষজ্ঞ মো. আবদুল কাদের প্রমুখ। কুষ্টিয়া: সংবাদ সম্মেলনকুষ্টিয়া অফিসজাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ২৬ মে কুষ্টিয়া জেলায় সংবাদ সম্মেলন হয়। জেলা সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য অধিদপ্তর, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন শফিকুল আলম। সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা আবদুল হালিম ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরেন। ধূমপানমুক্ত এলাকা ঘোষণাকুষ্টিয়া জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবদুর রহিমের আয়োজনে ২৫ মে জেলা তামাকনিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সদস্য ও সাফ-এর নির্বাহী পরিচালক মীর আবদুর রাজ্জাকের সহযোগিতায় জেলা ও শহর সমাজসেবা কার্যালয়কে ধূমপানমুক্ত এলাকা ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপতত্ত্বাবধায়ক শিশু পরিবার (বালক) এম রেজাউল আলম, উপতত্ত্বাবধায়ক শিশু পরিবার (বালক) আবুল মোকাররম মো. ফজলে এলাহী, ব্যবস্থাপক সামাজিক প্রতিবন্ধী অফিস বেগম নাজনীন নাহার, সহব্যবস্থাপক আসাদুজ্জামান, ইউনিয়ন সমাজকর্মী রবিউল ইসলাম প্রমুখ।সাতক্ষীরা: দেবহাটায় আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময়নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাদেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাবিষয়ক মতবিনিময় সভা ২৪ এপ্রিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরার পুলিশ সুপার এস এম মনিরুজ্জামান। দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজান খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান স ম গোলাম মোস্তফা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক এনামুল হক। আশাশুনিতেও ওই দিন আইনশৃঙ্খলা রক্ষাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিআরডিবি হলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গিয়াস উদ্দীন।ইভ টিজিং প্রতিরোধে মহিলা পরিষদের মানববন্ধন ইভ টিজিং প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ইভ টিজিং প্রতিরোধ কার্যকর আইন প্রণয়নের দাবিতে বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ২৪ এপ্রিল সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন সাতক্ষীরা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জি, বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার লিগ্যাল এইড সম্পাদক আফসানা শারমীন, সাংগঠনিক সম্পাদক জোস্না দত্ত ও চুপড়িয়া মহিলা সংস্থার নির্বাহী পরিচালক মরিয়ম মান্নান। মানববন্ধনে উপস্থিত ছিলেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক শাহিনা মোস্তফা, কোষাধ্যক্ষ সানজিদা আসলাম, রিফান আমিন, সাফিয়া করিম প্রমুখ।পটুয়াখালী: জাতীয় বাজেট শীর্ষক সংলাপপটুয়াখালী অফিসপটুয়াখালীর লতিফ মিউনিসিপ্যাল সেমিনারি মিলনায়তনে ২৫ মে ‘জাতীয় বাজেটে চাই নাগরিক অংশগ্রহণ’ শীর্ষক বাজেট সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সিডর ও আইলায় বিধ্বস্ত পটুয়াখালী জেলার বিভিন্ন ইউনিয়নের উন্নয়নের জন্য বেড়িবাঁধ নির্মাণ, স্লুইস গেট, রাস্তাঘাট, সেতু, কালভার্ট, আশ্রয় কেন্দ্র নির্মাণ ও মেরামতের জন্য পর্যাপ্ত পরিমাণে বরাদ্দ প্রদানের ওপর জোর সুপারিশ করা হয়েছে। ইউএসএআইডির অর্থায়নে প্রগতি প্রকল্পের আওতায় উন্নয়ন সংস্থা রূপান্তরের সহযোগিতায় সোসাইটি ডেভেলপমেন্ট এজেন্সি (এসডিএ) এ সংলাপের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক মো. রিয়াজ আহমেদ। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন ডেইলি স্টার-এর পটুয়াখালী সংবাদদাতা মো. সোহরাব হোসেন। স্বাগত বক্তব্য দেন এসডিএ নির্বাহী পরিচালক কে এম এনায়েত হোসেন। লতিফ মিউনিসিপ্যাল সেমিনারির প্রধান শিক্ষক আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফজলে আলী খান। আলোচনায় অংশ নেন জেলা শিক্ষক সমিতির সভাপতি এম এ খালেক, মুক্তিযোদ্ধা মানস কান্তি দত্ত, হাফিজুর রহমান, শাহ আলম, আবদুল মজিদ, মাহফুজা ইসলাম, পারুল হেনা প্রমুখ।ইসলামী বিশ্ববিদ্যালয়: ছাত্র ইউনিয়নের নবীনবরণ ইসলামী বিশ্ববিদ্যালয় সংবাদদাতাকুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ১৫ মে ছাত্র ইউনিয়নের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। ছাত্র ইউনিয়ন সভাপতি সঞ্জয় বিশ্বাসের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য কমরেড জসিম উদ্দিন মণ্ডল। প্রধান বক্তা ছিলেন ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি মানবেন্দ্র দেব। বিশেষ অতিথি ছিলেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য কমরেড হায়দার আকবর রনো, বিশ্ববিদ্যালয়ের উপরেজিস্ট্রার নওয়াব আলী খান।বাগেরহাট: উদ্বুদ্ধকরণ কর্মশালাবাগেরহাট প্রতিনিধিবাগেরহাট জেলা মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে ২৬ মে মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য সেবা জোরদারকরণ কর্মসূচির আওতায় ‘উদ্বুদ্ধকরণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। সার্কিট হাউস সভাকক্ষে জেলা প্রশাসক গোকুল কৃষ্ণ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের সাংসদ মোজাম্মেল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সাংসদ মীর শওকাত আলী বাদশা এবং বাগেরহাট-৩ আসনের সাংসদ হাবিবুন নাহার তালুকদার। ‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণ শীর্ষক সেমিনারমোরেলগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে ২৫ মে স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে ‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-৪ আসনের সাংসদ মোজাম্মেল হোসেন। মোরেলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সুব্রত কুমার সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আজম খান। অন্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুলহক রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার, মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমদাদুল হক প্রমুখ বক্তৃতা করেন।ঝালকাঠি: নগর পরিচালন বিষয়ে অবহিতকরণ সভা ঝালকাঠি প্রতিনিধিস্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দ্বিতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নীতকরণ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ২৫ মে ঝালকাঠি পৌরসভা মিলনায়তনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিউনিটিভিত্তিক সংগঠনের (সিবিও) নির্বাহী কমিটির সভাপতি, সম্পাদক এবং কোষাধ্যক্ষরা অংশ নেন। পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মো. রুস্তুম আলী চাষীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি পৌরসভার মেয়র আ. হালিম গাজী। বক্তব্য দেন পৌরসভার সচিব মো. হুমায়ুন কবির, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আবু হানিফ, বস্তি উন্নয়ন কর্মকর্তা অখীল রঞ্জন বিশ্বাস, স্বাস্থ্য পরিদর্শক এস এম হায়দার ও কমিউনিটি মোবিলাইজেশন এক্সপার্ট খালেদ বিন ওয়াহিদ।