সংগঠন সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট: সম্মিলিত নাট্য পরিষদের কমিটি সিলেট প্রতিনিধিসম্মিলিত নাট্য পরিষদ সিলেটের কার্যকরি কমিটি গঠিত হয়েছে। ১৭ মে নগরের মীরের ময়দান এলাকার শ্রীহট্ট সংস্কৃত কলেজে সংগঠনের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে সৈয়দ মনির হেলাল (উদীচী) ও সাধারণ সম্পাদক হিসেবে রজতকান্তি গুপ্ত (নাট্যমঞ্চ) নির্বাচিত হন। এ ছাড়া সহসভাপতি খোয়াজ রহিম (নাট্যালোক, সুরমা মার্কেট), কোষাধ্যক্ষ মোস্তাক আহমদ (থিয়েটার বাংলা), সহসাধারণ সম্পাদক সুপ্রিয় দেব পুরকায়স্থ (নান্দিক), প্রচার ও দপ্তর সম্পাদক কমলজিৎ পাল (সিলেট প্রসেনিয়াম), সদস্য অশ্বরিষ মিত্র (প্রতিবেশী নাট্যগোষ্ঠী), দেবব্রত চৌধুরী (নাট্যমঞ্চ), ধ্রুবজ্যোতি দে (নবশিখা নাট্যদল) নির্বাচিত হন।শ্রীহট্ট ব্রাহ্ম সমাজের সভা২২ মে সন্ধ্যায় নগরের বন্দরবাজার এলাকার ব্রাহ্ম মন্দিরে শ্রীহট্ট ব্রাহ্ম সমাজের উদ্যোগে রাজা রামমোহন রায়ের ২৩৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘ঊনবিংশ শতকের রেঁনেসার জনক রাজা রামমোহন রায়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবীণ রাজনীতিবিদ আব্দুস জহির চৌধুরী। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক নীলকান্ত দে। সংগঠনের সভাপতি পঙ্কজ কুমার রায়ের সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিংহ মজুমদার। অনুষ্ঠানটি সঞ্চালন করেন বিজয় কৃষ্ণ বিশ্বাস।খেলাঘরের বর্ধিত সভা১৮ মে সন্ধ্যায় নগরের চালিবন্দর এলাকায় খেলাঘর সিলেট জেলা কমিটির উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সিলেট জেলা শাখার সভাপতি পুরঞ্জয় চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অরূপ শ্যাম বাপ্পীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন খেলাঘরের সিলেট বিভাগীয় সম্পাদক তাজুল ইসলাম বাঙালি, খেলাঘরের জেলা সংগঠক তপন চৌধুরী, পরিতোষ বাবলু, বিদ্যুৎ দাস, কাজী মুকিত সুমন প্রমুখ। জকিগঞ্জে ‘শিক্ষার মানোন্নয়ন’বিষয়ক সভাসিলেটের জকিগঞ্জ উপজেলার ঈদগাহ বাজার উচ্চবিদ্যালয়ে ‘শিক্ষার মানোন্নয়ন’বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২০ মে দুপুর দুইটায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বদরুল হক। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল হামিদের সঞ্চালনায় বক্তব্য দেন বিদ্যালয়ের অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্য আবদুল খালেক, জালাল উদ্দিন, আবদুল কুদ্দুস, সুনাম উদ্দিন, মো. আতাউর রহমান, আবদুল কাদির, সেলিম আহমদ, শিক্ষক মো. আমান উদ্দিন, মো. আহমদ আলী, আবুল হাশেম, আবদুর রাজ্জাক, সুশান্তময় শর্মা প্রমুখ। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমাম উদ্দিন।লামাবাজার ব্যবসায়ী সমিতির কমিটিলামাবাজার ব্যবসায়ী সমিতির তিন বছর মেয়াদি কার্যকরি কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি নগরের খালিদ ম্যানশনে অনুষ্ঠিত এক সভায় এই কমিটি গঠন করা হয়। বদরউদ্দিনকে সভাপতি ও ফজলুর রহমানকে সাধারণ সম্পাদক করে ২৬ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হচ্ছেন সহসভাপতি মিহিররঞ্জন দাস, সহসাধারণ সম্পাদক ঝন্টু দেব, কোষাধ্যক্ষ মাহবুব আলম এবং সদস্য নজরুল ইসলাম, বাবুল রায়, মামুন, জবান মিয়া, ফখরউদ্দিন ও দোলোয়ার হোসেন।গোয়াইনঘাট: সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাগোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি গোয়াইনঘাট শাখার সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ মে বিকেলে গোয়াইনঘাট বাজারের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সমিতির আহ্বায়ক মাসুক আহমদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলীর সঞ্চালনে সভায় বক্তব্য দেন জেলা শিক্ষক নেতা আহমেদুল কিবরিয়া বকুল, শিক্ষক নেতা নুরুল আলম, রইছ উদ্দিন, নজমুল হক, বিপ্লব পুরকায়স্থ, নুরুল হক, ফজলুল আলম, মঈন উদ্দিন, সাইদুর রহমান, নাজমা ইয়াসমিন, রাহেলা বেগম, কামরুল ইসলাম, সুমন তালুকদার, জিল্লর রহমান প্রমুখ।ফেঞ্চুগঞ্জ: সুশীল সমাজের ভূমিকা শীর্ষক কর্মশালা ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধিচাকরি নিয়ে নিরাপদে বিদেশ গমনে সহায়ক শক্তি জাগরণে ইউনিয়ন পরিষদ ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক এক কর্মশালা ২৩ মে ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মো. সাখাওয়াত হোসেন। নিরাপদ অভিবাসন সহায়তা প্রকল্প, অ্যাডভোকেসি অ্যান্ড হিউম্যান রাইটস ইউনিট ব্র্যাকের আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিরুল ইসলাম। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইউপি সদস্য ইফতেখার উদ্দীন, শিব্বির আহমদ, সাহাদ আহমদ বাচ্চু মিয়া, বেলাল আহমদ, তুতা মিয়া, হেলাল আহমদ চৌধুরী, শফিক মিয়া, হোসেন আহমদ, রেখা রানী দাস, আঞ্জুমান আরা, তামান্না বেগম প্রমুখ। শোকসভানাট্যকর্মী খোকা মিয়া স্মরণে এক শোকসভা ২২ মে ফেঞ্চুগঞ্জ যুব সংঘ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ যুব সংঘের সাধারণ সম্পাদক রাজু আহমদ। নাট্যকর্মী আকরাম হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য দেন নাট্যনির্দেশক এস কে দেব বিমল, আবদুল হামিদ, মজেফর আহমদ, কামাল আহমদ, জগৎলাল সরকার, নজমুল খান, হোসেন আহমদ ও কামরুল ইসলাম। সভায় বক্তারা বলেন, নাট্যকর্মী খোকা মিয়ার মৃত্যুতে যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। সভায় তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সুনামগঞ্জ: প্রতিযোগিতার পুরস্কার বিতরণসুনামগঞ্জ প্রতিনিধিসুনামগঞ্জ শহরের সৃজন বিদ্যাপীঠের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ২২ মে পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সৃজন বিদ্যাপীঠের অধ্যক্ষ মোছা. জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সুনামগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, খেলাঘর আসরের সভাপতি অলক ঘোষ চৌধুরী ও শিক্ষিকা রুনা শাহিন আরা লেইছ। পরে সৃজনের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।ইভ টিজিং প্রতিরোধে মতবিনিমিয়ইভ টিজিং প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সুনামগঞ্জে জেলা মহিলা পরিষদের সপ্তাহব্যাপী কর্মসূচি ১৪ মে শেষ হয়েছে। সংগঠনের জেলা কার্যালয়ে ওই দিন এক মতবিনিময় সভার মাধ্যমে কর্মসূচি শেষ হয়। সংগঠনের জেলা সভাপতি শীলা রায়ের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন শিক্ষাবিদ ধূর্জটি কুমার বসু, পরিমল কান্তি দে, আইনজীবী মতিউর রহমান পীর, স্বপন কুমার দাস রায়, সাংবাদিক বিজন সেন রায়, পৌর কাউন্সিলর আরতি তালুকদার, নারীনেত্রী সঞ্চিতা চৌধুরী, সীমা খাসনবীস প্রমুখ।স্মরণসভা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সুনামগঞ্জ রিকশা শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক আলফাত উদ্দিন আহমদের ১৫তম মৃত্যুবাষির্কী পালন উপলক্ষে ২২ মে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শহরের পৌরভবন চত্বরে জেলা রিকশা শ্রমিক ইউনিয়ন এ স্মরণসভার আয়োজন করে। সংগঠনের সহসভাপতি রাশিদ আলীর সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন সুনামগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী স্বপন কুমার দেব, জেলা জাসদের সভাপতি আ ত ম সালেহ, মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী, আইনজীবী হুমায়ুন কবির জাহানূর, সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) হুমায়ুন কবির চৌধুরী, বাসদের নেতা বিনোদরঞ্জন তালুকদার, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সংগঠনের সাধারণ সম্পাদক সুবিমল চক্রবর্তী প্রমুখ।প্রাক-বাজেট আলোচনাদরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগণের পক্ষে বাজেট প্রণয়ন এবং বাজেটে সাধারণ মানুষের আশার প্রতিফলন ঘটানোর দাবি নিয়ে সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে গত ১২ মে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুপ্রর ভারপ্রাপ্ত জেলা সভাপতি ধূর্জটি কুমার বসুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন শিক্ষাবিদ মো. আবদু মিয়া, পরিমল কান্তি দে, জেলা মহিলা পরিষদের সভাপতি শীলা রায়, সুপ্রর সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য, মতিউর রহমান পীর, শিক্ষক সাহাদাৎ হোসেন, কৃষক-নেতা ওমর চাঁদ দাস, শিক্ষার্থী শাহজালাল সুমন প্রমুখ।শ্রীমঙ্গল: আরডিআরএস বাংলাদেশের কর্মশালাশ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিমৌলভীবাজারের শ্রীমঙ্গলে আরডিআরএস বাংলাদেশের নারী অধিকার ইউনিটের উদ্যোগে ১৬ মে ‘নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শ্রীমঙ্গলে আরডিআরএস বাংলাদেশের কার্যালয়ে প্রতিষ্ঠানের কর্মকর্তা গোলাম আজম ও কানিজ ফাতেমার সঞ্চালনায় কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরডিআরএস বাংলাদেশের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (নারী অধিকার) শমসের আরা বিলকিস। কর্মশালার উদ্বোধন করেন টিআইবির সচেতন নাগরিক কমিটি শ্রীমঙ্গলের সদস্য ও ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুন নূর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়েজ আহাম্মদ। কর্মশালায় শিশু ও নারী নির্যাতন প্রতিরোধে পেশাজীবীদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং নির্যাতন প্রতিরোধে করণীয় বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা দিলরুবা খানম, প্রেসক্লাবের সম্পাদক সৈয়দ নেসার আহমদ, নারীনেত্রী তাহেরা খানম, ভার্ডের ব্যবস্থাপক বিউটি আক্তার, সাংবাদিক বিশ্বজ্যোতি চৌধুরী ও আহমেদ ফারুক, আরডিআরএসের কর্মকর্তা শামীম রেজা, সৈয়দা আরমিন আক্তার। কর্মশালা শেষে নারীনেত্রী তাহেরা খানমকে সভাপতি করে ১৩ সদস্যবিশিষ্ট নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে উপজেলা নারী অধিকার ইউনিট গঠন করা হয়।টি প্রফেশনাল ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সভামৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৫ মে টি বোর্ডের প্রকল্প ইউনিট মিলনায়তনে টি ওয়েলফেয়ার সোসাইটির ষষ্ঠ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোসাইটির জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট এবং তেতুঁলিয়া টি কোম্পানির চেয়ারম্যান সৈয়দ এ হাসিব এতে সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি এম কাশেম, সাধারণ সম্পাদক ফয়জুল মতিন, পরিচালক মোসলেহ উদ্দিন খান, টি বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক হারুন অর রশিদ সরকার, আহসান উল্লাহ্ প্রমুখ।বিশ্বনাথ: শ্রমিক লীগের আলোচনা সভাবিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিসিলেটের বিশ্বনাথ উপজেলা শ্রমিক লীগের এক আলোচনা সভা গত ২২ মে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শাখার সভাপতি সাধন দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরশ আলীর সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন সংগঠনের সহসভাপতি হাজি আমির আলী, মিয়াজান আলী, মোতাহির আলী, জমির আলী, আছাব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক তাজির আলী, প্রচার সম্পাদক আরান দে, দপ্তর সম্পাদক আওলাদ আলী, সদস্য প্রভাত বৈদ্য, আজাদ আহমদ, মাফিজ আলী, আশিদ আলী, শিবিন মিয়া, মোহন মিয়া, সফিক মিয়া, দেওকলস ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিতাব আলী, দক্ষিণপাড় অটোরিকশা শ্রমিক লীগের সভাপতি মানিক মিয়া, শ্রমিক লীগের নেতা সিরাজ মিয়া, বিজয় চন্দ্র, রাগীব আলী, আতাউর রহমান, নুরুল ইসলাম প্রমুখ।যুব উন্নয়নের আলোচনা সভাসিলেটের বিশ্বনাথে গত ১১ মে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের অর্থায়নে প্রশিক্ষিত যুবক-যুবতীদের নিয়ে এক আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিশ্বনাথ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকারের সভাপতিত্বে ও কার্যালয়ের সিএস রফিক মিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. বিশ্বজিৎ বসাক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি এম ওয়ালিউল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নির্মল চন্দ্র বণিক। এ ছাড়া সভায় ইউকে কোচিং সেন্টারের পরিচালক মাহফুজুল ইসলাম কল্লোল, রিপন দে, ইসমাঈল আলী, মফিজ আলী বালিকা বিদ্যালয়ের ছাত্রী নুসরাত জাহান, সংগঠক সাইদুর রহমান ছাদিক বক্তৃতা করেন। ব্যবসায়ীদের প্রতিবাদ সভাদেশে ব্যাপকভাবে জুয়েলারি দোকানে ডাকাতি ও ব্যবসায়ী খুন হওয়ার প্রতিবাদে বাংলাদেশ জুয়েলারি সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১০ মে সারা দিন বিশ্বনাথের জুয়েলারি ব্যবসায়ীরা ধর্মঘট পালন করেন। ধর্মঘট শেষে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বিশ্বনাথ উপজেলা জুয়েলারি সমিতির সহসভাপতি আকবর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করে বত্তৃদ্ধতা করেন বিশ্বনাথ পুরান বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি মকবুল আলী, সহসভাপতি মোক্তার আহমদ, সাধারণ সম্পাদক মধু মিয়া, জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন বাবুল, সহসভাপতি আক্তার হোসেন শ্যামল, সহসাধারণ সম্পাদক মিজানুর রহমান, সহঅর্থ সম্পাদক ময়না মিয়া, সদস্য তৈয়বুর রহমান, বাদশা মিয়া, হেলাল উদ্দিন, আহমদ আলী প্রমুখ।মৎস্য খামারের উদ্বোধনবিশ্বনাথ উপজেলার দশপাইকা গ্রামে ১০ মে মখলিছা মৎস্য খামার উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোজাম্মেল হক। খামারের মালিক আলহাজ মজম্মিল আলী খানের সভাপতিত্বে খামারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, শিক্ষক সিরাজুল ইসলাস সা’দ, যুক্তরাজ্যপ্রবাসী তারিছ মিয়া, হাফিজ আহমদ, আবদুল গফুর প্রমুখ। উল্লেখ্য, মজম্মিল আলীর মালিকানাধীন চার একর জায়গায় আটটি পুকুর প্রস্তুত করে শুরু করা হয়েছে মৎস্য চাষ। ছাত্রলীগের মিছিল-সমাবেশবিশ্বনাথে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে গত ৮ মে মিছিল ও সমাবেশ করেছে। উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ওপর উপজেলা চেয়ারম্যান মুহিবুর রহমানের গাড়িচালক মসাহিদ আলীর দায়ের করা এই মিছিল ও সমাবেশ করা হয়েছে। আওয়ামী লীগের অফিসের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসিয়া ব্রিজে এক পথসভায় মিলিত হয়। উপজেলা কৃষক লীগের আহ্বায়ক ছোরাব আলীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাধন দাশ, কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, উপজেলা ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক ফয়জুল ইসলাম, বিশ্বনাথ ডিগ্রি কলেজের ছাত্রলীগের আহ্বায়ক মুহিবুর রহমান, কলেজ ছাত্রলীগের নেতা সায়েদ মিয়া, ইউপি ছাত্রলীগের নেতা রুহেল মিয়া, খালেদ রব প্রমুখ।ডিগ্রি কলেজ ছাত্রদলের কর্মিসভাবিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রদলের এক কর্মিসভা ২৩ মে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শামসুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, যুগ্ম সম্পাদক হাজি আবদুল হাই, দপ্তর সম্পাদক বশির আহমদ, অর্থ সম্পাদক আরশ আলী রেজা, ছাত্রবিষয়ক সম্পাদক আবদুল হালিম, বিএনপির নেতা আব্দুর রব, এখলাছুর রহমান, আরব খান, জমির আলী, মোশাররফ হোসেন সরদার, শেখ সুফি মিয়া মেম্বার, উপজেলা যুবদলের আহ্বায়ক আহমেদ নূর উদ্দিন, বিশ্বনাথ ডিগ্রি কলেজের ছাত্রদলের নেতা মানিক আহমদ, জুয়েল আহমদ, আবদুল হক, জুনেদ আহমদ, কামরুল ইসলাম, সালমান আহমদ লিপু, আরমান, আব্দুস শহিদ, রাসেল আহমদ, আকমল হোসেন, ইমরান মিয়া, বাহার উদ্দিন, বাবুল আহমদ, মামুন মিয়া, সাজুল ইসলাম, সুমেল আহমদ, বাবলু মিয়া, করিম খান, বাদশা মিয়া, সুহেল আহমদ, মাছুম আহমদ, সাইদুল ইসলাম, হাবিবুর রহমান, রহিম খান, আমিনুর রহমান, দবির আহমদ প্রমুখ। সভায় মানিক আহমদকে আহ্বায়ক জুয়েল আহমদ ও কামরুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করে ৫১ সদস্যবিশিষ্ট বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। মৌলভীবাজার: বিশ্ব উচ্চরক্তচাপ দিবসে আলোচনামৌলভীবাজার প্রতিনিধিবিশ্ব উচ্চরক্তচাপ দিবস উপলক্ষে ১৭ মে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পাবলিক লাইব্রেরির সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি গোপেশ চন্দ্র দাশের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক বকসি ইকবাল আহমদ। এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. হারুনুর রশীদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জিল্লুল হক। অন্যদের মধ্যে বক্তব্য দেন মৌলভীবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. আবদুল খালিক প্রমুখ।শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভাপ্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১৭ মে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের এক আলোচনা সভার আয়োজন করে। দলের চৌমোহনার কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদের সভাপতিত্বে আলোচনা করেন সাবেক সাংসদ আজিজুর রহমান, হোছনে আরা ওয়াহিদ, আওয়ামী লীগের অপূর্ব কান্তি ধর, মিছবাউর রহমান, এমদাদুল হক প্রমুখ। ইভ টিজিং বন্ধের দাবিতে ছাত্র ইউনিয়নের মানববন্ধনইভ টিজিং বন্ধের দাবিতে ১৩ মে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন মৌলভীবাজার কলেজ সংসদের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধনে শতাধিক ছাত্রছাত্রী অংশ নেন। মানববন্ধন চলাকালে ছাত্র ইউনিয়ন কলেজ সংসদের সভাপতি আবু রেজা সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য দেন কলেজের বাংলা বিভাগের প্রভাষক মোছলেহুল আলম, উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মনোয়ার হোসেন, ছাত্র ইউনিয়নকর্মী জাবেদ ভূঁইয়া, মুনিম বাপ্পী, সাধারণ ছাত্রী রেশমা বেগম, জাগরণ সাহিত্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ ভট্টাচার্য ও সাংস্কৃতিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহমদ আফরোজ।দিরাই: আইনগত সহায়তাবিষয়ক কর্মশালাদিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধিদুস্থ ও অসহায় বিচারপ্রার্থীদের বিনা পয়সায় আইনগত সহায়তা প্রদানবিষয়ক কর্মশালা ২২ মে সুনামগঞ্জের দিরাই উপজেলার গণমিলনায়তন হলে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জের জেলা ও দায়রা জজ মো. জসিম উদ্দিন। সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রবিউল লেইসের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জের সিনিয়র বিচারক উৎপল চৌধুরী, অসিম কুমার দে, সাইফুল ইসলাম, নজরুল ইসলাম, দিরাই উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, শাল্লা উপজেলা চেয়ারম্যান অবনী মোহন দাস, দিরাই পৌর মেয়র আহমদ মিয়া, জেলা আইনজীবী সমিতির সভাপতি রইছ উদ্দিন, জিপি মর্তুজা আলী, পিপি আবদুল মজিদ, নারীনেত্রী শাহানা রব্বানী প্রমুখ।শিশু মৃত্যুর ঝুঁকি কমানোবিষয়ক অবহিতকরণ সভা১৮ মে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু মৃত্যুর ঝুঁকি কমানোবিষয়ক অবহিতকরণ সভা কমপ্লেক্সের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশুতোষ দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুছ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুল হক, বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক নূরুল ইসলাম প্রমুখ।গ্রাম উন্নয়ন কমিটির সভাদিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নের গ্রাম উন্নয়ন কমিটির একতা দলের এক কর্মশালা ১৭ মে সরমঙ্গল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কেয়ার বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল চৌধুরী। উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা হিমাংশু শেখর দাস, কেয়ার প্রকল্প কর্মকর্তা ফেরদৌসী আক্তার প্রমুখ। সংশোধনীগত ১৮ এপ্রিল ‘আলোকিত সিলেট’-এর প্রথম পাতায় ‘সিলেটের ক্লিনিক ও রোগ নির্ণয়কেন্দ্রের হালচাল’ শীর্ষক প্রতিবেদনে ‘নাসিম ভাইয়ের ফ্রি সেবা’ উপশিরোনামের প্রতিবেদনে বরেণ্য রাজনীতিবিদ প্রয়াত বরুণ রায়ের চিকিৎসা নূরজাহান হাসপাতালে বিনা মূল্যে হয়েছিল বলে উল্লেখ করা হয়। এ তথ্যটি ভুল ছিল। বরুণ রায় ওই হাসপাতালে চিকিৎসা নিলেও তাঁর যাবতীয় ব্যয় পরিবারের পক্ষ থেকে বহন করা হয়েছিল। অসাবধানতাবশত এ তথ্যগত ত্রুটির জন্য আমরা দুঃখিত। -বি.স