সংগঠন সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর: সূচিশিল্প প্রতিযোগিতাযশোর অফিসগ্রামীণ বাংলার ঐতিহ্য সূচিশিল্পকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে যশোরের সূচিশিল্পীদের উদ্বুদ্ধ করতে যশোরে সূচিশিল্পের প্রতিযোগিতার আয়োজন করা হয়। যশোর চারুপীঠ আর্ট রিসার্স ও ফোঁড় ক্রাফটের উদ্যোগে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২৮ মে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে নিপুণ হাতের কারুকাজের জন্য ১০ জন প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হয়। চারুপীঠ চত্বরে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হারুন অর রশীদ। আলোচনা করেন বেসরকারি সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আজাদুল কবীর, চারুপীঠের অধ্যক্ষ মাহবুব জামাল, ইন্দু প্রভা মণ্ডল, তটিনী সাহা ও শামীম আরা পাপিয়া, মামুন অর রশীদ প্রমুখ। ৫ মে থেকে প্রতিযোগিতার কার্যক্রম শুরু হয়। বাংলা একাডেমীর বইমেলা বাংলা একাডেমীর আয়োজনে যশোরে ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত তিন দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত হয়। মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামছুজ্জামান খান, পরিচালক আবদুল ওয়াহাব, আমিরুল আলম খান, উদীচী যশোরের সাধারণ সম্পাদক ডি এম শাহিদুজ্জামান প্রমুখ।চুয়াডাঙ্গা: লোকমোর্চার মতবিনিময়চুয়াডাঙ্গা প্রতিনিধিনাগরিক সংগঠন উপজেলা লোকমোর্চার সঙ্গে চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ সদস্যদের মতবিনিময় সভা ৩১ মে অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক পারভীন লায়লা। বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. জসিম উদ্দীন খান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ ও কোহিনুর বেগম, সেরকারি সাহায্য সংস্থা পাসের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম, রিসোর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম ও সদর উপজেলা লোকমোর্চার সভাপতি শহিদুল হক বিশ্বাস। সভায় লোকমোর্চার পক্ষ থেকে সদর উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে ১১ দফা সুপারিশ করা হয়। নড়াইল: বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচননড়াইল ও লোহাগড়া প্রতিনিধিনড়াইল জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনে জাহাঙ্গীর বিশ্বাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা পর্ষদের আহ্বায়ক অচিন কুমার চক্রবর্তী জানান, সভাপতি পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাঁকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ইউনিয়নের অন্যান্য পদে ১২ জুন নড়াইল কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে ভোট অনুষ্ঠিত হবে। এবার সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছাদেক আহম্মদ ও মনিরুল ইসলাম; সহসভাপতি মোফাজ্জেল সিকদার, শাহিনুর রহমান মল্লিক ও তোতা মোল্লা; সহ-সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, আজিম বেগ, মকদুল হোসেন, মিজানুর রহমান ও বিদ্যুৎ কুমার দাম; সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, খন্দকার আল মোজাহিদ বিল্লাহ ও পটু সরদার; কোষাধ্যক্ষ মশিয়ার রহমান ও জাহাঙ্গীর; প্রচার সম্পাদক মাহাবুবুর রহমান ও আবদুল আলীম, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান ও আবদুল কাদের। জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিতনড়াইলে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৯তম শাহাদাতবার্ষিকী ৩০ মে পালিত হয়েছে। জেলা বিএনপির উদ্যোগে এ উপলক্ষে দলীয় কার্যালয়ে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি মুস্তাফিজুর রহমান। আলোচনায় অংশ নেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাদের সিকদার, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, মহিলা দল নেত্রী শিরিন জামান, সদর উপজেলা সহ-সভাপতি মাহাবুব মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক মুজাহিদুর রহমান, শাহরিয়ার রিজভী প্রমুখ। শেষে দোয়া-মাহফিলের আয়োজন করা হয়। একই দিন লোহাগড়া উপজেলা বিএনপির উদ্যোগে লোহাগড়া ইউনিয়ন পরিষদ চত্বরে আলোচনা সভা হয়। উপজেলা বিএনপির সভাপতি জি এম নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, পৌর মেয়র নেওয়াজ আহমেদ ঠাকুর, মনু জমাদ্দার, মোহাম্মদ হোসেন, আনিছুর রহমান, সেলিম কাজী প্রমুখ। ডিজিটাল বাংলাদেশ ও আমাদের করণীয় শীর্ষক সেমিনার নড়াইলে ৩১ মে ডিজিটাল বাংলাদেশ ও আমাদের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নারগিস মুরশিদা। বক্তব্য দেন নড়াইল জেলা প্রশাসক আনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাওলাদার মোহাম্মদ রকিবুল বারী, সদর উপজেলা চেয়ারম্যান শরীফ হুমায়ুন কবীর, ভাইস চেয়ারম্যান বেলাল আহম্মেদ ও সালমা রহমান, সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন, জি এম রুহুল আমীন, এনামুল কবীর প্রমুখ। এদিকে লোহাগড়া উপজেলা চেয়ারম্যান এস এম এ হান্নানের সভাপতিত্বে লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ২ জুন একই বিষয়ে সেমিনার হয়। এতে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাওলাদার মোহাম্মদ রকিবুল বারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কুমার মণ্ডল, পৌর মেয়র সেওয়াজ আহমেদ ঠাকুর, ভাইস চেয়ারম্যান শাহানারা শামীম প্রমুখ। সাতক্ষীরা: শ্যামনগরে ‘ডিজিটাল বাংলাদেশ’ শীর্ষক সেমিনারসাতক্ষীরা প্রতিনিধিশ্যামনগরে ১ জুন ‘ডিজিটাল বাংলাদেশ ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সেমিনার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাব্বীর আহমেদ। বক্তব্য দেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল বারী, সহকারী কমিশনার (ভূমি) আলমগীর হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামান, জাফরুল আলম, আবদুর রশিদ, রাজকুমার বিশ্বাস, শফিকুল ইসলাম প্রমুখ। তালায় শোভাযাত্রা ও সেমিনারতালায় রিওপা প্রকল্পের আওতায় টেকসই আত্মকর্মসংস্থান সৃষ্টি শীর্ষক শোভাযাত্রা ও সেমিনার ২ জুন অনুষ্ঠিত হয়। পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রিওপা প্রকল্পের প্রজেক্ট অফিসার মামুনুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মো. রেজা-উন-নবী। সভায় স্বাগত বক্তব্য দেন রিওপা প্রকল্পের সিএসটি মো. রবিউল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তারী সুলতানা, হরিপদ বিশ্বাস, মো. রোকনুজ্জামান, ওবায়দুল হক, শরজিৎ কুমার, মো. মনিরুজ্জামান প্রমুখ। ফরিদপুর: মধুখালীতে ইভ টিজিং প্রতিরোধে মানববন্ধন ফরিদপুর অফিসমধুখালীতে ২৯ মে শিক্ষা রক্ষা কমিটির আয়োজনে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে ইভ টিজিং প্রতিরোধ মানববন্ধন করা হয়। ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী রেলগেট এলাকায় সকাল ১১টায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মোস্তফা কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ মিয়া ও সুরাইয়া সালাম, শিক্ষা রক্ষা কমিটির আহ্বায়ক সমরেন্দ্রনাথ বসু, সদস্যসচিব এস এ টি এম মাসউদ প্রমুখ উপস্থিত ছিলেন।চরভদ্রাসনে সন্ত্রাস নির্মূলে গাজিরটেক গ্রামবাসীর সমাবেশফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজিরটেক গ্রামবাসী ২৮ মে বাদ জুমা মহন মাতুব্বর জামে মসজিদ প্রাঙ্গণে সভা-সমাবেশ করে এলাকায় চাঁদাবাজ, মাদক ব্যবসা ও সন্ত্রাস নির্মূলের ঘোষণা দিয়েছে। মসজিদের ইমাম আমজাদ হোসেন ও একই গ্রামের শেখ মান্নানের নেতৃত্বে সন্ত্রাসবিরোধী গণসমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রী আনন্দজীর আনন্দযোগআনন্দযোগের উদ্ভাবক শ্রী আনন্দ এখন ফরিদপুরে। ২৩ মে ফুলকির আমন্ত্রণে বাংলাদেশে এসেছেন। ফরিদপুরে ত্রিবিনী তীর্থের সাধকপুরুষ শ্রী জগদ্বন্ধু সুন্দরের আঙ্গিনায় ২৪, ২৫ ও ২৬ মে কয়েক হাজার নারী-পুরুষকে আনন্দযোগের অভ্যাসের মধ্য দিয়ে সুস্থ ও সুশৃঙ্খল জীবনের পথ বাতলে দিয়েছেন। ফুলকির উদ্যোগে ২৭ ও ২৮ মে আনন্দযোগের কর্মশালা পরিচালিত হয়েছে। আনন্দযোগের নিয়মিত অভ্যাসকারী গুলশান আরা, নিতিশ এবং পলাশ আনন্দযোগ অভ্যাস পরিচালনা করেন। বক্তব্য দেন আলতাফ হোসেন, গণসংহতির প্রকাশক সৈয়দ আশরাফুল আযম, পৌরসভার কাউন্সিলর শাহনাজ আঙ্গুরী, গুলশান আরা, মিমি ভদ্র, সৈয়দা ইসরাত নাজিয়া, ফুলকির সভাপতি অঞ্জলি বালা এবং শ্রী আনন্দজী। স্বাগত বক্তব্য রাখেন ফুলকির সম্পাদক সিরাজুল আজম। রাজবাড়ী: বিশ্ব তামাকমুক্ত দিবস পালিতগোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিরাজবাড়ীতে গত ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়। বেসরকারি সংস্থা কেকেএসের আয়োজনে শহরে শোভাযাত্রা বের হয়। পরে কেকেএসের নির্বাহী পরিচালক ফকির আবদুুল জব্বারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ইউএসডির নির্বাহী পরিচালক শরিফুল ইসলাম, ধরনীর নির্বাহী পরিচালক তৌফিকুর রব্বানী, এসবিইউএমএসের নির্বাহী পরিচালক শামীমা আক্তার, বিএমকেএসের নির্বাহী পরিচালক জামিল চৌধুরী প্রমুখ। যুবজোটের মানববন্ধনজাতীয় যুবজোট রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে গত ২৬ মে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যুদ্ধাপরাধীদের বিচার, চাল, ডাল, আটা, ভোজ্যতেল ও কেরোসিনসহ পাঁচটি পণ্যকে রাষ্ট্রীয়ভাবে অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে ঘোষণা করা এবং ন্যায্যমূল্যে সরবরাহের নিশ্চয়তা দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে। এ ছাড়া রাজবাড়ীতে পাশের জেলার সমপরিমাণ বিদ্যুৎ সরবরাহের দাবি জানানো হয়। শহরের রেলগেট সংলগ্ন শহীদ স্মৃতি চত্বরে বিকেলে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন যুবজোটের আহ্বায়ক কামরুজ্জামান, যুগ্ম আহ্বায়ক আতিক আল-আলম, সুনিল কুমার বিশ্বাস, মনিরুল হক, স্বপন কুমার দাস, খালেদ সাইফুল ইসলাম, জালাল আহাম্মেদ, বিশ্বজিৎ সরকার প্রমুখ। ঝালকাঠি: বিশ্ব তামাকমুক্ত দিবস পালিতঝালকাঠি অফিসঝালকাঠিতে গত ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শহরে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার নেতৃত্ব দেন জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস। পরে সিভিল সার্জনের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন মুহা. আছাদউজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার মোস্তাফিজুর রহমান, জেলা নাটাব সভাপতি মাহাবুবুর রহমান তালুকদার, প্রেসক্লাব সহসভাপতি চিত্তরঞ্জন দত্ত ও মো. শাহ আলম। রাজাপুরে ধাত্রীদের অভিজ্ঞতা বিনিময় শীর্ষক সভা আন্তর্জাতিক নারী স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজাপুর উপজেলায় গত ২৮ মে স্থানীয় ধাত্রীদের নিয়ে নিরাপদ প্রসব, ধাত্রীদের অভিজ্ঞতা বিনিময় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। রাজাপুর পাইলট উচ্চবিদ্যালয় সভাকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা নারী পক্ষ ও সংকল্প ট্রাস্টের সহযোগিতায় চিলড্রেন অ্যান্ড ইয়ুথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (সাইডো) এ কর্মশালার আয়োজন করে। সাইডোর ভাইস চেয়ারম্যান সৈয়দ হোসাইন আহম্মেদ কামালের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন রাজাপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার, সৈয়দ মো. ফরিদ, সাহানা ফরিদ, হাবিবুন্নেছা প্রমুখ। পৌরসভা ভিশনিং কর্মশালা দ্বিতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতীকরণ প্রকল্পের আওতায় ঝালকাঠি পৌরসভার উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ‘পৌরসভা ভিশনিং’ শীর্ষক মতবিনিময় সভা গত ৩০ মে পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পৌর মেয়র আ. হালিম গাজীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রধান অতিথি আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ, নগর পরিচালন ও অবকাঠামো উন্নতীকরণ প্রকল্পের প্রতিনিধি মো. গোলাম কিবরিয়া, পৌরসভার সচিব মো. হুমায়ন কবীর, কাউন্সিলর অনাদী দাস, নির্বাহী প্রকৌশলী মো. আবু হানিফ। মাদারীপুর: সাংবাদিক প্রশিক্ষণমাদারীপুর প্রতিনিধিবাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের আয়োজনে লিগাল এইড সম্মেলন কক্ষে তিন দিনব্যাপী সাংবাদিকদের শিশু ও নারীবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গত ২৭ মে শেষ হয়েছে। গত ২৫ মে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র নূরুল আলম বাবু চৌধুরী। বক্তব্য দেন সিভিল সার্জন আবু বকর মোল্লা, তথ্য কর্মকর্তা আহসান কবীর, পিআইবির কর্মশালা পরিচালক জাহাঙ্গীর আলম ও সিনিয়র প্রশিক্ষক আ স ম আবদুল হক।নজরুল সংসদের আত্মপ্রকাশমাদারীপুর নতুন শহর এলাকার আনন্দবাংলা কার্যালয়ে গত ২৮ মে সন্ধ্যায় মাদারীপুরের সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিদের এক সাধারণ সভায় নজরুল সংসদ মাদারীপুর নামের একটি নতুন সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। উদীচী মাদারীপুর জেলা সংসদের সভাপতি খান মো. শহীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন মাহবুব বোরহান, আনিসুর রহমান, সুবল বিশ্বাস, নন্দিনী হালদার, রাজন মাহমুদ, হোসেন শহীদ আঁখী, সীতাংশু সরকার, মেহেদী হাসান, কুমার লাভলু, আয়েশা সিদ্দিকা প্রমুখ। সভায় সুবল বিশ্বাসকে আহ্বায়ক করে সংগঠনের ১১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।ঝিনাইদহ: শ্রমিক দলের কমিটি গঠননিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজার শাখার শ্রমিক দল আয়োজিত দ্বিবার্ষিক কাউন্সিল গত ২৯ মে স্থানীয় আরটি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় শ্রমিক দল সভাপতি মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র আবদুল মালেক। বক্তব্য দেন আবু বক্কর সিদ্দিক, আবদুল আলীম, আবদুুল কুদ্দুস, হাবিবুর রহমান, টোকন জোয়ার্দ্দার, আয়ুব হোসেন, নুরুল ইসলাম, আনোয়ার হোসেন, মাহফুলুর রহমান, মসিয়ার রহমান প্রমুখ। শেষে মসিয়ার রহমানকে সভাপতি, টিটু মিয়াকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট হাটগোপালপুর বাজার শাখা শ্রমিক দলের কমিটি গঠন করা হয়।হরিনাকুণ্ডুতে হরতালবিরোধী বিক্ষোভ মিছিলঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলার ভবানীপুর বাজারে ১ জুন স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে বিএনপির ডাকা ২৭ জুনের হরতাল প্রত্যাহার ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শেষে পথসভায় বক্তব্য দেন বছির আহমেদ, পান্নু মিয়া, বিশারত আলী, বাদশা মিয়া, ইসাহাক আলী, কলিম উদ্দিন প্রমুখ। পটুয়াখালী: আদিবাসীদের কর্মশালাপটুয়াখালী অফিসপটুয়াখালীর কলাপাড়া উপজেলা মিলনায়তনে গত ৩১ মে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের (আইএলও) উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ভাষাসৈনিক রাখাইন নেতা উসুয়ে বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও লিয়াকত আলী। বক্তব্য দেন জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, আইএলও সমন্বয়কারী অভিলাশ ত্রিপুরা, তাহান রাখাইন প্রমুখ। পরে কর্মশালায় অংশ নেয় পটুয়াখালী, বরগুনা ও পার্বত্য জেলার প্রায় ৭০ জন আদিবাসী। বাউফলে বিনা মূল্যে সার বিতরণকৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষিদের সহায়তার জন্য গত ৩০ মে পটুয়াখালীর বাউফলে তিন হাজার ৬৫০ কৃষকের মধ্যে বিনা মূল্যে সার বিতরণ করা হয়েছে। উপজেলা চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৃণাল কান্তি দে প্রত্যেক কৃষককে ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি এমওপি ও ১০ কেজি টিএসপি সার বিতরণ করেন। এ সময় উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ফজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। গৌরনদী: জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী পালিতগৌরনদী (বরিশাল) প্রতিনিধিবরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়ন বিএনপির উদ্যোগে গত ৩০ মে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাটাজোর অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বাটাজোর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আকতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সহসভাপতি মো. হারুন মৃধা, সহসম্পাদক আলী আকবর খলিফা, ইউনিয়ন যুবদলের সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম প্রমুখ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বাটাজোর অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয় মসজিদের ইমাম মাওলানা মো. সিরাজুল ইসলাম। মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের মতবিনিময় সভাবরিশাল বিভাগের ১০ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের মতবিনিময় সভা গত ৩১ মে আগৈলঝাড়ায় জেলা পরিষদ ডাকবাংলো সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বরিশাল জেলা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর বিক্রম আবদুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন একাত্তরের মুজিব বাহিনীর প্রধান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসানাত আবদুল্লাহ। বক্তব্য দেন জেলা কমান্ডের যুগ্ম আহ্বায়ক মো. কুতুব উদ্দিন, সদস্য সচিব বীর প্রতীক মহিউদ্দিন মানিক, সদর উপজেলা আহ্বায়ক মোকলেচুর রহমান, আগৈলঝাড়া মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আইউব আলী মিয়া, যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী হাওলাদার, গৌরনদী উপজেলা কমান্ড কাউন্সিল আহ্বায়ক মো. আলাউদ্দিন বালি, উজিরপুর উপজেলা আহ্বায়ক এম এ সোহরাব হোসেন, মুলাদি উপজেলা আহ্বায়ক মো. হাবিবুর রহমান, হিজলার আহ্বায়ক আমির হোসেন তালুকদার, বাকেরগঞ্জের আহ্বায়ক মানিক হোসেন, বানারীপাড়ার আহ্বায়ক বেণি লাল দাশগুপ্ত, মেহেন্দিগঞ্জের আহ্বায়ক আবদুল বাতেন মিয়া প্রমুখ।