সংগঠন সংবাদ
রাজশাহী: প্রগতিশীল শিক্ষক সমাজের মানববন্ধনরাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিরাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের দুই শিক্ষকের চেম্বারের নামফলক ভাঙচুরের প্রতিবাদে ও অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে প্রগতিশীল শিক্ষক সমাজের উদ্যোগে ১ জুন ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মানববন্ধন চলাকালে হাসিবুল আলম প্রধানের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অধ্যাপক এম শাহ্ নওয়াজ আলী, আজিজুল ইসলাম, মাহবুবর রহমান, মোখলেসুর রহমান, মলয় ভৌমিক, মিজান উদ্দীন, চিত্তরঞ্জন মিশ্র, আনন্দ কুমার সাহা, জালাল উদ্দিন, শামসুদ্দিন ইলিয়াস, মুসতাক আহমেদ প্রমুখ। সন্ধ্যাকালীন কোর্স চালুর প্রতিবাদে ছাত্রজোটের কর্মসূচিরাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি, লোকপ্রশাসন, রাষ্ট্রবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা, আইন ও বিচার, সমাজবিজ্ঞান, সমাজকর্ম বিভাগসহ বিভিন্ন বিভাগে সন্ধ্যাকালীন কোর্স চালুর প্রতিবাদে এবং অবিলম্বে তা বাতিলের দাবিতে ২ জুন ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালনসহ উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। প্রগতিশীল ছাত্রজোট রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ছাত্র ইউনিয়ন বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রফি আহমেদ, সম্পাদক শিপন আহমেদ, ছাত্রফ্রন্টের সভাপতি আল-মাহমুদ, ছাত্র ফেডারেশনের মঞ্জুরুল ইসলাম, ছাত্রমৈত্রীর ইকবাল কবীরসহ জোটের অন্য নেতা-কর্মীরা।লালপুর: ডিজিটাল বাংলাদেশ শীর্ষক কর্মশালা লালপুর (নাটোর) প্রতিনিধি১ জুন লালপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ‘ডিজিটাল বাংলাদেশ ও আমাদের করণীয়’ শীর্ষক এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। লালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুলতান আবদুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন আবদুর রাজ্জাক, আবদুল্লাহ আল মামুন, মারিয়া বিনতে খান, ফয়সাল আহমেদ প্রমুখ।আওয়ামী লীগের সংবাদ সম্মেলন১ জুন লালপুর থানা আওয়ামী লীগের জরুরি সভা শেষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইউসুফ আলী ভারপ্রাপ্ত সভাপতি ও এস্কেন্দার মির্জাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে থানা আওয়ামী লীগের সহসভাপতি বাছের আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুব ও ক্রীড়া সম্পাদক আলাউদ্দিন আলাল। উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, আফতাব হোসেন প্রমুখ।গুরুদাসপুর: মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনগুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিনাটোরের গুরুদাসপুর মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন ২৬ জুন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে ঘিরে অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন ও মাস্টার আনোয়ার হোসেনের দুটি প্যানেলে তীব্র প্রতিযোগিতা শুরু হয়েছে। তবে তোফাজ্জল হোসেন প্যানেলের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম এবং সমাজকল্যাণ সম্পাদক পদে ফজলুল হককে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়েছে।পরিবেশ সংরক্ষণবিষয়ক কর্মশালানাটোরের গুরুদাসপুর উপজেলার চলনবিল-অধ্যুষিত বামনবাড়িয়া গ্রামে পরিবেশ সংরক্ষণবিষয়ক কর্মশালা ও প্রতিযোগিতা গত ২৮ মে এ এফ এম মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। স্থানীয় ‘অ্যাকটিভ ইয়ুথ সিটিজেন লিডার্স’ সংগঠনের আয়োজনে কর্মশালাটি হয়। পরিবেশ বিষয়ে আলোচনা করেন স্থানীয় সহায়ক শরীফুল ইসলাম, মাসুদুজ্জামান, নাজমুল হোসেন প্রমুখ।জয়পুরহাট: দুস্থদের বিনা পয়সায় চিকিৎসাজয়পুরহাট প্রতিনিধিতাজুল ইসলাম মেমোরিয়াল ডায়াবেটিক সেন্টারের পক্ষ থেকে দুস্থ কৃষক ও শ্রমিকদের বিনা পয়সায় চিকিৎসার জন্য কার্ড বিতরণ করা হয় গত ৩১ মে। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন জয়পুরহাটের সিভিল সার্জন আবু বক্কর সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক শাস্তি প্রসাদ রায়। বক্তব্য দেন দবির উদ্দিন, মোজাম্মেল হক, মোহাম্মেদ আলী, গালিব প্রমুখ।পাঁচবিবি: যুবদলের ত্রিবার্ষিক সম্মেলন পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিপাঁচবিবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পাঁচবিবি থানা ও পৌর শাখার ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ মে পাঁচবিবি বালিঘাটা সমবায় সমিতি চত্বরে পাঁচবিবি থানা যুবদলের আহ্বায়ক মো. ছানোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলার ১ আসনের সংসদ সদস্য মো. মোজাহার আলী প্রধান। বিশেষ অতিথির বক্তব্য দেন মো. ফজলুর রহমান। আরও বক্তব্য দেন আবদুল গফুর মণ্ডল, সাইফুল ইসলাম, ওবায়দুর রহমান, শাহনেওয়াজ কবির, সেলিম রেজা প্রমুখ। বন্ধনের কম্পিউটার প্রশিক্ষণ পাঁচবিবিতে বন্ধনের কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গত ২৩ মে বন্ধন কার্যালয়ে এআইএসডিআইভি কনসালট্যান্ট আইএনসি কানাডার আর্থিক সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল আলমের সভাপতিত্বে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় অতিরিক্ত কমিশনার স্বপন কুমার রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আবু সৈয়দ মো. হাসিম, উপজেলা চেয়ারম্যান মাওলানা আ. ওয়াদুদ। আরও বক্তব্য দেন শফিকুল আলম চৌধুরী, আ. হাই, শাহিন চৌধুরী, আমিনুল হক প্রমুখ। গাইবান্ধা: এসডিআরএসের কর্মশালাগাইবান্ধা প্রতিনিধিগাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন সমাজ পল্লী উন্নয়ন সংস্থার (এসডিআরএস) উদ্যোগে রপ্তানিযোগ্য সৃজনশীল টুপি তৈরির মাধ্যমে মঙ্গা দূরীকরণ শীর্ষক এক কর্মশালা গত ৩০ মে জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন ড. জসীম উদ্দীন, প্রফেসর রেজাউল করিম, ফয়জুল হক, রাসেল আহমেদ, গোবিন্দলাল দাস, আবু জাফর, আবদুল মতিন, মাজেদা বেগম প্রমুখ। ক্রিসেন্ট সোসাইটির সভাবাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা জেলা ইউনিটের উদ্যোগে এক আলোচনা সভা গত ৩১ মে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সাংসদ মাহাবুব আরা বেগম, সদর উপজেলা নির্বাহী অফিসার আসিব আহসান, ফজলে করিম, ফরহাদ আবদুুল্লাহ, মোজাম্মেল হক, আবদুস সালাম প্রমুখ। স্বেচ্ছাসেবক পার্টির সমাবেশগাইবান্ধা জেলা স্বেচ্ছাসেবক পার্টির উদ্যোগে এক সমাবেশ গত ৩০ মে নিজস্ব কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। এস এম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন মমতাজুল করিম, রেজাউর রহমান, লিখন মিয়া, সৈয়দ আহমেদ, মফিজ উদ্দিন, আবদুুল কাইয়ুম, সাইফুজার রহমান প্রমুখ। নীলফামারী: মীরগঞ্জ ইউনিয়নের মুক্ত বাজেট ঘোষণানীলফামারী প্রতিনিধিনীলফামারী জেলার জলঢাকা উপজেলার মীরগঞ্জ ইউনিয়ন পরিষদের ২০১০-১১ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। মীরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস চত্বরে গত ৩১ মে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সারওয়ার হোসেন। মো. বজলার রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন মোবারক হোসেন, লিয়াকত আলী, দিলরুবা বেগম প্রমুখ।সৈয়দপুর: বিশ্ব তামাকমুক্ত দিবসে কর্মসূচিসৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিনারী সমাজকে তামাকের ভয়াবহ প্রভাব থেকে মুক্ত রাখাই হোক এবারের অঙ্গীকার। এ প্রতিপাদ্যকে সামনে রেখে সৈয়দপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করা হয়েছে। গত ৩১ মে দারিদ্র্য বিমোচন সংস্থা (দাবিস) এ নিয়ে বিস্তারিত কর্মসূচি হাতে নেয়। সংস্থার পরিচালক মাহমুদুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন ডা. হুমায়ুন সাদী, রেজাউল করিম, নাসিম আহমেদ প্রমুখ। বেড়া: ডিজিটাল বাংলাদেশ বিষয়ক সেমিনারবেড়া (পাবনা) প্রতিনিধি‘ডিজিটাল বাংলাদেশ ও আমাদের করণীয়’ শীর্ষক এক সেমিনার ৩ জুন বেড়া উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ওই সেমিনারে সংশ্লিষ্ট বিষয়ে প্রামাণ্যচিত্র দেখানো হয়। সেমিনারে বক্তব্য দেন খন্দকার আজিজুল হক, হাসানুল মতিন, শফিউর রহমান, শাহাদৎ হোসেন, মো. জাফরউল্লাহ, মোস্তাফিজুর রহমান প্রমুখ।সিরাজগঞ্জ: মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমানিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ১ জুন সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সিরাজগঞ্জ জেলা সদরসহ নয়টি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। জেলা কমান্ড ও অধিকাংশ উপজেলায় দুটি করে প্যানেল জমা দেওয়া হয়েছে। এর একটি মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান সমর্থিত ও অপরটি অধ্যক্ষ আবদুল আহাদ সমর্থিত। তিনটি উপজেলায় একক প্যানেল জমা পড়েছে। ২৬ জুন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, জেলা ইউনিট কমান্ড ও উপজেলা কমান্ড মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন একযোগে অনুষ্ঠিত হবে।মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন কমিটির সমাবেশ২৭ মে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন কমিটি আয়োজিত জেলার সব মুক্তিযোদ্ধাকে নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান আবদুল আহাদ চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কে এম হোসেন আলী হাসান, জান্নাত আরা তালুকদার, আবদুল হাই তালুকদার, গাজী ফারুক আহমদ, গাজী শফিকুল ইসলাম, জহুরুল হক, আফতাব উদ্দিন তালুকদার, মামুন প্রমুখ। উল্লাপাড়া: ডিজিটাল বাংলাদেশ শীর্ষক কর্মশালাউল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি১ জুন উল্লাপাড়ায় ‘ডিজিটাল বাংলাদেশ ও আমাদের করণীয়’ শীর্ষক এক দিনের এক কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নিশ্চিন্ত কুমার পোদ্দার। উপজেলা নির্বাহী কর্মকর্তা অতুল সরকারের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান জাহেদুল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, খোরশেদ আলম ও আফছার আলী।আদমদীঘি: উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনআদমদীঘি (বগুড়া) প্রতিনিধিগত ২৭ মে বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল মহিত তালুকদারের সভাপতিত্বে উপজেলা সদরের গোহাটি চত্ব্বরে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন বগুড়া-৩ আসনের সাংসদ আবদুুল মোমিন তালুকদার, মাহবুবুর রহমান, সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন, মতিউর রহমান, রেজাউল করিম। ফিরোজ মো কামরুল হাসান, মোস্তাফিজুর রহমান, আবদুুল হামিদ, হারুনুর রশিদ, আনোয়ার হোসেন, খাদেমুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। গুটি ইউরিয়া সারের সর্বোচ্চ ব্যবহারকারী কৃষককে পুরস্কৃত বগুড়ার আদমদীঘিতে সর্বোচ্চ পরিমাণ গুটি ইউরিয়া সার ব্যবহারকারী এক কৃষক ও এক উপসহকারী কৃষি কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়েছে। গত ২৪ মে আদমদীঘি উপজেলা কৃষি বিভাগের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নুরুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রওশন জামাল, তানজিবুর রহমান তালুকদার, সামসুল আরব, রফিকুল ইসলাম প্রমুখ। আইনশৃঙ্খলা কমিটির সভাগত ৩১ মে বগুড়ার আদমদীঘি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইব্রাহিম খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি সাংসদ আবদুল মোমেন তালুকদার, সিরাজুল ইসলাম খান, ইউনুস আলী, ফারহানা আহম্মদ, আবু রেজা খান, আমিনুর রহমান, অদৈত্য কুমার দাস, এস এ হায়াত, মিজানুর রহমান, সামছুল হক, নূরুল হুদা, খন্দকার ইউনুস আলী, মহিউদ্দীন তালুকদার প্রমুখ।শিবগঞ্জ: ইভ টিজিংবিরোধী সভাশিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিবগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ সভাকক্ষে ৩১ মে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন এলাকার সাংসদ এ কে এম হাফিজুর রহমান, মীর শাহে আলম, বিউটি বেগম, মিজানুর রহমান, সৈয়দ মির্জারুল আলম চৌধুরী, আজিজুল হক, তৌহিদুর রহমান, হাবিবুল আলম, মোরতেজার রহমান, মোখলেছার রহমান, আফসার আলী, মজির উদ্দিন প্রমুখ। শেরপুর: শাহাদতবার্ষিকী পালনশেরপুর (বগুড়া) প্রতিনিধিবগুড়ার শেরপুরে ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৯তম শাহাদতবার্ষিকী উপলক্ষে উপজেলা ও শহর বিএনপির আয়োজনে নানা কর্মসূচি পালিত হয়েছে। আয়োজিত কর্মসূচির মধ্যে উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জানে আলম। সভায় আরও বক্তব্য দেন শহিদুল ইসলাম, বি এইচ এম কামরুজ্জামান, শাহ আলম পান্না, হাসানুল মারুফ, আরিফুর রহমান, জোবায়েদ খান, মীর্জা নজরুল ইসলাম, আবুল কালাম আজাদ, এ এস শাওন, নুরনবী হাসান প্রমুখ।আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের প্রশিক্ষণদুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিগত ৩১ মে দুপচাঁচিয়া উপজেলা আনসার ও ভিডিপি কর্তৃক আনসার ভিডিপি ক্লাবের পাঁচ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ উপজেলা হাবিবুর রহমান সাথী অডিটরিয়ামে শুরু হয়েছে। প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফিয়া নাজিম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিজাম উদ্দিন, আহম্মদ আলী মণ্ডল, দৌলতুন নেছা, মোজাম্মেল হক প্রমুখ।পঞ্চগড়: জেলা পরিষদের বৃত্তি প্রদানপঞ্চগড় প্রতিনিধিপঞ্চগড় জেলা পরিষদ জেলার গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এককালীন বৃত্তি প্রদান করেছে। এ উপলক্ষে গত ৩০ মে জেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মৃদুল কান্তি ঘোষের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শাহারিয়ার রহমান, মো. গিয়াসুদ্দীন ও মো. নজরুল ইসলাম। বিনামূল্যে সেলাই মেশিন প্রদানপঞ্চগড় জেলা পরিষদ প্রশিক্ষণ প্রাপ্ত দুস্থ ও অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন প্রদান করেছে। এ উপলক্ষে গত রোববার (৩০ মে) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মৃদুল কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শাহারিয়ার রহমান, পঞ্চগড় এম আর সরকারি কলেজের অধ্যক্ষ মো. গিয়াসুদ্দীন, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মো. নজরুল ইসলাম। জেলার ১৭ জন প্রশিক্ষণ প্রাপ্ত নারীকে বিনামূল্যে সেলাই মেশিন দেওয়া হয়। এর আগে এই নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণ দেন। কৃষিপণ্য থেকে খাদ্য তৈরির প্রশিক্ষণউৎপাদিত কৃষিপণ্য থেকে খাদ্য তৈরির কৌশলবিষয়ক তিন দিনব্যাপী নারীদের প্রশিক্ষণ জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগর উচ্চবিদ্যালয়ে গত ৩১ মে শেষ হয়েছে। কৃষি গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় দেবনগর কৃষক কল্যাণ সমিতি সমন্বয় পরিষদ এ প্রশিক্ষণের আয়োজন করে। মুক্তিযোদ্ধা গোলাম হাফেজের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন তেঁতুলিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ড. মিয়ারুদ্দীন, মিজানুর রহমান ও মনসুর আলী।