সংগঠন সংবাদ
ঝালকাঠি: রথযাত্রা অনুষ্ঠিতঝালকাঠি প্রতিনিধিধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঝালকাঠিতে ১৩ জুলাই রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রথযাত্রাটি শহরের মদনমোহন আখড়া বাড়ি থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে পাবলিক হরিসভায় এসে শেষ হয়। হরিসভায় রথ সাত দিন অবস্থান করে জগন্নাথ দেবের প্রতিকৃতি নিয়ে উল্টো রথ আবার আখড়া বাড়িতে ফিরে যাবে। ঝালকাঠির জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস, পুলিশ সুপার মো. শামসুদ্দিন, তপন কুমার রায় চৌধুরী, অমল কৃষ্ণ দাস, তরুণ কর্মকার রথযাত্রায় উপস্থিত ছিলেন।দুই শতাধিক নেতা-কর্মীর শ্রমিক লীগে যোগদানঝালকাঠি মৎস্যজীবী দলের দুই শতাধিক নেতা-কর্মী ১২ জুলাই জাতীয় শ্রমিক লীগে যোগদান করেছেন। জেলা আওয়ামী লীগের কার্যালয়ে যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক লীগের আহ্বায়ক মোবারক হোসেন মল্লিক। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, উপদপ্তর সম্পাদক তরুণ কর্মকার, নুরুল ইসলাম, সহিদুল ইসলাম মৃধা প্রমুখ। পোলট্রি খামার ব্যবসায়ীদের মানববন্ধন ব্রয়লার মুরগির এক দিনের বাচ্চার মূল্য বৃদ্ধি করে ৭৫ টাকা করার প্রতিবাদে ১২ জুলাই ঝালকাঠির পোলট্রি খামার ব্যবসায়ীরা শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ঝালকাঠি পোলট্রি ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান। পরে ব্যবসায়ীরা শহরে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাসের কাছে স্মারকলিপি দেন। স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠনঝালকাঠির গাভারামচন্দ্রপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে ১১ জুলাই ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আবদুর রশিদ। সভায় বক্তব্য দেন প্রধান অতিথি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. দ্বীন ইসলাম, যুগ্ম আহ্বায়ক মো. তৌহিদুল ইসলাম, মো. ফারুক হোসেন, আজাদুর রহমান, মাইনুদ্দিন রমিজ, তছলিম উদ্দিন, জালাল মাস্টার, শামছুল হক খান, মো. শামীম আহম্মেদ, হাবিবুর রহমান, মো. গিয়াস উদ্দিন প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে মো. মাইনুদ্দিন রমিজকে সভাপতি, মো. হাবিবুর রহমানকে সাধারণ সম্পাদক ও শামীম আহম্মেদ খোকনকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট গাভারামচন্দ্রপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন করা হয়। কমিটির সিনিয়র সহসভাপতি পদে মো. গিয়াস উদ্দিন এবং যুগ্ম সম্পাদক পদে শামছুল হক খান নির্বাচিত হয়েছেন।ওলামা লীগের সমাবেশযুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ১২ জুলাই ঝালকাঠিতে জেলা ওলামা লীগ দলীয় কার্যালয়ে সমাবেশ করেছে। কেন্দ্রীয় ওলামা লীগের সহসভাপতি মাওলানা ফারুক হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহআলম, সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, মাওলানা হাবিবুর রহমান, ইদ্রিস হাওলাদার, মাইনুল ইসলাম, আবদুল মজিদ, মো. আসাদুজ্জামান প্রমুখ। রাজাপুরে শিক্ষাবিষয়ক মতবিনিময় সভা রাজাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ১১ জুলাই মানসম্মত শিক্ষাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মাধ্যমিক স্তরের ১০০ বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান এবং পরিচালনা পর্ষদের সভাপতিদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস প্রধান অতিথি ছিলেন। রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মিলন মাহমুদ, জেলা শিক্ষা কর্মকর্তা মাহবুবা হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান চন্দ্র শেখর হালদার, আফরোজা আক্তার ও উপজেলা শিক্ষা কর্মকর্তা এ বি এম জাহিদ হোসেন।গোপালগঞ্জ: এইচএস মেমোরিয়াল লাইব্রেরিগোপালগঞ্জ প্রতিনিধিগোপালগঞ্জে ‘এইচএস মেমোরিয়াল লাইব্রেরি’ নামে একটি সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শহরের ১৮০ পুরাতন বাজার রোডে ১৩ জুলাই এক সভায় লাইব্রেরির পরিচালনা কমিটি গঠিত হয়। উত্তম কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে সুশীল কুমার, জয়শ্রী সাহা, মোজাম্মেল হোসেন, রাখাল ঠাকুর, নাসিমা খানম, দিলীপ কুমার সাহা, সুব্রত সাহা, সালমা আক্তার, শেখ জালাল উদ্দিন, মহব্বত হোসেন, গোবিন্দ বালা, তাজেনূর, বাদল সাহা, ফারজানা তাজিন বক্তব্য দেন। সভায় আগামী দুই বছরের জন্য উত্তম কুমার সাহাকে সভাপতি ও সুব্রত সাহাকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়। সংবর্ধনা প্রস্তুতি সভাএবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জানাতে ১৩ জুলাই শহরের বঙ্গবন্ধু সড়কে বন্ধুসভার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আলী নাইম খানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে সালামা আক্তার, রাখাল ঠাকুর, নাসিমা খানম, শেখ জালাল উদ্দিন, সজীব আহম্মেদ, মহব্বত হোসেন, গোবিন্দ বালা, তাজেনূর, ফারজানা তাজিন লুবনা ও প্রথম আলো প্রতিনিধি সুব্রত সাহা বক্তব্য দেন। রিপোর্টার্স ফোরামের আত্মপ্রকাশগোপালগঞ্জে সংবাদকর্মীদের নতুন সংগঠন ‘রিপোর্টার্স ফোরাম’ আত্মপ্রকাশ করেছে। শহরের মাদ্রাসা রোডে এফএস গেস্ট হাউস ভবনে মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে ৫ জুলাই অনুষ্ঠিত এক সভায় সংগঠনের কমিটি গঠিত হয়। এ সময় অন্যদের মধ্যে নীতিশ বিশ্বাস, সুব্রত সাহা, প্রসূন মণ্ডল, চৌধুরী হাসান মাহমুদ, বাদল সাহা, এস এম নজরুল ইসলাম, জগলুল হায়দার, আবদুল্লাহ আল মামুন, রাজু আহম্মেদ বক্তব্য দেন। পরে মোজাম্মেল হোসেনকে সভাপতি, নীতিশ বিশ্বাসকে সহসভাপতি এবং সুব্রত সাহাকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়। যশোর: রথযাত্রা অনুষ্ঠিত যশোর অফিসযশোর শহরের রামকৃষ্ণ আশ্রমে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। ১৩ জুলাই বিকেলে রথযাত্রার উদ্বোধন করেন যশোর পৌরসভার মেয়র এস এম কামরুজ্জামান। উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আনিছুর রহমান, সন্তোষ দত্ত, রোকেয়া পারভীন, আশ্রমের সভাপতি গোবিন্দ লাল সাহা, সাধারণ সম্পাদক দীলিপ কুমার বিশ্বাস, প্রশান্ত দেবনাথ প্রমুখ। পরে অতিথিরা আশ্রম প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করেন। এ উপলক্ষে আশ্রম প্রাঙ্গণে মেলা বসে। মেলায় দোকানিরা পূজার উপকরণ ও শিশুদের হরেকরকম খেলনার পসরা সাজিয়ে বসেন। মনিরামপুর: বিনা মূল্যে বই বিতরণমনিরামপুর (যশোর) প্রতিনিধিমনিরামপুর (ডিগ্রি পাস ও অনার্স) কলেজে ১৪ জুলাই ছাত্রলীগের উদ্যোগে বিনা মূল্যে বই বিতরণ করা হয়। এ উপলক্ষে ছাত্র-শিক্ষক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কলেজ ছাত্রলীগের সভাপতি শাহ জালাল সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ রবিউল ইসলাম। অন্যদের মধ্যে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজামাল, রাজীব, রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।কলেজে নবীনবরণ ও সংবর্ধনাদুর্নীতিমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ার শপথ নিয়ে ১০ জুলাই যশোরের মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও কৃতী ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান। প্রধান অতিথির বক্তব্য ও নবীনদের শপথ পাঠ করান স্থানীয় সাংসদ মুক্তিযোদ্ধা খান টিপু সুলতান। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, আ. আজিজ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন উপাধ্যক্ষ আফরোজা মাহমুদ। নবীনদের পক্ষ থেকে বক্তব্য দেন ফারজানা ইসলাম। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।নড়াইল: বৃক্ষমেলা শুরুনড়াইল প্রতিনিধি‘সবুজ নগর সবুজ দেশ, বদলে দেব বাংলাদেশ, গাছ দিয়ে ভরব দেশ, বদলে দেব বাংলাদেশ’ এই স্লোগান সামনে রেখে নড়াইলে ১১ জুলাই শুরু হয়েছে ৮ দিনব্যাপী বৃক্ষমেলা। এ উপলক্ষে জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সুলতান মঞ্চ চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন। সভাপতিত্ব করেন নড়াইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এ বি এম ফজলুর রহমান। বক্তব্য দেন বিভাগীয় বন কর্মকর্তা তহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান, সদর উপজেলা কৃষি কর্মকর্তা জি এম রুহুল আমিন প্রমুখ।লোহাগড়া: শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয় উদ্বোধনলোহাগড়া (নড়াইল) প্রতিনিধিনড়াইলের লোহাগড়ায় ঝরেপড়া শিশুদের জন্য শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করা হয়েছে। ১০০ শিশু শিক্ষার্থী নিয়ে লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭ জুলাই থেকে ক্লাস শুরু হয়েছে। প্রতিদিন বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রথম থেকে চতুর্থ শ্রেণীর ক্লাস হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং ইউনিসেফের সহযোগিতায় শিশুকল্যাণ ট্রাস্টের পরিচালনায় এ বিদ্যালয় চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও অরুন কুমার মণ্ডল। অন্যদের মধ্যে বক্তৃতা করেন পৌর মেয়র নেওয়াজ আহম্মেদ ঠাকুর, উপজেলা শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, প্রধান শিক্ষক কোহিনুর পারভীন, অজয় মজুমদার ও হায়াতুজ্জামান।ফরিদপুর: ডিবেট ফোরামের নতুন কমিটি ফরিদপুর অফিসফরিদপুর ডিবেট ফোরামের (এফডিএফ) নতুন কার্যকরী কমিটি ১৩ জুলাই ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন শান্তনু ভট্টাচার্য্য ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম। অন্যান্য পদে সহসভাপতি মুহাম্মদ সাজ্জাদ হোসেন, মিথুন কর্মকার ও বৃন্ত দাস। যুগ্ম সম্পাদক প্রীতম সাহা, সাংগঠনিক সম্পাদক সতীর্থ কর্মকার, অর্থ সম্পাদক সানজিদা ইসলাম, দপ্তর সম্পাদক শাহরিয়ার ইমতিয়াজ, প্রকাশনা সম্পাদক পাভেল রহমান, সহপ্রকাশনা সম্পাদক স্বাগতম সাহা, প্রচার সম্পাদক শেখ নোমান পারভেজ, অনুষ্ঠান সম্পাদক নুসরাত শারমিন, কলেজ সমন্বয়ক শাহরিয়ার রিফাত ও সৌরিন শেখ, স্কুল সমন্বয়ক শুভ কর্মকার ও ঋতুপর্ণা রায়, ক্লাব সমন্বয়ক এজাজুল লিমন এবং কার্যকরী সদস্য হয়েছেন মুশফিকুর তনু, রিয়াজ, নাদিরা করিম ও ফাইজা ফারজানা। রথযাত্রারথযাত্রা উপলক্ষে ১৩ জুলাই বিকেলে শহরের শোভারামপুর রাধা-কৃষ্ণ মন্দিরে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘের (ইসকন) উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) হেলালুদ্দীন আহমদ, পুলিশ সুপার (এসপি) মো. আওলাদ আলী ফকির, শ্যামল ব্যানার্জি, রাজীব সাহা, রবীন্দ্র নাথ সাহা প্রমুখ। পরে জেলা প্রশাসক রথের শোভাযাত্রা উদ্বোধন করেন।সাতক্ষীরা: সরকারি কলেজে রোভার ডে ক্যাম্পনিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা‘রোভারিং আদর্শে ইভ টিজিং প্রতিরোধ করি’ স্লোগান নিয়ে ১২ জুলাই সাতক্ষীরা সরকারি কলেজে রোভার ডে ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। কলেজ অধ্যক্ষ এস এ এম আবদুল ওয়াহেদ ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করেন। রোভার নেতা আজিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন উপাধ্যক্ষ নিমাই চন্দ্র মণ্ডল, জেলা রোভারের কমিশনার মনিরুল ইসলাম সরদার, সম্পাদক এ এস এম আবদুর রশিদ, রোভার নেতা রাশিদুজ্জামান, খুলনা বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি নাজমুল হক, সিনিয়র রোভার মেট শাহাজান আলী, আলফাজ হোসাইন, অতনু বোস প্রমুখ। পরে ইভ টিজিংবিরোধী শোভাযাত্রা বের হয়। পাইকগাছায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাবাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পাইকগাছা কমান্ড কাউন্সিলের নবনির্বাচিত কমান্ডার আবুল কালাম আজাদসহ সব সদস্যকে ১১ জুলাই রাড়ুলী মুক্তিযোদ্ধা সংসদ বাঁকা বাজার কেন্দ্রীয় শহীদ মিনারে সংবর্ধনা দিয়েছে। মুক্তিযোদ্ধা আমির আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশেষ অতিথি মুক্তিযোদ্ধা গাজী রফিকুল ইসলাম, সুবোল চন্দ্র মণ্ডল ও কপিলমুনি সহচরী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক হরেকৃষ্ণ দাশ উপস্থিত ছিলেন। বক্তব্য দেন এম ডি ফারুক আহমেদ, স ম সহীলউদ্দীন, কবির আহমেদ, গোলাম মোহাম্মাদ, নুর মাহম্মাদ, আবদুল মজিদ মিস্ত্রি, কুদ্দুস মোড়ল, শিমুল গাজী, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রাণকৃষ্ণ দাশ ও জামাত আলী গাজী। অনুষ্ঠান পরিচালনা করেন প্রশান্ত বিশ্বাস ও আবদুস সামাদ আজাদ।শ্যামনগরে জাল ও নৌকা বিতরণপ্রাকৃতিক দুর্যোগ আইলায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ১২ জুলাই শ্যামনগর উপজেলায় উন্নয়ন সংস্থা প্রগতি জাল নৌকা বিতরণ করেছে। উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া, গাইনবাড়ী এবং খলিসাবুনিয়া গ্রামের মরিয়ম বেগম, আবদুল আলিম, স্বপ্না, সিরাজুল, মহিউদ্দীন, রুবিনা, ফাতেমা, শাহিনা, নাসিমা, মমতাজ গাজী, হামিদাসহ ২৫টি পরিবারের মধ্যে একসেট ভেসানী জাল ও একটি করে নৌকা বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা জহুরুল ইসলাম। সভাপতিত্ব করেন মো. আবু তালেব। উপস্থিত ছিলেন প্রগতির প্রতিনিধি আবদুল ওহাব, শাহানা আক্তার, আবদুল্যাহ আল-বাকী, আবদুর রশিদ, অক্সফামের কর্মকর্তা মো. শাহ আলম, মো. সেলিম আহম্মেদ প্রমুখ।কলারোয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিতকলারোয়ায় ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর আয়োজিত শোভাযাত্রায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজী আসাদুজ্জামান কবির, পরিকল্পনা কর্মকর্তা শুকলাল বৈদ্য, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম শাহিনুর আলম, আনসার ভিডিপি কর্মকর্তা জাফরউল্লাহ খান, কৃষি কর্মকর্তা আবদুল লতিফ, মৎস্য কর্মকর্তা মোশাররফ হোসেন, চিকিৎসক প্রবীর কুমার মুখোপাধ্যায় প্রমুখ। শেষে কলারোয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বি এম নজরুল ইসলাম। বক্তব্য দেন যোগাযোগ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, আমিনুল ইসলাম, মনোয়ারা ফারুক প্রমুখ। সাতক্ষীরায় সনাক ও সমমনা সংগঠনগুলোর সমন্বয় সভাট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও সচেতন নাগরিক কমিটি সাতক্ষীরা সমমনা এনজিও এবং সংগঠনের সঙ্গে মতবিনিময় করেছে। ১১ জুলাই সনাক কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সনাক আহ্বায়ক আবুল কালাম আজাদ। বক্তব্য দেন সনাক সদস্য আবদুল হামিদ, যুগ্ম আহ্বায়ক পবিত্র মোহন দাশ, স্বদেশ পরিচালক মাধব চন্দ্র দত্ত, মনিরুজ্জামান, জ্যোৎস্না দত্ত, নফিকুল ইসলাম, সাইফুল আলম, মাহবুবুল আলম, আনোয়ারুজ্জামান, মাহবুব আলম, আছাফুর রহমান ও আবদুর রহমান।