সংগঠন সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাসদের মানববন্ধন ও সমাবেশসিলেট প্রতিনিধিযুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ১১ জুলাই সিলেট জেলা ও মহানগর জাসদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন-পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জাসদের সভাপতি কলন্দর আলী। দপ্তর সম্পাদক মো. আমিরুল ইসলাম চৌধুরী এহিয়ার পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, জাসদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক লোকমান আহমদ, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ধীরেন সিংহ, জাসদের কেন্দ্রীয় নেত্রী শামীম আখতার, মহানগর জাসদের সাধারণ সম্পাদক নাজাত কবির, নাগরিক মৈত্রীর আহ্বায়ক সমর বিজয় সী শেখর, জেলা যুবলীগের সভাপতি সৈয়দ শামীম আহমদ, জেলা আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সম্পাদক হোসেন আহমদ, আইনজীবী সমিতির সদস্য গোলাম রাজ্জাক চৌধুরী, ন্যাপের আহ্বায়ক ইসহাক আলী, যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদ, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক আরিফ মিয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সিকান্দর আলী, জেলা জাসদের কামাল আহমদ প্রমুখ। ফ্রেন্ডস ক্লাবের শিক্ষার্থী সংবর্ধনাসিলেটের দক্ষিণ সুরমার গোটাটিকর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ১২ জুলাই দুপুরে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম। সংগঠনের সভাপতি এমরান আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষানুরাগী আবদুল হাই, ওয়ার্ড কাউন্সিলর আবদুল জলিল, গোটাটিকর দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি প্রতাপ চন্দ্র নাথ, সাংবাদিক জাহাঙ্গীর আলম, শিক্ষক আবদুল আলীম চৌধুরী, এ কে আজাদ চৌধুরী, মামুনুর রশীদ ও ক্রীড়া সংগঠক সুমন আহমদ চৌধুরী। মঞ্জুর আহমদ চৌধুরীর সঞ্চালনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আলী হোসেন, জাকারিয়া আহমদ, জাহাঙ্গীর হোসেন, পুলক তালুকদার, সুজন আহমদ, তায়েফ আহমদ, শিমুল আহমদ প্রমুখ।জনসংখ্যা দিবস পালিতবিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ১১ জুলাই সকালে সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে সপ্তাহব্যাপী প্রচারাভিযানের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। সিলেট জেলা প্রশাসনের সহযোগিতায় সিলেট অডিটরিয়ামে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সিলেট জেলা তথ্য অফিসের উপপরিচালক জুলিয়া যেসমিন মিলি। জেলা প্রশাসক সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সাহাবুদ্দিন খান, জেলা পরিবার-পরিকল্পনা বিভাগের উপপরিচালক বিধান চন্দ্র, পরিচালক কুতুবউদ্দিন, ইউএনএফপিএর কর্মকর্তা মারগুব আরিফ।দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাজকিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির এক সভা ১১ জুলাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আকরাম আলীর সভাপতিত্বে ও সদস্যসচিব খলিলউদ্দিনের সঞ্চালনে বক্তব্য দেন শিক্ষক কুতুবউদ্দিন, আবদুস সোবহান প্রমুখ।দক্ষিণ সুরমা কলেজে ওরিয়েন্টেশনসিলেটের দক্ষিণ সুরমা কলেজে একাদশ ও স্নাতক শ্রেণীর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ৮ জুলাই কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। ভর্তি কমিটির আহ্বায়ক মুহিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ শামসুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক মামুনুর রশীদ, আসলাম কবির, অরবিন্দ চৌধুরী, এ জেড এম ওবায়দুল্লাহ, বিপ্লব দেব, শিক্ষার্থী আজিজুল ইসলাম, রুমন উদ্দিন, শাহিন আহমদ, আলী হোসেন, রুবেল আহমদ, শারমিনা আক্তার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন অধ্যাপক মো. জয়নুল ইসলাম।বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও শোভাযাত্রাবিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিসিলেটের বিশ্বনাথে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ ও সীমান্তিক মামণি প্রকল্পের উদ্যোগে ১১ জুুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়। এবারের জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ‘প্রতিটি জন্মই হোক পরিকল্পিত’। এই স্লোগান নিয়ে উপজেলা সদরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফুন্নাহার জেছমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মুহাম্মদ মোজাম্মেল হক। সীমান্তিক মামণি প্রকল্পের কমিউনিটি মবিলাইজার মহিতুষ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুুল ওয়াদুদ, উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা নির্মলচন্দ্র বণিক, সীমান্তিক মামণি প্রকল্প বিশ্বনাথ উপজেলা টিম লিডার শিহাব উদ্দিন। এ ছাড়া সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিনিয়র পরিবার পরিকল্পনা পরিদর্শিকা রাহেলা বেগম ও চায়না তালুকদার।ফলদ বৃক্ষমেলার উদ্বোধনসিলেটের বিশ্বনাথে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ১০ জুলাই তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে। বিশ্বনাথ উপজেলা প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ শফিকুর রহমান চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মুহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মজম্মিল আলী, সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান, দেওকলস উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মুকিদ, নার্সারি ব্যবসায়ী মুনতাছির আলী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সফর উদ্দিন। ইভ টিজিং প্রতিরোধে মানববন্ধনসিলেটের বিশ্বনাথে ‘প্রবাসী দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশন’-এর উদ্যোগে ইভ টিজিং প্রতিরোধে ৮ জুলাই এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুর সাড়ে ১২টায় উপজেলা সদরের বাসিয়া ব্রিজের ওপর এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট-২ আসনের সাংসদ শফিকুর রহমান চৌধুরী। মানববন্ধন কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ মোজাম্মেল হক, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মজম্মিল আলী, সাধারণ সম্পাদক বাবুল আখতার, বিশ্বনাথ প্রাইম ব্যাংকের পরিচালক তাজউদ্দিন, প্রবাসী দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশনের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, সিরাজুল ইসলাম, জয়নাল আবেদিন, হাসানূর হোসেন, ফখরুল ইসলাম, আয়শা আক্তার, ঝুমা বেগম, লিমন মিয়া, তাজরুল ইসলাম পালেরচক হলিটাই প্রে বিদ্যালয়ের ছাত্রছাত্রীসহ উপজেলার বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিল। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মিছিল যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও সভা করেছে বিশ্বনাথ উপজেলা যুবলীগের নেতারা। ৮ জুলাই বিকেল ছয়টায় যুবলীগের অস্থায়ী কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসিয়া ব্রিজের এসে এক সমাবেশে মিলিত হয়। উপজেলা যুবলীগের দায়িত্বপ্রাপ্ত নেতা শেখ মো. আজাদের সভাপতিত্বে ও রুনু কান্ত দের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিখিল পাল, উপজেলা যুবলীগের দায়িত্বপ্রাপ্ত নেতা মাসুদ আহমদ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মখদ্দছ আলী, সহসভাপতি আবুল কালাম, যুবলীগ নেতা আখতার হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আলতাব হোসেন, সাংগঠনিক নিজামুল ইসলাম।বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনবিশ্বনাথ উপজেলার পূর্বপাড়া সরকারি প্রাথমিক সম্প্র্রতি বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন সভাপতি ইরণ মিয়া, সহসভাপতি গিয়াস উদ্দিন, সদস্যসচিব আবু তৈয়ব মোহাম্মদ বেলাল, সদস্য প্রমেশ কুমার দাশ, অজিত কুমার দে, আবু শহিদ, হাসান আল মামুন, হাফিজ আরব খান, আছমা খানম, রিনা বেগম, হালিমা বেগম ও রুবিনা বেগম।সুনামগঞ্জে মুক্তিযোদ্ধার সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদানসুনামগঞ্জ প্রতিনিধিসুনামগঞ্জে মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন হেলাল শিক্ষা ট্রাস্টের উদ্যোগে ১০ জুলাই ১৩১ জন মুক্তিযোদ্ধার সন্তানকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। শহরের মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এই বৃত্তি প্রদান করা হয়। ট্রাস্টের সভাপতি ও সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. ফয়জুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা লে. কর্নেল (অব) এ এস হেলাল উদ্দিন, ট্রাস্টের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরু, জগৎজ্যোতি পাঠাগারের সাধারণ সম্পাদক হুমাযুন কবির জাহানুর, ট্রাস্টের সদস্য সালেহ আহমদ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার নুরুল মোমেন, প্রবাসী মুক্তিযোদ্ধা আলা উদ্দিন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ইমাম উদ্দিন ও সোহেল রানা। ট্রাস্টের সম্পাদক বজলুল মজিদ চৌধুরী জানান, ১৯৯৭ সাল থেকে সুনামগঞ্জে এই ট্রাস্টের পক্ষ থেকে মুক্তিযোদ্ধার সন্তানদের শিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে। এবার ১৩১ জন শিক্ষার্থীকে এক লাখ ৩০ হাজার টাকা বৃত্তি দেওয়া হয়েছে। এ ছাড়া ট্রাস্টের তহবিলে প্রতিষ্ঠাতা এ এস হেলাল উদ্দিন আরও ১০ লাখ টাকা অনুদান জমা দেওয়ার কথা ঘোষণা দেন এ অনুষ্ঠানে।জনসংখ্যা দিবস পালনসুনামগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালন উপলক্ষে ১১ জুলাই শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তন চত্বর থেকে জেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগসহ বিভিন্ন বেসরকারি সংগঠনের উদ্যোগে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে শহীদ আবুল হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. মোজাম্মেল হক। বক্তব্য দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. ফয়জুর রহমান, সিভিল সার্জন মো. হারিস উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, প্রফেসর পরিমল কান্তি দে প্রমুখ।ছাত্র ইউনিয়নের স্মারকলিপি প্রদানসুনামগঞ্জ সরকারি কলেজে শিক্ষক ও শ্রেণীকক্ষ সংকট দূর করা এবং সম্মান কোর্সের বিষয় বৃদ্ধিসহ আট দফা দাবিতে ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করে স্মারকলিপি দিয়েছে ছাত্র ইউনিয়ন। ৮ জুলাই ক্যাম্পাসে এই কর্মসূচি পালিত হয়। স্মারকলিপি প্রদানের আগে শহীদ মিনার চত্বরে সমাবেশে বক্তব্য দেন জেরা ছাতওই ইউনিয়নের সভাপতি সত্যজিৎ আচার্য, সাধারণ সম্পাদক রিংকু চৌধুরী, সাংগঠনিক সম্পাদক নরেন ভট্টাচার্য, কলেজ শাখার সভাপতি শাহজালাল সুমন, ছাত্রনেতা আবু তাহের, অভিজিৎ রায়, তাতাসসুম সুলতানা, মনিকা চন্দ প্রমুখ। পরে অধ্যক্ষ মো. সেলিম খানের কাছে স্মারকলিপি প্রদান করেন।জগন্নাথপুরে জনসংখ্যা দিবস পালিতজগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিবিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে ১১ জুলাই দুপুরে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে শামসুনূর মানবের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মুক্তাদীর আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল খায়ের, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুল হেকিম, রঞ্জন চন্দ্র দাশ, সাংবাদিক অমিত দেব, এনজিও সংস্থা ভার্ড-এর ব্যবস্থাপক বিজন দে, পরিবার পরিকল্পনা মাঠকর্মী সেলিনা বেগম, সাজিদ আলী, আভা রানী দাস, সমাজকর্মী এনামুল হক প্রমুখ। রাধারমণ সংস্কৃতি সংসদসাধক-কবি রাধারমণ দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে রাধারমণ সংস্কৃতি সংসদের উদ্যোগে ১১ জুলাই পৌর এলাকার কেশবপুর উচ্চবিদ্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মুক্তাদীর আহমদ। স্থানীয় সংস্কৃতিকর্মী সালাহ উদ্দিন মিঠুর সভাপতিত্বে রাধারমণ সংস্কৃতি সংসদের সাধারণ সম্পাদক আফরোজ আলীর পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন রাধারমণ গবেষক ও কবি সুভাষ উদ্দিন, সাপ্তাহিক সুনামকণ্ঠ-এর নির্বাহী সম্পাদক মলয় চক্রবর্তী, লেখিকা সৈয়দা আঁখি হক, শিক্ষক ফখরুল ইসলাম, লেখক নজরুল ইসলাম প্রমুখ।তাহিরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিততাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি‘প্রতিটি জন্মই হোক পরিকল্পিত’—এ স্লোগান সামনে রেখে গত ১১ জুলাই সুনামগঞ্জের তাহিরপুরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় একটি র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহব্বত হোসেন খান। বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুর রহমান, মৎস্য কর্মকর্তা আহ্সান হাসিব খান, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ, সাংবাদিক রমেন্দ্রনারায়ণ বৈশাখ, সমবায় কর্মকর্তা শফিকুল ইসলাম, হাফিজ উদ্দিন, অনুপম রায় ও আইপ্যাকের স্বপন চন্দ্র। মৌলভীবাজার: সিপিবির বিক্ষোভ সমাবেশমৌলভীবাজার প্রতিনিধিযুদ্ধাপরাধীদের বিচার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠার দাবিতে গত ১০ জুলাই মৌলভীবাজারে জেলা সিপিবি বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। শহরের চৌমোহনা চত্বরে জেলা সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিপিবি নেতা নিলিমেষ ঘোষ বলু, জহরলাল দত্ত, মাসুক আহমদ, জাহাঙ্গীর আলম ও আবু রেজা সিদ্দিকী ইমন।জাসদের মানববন্ধনযুদ্ধাপরাধীদের ট্রাইব্যুনালে বিচার, জঙ্গিবাদের আস্তানা উৎপাটনসহ বিভিন্ন দাবিতে গত ৮ জুলাই জেলা জাসদ মৌলভীবাজারে মানববন্ধন করেছে। স্থানীয় চৌমোহনা চত্বরে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন জেলা জাসদের সভাপতি আবদুল হক, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন নজরুল, জাসদ নেতা হাসান আহমদ রাজা প্রমুখ।স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিলহরতাল ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ও যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গত ৭ জুলাই আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল করেছে। মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। মিছিল শেষে কুসুমবাগ এলাকায় জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক নূরুল ইসলামের সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম, রাজনগর উপজেলা কমিটির আহ্বায়ক ফরজান আহমদ, সদস্য শাকিল আহমদ ও জেলা ছাত্রলীগের আহ্বায়ক মবশ্বির আহমদ। বিএনপির মানববন্ধনহত্যা ও নির্যাতনের প্রতিবাদে এবং নেতা-কর্মীদের মুক্তির দাবিতে গত ৭ জুলাই মৌলভীবাজারে জেলা বিএনপির দুটি পক্ষ পৃথক মানববন্ধন কর্মসূচি পালন করেছে। কেন্দ্রীয় বিএনপির মহিলা সম্পাদক ও সাবেক সাংসদ বেগম খালেদা রব্বানীর নেতৃত্বাধীন অংশ পৌরসভার সম্মুখে মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় বক্তব্য দেন বেগম খালেদা রব্বানী, বিএনপি নেতা মোশাররফ হোসেন বাদশা, মোয়াজ্জেম হোসেন মাতুক, আয়াছ আহমদ, মিজানুর রহমান মিজান, আনোয়ার আক্তার চৌধুরী শিউলি, বদরুজ্জামান সজল, শফকতুল ওয়াহেদ শকু, পৌর কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী প্রমুখ। অন্যদিকে সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানের নেতৃত্বাধীন অংশ চৌমোহনা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় বক্তব্য দেন বিএনপি নেতা এম এ মুকিত, আশিক মোশাররফ, আনহারা ইসলাম, সৈয়দ ময়নুল হক, হেলু মিয়া, নুরুল আলম নোমান, শেখ শামীম জাফর, ফুয়াদ জামান প্রমুখ।যুবলীগের বিক্ষোভ সমাবেশযুদ্ধাপরাধীদের বিচার, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ও জ্বালাও-পোড়াও রাজনীতি বন্ধের দাবিতে জেলা আওয়ামী যুবলীগ গত ৫ জুলাই মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল করেছে। শহরের চৌমোহনা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কুসুমবাগ এলাকায় গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে পশ্চিমবাজার এস আর প্লাজার সামনে জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে এক সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবলীগ সদস্য মিছবাউর রহমান, জেলা আওয়ামী লীগ নেতা মোছাদ্দেক আহমদ মানিক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু, রাজনগর উপজেলা যুবলীগ সভাপতি মিলন বখত, জেলা যুবলীগের মহিলা সম্পাদিকা ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাশিদা খান, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল কান্তি দেব, জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ রেজাউল করিম সুমন ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাহিদ আহমদ। মুক্তিযোদ্ধা সংসদের সমাবেশ যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত ও জামায়াত-শিবিরের নাশকতামূলক তৎপরতা প্রতিরোধের দাবিতে গত ৩ জুলাই মৌলভীবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদ সমাবেশ করেছে। মৌলভীবাজার শহরের চৌমোহনা চত্বরে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ মুক্তিযোদ্ধা সৈয়দ মহসীন আলী, মুক্তিযোদ্ধা সংসদের কমলগঞ্জ উপজেলা কমান্ডার সৈয়দ মখলিছুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা কমান্ডার আবদুল মোতালেব প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।হবিগঞ্জ: প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন সভাহবিগঞ্জ প্রতিনিধি১০ জুলাই হবিগঞ্জে মাধ্যমিক ও প্রাথমিক স্তরের শিক্ষার মান বৃদ্ধিবিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ কিবরিয়া পৌর মিলনায়তনে হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ আয়োজিত এ সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ সদর-৩ আসনের সাংসদ আবু জাহির, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবদুল খালেক, হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদ হাসান ও হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী। সভাপতিত্ব করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমুদুল হক। সেমিনারে মূল প্রবদ্ধ উপস্থাপন করেন নটর ডেম কলেজের সাবেক অধ্যাপক হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবিদুর রহমান। বক্তব্যে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফায়েত মাহমুদ চৌধুরী, শিক্ষিকা শাহানা আক্তার চৌধুরী, নিবেদিকা দাশ, সৈয়দ এবাদুল হাসান, সফিকুল হক, আক্তার আলী, আমির ফারুক, আবদুর রহমান, গফ্ফার আহমেদ, আবদুল আহাদ ফারুক, আলী আহম্মদ খান, ফজলুর রহমান, আলমগীর খান, হেনা দাস, জাবেদ আলী, আবদুর রশিদ তালুকদার, সুলতান মাহমুদ, আহমদ কবীর আজাদ, হাসিনা আক্তার ও বদরুন নাহার।