সংগঠন সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ: সিপিবির বিক্ষোভ মিছিল ও মানববন্ধননিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহযুদ্ধাপরাধীদের গ্রেপ্তার, বিচার, ’৭২-এর সংবিধানের মূলভিত্তি পুনঃপ্রতিষ্ঠা ও গার্মেন্টস-শ্রমিকদের ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা করার দাবিতে ঝিনাইদহে ১৫ জুলাই বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। পুরোনো ডিসি কোর্ট চত্বর থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে শহরের পোস্ট অফিস মোড়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় সিপিবির কেন্দ্রীয় নেতা রবিউল ইসলাম, জেলা সিপিবির সভাপতি কাজী ফারুক, সম্পাদক স্বপন বাগচী, আসাদুজ্জামান বাদশা, রণজিৎ দাস প্রমুখ বক্তব্য দেন। আলাউদ্দিন কল্যাণ ট্রাস্টের সম্মাননা পুরস্কারঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গার মহিউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ১৫ জুলাই ৪৯ জন কৃতী ছাত্রছাত্রীর মাঝে আলাউদ্দিন কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে জিন্নানগর মাধ্যমিক বিদ্যালয়ের ৩২ জন ও বাঘাডাঙ্গা মহিউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ১৭ জন শিক্ষার্থী রয়েছে। এ উপলক্ষে ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সাংসদ শফিকুল আজম খান। বক্তৃতা করেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অজিয়র রহমান, শিক্ষা কর্মকর্তা শহিদুর রহমান, লোকমান হোসেন, মইনুল হোসেন, আমজাদ হোসেন, এম এ আসাদ, ওমর ফারুক, রবিউল হোসেন, জান্নাতুল ফেরদৌস ও ইসাহাক আলী।ডাক বিভাগের কর্মচারীদের মানববন্ধন সম্মানী ভাতা বৃদ্ধি, উৎসব ভাতা প্রদানসহ ৭ দফা দাবিতে ঝিনাইদহে ডাক বিভাগের কর্মচারীরা ২০ জুলাই মানববন্ধন কর্মসূচি পালন করেছে। পোস্টাল ইডিএ কর্মচারী ইউনিয়ন শহরের পোস্ট অফিস মোড়ে জেলার ছয় উপজেলার চার শতাধিক ডাক কর্মচারী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে ইউনিয়নের সভাপতি ফয়েজ উল্লাহ ফয়েজ ও যুগ্ম সম্পাদক আব্দার হোসেন বক্তৃতা করেন। শেষে এক সমাবেশে তাঁরা অবিলম্বে ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।রাজবাড়ী: পুলিশ সুপারের মতবিনিময়গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিরাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ে নবাগত পুলিশ সুপার এস এম আইনুল বারী ১৯ জুলাই জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন। মতবিনিময় সভায় রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ টি এম রফিক উদ্দিন, আবু মুসা বিশ্বাস, সাধারণ সম্পাদক জহুরুল হক, খোন্দকার আবদুল মতিন, শ্যামল কুমার মজুমদার প্রমুখ বক্তৃতা করেন। সভায় বিরাজমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, চরমপন্থীদের অবস্থানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সভায় পুলিশের ডিআইও-১ মোকছেদুল হক এবং ট্রাফিক ইন্সপেক্টর খায়রুল বাশার উপস্থিত ছিলেন।মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভারাজবাড়ী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ সভা ১৭ জুলাই গোয়ালন্দ শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নৌপরিবহন মন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শাজাহান খান। অন্যদের মধ্যে বক্তব্য দেন গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওসমান আলী, সংগঠনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভারপ্রাপ্ত সভাপতি শ্রী ভূষণ ঘোষ, আবদুল মালেক, ইসলাম মোল্যা, গোলাম মাহবুব, নাসির উদ্দিন প্রমুখ।সাতক্ষীরা: মৎস্য সপ্তাহের উদ্বোধননিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাসাতক্ষীরা স্টেডিয়ামসংলগ্ন প্রাণসায়ের খালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আ ফ ম রুহুল হক মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে ২১ জুলাই সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম মাহফুজুল হক, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক শেখ নূরুল হক, জেলা মৎস্য কর্মকর্তা নিত্যরঞ্জন বিশ্বাস প্রমুখ। পরে স্টেডিয়াম থেকে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। উপজেলা পরিষদের মিলনায়তনে জেলা মৎস্য কর্মকর্তার সভাপতিত্বে এক আলোচনা অনুষ্ঠিত হয়।রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাসাতক্ষীরা জেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে ২০ জুলাই এক সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মুজিবুর রহমান, জোহর আলী, আবদুল গফুর, নজরুল ইসলাম প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে ছাইফুল করিমকে প্রধান উপদেষ্টা ও আবদুল্লাহ সরদার, আবদুস সেলিম, সৈয়দ মাহমুদ, আনোয়ার জাহিদ, কাজী আবদুস সবুর, শেখ সিরাজুল ইসলাম, কাজী আক্তার হোসেন এবং এস এম আবুল কালাম আজাদকে উপদেষ্টা করে সংগঠনের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।ভোলা: ফলদ ও বনজ বৃক্ষমেলাভোলা প্রতিনিধিভোলার লালমোহন উপজেলা চত্বরে ১৮-২০ জুলাই ফলদ ও বনজ বৃক্ষমেলা অনুষ্ঠিত হয়েছে। মেলা উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সাংসদ নুরনবী চৌধুরী শাওন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম, পুলিশ সুপার বশির আহাম্মেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আফসার আলী খান প্রমুখ। যুবলীগের সম্মেলনভোলার তজুমদ্দিন উপজেলার সম্ভুপুর ইউনিয়নে ১৮ জুলাই ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ভোলা-৩ আসনের সাংসদ নুরনবী চৌধুরী শাওন। উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দে০ন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অহিদুল্যাহ জসিম, উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম নজরুল ইসলাম প্রমুখ। শেষে মো. হুমায়ুনকে সভাপতি ও রাশেদুজ্জামানকে সাধারণ সম্পাদক করে ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন করা হয়। কলাপাড়া: জাতীয় মৎস্য সপ্তাহ পালিতকলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি‘মাছের উৎপাদন বৃদ্ধি করব, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করব’ এ প্রতিপাদ্য নিয়ে ২১ জুলাই কলাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে কলাপাড়া উপজেলা প্রশাসন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ও বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য আন্ডার প্রিভিলেজড অ্যান্ড নিডির (সান) উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এ ছাড়া আলোচনা সভা ও উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলীর সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম রাকিবুল আহসান। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস জাহান, বাংলাদেশ মৎস্য গবেষণা কেন্দ্রের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ লুৎফুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা নিরুত্তম কুমার সরকার ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মোখলেসুর রহমান।কুষ্টিয়া: নারী অধিকারবিষয়ক সেমিনারকুষ্টিয়া অফিসকম্পন জেলা প্রতিবন্ধী ফেডারেশনের আয়োজনে অ্যাবিলিস ফাউন্ডেশনের সহযোগিতায় ১৯ জুলাই কুষ্টিয়ার উদ্যান উন্নয়ন প্রশিক্ষণকেন্দ্রে প্রতিবন্ধী নারীদের অধিকারবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কম্পন জেলা প্রতিবন্ধী ফেডারেশনের সভাপতি মো. জেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন মিরপুর উপজেলার মহিলাবিষয়ক কর্মকর্তা রেশমা খানম, আলোচক ছিলেন উদ্যান উন্নয়নকেন্দ্রের উপ-পরিচালক এস এম একরামুল হক, জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার সভাপতি মো. আক্তার হোসেন ও এডাবের চাপ্টার কো-অর্ডিনেটর আনোয়ার হোসেন বুলবুল। সঞ্চালকের দায়িত্ব পালন করেন কম্পন জেলা প্রতিবন্ধী ফেডারেশনের মাঠ কর্মকর্তা সিমা আক্তার।মৎস্য সপ্তাহ পালিতজাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপন উপলক্ষে ২১ জুলাই কুষ্টিয়ায় শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। শোভাযাত্রাটি শহরের পৌরসভা থেকে শুরু হয়ে জেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে জেলা পরিষদ মিলনায়তনে মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন জেলা প্রশাসক আবদুল মান্নান। আলোচনা সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার শাহাবুদ্দিন খান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগার আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা প্রফুল্ল কুমার সরকার। শেষে পুলিশ লাইনের পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা অবমুক্ত করা হয়।ইসলামী বিশ্ববিদ্যালয়: আর্সেনিক দূূরীকরণ শীর্ষক সেমিনারইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিইসলামী বিশ্ববিদ্যালয়ে আর্সেনিকজনিত রোগের বিস্তার রোধে গবেষণা শীর্ষক পিএইচডি সেমিনার ১৮ জুলাই অনুষ্ঠিত হয়েছে। ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি বিভাগে অনুষ্ঠিত এ সেমিনারে গবেষণাপত্র পাঠ করেন গবেষক এ কে এম মুনির। গবেষণাপত্রে বাংলাদেশের পশ্চিমাঞ্চলের কিছু এলাকার ভূ-গর্ভস্থ পানিতে আর্সেনিকের পরিমাণ বেড়ে যাওয়ায় বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ও এর প্রতিকারে আর্সেনিক ফিল্টারের আধুনিকীকরণের বিষয় তুলে ধরা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপাচার্য এম আলাউদ্দিন, ফলিত রসায়ন বিভাগের সভাপতি ভূপেশ চন্দ্র রায়, বিজ্ঞান অনুষদের ডিন দীপক কুমার পাল প্রমুখ। গবেষক এ কে এম মুনির, উপাচার্য এম আলাউদ্দিনের তত্ত্বাবধানে ফলিত রসায়ন বিভাগে গবেষণাকর্মটি করেন।বোয়ালমারী: মৎস্য সপ্তাহ পালনবোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি‘মাছের উৎপাদন বৃদ্ধি কর, খাদ্য নিরাপত্তা নিশ্চিত কর’ এই প্রতিপাদ্য নিয়ে ফরিদপুরের বোয়ালমারী উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে ২১ জুলাই শোভাযাত্রা, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মো. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন। অন্যান্যের মধ্যে ভাইস চেয়ারম্যান মোসাম্মাৎ রেখা পারভীন ও সৈয়দ রাসেল রেজা, কৃষি কর্মকর্তা মো. রফিকুল হাসান, মৎস্য কর্মকর্তা মো. আনিছুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা ফরিদ হোসেন মিঞা, মো. শাহাদৎ হোসেন, মো. ইকরামুল হোসেন প্রমুখ আলোচনায় অংশ নেন। নবীনবরণবোয়ালমারী উপজেলা সদরের কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের একাদশ ও স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ১৮ জুলাই কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ সরদার মুহাম্মদ ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনের সাংসদ মো. আব্দুর রহমান। অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন, ইউএনও মো. মাহাবুবুর রহমান, মো. আব্দুর রশীদ, খন্দকার আবু মোরছালিন, রবীন কুমার লস্কর, মোহাম্মদ আলমগীর হোসেন, মারুফা মাহবুব, ফাতেমা-তুজ-জোহরা, তানজিলা লিতু প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন মৌসুমী আক্তার ও শিরিন আলম। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন কলেজের ছাত্রীরা। পৌর বিএনপির পরিচিতি সভাবোয়ালমারী পৌর বিএনপির নবগঠিত কমিটির পরিচিতি সভা ১৭ জুলাই স্থানীয় ফারুকুজ্জামান মার্কেট চত্বরে অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি শেখ আফসার উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য শাহ মো. আবু জাফর। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পৌর মেয়র আ. শুকুর শেখ, উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান প্রমুখ।যশোর: কমরেড হেনা দাসের মৃত্যুবার্ষিকী পালিতযশোর অফিসবাংলাদেশ মহিলা পরিষদের সভানেত্রী কমরেড হেনা দাসের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহিলা পরিষদ যশোর জেলা শাখার উদ্যোগে ২০ জুলাই স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভানেত্রী হাবিবা শেফা। বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জেলা শাখার সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, মহিলা পরিষদের সহসভাপতি জোবেদা খাতুন, আফরোজা বেগম, তন্দ্রা ভট্টাচার্য্য, উম্মে মাকসুদা প্রমুখ। সভা পরিচালনা করেন আফরোজা শিরিন।যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে মানবন্ধনযুদ্ধাপরাধীর বিচারের দাবিতে ২০ জুলাই বিকেল পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত যশোর শহরের দড়াটানা থেকে চিত্রা মোড় পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে অংশ নেয় মুক্তিযোদ্ধা সংসদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, সিপিবি, জাসদ, বাসদ, বিবর্তন যশোর, উদীচী শিল্পীগোষ্ঠী, সুরধ্বনী সংগীত নিকেতন, ছাত্রলীগ, ছাত্রমৈত্রী, স্বরলিপি সংগীত একাডেমিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন তারাপদ দাস, রবিউল আলম, ইকবাল কবির, রবিউল হক, হরুন-অর-রশীদ, সানোয়ার আলম খান, গাজী গোলাম মোস্তফা, তন্দ্রা ভট্টাচার্য প্রমুখ।অভয়নগর: ফলদ বৃক্ষমেলা ও জাতীয় মৎস্য দিবস পালিতঅভয়নগর (যশোর) প্রতিনিধিযশোরের অভয়নগর উপজেলায় ২১ জুলাই থেকে ছয় দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠে মেলা উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোহরাব হোসেন, অশোক কুমার বিশ্বাস, আবদুল আজিজ সরদার প্রমুখ। অপরদিকে একই দিন জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নওয়াপাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে নওয়াপাড়া ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।শ্রমিকদের আঞ্চলিক সমাবেশ বেসরকারি সংস্থা বিভার উদ্যোগে ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় যশোরের অভয়নগর উপজেলার মশরহাটি গ্রামে ২১ জুলাই শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন নওয়াপাড়া পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর এম এম নজরুল ইসলাম। বক্তব্য দেন বিভার সভাপতি মো. রুহুল কুদ্দুস, উপজেলা ভাইস চেয়ারম্যান আকতারুজ্জামান তারু, হাবিবুর রহমান, দিপু বেগম, আনজুয়ারা বেগম, রিজিয়া বেগম, শহরজান বিবি প্রমুখ।নড়াইল: মৎস্য সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা-আলোচনা সভানড়াইল প্রতিনিধি‘মাছের উৎপাদন বৃদ্ধি কর, খাদ্য নিরাপত্তা নিশ্চিত কর’ এ স্লোগান সামনে রেখে ২১ জুলাই জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। এখানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান শরীফ হুমায়ুন কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা নারগিস মুর্শিদা ও মৎস্য কর্মকর্তা সৈয়দ আমীর আলী। সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা আবদুল অদুদ। পরে উপজেলা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।লোহাগড়া: কৃষকের প্রশিক্ষণলোহাগড়া (নড়াইল) প্রতিনিধিনড়াইলের লোহাগড়া উপজেলার আড়িয়ারা মাদ্রাসা মাঠে পাট জাগ দেওয়ার উন্নত পদ্ধতি রিবন রেটিং বিষয়ে ১২০ জন কৃষককে ১৯ জুলাই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। জাগরণী চক্র ফাউন্ডেশন এ প্রশিক্ষণের অয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপসহকারী পরিচালক মো. জবেদ আলী, শাখা ব্যবস্থাপক মো. শাহ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা রঘুনাথ কর, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা প্রবীর কুমার, উপসহকারী কৃষি কর্মকর্তা হাফিজুর রহমান ও চঞ্চল কুমার।মৎস্য সপ্তাহ উদ্বোধনলোহাগড়া উপজেলায় ২১ জুলাই মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা সদরে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাজীব জামান। আলোচনায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুন কুমার মণ্ডল, পৌর মেয়র নেওয়াজ আহমেদ ঠাকুর, উপজেলা কৃষি কর্মকর্তা রঘুনাথ কর, উপজেলা শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, মৎস্য চাষি সাইদুর রহমান, প্রল্লাদ কুমার বিশ্বাস প্রমুখ। বৃক্ষমেলা ‘দেশি ফলে বেশি লাভ, খাদ্য পুষ্টির নাই অভাব’—এই প্রতিপাদ্য সামনে নিয়ে লোহাগড়ায় ছয় দিনব্যাপী বৃক্ষমেলা ২২ জুলাই শেষ হয়েছে। মেলা উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সাংসদ ব্রিগেডিয়ার (অব) এস কে আবু বাকের। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল কৃষি বিভাগের উপপরিচালক এ বি এম ফজলুর রহমান, ইউএনও অরুন কুমার মণ্ডল, পৌর মেয়র নেওয়াজ আহমেদ ঠাকুর, আওয়ামী লীগের সভাপতি দৌলত আহমেদ খান প্রমুখ। লোহাগড়া উপজেলা কৃষি বিভাগ এ মেলার আয়োজন করে। মেলায় ২৬টি স্টল ছিল।পটুয়াখালী: যক্ষ্মাবিষয়ক কর্মশালাপটুয়াখালী অফিসপটুয়াখালীর সিভিল সার্জন মিলনায়তনে ১৭ জুলাই স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত যক্ষ্মাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন মো. রফিকুল ইসলাম। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জগন্নাথ পালের সভাপতিত্বে বক্তব্য দেন টিবি ক্লিনিক কনসালটেন্ট মিজানুর রহমান, সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট মো. রফিকুল ইসলাম, উপজেলা ম্যানেজার (ব্র্যাক) সর্দার মামুন-অর-রশীদ, মো. আবুল কালাম, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জি প্রমুখ। গৌরনদী: মিশুক শ্রমিক ইউনিয়নের নির্বাচনগৌরনদী (বরিশাল) প্রতিনিধিবরিশালের গৌরনদী উপজেলা শ্রমিক ইউনিয়নের অধীন সরিকল-বাটাজোর মিশুক শ্রমিক ইউনিয়নের নির্বাচন ১৮ জুলাই অনুষ্ঠিত হয়। তৃতীয়বারের এ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. দেলোয়ার হোসেন দুলু হাওলাদার সভাপতি নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্যরা হলেন সাধারণ সম্পাদক কামরুজ্জামান জামান, সহসভাপতি ইদ্রিস হাওলাদার, কোষাধ্যক্ষ সবুজ ফকির ও সহসম্পাদক সুমন হাওলাদার। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন বিআইটিএ খুলনার প্রতিনিধি ওয়াদুদুর রহমান হাওলাদার, সরকারি কর্মকর্তা মোতাহার হোসেন প্যাদা, সাজ্জাত হোসেন বাবুল ও জুলফিকার আলী ভুট্টো। ঘাতক দালাল নির্মূল কমিটির সভাঘাতক দালাল নির্মূল কমিটির গৌরনদী উপজেলা শাখার কমিটি গঠনের লক্ষ্যে ১৯ জুলাই সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে মুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন ঘাতক দালাল নির্মূল কমিটির বরিশাল জেলা শাখার সদস্যসচিব শান্তি দাস, সদস্য রণজিত দত্ত, এইচ এম শাহজাহান কবীর, সুশীল কুমার করাতী, শান্তি রঞ্জন সোম, মীর মানিক উদ্দিন, শান্তি কর, জামাল উদ্দিন, খোকন আহম্মেদ হীরা প্রমুখ। যুবদলের আহ্বায়ক কমিটির মতবিনিময় গৌরনদী উপজেলা ও পৌর যুবদলের আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা ১৯ জুলাই বরিশাল সদর উত্তর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আ. রবের বাসভবনে অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহ্বায়ক সফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন পৌর আহ্বায়ক নান্না খান, উপজেলা যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সরদার, রফিক চোকদার, মনির হাওলাদার, অপু গাজী, হুমায়ুন কবির, শ্যামল খলিফা, সানাউল্লাহ খান, হালিম মাঝি, রুহুল আমীন তালুকদার, দিদারুল ইসলাম ও হাবিবুর রহমান প্রমুখ।শিবচর: শিক্ষাবিষয়ক প্রশিক্ষণ শিবচর (মাদারীপুর) প্রতিনিধিমাদারীপুর জেলার শিবচরে ইউনিসেফ ও সেভ দ্য চিলড্রেনের অর্থায়নে জাগরণী চক্র ফাউন্ডেশনের সহযোগিতায় ১৮ জুলাই সকাল থেকে দুই দিনব্যাপী জরুরি পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে প্রশিক্ষণ দেওয়া হয়। স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস। উপজেলা হল রুমে ইউনিসেফ ও সেভ দ্য চিলড্রেনের অর্থায়নে জাগরণী চক্র ফাউন্ডেশনের সহযোগিতায় বন্যা, সিডর, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন দুর্যোগকালীন পরিস্থিতিতে প্রাথমিক শিক্ষা প্রকল্প বাস্তবায়নের উদ্দেশ্যে প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা সমন্বয়কারী শিবপদ সরকার, শিবচর উপজেলা সমন্বয়কারী মো. জুয়েল তালুকদার, জ্যেষ্ঠ প্রশিক্ষক রোকেয়া জামান, প্রশিক্ষক সুমন কান্তি দাশ, প্রশিক্ষক রফিকুল ইসলাম ও জাগরণী চক্র ফাউন্ডেশন। ফলদ বৃক্ষ মেলা মাদারীপুরের শিবচর উপজেলা পরিষদ চত্বরে ১৫ জুলাই ১০ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে। মেলায় ২০০ কৃষকের মধ্যে পাট ছাড়ানোর রিবনার বিতরণ করা হয়। মেলায় ২০টি স্টল বসেছে। মেলা উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালুকদার। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস, ভাইস চেয়ারম্যান সামসুদ্দিন খান, উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়ার রহমান প্রমুখ।