সংগঠন সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইভ টিজিংয়ের বিরুদ্ধে মানববন্ধনসিলেট প্রতিনিধিসিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ইভ টিজারদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে ১৭ জুলাই বিকেলে। মানবসেবায় নিবেদিত সংগঠন সিলেট বিবেকের উদ্যোগে আয়োজিত কর্মসূচি শেষে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, ক্রীড়াবিদ বিরাজ মাধব চক্রবর্তী, রাজনীতিবিদ লোকমান আহমদ, সংগঠনের সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিংহ মজুমদার প্রমুখ। সভাটি সঞ্চালন করেন সংগঠনের যুগ্ম সম্পাদক বিজয়কৃষ্ণ বিশ্বাস।কর্নেল তাহের দিবসে আলোচনা সভাকর্নেল তাহের দিবসে ২১ জুলাই জাসদ সিলেট মহানগর শাখার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাসদের মহানগর সভাপতি জাকির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজাত কবিরের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জাসদ কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য মুক্তিযোদ্ধা রফিকুল হক। বক্তব্য দেন মহানগর জাসদের সহসভাপতি ফজলুল্লাহ ফারুকী, জাসদের নেতা এ টি এম মুক্তাকিম, মহিউদ্দিন, অধ্যাপক গোলাম কিবরিয়া, হারুন আল রশিদ দীপু, মিশফাক আহমদ, দিলারা বেগম, ইকরামুল কবির, গিয়াস আহমদ, মুজিবুর রহমান, সৈয়দ শাহজাহান, জ্যোতির্ময় আচার্য, জাকারিয়া চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, সূর্য সেনের পর কর্নেল তাহেরই এই উপমহাদেশে দেশমাতৃকার জন্য ফাঁসির মঞ্চে জীবনের জয়গান গেয়েছিলেন। তাই কর্নেল তাহের হত্যার তদন্ত ও বিচার এখন সময়ের দাবি। মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসিলেট সদর উপজেলার অফিসার্স ক্লাবের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও অসচ্ছল মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদান অনুষ্ঠান হয়। ১৯ জুলাই উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান। উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ ও সাংবাদিক শফিউল আলম চৌধুরী।ধূমকেতুর প্রকাশনা উৎসবসিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ত্রৈমাসিক পত্রিকা ধূমকেতুর তৃতীয় সংখ্যার প্রকাশনা উৎসব ১৭ জুলাই অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি গ্যালারিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবদুল আউয়াল। বিশেষ অতিথির বক্তব্য দেন অধ্যাপক মতিয়ার রহমান হাওলাদার ও অধ্যাপক জামাল উদ্দিন ভূঞা। সুপার ফাইভ মিনি ফুটবল মেডিকেল কাপ ফাইনালসিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মাঠে সুপার ফাইভ মিনি ফুটবল মেডিকেল কাপ ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই ফাইনাল শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি কাউন্সিলর মুক্তিযোদ্ধা আবদুল খালিক। শামসুদ্দিন আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কাজলশাহ যুব সংঘের সভাপতি মুরাদ আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রঞ্জিত শর্মা, সোলেমান আহমদ, বন্ধন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার সভাপতি মো. এম এ খালেদ, সাধারণ সম্পাদক আবদুল মালেক, ফয়সল আহমদ, মো. আলী, আওলাদ হোসেন প্রমুখ। খেলায় কাজলশাহ যুব সংঘ ২-০ গোলে আল হামলা এফসি একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।গোলাপগঞ্জ আমুড়া একতা ফুটবল টুনার্মেন্টগোলাপগঞ্জ আমুড়া একতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ১৪ জুলাই সৈয়দ মকবুল হোসেন উচ্চবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রীড়ানুরাগী রোমান আহমদ চৌধুরী। ফুটবলার সায়েক আহমদের সঞ্চালনে প্রধান অতিথি ছিলেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এ ওয়াদুদ। বিশেষ অতিথি ছিলেন সায়দুল আলম, জুবায়ের আহমদ, দেলওয়ার হোসেন, রাজন আহমদ, সাহিন আহমদ, আবদুল জলিল। খেলায় উদয়ন ফুটবল একাদশ ট্রাইবেকারে ২-০ গোলে আমুড়া ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফুটবল প্রতিযোগিতার ফাইনালসিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে অনুষ্ঠিত ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে সম্প্রতি অনুষ্ঠিত খেলায় পয়েন্টার ক্লাবকে ১-০ গোলে হারিয়ে বিজয়ী হয় এসআইইউরিইনফোর্স ক্লাব। খেলা শুরুর আগে খেলোয়াড়দের উদ্দেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য সৈয়দ আকমল মাহমুদ।মৌলভীবাজার: জাসাসের আহ্বায়ক কমিটি মৌলভীবাজার প্রতিনিধিবাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ২৩ জুলাই জাসাস কেন্দ্রীয় কমটির সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক বাবুল আহমদ ৫১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন করেছেন। কমিটির কর্মকর্তারা হচ্ছেন আহ্বায়ক মির্জা শামছ সালেকীন রানা, যুগ্ম আহ্বায়ক সুরজিৎ কিশোর দাস চৌধুরী ও কামরুজ্জামান চৌধুরী। সদস্য হচ্ছেন মো. আকবর হোসেন, মাহবুব ইজদানী, মো. জিল্লুর রহমান, রঞ্জিত দত্ত, মাহবুব রহমান, মো. দেলওয়ার হোসেন তরফদার, জসিম উদ্দিন আগুন, খন্দকার খালিকুর রহমান, জাকারিয়া আহমদ, সাইদুল ইসলাম, জারাজিস খান, সাবিহা আমীন, শামীম আহমদ, সুজিত দত্ত, আবদুল্লা আল মামুন, মো. নাছির উদ্দিন, শামীম রেজা চৌধুরী, পুর্ণেন্দু শেখর পাল, তানিম আহমেদ, গোপীনাথ চক্রবর্তী, শহিদুল ইসলাম, নেপাল ভাস্কর, মো. হাসান আহমেদ, সিমকি দাশ, আবদুল মোমিন খান মুফতি, শফিকুল ইসলাম শফিক, জাহাঙ্গীর আহমদ, মো. জহির আহমদ, নাজিয়া আক্তার চৌধুরী, উম্মে হাবিবা রহমান, অধ্যাপক জহীর আহমদ (বড়লেখা), এম এ কাইয়ুম (শ্রীমঙ্গল), তারেক ইকবাল চৌধুর, মো. ময়নুল খান (জুড়ী), কদরুল হক মিলন (কুলাউড়া), রেজাউল করিম খান (রাজনগর), আহমেদুজ্জামান আলম (কমলগঞ্জ), আবদুল মুহিত চৌধুরী (কমলগঞ্জ), মো. জুবেল খান (সদর), আবদুল কাইয়ুম, রেজাউর রহমান, কলিম আহমদ, শহিদুর রহমান, মো. মোস্তাকিম আহমদ, জাবেদ আহমদ, মো. আবুল হোসেন, জাকারিয়া আহমদ ও মো. জুনেদ আহমদ। ৯০ দিনের মধ্যে এই কমিটি সম্মেলন করবে।কৃষক সংগ্রাম সমিতির স্মারকলিপি বন্যার্তদের পর্যাপ্ত ত্রাণ প্রদান ও বন্যা সমস্যার স্থায়ী সমাধানসহ বিভিন্ন দাবিতে গত ১৯ জুলাই মৌলভীবাজারের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি। দাবিগুলোর মধ্যে রয়েছে বন্যায় ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ত্রাণ ও সুচিকিৎসা প্রদান, কৃষকদের বিনামূল্যে সার, বীজ, কীটনাশক, গো-খাদ্য প্রদান, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের বিনা মূল্যে বই-খাতা, কলমসহ শিক্ষা উপকরণ সরবরাহ, বন্যা সমস্যার স্থায়ী সমাধানের জন্য নদ-নদী, খাল-বিল খনন ও হাকালুকি হাওরের বুড়িকিয়ারি খালের মুুখের বাঁধসহ অপরিকল্পিত বাঁধ অপসারণ, প্রকৃত ভূমিহীনদের মধ্যে খাস জমি বিতরণ, উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত ও খাদ্য গুদাম নির্মাণ, বোরো চাষের জন্য বিদ্যুতের ব্যবস্থা ও কৃষক নেতা সাইফুল্লাহ লস্করের খুনিদের অবিলম্বে গ্রেপ্তার। স্মারকলিপি পেশের আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিকের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস ও কৃষক সংগ্রাম সমিতির সাধারণ সম্পাদক আবদুল মন্নান।পোলট্রি খামারিদের মানববন্ধনএক দিনের মোরগের বাচ্চা ও খাদ্যের দাম কমানোসহ বিভিন্ন দাবিতে গত ১৭ জুলাই মৌলভীবাজারে মানববন্ধন হয়েছে। শহরের চৌমোহনা চত্বরে বেলা ১১টায় এই মানববন্ধনের আয়োজন করে যৌথভাবে মৌলভীবাজার জেলা পোলট্রি খামার মালিক সমিতি ও খামার কল্যাণ সমিতি। দাবিগুলোর মধ্যে রয়েছে এক দিনের বাচ্চার দাম ৭৫ টাকা থেকে কমিয়ে ২৫ টাকা করা, পোলট্রি খাদ্যের দাম কমানো, প্রাণীসম্পদ অধিদপ্তরের বাচ্চার মূল্য নির্ধারণ করে দেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন এবং বাচ্চা ও খাদ্যের প্যাকেটে খুচরা মূল্য লিখে দেওয়া। মানববন্ধন চলাকালে জেলা পোলট্রি খামার মালিক সমিতির সভাপতি আবদুর রহমান আশিকের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা দুগ্ধ খামার মালিক সমিতির সম্পাদক কামরুল হাসান সিরাজী, খামার কল্যাণ সমিতি শ্রীমঙ্গলের সাধারণ সম্পাদক জাবেদ ভূঁইয়া, যুব ইউনিয়ন নেতা রমাপদ ভট্টাচার্য, ছাত্র ইউনিয়ন জেলা কমিটির সাধারণ সম্পাদক আবদুর রব, সদর উপজেলা খামার মালিক সমিতির সম্পাদক শামীম আহমদ, জেলা খামার মালিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম আহমদ প্রমুখ।মৎস্য সপ্তাহজাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে গত ২৪ জুলাই মৌলভীবাজারে নানা কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রা বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়েছে। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. আবদুস শহীদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক মহিলা সাংসদ বেগম হোসনে আরা ওয়াহেদ, পুলিশ সুপার হারুন উর রশীদ, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আবদুল আউয়াল ভূঁঞা, জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক মো. শাহজাদা, জেলা মৎস্য কর্মকর্তা কফিল উদ্দিন কাইয়া, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ রণধীর দে, জেলা আওয়ামী লীগের নেতা মিছবাউর রহমান, মোছাদ্দেক আহমদ, এমদাদুল হক, মৎস্যজীবী আনসার উদ্দিন, মৎস্যচাষি আক্তারুজ্জামান, মো. রুহুল আমীন প্রমুখ।জুড়ী: দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভাজুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধিমৌলভীবাজারের জুড়ীতে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ২২ জুলাই একটি মতবিনিময় সভা হয়েছে। ওই দিন বেলা ১১ টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অংশ নেন দুদকের হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক এ কে আজাদ, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হেমেন্দ্র চন্দ্র দেবনাথ, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কুলেশ চন্দ্র চন্দ, ইমরুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য দেন, মো. তাজুল ইসলাম। বিশ্বনাথ: স্ট্যান্ডার্ড ব্যাংকের কৃষি শাখার উদ্বোধন বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিসিলেটের বিশ্বনাথে ২৫ জুলাই স্ট্যান্ডার্ড ব্যাংকের ৪৪তম এসএমই কৃষি শাখার উদ্বোধন হয়েছে। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এস এ ফারুকী। ব্যাংকের সিলেট শাখার ব্যবস্থাপক গজনফর আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ব্যাংকের এসএমই শাখার বিভাগীয় প্রধান এ এফ এস জামাল উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য দেন মেডিচেক ডায়াগনস্টিক অ্যান্ড হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল মজিদ চৌধুরী, সমাজসেবী ফয়জুর রহমান। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বায়তুনাজাত জামে মসজিদের সানি ইমাম সাইফুল ইসলাম ও স্বাগত বক্তব্য দেন ব্যাংকের বিশ্বনাথ শাখার ব্যবস্থাপক হোসেন আহমদ। অনুষ্ঠানের শেষ দিকে দোয়া পরিচালনা করেন মাওলানা আবদুল হান্নান।শিক্ষক সমিতির কমিটি গঠনবিশ্বনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি লামাকাজী ইউনিয়ন শাখার কমিটি গঠন উপলক্ষে এক সভা ২২ জুলাই অনুষ্ঠিত হয়। উপজেলা শাখার সদস্য গোপাল কৃষ্ণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্বনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আলাউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক গৌছ আলী, সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত, সদস্য বিপ্লব রায়, যাদু বেন্দ্র পাল প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে হিমাংশু রায়কে সভাপতি, মাহমুদুর রহমানকে সাধারণ সম্পাদক ও জ্যোতিকা ভট্টাচার্যকে সাংগঠনিক সম্পাদক করে বিশ্বনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি লামাকাজী ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন: বিধান দাশ, স্মৃতিকণা লস্কর, উষা রাণী গোস্বামী, বিমল দাশ, মায়া রাণী রায়, টিটু ভট্টাচার্য্য, শিউলী দাশ, শুক্লা চৌধুরী, রিতা ভৌমিক, ঝুমা সেনাপতি।বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্তবিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্রলীগের বর্ধিত সভা ২১ জুলাই অনুষ্ঠিত হয়। সভায় কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়। ডিগ্রি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নজমুল ইসলামের সভাপতিত্বে ও ঝন্টু দে-এর সঞ্চালনে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মজম্মিল আলী। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা আলহাজ পংকি খান, রহিম আলী, বাবরুছ মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি আলতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, দপ্তর সম্পাদক আলী আকবর জুয়েল, শিক্ষাবিষয়ক সম্পাদক মিজানুর রহমান সেলিম, অর্থ সম্পাদক জয়নাল আবেদিন, সমাজসেবা সম্পাদক ফয়জুল ইসলাম জয়, সহসমাজসেবা সম্পাদক তেরাব আলী, ছাত্রলীগ নেতা সজল বৈদ্য, আলী হায়দার রুমেল, কামাল আহমদ, জাকির হোসেন, গিয়াস উদ্দিন প্রমুখ। সভায় নতুন কমিটি গঠনের লক্ষ্যে ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা রাজন মিয়া, শেখ সালাহ উদ্দিন, মুজিব আহমদ, রঞ্জিত মালাকার, রায়হান আহমদ, শাহ রুবেল আহমদ, আতিকুন নাহারের সমন্বয়ে ৩১ সদস্যবিশিষ্ট একটি সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। এ কমিটিকে আগামী ৫ আগস্টের মধ্যে সম্মেলনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়।ফেঞ্চুগঞ্জ: তিন দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধিসিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ-উস-সামাদ চীেধুরী বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বৃক্ষরোপণ প্রয়োজন। নিজের বসতবাড়ির খালি জায়গায় বৃক্ষরোপণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। গত ২৪ জুলাই সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলায় তিন দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই কৃষি মেলার আয়োজন করে ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ আল-হোসাইন, শহীদুর রহমান ও জাহানারা বেগম। সভা পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আখেকুর রহমান। আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিভিন্ন ব্যক্তির মধ্যে চারা বিতরণ করেন। সাংসদ মাহমুদ-উস-সামাদ চীেধুরীর নেতৃত্বে শুরুতেই একটি শোভাযাত্রা উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।সুনামগঞ্জ: সনাকের মা সমাবেশসুনামগঞ্জ প্রতিনিধি‘মা-ই পারেন সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাতে’-এই স্লোগানকে সামনে রেখে ১৯ জুলাই বিকেলে সুনামগঞ্জ শহরতলীর ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক মা সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। টিআইবির সচেতন নাগরিক কমিটি (সনাক) এই সমাবেশের আয়োজন করে। অনুষ্ঠানে বক্তব্য দেন সুনামগঞ্জ সনাকের শিক্ষা উপকমিটির আহ্বায়ক ধূর্জটি কুমার বসু, সনাক সদস্য এনামুল হক চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামছুল আহমেদ। মুক্ত আলোচনায় মায়েরা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পাঠদানসহ নানা বিষয়ে প্রধান শিক্ষককে প্রশ্ন করেন। সমাবেশ শেষে সনাক আয়োজিত ছড়া, কবিতা আবৃত্তি, দেশের ও আঞ্চলিক গান, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া বিভিন্ন শ্রেণীর মেধাবী ছাত্রছাত্রী, শ্রেষ্ঠ মা ও শ্রেষ্ঠ শিক্ষককে পুরস্কৃত করা হয়।জেলা জজের বিদায় সংবর্ধনাসুনামগঞ্জের জেলা ও দায়রা জজ মো. জসিম উদ্দিনের বদলি উপলক্ষে ২১ জুলাই বুধবার আদালতের বিচারক, কমকর্তা ও কর্মচারীরা তাঁকে বিদায় সংবর্ধনা দিয়েছেন। আদালত ভবনে মুখ্য বিচারিক হাকিম মো. জাকির হোসেনের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন যুগ্ম জেলা জজ মো. হাসানুল ইসলাম, জ্যেষ্ঠ সহকারী জজ উৎপল চৌধুরী, সহকারী জজ অসীম কুমার দে, জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবদুল হালিম, হাকিম মো. নজরুল ইসলাম, আপীল সহকারী মো. কামরুজ্জামান। কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে বক্তব্য দেন আবদুল খালেক, আবদুুল আউয়াল, সামছুল হক, খোরশেদ আলম, ফারুক আহমদ, নিজাম উদ্দিন প্রমুখ। বিদায়ী জেলা ও দায়রা জজ মো. জসিম উদ্দিন সুনামগঞ্জ থেকে কক্সবাজার জেলায় বদলি হয়েছেন।মুক্তিযোদ্ধা কমান্ডের যৌথসভাসুনামগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের প্রথম যৌথসভা ১৯ জুলাই জেলা কমান্ড কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা ও সব উপজেলা কমান্ডের নেতারা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত জেলা কমান্ডার নুরুল মোমেন সভায় সভাপতিত্ব করেন। জেলা ডেপুটি কমান্ডার আবু সুফিয়ানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা কমান্ডের জয়নাল আবেদিন, এমদাদুল হক, কাওসার আলম, আসাদ উল্লাহ সরকার, রজব আলী, গিয়াস উদ্দিন, আবদুল খালিক, সদর উপজেলা কমান্ডার আবদুল মজিদ, বিশ্বম্ভরপুর উপজেলা কমান্ডার আবদুল হেকিম, ধরমপাশা উপজেলা কমান্ডার রুহুল আমীন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা কমান্ডার আতাউর রহমান, তাহিরপুর উপজেলার কমান্ডার মুজাহিদ উদ্দিন প্রমুখ।ব্যবসায়ী সমিতির কমিটি গঠনসুনামগঞ্জ শহরের দোজা শপিং সেন্টারের ব্যবসায়ী সমিতির নতুন কমিটি ২০ জুলাই গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হলেন ওয়াহিদুর রহমান সুলেমান ও সাধারণ সম্পাদক মো. সালিকুর রহমান। ব্যবসায়ীদের এক সাধারণ সভায় তিন বছরের জন্য এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন সহসভাপতি শাহ আলম ও শামীম আহমদ, সহসাধারণ সম্পাদক পুলক আহমদ, কোষাধ্যক্ষ মো. আবদুল ওয়াছির খান, নির্বাহী সদস্য সেলিম আহমদ, ইউসুফ আহমদ, বিপ্লব কর, মহির উদ্দিন ও মো. নুরুল হক।ধরমপাশা: জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিসুনামগঞ্জের ধরমপাশা উপজেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। ২২ জুলাই বিকেলে উপজেলা পরিষদ গণমিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন ধরমপাশা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান শামছুল হক আজাদ। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি আবদুুল মজিদ। সম্মেলনে সর্বসম্মতিক্রমে আবু তাহের আহম্মদকে সভাপতি, সামছুদ্দোজা আহমদকে সাধারণ সম্পাদক ও আবদুল হালিমকে সাংগঠনিক সম্পাদক করা হয়।জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপিত‘মাছের উৎপাদন বৃদ্ধি কর, খাদ্য নিরাপত্তা নিশ্চিত কর’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ধরমপাশায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০১০ উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে ২১ জুলাই সকাল ১১টায় উদ্বোধন উপলক্ষে শোভাযাত্রা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ জামে মসজিদ পুকুরে রুই জাতীয় দুই হাজার মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে দুপুরে উপজেলা পরিষদ গণমিলনায়তনে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বাবুল মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুুল আউয়াল। স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবদুুল লতিফ, ইউপি চেয়ারম্যান আবদুুর রহিম, উদয়ন মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. নূর হোসেন, মৎস্যচাষি কাজল প্রমুখ। সভা শেষে তিনজন সফল মৎস্যচাষিকে একটি করে ছাতা পুরস্কার দেওয়া হয়।হবিগঞ্জ: বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন মানববন্ধনহবিগঞ্জ প্রতিনিধিযুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গত ২০ জুলাই হবিগঞ্জে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে। সভায় বক্তারা অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানান। বিকেলে হবিগঞ্জ আরডি হলের সামনে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) তোফাজ্জল সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন সাবেক পৌর চেয়ারম্যান ও আওয়ামী লীগ জাতীয় পরিষদ সদস্য শহীদউদ্দীন চৌধুরী, কবি ও প্রাবন্ধিক এম এ রব, ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক জালালউদ্দিন, অধ্যক্ষ গোকুল চন্দ্র দাশ, পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের জেলা আহ্বায়ক তাহমিনা বেগম গিনি, বিহঙ্গ শিল্পীগোষ্ঠীর সংগঠক মলয় বণিক, ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সাধারণ সম্পাদক রফিকুল হাসান চৌধুরী, খোয়াই থিয়েটারের সহসভাপতি হারুন সিদ্দিকী, স্টুডেন্টস ফর ফ্রেন্ডশিপ সোসাইটির যুগ্ম সমন্বয়কারী আবদুর রকিব, জীবন সংকেত নাট্যগোষ্ঠীর সদস্য মিসবাহউদ্দিন মামুন, সুন্দরমের জোবায়ের হোসেন প্রমুখ।