সংগঠন সংবাদ
দুপচাঁচিয়া: জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনীদুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিদুপচাঁচিয়া উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২৭ জুলাই শেষ হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফিয়া নাজিমের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল গণি মণ্ডল, মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুবার রহমান তালুকদার, আহম্মেদুর রহমান, আবু সাঈদ, সাবিহা আফরোজ, আবদুল রাজ্জাক, এম সরওয়ার খান, শাহিদুর রহমান, নাজমুন নাহার প্রমুখ।সমবায় সমিতির সভা২৬ জুলাই দুপচাঁচিয়া উপজেলা বিআরডিবি হলরুমে কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ২৮তম বার্ষিক সাধারণ সভা সমিতির সভাপতি আবদুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুফিয়া নাজিম। বিশেষ অতিথি ছিলেন মাহবুবার রহমান তালুকদার, আবদুল মজিদ, সাবিহা আফরোজ, আবুল কালাম আজাদ, আখতার বানু, আবু সাঈদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এনামুল হক, সিরাজ উদ্দিন প্রাং, আবদুস সাত্তার, সাজ্জাদ হোসেন, মোত্তালেব হোসেন, মজিবর রহমান প্রমুখ।মসজিদের ছাদ ঢালাই২৬ জুলাই দুপচাঁচিয়া উপজেলার বেলাইল গ্রামের জামে মসজিদের ছাদ ঢালাইয়ের কাজের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, বন ও পরিবেশ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং স্থানীয় সাংসদ আবদুল মোমিন তালুকদার। ছাদ ঢালাই শেষে মসজিদ চত্বরে এক আলোচনা সভা ইউপি সদস্য বাবলু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হারুন-অর-রশীদ, আবদুল মোত্তালেব, মোহাম্মদ আলী, লুৎফর রহমান, মনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, শাহীনুর রহমান, ফয়সাল ইসলাম, মোখলেছুর রহমান ও এস এম ফারুক প্রমুখ।যুবদলের প্রস্তুতিমূলক সভাবগুড়া জেলার যুবদলের কাউন্সিলকে সফল করার লক্ষ্যে দুপচাঁচিয়া থানা যুবদল ২৬ জুলাই দলীয় কার্যালয়ে এক প্রস্তুতিমূলক সভা করেছে। থানা যুবদলের আহ্বায়ক শাহীনুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন ফয়সাল ইসলাম, মিলটন খন্দকার, মোখলেছুর রহমান, আবদুল ওহাব, আহসানুল কবির, মিজানুর রহমান, আফজাল হোসেন প্রমুখ।শিবগঞ্জ: যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণজমায়েতশিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিবগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাসস্ট্যান্ড চত্বরে ২৫ জুলাই যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের দাবিতে মোকামতলা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত গণজমায়েত অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক ফজলুর রহমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন আবুল কাশেম ফকির, আবদুুল বারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক, আবদুল মোত্তালিব, আবদুুল লতিফ, ইমাদদুল হক, আশরাফ আলী, কেরামত আলী, তাঁতন চাকী, রাজা চৌধুরী, শফিকুল ইসলাম, জাকির হোসেন প্রমুখ। মৎস্যচাষিদের সভা উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামে ‘পার্টনার অ্যাগোফিশারিজ ফার্ম অ্যান্ড হ্যাচারিজ’-এর আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরতেজার রহমানের সভাপতিত্বে ২৫ জুলাই অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজার রহমান। বক্তব্য দেন বিউটি বেগম, তোজাম্মেল হক, মোতাহার হোসেন, আসলাম পারভেজ, খাদেমুল ইসলাম, তৌহিদুর রহমান, রফিকুল ইসলাম, মুলতান মাহমুদ, মোকছেদুর রহমান, ফরিদ উদ্দিন, ছামসুল ইসলাম, জুলফিকার রহমান প্রমুখ।সংবর্ধনা সভা অনুষ্ঠিতউপজেলার ময়দানহাট্টা মোমেনা-বক্কর কৃষি ডিপ্লোমা কলেজ ও শহীদ ফজলুল বারী কারিগরি কলেজের এইচএসসি পরীক্ষায় ছাত্রছাত্রীরা শতভাগ পাস করায় ২৬ জুলাই সভাকক্ষে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য তৌহিদুর রহমান। বক্তব্য দেন হাতেম আলী মণ্ডল, ছামসুল ইসলাম, রেজাউল ইসলাম, শহিদুল ইসলাম, রাসেল মাহমুদ প্রমুখ। এসডিএসের সভাউপজেলার আমতলী বন্দরে শিবগঞ্জ ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) অসুস্থ প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাহায্য প্রদান উপলক্ষে এক সভা ২৬ জুলাই অফিস কক্ষে সংস্থার নির্বাহী পরিচালক হাসানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খাদেমুল ইসলাম। বক্তব্য দেন শহিদুল ইসলাম, মোস্তফা বিন ইকবাল, আতিকুর রহমান, কল্পনা আক্তার, রিপন আহমেদ প্রমুখ।ফুলবাড়ী: বিদ্যালয়ের ব্যবস্থপনা কমিটির সভাপতি নিবার্চনফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি২৬ জুলাই কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালারহাট আদর্শ বহুমুখী উচ্চবিদ্যালয়ের নতুন ব্যবস্থাপনা কমিটির সভাপতি কণ্ঠভোটে নির্বাচন করা হয়েছে। কণ্ঠভোটে সাবেক সভাপতি মো. সেকেন্দার আলীকে পরাজিত করে মো. মকবুল হোসেন বিজয়ী হয়েছেন। সভাপতি নির্বাচনের সময় বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেন চৌধুরী, শিক্ষক প্রতিনিধি আতাউর রহমান, ওবায়দুল হক, সদস্য আবু ফাত্তাহ্, শাহ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন২৬ জুলাই কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কুড়িগ্রাম-২ আসনের সাংসদ মো. জাফর আলী। এ সময় এক সভায় সভাপতিত্ব করেন মো. আবদুল ওয়াদুদ। বিশেষ অতিথি ছিলেন গোলাম রব্বানী সরকার, আতাউর রহমান শেখ, লস্কার তাজুল ইসলাম। উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আবু জাফর মো. সালেহ, ফুলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সদরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।উল্লাপাড়া: ইভ টিজিং প্রতিরোধবিষয়ক কর্মশালাউল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি২৫ জুলাই উল্লাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ইভ টিজিং প্রতিরোধবিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা উদ্বোধন করেন উল্লাপাড়ার সাংসদ শফিকুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতুল সরকারের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুহুল আমীন, জাতীয় মহিলা আইনজীবী সমিতির উপ-পরিচালক কহিনুর বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা ইয়াসমিন, খলিলুর রহমান, খ ম জাকারিয়া, রেজাউল করিম, সুভাষ সাহা, সুলতানা আফরোজ, মীর আবদুুল হান্নান, গোলাম মোস্তফা প্রমুখ।উলিপুর: দুর্নীতি প্রতিরোধে মানববন্ধনউলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিউলিপুরে দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ২৩ জুলাই বিকেল চারটায় পৌর শহরের চৌরাস্তা মোড়ে বেসরকারি সংস্থা সলিডারিটির উদ্যোগে মানববন্ধনে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেয়। এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গুল্লাল সিংহ, হরিগোপাল সরকার, সৌমেন্দ্রপ্রসাদ পাণ্ডে, স্বপন সরকার ভগত ও হারুন-উর-রশিদ লাল। গুরুদাসপুর: বীজ উৎপাদনকারী সমিতির কমিটি গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিনাটোরে বেসরকারি বীজ উৎপাদনকারী রাজশাহী অঞ্চলের প্রথম কার্যনির্বাহী সমিতির কমিটি করা হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের জিআরএস বিভাগীয় প্রধান খায়রুল বাসারের উদ্যোগে ২৫ জুন নাটোর মুসলিম ইনস্টিটিউটে অনুষ্ঠিত সমিতির এক সভায় এ কমিটি করা হয়। রফিকুল ইসলাম, শাহ নেওয়াজ, নুরুজ্জামান, মেহেদী হাসান, আবদুর রাজ্জাক, সাইফুল ইসলাম, এম এ সাত্তার, ইব্রাহিম হোসেন, নাজমুল ইসলাম, এম এ মামুন, আমজাদ হোসেন, মাহবুবুুর রহমান ও রমজান আলীকে নিয়ে এ কমিটি করা হয়। সফল মাছচাষি নির্বাচনে জরিপ নাটোরের গুরুদাসপুর উপজেলায় সেরা মাছচাষি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে এ আয়োজন করা হয়। ২৬ জুলাই উপজেলার মসিন্দা চরপাড়া গ্রামের মাছচাষি আ. কুদ্দুস শেখের পুকুরে জাল টেনে এ কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন এ এন এম মঈনুল ইসলাম, জহুরুল হক, নাছির উদ্দিন, সামছুল হক শেখ, আতহার হোসেন প্রমুখ। কাউনিয়া: আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকাউনিয়া (রংপুর) প্রতিনিধি২৭ জুলাই রংপুরের কাউনিয়া উপজেলায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। আলোচনা সভায় বক্তব্য দেন জয়নুল আবেদিন, হজরত আলী, মিজানুর রহমান, আমীন আনছারী, ফজর আলী প্রমুখ।উপজেলা স্বেচ্ছাসেবক দলের সম্মেলন২৪ জুলাই উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের দ্বি-বার্ষিক সম্মেলন কাউনিয়া ডিগ্রি মহাবিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দলের আহ্বায়ক আলমগীর চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন আবদুস সালাম, মতিয়ার রহমান, আবদুল লতিফ সরকার, শফিকুল আলম, মোশারফ হোসেন, সফিকুল ইসলাম প্রমুখ। শেষে আলমগীর চৌধুরীকে সভাপতি, খায়রুল ইসলামকে সম্পাদক এবং আবদুস সালামকে সাংগঠনিক সম্পাদক করে স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠিত হয়।তারাগঞ্জ: সম্মেলন অনুষ্ঠিততারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিজাতীয় যুব সংহতি ও জাতীয় ছাত্রসমাজ এবং জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির দ্বিবার্ষিক সম্মেলন তারাগঞ্জে অনুষ্ঠিত হয়। তারাগঞ্জ অডিটরিয়াম হলরুমে ২৫ জুলাই অনুষ্ঠিত এ সম্মেলনে বক্তব্য দেন স্থানীয় সাংসদ আনিছুল ইসলাম মণ্ডল, জাতীয় পার্টির নেত্রী মোস্তাফিজুর রহমান, জাহাঙ্গীর আলম, ইয়াছিন আলী, হাসানুজ্জামান, জাহিদ হোসেন, আমিনুল ইসলাম, শামীম সিদ্দিকী, শাহিনুর ইসলাম, সরফরাজ আলম, আলী হায়ত খান, তুহিনুর ইসলাম ও আনিছুল হক।নীলফামারী: বৃক্ষ মেলার উদ্বোধননীলফামারী প্রতিনিধিনীলফামারী পৌরসভা মাঠে ১০ দিনব্যাপী শুরু হয়েছে বনজ ও ফলদ বৃক্ষ মেলা। জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে ২৯ জুলাই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুরের বিভাগীয় কমিশনার জসীম উদ্দিন আহমেদ। জেলা প্রশাসক জিল্লুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন দেওয়ান কামাল আহমেদ, আনোয়ার হোসেন, মোস্তাফিজুর রহমান প্রমুখ।সংবিধান পুনর্বহালের দাবিতে মানববন্ধনযুদ্ধাপরাধীদের বিচার এবং ৭২-এর সংবিধান পুনর্বহালের দাবিতে নীলফামারীতে মানববন্ধন করেছে রংধনু সাংস্কৃতিক পরিষদ নামের একটি সংগঠন। ২৫ জুলাই নীলফামারী সরকারি কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধন হয়। সংগঠনের সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আমেনা রহমান, বদরুল আলম, দীপক চক্রবর্তী, আল আমিন, গোলাম রাব্বানী, আবদুল হাদী, সিমি প্রমুখ। গাইবান্ধা: জাসদ ছাত্রলীগের সংবর্ধনা গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার সাঘাটা উপজেলা জাসদ ছাত্রলীগের উদ্যোগে এবারের এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের এক সংবর্ধনা অনুষ্ঠান ২৬ জুলাই জুমারবাড়ি উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। মকছেদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে বক্তব্য দেন ডা. একরাম হোসেন, জিয়াউল হক, রোস্তম আলী, ওবায়দুর রহমান, আরমান আলী, আমান উল্লাহ, জান্নাতুল ফেরদৌস প্রমুখ। সৈনিক লীগের সমাবেশ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সৈনিক লীগের উদ্যোগে এক সমাবেশ ২৬ জুলাই চৌমাথা মোড়ে অনুষ্ঠিত হয়। লেবু মণ্ডলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মোকছেদ চৌধুরী, তোফাজ্জল হোসেন, সাইফুলার রহমান, আবু বকর, মতলুবর রহমান, আলী রেজা, আজাদুল ইসলাম, তৌহিদুল ইসলাম, মাহমুদুজ্জামান, সেকেন্দার সরকার, মাহফুজুর রহমান, মোহন সরকার, শরিফুজ্জামান প্রমুখ। এসডিআরএসের সভাগাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন সমাজ উন্নয়ন পল্লী সংস্থার (এসডিআরএস) উদ্যোগে পাঁচ দিনব্যাপী হস্তশিল্প মেলার উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ২৩ জুলাই পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এসডিআরএসের নির্বাহী পরিচালক গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে বক্তব্য দেন পারভিন মাহমুদ, গোবিন্দলাল দাস, মনোয়ারা তালুকদার, সাহানা বানু প্রমুখ। পীরগঞ্জ: বিনা মূল্যে গাছের চারা বিতরণ পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি পীরগঞ্জ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) এলাকায় ফলদ বৃক্ষের চারা বিতরণ করেছে। পাইলট উচ্চবিদ্যালয়ের সভাকক্ষে ২৬ জুলাই এ কর্মসূচির উদ্বোধন করা হয়। বিএমডিএ-২ ঠাকুরগাঁও নির্বাহী প্রকৌশলী মো. আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠানটি হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সাংসদ ইমদাদুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আবদুর রশীদ, ওয়াজেদ আলী সরকার প্রমুখ।দিনাজপুর: বিশ্ববিদ্যালয়ে মৎস্য সপ্তাহদিনাজপুর অফিসজাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ২৬ জুলাই দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আফজাল হোসেন। এ সময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফিসারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান এ কে এম রুহুল আমিন। মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন মো. আনিস খানের সভাপতিত্বে বক্তব্য দেন মো. রুহুল আমিন, মো. মিজানুর রহমান, মো. ছফর আলী, বদরুল হাসান প্রমুখ।পাবনা: মৎস্য সপ্তাহের সমাপনীপাবনা অফিসপাবনার সুজানগরে ২৭ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আমজাদ হোসেন। প্রধান অতিথি ছিলেন সুজানগর উপজেলা চেয়ারম্যান আহম্মেদ ফিরোজ কবির। অনুষ্ঠানে মৎস্য চাষে অবদানের জন্য আনিসুর রহমান, আবদুল মালেক মোল্লা, আবদুল খালেক শেখ ও বেলায়েত হোসেন নামের চার মৎস্যচাষিকে সম্মাননা দেওয়া হয়।চাটমোহর: গ্রামীণ ব্যাংকের কর্মশালাচাটমোহর (পাবনা) প্রতিনিধিগ্রামীণ ব্যাংক চাটমোহর এরিয়া অফিসে ২৪ জুলাই একদিনের শিক্ষা ঋণ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় বক্তব্য দেন কাজী আতাউর রহমান, মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম, রকিবুর রহমান, আবদুুর রাজ্জাক ও মিহির কান্তি ভট্ট। আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভাপাবনার চাটমোহর উপজেলা আইনশৃঙ্খলা রক্ষা কমিটির মাসিক সভা ২৫ জুলাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন স্থানীয় সাংসদ মকবুল হোসেন, সামসুদ্দিন, সৈয়দ শহিদ আলম, আজাদ হোসেন, আকতার হোসেন, মকবুল হোসেন, আজাহার আলী, মোজাহারুল হক, হাসনায়েন মোমিন হক, আবদুুল মতিন, হেলালুর রহমান, মাহবুব এলাহী প্রমুখ। ক্ষেতলাল: কম্পিউটার ল্যাব উদ্বোধনক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি২২ জুলাই জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর উচ্চবিদ্যালয়ে শিক্ষাব্যবস্থায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নে অত্যাধুনিক কম্পিউটার ল্যাব উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সৈয়দ মো. হাসিম। এ সময় উপস্থিত ছিলেন রুহুল আমিন মিঞা, শহিদুল ইসলাম, এইচ এম নুরুন্নবী চৌধুরী প্রমুখ।ক্ষেতলালে বিএনপির সাংগঠনিক সভা২৪ জুলাই জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা বিএনপির কেন্দ্রীয় কমিটি অনুমোদিত প্রথম সাংগঠনিক সভা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপির সভাপতি আশরাফ আলী মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জয়পুরহাট-২ আসনের সাংসদ ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। আরও বক্তব্য দেন আবদুল মান্নান, নুরুজ্জামান মৃধা, আজাদুল ইসলাম, ছামছুল আলম চৌধুরী, হেলাল উদ্দিন, রুমি চৌধুরী, শালীন, তারেক আল মামুন, তৈয়বুর রহমান প্রমুখ।