সংগঠন সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর: বন্ধু দিবস পালিতফরিদপুর অফিস১ আগস্ট বিশ্ব বন্ধু দিবসে ফরিদপুরে প্রবীণ বন্ধুরা আড্ডায় মিলিত হয়েছিলেন স্থানীয় ফরিদপুর সাহিত্য পরিষদ মিলনায়তনে। ফরিদপুর সাহিত্য পরিষদের উদ্যোগে ‘ওগো বন্ধু আমার’ শিরোনামে প্রবীণ বন্ধুদের স্মৃতিচারণায় অংশ নেন ভাষাসৈনিক ননী গোপাল সাহা, এস এম নূরুন্নবী, লেখক ও গবেষক আ ন ম সোবাহান, এ বি এম সাত্তার, জগদীশ চন্দ্র ঘোষ, মো. শাহজাহান, মফিজ ইমাম, এম এ সামাদ, শামীমা বেগম প্রমুখ। পাটচাষিদের ভর্তুকি প্রদানফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে ৩ আগস্ট ‘পাটচাষিদের মধ্যে ভর্তুকি প্রদান ও ভর্তুকি মূল্যে পাওয়ার টিলার বিতরণ উপলক্ষে’ এক সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সর্দারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন আয়মন আকবর, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র মোদক, মো. বেলায়েত হোসেন, পুরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোবহান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. বেলায়েত। স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোকলেছুর রহমান।যশোর: মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশযশোর অফিসযশোর শহরের চৌরাস্তা মোড়ে ২৯ জুলাই বাংলাদেশ মুক্তিযোদ্ধা যশোর সংসদের উদ্যোগে মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এ এইচ এম মুযহারুল ইসলাম। বক্তব্য দেন যশোর সদর আসনের সাংসদ খালেদুর রহমান, ঝিকরগাছা-চৌগাছার সাংসদ মোস্তফা ফারুক মোহাম্মদ, শার্শা আসনের সাংসদ শেখ আফিল উদ্দিন, সাংসদ রওশন জাহান, জাসদের কেন্দ্রীয় সহসভাপতি রবিউল আলম, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ইকবাল কবির জাহিদ, ন্যাপের জেলা সভাপতি মাস্টার নূরজালাল, ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম, পৌর মেয়র এস এম কামরুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি একরাম-উদ-দৌলা প্রমুখ। মহিলা পরিষদের মতবিনিময় সভা বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখার উদ্যোগে ৩১ জুলাই সংগঠনের প্যানেল আইনজীবীদের সঙ্গে আইন সহায়তাবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভানেত্রী হাবিবা শেফা। বক্তব্য দেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান সেতারা বেগম, আবুল হোসন, এপিপি কামরুন্নাহার, সিরাজুল ইসলাম, তোফাজ্জেল হোসেন, শাহিনা আক্তার, সংগঠনের লিগ্যাল এইড সম্পাদক তন্দ্রা ভট্টাচার্য্য প্রমুখ। সভায় আইনজীবীরা নারী নির্যাতনবিষয়ক মহিলা পরিষদের মামলাগুলো পরিচালনার জন্য বিনা মূল্যে আইনি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন।কেশবপুর: মানববন্ধন ও প্রতিবাদ সভাকেশবপুর (যশোর) প্রতিনিধিযশোরের কেশবপুরে ৩১ জুলাই স্থানীয় ত্রিমোহিনী মোড় চত্বরে ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন, মুক্তিযোদ্ধা মনি মোহন ধর, নিত্যানন্দ দে, আবু বক্কর সিদ্দিক, উদীচীর সভাপতি প্রণব বিশ্বাস, ওয়ার্কার্স পার্টির মশিউর রহমান, সিপিবির স্বপন মণ্ডল প্রমুখ।বরিশাল: বিতর্কবিষয়ক কর্মশালা বরিশাল অফিসবরিশাল সরকারি মহিলা কলেজে গত ৪ জুলাই বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল ডিবেটিং সোসাইটি ওই কর্মশালার আয়োজন করে। কর্মশালা উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ শংকর চন্দ্র দত্ত। এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ পারভীন আখতার, শিশু সংগঠক শুভংকর চক্রবর্তী ও অজিত কুমার রায়। পরে সংসদীয় বিতর্কের বিভিন্ন বিষয়ের ওপর কর্মশালা অনুষ্ঠিত হয়।গৌরনদী: মুক্তিযোদ্ধা কমান্ডের শপথ গৌরনদী (বরিশাল) প্রতিনিধিআগৈলঝাড়ায় যুদ্ধাপরাধীদের বিচার দাবি, তালিকা তৈরি ও ভুয়া মুক্তিযোদ্ধা বাছাইয়ের দৃঢ়প্রত্যয় নিয়ে নবনির্বাচিত মুক্তিযোদ্ধা কমান্ডের কর্মকর্তারা ১ আগস্ট শপথ গ্রহণ করেছেন। এ উপলক্ষে আগৈলঝাড়া উপজেলা পরিষদ ডাকবাংলোয় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর বিশ্বাস। অনুষ্ঠানে বক্তব্য দেন নবনির্বাচিত উপজেলা কমান্ডার আইউব আলী মিয়া, সচিব আবু তাহের মিয়া, আ. রইচ সেরনিয়াবাত, সিরাজুল হক সরদার, কুদ্দুস শাহ, লিয়াকত আলী হাওলাদার প্রমুখ। শেষে অনুষ্ঠানের সভাপতি কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান এবং কমান্ডারের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের প্রস্তুতি সভা ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ১ আগস্ট প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সদরে এস এম বালিকা বিদ্যালয় হল রুমে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ইউসুফ মোল্লার সভাপতিত্বে সভায় জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। সভায় বক্তব্য দেন আহ্বায়ক সদস্য আ. রইচ সেরনিয়াবাত, নুরুল হক মোল্লা, উপজেলা যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, শ্রমিক লীগের সভাপতি লিটন তালুকদার, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আক্তার মোল্লা, কৃষক লীগের সাধারণ সম্পাদক রমণী কান্ত সরকার, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী পেয়ারা ফারুক বখতিয়ার, ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা অমিয় লাল চৌধুরী, হালিমুজ্জামান হালিম, ইউনুস মিয়া প্রমুখ। হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের কমিটি গঠনবাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের কমিটি গঠন উপলক্ষে ২৯ জুলাই সরিকল বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সুনিল চ্যাটার্জির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা কালিয়া দমন গুহ। বক্তব্য দেন ঐক্য পরিষদের বাটাজোর ইউনিয়নের সভাপতি রতন দাস, সম্পাদক বিপুল বৈদ্য, নরেন্দ্র নাথ কর্মকার প্রমুখ। শেষে সর্বসম্মতিক্রমে সতীন্দ্র নাথ চক্রবর্তীকে সভাপতি ও নরেন্দ্র নাথ কর্মকারকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট সরিকল ইউনিয়নের কমিটি গঠন করা হয়। খুলনা: বিশ্ব বাঘ দিবস পালিতখুলনা অফিসবিপন্ন প্রাণী বাঘকে বাঁচিয়ে রাখা এবং ২০২২ সালের মধ্যে বাঘের সংখ্যা দ্বিগুণ করার লক্ষ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে নগরে বন বিভাগের উদ্যোগে ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবস-২০১০ পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বনসংরক্ষক্রমো. আকবর হোসেন। বক্তব্য দেন প্রধান অতিথি পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ার ইসলাম, বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুন অর রশীদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রফিকুল ইসলাম, জেলা প্রশাসক মো. জমসের আহাম্মদ খন্দকার ও পুলিশ সুপার তানভীর হায়দার চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বিভাগীয় বন কর্মকর্তা জহির উদ্দিন আহমেদ এবং বাঘের ওপর তথ্য উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি ও উড টেকনোলজি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ওয়াসিউল ইসলাম। এর আগে ‘বিপন্ন বাঘ বাঁচান সুন্দরবন রক্ষা করুন’ স্লোগান নিয়ে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে সার্কিট হাউস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরিবেশ দূষণরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিতপরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ২৯ জুলাই বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবেশ দূষণরোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মো. জমসের আহাম্মদ খন্দকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ার ইসলাম।্রঅন্যদের মধ্যে বক্তৃতা করেন সাংসদ মোল্লা জালাল উদ্দিন, ননী গোপাল মণ্ডল এবং নুর আফরোজ আলী।্রস্বাগত বক্তৃতা করেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক অশোক কুমার বিশ্বাস।কুষ্টিয়া: মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়কুষ্টিয়া অফিসকুষ্টিয়া হাইস্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ২৯ জুলাই জেলা শিক্ষা অফিসের আয়োজনে ‘মাধ্যমিক শিক্ষার মান উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শিক্ষা কর্মকর্তা খোন্দকার রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রাকিবুর রহমান। বক্তব্য দেন কুষ্টিয়া হাইস্কুলের শিক্ষক খলিলুর রহমান, জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা ওয়াহিদুজ্জামান প্রমুখ।খোকসা শোমসপুর বাজারের নতুন কমিটিকুষ্টিয়ার খোকসা শোমসপুর বাজারের ২৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ৩১ জুলাই গঠন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শোমসপুর ইউপি চেয়ারম্যান ও ব্যবসায়ী আবদুল মজিদ মণ্ডল। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খান, মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক প্রমুখ। নতুন কমিটির সভাপতি হয়েছেন আবদুল মজিদ মণ্ডল ও সাধারণ সম্পাদক হাজী রহিম উদ্দিন খান।পটুয়াখালী: সিপিবির পদযাত্রা কর্মসূচিপটুয়াখালী অফিসযুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করা, বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ এবং তেল, গ্যাস ও বিদ্যুৎ সমস্যা সমাধানের দাবিতে ৩ আগস্ট পটুয়াখালী জেলা কমিউনিস্ট পার্টির উদ্যোগে পদযাত্রা কর্মসূচি পালিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের কাঠপট্টি এলাকার দলীয় কার্যালয় থেকে পদযাত্রা বের হয়ে খলিশাখালী ব্রিজ এলাকায় গিয়ে শেষ হয়। পথিমধ্যে তাঁরা পুরান বাজার, জেলা আইনজীবী সমিতি চত্বর ও চৌরাস্তায় পৃথক তিনটি সমাবেশ করেন। সমাবেশে জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোতালেব মোল্লা, সদর উপজেলা সভাপতি অজিত কুমার দাস, সাধারণ সম্পাদক অমল দত্ত প্রমুখ বক্তব্য দেন।শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভাপটুয়াখালীতে মাধ্যমিক শিক্ষার মান উন্নয়নের জন্য ১ আগস্ট মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ফোরকান শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সুলতান আহমেদ মৃধা। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন। মতবিনিময় সভায় সদর উপজেলার ১২০টি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার প্রধান অংশ নেন।গলাচিপা: বিএনপির নতুন কমিটির পরিচিতি সভা গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিগলাচিপা উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটির পরিচিতি ও বর্ধিত সভা ৩ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির কার্যালয়ে বিএনপির সভাপতি মো. শাহজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের অর্থবিষয়ক সম্পাদক মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সহসভাপতি আবদুস সাত্তার হাওলাদার, মো. ছিদ্দিকুর রহমান, মোশারেফ হোসেন, মিজানুর রহমান খন্দকার, সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সহিদ তালুকদার, পৌর বিএনপির সভাপতি মাওলানা আবদুল খালেক, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম খান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, ছাত্রদলের সভাপতি মাসুম বিল্লাহ প্রমুখ।চুয়াডাঙ্গা: সরকারি কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী পালিতচুয়াডাঙ্গা প্রতিনিধিঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা সরকারি কলেজের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ১ আগস্ট পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ সজল কান্তি মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের সাবেক ছাত্র জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ভোলানাথ দে ও পুলিশ সুপার মো. নজরুল ইসলাম। স্মৃতিচারণ করেন কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি সাইফুল ইসলাম ও জিএস মুন্সী আলমগীর হান্নান। শেষে কলেজ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বাদ জোহর কলেজ মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাজবাড়ী: রাজিয়া বেগম ও সিদ্দিকুর রহমান স্মরণে শোক সভাগোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিরাজবাড়ী জেলার সাবেক জেলা প্রশাসক ও সরকারের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব রাজিয়া বেগম এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোহাম্মদ সিদ্দিকুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় ৪ আগস্ট জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেটের সম্মেলন কক্ষে শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শোক সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক সৈয়দা সাহানা বারী। রাজিয়া বেগম ও মোহাম্মদ সিদ্দিকুর রহমান ৩১ জুলাই ভোরে ঢাকা থেকে গোপালগঞ্জ যাওয়ার পথে মানিকগঞ্জের উথুলি-পাটুরিয়া সংযোগ সড়কে সড়ক দুর্ঘটনায় নিহত হন।যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মানববন্ধন রাজবাড়ী শহরের নিউ কলোনি এলাকায় ‘শহীদ আবদুল আজিজ খুশি স্মৃতি’ সংঘের উদ্যোগে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ২ আগস্ট মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। শেষে শহীদ খুশির কবরস্থান প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় খুশি স্মৃতি সংঘের আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন, আহম্মদ নিজাম, মুক্তিযোদ্ধা ফকির আবদুল জব্বার, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল জলিল, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর জলিল, পরিমল অধিকারী, শাহ আলম প্রমুখ। এ ছাড়া যুদ্ধাপরাধীদের বিচার, জনজীবনের সংকট মোচন ও বাহাত্তরের সংবিধানের মূল ভিত্তি প্রতিষ্ঠা করার দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) গোয়ালন্দ উপজেলা শাখার উদ্যোগে একই দিন দৌলতদিয়া থেকে গোয়ালন্দের পৌর জামতলা পর্যন্ত পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন সিপিবির রাজবাড়ী জেলা শাখার সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক আউয়াল আনোয়ার, সৌমেন দাস, মুজিব আলম, আ. সাত্তার, পরেশ চন্দ্র সাহা, আমিন উদ্দিন প্রমুখ।পিরোজপুর: বই বিতরণপিরোজপুর প্রতিনিধিসূচনা ওয়েলফেয়ার ফাউন্ডেশন পিরোজপুরের উদ্যোগে ২ আগস্ট জেলার জিয়ানগর উপজেলার পাড়েরহাট রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ২৮ শিক্ষার্থীর মধ্যে বিনা মূল্যে শিক্ষা উপকরণ (বই-খাতা ও কলম) বিতরণ করা হয়। এ উপলক্ষে বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা সমবায় ব্যাংকের চেয়ারম্যান আলহাজ মজিবর রহমান খালেক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আশিষ কুমার চক্রবর্তী, জাকির খান, বাবুল খান, মো. শাহ আলম, মিজানুর রহমান ও আবু সালেহ বাবুল। মাদারীপুর: সনাকের মতবিনিময়মাদারীপুর প্রতিনিধিট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) মাদারীপুরের উদ্যোগে ৪ আগস্ট কুলপদ্বী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে নাগরিক সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা বিদ্যালয়ের কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এসএমসির সদস্য আলমগীর হোসাইন। সভা পরিচালনা করেন সনাকের যুগ্ম আহ্বায়ক শাহানা শৈলী। উপস্থিত ছিলেন মাদারীপুর পৌরসভার কাউন্সিলর শিউলি আক্তার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলিমুন নেছা, সনাকের শিক্ষা উপ-কমিটির আহ্বায়ক ইয়াকুব খান, সনাক ক্রয় উপ-কমিটির আহ্বায়ক আমীর হোসাইন, কাজী লিয়াকত হোসেন, দেলওয়ার হোসেন, সনাকের স্বজন সদস্য সালাউদ্দিন খান প্রমুখ।শিবচর: জনতা ব্যাংকের শাখা উদ্বোধনশিবচর (মাদারীপুর) প্রতিনিধিশিবচর হবে একটি মডেল উপজেলা। ব্যবসা-বাণিজ্যসহ সব দিকে এই এলাকাকে অগ্রগামী করে তোলা হবে। শিবচরকে একটি মেগা সিটি করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিবচরে জনতা ব্যাংক লিমিটেডের ৮৫৮তম শাখা ১ আগস্ট চালু হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় সংসদের হুইপ ও নৌ-মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী লিটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনতা ব্যাংক লিমিটেডের সিইও এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম আমিনুর রহমান। উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক মো. নজিবর রহমান, পরিচালক আ. রউফ সরদার, সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালক ও জনতা ব্যাংকের সাবেক পরিচালক মো. লুৎফর রহমান খান, জনতা ব্যাংকের ঢাকা বিভাগীয় মহাব্যবস্থাপক মো. আলমগীর মিয়া, জনতা ব্যাংকের সাবেক ডিএমডি মো. জাহাঙ্গীর মিয়া, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মো. সামসুল হক, উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল করিম তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র বিশ্বাস প্রমুখ।সাতক্ষীরা: শ্যামনগরে পরামর্শ সভা নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাশ্যামনগরে ‘আঞ্চলিক আদিবাসী জাতিগোষ্ঠী’ বিষয়ক পরামর্শ সভা ২ আগস্ট অনুষ্ঠিত হয়। উপজেলার মুন্সিগঞ্জে বাংলাদেশ আদিবাসী ফোরাম, কাপেং ফাউন্ডেশন ও আইএলওর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভার তিনটি অধিবেশনে বক্তব্য দেন জেলা প্রশাসক আবদুস সামাদ, ইউএনও শাব্বির আহমদ, শক্তিপদ ত্রিপুরা, আকবর কবির, মঙ্গল কুমার চাকমা, অভিলাষ ত্রিপুরা, অশ্বিনী মুন্ডা, শাহীন ইসলাম, লিনা জেসমিন লুসাই, শিল্পী রানী মৃধা, চন্দ্রিকা ব্যানার্জি প্রমুখ। তালার খলিলনগর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা‘গরিবের দিকে মুখ ফেরাও, উন্নয়নে জনগণের অংশীদারি বাড়াও’ স্ল্লোগানকে সামনে রেখে ৩ আগস্ট তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের ২০১০-১১ অর্থবছরের ৯০ লাখ ৬৭ হাজার টাকার উন্নয়ন বাজেট ঘোষণা করা হয়। খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণব ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান মো. রেজা-উন-নবী। ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জি এম মোস্তাফিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ জিলুর রহমান, মো. আবদুুর রহমান, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মীর মহসীন হোসেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল, জাতীয় পার্টি সাধারণ সম্পাদক গাজী সিরাজুল ইসলাম, বিএনপি সাধারণ সম্পাদক গাজী আছির উদ্দীন ও ইউপি সচিব রেজাউল করিম প্রমুখ। আমতলী: কৃষক মাঠ দিবস ও সমাবেশআমতলী (বরগুনা) প্রতিনিধিবরগুনার আমতলী উপজেলার টিয়াখালী গ্রামে ৩ আগস্ট কৃষক মাঠ দিবস ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনী ক্ষেতের মাধ্যমে ধান চাষে গুটি ও মিশ্রগুটি ইউরিয়ার ব্যবহার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্র (আইএফডিসি) ও কৃষি সম্প্র্রসারণ বিভাগ এর আয়োজন করে। মাঠ দিবস কার্যক্রমে স্থানীয় দুই শতাধিক কৃষককে কৃষিজমির উর্বরতা বিষয়ে ধারণা দেন আইএফডিসির মৃত্তিকা বিজ্ঞানী আ. মজিদ। পরে ছোট নীলগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু কুমার সরকারের সভাপতিত্বে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন অমল চন্দ্র সরকার, সুলতান আহমেদ প্রমুখ। ঝালকাঠি: মুক্তিযোদ্ধা লীগের মানববন্ধন ঝালকাঠি প্রতিনিধিযুদ্ধাপরাধীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঝালকাঠিতে আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ ৪ আগস্ট মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ঝালকাঠি প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সরদার শামছুল হক, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. রুহুল আমিন, ডেপুটি কমান্ডার আবদুর রশিদ ও মক্তিযোদ্ধা সংহতি পরিষদের আহ্বায়ক এম আলাউদ্দিন। এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন ঝালকাঠি পৌর মেয়র আবদুল হালিম গাজী। ইসলামিক ফাউন্ডেশনের পরামর্শক সভামানবসম্পদ উন্নয়নে ধর্মীয় নেতাদের সম্পৃক্তকরণ প্রকল্পের ২ আগস্ট ইসলামিক ফাউন্ডেশন ঝালকাঠি জেলা কার্যালয়ে পরামর্শক সভা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের উপপরিচালক মর্তোজা রেজার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার মোস্তাফিজুর রহমান, ঝালকাঠি সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক বজলুর রহমান, মদিনা জামে মসজিদের পেশ ইমাম আবদুল খালেক প্রমুখ। ঝিনাইদহ: যুবসমাবেশনিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহদেশব্যাপী বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা, মামলা ও নির্যাতনের প্রতিবাদে ২ আগস্ট ঝিনাইদহে যুবসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জেলা বিএনপির কার্যালয়ে জেলা যুবদল এ সমাবেশের আয়োজন করে। সদর উপজেলা যুবদলের সভাপতি রওশনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মসিউর রহমান। বক্তৃতা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মালেক, জাহিদুজ্জামান, এম এ মজিদ, যুবনেতা মহিউদ্দীন, মুন্সী কামাল আজাদ, আবদুল আলীম, মতলেব বিশ্বাস, আহসান হাবিব, আশরাফুল ইসলাম, আসিফ ইকবাল প্রমুখ।কালীগঞ্জে বৃক্ষমেলা ঝিনাইদহের কালীগঞ্জে ২-৬ আগস্ট পাঁচ দিনব্যাপী বৃক্ষমেলা অনুষ্ঠিত হয়েছে। শহরের প্রধান বাসস্ট্যান্ডের পাশে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ এই মেলার আয়োজন করে। ২ আগস্ট মেলার উদ্বোধন করেন ঝিনাইদহ-৪ আসনের সাংসদ আবদুল মান্নান। এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল আজিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আনজুমান আরা, উপজেলা কৃষি কর্মকর্তা আলীমুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান রাশেদ শমসের, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাফিজুর রহমান ও নার্সারি মালিক মনিরুল ইসলাম, রফিউদ্দীন প্রমুখ। কৃষি বিভাগের উদ্যোগে ৬০ জন কৃষকের মধ্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। মেলায় ২০টি স্টল স্থান পেয়েছে।স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠনঝিনাইদহ পৌরসভার ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের ৩৭ সদস্যবিশিষ্ট কমিটি ২ আগস্ট গঠন করা হয়েছে। খানজাহান আলীকে সভাপতি, রবিউল ইসলামকে সাধারণ সম্পাদক ও মিলন হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়। এ উপলক্ষে খানজাহান আলীর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানানো হয়।