সংগঠন সংবাদ
সিরাজগঞ্জ: পুলিশ-ম্যাজিস্ট্রেসি মাসিক সম্মেলননিজস্ব প্রতিবেদক, (সিরাজগঞ্জ)২ আগস্ট সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কক্ষে পুলিশ-ম্যাজিস্ট্রেসি মাসিক সম্মেলনের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সিরাজগঞ্জ কর্তৃক আয়োজিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জোয়ার্দার মো. আমিরুল ইসলাম। সম্মেলনে বক্তব্য দেন দেলোয়ার হোসেন, মোহাম্মদ শহিদুল্লাহ্, মো. হাসান মাহমুদ, প্রদীপ কুমার রায়, শিউলি লায়লা, আবদুর রহমান, গোলাম মোস্তফা প্রমুখ।ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণরোটারি ক্লাব অব সিরাজগঞ্জের উদ্যোগে ৩১ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলার কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ চত্বরে ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে। এই অনুষ্ঠানে সন্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ গুলশানারা, আবদুস সাত্তার, কামরুল হাসান, রফিক সরকার, নূরুল আমিন, রেজাউল করিম তালুকদার, মো. আবুল হাসেম, এনামুল হক, নরেশ চন্দ্র ভৌমিক, সত্যজিৎ কুমার দত্ত প্রমুখ। উল্লাপাড়া: আর্সেনিকোসিস রোগ-সম্পর্কিত কর্মশালাউল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিআর্সেনিকোসিস রোগ নির্ণয়বিষয়ক এক দিনের কর্মশালা গত ৩ আগস্ট উপজেলা পরিষদ সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান জাহেদুল হক। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতুল সরকারের সভাপতিত্বে কর্মশালায় সুকুমার সুররায়, আনোয়ারুল হক, সুলতানা আফরোজ, রেজাউল করিম, আহসান হাবিব, এম এম জামান, রেজাউল বাচ্চু, আবদুল হামিদ প্রমুখ।রায়গঞ্জ: সচেতন নাগরিক জোটের কমিটি গঠনরায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিসিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সচেতন নাগরিক জোটের কমিটি গঠন করা হয়েছে। গত ৩১ জুলাই সকাল ১০টায় ইউসিসিএ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই কমিটি গঠন করা হয়। ধানগড়া উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন খন্দকার সেলিম জাহাঙ্গীর, সায়মা ইয়াসমিন, টি এম কামরুজ্জামান, মাহবুবা ইয়াসমিন, নূর-এ-আলম সরকার, মিজানুর রহমান, হায়দার আলী, আসাদুল আলম, মতিয়ার রহমান প্রমুখ। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে নূর-এ-আলম সরকারকে সভাপতি ও খাদিজাতুল কোবরাকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্যবিশিষ্ট রায়গঞ্জ উপজেলা সচেতন নাগরিক জোটের কমিটি গঠন করা হয়। বণিক সমিতি গঠনরায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার বণিক সমিতি গঠন করা হয়েছে। গত ২ আগস্ট বিকেলে উপজেলার ধানগড়া বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে সমিতি গঠন করা হয়। মো. আমানুল্লাহর সভাপতিত্বে বণিক সমিতি গঠন বিষয়ে আলোচনা করেন নাসির উদ্দিন মোল্লা, শাহ আলম, শের আলী সরকার, মনিরুজ্জামান সরকার, সিরাজুল ইসলাম সিদ্দিকী প্রমুখ। পরে সর্বসম্মতিক্রমে মো. আমানুল্লাহকে সভাপতি, বাবুল হোসেনকে সাধারণ সম্পাদক ও শফিকুল ইসলামকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে ২১ সদস্যবিশিষ্ট ধানগড়া বাজার বণিক সমিতি গঠন করা হয়।নাটোর: রেড ক্রিসেন্ট সোসাইটির মতবিনিময় সভানাটোর প্রতিনিধি১ আগস্ট নাটোর সদর উপজেলার জাঠিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বড়াইগ্রামের কুজাইল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের প্রকল্প উপপরিচালক বেলাল হোসেন, ইন্টারন্যাশনাল রেড ক্রিসেন্ট ফেডারেশনের কর্মকর্তা সুরেন্দ্র কে রেগমী, কেরামত আলী, সাইফুল ইসলাম এবং নাটোর ইউনিটের সভাপতি মাহফুজ আলম মুনি ও সম্পাদক এস এম শহিদুল ইসলাম বক্তব্য দেন। বিসিসিপির কর্মশালানাটোরে সরকার্রিক্রয়্রবিষয়্রেসামাজিক সচেতনতা্রবৃদ্ধির জন্য ৩ আগস্ট পাবলিক প্রকিউরমেন্টবিষয়ক ফিউচার সার্চ কনফারেন্স শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি) নাটোর সার্কিট হাউস মিলনায়তনে এই কর্মশালার আয়োজন করে। কর্মশালা উদ্বোধন করেন নাটোরের জেলা প্রশাসক মো. মজিবর রহমান। পাবনা: সুজানগরে বৃক্ষমেলা পাবনা অফিসপাবনার সুজানগর উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে স্থানীয় এন এ কলেজ মাঠের তিন দিনব্যাপী বৃক্ষমেলা ২ আগস্ট শেষ হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম নূরুল ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আহম্মেদ ফিরোজ কবির। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষক লীগের আহ্বায়ক হাবিবুর রহমান ও উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।বেড়া: ইউনিয়ন বিএনপির সম্মেলনবেড়া (পাবনা) প্রতিনিধিবেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ৩০ জুলাই বিকেলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বেড়া উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান। উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রইজউদ্দিন। সম্মেলনে কাউন্সিলররা গোপন ভোটে ইউনিয়ন বিএনপির সভাপতি পদে আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক পদে আব্দুস সালাম ও সাংগঠনিক সম্পাদক পদে নজরুল ইসলামকে নির্বাচিত করেন। আর্সেনিকবিষয়ক কর্মশালাআর্সেনিকোসিস রোগ নির্ণয় ও ব্যবস্থাপনার ওপর ৩ আগস্ট বেড়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের আর্সেনিক প্রোগ্রাম এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসানুল মতিন। বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম খালেকুজ্জামান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলোককুমার পাল, স্বাস্থ্য অধিদপ্তরের আর্সেনিকবিষয়ক রিসার্স পার্সন ডা. গোবিন্দ বিশ্বাস, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, আমজাদ হোসেন প্রমুখ। শেরপুর: বৃক্ষমেলার উদ্বোধনশেরপুর (বগুড়া) প্রতিনিধিবগুড়ার শেরপুরে ৩ আগস্ট উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী কৃষি ও প্রাণিসম্পদ প্রযুক্তি ও ফলদ বৃক্ষমেলা উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৫ আসনের সাংসদ হাবিবুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আলম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন এম এ হালিম, গৌরদাস রায় চৌধুরী, সাইফুল বারী, আমিরুল ইসলাম, আশরাফ আলী, আবদুর রশিদ মিয়া, সাদেকুল ইসলাম, আবুল কালাম আজাদ প্রমুখ।আদিবাসী ইউনিয়নের সভা৩১ জুলাই শেরপুর উপজেলা আদিবাসী ইউনিয়নের সভা সংগঠনের শেরুয়া কার্যালয়ে শ্রী ধীরেন্দ্রনাথ মাহাতোর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রী বাসুদেব রায়। আরও বক্তব্য দেন ষষ্ঠি ভূঁইয়া, সত্যেন্দ্রনাথ রায়, দেবেশ মার্টি, সুরেন্দ্রনাথ মাহাতো, দুলাল রজক প্রমুখ।ইউনিয়ন বিএনপির সম্মেলন৬ আগস্ট শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের বিএনপির সম্মেলন দলীয় কার্যালয়ে মাহবুবুল আলম হিরুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জানে আলম খোকা, সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল মান্নান। সম্মেলনে বক্তব্য দেন শহিদুল ইসলাম, মোস্তাফিজার রহমান, হাসানুল মারুফ, সফিকুল ইসলাম, খোরশেদ আলম, মির্জা নজরুল ইসলাম, আইয়ুব আলী প্রমুখ। দর্জি শ্রমিকদের বিক্ষোভ৩১ জুলাই শেরপুরে দর্জি শ্রমিকেরা সাত দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় এক সমাবেশ করেছে। শহরজুড়ে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে সেলিম আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন কমল সরকার, মোস্তফা আলম, আবদুস সালাম, মো. ঝুমুর প্রমুখ।আদমদীঘি: ফলদ বৃক্ষমেলার উদ্ধোধনআদমদীঘি (বগুড়া) প্রতিনিধিবগুড়ার আদমদীঘি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন বিভাগের আয়োজনে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে গত ২৫ জুলাই। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান। এ উপলক্ষে মেলা প্রাঙ্গণে এক আলোচনা সভা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইব্রাহিম খানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন তফিকুল বারী খান, এ কে এম মাজাহারুল ইসলাম, নুরুল ইসলাম, আবু রেজা খান, আমজাদ হোসেন, আবুল কাসেম, সাজেদুল ইসলাম প্রমুখ।দুপচাঁচিয়া: জিয়ানগরে যুবলীগের প্রতিবাদ সভা দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিবিএনপির সাংসদ ও নেতারা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মকাণ্ডের সমালোচনা করার প্রতিবাদে দুপচাঁচিয়ার জিয়ানগর ইউনিয়ন যুবলীগের এক প্রতিবাদ সভা ৩ আগস্ট জিয়ানগর বাজারে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন যুবলীগ শাখার সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন আহম্মেদুর রহমান, আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা শামছুদ্দিন, আব্দুর রশিদ মাস্টার, হাফিজার রহমান, শাহিদুর রহমান কয়েন, মোত্তালেব হোসেন, মোমিনুর রহমান তালুকদার, মতিউর রহমান প্রমুখ।কমিউনিস্ট পার্টির জনসভাযুদ্ধাপরাধীদের দ্রুত বিচার, বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠার দাবি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দুপচাঁচিয়া উপজেলা শাখার উদ্যোগে ৪ আগস্ট উপজেলা সিও বাসস্ট্যান্ড মোড়ে এক জনসভা অনুষ্ঠিত হয়। কমরেড মোবারক আলীর সভাপতিত্বে বক্তব্য দেন কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি, কমরেড হাফিজ আহম্মেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক দুলাল কুণ্ডু, জেলা সদস্য কমরেড সহিদুল্লাহ তালুকদার, উপজেলা সভাপতি কমরেড আবুল বাশার, কমিউনিস্ট নেতা জাহিদুর রহমান, আয়ুব আলী, আবু আবদুল্লাহ প্রিন্স প্রমুখ। শিক্ষক সমিতির কমিটি গঠনে সভা দুপচাঁচিয়া পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে উপজেলা শিক্ষক সমিতির এক সভা ৩ আগস্ট প্রধান শিক্ষক আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা শিক্ষক সমিতির সেক্রেটারি তোফাজ্জল হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাম গোপাল গোস্বামী, স্বপন কুমার মণ্ডল, আব্দুল মান্নান, হাবিবুল আলম প্রমুখ। সভা শেষে আবুল বাশারকে সভাপতি, নজরুল বারীকে সেক্রেটারি, আব্দুর রউফকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্যবিশিষ্ট উপজেলা শিক্ষক সমিতি গঠন করা হয়। নারীদের জীবনমান উন্নয়নে প্রশিক্ষণমা ও শিশুর খাদ্য ও পুষ্টিবিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভিজিডি নারীদের জীবনমান উন্নয়নবিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন দুপচাঁচিয়া সদর ইউপি চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব। মহিলাবিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় এবং সেন্টার ফর ডেভেলপমেন্ট সার্ভিসেসের (সিডিএস) বাস্তবায়নে ২ আগস্ট দুপচাঁচিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সিডিএসের দুপচাঁচিয়া অঞ্চলের ম্যানেজার শারমিন আক্তার ও প্রশিক্ষক ফেন্সি খাতুন প্রশিক্ষণ পরিচালনা করেন। ইউনিয়নের ৫৬ জন ভিজিডি নারীরা অংশগ্রহণ করেন। শিবগঞ্জ : সচিব কমিটি গঠনশিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধি বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি গঠন উপলক্ষে ৩ আগস্ট উপজেলার রায়নগর ইউনিয়ন পরিষদ হলরুমে সচিব কোহিনুর ইসলামের সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা সচিব সমিতির আহ্বায়ক আবদুর রহিম। বক্তব্য রাখেন আজাহার আলী, মোস্তাফিজার রহমানসহ উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের সচিবেরা। সভা শেষে রায়নগর ইউনিয়ন পরিষদের সচিব কোহিনুর ইসলামকে সভাপতি এবং বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদের সচিব মোস্তাফিজার রহমানকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্যবিশিষ্ট শিবগঞ্জ উপজেলা সচিব সমিতির কমিটি গঠন করা হয়।কেজি স্কুলের উদ্বোধনী সভাউপজেলার বিহারহাটে ১ আগস্ট আলেফা বিবি কেজি স্কুলের শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মোবারক আলীর সভাপতিত্বে এক সুধীসমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা নুরুল আমিন সেকেন্দার। বক্তব্য দেন আলাদীপুর মাদ্রাসার প্রভাষক তোফাজ্জল হোসেন, আলেফা বিবি কেজি স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মাহবুবর রহমান, প্রধান শিক্ষক কামরুল হাসান, মনির হোসেন, মোস্তাক আহম্মেদ, জাকারিয়া ইসলাম, রুহুল আমিন, রুবেল আহম্মেদ, রহিমা আক্তার, মোখলেছুর রহমান প্রমুখ।মৎস্য সপ্তাহের সমাপনী সভাউপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান গত ২৮ জুলাই উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মোজম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান। আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা খাদেমুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক, ফরিদ উদ্দিন, ছামসুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান শেষে উপজেলার মৎস্যচাষে সফলতা অর্জন করার জন্য সেরা মৎস্য চাষি হিসেবে আজিজুল হককে ক্রেস্ট দেওয়া হয়।গাইবান্ধা: জন উদ্যোগের গোলটেবিল বৈঠকগাইবান্ধা প্রতিনিধিগাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন ও ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) যৌথ আয়োজনে ‘উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন ও করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক ২ আগস্ট পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জহুরুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আলোচনায় অংশ নেন মোজাফফর রহমান, গোলাম ফারুক, প্রদীপ কর্মকার, মোজাম্মেল হক, মির্জা হাসান, ওয়াজিউর রহমান, গোলাম মারুফ, সাইফুল আলম, গোবিন্দলাল দাস, সাজেদা পারভিন, প্রবীর চক্রবর্তী প্রমুখ।থিয়েটারের কমিটি গঠনগাইবান্ধা থিয়েটারের উদ্যোগে এক আলোচনা সভা ২ আগস্ট নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আলমগীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জাহিদুল হক, হুমায়ন কবির, আবদুর রহমান প্রমুখ। শেষে গঠিত ১১ সদস্যবিশিষ্ট কমিটির কর্মকর্তারা হচ্ছেন সভাপতি আলমগীর কবির, সম্পাদক রাশেদুর রহমান, সহসম্পাদক জোবায়ের হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির, কোষাধ্যক্ষ আবদুর রহমান, সদস্য জাহিদুল হক, আলী হাসান, আরিফুল ইসলাম, রুমকি আহমেদ, সুজাউদ্দৌলা লিটন ও ইলোরা পারভিন।ছাত্রলীগের সম্মেলনগাইবান্ধা জেলা ছাত্রলীগের উদ্যোগে এক সম্মেলন ২ আগস্ট শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আশরাফ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য দেন খালিদ মাহামুদ, মনোয়ার হোসেন চৌধুরী, লিয়াকত শিকদার, শামছুল আলম, আবু বকর সিদ্দিক, মাহফুজুল হায়দার, রিপন পোদ্দার, মাহমুদ হাসান রিপন প্রমুখ।শ্রমিক লীগের সমাবেশগাইবান্ধা জেলা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে এক সমাবেশ ২ আগস্ট শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়। খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন আবু বকর সিদ্দিক, ফরহাদ আবদুল্লাহ, মোজাম্মেল হক, সমর চাকী, আমিনুজ্জামান, ওমর ফারুক, রেজাউল করিম, রণজিৎ বকশি, পিয়ারুল ইসলাম, শাহ মাসুদ মিলন, দীপক কুমার, এমারুল ইসলাম, মোস্তাক আহমেদ, সুধাংশু কুমার প্রমুখ।ক্ষেতলাল: স্বনির্ভর ও মানবাধিকারবিষয়ক কর্মশালাক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিগাইবান্ধা-জয়পুরহাট লেপ্রসিকেয়ার প্রজেক্টের সহযোগিতায় ৪ আগস্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে ক্ষেতলাল উপজেলার স্বনির্ভর দলের নেতাদের মানবাধিকারবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় উদ্বোধনী বক্তব্য দেন গোবিন্দ মোহন সাহা, মোস্তাসিমবিল্লাহ, লুসিয়াম সরেন, আবদুল করিম প্রমুখ ।উলিপুর: ফলদ বৃক্ষমেলাউলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিকুড়িগ্রামের উলিপুরে ৩ আগস্ট তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে। কুড়িগ্রামের জেলা প্রশাসক হাবিবুর রহমান উপজেলা চত্বরে এ মেলার উদ্বোধন করেন। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গুল্লাল সিংহ। মেলায় ২২টি স্টল স্থান পেয়েছে।ঠাকুরগাঁও: ইভ টিজিং প্রতিরোধে শোভাযাত্রা-মানববন্ধন ঠাকুরগাঁও প্রতিনিধিসামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ২ আগস্ট সকালে জাতীয় মহিলা পরিষদ ঠাকুরগাঁও শহরে শোভাযাত্রা, মানববন্ধন ও সমাবেশের অয়োজন করে। ওই দিন সকালে শহরের চৌরাস্তা থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও বিভিন্ন পেশার মানুষ অংশ নেয়। পরে সেখানে ইভ টিজিং প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক মানববন্ধন হয়। মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জাতীয় মহিলা সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মনোয়ারা চৌধুরী ও জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক দ্রৌপদী দেবী আগরওয়ালা। বক্তারা ঠাকুরগাঁও শহরে ইভ টিজিং প্রতিরোধে সব মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক অন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।হাকিমপুর: তিন দিনব্যাপী বৃক্ষমেলাহাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি‘গাছ লাগিয়ে ভরব দেশ, বদলে দেব বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদ চত্বরে ৩ আগস্ট থেকে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই মেলার আয়োজন করে। এ উপলক্ষে ওই দিন দুপুর একটায় আয়োজিত এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন দিনাজপুর-৬ আসনের সাংসদ মো. আজিজুল হক চৌধুরী। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মো. আজিজুর রহমান, পৌর মেয়র কামাল হোসেন রাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক সৈয়দ মোস্তাফিজুর রহমান ও ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. মাহমুদুল আলম।বাগমারা: মুক্তিযোদ্ধা সংসদের আলোচনা সভাবাগমারা (রাজশাহী) প্রতিনিধিরাজশাহীর বাগমারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নবনির্বাচিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা ৩ আগস্ট ভবানীগঞ্জে সংগঠনের নিজস্ব দপ্তরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সাহার আলীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা খয়বর হোসেন, ওয়াজ উদ্দিন, সুনীল কুন্ডু, আবদুল জব্বার, শামসুল হক প্রমুখ। প্রকৌশলীর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানবাগমারার ভবানীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী ফজলুল হকের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। পৌর ভবনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মেয়র খোদাবকশ প্রামাণিক। বক্তব্য দেন লিটন মিঞা, আশরাফুল ইসলাম, আবদুর রহিম, আবদুল মজিদ, সাইফুল ইসলাম, বিশ্বজিৎ সরকার ও কামাল হোসেন।