সংগঠন সংবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহ: চাঁদপুর ইউনিয়ন কৃষক দলের সম্মেলননিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ ঝিনাইদহের হরিণাকুুণ্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়ন কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন ৭ আগস্ট উপজেলার কন্যাদহ গ্রামের মাঠে অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মোবারক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন হরিণাকুুণ্ডু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ মজিদ। বক্তব্য দেন জেলা কৃষক দলের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল হান্নান মোল্লা, সাধারণ সম্পাদক কামাল হোসেন, বিএনপির নেতা জাহাঙ্গীর হোসেন, সিরাজুল ইসলাম, শাহিন আলম সিনহা, আক্তারুজ্জামান, আনোয়ার হোসেন প্রমুখ। সম্মেলন শেষে মোবারক আলী সভাপতি, মিল্টন মালিথা সাধারণ সম্পাদক ও লিচু জোয়ার্দ্দারকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।ধূমপায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানঝিনাইদহে ধূমপায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া বিনতে তাবীব ৮ আগস্ট এ অভিযান পরিচালনা করেন। অভিযানে হাসপাতাল, বাসস্ট্যান্ড, সিনেমা হলসহ পাবলিক প্লেসে ধূমপানের জন্য ৩০ জন ধূমপায়ীকে জরিমানা করা হয়। এ ছাড়া কয়েকটি দোকানের ধূমপানের লিফলেট পুড়িয়ে ফেলা হয়। হরিজন সম্প্র্রদায়ের মানববন্ধন ও স্মারকলিপি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ক্লিনার, ঝাড়ুদার ও সুইপার পদে নিয়োগে অগ্রাধিকার থাকা সত্ত্বেও হরিজনদের বাদ দিয়ে অহরিজন নিয়োগের প্রতিবাদে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫ আগস্ট ঝিনাইদহে হরিজন সম্প্রদায় মানববন্ধন কর্মসূচি পালন করে। শহরের পোস্ট অফিস মোড়ে মানববন্ধন শেষে মিছিল করে তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। এ সময় বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ঝন্টু লাল ও সম্পাদক দর্পণ লাল প্রমুখ উপস্থিত ছিলেন। মাগুরা: ছাত্রলীগের মানববন্ধনমাগুরা প্রতিনিধিবঙ্গবন্ধুর আত্মস্বীকৃত পলাতক খুনিদের গ্রেপ্তার করে ফাঁসির রায় কার্যকর করা এবং চিহ্নিত যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ৮ আগস্ট মাগুরা জেলা ছাত্রলীগ শহরে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। জজ আদালতের সামনে মানববন্ধন কর্মসূচি পালন শেষে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আলী আহমেদ, নুরুজ্জামান, রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। ঝালকাঠি: শস্যকর্তন কর্মসূচি উদ্বোধন ঝালকাঠি প্রতিনিধিঝালকাঠির বাসন্ডা ইউনিয়নের চামটা গ্রামে ১০ আগস্ট আউশ ফসলের শস্যকর্তন কর্মসূচি উদ্বোধন ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠির জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস এ কর্মসূচি উদ্বোধন করেন। ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার শিক্ষক জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস। বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার আনোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা আবদুল ওয়াদুদ খান, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ইউনুস আলী খান, মোবারক হোসেন মল্লিক, ইসমাইল হোসেন তালুকদার, মো. সাইফুল্লাহ, মো. আব্বাস উদ্দিন প্রমুখ। রাজবাড়ী: রেল মন্ত্রণালয় গঠনের দাবিতে মানববন্ধনগোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিরেলের জন্য পৃথক মন্ত্রণালয়, যোগাযোগব্যবস্থার প্রসার ও সেবার মান বৃদ্ধির দাবিতে ৮ আগস্ট রাজবাড়ী রেলওয়ে প্লাটফর্মে স্থানীয় কয়েকটি বেসরকারি সংগঠনের কর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। নেটওয়ার্ক ফর লিভেবল কমিউনিটি ও স্থানীয় বেসরকারি সংগঠন ভিপিকেএ এর আয়োজন করে। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন মুক্তিযোদ্ধা ফকির আবদুল জব্বার, আবদুস সাত্তার, শামীমা আক্তার, লুৎফর রহমান প্রমুখ। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন রাজবাড়ী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের (১৭২৭) দ্বিবার্ষিক নির্বাচন ৬ আগস্ট গোয়ালন্দ বাজার শহীদ মহিউদ্দিন আনছার ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে সিরাজুল হক নির্বাচিত হন। এ ছাড়া কার্যকরী সভাপতি লালমিয়া, সহসভাপতি শহিদ মোল্লা ও রফিকুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুল মালেক মিয়া, সহসাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ও মোবারক মুন্সি, সাংগঠনিক সম্পাদক ইসলাম মোল্লা, সড়ক সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক হালিম শেখ নির্বাচিত হয়েছেন। চুয়াডাঙ্গা: মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে প্রশিক্ষণ চুয়াডাঙ্গা প্রতিনিধিবাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ে ৭ আগস্ট চুয়াডাঙ্গায় বাণিজ্যিক ব্যাংক কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ওয়েভ ফাউন্ডেশন মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ম. মাহফুজুর রহমান। উত্তরা ব্যাংক লিমিটেডের নির্বাহী মহাব্যবস্থাপক সেলিম নজরুল হক চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উত্তরা ব্যাংকের উপমহাব্যবস্থাপক মো. রিয়াজ হাসান। প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. সিরাজুল ইসলাম, উত্তরা ব্যাংকের প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. আশরাফ-উজ- জামান ও প্রিন্সিপাল অফিসার আ.কাদির খান। বাল্যবিয়ে প্রতিরোধে কাজিদের ভূমিকা শীর্ষক সভা বাল্যবিয়ে প্রতিরোধে কাজিদের ভূমিকা শীর্ষক সভা ৭ আগস্ট জেলা কাজি সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি রবিউল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক তছিরুল আলম মালিক ও জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মাসুদুজ্জামান। সভায় স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মো. শামসুল হক। সভায় কাজিদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, ভুয়া কাজির কারণে সামাজিক অস্থিরতাও দিন দিন বেড়ে চলেছে। তাদের প্রতিরোধ করা দরকার। গৌরনদী: ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশগৌরনদী (বরিশাল) প্রতিনিধিযুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে বরিশালের গৌরনদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে ৭ আগস্ট বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে গৌরনদী বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মাহবুব আলম। বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. নয়ন শরীফ, সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়েরুল ইসলাম ভূইয়া, পৌর ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম মিয়া, লুৎফর রহমান, কাজল হাওলাদার, সোহেল হায়দার, বসার সরদার, ইমরাত খান, সোহেল ভূইয়া, ইলিয়াছ মল্লিক, মামুন মিয়া, মাহাবুল খান, জাহিদ খান, সোহেল সিকদার, আনোয়ার তালুকদার, আল-আমিন হাওলাদার, ফরহাদ মুন্সী প্রমুখ। প্রগতি হিন্দু কল্যাণ সমিতির নির্বাচন গৌরনদী উপজেলার প্রগতি হিন্দু কল্যাণ বহুমুখী সমবায় সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন ৭ আগস্ট অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গৌরনদী গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি প্রেমানন্দ ঘরামী। সভায় প্রধান অতিথি ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কালিয়া দমন গুহ। বিশেষ অতিথি ছিলেন কালবের এরিয়া কো-অডিনেটর মো. শাহিনুল হাসান, পৌর কাউন্সিলর শাহনাজ পারভীন। বক্তব্য দেন বিপুলচন্দ্র বৈদ্য, মনিমোহন পাত্র, গৌরাঙ্গ লাল বিশ্বাস, রমেশ বিশ্বাস, চিত্তরঞ্জন সিকদার, মনিন্দ্রনাথ মজুমদার প্রমুখ। শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেমানন্দ ঘরামী সভাপতি, মৃণালচন্দ্র সোম সহসভাপতি, মনতোষচন্দ্র দাস সাধারণ সম্পাদক, কৃষ্ণ চক্রবর্তী কোষাধ্যক্ষ, ঝন্টু দাস ও চায়না দেবনাথ সদস্য নির্বাচিত হয়েছেন।আমতলী: ভিজিডিবিষয়ক নাগরিক সমাবেশ ও সংগীতানুষ্ঠানআমতলী (বরগুনা) প্রতিনিধিআমতলী ইউটি অ্যান্ড ডিসি হলে ৮ আগস্ট আমতলী সদর ইউনিয়ন পর্যায়ের ভিজিডিবিষয়ক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনাইটেড স্টেটস এইড-ইউএসএআইডি, প্রগতি প্রকল্প, খান ফাউন্ডেশন ও স্থানীয় বেসরকারি সংস্থা নজরুল স্মৃতি সংসদ-এনএসএসের সহযোগিতায় আমতলী নাগরিক ফোরাম এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে সভাপতিত্ব করেন নাগরিক ফোরামের সহসভাপতি টি এম মুজাফফর হোসেন। বক্তব্য দেন আমতলী উপজেলা চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহম্মদ মশিউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান সামসুদ্দিন শানু ও দেলোয়ারা হামিদ, সমাজসেবা কর্মকর্তা মঞ্জুর হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, রিপোটার্স ইউনিটি সভাপতি ভজহরি কুণ্ডু, আরপাঙ্গাশিয়া ইউপি চেয়াম্যান এ কে এম নুরুল হক, গাজী রফিকউদ্দিন আহমেদ, মোতাহার মৃধা, ওমর খৈয়াম ও শাহাবুদ্দিন পান্না। সন্ধ্যায় ইস্যুভিত্তিক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। খুলনা: সাংবাদিকদের সঙ্গে কুয়েট ভিসির মতবিনিময়খুলনা অফিসখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) প্রশাসনিক ভবনের সভাকক্ষে খুলনা অঞ্চলে কর্মরত সাংবাদিকদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভাইস চ্যান্সেলর) মুহাম্মদ আলমগীর মতবিনিময় করেন। শুভেচ্ছা বক্তৃতায় উপাচার্য শ্রদ্ধাভরে শহীদ সাংবাদিক মানিক সাহা, শহীদ সাংবাদিক হুমায়ুন কবীর বালুসহ অন্য অকুতোভয় সাংবাদিকদের স্মরণ করেন। অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. কেরামত আলী মোল্লা, কুয়েটের পুরকৌশল অনুষদের ডিন মো. আবুল বাশার, পরিচালক (ছাত্রকল্যাণ) শিবেন্দ্র শেখর শিকদার, পরিচালক (গবেষণা সম্প্রসারণ) তারাপদ ভৌমিক ও পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান কাজী সাজ্জাদ হোসেন। বিভিন্ন সংবাদমাধ্যমের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আহমদ আলী খান, এস এম জাহিদ হোসেন, আলী আহমেদ, মকবুল হোসেন, মনোজ কুমার মজুমদার, এ কে হিরু, মো. সাহেব আলী, মলিক সুধাংশু, তাপস কান্তি দাস, হাফেজ আহমেদ সরকার, অমল সাহা, এনামুল হক, সামসুজ্জামান শাহীন, রফিউল ইসলাম, গাজী মনিরুজ্জামান, শামীম আশরাফ, হারুন অর রশিদ, তপু বিশ্বাস, শেখ বদরউদ্দীন প্রমুখ।যুব মৈত্রীর মানববন্ধনযুব কর্মসংস্থান নিশ্চিত করার দাবিতে খুলনায় ৭ আগস্ট মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। নগরের পিকচার প্যালেস মোড়ে বাংলাদেশ যুব মৈত্রী খুলনা জেলা কমিটি এ কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন যুব মৈত্রীর কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুব মৈত্রীর কেন্দ্রীয় সদস্য আরিফুর রহমান, মোজাম্মেল হক, বেলায়েত হোসেন, বিপ্লব কান্তি, আবদুুল্লাহ আল মামুন, শাহীন জামান, ইকবাল হোসেন, ফারুকুল ইসলাম, সাইদুল ইসলাম, ইকরামুল করীম, সরদার রোকনুজ্জামান, কামরুল ইসলাম, এম নুরুল ইসলাম প্রমুখ।ডুমুরিয়া: ঝরে পড়া বন্ধের লক্ষ্যে মতবিনিময়ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিপ্রাথমিক বিদ্যালয়ে গমনোপযোগী শিক্ষার্থীদের শতভাগ ভর্তি ও ঝরে পড়া বন্ধের লক্ষ্যে ১০ আগস্ট মঙ্গলবার বেলা দুইটায় ডুমুরিয়ার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ আবদুল গণির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক শেখ কাবেদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী আবদুল হাদী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াৎ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান শোভা রানী হালদার, রণজিৎ সরদার ও রবিউল ইসলাম। আওয়ামী লীগের বর্ধিত সভা এক বছর পর ৭ আগস্ট প্রাথমিক শিক্ষক সমিতি ভবনে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা-৫ আসনের সাংসদ নারায়ণ চন্দ্র চন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ১৪টি ইউনিয়নের সভাপতি সম্পাদকেরা বক্তব্য দেন। সভায় বক্তব্য দেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান গাজী আবদুল হাদী, মোস্তফা কামাল, এ বি এম শফিকুল ইসলাম, নুরুদ্দীন আল-মাসুদ, শাহানেওয়াজ হোসেন জোয়ার্দ্দার, এম এম সুলতান আহম্মেদ, ফরহাদ হোসেন জোয়ার্দ্দার, আবু সাইদ সরদার, শেখ হামিদুর রহমান, খান আবু বক্কার, শেখ রবিউল ইসলাম, শেখ হাবিবুর রহমান, কাজী ইমদাদ হক, শান্তি রঞ্জন কুণ্ডু ও তাপস চক্রবর্তী। ফরিদপুর: প্রতিবন্ধীদের অধিকারবিষয়ক সেমিনারফরিদপুর অফিসফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ১০ আগস্ট ‘জাতিসংঘ ঘোষিত প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সনদ বাস্তবায়ন: গণমাধ্যামের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। ডিজ্যাবলিটি রাইটস ফান্ডের (ডিআরএফ) সহযোগিতায় জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার আয়োজনে এ সেমিনারে প্রাধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ। জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার সভাপতি মো. আক্তার হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুুল ওয়াহাব ভূইয়া, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. সহিদ উল্লাহ ও আ ন ম আবদুুস সোবহান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় তৃণমূল প্রতিবন্ধী সংস্থার সহসভাপতি জুলেখা আক্তার। বক্তব্য দেন তামজিদা জান্নাতী, নাসিমা আক্তার, আবদুুল হালিম সর্দার, আহম্মদ আলী, আবদুুর হালিম সর্দার প্রমুখ।সেক্টর কমান্ডারস ফোরামের মানববন্ধনযুদ্ধাপরাধীর তালিকা প্রকাশ গ্রেপ্তার এবং বিচারের দাবিতে ৭ আগস্ট ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সেক্টর কমান্ডারস ফোরাম ফরিদপুর জেলা ইউনিট। ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। ফরিদপুর সেক্টর কমান্ডারস ফোরাম জেলা ইউনিটের সভাপতি সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গাঙ্গুলি, মিজানুর রহমান, আবুল ফয়েজ মো. শাহনেওয়াজ, সিপিবি ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুজ্জামান লায়েক, মোকাররম মিয়া, আতম আমীর আলী প্রমুখ।যশোর: এস এম শফির চিত্র প্রদর্শনীযশোর অফিসযশোরের মুক্তিযোদ্ধা ও আলোকচিত্রী এস এম শফির ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর ইনস্টিটিউটের শিশুচিত্ত বিনোদন কেন্দ্রে দুই দিনব্যাপী মুক্তিযুদ্ধভিত্তিক আলোকচিত্র প্রদর্শন করা হয়েছে। প্রদর্শনীতে শফির তোলা ২২৫টি চিত্র স্থান পেয়েছে। প্রদর্শনী উদ্বোধন করেন জেলা প্রশাসক নূরুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক রবিউল আলম। বক্তব্য দেন শিশুচিত্ত বিনোদন কেন্দ্রের সম্পাদক কাজী লুৎফুন্নেছা ও এস এম শফির ছেলে সানোয়ার আলম। অনুষ্ঠান পরিচালনা করেন আহসান হাবিব।ছাত্র মৈত্রীর বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা বাংলাদেশ ছাত্র মৈত্রীর খুলনা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা ৫ আগস্ট যশোরের সুরধুনী সংগীত নিকেতন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় যশোর, খুলনা, মাগুরা, সাতক্ষীরা ও নড়াইল জেলার ৩৬ জন সংগঠক অংশ নেন। অনুষ্ঠানে বক্তব্য দেন ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি দীপংকর সাহা, কেন্দ্রীয় সভাপতি বাপ্পাদীত্য বসু, সহসভাপতি প্রবীর আইচ, রফিকুল ইসলাম, রবিউল আলম প্রমুখ।মনিরামপুর: ঝরে পড়া রোধে মতবিনিময় মনিরামপুর (যশোর) প্রতিনিধিশতভাগ শিশুকে স্কুলমুখী করতে ও ঝরে পড়া রোধে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে ১০ জুলাই মনিরামপুরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাইরে থাকা ৯ শতাংশ শিশুকে ২০১১ সালের মধ্যে বিদ্যালয়মুখী করতে ভিন্নধর্মী এ উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের পরিচালক আবুল কাশেম। বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক মো. আরফান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক কেরামত আলী, সুভাষ সিংহ, মাকসুদুর রহমান, সেলিনা খাতুন প্রমুখ। লোহাগড়া: জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারকে সংবর্ধনালোহাগড়া (নড়াইল) প্রতিনিধিনড়াইল জেলা মুক্তিযোদ্ধা সংসদের নবনির্বাচিত কমান্ডার এম এম গোলাম কবিরকে ৬ আগস্ট লোহাগড়ায় মাকড়াইল পাবলিক লাইব্রেরির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মাকড়াইল কে কে এস ইনস্টিটিউশন চত্বরে অনুষ্ঠিত সংবর্ধনায় সভাপতিত্ব করেন এম এম সিরাজুল ইসলাম। বক্তব্য দেন ব্যবসায়ী কাজী সাহিদুর রহমান, খান খলিলুর রহমান, খান আলী আকবর, অলিয়ার রহমান মোল্লা, হারুন শিকদার, কাজী মিন্টু, আমিরুজ্জামান উজ্জ্বল, আলমগীর হোসেন, ইকবাল হোসেন, লুৎফার রহমান প্রমুখ। গণশুনানিলোহাগড়া উপজেলাবাসীর স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে ৭ আগস্ট গণশুনানি সভা অনুষ্ঠিত হয়েছে। লোহাগড়া পাইলট উচ্চবিদ্যালয় মঞ্চে অনুষ্ঠিত এ সভার আয়োজন করে স্বাস্থ্যসেবা গ্রহীতা ফোরাম ও স্বাস্থ্য বাজেট ক্লাব। সভায় স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফজল এলাহী, উপজেলা চেয়ারম্যান এস এম এ হান্নান ও পৌর মেয়র নেওয়াজ আহমেদ ঠাকুর। সঞ্চালক ছিলেন আবদুল হাই। গণশুনানিতে প্রশ্ন করেন আবু আবদুল্লাহ, এস এম হায়তুজ্জামান, বিজলী রানী পাইক, ফকির মফিজুল হক, আপেল মাহমুদ, হারুন উর রশিদ, খালিদ হোসেন, এমদাদুল হক, তানবীর আহমেদ, কামরুল হুদা, শাহ আলম প্রমুখ। পটুয়াখালী: দশমিনায় স্বেচ্ছায় রক্তদানপটুয়াখালী অফিসপটুয়াখালীর দশমিনা আবদুর রশিদ তালুকদার ডিগ্রি কলেজের অর্ধশত শিক্ষার্থী ৮ আগস্ট স্বেচ্ছায় রক্তদান করেছেন। বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজের মেডিসিন ক্লাব ইউনিট ও স্থানীয় আবদুর রসিদ তালুকদার ডিগ্রি কলেজে শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত একটি দল এই কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে সহায়তা করেন স্থানীয় জিএম জাহিদ আহসান, সরোয়ার হোসেন, আবির, ইভেন, নাফিস, জিসান, সাব্বির, মেডিসিন ক্লাবের হাসিব, আসিফ, সাঈফ প্রমুখ।দুমকিতে নাগরিক সংলাপ জনগণের আশা-প্রত্যাশার প্রতিফলন ঘটাতে পটুয়াখালীর দুমকি উপজেলা প্রশাসন ৬ আগস্ট ব্যতিক্রমী নাগরিক সংলাপের আয়োজন করেছে। উপজেলার জামলা-গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেবুখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জনগণ সংলাপে অংশ নেন। এতে সভাপতিত্ব করেন আ. মন্নান। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন-অর-রশীদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন তালুকদার, দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক, আলমগীর হোসেন, আবুল বাশার ও আবুল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আলমগীর হোসেন, কে এম শহিদুল ইসলাম, আমিনুল ইসলাম, সুবল চন্দ্র শীল, হারুন অর রশীদ মৃধা, জসীম উদ্দিন, সিরাজুল ইসলাম প্রমুখ। সাতক্ষীরা: কালীগঞ্জে প্রস্তুতি সভানিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাকালীগঞ্জ উপজেলার আমিয়ান রসিকানন্দ গৌড়ীয় মঠে আগামী ১ সেপ্টেম্বর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপন করা হবে। এ উপলক্ষে ১০ আগস্ট মঠ প্রাঙ্গণে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঠ পরিচালনা কমিটির সভাপতি প্রফুল্ল সরকারের সভাপতিত্বে জন্মাষ্টমী উদ্যাপনের জন্য শোভাযাত্রাসহ সব প্রস্তুতি গ্রহণ করা হয়। সভায় উপস্থিত ছিলেন মঠের অধ্যক্ষ ভক্তিসুন্দর মণি মহারাজ, পরেশচন্দ্র দাশ, রবীন্দ্রনাথ সরকার, বিধান সরকার, সমীর মণ্ডল, শিশির দত্ত, উত্তম আচার্য প্রমুখ। সভায় পরেশচন্দ্র দাশকে আহ্বায়ক করে নয় সদস্যবিশিষ্ট জন্মাষ্টমী উদ্যাপন কমিটি গঠন করা হয়।জেলা অটোমোবাইল ওয়ার্কশপের নির্বাচন জেলা অটোমোবাইল ওয়ার্কশপের নির্বাচন ১০ আগস্ট সম্পন্ন হয়েছে। নির্বাচনে রানা ইনতেশার হোসেন সভাপতি ও খন্দকার আলী হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সহসভাপতি রফিকুল ইসলাম ও নুরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক আরিফুর রহমান ও আজাদ আলী, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, সহসাংগঠনিক সম্পাদক রাকিব মোলা, দপ্তর সম্পাদক শাহাদাৎ হোসেন, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, সাংস্কৃতি সম্পাদক সিরাজুল ইসলাম, প্রচার সম্পাদক পদে মাসুম আলী নির্বাচিত হন। পাঁচটি কার্যনির্বাহী পদে আবদুুল ওহাব, কামরুল ইসলাম, মাসুদ রানা, গোলাম মোস্তফা ও আজিয়ার রহমান বিজয়ী হন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আজিবার রহমান। সদস্য ছিলেন এস এম আবদুর রাজ্জাক ও আবদুল্লাহ সরদার।